এলার্ট🚫: কপি করা নিষিদ্ধ ❌
নাম : লুবনা মির্জা
পর্ব : ০৪
লেখিকা : Fatema tuj Juhora - ফাতেমা তুজ জুহরা
আধাঘণ্টা যাবত কাজী অফিসের সামনে তুলি কে নিয়ে অপেক্ষা করছে, অহনা, রাফি, তৌফিক, রিতু, ইকরা, মারিদ, সাকিব, রাহাত, আয়ান। ফাহাদ কে ফোন করা হয়েছে ৩৮ মিনিট আগে, সে এখনো এসে পৌঁছায়নি। সবার কপালে চিন্তার ভাঁজ, কয়েক মিনিট অতিবাহিত হতেই একটা গাড়ি এসে থামে তাদের সামনে, ফাহাদ গাড়ি থেকে নেমে সামনে লাল বেনারসি পরা তুলি কে দেখে দৌড়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে। দুজনের চোখেই জল।
অহনা সহ বাকি সকলে চিন্তিত চোখে তাকিয়ে আছে রাস্তার দিকে, কিন্তু লুবনার আসার কোনো নামগন্ধ নেই। ফাহাদ পিছনে ফিরে চারিদিকে তাকায়,
— লুবনা কোথায়?
কারো মুখে কোনো উত্তর নেই, সকলে নিশ্চুপ হয়ে আছে।
— কী হলো কেউ কিছু বলছো না কেন?
— কী হয়েছে কী? লুবনা কোথায়?
সাকিব মাথা নিচু করে মৃদু স্বরে বলে,
— জানি না।
এবার ফাহাদের কপালেও ভাঁজ পড়লো।
— কী বলছিস কিছু জানিস না মানে কী?
অহনা ফাহাদ কে রেগে যেতে দেখে সামনে এগিয়ে আসে,
— ভাইয়া আপনি শান্ত হন, আমি বলছি।
অহনা সবটা ফাহাদ কে বলতেই ফাহাদ মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে।
— ওহহহহহ শিট, কী জানি ও কোথায় আছে।
লুবনা......................
রিতুর বলা নাম কানে যেতেই সকলে রাস্তার দিকে তাকায়, সকলের চোখে লুবনা কে একপলক দেখার আকাঙ্ক্ষা। দূর থেকে দেখা যাচ্ছে, বাইক দ্রুত গতিতে ছোটে আসছে এদিকে। কিছুটা কাছে আসতেই বাইকে বসে থাকা লুবনার মুখটা স্পষ্ট দেখা গেলো।
সকলের মুখে হাসির ঝিলিক ফুটে ওঠে।
অল্প কিছু মিনিটের মধ্যে লুবনা এসে থামে কাজী অফিসের সামনে দাঁড়িয়ে থাকা মানুষদের সামনে। বাইক থেকে নামতেই ফাহাদ দৌড়ে গিয়ে লুবনা কে জড়িয়ে ধরে।
— তুই তুই ঠিক আছিস? তোর কোনো ব্যথা লাগেনি তো?
ফাহাদের কাণ্ডে লুবনা মুচকি হাসলো, নিজের থেকে ফাহাদ কে ছাড়িয়ে নিলো।
— আমি একদম ঠিক আছি, বলেছিলাম না অপেক্ষা কর, অপেক্ষার মিষ্টি আমি তোকে নিজ হাতে দিবো।
বলেই ফাহাদ এর পিছনে দাঁড়িয়ে থাকা তুলির হাত ধরে টেনে এনে দাঁড় করায় ফাহাদ এর সামনে, ফাহাদের এক হাত নিজের হাতে নিয়ে, অপর হাতে তুলির হাত নিয়ে এনে রাখে ফাহাদ এর হাতের উপর।
— তোর মিষ্টি তোকে ফিরিয়ে দিলাম, দেখিস আবারও ডায়াবেটিস করে ফেলিস না।
বলেই হেসে উঠে লুবনা, কথায় উপস্থিত সকলের মুখ জুড়ে হাসির রেখা বয়ে যায়।
ফাহাদ আর তুলির বিয়ে সম্পূর্ণ করে, সকলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে।
লুবনা, তুলি আর ফাহাদ বাড়িতে এসে পৌঁছেছে, ফাহাদ ভীষণ ভয়ে আছে তার পরিবারের প্রতিক্রিয়ার কথা ভেবে। ভয়ে ভয়ে লুবনার পিছু পিছু তুলির হাত ধরে বাড়ির ভিতর প্রবেশ করলো।
সোফায় তাদের বড় জেঠা রহমান সাহেব বসে আছেন। কানে তার মোবাইল। লুবনা এসে দাঁড়ালো তার সামনে।
রহমান সাহেব চোখ তুলে তাকাতেই সামনে লুবনা কে উপস্থিত দেখলো, পিছনের ফাহাদ আর তুলিকে তখনো লক্ষ করেননি। তিনি আবার চোখ নামিয়ে বললেন—
— ঠিক আছে, যেভাবে ভালো মনে হয় সেভাবেই করো। কাজ কীভাবে হবে তা নিয়ে আমার কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু কাজ আমার যে কোনো মূল্যে হওয়া চাই, যা যা প্রয়োজন সব করো।
ফোনটা কেটে দিয়ে রহমান সাহেব চোখ তুলে তাকালেন লুবনার দিকে, — কিছু বলবি?
লুবনা কিছুটা সরে দাঁড়ায়, তার সরে যাওয়া তে পিছনের ফাহাদ আর তুলি কে চোখে পড়ে রহমান সাহেব এর।
— মেয়েটা কে?
রহমান সাহেব এর গলার স্বরের গম্ভীরতা ফাহাদের ভিতরের ভয়টাকে আরও দ্বিগুণ করে দেয়। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে।
রহমান সাহেব আবারও জিজ্ঞেস করলেন,
— কী হয়েছে ফাহাদ, বলছো না যে?
লুবনা একবার ফাহাদের মুখের দিকে তাকালো, তারপর তুলির দিকে।
— এরা জামাই বউ তো দেখছি একই খেতের মূলা… (মৃদু স্বরে আওড়াল লুবনা)
পরিস্থিতি সামলাতে লুবনা সামনে গিয়ে দাঁড়ালো,
— বড় বাবা, আমি সব বলছি। তুমি একটু শান্ত হয়ে বসো। পরিবারের বাকি সকল সদস্যদেরও আসা প্রয়োজন।
বলেই পিছনে ঘুরে অগ্রসর হলো।
কিছু সময় অতিবাহিত হতেই লুবনার পিছনে পিছনে সকলে উপস্থিত হলো। বড়রা একে একে বসে পড়লো—কেউ চেয়ারে, কেউ আবার সোফায়।
বাকি সকলে দাঁড়িয়ে আছে। বাড়ির ছোটরা হাত মুখে চেপে, দাঁত কামড়াচ্ছে, আর পরবর্তীতে কী হতে চলেছে তা দেখার জন্য চোখ গুলো স্থির করে রেখেছে বাড়ির মাঝখানে আসামির মতো দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তির উপর।
লুবনা এগিয়ে এসে দাঁড়ায় ফাহাদের পাশে,
— ফাহাদ তুলি কে ভালোবাসে, তাই আমি তাদের বিয়ে দিয়ে নিয়ে এসেছি বাড়িতে।
— তাহলে তো আমাদের বললেই পারতে, আমরা পারিবারিকভাবে বিয়ে পড়িয়ে নিয়ে আসতাম।
ফাহাদের বাবা জাকির সাহেবের কথায় ফাহাদ চোখ তুলে তাকায় বাবার দিকে, আবারও চোখ নামিয়ে আনে নিচে।
— মেয়ের বাবা অন্য জায়গায় মেয়ের বিয়ে দিচ্ছিল, তাই বলার সময় পায়নি। বিয়ের আসর থেকে তুলে নিয়ে এসেছি।
রহমান সাহেবের কপালে ভাঁজ পড়ে, — কে তুলে নিয়ে এসেছে?
লুবনা নির্লিপ্ত গলায় উত্তর করলো, — আমি।
ফাহাদের চাচা সাইফুল সাহেব গলা খাঁকারি দিয়ে জিজ্ঞেস করলেন,
— কেন, ফাহাদ কী করছিল?
লুবনা এক পলক ফাহাদের দিকে তাকিয়ে বললো,
— ভাই ভয়ে কিছু করতে পারেনি।
সবার ছোট চাচা শফিকুল সাহেব কৌতূহলী হয়ে বললেন,
— কী করে করলে, মামুনি?
লুবনা শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বলতেই হেলাল সাহেব চিন্তিত চোখে লুবনার দিকে তাকালেন, মাথা থেকে পা পর্যন্ত পরখ করে,
— তুমি ঠিক আছো? কোনো সমস্যা হয়নি তো?
বাবার চোখে নিজের জন্য চিন্তার রেশ দেখে লুবনা মুচকি হাসে,
— সব ঠিক আছে, বাবা।
জাকির সাহেব দাঁড়িয়ে পড়লেন,
— না, কিছু ঠিক নেই।
জাকির সাহেবের কথায় সকলে তার দিকে তাকায়। বাড়ির বউরা চুপচাপ দাঁড়িয়ে আছে। করিম সাহেব আর রহিমা বেগম মনোযোগ দিয়ে শুনছেন।
বাড়ির ছোট-বড় সবাই তাকিয়ে আছে,
—পরবর্তী কী হয় তা দেখার জন্য।
জাকির সাহেব এগিয়ে এসে দাঁড়ালেন ফাহাদের সামনে। ফাহাদের হাত কাঁপছে ভয়ে। তুলি তার পিছনে সরে দাঁড়ায়।
হঠাৎ—
!!!ঠাস!!!
বিকট শব্দে পুরো ঘর কেঁপে ওঠে। তুলি ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তার হৃদস্পন্দন বেড়ে গেছে দ্বিগুণ।
ফাহাদ নিজের গালে হাত দিয়ে ধীরে ধীরে মাথা তুলে তাকায় বাবার দিকে।
— মির্জা বাড়ির ছেলে হয়ে এতটুকু সাহস দেখাতে পারলি না? একটা মেয়েকে ভালোবাসিস, তাকে নিজের করে আনার মতো হিম্মতও নেই তোর?
— ফাহাদ, তুই আমাকে হতাশ করেছিস…
(লুবনার দিকে তাকিয়ে)
— কিন্তু লুবনা, তুই আজ আমাকে গর্ব করার মতো কারণ দেখিয়েছিস।
রহিমা বেগম বললেন,
— এই যে মেয়ে, তোমার নাম কী?
তুলি মাথা তুলে তাকিয়ে ভয়ে ভরা কণ্ঠে বলল,
— তুলি… তুলি হাওয়ালদার।
— কীইইইইইই????
করিম মির্জার এমন চিৎকারে সবাই চমকে উঠল।
— তুই এমপি ইমতিয়াজ হাওয়ালদারের মেয়েকে তুলে এনেছিস?
সবার মুখে বিস্ময়, কিন্তু লুবনার মুখে তার ছিটেফোঁটাও নেই।
— হ্যাঁ।
করিম মির্জা দাঁড়িয়ে পড়লেন, — সাবাস! আমার বাঘের বাচ্চা!
— সালমা, পারভিন, রুবিনা, শামীমা—তোরা এদিকে আয়।
ডাক শুনে চার বউ এসে হাজির হলো।
— আজ বাড়িতে সব পদ লুবনার পছন্দের হবে। আজ আমাদের উল্লাসের দিন। আমার নাতনি আমার মতোই বাঘের বাচ্চা।
তুলি অবাক হয়ে তাকিয়ে আছে। এরা কি সত্যিই সেই মানুষ, যাদের সম্পর্কে এতদিন শুনে এসেছে?
এত বড় ঝামেলা করে এমপির মেয়েকে নিয়ে এসেছে, আর তারা সেটাকে উদযাপন করছে!
রহিমা বেগম ডাকলেন,
— তুলি, এদিকে আয়।
তুলি ধীরে ধীরে এগিয়ে এসে বসে।
— দোয়া করি, তুমি আর ফাহাদ জীবনে অনেক সুখী হও।
তুলির হাসি দেখে রহিমা বেগম বললেন,
— মাশাল্লাহ, কী সুন্দর হাসি! আমার নাতির পছন্দ আছে। রহিমা বেগম একেক করে সকলের সাথে তুলির পরিচয় করিয়ে দেয়।
( পরিচয় আমি প্রথম পর্বেই দিয়েছি)
পরিচয়ের পর তুলি কে ফাহাদের ঘরে নিয়ে যাওয়া হয়।
নিজের রুমে বসে মোবাইল দেখতে ব্যস্ত লুবনা। দরজা ভিড়ানো, দরজায় টোকা পড়তেই লুবনা দরজার দিকে তাকায়,
— কে?
— আপু, আমি।
— ভিতরে আয়।
ফারহান দরজা ঠেলে রুমে প্রবেশ করলো,
— আপু, আজ কিন্তু ম্যাচ আছে, তোমাকে যেতে হবে।
— কয়টায় হবে?
ফারহান বিছানায় উঠে বসে পড়ে,
— এই তো আর আধাঘণ্টা পর। চলো এখনই বের হয়ে পড়ি।
লুবনা সময় দেখে নিলো,
— ঠিক আছে, তুই তৈরি হয়ে ড্রয়িং রুমে গিয়ে অপেক্ষা কর, আমি কিছু সময়ের মধ্যে আসছি।
ফারহান রুম থেকে বের হয়ে যায়।
ফারহান তৈরি হয়ে বসে আছে। প্রায় দুই মিনিট হয়ে গেছে। অপেক্ষা করতে করতে উপরে তাকাতেই লুবনা কে সিঁড়ি বেয়ে নামতে দেখলো।
পড়নে কালো টি-শার্ট আর কালো প্যান্ট। চুল গুলো জুটি করে বাঁধা। নামার তালে তালে চুল দুলছে।
লুবনা নিচে নামতেই ফারহান উঠে দাঁড়ালো। নিচে রাখা ক্রিকেট ব্যাটটা হাতে তুলে নিলো।
— চলো আপু, আজকে হেঁটে যাই।
— ঠিক আছে, চল।
দুজন একসাথে বের হয়ে গেলো বাড়ি থেকে। গেট পার হয়ে হাঁটা ধরলো রাস্তায়।
কিছু দূর যেতেই চোখে পড়লো তাদের বাড়ির মালির বড় মেয়ে লিপি।
— আপু, কেমন আছো?
— আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো?
— আলহামদুলিল্লাহ।
লিপির কোলে থাকা বাচ্চাটার গাল টিপে দিলো লুবনা।
— কোথায় যাচ্ছো?
— এই সামনের পাড়া।
— আমরাও যাচ্ছি, আমাদের ক্রিকেট ম্যাচ আছে।
লুবনা বাচ্চাটাকে কোলে তুলে নিলো,
— নাম কী রেখেছো?
— আয়াত।
— খুব সুন্দর নাম।
তারা একসাথে হাঁটতে লাগলো। আয়াতের সাথে কথা বলতে বলতে অনেকটা পথ চলে গেলো।
লুবনা ইশারা করলে আয়াত তার গালে ছোট্ট একটা চুমু দেয়। লুবনা ও আলতো করে চুমু খায়।
হঠাৎ পিছন থেকে ভেসে আসে, — আমাদেরও একটা চুমু দিয়ে যান।
লুবনা ঘুরে তাকাতেই তিনটা ছেলেকে দেখতে পেলো, যারা বিশ্রীভাবে হাসছে।
লুবনা আয়াতকে লিপির কোলে দিয়ে বললো,
— আপু, তুমি একটু দূরে দাঁড়াও।
তারপর ছেলেগুলোর দিকে এগিয়ে গেলো।
— চুমু চাই?
— হ্যাঁ চাই।
— তাহলে এদিকে আয়।
একটা ছেলে এগিয়ে এলো।
লুবনা নাটকীয় ভঙ্গিতে বললো, — আমার না লজ্জা করে, তুমি চোখটা বন্ধ করো।
ছেলেটা চোখ বন্ধ করতেই লুবনা পাশের ঝোপ থেকে একটা ভাঙা ধারালো ছুড়ি তুলে নেয়।
ছেলেটা ঠোঁট এগিয়ে দিতেই— ধীর হাতে নিজের পকেটে হাত দিয়ে ধারালো একটা ছুড়ি বেড় করে।
!!!ছ্যাঁক!!!
এক ঝটকায় তার ঠোঁট কেটে দেয় লুবনা।
আআআআআআআআআ…………!
ছেলেটা চিৎকার করে ওঠে।
তার হাত থেকে রক্ত বয়ে পড়ছে।
বাকি দুইজন ছুটে এসে তাকে ধরলো।
লুবনা দাঁত বের করে হেসে বললো, — আর কারো চুমু লাগবে?
ওরা ভয়ে চুপ হয়ে গেলো।
ফারহান এসে লুবনার হাত ধরে বললো,
— আপা, চল। দেরি হয়ে যাচ্ছে।
বলেই ফারহান লুবনার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগে, লুবনা শেষ বারের মতো আবারও ছেলে গুলোর দিকে তাকায়,
— এবার তো শুধু ঠোঁট কেটেছি।
পরের বার চুমু চাইলে এমন কিছু কাটবো, যে মেয় মানুষ দেখলে চুমু না। মানুষ দেখলেই হাত তালি দিয়ে টাকা চাইবি৷ মাইন্ড ইট।
দুজন চলে গেলো।
মির্জা বাড়িতে দুইজন মহিলা এসে হেলাল সাহেব এর খোঁজ করলেন।
পারভিন বেগম এগিয়ে আসতেই মহিলা বললো
— হেলাল সাহেবকে ডাকবেন, খুব জরুরি কাজ আছে।
কিছুক্ষণ পর হেলাল সাহেব এসে বসলেন সোফায়
— কী হয়েছে?
— আপনার মেয়েকে কিছু বলুন, জানেন কী করেছে?
— না, জানি না।
— আপনার মেয়ে বল মেরে আমার ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে।
— কেন মেরেছে?
— জানি না।
— না জানলে বিচার নিয়ে কেন এসেছেন?
পাশের মহিলা বললো,
— মেয়ে মানুষ হয়ে ছেলেদের মতো চলাফেরা করে, এভাবে চললে বিয়ে দিতে পারবেন না।
হেলাল সাহেব এবার তাকালেন,
— আমার মেয়ে আমার টাকায় চলে, আপনার টাকায় না। আমার মেয়ের যেভাবে ইচ্ছা সেভাবেই চলবে। আপনার যদি এত চিন্তা থাকে, আপনার তো তিনটা ছেলে আছে সেখান থেকে না হয় একজনকে দিয়ে বিয়ে দিয়ে করিয়ে দিব।
মহিলারা চুপ হয়ে গেলো।
আর কথা না বাড়িয়ে চলে গেলো।
( কমেন্টে মন্তব্য করে যাবেন, কেমন লাগলো ভালো লাগলে জানাবেন, তাহলে পরবর্তী পর্বে আসবে। আশা করি ভালো লাগছে )
#চলমান
#লুবনা_মির্জা
#পর্ব:০৪ #Fatema_tuj_Juhora_ফাতেমা_তুজ_জুহরা
#উপন্যাস
#foryoupageシforyou
