আমারও একটা আবির ভাই আছে...
. পর্ব :২..
..লেখিকা:.. আঁখি শেখ..
.........
রাত নটা বাজে । খান বাড়ির নিয়ম অনুযায়ী রাত দশটার মধ্যে ডিনার করে যার যার ঘরে গিয়ে লাইট অফ করে শুয়ে পড়বে। এবং ফজরের আযান কানে যাওয়ার সঙ্গে সঙ্গে কেউ আর বিছানায় থাকবে না। এটাই খান বাড়ির নিয়ম।
নিয়ম অনুযায়ী খান বাড়ির প্রত্যেকটা সদস্য এখন ডাইনিং টেবিলে বসেছেন ডিনার করার জন্য । আখি এবং আরিশা পাশাপাশি চেয়ারে বসেছে। তাদের ঠিক সামনেই বসেছে আসিফ এবং ডাইনিং টেবিলের মুখ্য দুই চেয়ারে বসেছে বাড়ির দুই কর্তা বড়কর্তা আমজাদ খান এবং ছোট কর্তা আফজাল খান । বাড়ির সব থেকে ছোট সদস্য আখির ছোট ভাই আরশ সেও বসেছে তার ভাইয়ের পাশে। আরশ সবেই মাত্র অষ্টম শ্রেণীর ছাত্র। মেহেরুন্নেসা এবং জাহিদা বেগম ব্যস্ত হাতে ডিনার পরিবেশন করে দিচ্ছেন । খাবারের মেনু হিসেবে আজ আছে আঁখি এবং আরিশার পছন্দের সব খাবার। যেহেতু তারা পরীক্ষা শেষ করেছে তাই আর কি ছোট একটা সেলিব্রেট। তবে আসিফ মুখটা গোমরা করে বসে আছে। অবশ্য ওর মুখটা হাসিখুশি থাকলোই বা কবে? দুই বোন যে এত কষ্ট করে এতদিনের পরীক্ষা শেষ করল সেই দিকে কোন নজর নেই। নজর আছে আগামী দিন থেকে তাদের নতুন রুটিন বানানো নিয়ে। আসিফই হয়তো একমাত্র ভাই , যে তার বোনদের সাথে আজ অব্দি হেসে পর্যন্ত কথা বলেনি। কথা বলার সময় তার মুখটা সব সময় শক্ত হয়ে থাকে । ২৬ বছরের যুবক , শুভ্র রঙের চেহারায় সব সময় থাকে গম্ভীরতার ছাপ।
" আখি আর আরিশা! "
ভাইয়ার ডাকে তড়িঘড়ি করে মুখ তুলে তাকালো দুজনেই। আখি শুকনো একটা ঢোক গিলে কাঁপাকাঁপা গলায় উত্তর দিলো.
" জি জি ভাইয়া! "
" কালকে থেকে তোমাদের নতুন রুটিন শুরু হবে। ফজরের নামাজ পড়ে দুজনেই আমার স্টাডি রুমে ঢুকবে। নয়টা পর্যন্ত আমার স্টাডিতে পড়াশোনা করবে। আমি নিজে তোমাদের গাইড করব। নটার পরে ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে ১১ টার দিকে তোমাদের কোচিং আছে। কোচিং থেকে ফিরে ফ্রেস হয়ে লাঞ্চ করে ঘুমাবা। সন্ধ্যার পরে আবার আমি তোমাদের গাইড করব। বোঝা গেছে আমি তোমাদের কি বললাম?"
আঁখি এবং আরিশা একবার দুজন দুজনের দিকে তাকালো। চোখে চোখে হয়তো বলল ,'' স্বাধীনতার মুখ এই জীবনে আর দেখা হবে না এক এক্সাম শেষ তো আর এক এক্সামের প্রস্তুতি নাও।"
" কি হলো আমি তোমাদের কি বললাম বুঝতে পারোনি? মনে রেখো ঢাকা ভার্সিটিতেই তোমাদের চান্স পেতে হবে। ঢাকা ভার্সিটি আমাদের এখান থেকে বেশি দূর নয়। অন্যান্য ভার্সিটি যেমন রাজশাহী খুলনা ভার্সিটি অনেক দূরে মেসে থাকতে হবে আর যেটা আমি পছন্দ করবো না। তাই বাড়ি থেকে যাতে ক্লাস করতে পারো তার জন্য অদম্য চেষ্টা চালাতে হবে। ঢাকা ভার্সিটিতেই চান্স পেতে হবে মনে থাকে যেন।"
আখি আর আরিশা শুধু দুপাশে মাথা নাড়ালো। মেহেরুন্নেসা এবং জাহিদা বেগম দুজন দুজনের দিকে তাকালেন একবার । আসিফের কথাতে আঁখি এবং আরিশার বাবা দুজনেই সম্মত দিলেন। তা দেখে মেহেরুন্নেছা বেগম এবার চেতে উঠলেন । বললেন,
" আসিফ তোরা কি শুরু করেছিস আমাকে একটু বলবি? দুইটা বছরের জার্নি শেষ করে মেয়ে দুইটা সবেই মাত্র একটু হাফ ছেরেছে। আর অমনি তোরা আবার আরেকটা টেনশন কাঁধে চাপিয়ে দিচ্ছিস? কেন দুটো দিন কি একটু ছাড় দেওয়া যায় না? সবেমাত্র এক্সাম শেষ করল, দুটো দিন একটু রেস্ট নিক। এখানে সেখানে একটু ঘুরে বেরাক। তারপরে তুই যত খুশি তত গাইড করিস। দুটো দিন মেয়ে দুইটাকে একটু ছেড়ে দে।"
" বড়মা, চান্স হয়ে গেলে তখন কিছুদিনের জন্য রেস্ট নেওয়ার টাইম পাবে। আপাতত এই সময়টা পড়াশোনা করার হেলায় পার করার নয় । আমি যা বললাম তাই, কাল থেকেই তোদের নতুন রুটিন শুরু। আগে চান্স পেয়ে যাক তখন কিছুদিনের জন্য রেস্ট নেবে। তার আগে নো ছাড়া ছাড়ি।"
মেহেরুন্নেসা এবং জাহিদা বেগম দুজন দুজনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। উনারা জানেন ছেলের মুখের উপর কিছু বলতে পারবেন না। আখি এবং আরিশার উপর আসিফ যা বলবে তাই শেষ কথা। অন্য কারো কথা বলার কোন অধিকার নেই।
আসিফের কথায় আরিশার বাবা এবং আখির বাবা দুজনে সায় দিলেন। আরিশার বাবা অর্থাৎ আমজাদ খান বললেন,
" আসিফ কালকে সময় পেলে তোমার ফুফিদের ওখান থেকে তোমার দাদিকে বাড়িতে নিয়ে এসো। অনেকদিন হলো উনি ও বাড়িতে গেছেন। এবার ওনাকে বাড়িতে নিয়ে এসো । আঁখি আর আরিশার পরীক্ষা শেষ। এখন উনি বাড়িতে থাকতে পারেন সমস্যা নাই।"
আসিফ হ্যা সুচোক মাথা নেড়ে খাওয়া শেষ করতে লাগলো। আমজাদ খান এবং আফজাল খানের মা 'আম্রপালি খান'। তিনি তার নাতনি দুইটাকে প্রচন্ড ভালোবাসেন। আখি আর আরিশা ওনার চোখের মনি। কিন্তু আসিফের এত এত শাসন উনি পছন্দ করেন না। তাই আসিফ তার ফুপির বাড়িতে রেখে এসেছিল তার দাদিকে। কারণ পরীক্ষার সময় যাতে আসিফের দাদি আঁখি এবং আরিশাকে মাথায় তুলতে না পারে। আর ওদের পরীক্ষা তাতে খারাপ না হয়। এখন পরীক্ষা শেষ তাই নিয়ে আসার কথা বলা হচ্ছে।
....
ডিনার শেষ করে আখি এবং আরিশা উপরে চলে গেল নিজেদের রুমে। আঁখির রুমে ডেসিন টেবিলের ওপর রাখা ছিল আঁখি আর আরিশার নোকিয়া ফোনটা । ফোনটা হাতে নিয়ে আখি দেখল চারটে মিসড কল উঠে আছে। সবগুলো মিহি করেছে। আখি কল ব্যাক করল । একবার রিং হতেই ওপাশ থেকে রিসিভ হলো। ফোনটা কানে নিয়ে আখি বলল,
" কিরে কি অবস্থা তোর? ডিনার করছিলাম বলে ধরতে পারিনি ফোন। তুই কি করছিস ডিনার করেছিস ?"
ওপাশ থেকে মিহি বলল,
" হ্যাঁ এইতো ডিনার করে আসলাম আমিও। এখন লম্বা একটা ঘুম দেব টেনশন ফ্রি একটা ঘুম। তুই ও তো নিশ্চয় এখন ঘুমাবি? উপন্যাসটা কি পড়েছিস?"
" আর উপন্যাস ! কখন পড়ব? তখন বললাম না তোকে আমার দ্বারা এসব করা সম্ভব না। আসিফ ভাই আজকে ডিনার টেবিলে পরিষ্কার বলে দিয়েছেন, কাল ফজরের নামাজ পড়ে ভাইয়ার স্টাডি রুমে গিয়ে পড়াশোনা শুরু করতে হবে। ভাইয়া নিজেই গাইড করবেন। ১১:০০ টা থেকে কোচিং বাড়িতে এসে খাওয়া ঘুম সন্ধ্যার পরে আবার ভাইয়ার কাছে পড়া । এই হলো আমাদের কালকের থেকে নতুন রুটিন। এখন তুই বল এসবের মধ্যে উপন্যাস পড়বে কখন ?"
"হুম বুঝলাম! তোদের ওই হিটলার ভাইয়া নিজে যেমন হার্টলেস , তোদের ও তেমন হার্টলেস বানাতে চাই। যাইহোক রাখি ঘুম পাচ্ছে । দেখ যদি সময় পাস এর মধ্যে একটু পড়িস। একবার জাস্ট প্রথম পাতা টা পড়ে দেখ, তোর সারারাত ধরে উপন্যাসই পড়তে মন চাইবে । রাখছি বাই টাটা, গুড নাইট!"
" গুড নাইট!"
আখি নিচে চলে গেল ফোনটা বড় আব্বুর কাছে জমা দিয়ে আসতে। রাতে কাছে ফোন রাখার কোন নিয়ম নেই। রাতে ঘুমাতে যাওয়ার আগেই ফোনটা বড় আব্বুর কাছে জমা দিয়ে আসতে হয় আর না হলে আসিফের কাছে। আখি ফোন জমা দিয়ে আবার নিজের রুমে আসলো । দরজাটা ভিজিয়ে দিল। ওয়াশরুমে গিয়ে ফ্রেস হয়ে রুমে এসে গায়ে ক্রিম মাখল। তারপর বড় লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। বিছানায় গিয়ে গা এলিয়ে দিয়ে সিলিং এর দিকে তাকিয়ে ভাবতে লাগলো,
"
" সত্যি জীবনে কোন স্বাধীনতা নেই। বাইরের জগৎটা আসলে কেমন? ছোটবেলা থেকেই স্কুল আর বাড়ি পড়াশোনা খাওয়া ঘুম এগুলো ছাড়া তো কিছুই জানিনা। ওদের জীবনটা আসলেই কত সুন্দর! কোন নিয়ম নেই শাসন বারণ বাধ্যবাধকতা কিছুই নেই। আর আমাদের জীবন , নিজের ইচ্ছেতে আমরা একটু হাসতে পর্যন্ত পারিনা। আর ও কিনা বলছে উপন্যাস পড়বো! এগুলো আমাদের জীবনে বিলাসিতা। উপন্যাস পরে কল্পনার জগতে ভাষার মতো সময় আমাদের নেই"
এরকম আরো বেশ কিছু সময় আজগুবি সব চিন্তা ভাবনা করলো। এপাশ-ওপাশ হয়ে তবু ঘুম আসছেনা। কি করবে কি করবে ভেবে পাচ্ছে না। তখন মনে হল সত্যি সত্যি একটু উপন্যাসটা পড়ে দেখলে কেমন হয়? যেমন ভাবা তেমন কাজ । টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিল। ড্রয়ারের মধ্যে থেকে বের করল , "আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসটা"।
"বইটা আসলেই অনেক কিউট। জানিনা ভেতরের কথাগুলো কত সুন্দর হবে! মিহি বললো এই বইটা পড়লে আমি নাকি প্রেমে পড়ে যাব। এটাও আবার হয় নাকি! কল্পনার জগত এগুলো বাস্তবে এসবের কোন মিল নেই। আর না বাস্তবে এদের কোন চরিত্রের মিল আছে।"
আরো কিছু সময় এগুলো ভেবে বইটা খুললো। উপন্যাসের প্রথম পাতায় প্রথম একটা লাইন এমন ছিল ,
"৭ বছর পর বাড়ি ফিরছে খান বাড়ির বড় ছেলে, "সাজ্জাদুল খান আবির"।
নামটা পড়ার পর কেমন যেন একটা লাগলো। আরো দুবার উচ্চারণ করল একই নাম," সাজ্জাদুল খান আবির"। ক্রমে বইটা পুরোটা জানার আগ্রহ হলো। সাত বছর পর বাড়িতে ফিরছে? কোথায় ছিল এতদিন তাহলে? আরো কিছুটা সময় পড়ার পর জানতে পারলো শুধু বাড়িতে না দেশেই ছিল না ৭ টা বছর।
বেশ কয়েকটা পাতা পড়ার পরে গল্পের প্রত্যেকটি চরিত্রের বিষয় জানতে পারল । গল্পের নায়ক সাজ্জাদুল খান আবির । আর নায়িকা মাহাদিবা খান মেঘ ।এটা কাজিন লাভ স্টোরি । বেশ ইন্টারেস্টিং। পড়তে লাগলো , আরো কয়েকটা পাতা পড়া শেষ করলো। এ পর্যন্ত ওর একটা চরিত্র খুবই ভালো লেগেছে সেটা হল তানভীর ভাই। তানভীর ভাই চরিত্রটা বেশ মজার। কেমন যেন নিজের ভাই ভাইয়ের মত লাগে। উপরে বড্ড কড়া ভেতরে পুরো মোমের মত নরম । আখির নিজের ভাইয়ের কথা মনে পড়ল , আখির ভাই আসিফ সে তো সবসময় শাসন করে। কিন্তু দিনশেষে আঁখিকে বড্ড ভালোবাসে। আখির সামান্য একটু জ্বর হলেও পুরো বাড়ি মাথায় করে ফেলে আসিফ একাই । আসিফের প্রত্যেকটা শাসনের মধ্যেও ভালোবাসা প্রকাশ পায়। আসিফ আর তানভীর এর মধ্যে অতটা ডিফারেন্ট নেই । তবে তানভীর অতটা কড়া নয় তবে আসিফ বড্ড কড়া। ইন ডিসিপ্লিন একেবারে সহ্য করে না।
গল্পের মালিহা খান এবং হালিমা খান চরিত্র দুইটা যেন আখির বড়মা আর নিজের মায়ের সাথে একেবারে খাপে খাপ মিলে যায়। চরিত্র দুটোর বিষয়ে পড়ার পরে আখির যেন মনে হল নিজের মা এবং বড় মায়ের গল্প পড়ছে।
আরো বেশ কিছু সময় পড়ল। এবারে নজরে পড়ল সাজ্জাদুল খান আবিরের চরিত্রটা । সে তার চাচাতো বোন মাহাদিবা খান মেঘ কে বড্ড ভালোবাসে। কাদম্বিনী বলে ডাকে। যত্ন সম্মান আগলে রাখা আর ভালোবাসা কোনটাই কম তিনি আবিরের মধ্যে। মেঘ আসলেই ভাগ্যবতী। মেঘ জানেইনা তার চাচাতো ভাই সাজ্জাদুল খান আবির, তারই ক্রাশ, তাকে কতটা ভালোবাসে আড়ালে যত্ন করে আগলে রাখে।
সময় গরাচ্ছে রাত গভীর হচ্ছে। একের পর একপাতা উল্টে যাচ্ছে আঁখি। মনে মনে ভাবছে এই পাতাটা পড়ে আর পড়বো না ঘুমিয়ে পড়বো। কিন্তু পাতার শেষে রহস্যে পড়ে যাচ্ছে মায়ায় পড়ে যাচ্ছে। পারছে না বইটা একেবারে বন্ধ করতে। একের পর এক পাতা উল্টিয়েই যাচ্ছে। যত পড়ছে মনের মধ্যে সাজ্জাদুল খান আবিরকে নিয়ে ততটাই কৌতূহল হচ্ছে। ভালো লাগা কাজ করছে মুগ্ধতায় পড়ে যাচ্ছে । আবির ভাই চরিত্রটা যেন আখির হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আঁখি কি তবে মায়ায় পড়ে গেল আবির ভাইয়ের? মিহি কি তাহলে এই মায়ার কথাই বলেছিল? ও কি তাহলে একেই বলেছিল প্রেমে পড়ে যাবি! সত্যি কি আঁখি আবির ভাইয়ের প্রেমে পড়ে গেল ? কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা তো স্রেফ একটা উপন্যাস! আবেগ দিয়ে পরিচালিত কল্পনার একটা চরিত্র মাত্র।
বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। আচ্ছা সত্যিই যদি বাস্তব হতো? বাস্তবে যদি এমন একটা আবির ভাই থাকতো? খুব কী ক্ষতি হতো? হতো মনে হয় অনেক বড় ক্ষতি হতো। যদি বাস্তবে সত্যিই আবির ভাই থাকতো, তাহলে এক আবির কে নিয়ে হাজার ও মেয়েরা যুদ্ধে নামতো। সবাই ওই এক আবির কেই চাইতো। কতো মেয়ে হয়তো নিজেদের প্রাণ বিসর্জন দিতো এক আবির ভাই কে পাওয়ার জন্য। দেবে নাই বা কেন? বাস্তবে যে আবির ভাইয়ের মতো প্রেমিকের কোনো অস্তিত্ব নেই। আবির ভাইয়ের মতো নিঃশব্দে আড়ালে এত গভীর ভাবে কেউ কী পারবে তার কাদম্বিনি কে ভালোবাসতে? কেউ কী পারবে তার প্রেয়সিকে না ছুয়ে ভালোবাসতে?
পারবে না। তার জন্য তো প্রয়োজন আবির ভাই কে। যে বাস্তবে নেই। কল্পনার জগতের কাল্পনিক পুরুষ সে।
১৮ বছরের ছোট্ট জীবনে এসে আজ প্রথমবারের মতো উপলব্ধি করতে পারল আঁখি, যে তার জীবনে একটা আবির ভাইয়ের বড্ড প্রয়োজন । যে লুকিয়ে আখির সমস্ত আবদার পূরণ করবে। আখির এই ছোট্ট বন্ধিত্ব জীবন থেকে মুক্ত একটা আকাশে নিয়ে যাবে। যে আকাশে আঁখি স্বস্তির নিঃশ্বাস ফেলবে। যে আকাশে আঁখি মুক্ত পাখির মতো ডানা মেলতে পারবে। কোন সময় নির্ধারণ করা থাকবে না , কোন শাসন থাকবে না , কোন মানা থাকবে না , কোন বাধ্যবাধকতা থাকবে না । থাকবে শুধু অসীম ভালোবাসা ভরসা আর বিশ্বাস।
কিন্তু আফসোস এগুলো শুধু কল্পনাতেই মানাই। বিশেষ করে আঁখির মত মেয়েদের। কল্পনাতে এরা নিজেদের জীবনকে রাঙাতে পারে বাস্তবে কখনোই সম্ভব নয়। সম্ভব করার জন্য তো একটা আবির ভাইয়ের দরকার ছিল , কিন্তু সে তো বাস্তবে নেই কল্পনায় আছে।
উপন্যাসটা পড়ে আবির ভাইকে কল্পনা করতে করতে আখি যে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না । রাত্রি হয়তো শেষ প্রহর । ঝিঝিপকারাও হয়তো ক্লান্ত হয়ে ডাকা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে । দূরে কোথাও হয়তো শেয়াল ডাকছে তার , হালকা ক্ষিন আওয়াজ ভেসে আসছে খোলা জানালার মৃদু বাতাসের সাথে।
চারদিকে শুধু সাদা আর নীল রঙের সমাহার। মাথার বড্ড কাছে আকাশ। ভেলার মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে । একটু হাত উঁচু করলে যেন ছুঁয়ে দেওয়া যাবে। এটা বোধ হয় কোন পাহাড়ের চূড়া যেখানে দুপাশে দুহাত মেলে দাঁড়িয়ে আছে আখি। মিষ্টি বাতাস ছুঁয়ে যাচ্ছে আখির নরম কোমল শরীর। আখি যেন মনে হচ্ছে সে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের মতো। কিন্তু এটা কোথায়? আশেপাশে তো কেউ নেই! না ভাইয়া আছে আর না আরিশা আছে! সবাই কোথায় ? আখি একা একা এখানে কি করছে ? কে নিয়ে এসেছে আঁখিকে? কাউকে তো দেখতে পারছে না! চারদিকে খুঁজতে লাগলো নজর ঘুরিয়ে।
হঠাৎ করে মনে হলো সাদা ধোঁয়ার মতো মেঘের ভেতর থেকে হেঁটে আসছে একটা অবয়ব। দেখে চেনা যাচ্ছে না। ধীরে ধীরে অবয়বটা কাছে আসছে। আঁখি চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। চেনার চেষ্টা করছে কে এই মানুষটা। দেখে মনে হচ্ছে কোন পুরুষ মানুষ। ধীরে ধীরে অবয়বটা অনেক কাছে চলে এসেছে। একেবাড়ে আঁখির চোখের সামনে। কাছে অনেকটা কাছে । কিন্তু এ কেমন অনুভূতি ! এই মানুষটা কাছে আসার পরে এটা কেমন অনুভূতি হচ্ছে ? কে এই মানুষটা মুখটা কেন বোঝা যাচ্ছে না? সাদা ধোয়ার মতো ধোঁয়াশা লাগছে কেন ? বোঝা যাচ্ছে না চেহারাটা। আখি দু হাত দিয়ে দু চোখ দুটো ডলা দিল। এবার মনে হচ্ছে একটু একটু বোঝা যাচ্ছে। সাদা শার্ট গায়ে , বোতাম দুটো খোলা, সামনের পেটানো শরীরের শক্তপোক্ত লোমহীন বক্ষদেশ দেখা যাচ্ছে। হাতের পেশী টানটান যেন হাতা ছিড়ে বেরিয়ে আসবে। চুলগুলো স্পাইক করা গভীর কালো চোখ । খাড়া নাক শ্যাম বর্ণের সুদর্শন পুরুষ। আখির মনের মত মস্তিষ্কেও যেন আঘাত হানল। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। কিছুই মাথার মধ্যে ঢুকছে না । মনে হচ্ছে না সে বাইরে জগত বলতে কিছু চেনে। মস্তিষ্ক পুরো ফাঁকা কোন কথা নেই মস্তিষ্কে। যেন বোবা কান দুটো যেন বধির কিছু শুনতেও পাচ্ছে না। চোখের সামনে ভাসছে শুধু এই সুদর্শন পুরুষের অবয়ব । কে এই পুরুষ এখানে কেন এসেছে? আর আখিই বা এখানে কি করছে ? ঠোঁট দুটো নাড়িয়ে বলার চেষ্টা করল আঁখি,
" কে কে আপনি"?
পুরুষটি দুহাত দুপাশে মেলে দিয়ে পুরুষালি গম্ভীর শান্ত কন্ঠে বলল,
" আবির ভাই"!
সুইচ টিপে দিলে যেরকম আলো জ্বলে ওঠে, ঠিক সেরকমই আবির ভাই নামটা শোনার পরে আখির মস্তিষ্কের মধ্যে আলো জ্বলে উঠলো। আবির ভাই! হ্যাঁ আখি তো একটা উপন্যাস পড়ছিল, সে উপন্যাসের নায়ক ছিল আবির ভাই। কিন্তু সেই আবির ভাই এখানে কি করছে ? এ তো মেঘের আবির ভাই, আখির কাছে কি করছে?
" আপনি তো মেঘের আবির ভাই ! আমার কাছে কেন এসেছেন কি কাজ আমার কাছে আপনার?"
" মেঘের আবির ভাই তো কল্পনায় আছে। তুই কি ভুলে গেলি তোর বাস্তবে একটা আবির ভাই আছে? কিরে আখি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি? আমি তো তোর আবির ভাই পাগলী!"
" আমার আবির ভাই ! আমারও একটা আবির ভাই আছে?"
" স্মৃতির পাতা খুলে দেখ , একটা গল্প লেখা। একটা পাতা উল্টিয়ে দেখ , খুঁজে পাবি তুই তোর আবির ভাইকে। একটু পিছনে ঘুরে তাকা, দেখবি তোর আবির ভাই হাত মেলে তাকিয়ে আছে তোর দিকে। তুই সেই স্মৃতিতে ফিরবি বলে তোর আবির ভাই সন্ধ্যা নামিয়ে রেখেছে। চোখ খুলে তাকা দেখতে পাবি তুই তোর আবির ভাইকে। ডাকছে তোকে তোর আবির ভাই। যাবি না তোর আবির ভাইয়ের কাছে? তোকে ডাকছে ভালো করে শুনে দেখ , ওই যে তোকে ডাকছে!"
ধীরে ধীরে অবয়ব টি আবারো সাদা মেঘের মধ্যে মিলিয়ে যাচ্ছে। আখি হাত বাড়িয়ে ডাকছে তাকে,
" যাবেন না! আমার কথাটা শুনুন! কে ডাকছে আমায়? আমি তো শুনতে পাচ্ছি না আমার আবির ভাই আছে মানে? কোথায় আমার আবির ভাই ? বলে যান, চলে যাবেন না!"
" আখি এই আঁখি আর কত ঘুমাবি বেলা 10 টা বাজে ওঠ তাড়াতাড়ি !"
........!
"কখন থেকে মেয়েটাকে ডেকে যাচ্ছি । মেয়েটা ওঠার নামই নিচ্ছে না । আখি আর কত ঘুমাবি তোর জন্য তোর আসিফ ভাইয়া রাগ করে চলে গেছে। তুই পড়তে বসিস নি তাই। তাড়াতাড়ি ওঠ দেখ কে ফোন করেছে। কথা বলতে চাই তোর সাথে। আখি!"
ধরফর করে বিছানায় উঠে বসলো আঁখি । চোখ খুলে তাকিয়ে দেখলো নিজের ঘরে নিজের বিছানায় বসে আছে আঁখি। কোথায় আবির ভাই কোথায় সাদা মেঘ? নিচ থেকে মায়ের ডাকার আওয়াজ আসছে । আখির মা জাহিদা বেগম গলা ফাটিয়ে আঁখিকে ডাকছেন। কিন্তু আবির ভাই যে বলল, আবির ভাই ডাকছে! কিন্তু কোথায় আবির ভাই? এতক্ষণ তার মানে স্বপ্ন দেখছিল ! উপন্যাস পড়ে আবির ভাইকে কল্পনায় আঁকতে আঁকতে ঘুমিয়ে পড়েছিল আঁখি। তাই হয়তো স্বপ্নে ভুলভাল দেখেছে। নিচ থেকে আবারও মায়ের ডাকার আওয়াজ আসলো।
" আঁখি উঠেছিস তাড়াতাড়ি নিচে আয় তোর আবির ভাই কল দিয়েছে! কথা বলতে চাই তোর সাথে ভিডিও কল দিয়েছে। "
কি শুনলো আঁখি? আবির ভাই কল দিয়েছে ? আবির ভাই! ভিডিও কল দিয়েছে আবির ভাই?
মস্তিষ্কে চাপ দিতেই মনে পড়ে গেল আখির এত কিছুর মধ্যে তো আঁখি ভুলেই বসে ছিল আখির ও একটা আবির ভাই আছে । আখির বড় আব্বুর একমাত্র ছেলে খান বাড়ির বড় ছেলে" আব্রাহাম খান আবির " । যে ১০ বছর আগে নিজের বাবার সাথে কোন এক বিষয় নিয়ে মনোমালিন্য করে অভিমান করে দেশ ছাড়ে। এই ১০ বছরে একটাবারের জন্যও পা ফেলেনি বাংলাদেশে । বাড়িতেও খুব কম কথা বলে। যখন তার মনে চায় মাঝে মধ্যে ভিডিও কল দেয়। ১৮ বছর বয়সে দেশ ছাড়ে বর্তমানে তার বয়স ২৮ বছর। ভাবনার মাঝে শুনতে পেল নিচ থেকে তার মা আবারও অধৈর্য হয়ে ডাকছে। আঁখি আর কাল বিলম্ব করল না । তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ল । ঝড়ের গতিতে ওয়াশরুমে গিয়ে ঠান্ডা পানির ঝাপটায় মুখটা ধুয়ে নিল । কোনরকম ওড়নাটা বুকের উপর ফেলে চুলগুলো প্যাঁচ দিয়ে বেঁধে দৌড় দিল নিচে।
তারও যে একটা আবির ভাই আছে এটা কিভাবে ভুলে গিয়েছিল আখি? কয়েকটা দিন কথা হয় না। সেই কয়েকটা দিন ফোন দেয় না বাড়িতে। আজ হঠাৎ আবার কল দিয়েছে প্রায় দুই সপ্তাহ বাদে।
ঝড়ের গতিতে নিচে নামলো আঁখি। মেহেরুন্নেছা তার বড় ipad টা মুখের সামনে নিয়ে দাড়িয়ে আছেন। চোখ দুটো তার খুশির নোনা জলে টইটুম্বুর। মুখে অভিমানি হাসি। উনার ডানহাতে দাড়িয়ে আছেন জাহিদা বেগম। ওরনার আচল দিয়ে চোখ মুচছেন। আর বামহাতে দাড়িয়ে আছে আরিশা। চোখে অভিমানি জল আর ঠোটে চঞ্চল হাসি।
আখি যতটা ঝড়ের গতিতে উপর থেকে নিচে নেমেছিল, ততটাই শান্ত আর কম্পিত পায়ে এগিয়ে গেল বড়মায়ের কাছে। আচ্ছা এমন লাগছে কেন আজ? আগেও তো কত ভিডিও কলে কথা বলেছে সে তার আবির ভাইয়ের সাথে। কই আগে তো কখনো এমন লাগে নাই। আজ কেন এমন লাগছে কেমন অনুভূতি এটা?
" আখি এসেছে কথা বল আখির সাথে!"
মেহেরুন্নেছা ফোনটা এগিয়ে দিলেন আঁখির কাছে। আখি বড় মায়ের মুখের দিকে তাকিয়ে কাপা কাপা হাতে ফোনটা হাতে নিল। স্কিনের ওপর নজর দিতেই চোখ দুটো ওখানেই জমে গেল । আমৃত্যু ভালবাসি তোকে উপন্যাসে সালমা চৌধুরী ঠিক যেমন আবির ভাইয়ের বর্ণনা দিয়েছেন, আখির এক মুহূর্তের জন্য মনে হলো সালমা চৌধুরীর বর্ণনা অনুযায়ী হুবহু ওই আবির ভাই আখির সামনে স্কিনের উপর দেখা যাচ্ছে। সেই চোখ চোখের চাহনি, ধারালো চাওয়াল খোচা খোঁচা চাপ দাড়ি । একদম সম্পূর্ণ মিলে গেছে। আগে তো কখনো এরকম ভাবে আবির ভাইকে দেখেনি? আঁখি ভাইয়া হিসেবে এতদিন কথা বলে এসেছে। তাহলে আজ কেন অন্য নজরে দেখছে ? আজ হঠাৎ করে সামনে স্কিনের উপর ভেসে ওঠা পুরুষটাকে এতটা আপন লাগছে? কেন এরকম হচ্ছে? মাথার মধ্যে সব প্রশ্ন একসাথে জটলা খিচুড়ি পাকাচ্ছে। এদিকে ফোনের ওপাশ থেকে আবির ডেকেই চলেছে সমান তালে আখিকে। আঁখিকে এক ভাবে স্কিনের উপর তাকিয়ে থাকতে দেখে বারবার আখিকে ডাকছে,
" আখি.. এই আঁখি..! শুনতে পাচ্ছিস আমাকে? কি হলো কথা বলছিস না কেন ? পরীক্ষা কেমন হয়েছে জিজ্ঞেস করছি তো আমি। তুই কি শুনতে পাচ্ছিস না? নেটের প্রবলেম হয়েছে নাকি ? ফ্রিজড হয়ে আছিস কেন এভাবে ? আখি ....আখি!"
কিন্তু কোনো কথায় আঁখির কর্ণ কুহরে প্রবেশ করছে না। ওর মন মস্তিষ্কে শুধু একটা কথাই জমে আছে। #আমারও একটা আবির ভাই আছে..# আঁখিকে ফ্রিজ হয়ে থাকতে দেখে, আরিশা পেছন থেকে আখি কে কাঁধ ঝাকি দিলো। ডাকলো নাম ধরে। এতক্ষণে আখি বাস্তবে ফিরলো। তবু ঘোর কাটাতে পারলো না। অতিরিক্ত আবেগে উত্তেজিত হয়ে ফোন টা হাতে নিয়েই স্থান কাল পাত্র ভুলে চেচিয়ে বলে উঠলো,
" আমি পেয়ে গেছি আমার আবির ভাইকে....! আমারও একটা আবির ভাই আছে...!"
(চলবে........)
(🫠 💞গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের একটা ভালো কথাই লেখার উৎসাহ পায়। দয়া করে জানাবে গল্পটা কেমন লাগছে। আর একটা লাইক দিয়ে ফলো করে পাশে থাকবে প্লিজজজজ! 🫠💞)
