# শেষ বিকালের মেয়ে
# পর্ব : ০৬
# লেখক: জহির রায়হান
কিছুদিন আগে বেতন বাড়াবার জন্য বড় সাহেবের কাছে একটা দরখাস্ত পাঠিয়েছিলো সে. দু’টি বউ আর একটা ছাগলের সংসার পঞ্চাশ টাকায় চলে না তাই লিখে জানিয়েছিলো.
কাসেদ মৃদু হেসে বললো, হবে হবে, আর কিছুদিন অপেক্ষা করো খোদা বক্স.
বড় সাহেব নিশ্চয় এবার তোমার বেতন বাড়িয়ে দেবেন. খোদা বক্স খুশি হয়ে আর একটা সালাম টুকলো. বলো, আপকা মেহেরবানী হুজুর.
কাসেদ ওকে শুধরে দিলে বললো, আমায় নয়, বড় সাহেবকে বলো. বলে ভেতরে চলে এলো সে.
বড় সাহেব ইতিমধ্যে এসে পড়েছেন. রুমে বসে দু’ন্বর কেরানীর সাথে কথা বলছেন তিনি.
নওশের আলী ফাইলে মুখ ঢুকিয়ে হিসেব নিয়ে ব্যস্ত.
মকবুল সাহেব মুখের মধ্যে একজোড়া পান গুঁজে দিয়ে বললেন, এই যে, তিন নম্বর কেরানী আপনি তিন মিনিট লেট করে এসেছেন, ঘড়ি দেখুন.
কারো ওপর রাগ করলে তার নাম নিতে ভুলে যান তিনি, মনগড়া কতগুলো নম্বর ধরে সম্বোধন করেন. এতে রাগ করার যথেষ্ট কারণ থাকলেও কেউ কিছু মনে করে না, বলে—লোকটার মাথায় ছিট আছে. কাসেদ ঘড়ি দেখলো সত্যি সে তিন মিনিট লেট.
কিছু না বলে চুপচাপ তার চেয়ারটায় গিয়ে বসলো কাসেদ. ফাইলগুলো টেনে নিলো সামনে. ওপরের ফাইলটার এককোপে টানা হাতে লেখা একটা নাম—‘জাহারা’.
কোন অসতর্ক মুহূর্তে হয়তো লিখে রেখেছিলো সে.
কলমটা তুলে নিয়ে সাবধানে নামটা কালি দিয়ে ঢেকে দিলো সে. চারপাশে তাকালো এক পলক মকবুল সাহেব এখনো তার তিন মিনিট লেট হওয়া নিয়ে চাপা স্বরে রাগ প্রকাশ করছেন. হঠাৎ ছ্যাতার কথা মনে পড়ে গেল কাসেদের. নিজের টেবিল থেকে গলা বাড়িয়ে বললো, মকবুল সাহেব, আমার ছ্যাতাটা?
প্রথমে ওর দিকে একটু অবাক হয়ে তাকালেন মকবুল সাহেব, সহসা লজ্জা পেয়ে বললেন, এই দেখুন আপনার ছ্যাতাটা আনতে গিয়ে রোজ ভুলে যাই. আপনি এক অদ্ভুত লোক তো সাহেব, অফিস থেকে যাবার সময় আমাকে একটু মনে করিয়ে দিলে পারেন.
কাসেদ আস্তে করে বললো, কি করব বলুন, আমিও ভুলে যাই.
মকবুল সাহেব তাঁর পান-খাওয়া দাঁতগুলো বের করে হাসলেন. বললেন, বেশ লোক তো আপনি, বলে একটুখানি থামলেন তিনি, থেমে বললেন, আজ বিকেলে মনে করিয়ে দেবেন ; কাল নিশ্চয় নিয়ে আসবো.
ফাইলগুলো খুলে কাজে মন দিল কাসেদ. অনেকগুলো চিঠি টাইপ করতে হবে আজ.
তারপর বড় সাহেবের স্বাক্ষর নিয়ে সেগুলো পাঠিয়ে দিতে হবে বিভিন্ন কোম্পানীর অফিসে. পিয়ন-বইতে নাম, ঠিকানা সব তুলে রাখতে হবে.
কাসেদ সাহেব.
জী.
এক কাজ করুন না, আজ অফিস ছুটি হলে আমার সঙ্গে চলে আসুন বাসায়. ছ্যাতাটা নিয়ে যাবেন. গোল কোটোটো খুলে আর একটা পান বের করলেন মকবুল সাহেব কাসেদ আস্তে করে বললো, আচ্ছা সে তখন দেখা যাবে.
আজ নতুন নয়. এর আগেও অনেকবার তাকে বাসায় যাবার আমন্ত্রণ জানিয়েছিলেন মকবুল সাহেব. আজ যাবো কাল যাবো করে যাওয়া হয়ে ওঠেনি. লোকে বলে, বাসায় নেমন্তন্ন করার পেছনে নাকি কন্যাদায় মুক্ত হওয়ার একটা গোপন আকৃতি রয়েছে.
কথাটা সত্য কি মিথ্যে কাসেদ জানে না.
শুধু এই জানে, বিবাহযোগ্যা তিনটি মেয়ে রয়েছে তাঁর. তাদের বিয়ে দিতে হবে. বিত্তশালী পাত্রের কল্পনা নেই, চলনসই হলেই হলো. ওদের কথা মাঝে মাঝে আলোচনা করেন মকবুল সাহেব. তখন তাকিয়ে দেখলে হঠাৎ করে মনে হয় ভদ্রলোকের বয়স আরো বেড়ে গেছে.
চোয়ালের হাড়জোড়া আরো উঁচু. দু’চোখ আরো কোটরাগত. বৃদ্ধ কেরানী সহসা মুমূর্ষু রোগীর মত হয়ে যায়.
একবার এই অফিসের একটি ছেলেকে নাকি জামাতা বানাবার কাজ প্রায় সম্পূর্ণ করে এনেছিলেন তিনি.
বড় মেয়েটির সঙ্গে বিশেষ ভাবও জমেছিল ছেলেটির.
কিন্তু বিয়ে হলো না.
ছেলেটি রাজী হলো না বিয়ে করতে.
কেন?
কেউ জানে না.
শুধু জানে, ছেলেটি নাকি মকবুল সাহেবের কাছ থেকে কিছু নগদ কড়ি দাবি করেছিলো.
মকবুল সাহেব রাজী হন নি বরং ক্ষেপে গিয়ে বড় সাহেবকে ধরে কনিষ্ঠ কেরানীকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছেন.
তারই জায়গায় পরে কাসেদকে নেওয়া হয়েছে.
মেশিনটা টেনে নিয়ে দ্রুত টাইপ করে চলল কাসেদ. অফিসে এখন সবাই চুপ. টাইট-রাইটারের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না.
বড় সাহেব বার কয়েক টহল দিয়ে গেছেন. প্রত্যেকের টেবিলে এসে নীরবে দেখে গেছেন, কে কি করছে.
এখন তিনি ফিরে গেছেন তাঁর চেম্বারে.
কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমেছে. পকেট থেকে রুমালটা বের করে ঘামগুলো মুছলো কাসেদ. স্যার.
কিরে?
সাহেব ডেকেছেন আপনাকে?
মুখ তুলে বেয়ারারের দিকে তাকালো কাসেদ.
সজাগ সাহেব বুঝি কিছু লক্ষ্য করে গেছেন কে জানে। সবার সামনে তিনি কাউকে কিছু বলেন না। নিজের চেম্বারে ডেকে বলেন। হয়তো মানুষের আত্মসম্মান বোধের প্রতি তাঁর দৃষ্টি রয়েছে, তাই.
শেষ বিকালের মেয়ে \square ৩৫
মানুষ মাঝে মাঝে অনেক কিছু ভাবে। কখনো তার অর্থ খুঁজে পাওয়া যায়। কখনো যায় না। তবু তার ভাবনার শেষ হয় না.
দু’ন্বর কেরানীর টেবিল থেকে বড় সাহেবের চেম্বারে আসতে হলে মাত্র উনিশটি পদক্ষেপের প্রয়োজন। কিন্তু, এর মধ্যে আকাশ-পাতাল কত কিছুই না চিন্তা করেছে কাসেদ। চাকরীর প্রমোশন থেকে বরখাস্ত কোন কিছুই বাদ যায় নি.
বড় সাহেব এইমাত্র একটা সিগ্যারেট ধরিয়েনেছন.
সামনে রাখা একটা গোটা বইয়ের উপর নীরবে চোখ বুলোচ্ছেন তিনি.
মুখ না তুলেই আস্তে করে বললেন, আপনার ফোন.
টেবিলের ওপর নামিয়ে রাখা রিসিভারটার দিকে তাকালো কাসেদ.
সহসা বুঝতে পারল না এ সময় কে ফোন করতে পারে তাকে.
হ্যালো.
হ্যালো- অন্য প্রান্ত থেকে মিহি কন্ঠের আওয়াজ ভেসে এলো.
বিভ্রাট কাসেদ কিছুক্ষণ চুপ করে রইলো। আড়চোখে একবার এক পলক তাকালো বড় সাহেবের দিকে। তিনি নির্লিপ্ত.
হ্যালো, আপনি কে বলছেন? সাহস সঞ্চয় করে মহিলার নাম জানতে চাইলে সে.
অন্য পক্ষের হাসির শব্দ শোনা গেলো। আমাকে চিনতে পারছেন না বুঝি?
না, না-তো.
একটু চিন্তা করুন, ঠিক চিনতে পারবেন.
রিসিভারটা হাতে নিয়ে খানিকক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলো কাসেদ.
চিন্তা করলো, কিন্তু চিন্তা করে সময় সময় সকল সমস্যার সমাধান পাওয়া যায় না.
পেলেও সকল ক্ষেত্রে তা সত্য হয় না.
হ্যালো, অন্য পক্ষ আবার ডাকলো.
কাসেদ এবার জিজ্ঞেস করলো, আপনি কাকে চান?
আপনাকে। মহিলা আবার হেসে উঠলেন.
আপনাকে? বলতে গিয়ে বার কয়েক ঢোক গিললো কাসেদ। কিন্তু কেন বলুন তো?
একটা কবিতা শোনাবার জন্য। শোনাবেন কি?
রিসিভারটা ছুঁড়ে ফেলে দিয়ে পালাতে পারলে বাঁচে কাসেদ। এ কার পাল্লায় পড়লো সে?
কিন্তু পরক্ষণে মনে হলো, জাহানারা নয়তো?
হ্যালো, হ্যালো.
না, জাহানারার গলার স্বরটা কোন মতেই এত মিহি নয়। দু’একবার ফোনে ওর সঙ্গে আলাপ হয়েছিল কাসেদের। কখনো এমন তো মনে হয় নি.
হ্যালো, চুপ রইলেন যে?
চুপ না থেকে কি করবো বলুন.
বললাম তো একটা কবিতা আবৃত্তি করুন.
কাসেদ আরেক বার তাকালো বড় সাহেবের দিকে। মনে হলো তাঁর মুখে বিরক্তির ছাপ, কাজের সময় কোন মেয়ের সঙ্গে খুনসুটি করাটা তাঁর কাছে ভাল ঠেকছে না হ্যালো.
হ্যালো.
বলুন.
আমি শিউলি বলছি. শিউলি। যার সঙ্গে প্রথম আলাপ হয়েছিল জাহানারার বাসায়, জন্মদিনের আসর থেকে এক সঙ্গে বাসায় ফিরেছিল ওরা.
আপনি কোত্থেকে বলছেন?
কলেজ থেকে.
ক্লাস নেই বুঝি.
না.
তাহলে বসে বসে একটা কবিতার বই পড়লেই পারেন। রিসিভারটা নামিয়ে রাখলো কাসেদ.
বড় সাহেব এতক্ষণে মুখ তুলে এক পলক তাকালেন ওর দিকে। তাতে বিরক্তি নেই। আছে কৌতূহল। যেন আলাপটা নীরবে উপভোগ করছিলেন তিনি। কান পেতে শুনছিলেন সব.
ফোনের ওপর হাত রেখে তখনো দাঁড়িয়ে রয়েছে কাসেদ। শিউলির সঙ্গে অমন অভদ্র ব্যবহার না করলেও পারতো সে। কে জানে কি ভাবছে। জাহানারার সঙ্গে দেখা হলে হয়তো সব কিছু খুলে বলবে সে। বলবে, তোমার কেরানী বন্ধুটিকে ভদ্রতা শিখতে বলো.
জাহানারা কি মনে করবে কে জানে। হয়তো খুশি হবে। বলবে কাসেদকে তুমি চেনো না শিউলি, তাই অতবড় অপবাদ দিতে পারলে.
ওর মত মানুষ হয় না.
ਕিম্বা জাহানারা রেগে যাবে। ভ্রূজোড়া ঝাঁকিয়ে বলবে, কেরানী তো, ভদ্রতা শিখবে কোত্থেকে.
না, জাহানারা অমন কথা বলতে পারে না। সে তার মনের মানুষ। তার মুখ দিয়ে অমন একটা রুঢ় মন্তব্য কল্পনা করতেও পারে না কাসেদ। কিন্তু ওর জন্যে একটা সেতারের মাষ্টার এখনো ঠিক করা গেল না। আজ বিকেলে অফিস থেকে বেরিয়ে প্রথম কাজ হবে যে কোন একজন ভালো সেতারীর সঙ্গে আলাপ করা। লোকটির কার্তিকের মত চেহারা হলে চলবে না, তাকে বুড়ো হতে হবে কিম্বা কুৎসিত। জাহানারা হাসবে, হেসে লুটিয়ে পড়বে বিছানায়। মুখখানা বিকৃত করে বলবে, লোকটা দেখতে কেমন কিম্ভুত, তাই না? তোমার মত সুপুরুষ আর একটিও দেখলাম না জীবনে। এত রূপ তুমি কোথায় পেলে বল না গো.
দুলিচাঁদের কাছে লেখা চিঠিটা টাইপ করা হয়ে গেছে? জাহানারা নয়– বড় সাহেব.
হ্যাঁ, স্যার। ওটা তৈরি আছে, নিয়ে আসবো কি.
আমার প্রয়োজন নেই, পাঠিয়ে দেবার বন্দোবস্ত করুন, আর শুনুন, আজ অফিস শেষে চট করে চলে যাবেন না। অনেক কাজ পড়ে আছে, সেগুলো শেষ করতে হবে, আমিও থাকবো এখানে। বলে, ক্ষয়ে যাওয়া সিগ্যারেটটা ছাইদানীতে রেখে দিলেন বড় সাহেব. সামনে খুলে রাখা বইটির প্রতি আবার মনোযোগ দিলেন তিনি।
চলবে...
