পার্ট ১২
আরশিয়ার ডাক শুনে জিসার ধ্যান ভাঙে, তাকিয়ে দেখে আরশিয়া তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে বললো "অ্যাপার্টমেন্টে ফিরতে হবে জিসা চল "
জিসাও আর কথা না বাড়িয়ে হাঁটা ধরে, অ্যাপার্টমেন্ট দুইটা একসাথে একটার পড়ে আরেকটা এমন, একটা জিসাদের আরেকটা আরশিয়াদের, তারা যে যার জায়গায় চলে যায়,
________
আরশিয়া চলে যাওয়ার পর জিসা তার অ্যাপার্টমেন্টের সামনে এসে দাঁড়িয়ে একটা ফুলের গাছে অনেক ফুল ধরায় সেটা নেরড়চেড়ে দেখছিলো, হঠাৎ কাকে সামনে তাকাতেই চমকে উঠে দুইহাত পিছিয়ে যায় তারপর চোখ বন্ধ করে কিছুক্ষন, চেয়ে দেখে কেউ নেই অবাক হলো অনেক, ভাবলো 'না না আমার কি হ্যালোউসিলেশেন হচ্ছেন নাকি, এই বদমাইশকে দেখছি কেন' তারপর আর কিছু না ভেবে এক দৌড়ে চলে যায় ভিতরে,
__________
আরশিয়া বসে বসে টিভি দেখছে তার আজকে তার আর বিজনেসের কোনো কাজ নেই, আজকে সে ফ্রি, রেহানা মির্জা নাস্তা করতে ব্যাস্ত, সবকিছু রেডি করে ডাকলেন সবাইকে,
" সাইদুল , আরশিয়া কই তোরা আয় নাস্তা করতে আয়,
একে একে সাইদুল আহমেদ আরশিয়া চলে আসে, সাইদুল আহমেদ বলেন "আরশি অফিসের কাজ কেমন চলছে কোনো অসুবিধা হচ্ছে না তো "
" না মামা, কিন্তু আমাকে একটা মিটিং এর জন্য সার্বিয়া যেতে হবে,
"একা যাবি? আমি যাব?
" না মামা তোমার রেস্টুরেন্ট খালি রেখে যাওয়ার প্রয়োজন নেই, আমি আর জিসা যেতে পারবো, তুমি আম্মুকে দেখে রেখ,
রেহানা বললেন " তাহলে কোনদিন যাবি আরশি"
আরশিয়া বলে "কালকে, আজকে সবকিছু গুছিয়ে রাখবো"
আরশিয়ার মেনেজার হিসেবে জিসাই কাজ করছে, জিসা ছাড়া তার বিশ্বস্ত কেউ নেইও যে তাকে রাখবে মামা, আম্মু তারা অনেক কাজে ব্যাস্ত
থাকেন,সাইদুল আহমেদ তিন বছর ধরে রেস্টুরেন্ট দিয়েছে যেটা অনেক ভালো চলছে তাই সব দায়িত্ব তিনি আরশিয়াকে বুঝিয়ে দিয়েছেন,আর রেহানা মির্জা খুবই ক্লান্ত তাই তিনি এসব থেকে ব্রেক নিয়ে নিয়েছেন, ☹
জিসাও এতে অনেক খুশি যাক কোনো কারনে তো তার বোনের মতো বেস্ট ফ্রেন্ডটাকে হারাতে হবে না,
নাস্তা শেষে করে সবাই উঠে যায়, আরশিয়া যায় জিসাকে নিয়ে সব কিছু গুছিয়ে নিবে আর কালকে সকালেই ফ্লাইট,
___________
____
লন্ডনের আবহাওয়াটা বেশ মনোরম বাইরে কুয়াশাচ্ছন্ন আকাশ আর হালকা শীতে গাছের পাতাগুলো কাঁপছে। লন্ডনের এই স্নিগ্ধ আবহাওয়ায় আরশিয়া আর জিসার সার্বিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করার প্রস্তুতি চলল।
তারাহুরো করে নাস্তা সারলো জিসা আর আরশিয়া কারন লেট হয়ে যাচ্ছে অনেক, রেহানা মির্জাও হেল্প করছেন খায়িয়ে দিচ্ছেন জিসাকে আর আরশিয়াকে, কারন কাল দুই মহারানী রাতে একসাথেই ফাইল দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছে,
তারপর তারা বের হয়ে যায় সার্বিয়া যাওয়ার উদ্দেশ্যে,
প্লেনে ওঠার পর সিটে গিয়ে বসল আরশিয়া ও জিসা। প্লেন আকাশে ওড়ার কিছু সময় পর হঠাৎ করেই আরশিয়ার চোখ চলে যায় কেবিনের পেছনের সারির দিকে। এক মুহূর্তের জন্য তার বুকটা কেঁপে ওঠে!
সামনে বসে থাকা এক রহস্যময় সুপুরুষ। পরনে কালো টি-শার্ট আর তার ওপর একটা স্টাইলিশ ডার্ক রেড কালারের কোট। চেহারায় একটা মাস্ক এবং মাথায় কেপ থাকায় মুখটা পুরোপুরি ঢাকা, এক পলক দেখেই চেনার কোনো উপায় নেই। বুক ধক করে ওঠা কণ্ঠে আরশিয়া ফিসফিস করে জিসাকে ডাকল, "জিসা, ওই লোকটার দিকে একটু খেয়াল কর তো..."
জিসা একবার আড়চোখে তাকিয়ে উদাস ভঙ্গিতে বলল, "ধুর, এমন কত মানুষই তো একই রকম স্টাইল করে চলে। আর দেখছিস না, ওর মুখটাই তো দেখা যাচ্ছে না, অত টেনশন করিস না তো।"
আরশিয়াও আর ঘাটায় না তেমন, তারা সামনের দিকে তাকাতেই সেই রহস্যময় পুরুষটা মাথা তুলে তার চোখ ধুসর রঙের, চোখ দেখে কিছুটা আন্দাজ করা যাচ্ছে সে বাকা হাসছে, তার পাশে আরেকজন পুরুষ বসা তাকেও বোঝার উপায় নেই সে কে। সেও পাশের জনকে ধাক্কা দিয়ে ফিসফিসিয়ে বলে উঠে "Bro time is coming "
_________
দীর্ঘ কয়েক ঘণ্টার ক্লান্তিকর আকাশপথের ভ্রমণ শেষে অবশেষে প্লেন গিয়ে থামল সার্বিয়ার মাটিতে। বিমানবন্দর থেকে সরাসরি তারা শহরের কেন্দ্রস্থলের একটি চমৎকার বিলাসবহুল হোটেলে এসে উঠল।
হোটেলের লবিতে পা রাখতেই আরশিয়া আর জিসার ক্লান্তি নিমিষে মিলিয়ে গেল। হোটেলের অন্দরমহলটা এক কথায় রাজকীয়! মার্বেল পাথরের চকচকে ফ্লোর, সিলিং থেকে ঝুলে থাকা ক্রিস্টালের বিশাল ঝাড়বাতি আর সোনালী ফ্রেমের প্রাচীন সব পেইন্টিং চারপাশের পরিবেশকে করে তুলেছে বড্ড অভিজাত। তাদের রুমটি ছিল একদম উঁচুতলায়, যেখানকার বিশাল কাচের ফ্রেমে বাঁধানো জানালা দিয়ে সার্বিয়া শহরের আলোকোজ্জ্বল নাইট ভিউ দেখা যায়। রুমের ভেতরে সোফাটুফ্ট সোফা, উষ্ণ লাইটিং আর সুবাসিত পরিবেশ একটা চমৎকার প্রশান্তির আমেজ তৈরি করে রেখেছে।
দীর্ঘ জার্নির ধকল কাটিয়ে তারা দুজনে জানালার পাশে এসে দাঁড়াল। বাইরে সার্বিয়ার ঠাণ্ডা বাতাস আর দূরের ঐতিহাসিক ভবনগুলোর রূপ রাতের আলোয় যেন রূপকথার মতো লাগছে। কফি কাপে চুমুক দিতে দিতে আর জিসার সাথে হালকা হাসিখুশি গল্পে কেটে গেল রোমাঞ্চকর এই রাতটি। নতুন এক দেশে, নতুন এক অ্যাডভেঞ্চারের রোমাঞ্চ বুকে নিয়ে দুই বন্ধু উপভোগ করতে লাগল সার্বিয়ার এই জাদুকরী রাত।
________
পরের দিন সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দা সরাতেই চোখে পড়ল সার্বিয়ার কুয়াশাচ্ছন্ন ও মনোরম এক সকাল। বাইরে তখন হালকা হিমেল হাওয়া বইছে। জলদি করে ফ্রেশ হয়ে দুজনে হোটেলের রেস্তোরাঁয় গিয়ে নামল চমৎকার এক ব্রেকফাস্ট সারতে। গরম গরম কফি, পেস্ট্রি আর হালকা নাস্তায় পেট পুজো সেরে তারা রুমে ফিরে এল আজকের দিনের গুরুত্বপূর্ণ প্রস্তুতি নিতে।
সার্বিয়ার এই কনকনে ঠান্ডার সাথে মানিয়ে নিতে দুজনেই বেছে নিল ফ্যাশনেবল উইন্টার ওয়্যার।
আরশিয়া পরেছে নেভি ব্লু কালারের একটা প্রিমিয়াম উলের লং কোট। কোটের ভেতরটায় মানানসই অফ হোয়াইট রঙের হাই-নেক সোয়েটার এবং নিচে স্কিন টাইট ব্ল্যাক জিন্স। পায়ে কালো সুয়েড লেদারের বুট আর খোলা চুলে তাকে বেশ আত্মবিশ্বাসী ও প্রফেশনাল লাগছে।
অন্যদিকে জিসা পরেছে একটু ব্রাইট শেডের ডিপ অলিভ গ্রিন কালারের ওভারকোট। এর সাথে একটা সফট গ্রে কালারের মাফলার গলায় পেঁচানো। হালকা মেকআপ আর পনিটেইলে তাকেও চমৎকার মানিয়েছে।
নাস্তা ও পোশাকের পর্ব শেষ করে দুজনে ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠল! সার্বিয়ান ট্রাফিকের কথা মাথায় ছিল না, ইতিমধ্যেই মিটিংয়ের সময় পেরিয়ে যাওয়ার উপক্রম। আরশিয়ার আজ সার্বিয়ার অন্যতম নামকরা একটি কর্পোরেট প্রতিষ্ঠান "বালকান এন্টারপ্রাইজ" Balkan Enterprises-এর সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্টের ডিল ফাইনাল হওয়ার কথা। শুনেছে ওইখানকার মালিক কে কেউ দেখে নি কখনো কিন্তু লোকটার নাম কেউ জানে না শুধু KJ নামে পরিচিত, কি আজব মানুষ নাম বলতেও লজ্জা লাগে নাকি,
"জিসা! আর এক মিনিটও দেরি করা যাবে না, অলরেডি দশ মিনিট লেট হয়ে গেছে!" বলেই আরশিয়া নিজের হ্যান্ডব্যাগটা কাঁধে ঝুলিয়ে একরকম দৌড়ের ওপর লিফটের দিকে ছুটল। জিসাও তার পেছনে পেছনে পা বাড়াল। কোনোমতে ট্যাক্সি ক্যাচ করে ট্রাফিক জ্যাম এড়িয়ে যখন তারা ‘বালকান এন্টারপ্রাইজ এর সুউচ্চ কর্পোরেট বিল্ডিংয়ের সামনে এসে পৌঁছাল, তখন তাদের বুক হাঁপিয়ে উঠছে। হুড়োহুড়ি করে লিফটে চড়ে তারা সরাসরি পৌঁছে গেল টপ ফ্লোরের কনফারেন্স রুমে।
দরজা ঠেলে হাঁপাতে হাঁপাতে কনফারেন্স রুমে প্রবেশ করল আরশিয়া ও জিসা। রুমের ভেতরে তখন পিনপতন নীরবতা। বড় একটা গ্লাস টেবিলের চারপাশে কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা বসে আছেন। টেবিলের ঠিক মাথার দিকের সিটে বসা কোম্পানির প্রধান নির্বাহী বা মালিক যিনি এই ডিলটি পরিচালনা করছেন।
দরজা ঠেলে কনফারেন্স রুমে প্রবেশ করার পর আরশিয়ার ভেতরে সামান্য তাড়া থাকলেও সে সেটা বুঝতে দিল না। বরঞ্চ নিজের ঠান্ডা ও গম্ভীর ভাব বজায় রেখে বলতে বলতে গিয়ে সিটে গিয়ে বসল
"Actually sorry, I got a bit late, but thank you everyone for waiting"
তার কথা শেষ হতেই মিটিংয়ে উপস্থিত একজন বোর্ড মেম্বার অত্যন্ত বিনীত ও হাসিমুখে ইংরেজিতে জবাব দিলেন,
"No problem at all, Ma'am. We wouldn't mind waiting a bit longer for you."
কথাটি শেষ হওয়ার সাথে সাথেই আরশিয়া নিজের গম্ভীর অভিব্যক্তি বজায় রেখে সামান্য বাঁকা হেসে সামনের দিকে তাকাতেই তার চোখ গিয়ে পড়ল টেবিলের অপর প্রান্তে বসা সেই প্রধান ব্যক্তির ওপর।
আর তাকাতেই তার সমস্ত গাম্ভীর্য নিমেষে উবে গেল! বুকের ভেতরটা ধক করে কেঁপে উঠল সামনে বসা মানুষটির পরনে কালো কালারের কোট আর কালো টি-শার্ট, লোকটা ধীরস্থিরভাবে তার দিকে তাকিয়ে আছে। অচেনা এই দেশের এই কর্পোরেট মিটিংয়ে তাকে এভাবে হুট করে সামনে দেখতে পেয়ে আরশিয়া এক সেকেন্ডের জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। জিসাও অবাক হয়ে তাকিয়ে আছে' কায়রান ভাইয়া যেহেতু এখানে তাহলে ওই হুতুম পেচাও এখানে আছে? কেন জানি মনে তাকে দেখার আকাঙ্ক্ষা সৃষ্টি হলো, তারপর মনে মনে বলে আমি কেন ওকে দেখতে যাবো ধুর, কি ভাবছিস এসব জিসা '
আরশিয়ার সেই অতীতের কিছু মনে হতেই সহসা নিরব হয়ে গেলো মুখে চলে এলো কাঠীন্যতা, বসে পড়লো চেয়ারে, তারপর খুব সুন্দর ভাবে সবাইকে
মিটিংয়ের বাকি সময়টুকু আরশিয়া তার সমস্ত পেশাদারিত্ব ও ঠান্ডা মেজাজ বজায় রেখে খুব চমৎকারভাবে চালিয়ে গেল। প্রজেক্টের বিভিন্ন দিক, প্রেজেন্টেশন এবং শর্তগুলো অত্যন্ত সাবলীলভাবে উপস্থাপন করল সে। সবাই যখন মুগ্ধ হয়ে মিটিংয়ের সফল সমাপ্তির অপেক্ষায়, ঠিক তখনই আরশিয়া একটা নিখুঁত ও জোরালো বাহানা দাঁড় করাল।
সে একটু বিরতি নিয়ে গম্ভীর গলায় বলল, "আমি দুঃখিত, কিন্তু আমাদের কোম্পানির বর্তমান পলিসি এবং আপনাদের এস্টাবলিশমেন্টের সাথে কিছু রিস্ক ফ্যাক্টর ও টাইমলাইন মিসম্যাচ করছে। তাই আমাদের বোর্ড অফ ডিরেক্টরস শেষ মুহূর্তে এই প্রজেক্টে এগোতে নিষেধ করেছে।"
এরপর সরাসরি ডিল রিজেক্ট করার ঘোষণা দিয়ে সে বলে
উঠল
"I’m really sorry, but given the current constraints, my company will not be moving forward with this deal. Thank you for your time"
ডিল রিজেক্ট করার কথাটি শোনামাত্রই কনফারেন্স রুমের থমথমে বাতাসে পিনপতন নীরবতা নেমে এল। ঠিক তখনই টেবিলের অপর প্রান্তে বসা —কায়রান ধীরেসুস্থে চেয়ার থেকে একটু সামনে ঝুঁকে বসল। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত গম্ভীর ও গমগমে। সে শীতল হাসিতে তাকিয়ে বলে উঠল—
"তাহলে আপনারই লস মিস আরশিয়া মির্জা, তবে কেন্সেল করতে চাইলে আমরা আপনার হাতে পায়ে ধরে রাখব না, নিশ্চয়ই? চলে যান আমাদের সমস্যা নেই।"
কায়রানের এমন ঔদ্ধত্যপূর্ণ ও আত্মবিশ্বাসী কথা শুনে রুমের বাকি বোর্ড মেম্বাররা ঘাবড়ে গেলেন। তারা তড়িৎ জোড় করে বলে উঠলেন,
"Please don't do this, Ma'am! Let's discuss this further, please don't leave like this!"
কিন্তু বোর্ড মেম্বারদের অনুরোধ বা কায়রানের শীতল দৃষ্টি কোনো কিছুকেই আর তোয়াক্কা করল না আরশিয়া। সে এক সেকেন্ডও সেখানে আর এক মুহূর্তও নষ্ট না করে নিজের ফাইলপত্র গুছিয়ে শক্ত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। আর তার পেছন পেছন হাঁপাতে হাঁপাতে দ্রুত পায়ে ছুটে বের হয়ে এল জিসাও।
মিটিং রুম থেকে বেরিয়ে আরশিয়া ও জিসা দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে সরাসরি তাদের গাড়ির দিকে এগিয়ে গেল। আরশিয়া গাড়ির পেছনের সিটে গিয়ে গম্ভীর মুখে বসে পড়ল। কিন্তু জিসা একটু পেছনে পড়ে গিয়েছিল। হঠাৎ করেই অন্ধকার একটা করিডোরের পাশ দিয়ে যাওয়ার সময় কেউ পেছন থেকে তাকে একটা জোরালো হেঁচকা টানে দেওয়ালের সাথে চেপে ধরল!
জিসা চমকে আতঙ্কে চোখ বড় বড় করে তাকাতেই দেখল আর কেউ নয়, খোদ ওই ‘হুতুম পেঁচাটা’ অর্থাৎ আয়াশ!
সামনে আয়াশকে এভাবে দেখতে পেয়ে জিসার বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল।
এত দিন পর তাকে সামনাসামনি দেখে এক বুক জমে থাকা অভিমান আর শান্তি মিলে তার চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়তে শুরু করল। কিন্তু পরমুহূর্তেই নিজের এই দুর্বলতা দেখে সে নিজেই নিজের ওপর ভীষণ বিরক্ত হলো“এই ইডিয়েটটার সামনে কেন আমার চোখে জল এল!”
জিসার চোখে জল দেখেই আয়াশের ভ্রু কুঁচকে গেল। প্রথমে তার চেহারায় রাগ ফুটে উঠলেও, জিসার ভেজা চোখ দুটো দেখতেই সেই রাগ পলকে কর্পূরের মতো উড়ে গেল। নিজের ভেতরের আবেগ ঢেকে সে মুখে কৃত্তিম গাম্ভীর্য এনে সরাসরি বলে উঠল,
"মিস করছো? না না, তুমি আবার আমাকে কেন মিস করবে! নিজেই তো হারিয়ে গিয়েছিলে, তাই না? "Damn it"
চোখের পানি কোনোমতে লুকিয়ে জিসা কাঁদো কাঁদো গলায় ফুঁসে উঠল,
"হুতুম পেঁচা কোথাকার!"
আয়াশ ধমকের সুরে দাঁতে দাঁত চেপে বলে উঠল,
"একদম চুপ! তুই হুতুম পেঁচা, তোর চৌদ্দগোষ্ঠী হুতুম পেঁচা! কেন চলে গিয়েছিলে? বল, সত্যি করে বল!" বলতে বলতে সে জিসার কাঁ ধরে সামান্য ঝাঁকিয়ে দিল।
কিন্তু জিসা কিছু একটা বলতে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই আয়াশ আর জিসার খেয়াল হলো গাড়ির ভেতর থেকে আরশিয়া ওদের দিকে মারাত্মক রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে! আরশিয়ার সেই ভয়ংকর চাহনি দেখেই আয়াশকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জিসাকে হাত ধরে এক টানে গাড়ির দিকে টেনে নিয়ে এল আরশিয়া। আয়াশ আর বাধা দিল না, চুপচাপ দাঁড়িয়ে রইল।
গাড়ি স্টার্ট নিয়ে যখন চোখের আড়ালে চলে গেল, তখন আয়াশের ঠোঁটে এক রহস্যময় বাঁকা হাসি ফুটল। সে মনে মনে ভাবল, আরশিয়ার সাথে তো কায়রানের হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে এবার সে নিজেই কায়রানের সাথে হাত মিলিয়ে এই দুই জেদি মেয়েকে পাকড়াও করে পুরোপুরি নিজেদের কবজায় নিয়ে আসবে!
