পার্ট ৬
______
রাত তখন গভীর। চারপাশ নিঝুম, থমথমে অন্ধকারে ডুবে আছে পুরো ঘরটা। আরশিয়া গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই একটা অদ্ভুত অনুভূতির আবেশে তার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ যেন নিঃশব্দে তার খুব কাছে এসে দাঁড়িয়েছে। গভীর স্নেহে কেউ একজন তার কপালে, চুলে আলতো হাতে বুলিয়ে দিচ্ছে স্নিগ্ধ ছোঁয়া খুব আপন কারো চেনা পরশ।
সেই উত্তাপ ছড়ানো ছোঁয়া আর অদ্ভুত এক শীতল নিরাপত্তার আবেশে আচ্ছন্ন হয়ে আরশিয়া ধীরে ধীরে তার ভারী হয়ে থাকা চোখ দুটো মেলল। ঝাপসা চোখে তাকাল বিছানার পাশে, শূন্য ঘরের অন্ধকারের দিকে। কিন্তু না, সেখানে কেউ নেই। শুধু ঘরের নিস্তব্ধ কোণগুলো আর জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের ম্লান আলো। হৃদস্পন্দনটা তখন একটু দ্রুত হয়ে গেছে, বুকজুড়ে এক অজানা শিহরণ আর হালকা শূন্যতা কাজ করছে।
সে একা, অথচ এতক্ষণ যে ভালোবাসার ছোঁয়া সে অনুভব করল, তা তো মিথ্যা হওয়ার নয়! কার এই অদৃশ্য উপস্থিতি? কোনো চেনা ছায়া, নাকি শুধুই মনের অবয়ব? এই
হাজারটা অমীমাংসিত প্রশ্ন আর এলোমেলো ভাবনা মাথার ভেতর ঘুরপাক খেতে খেতে ক্লান্ত দুই চোখে আবারও গাঢ় ঘুমের ঘোর নেমে এল। আরশিয়া তলিয়ে গেল গভীর ঘুমে, আর ঘরটা আগের মতোই আবার নিস্তব্ধতায় মজে রইল।
________
পরের দিন দুপুরের দিকে আরশিয়া আর জিসা গল্প করতে করতে রওনা দিল সমুদ্রের ধারের সেই চেনা পথ ধরে। একটু দূরেই সমুদ্র যেখানে সাধারণত বেশ নিরিবিলি পরিবেশ থাকে, বিকেলে একটু শান্তিতে সময় কাটানোর আদর্শ জায়গা। কিন্তু আজ সেখানে পৌঁছানোর পর কেমন যেন অন্যরকম ব্যস্ততা চোখে পড়ল। চারপাশটা আগের মতো ফাঁকা বা শান্ত নেই। দূরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে যারা দেখতে একদম গার্ড এর মতো কড়া নজরে চারপাশ পর্যবেক্ষণ করছে, আর কিছু মানুষ ব্যস্ত হইচই করে সেলফি তুলতে। ভিড় আর কোলাহলে জায়গার সেই পুরোনো আমেজটা যেন একটু হলেও নষ্ট হয়ে গেছে।
আরশিয়া সামনে সামনে হেঁটে যাচ্ছিল, দুই চোখ মুগ্ধ দৃষ্টিতে সমুদ্রের ঢেউ আর চারপাশের পরিবেশ দেখছিল। আর তার ঠিক একটু পেছনেই গল্প করতে করতে আসছিল জিসা। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই পেছনের দিক থেকে কে যেন জিসার হাত বা শাড়ির আঁচলে একটা হ্যাঁচকা টান দিল!
চমকে গিয়ে জিসা কোনোমতে নিজেকে সামলে নিয়ে একপাশে ঘুরে দাঁড়াল। কড়া গলায় সে বলতে গেল "কী ব্যাপার, এভাবে কেউ টানে নাকি"
কিন্তু কথা শেষ হওয়ার আগেই দেখল সামনে দাঁড়িয়ে আছে আয়াশ। মুখে সেই পরিচিত বাঁকা হাসি আর চোখের চাউনিতে স্বভাবসুলভ দুষ্টুমি।
জিসাকে অমন থমকে যেতে দেখে আয়াশ চোখ টিপে দুষ্টু হেসে বলে উঠল, "আরে আরে, এত রেগে যাচ্ছ কেন সুন্দরী? একটু হাত ধরে ডাকতেই যদি এই অবস্থা হয়, তবে তো মুশকিল,রাস্তায় একটু সাবধানে হাঁটতেও তো একটা এক্সপার্ট গাইড লাগে, বলো?"
আয়াশের এমন কথা শুনে জিসার মেজাজ মুহূর্তের মধ্যে চড়ে গেল সপ্তমে। সে চোখ বড় বড় করে কটমট চোখে তাকিয়ে তেড়ে এল, "তোর সমস্যা কী বল ? আমাকে ফলো করতে করতে এখানেও এসে গেছিস, সারাক্ষণ খালি ফালতু কথা আর ফাজলামো, কার পথ আটকাচ্ছিদ আর কার গায়ে হাত দিচ্ছ খেয়াল থাকে না? মেন্টালিটি কি একদম জিরো লেভেলে নেমে গেছে নাকি দিনদিন?"
আয়াশের মেজাজটা বিগরে গেলো তাকে কোনো মেয়ে অপমান করছে না না সে এটা মানতে পারছে না তারপর বলে উঠে "এই ছেড়ি, চুপ শালী৷ তোর সাহস তো কম না আমার সাথে তুই তুকারি করছিস, তুই জানিস কে আমি? আমি মাফিয়া কিং এর বন্ধু নামক ভাই হুহ , তোকে যে একবার পাত্তা দিয়েছি এটাই অনেক, আসছে দেমাগ দেখাতে,
বলেই আয়াশ মেয়েদের মতো মুখ ঝাপটা দিয়ে চলে যেতে নিলেই দেখে একটু দূরে কায়রান দাঁড়িয়ে আছে তার নজর আরশিয়ার দিকে, আর আরশিয়া নিজ আপন মনে সমুদ্রে পা ভিজাচ্ছে, আরশিয়াকে ফলো করেই কায়রান আর আয়াশ এসেছিলো, আয়াশ ভাবে
'হায় রে আমার মাফিয়া ভাইটা কার পেরেমে পড়ে গেলো, কিছু বলেও না কিছু করেও না, এ কে ভাই'
সামনে তাকিয়ে দেখে জিসা চলে যাচ্ছে আরশিয়ার কাছে, আয়াশের মুখে নিজের অজান্তেই হাসিফোটে উঠে
মাথা চুলকিয়ে বলে উঠে " আম্মাজান, আপনার বউমা পেয়েগেছি"
___
পা ভিজাতে ভিজাতে আরশিয়ার নজর চলে গেল একটু দূরের একটা চেনা অবয়বের দিকে। কায়রান দাঁড়িয়ে আছে সেখান থেকে কিছুটা দূরে, সমুদ্রের ঠান্ডা বাতাসে তার চুলগুলো একটু উসকোখুসকো হয়ে আছে। তার হাবভাব সবসময়ই একরকম—বোঝার উপায় নেই মনের ভেতরে কী চলছে, ঠিক যেন রহস্যে ঘেরা কোনো প্রতিমূর্তি। আরশিয়াও অবিকল সেই একই কায়দা রপ্ত করেছে তার মুখের অভিব্যক্তি এমন পাথুরে শান্ত যে কার সাধ্য বোঝে বুকটার ভেতরটা ঠিক কতটা থরথর করে কাঁপছে! তার সবথেকে ভালো লাগা না না ভালো লাগা কি বলে এটাকে নাকি ভালোবাসা? মানুষটা চোখের সামনে দাঁড়িয়ে তাকে দেখছে, অথচ সে এমন ভাব করছে যেন চারপাশের এই দুনিয়া বা ওই মানুষটার উপস্থিতির প্রতি তার বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই। ভেতরের সমস্ত তোলপাড়, অবুঝ হাহাকার আর চাপা ভালোবাসা সে নিখুঁত দক্ষতায় লুকিয়ে ফেলল ঠোঁটের একচিলতে নির্বিকার হাসির আড়ালে।
কারো চোখে নিজের দুর্বলতা ধরা না দিয়ে আরশিয়া স্বাভাবিক পায়ে হেঁটে এগিয়ে চলল সোজা সমুদ্রের দিকে। আবার পা দুটো ছুঁয়ে দিল ফেনার মতো সাদা ফেনিল ঢেউগুলো। ভেজা বালিতে খালি পায়ে হাঁটতে হাঁটতে জল যখন তার পায়ের পাতাকে ছুঁয়ে যাচ্ছিল, তখন মনটাও কেমন যেন উদাসীন হয়ে উঠছিল।
ঠিক তখনই ঘটে গেল অপ্রত্যাশিত সেই দেখাটা।
সামান্য সামনে এগোতেই হঠাৎ সবুজ চোখ ওয়ালা পুরুষটার সাথে মুখোমুখি দেখা। সেই একই মানুষ, যার সাথে কিছুদিন আগেই আইসক্রিম নিয়ে ধাক্কা লেগেছিলো ।
যারিয়াবের পরনে একটা ক্যাজুয়াল ড্রেস, আর তার সেই অদ্ভুত সুন্দর সবুজ রঙের চোখ দুটোতে সবসময় একটা তীক্ষ্ণ আকর্ষণ বা রহস্য লুকানো থাকে। আরশিয়াকে দেখেই যারিয়াবের মুখের কোণে এক চিলতে মনোহর হাসি ফুটে উঠল।'এইতো তার মনের রানী, তার রানী'
সে কিছুটা এগিয়ে এসে একটু নিচু গলায়, মায়াবী অথচ কৌতূহলী সুরে বলে উঠল, "আরে! সমুদ্রের এই স্নিগ্ধ রূপ দেখতে আসলেন, নাকি মেডাম? তবে আপনার পা ভিজিয়ে এভাবে হাঁটার দৃশ্যটা চারপাশের এই কোলাহল ছাপিয়ে বেশ অন্যরকম লাগছে। অনেক সুন্দর।
ব আরশিয়া হাসলো মুচকি হাসি সেই হাসিতেই যেনো কুপোকাত যারিয়াব , আরশিয়া তারপর বললো " আমি আরশিয়া, আপনার নাম কি "?
" আমি যারিয়াব খান , এনিওয়ে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, চলো সামনে যাই "
বলেই দুইজন হাঁটতে লাগলো, যারিয়াবের কেমন অনুভূতি হলো বুঝতে পারছে না 'এ কেমন অনুভূতি ভালোবাসার মানুষের সাথে এক মিনিট থাকা আর সামান্য হাঁটাহাঁটিতেও বুঝি এতো শান্তি লাগে '
আরশিয়া বলে উঠে "আপনি কি করেন "? মানে পড়াশোনা করছেন নাকি?
যারিয়াব হাসে " I am a gangster, don't be afraid, I won't do anything"
আরশিয়ার শরীর কেঁপে উঠে সে একটা গ্যাংস্টারের সাথে হাঁটাহাঁটি করছিলো, যারিয়াব আরশিয়ার অবস্থা দেখে হাসে কিছু বলতে যাবে তখনই
তার গার্ড ডাকতে আসে "স্যার, আমাদের যেতে হবে আমাদের প্রোডাক্ট আটকে রাখা হয়েছে "
যারিয়াব বিরক্ত হলো তাও খারাপ কিছু বললো শুধু বললো ""You go, I am coming"
তারপর আরশিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে "আসি রানী, আবার দেখা হবে"
"আমার নাম আরশিয়া,
" কিন্তু রানীদের মতোই আপনি, বলেই যারিয়াব চলে গেলো,
আরশিয়া বোকার মতো তাকিয়ে রইলো কিছু মাথা ডুকলো না! পেছন ফিরে তাকিয়ে দেখতেই শক খায় কায়রান তার দিকে দৌড়ে আসছে তার চোখ দিয়ে যেনো আগুনের ফুলকি বের হচ্ছে যেনো এখনই চোখ দিয়ে জ্বালিয়ে ভষ্ম করে দিবে,
না আর কিছু ভাবতে পারলো না দিকবেদিক হারিয়ে এক দৌড় দিলো উল্টো পথে আরশিয়া দৌড়াচ্ছে তার পেছনে কায়রান আর কায়রানের পেছনে আয়াশ আর আয়াশের পেছনে জিসা, চিৎকার করে ডাকছে একটা আরেকটা কে কিন্তু কায়রানকে থামানো দায় আল্লাহ জানে কি করে,
আয়াশ যেতে যেতে কপাল চাপড়ালো "হায় আল্লাহ এটা কি হচ্ছে, এসেছে থেকে এই আমার পিছনে একটা হাতি আর আর সামনে এই দুই গরুকে নিয়ে আমি কই যাবো "
জিসা দৌড়ানোর মাঝে ধমক দেয় "রাখ তোর হায় হায়, দৌড়া, তোর গন্ডারের মতো বন্ধু আমার আরশিয়াকে দৌড়চ্ছে কেন কি সমস্যা?
আয়াশও দৌড়ের মধ্যে জবাব দেয় " তুই হলি তুই, আমার বন্ধু জানিস কে? তোকে না বলেছিলাম, তারপরেও মুখ দেখাস "
জিসা বলে উঠে " এই ভাই বল কেন দৌড়াচ্ছে "
আয়াশ বলে "এই আরশিয়াকে মনে হয় কায়রান ভালোবাসে, এক মিনিট কায়রান যে আমার বন্ধু জানলি কেমনে?
জিসা মুখ বাকিয়ে বলে" মনে হলো ওইদিন বন্ধুর কাজের জন্য নিজে যে ভাব দেখালি আর আজকে তোর বন্ধুর সাথে যমনে ডলাডলি করছিলি আন্দাজ করে বললাম মামা হুহ"
আয়াশ দৌড় থামিয়ে দিয়ে বলে "ওরে ছেমড়ি, তোর এতো বড় সাহস আমার সাথে এভাবে কথা বলছিস? জানিস আমি কি করতে পারি?
জিসাও দৌড় থামিয়ে গিয়ে বলে " জানি ভাই কি আর করবি তোর বন্ধুর কাছে বিচার দিবি হাহাহা "
আয়াশ বলে "দেখবি কি করি?"
জিসাও কম না সে বলে "কি করবি? কর না কর দেখি তোর সাহস ক' বলার আগেই একটা ঘটনা ঘটায় আয়াশ টুপ করে একটা ঠোঁট বরাবর কিস দিয়ে দেয় জিসার, আর পড়ে সে এক দৌড়ে নাই তাকে আর আশে পাশে খুঁজেই পাওয়া গেলো' জিসার মুখটা দেখার মতো হয়েছে, লজ্জায় রাগে কি করবে বুঝতে পারছে না, আবার কেন জানি খারাপ লাগছে না, অন্য কোনো ছেলে এই জায়গায় হলে হয়তো সে খুনই করে ফেলতো। সে আর কিছু ভাবতে পারে না সামনে হাঁটা দেয় আরশিয়াকে খোঁজার জন্য।
______
" আরশি দাঁড়া , নাহলে আমি খুন করে ফেলবো তোকে, দাঁড়া বলছি "
"আমি হাতে কাছে পেলে কিন্তু খুব খারাপ হবে "
"তোর সাহস আজকে বের করবো আমি "
তীব্র ক্ষোভ আর রাগের আগুনে তখন কায়রানের রক্ত ফুটছে। যারিয়াবের সাথে আরশিয়ার ওই হাসিমুখের দৃশ্যটা তার সহ্য ক্ষমতার সব বাঁধ ভেঙে দিয়েছিল।
সমুদ্রের ভেজা বালির ওপর দিয়ে আরশিয়া প্রাণপণে দৌড়াচ্ছে, কিন্তু পুরুষ মানুষের দীর্ঘ পদক্ষেপ আর গতির সাথে সে আর পেরে উঠছিল না। ঠিক তখনই কায়রান বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে খপ করে তার হাতটা শক্ত করে ধরে ফেলল এবং এক টানে তাকে নিজের দিকে ফিরিয়ে সোজা বালির ওপর আছড়ে ফেলল। বালিটা বেশ ভেজা ও শক্ত হওয়ায় তারা গভীর হয়ে ডুকে যায়নি, বরং কায়রানের শরীরের ভারে আরশিয়া বালির ওপর শুয়ে পড়ল আর কায়রান ঠিক তার ওপর ঝুঁকে রইল।
রাগের মাথায় তখন কি করছে তার হুঁশ নেই। সমস্ত জেদ আর ক্ষোভ উগরে দিয়ে কায়রান হঠাৎ করেই আরশিয়ার ঠোঁট দুটো নিজের দাঁতের নিচে চেপে ধরে একরকম আক্রোশে কামড়ে দিল। তীক্ষ্ণ ব্যথায় আরশিয়ার ঠোঁট ফেটে সামান্য রক্ত গড়িয়ে পড়ল।
এরপর উত্তপ্ত নিঃশ্বাসে তার মুখের খুব কাছে ঝুঁকে এসে কায়রান রুদ্ধশ্বাসে গর্জে উঠল, "আমি বাদে তোর জন্য সব পুরুষ নিষিদ্ধ! তুই কোন সাহসে ওই কুত্তার বাচ্চার সাথে দাঁড়িয়ে হাসিমুখে কথা বলছিস? বল! দশটা বছর আমি কীভাবে কাটিয়েছি তোকে ছাড়া—একবারও জানতে চেয়েছিস? তিলে তিলে কী নরকযন্ত্রণা সহ্য করেছি আমি, কোনো ধারণাস আছে তোর? অথচ আজ আমাকে সামনে দেখেও তুই অন্য একটা ছেলের সাথে গল্প করছিস, আর আমাকে দেখেই ভয় পেয়ে পালাতেও চাচ্ছিস? ভেরি ফানি, আরশি! দারুণ তামাশা করছিস তুই আমার সাথে!"
আরশিয়া অবাক হয় তারমানে সে যে খেয়াল করেছে তা কায়রান বুঝতে পেরেছে,
ক্রোধে কাঁপতে কাঁপতে আরশিয়া তার ছোট ছোট দুই মুঠো দিয়ে কায়রানের চওড়া বুকে একের পর এক কিল-ঘুষি বসাতে লাগল। কিন্তু কায়রান একটুও নড়ল না। আরশিয়া বলে "আমি আপনার সাথে কথা বলবো না, আমি তো কেউ না আপনার তাহলে কেন আমাকে খুঁজছেন "
আরশিয়ার কান্নারত চেহারা দেখে
কায়রানের রাগ মুহূর্তের মধ্যে পলকে উবে গিয়ে এক গভীর অপরাধবোধ আর ভালোবাসার আকুলতায় ভরে গেল। সে আরশিয়ার ছটফটানি থামিয়ে শক্ত করে তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে আগলে নিল। ফিসফিস করে কাঁপাপাড়া গলায় সে বলে উঠল, "I'm sorry... I'm so sorry, Strawberry" আর কখনো এমন করব না, কথা দিচ্ছি আর কখনো তোকে কষ্ট দিতে দূরে যাব না... আর কখনো না।"
ঠিক সেই মুহূর্তেই দূর থেকে জিসার গলা ভেসে এল, "আরে আরশি কোথায় গেল রে"বলতে বলতে জিসা ওদিকে এগিয়ে আসছে।
পায়ের শব্দ পেতেই কায়রান আর আরশিয়া দ্রুত বালুচর থেকে উঠে দাঁড়াল। একটু দূরে জিসাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে তো পুরাই থমকে গেল, চোখের সামনে এই দৃশ্য দেখে তার আক্কেল গুড়ুম!
পরিস্থিতি সামাল দিতে কায়রান অত্যন্ত ঠান্ডা ও গম্ভীর গলায় জিসার দিকে তাকিয়ে বলল, "আমার সাথে চলো, আমি ওকে বাসায় দিয়ে আসছি।"
বলেই সে একটা ছোট ইশারা করল জিসাকে আর আরশিয়াকেব। জিসা ঝটপট আরশিয়ার চোখের ভাষা ও চারপাশের পরিবেশ দেখে পুরো ব্যাপারটা এক নিমেষে আন্দাজ করে ফেলল। সে আর বিন্দুমাত্র প্রশ্ন না করে বুদ্ধিমানের মতো চুপ রইল। কারন কি হয়েছে সেটা সে বাসায় গিয়ে ভালো করে জানতে পারবে আরশিয়ার কাছ থেকে, এরপর আর কোনো কথা না বাড়িয়ে তারা সবাই মিলে নীরবে বাসার পথ ধরল।
তবে বাসায় জাওয়ার সময় আরশিয়াকে কায়রান বললো "আমি আসবো দেখা করতে, আর কল করবো কোনোমতেই যেনো busy না পাই ?"
তারপর সে চলে গেলো।
