পার্ট ৭
_____
রাত ঘন হয়ে আসার সাথে সাথে পুরো বাড়িটাতে এক অদ্ভুত, ভারী নীরবতা নেমে এসেছিল। ঘরের প্রতিটি কোণে জমাট বাঁধা আঁধার যেন নিঃশব্দে ফিসফিস করছিল। সময় যেন থমকে দাঁড়িয়েছে একঘেয়ে, দীর্ঘ আর যন্ত্রণাদায়কভাবে।
কেটে গেছে টানা দুটো দিন। ঘড়ির কাঁটা চলেছে নিজের নিয়মে, কিন্তু কায়রানের কোনো দেখা নেই।
আরশিয়ার বুকের ভেতরটা এক অজানা হাহাকারে দুমড়ে-মুচড়ে যাচ্ছিল। শেষ যেদিন দেখা হয়েছিল, লোকটা নিজ মুখে বলেছিল দেখা করবে, কথা বলবে। কতগুলো দীর্ঘ বছর পর আবার দেখা! অথচ এত বছর পরও এই লোকটার মনে তার প্রতি বিন্দুমাত্র টান নেই? এতটুকু আকুলতা নেই? ভেবেই আরশিয়ার চোখের কোণ বেয়ে অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ে। তীব্র এক হতাশা আর অভিমানে তার গলার কাছে কান্না দলা পাকিয়ে ওঠে। জানালার বাইরে অমাশার রাতের দিকে চেয়ে সে নিঃশব্দে ফোঁপাতে থাকে।
ঠিক এমন সময় ঘরের বাইরে থেকে রেহানা মির্জার কণ্ঠ ভেসে এলো, "আরশিয়া, জিসা! নিচে আয় তোরা, রাতের খাবার রেডি!"
আরশিয়া তাড়াতাড়ি হাত দিয়ে চোখের পানি মুছে নালিশ গোপন করার চেষ্টা করল। আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে সে ডাইনিং টেবিলের দিকে পা বাড়াল।
ডাইনিং টেবিলে তখন সব আয়োজন সাজানো। বাটির পর বাটি ধোঁয়া ওঠা তরকারি,রুটি, সুবাস ছড়ানো গরম ভাত। রেহানা মির্জা সবাইকে বেড়ে দিচ্ছেন, পাশে শান্ত ভঙ্গিতে বসে আছেন তার ভাই সাইদুল আহমেদ। জিসাও এসে আরশিয়ার পাশাপাশি বসল।
টেবিলে টুংটাং চামচের শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না। প্লেটে খাবার নাড়াচাড়া করতে করতে আরশিয়ার মন আর সইছিল না। বুকের ভেতর জমানো কথাটা তাকে দমবন্ধ করে মারছিল। একটু সাহস সঞ্চয় করে সে চামচটা প্লেটে রাখল।
"আম্মু... আমি একটা কথা বলতে চাই।" আরশিয়ার কণ্ঠ খানিকটা কেঁপে উঠল।
রেহানা মির্জা পানির গ্লাসটা হাতে নিয়ে মেয়ের দিকে চাইলেন। বাৎসল্যমাখা চোখে তাকিয়ে শান্তভাবে বললেন, "বল না মা, কী হয়েছে? এমন গম্ভীর লাগছে কেন?"
আরশিয়া চোখ নিচু করে ধীরস্বরে উচ্চারণ করল, "আম্মু... কায়রান ফিরে এসেছে।"
এক মুহূর্তে যেন পুরো টেবিলে থমথমে নীরবতা নেমে এলো।
রেহানা মির্জা বিষ্ময়ে একেবারে হতবাক হয়ে চেয়ে রইলেন। তার হাতের গ্লাসটা টেবিলে রাখার কথা ভুলেই গেলেন যেন। সাইদুল আহমেদও চরম অবাক হয়ে আরশিয়ার দিকে তাকালেন। বোনের মুখ থেকে তিনি কায়রানের কথা অনেক শুনেছেন, তাই এই নামটা শোনামাত্রই তার চোখদুটি কৌতুহলে আর চিন্তায় সংকীর্ণ হয়ে এলো।
তবে টেবিলে একমাত্র জিসাই অবাক হলো না। কারণ দুই দিন আগে আরশিয়া আর জিসা সেই ঘটনার পর বাসায় ফিরে জিসা আরশিয়াকে বলেছিলো কে সে, পরবর্তীতে আরশিয়া তাকে সব খুলে বলেছিল। জিসাও মনে মনে ভীষণ খুশি হয়েছিল কায়রান ফিরেছে শুনে। কিন্তু... মাফিয়া শব্দটা যেন কেমন একটা অদ্ভুত ভীতি আর অস্বস্তি তৈরি করে রেখেছে তার মনে। জেনেশুনে এমন বিপজ্জনক এক মাফিয়া জগতের মানুষের সাথে আরশিয়া নিজেকে কীভাবে জড়াবে, কীভাবে সারাজীবন কাটবে তার—ভেবে জিসার মনে এক অজানা শঙ্কা জাগে।
রেহানা মির্জা নিজেকে একটু সামলে নিয়ে প্রায় হাঁপাতে হাঁপাতে বললেন, "কী বলছিস আরশিয়া? কায়রান ফিরে এসেছে? তাহলে... তাহলে সে আমার সামনে আসলো না কেন? কেমন আছে ছেলেটা? কোথায় আছে এখন?"
আরশিয়া মায়ের চোখে চোখ রাখতে পারল না। কায়রান যে একটা মাফিয়া, সেসব মা কিভাবে নিবে জানে না সে তাই এসব কিছু প্রকাশ করলো না শুধু ভারী গলায় বলল,
"দুই দিন আগে দেখা করেছিল আম্মু... কিন্তু তারপর থেকে দুই দিন পেরিয়ে গেল, তার আর কোনো খোঁজ নেই।"
রেহানা মির্জা উদ্বেগ নিয়ে বললেন, "সে কী রে! কেন? ওর ফোন নম্বর নেই তোর কাছে? কল দিচ্ছিস না কেন?"
আরশিয়া আস্তে করে মাথা নেড়ে বলল, "না আম্মু... নম্বর নেই। ও শুধু আমার নম্বরটা নিয়েছিল।"
কথাটা বলেই আরশিয়া চুপ হয়ে গেল। তার মেজাজ এতটাই বিষিয়ে ছিল যে আর এক মুহূর্তও এই প্রসঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল না। পরিবারের অন্য সবাইও তার মুখের দিকে তাকিয়ে আর কথা বাড়াল না। টেবিলে ছড়িয়ে রইল এক থমথমে নীরবতা। নীরবতা নিয়েই সবাই রাতের খাবার শেষ করল।
খাবার শেষে যার যার ঘরে ঘুমাতে যাওয়ার পালা। কিন্তু আজ আর জিসা আরশিয়ার ঘরে ঘুমাল না।
জিসা বেশ কয়েকবার চেষ্টা করেছিল। আরশিয়ার দরজায় দাঁড়িয়ে বলেছিল, "কেন ঘুমাব না তোর সাথে বল তো? তুই এভাবে মন খারাপ করে থাকবি আর আমি আমার ঘরে গিয়ে ঘুমাব? চিন্তা করিস না, কায়রান ভাই চলে আসবে দেখবি।"
আরশিয়া ক্লান্তি আর অভিমানে চোখ বুজে বলেছিল, "প্লিজ জিসা, কাল আবার একসাথে ঘুমাব। আজকের রাতটা একটু ছেড়ে দে, আমার একা থাকতে ইচ্ছে করছে..."
জিসা আর কথা বাড়াল না। সহানুভূতির দৃষ্টিতে তাকিয়ে সে আরশিয়ার মাথায় কিছুক্ষণ মমতামাখা হাত বুলিয়ে দিল। তারপর ঘরের লাইটটা অফ করে দিয়ে মৃদু পায়ে
