আমার ও একটা আবির ভাই আছে.....
পর্ব...: 1 .......লেখিকা..আখি শেখ...
.........................
এইচএসসি পরীক্ষা শেষের শেষ ঘণ্টাটা যখন বাজলো, তখন পুরো কলেজ ক্যাম্পাসে এক অদ্ভুত মাতম আর আনন্দের দোলা একসঙ্গে আছড়ে পড়ল। বিগত দুই বছরের পড়ার চাপ, রাত জেগে পড়াশোনা, টেস্ট পরীক্ষা আর অবশেষে এই ফাইনাল পরীক্ষার ক্লান্তি যেন মুহূর্তের মধ্যে উবে গেল বাতাসে। কলেজের করিডোর জুড়ে শিক্ষার্থীদের চিৎকার, বন্ধুদের জড়িয়ে ধরে কান্না, আর ছবি তোলার ধুম।
সেই হট্টগোলের ভিড় ঠেলে বের হয়ে আসছিল তিনজন মেয়ে।
মাঝখানে হাঁটছে আঁখি—যার পুরো নাম আফসানা খান আঁখি। মায়াবী গোলগাল মুখ, ডাগর ডাগর দুটো চোখ আর কোমর পর্যন্ত এলিয়ে পড়া ঘন কালো চুল। তার একপাশে রয়েছে তার সমবয়সী চাচাতো বোন এবং সবচেয়ে কাছের বান্ধবী আরিশা—আয়েশা খান আরিশা। আরিশা দেখতে একটু বেশিই চঞ্চল, চশমার ফাঁক দিয়ে তার চোখদুটো সবসময় যেন কোনো না কোনো দুষ্টুমির সুযোগ খোঁজে। আর তাদের সঙ্গে হাঁটছে মিহি—ওদের কলেজের আরেক ঘনিষ্ঠ বান্ধবী, যে আঁখি ও আরিশার থেকে স্বভাব-চরিত্রে অনেকটাই আলাদা, বেশ আধুনিক এবং স্পষ্টভাষী।
কলেজের বিশাল লোহার ফটকটা পেরিয়ে রাস্তার মোড়ের বটগাছটার নিচে এসে থামলো ওরা তিনজন। বিকেলের রোদ তখন অনেকটাই ম্রিয়মাণ। গাছের পাতার ফাঁক গলে সোনাঝরা আলো এসে পড়েছে আঁখির মুখে।
মিহি তার কাঁধের ভারী ব্যাগটা দুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল,
"উফ! বাঁচা গেল রে বাপা! ভাবতেই পারছি না আজ থেকে আর ওই বোরিং কোচিং, আর স্যারের পড়া ধরার ভয় নেই! ফ্রি একদম ফ্রি!"
আরিশা তার চশমাটা নাকের ওপর ঠেলে দিয়ে হেসে বলল,
"ফ্রি তো হলি, কিন্তু এই ফ্রি টাইমটায় করবিটা কি শুনি? তোদের তো আর আমাদের মতো প্র্যাকটিক্যাল পরীক্ষার পর আবার কোচিংয়ের দৌড়াদৌড়ি নেই। তুই তো শুনলাম কালই কক্সবাজার যাচ্ছিস?"
"হ্যাঁ, ড্যাড বলল পরীক্ষার পর কিছুদিন মাইন্ড ফ্রেশ করা দরকার,"
মিহি অহংকারের সুরে বলল। তারপর হঠাৎ থেমে আঁখি আর আরিশার দিকে তাকিয়ে একটু করুণার দৃষ্টিতে দেখল।
"আচ্ছা তোরা এই এত বড় বন্ধ ঘরে বসে কি করবি? তোদের তো কোথাও ঘুরতে যাওয়ার পারমিশন দেবে না, তা তো আমি খুব ভালো করেই জানি।"
আঁখি মৃদু হেসে বলল,
"কেন? ঘরে বসে আমরা রিভিশন দেব। এডমিশন টেস্টের প্রিপারেশন নিতে হবে না? আব্বু তো অলরেডি বই কিনে এনে রেখে দিয়েছেন।"
মিহি চোখ কপালে তুলে বলল,
"সিরিয়াসলি আঁখি? পরীক্ষা শেষ হতে না হতেই এডমিশন? তোদের তো কোনো লাইফই নেই মাইরি! তোদের কাছে এখন কোনো স্মার্ট ফোন নেই এই যুগে যে এখনো তোদের হাতে স্মার্টফোন নেই এটা আসলেই অনেক কষ্টের।"
আরিশা নিজের ব্যাগ থেকে একটা নোকিয়া বাটন ফোন বের করল—নোকিয়া একশ এগারো মডেলের একটা সাদা-কালো ফোন। যেটায় কোনো ক্যামেরা নেই, ইন্টারনেট নেই, শুধু কল করা আর মেসেজ পাঠানো যায়।
ফোনটা দেখিয়ে আরিশা হেসে বলল,
"এই যে আমাদের অ্যান্ড্রোয়েড! বড় আব্বু আর আব্বু আমাদের ভালোবেসে এই মহামূল্যবান জিনিসটা দিয়েছেন। বলেছেন, পড়াশোনার ক্ষতি হবে তাই স্মার্টফোন স্পর্শ করা নিষেধ!"
মিহি মাথায় হাত দিল।
"বাপরে বাপ! তোদের পরিবারটা না একদম আদিম যুগের! এই একুশ শতকে এসে কে কোনো টিনএজ মেয়েকে বাটন ফোন দেয় বল তো? তোদের আব্বু আর তোদের ওই বড় আব্বু—দুজনে মিলে মনে হয় তোদের ওপর মিলিটারি শাসন চালাচ্ছেন! ঘরে ভাইয়া আসিফ ভাই আছে, সে-ও তো কম স্ট্রিক্ট না। আসিফ ভাইয়ের নাম শুনলেই তো আমাদের ক্লাসের ছেলেরাও ভয়ে তটস্থ থাকে।"
আঁখি হাসল। মিহির কথাগুলো মিথ্যে নয়। খান পরিবারের নিয়মকানুনের শৃঙ্খলা বড্ড কড়া। আঁখির বাবা আফজাল খান এবং আরিশার বাবা—অর্থাৎ আঁখির বড় আব্বু আমজাদ খান—দুজনে দুই ভাই। একই সাথে যৌথ পরিবারে থাকেন তারা। পরিবারের মেজো ছেলে আসিফ—আফসান খান আসিফ, আঁখির আপন বড় ভাই। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু বাড়িতে এলে তার ভয়ে আঁখি ও আরিশা তটস্থ থাকে। আঁখি আর আরিশার হাতে কোনো অ্যান্ড্রোয়েড বা স্মার্টফোন নেই। তাদের চলাফেরা, পড়াশোনা, সবকিছুর ওপর বড় আব্বু, আব্বু আর আসিফ ভাইয়ার কড়া নজর।
"আরে ছাড় তো মিহি," আঁখি মিহির হাত ধরে বলল, "আব্বু আর বড় আব্বু আমাদের ভালোর জন্যই তো করেন। ফোন থাকলে কি আর আমরা মন দিয়ে পড়াশোনা করতে পারতাম? আর আসিফ ভাইয়া তো আমাদের খুব ভালোবাসে।"
"ভালোবাসে তা বুঝি, কিন্তু এমন শৃঙ্খলের মধ্যে থাকা আমার পক্ষে সম্ভব হতো না ভাই!"
মিহি বলল।
তারপর হঠাৎ মিহির কী যেন মনে পড়ে গেল। সে তার কাঁধের দামি লেদার ব্যাগটার চেইন খুলে ভেতরে হাতড়াতে লাগল।
"ভালো কথা! আঁখি, তোকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। তোর জন্য একটা স্পেশাল গিফট এনেছি আমি।"
আঁখি অবাক হয়ে বলল,
"আমার জন্য গিফট? কিন্তু কেন মিহি? আজ কোনো উপলক্ষ নেই তো!"
"উপলক্ষ ছাড়াই গিফট দেওয়া যায় ম্যাডাম,"
মিহি ব্যাগ থেকে সুন্দর একটা গিফট পেপারে মোড়ানো শক্ত পার্সেল বের করে আঁখির দিকে বাড়িয়ে দিল।
"নে, এটা তোকে দিলাম। ঘরে গিয়ে খুলবি।"
আরিশা কৌতুহলী হয়ে এগিয়ে এলো,
"কী রে মিহি? আঁখিকে একা দিলি, আমার জন্য কিছু আনিসনি? আমিও তো তোর বান্ধবী!"
মিহি হেসে বলল,
"ধুর গাধী! এটা দুজনের জন্যই মনে কর। কিন্তু পড়বি আঁখি আগে। আরিশা তুই ওর থেকে নিয়ে পড়ে নিস।"
আঁখি প্যাকেটটা হাতে নিয়ে ওজন মাপার চেষ্টা করল।
"কী এটা মিহি? বই নাকি?"
মিহি রহস্যময় হাসি হেসে বলল,
"হাঁ, বই। উপন্যাস।"
"উপন্যাস?" আঁখি ভ্রু কুঁচকে তাকাল।
"তুই তো জানিস মিহি, আমি গল্পের বই খুব একটা পড়ি না। টেক্সটবই আর এডমিশনের বই পড়তেই আমার দিন শেষ। তাছাড়া আসিফ ভাইয়া যদি দেখে যে আমি কোনো উপন্যাসের বই পড়ছি, তাহলে আমার আর রক্ষা থাকবে না। পড়ার বই ছাড়া অন্য কিছু টেবিলে দেখলে আসিফ ভাইয়া খুব রাগ করে।"
মিহি আঁখির দুটো হাত চেপে ধরে বলল, "আহা! ভাইয়াকে লুকিয়ে পড়বি। আর শোন, এটা যে সে উপন্যাস নয়। এই বইটা এখন পুরো বাংলাদেশে ট্রেন্ডিং! ফেসবুক, ইনস্টাগ্রাম, বুক ক্লাবে এই বই নিয়ে তোলপাড় চলছে। সবাই এই গল্পের নায়কের জন্য ক্রাশ খেয়ে মরে যাচ্ছে! আমি অনেক কষ্ট করে প্রি-অর্ডার করে বইটা জোগাড় করেছি শুধু তোর জন্য। বইটার নাম হলো—'আমৃত্যু ভালোবাসি তোকে'।"
"আমৃত্যু ভালোবাসি তোকে?" নামটা বিড়বিড় করে উচ্চারণ করল আঁখি। কেমন যেন একটা অদ্ভুত শিহরণ খেলে গেল তার বুকের ভেতর।
"হ্যাঁ," মিহি উচ্ছ্বসিত গলায় বলল,
"লেখিকা সালমা চৌধুরী। এত দারুণ লিখেছেন না! এই বইয়ের যে নায়ক, ওহ মাই গড!! বইয়ের ক্যারেক্টার হলেও তাকে ভালো না বেসে থাকা যায় না। তোরা পড়লেই বুঝবি।"
মিহি বইয়ের বিবরণ দিলো কিন্তু সবই এই দুই বোনের মাথারওপর দিয়েই গেল। কারণ তারা তো আর এই দুনিয়ার বাইরের খবর রাখে না, সোশাল মিডিয়ায় তারা নেই। আঁখি শুধু বইটার অদ্ভুত সুন্দর নামটার দিকে চেয়ে বইটির প্রচ্ছদটা কল্পনায় আনার চেষ্টা করল।
আরিশা তখন মিহিকে ঠাট্টার সুরে বলল,
" আরে ভাই আমাদের আখি এমনিতেই নরম ইমোশনাল ফুল মেয়ে। ওকে এখন আবার এই উপন্যাস পড়িয়ে ইমোশনাল ফুল সাইকো বানিয়ে দিস না। আমরা বাস্তব নিয়েই সুখে আছি। ওসব কল্পনায় ভাসতে হবেনা আমাদের।"
"তাহলে নিবি না?" মিহি মুখ গোমড়া করল।
আঁখি হেসে ফেলে গিফটটা নিজের ব্যাগের একেবারে তলায় লুকিয়ে ফেলল।
"আচ্ছা ঠিক আছে, নিলাম। থ্যাঙ্কু মিহি।"
"মোস্ট ওয়েলকাম! চল এবার, অনেক দেরি হয়ে গেল। তোদের ড্রাইভার আঙ্কেল হয়তো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন।"
তিন বান্ধবী মিলে এবার মোড় ঘুরে বাসস্ট্যান্ডের দিকে এগোল। সত্যি সত্যিই খান বাড়ির কালো গাড়িটা দূরে দাঁড়িয়ে ছিল। ড্রাইভার কাশেম আঙ্কেল বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন, মেয়েদের আসতে দেখে তা তড়িঘড়ি করে নিভিয়ে ফেললেন।
মিহির কাছ থেকে বিদায় নিয়ে আঁখি আর আরিশা গাড়িতে গিয়ে উঠল। পেছনের সিটে পাশাপাশি বসল দুজন।
গাড়ি চলতে শুরু করতেই আরিশা আঁখির ব্যাগের দিকে তাকাল,
"কী রে আঁখি, সত্যি সত্যি উপন্যাসটা পড়বি? যদি বড় মা দেখে ফেলে?"
আঁখি জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা বিকেলের নরম আলোর দিকে চেয়ে বলল,
"জানি না রে আরিশা। মিহি এত জোর করল বলে নিলাম। ঘরে গিয়ে ব্যাগের ভেতরেই রেখে দেব। কে পড়তে যাবে এসব প্রেম-ভালোবাসার কাল্পনিক গল্প!"
কিন্তু আঁখি মুখে যাই বলুক না কেন, তার মনের কোনো এক কোণে ওই অদ্ভুত নামটা আটকে রইল—'আমৃত্যু ভালোবাসি তোকে'। কাউকে কি সত্যি আমৃত্যু ভালোবাসা যায়?
খান ভিলা।
শহরের এক অভিজাত অথচ নির্জন এলাকায় বিশাল জায়গা জুড়ে গড়ে উঠেছে দুই ভাইয়ের এই আলিশান বাড়ি। সামনে সুন্দর বাগান, পেছনে অনেকগুলো ফলের গাছ। বাড়িটা প্রাচীন স্থাপত্যের ছোঁয়া পেয়ে নির্মিত হলেও ভেতরটা বেশ আধুনিক। কিন্তু এই আধুনিকতার মোড়কে মোড়ানো বাড়িটার পরিবেশ সবসময় কেমন যেন থমথমে আর সুশৃঙ্খল।
গাড়ি এসে বাড়ির গেটের সামনে থামতেই গার্ড গেট খুলে দিল। গাড়ি গ্যারেজে পার্ক করতেই আঁখি আর আরিশা ব্যাগ কাঁধে নেমে পড়ল।
ড্রয়িংরুমে ঢোকা মাত্রই এক মধুর সুবাস আর উষ্ণ পরিবেশ তাদের স্বাগত জানাল। সোফায় বসে ছিলেন ওদের বড় মা—অর্থাৎ আমজাদ খানের স্ত্রী মেহেরুন্নেসা, যাকে আখি বড় মা বলে ডাকে। পাশে বসেছিলেন আঁখির মা, জাহিদা বেগম। দুজনে মিলে চা খাচ্ছিলেন আর গল্প করছিলেন।
"এসে গেছিস মা?" বড় মা মেহেরুন্নেসা চশমার ওপর দিয়ে তাকিয়ে হাসিমুখে বললেন, "কেমন হলো পরীক্ষা?"
আঁখি আর আরিশা দৌড়ে গিয়ে বড় মার দুপাশে বসল।
আরিশা তা মায়ের কোলে মাথা রেখে বলল, "পরীক্ষা খুব ভালো হয়েছে আম্মু! কিন্তু এখন মনে হচ্ছে মাথাটা ফেটে যাচ্ছে। পুরো দুই ঘণ্টা ধরে টানা লিখেছি।"
আঁখির মা জাহিদা বেগম হেসে বললেন, "পরীক্ষা ভালো হলেই ভালো। নে, তোরা এখন গিয়ে হাত-মুখ ধুয়ে নে। আমি আর তোর বড় মা তোদের জন্য নাস্তা রেডি করছি। তোদের আব্বুরাও চলে আসবেন কিছুক্ষণ পর।"
আঁখি এদিক-ওদিক তাকিয়ে নিচু গলায় বলল, "আম্মু... আসিফ ভাইয়া এসেছে?"
জাহিদা বেগম মেয়ের ভয় দেখে হেসে ফেলে বললেন, "না, আসিফ এখনো আসেনি। ভার্সিটি থেকে ফিরতে ওর সন্ধ্যা হবে। তোদের ভয় পাওয়ার কিছু নেই।"
আঁখি আর আরিশা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আসিফ ভাইয়া বাড়িতে না থাকা মানেই খানিকটা স্বাধীনতা!
তখনই সদর দরজা দিয়ে ঢুকলেন বাড়ির তুই কর্তা।
বড় কর্তা মানে আরিশার আব্বু আমজাদ খান এবং আখির আব্বু আফজাল খান।
দুজনেই ভিতরে আসতে দেখতে পেলেন দুই মেয়েকে। আরিশা আর আখি তাদের আব্বু আর চাচ্চুকে দেখে থমকে দাঁড়ালো। কর্তা দুজন এগিয়ে গিয়ে সোফায় বসতে বসতে গম্ভীর অথচ শক্ত গলায় দুই মেয়েকে উদ্দেশ্য করে বললেন,
"পরীক্ষা কেমন হয়েছে ? তোমাদের সবগুলো কোশ্চেনের আনসার ঠিকভাবে লিখেছিলে? তো কোন কিছু বাদ রেখে আসো নি তো?
আখি আর আরিশা মাথা নিচু করে নম্র কন্ঠে বলল.
"হ্যাঁ হ্যাঁ বড় আব্বু আমরা সব প্রশ্নের অ্যানসার ঠিকভাবে দিয়েছি। আমাদের রেজাল্ট ভালো হবে আশা করা যায়।"
" শুধু ভালো হলে চলবে না । একেবারে ফাস্ট ক্লাস হতে হবে। মনে রাখবে খান বাড়ির ছেলে মেয়েরা কখনো পিছিয়ে থাকে না । এক্সাম শেষ তার মানে কিন্তু পড়ালেখা শেষ নয়। এডমিশন এক্সাম এর জন্য প্রস্তুতি নাও।"
আরিশার আব্বুর এই গম্ভীর শাসন শুনে আরিশার আম্মু থামিয়ে দিয়ে বললেন ,
" থামুন তো আপনারা দুজন কী শুরু করেছেন? মেয়ে দুইটা সবে মাত্র এক্সাম শেষ করে বাড়িতে ফিরলো। দুইটা বছরের টেনশন দূর হলো আর রেজাল্টের কথা বলছেন! আমার মেয়েরা কোন ক্লাসেইবা রেজাল্ট খারাপ করলো ? যে এবার খারাপ করবে । যা তো মা তোরা দুজনে উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি তোদের খাবার দিচ্ছি।"
ওরা দুজনে উঠে দোতলায় চলে গেল। দোতলায় পাশাপাশি দুটো ঘর আঁখি আর আরিশার। ছোটবেলা থেকেই ওরা একসাথে বড় হয়েছে। আঁখির বাবা আফজাল খান ছোট ভাই হলেও বড় ভাই আমজাদ খানকে অত্যন্ত শ্রদ্ধা করেন। দুই ভাইয়ের মধ্যে কোনোদিন কোনো বিভেদ দেখেনি পরিবারের কেউ। আর তাই আঁখি ও আরিশার মধ্যেও কোনো ফারাক নেই, ওরা চাচাতো বোন হলেও বোনের চেয়েও যেন বেশি কিছু।
করিডোর দিয়ে যেতে যেতে আরিশা আখির কোনুই দিয়ে গুঁতো দিয়ে আস্তে আস্তে বলল,
" আমাদের দুজনের স্বাধীনতা কি কখনোই আসবে না রে আঁখি। এত শাসন কি কেউ কাউকে করে? এই খান বাড়ির নিয়ম কানুন আমি কিছুই বুঝি না বাপু! এই খান বাড়িতে মেয়েরাই কেন এত শাসনে থাকে? কই ভাইয়ারা তো তাদের স্বাধীন মত চলে! ধুর ভাল লাগে না , কবে যে বিয়ে করে এই বাড়ি থেকে বিদায় হব তবে আমাদের মুক্তি হবে। "
আঁখি চমকে উঠে আরিশার মুখে হাত চেপে ধরে ফিসফিস করে বলল,
"চুপ কর চুপ একদম চুপ ! এই কথা যদি আব্বু আর বড় আব্বুর কানে যায় না , তোকে আজই ছাদনা তলায় পাঠাবে। জানিস না দেয়ালের ও কান আছে!"
আঁখি নিজের ঘরে ঢুকে দরজাটা আটকে দিল। ব্যাগটা পড়ার টেবিলে রেখে সে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। এক বালতি ঠান্ডা পানিতে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে সে টেবিলের দিকে তাকাল।
ব্যাগটা আধখোলা হয়ে আছে। তাদের দেখা যাচ্ছে ওই বইটার একটু কোনা গোলাপি রঙের।
আঁখি ধীর পায়ে এগিয়ে গেল টেবিলের দিকে। ব্যাগ থেকে বই টা বের করে হাতে নিল।
'আমৃত্যু ভালোবাসি তোকে'!
— সালমা চৌধুরী।
বইটার মোড়ক উল্টেপাল্টে দেখল আঁখি। পেছনে লেখা অল্প কিছু কথা।
আঁখি মনে মনে হাসল। "এসব বানানো গল্প পড়তে মানুষ এত পাগল কেন? ভালোবাসা কি এতই সহজ? নাকি উপন্যাসের পাতাতেই এসব মানায়?"
কথাটা ভেবে বইটা ড্রয়ারের তলায় লুকিয়ে রাখতে গেল সে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো।
"আঁখি! কই রে তুই? জলদি নিচে আয়, আব্বু আর বড় আব্বু চলে এসেছেন!"
আরিশার গলা পাওয়া গেল বাইরে থেকে।
আঁখি জলদি করে বইটা ড্রয়ারে রেখে ড্রয়ারটা বন্ধ করে দিল। তারপর নিজের ওড়নাটা ঠিক করে নিয়ে ঘরের বাইরে বের হয়ে এলো।
(চলবে......)
(💞দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না। এটা শুধুমাত্র আমার কল্পনা থেকে লেখা। আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসটি পড়ার পরে আমি এটা লিখেছি । এই গল্পটার সাথে ওই গল্পের মিল খোঁজার চেষ্টা করবেন না। এটা জাস্ট কিউরিসিটি থেকে লেখা। তবে এই গল্পে কোথাও আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসটির অসম্মান করা হয়নি । আশা করি আপনারা বুঝবেন)💞
