#অভিমানী_সময়ের_পাশে_তুমি
#লেখনীতে_মাহি
#সূচনা_পর্ব
প্রচন্ড তাপদাহ গরমে যেখানে মানুষ প্রায় অতিষ্ঠ, ঘর থেকে বের হতে চায় না সেখানে ১৯ বছরের একটি যুবতী মেয়ে অত্যাধিক গরমের মধ্যেও বাহিরের একটি বেঞ্চে বসে আছে। কিছুক্ষণ পরপর টিস্যু দিয়ে ঘর্মাক্ত মুখখানা মুছে চলেছে। তাও তার চোখে মুখে নেই কোনো বিরক্তির ছাপ। আশেপাশে তাকিয়ে কারোর আসার অপেক্ষায় বসে সে। পড়নে তার ভায়োলেট কালারের থ্রি পিস। ট্রান্সপ্যারেন্ট ওড়নাটা কাঁধের এক সাইডে দিয়ে রেখেছে। মাথায় ম্যাচিং হিজাব। বাম হাতে কালো চেইনের ঘড়ি। ফর্সা গায়ের রং। মুখটা লালচে বর্ন ধারন করেছে। টানা টানা চোখ, বাম পাশে ঠোঁটের কিছুটা নিচে ছোট্ট একটা কালো তিল। আরেকবার আশপাশে চোখ বুলাতে গিয়ে কাঙ্ক্ষিত মানুষটিকে আসতে দেখে ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠলো।
ছেলেটি চোখে মুখে ক্লান্তির ছাপ। রুমাল দিয়ে ঘেমে যাওয়া মুখটা বারবার ঘসামাজা করছে৷ শ্যামলা গায়ের রং ৷ পড়নে আকাশী রঙের শার্ট, আর জিন্স প্যান্ট। শার্টের হাতাগুলো কনুই অব্দি ফোল্ড করা। এলোমেলো চুলগুলো কোনোরকম হাত দিয়ে ঠিক করে রেখেছে। চোখে চিকন কালো ফ্রেমের চশমা। ছেলেটি সামনে এসে দাঁড়াতেই মেয়েটির ধ্যান ভাঙলো। বসা থেকে ওঠে ছেলেটিকে নিয়ে গাছের নিচে ছায়ার মধ্যে বসলো। চারপাশ কেমন খাঁ খাঁ করছে। মানুষও খুব কম। তারা দুজন লেকের ধারে এসে বসলো। গাছের নিচে বসার সাথে সাথেই কোথা থেকে যেনো ঠান্ডা বাতাস এসে দুজনের শরীর ছুঁয়ে গেলো ৷ তাদের মধ্যে বেশ কিছুটা দূরত্ব ৷ ছেলেটির আকাশী রঙের শার্টটা ঘামে ভিজে একাকার অবস্থা।
ছেলেটি নিজের ক্লান্তি ভাব কে যথাসম্ভব দূরে সরিয়ে মুখে এক চিলতে হাসি ফুটিয়ে মেয়েটির উদ্দেশ্যে বলে ওঠলো,
" ওইসময় ওভাবে আমার দিকে তাকিয়ে ছিলে কেন আমাইরা? "
ছেলেটির হাসি দেখে আমাইরাও হাসলো। ঠোঁটের কোণায় হাসি ঝুলিয়ে রেখেই বলল,
" কারন আপনাকে তখন দেখতে একটু বেশিই সুন্দর লাগছিলো ফায়াদ ! সবসময়ের মতো "
ফায়াদ হাসলো । আমাইরার চোখে চোখ রেখে স্বাভাবিক ভঙ্গিতে শান্ত কন্ঠে বলে ওঠলো,
" তুমি আমাকে এতো ভালোবাসো কেন আমাইরা?তোমার সাথে আমার কোনো দিক থেকেই যায় না। তুমি মায়াবতী, সকালের মতো স্নিগ্ধ। আর আমি? আমার গায়ের রং... তোমার সাথে আমাকে মানায়......."
ফায়াদকে মাঝ পথে থামিয়ে দিলো আমাইরা। মুচকি হেসে বলল,
" আমি আপনার গায়ের রং দেখে আপনাকে ভালোবাসিনি ফায়াদ। আমি মানুষটাকে ভালোবেসেছি, মানুষটার মনটাকে ভালোবেসেছি। আপনি সুদর্শন পুরুষদের থেকে কম কিছু না। মানুষ সুন্দর হলে, তার ফর্সা গায়ের রং হলেই সে সুদর্শন হয় না , আপনি যেমন সেরকম দেখেই আমি আপনাকে ভালোবেসেছি, আমার কাছে মানুষটা মেটার করে। মানুষটার গায়ের রং কি, সে গরিব, মধ্যবিত্ত নাকি বড়লোক সেসব আমার কাছে মেটার করে না ফায়াদ। মানুষটা যদি সঠিক হয় তাহলে এসব কিছু মেটার করে না। মানুষটাই যদি সঠিক নাহয় তাহলে এতো টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে কি হবে? "
ফায়াদ দীর্ঘশ্বাস ফেলল। যতবারই সে কথাগুলো বলেছে ততোবারই আমাইরার থেকে সে এমনই উত্তর পেয়েছে। গাছে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে শীতল কণ্ঠে বলল,
" আমি একজন বেকার আমাইরা!.... তোমাকে সেটা বুঝতে হবে। তোমার ফ্যামিলি কখনোই আমাকে মেনে নিবে না। অন্তত তুমি সেটা ডিজার্ভ করো না "
অপরপাশ থেকে ক্ষীণ হাসির শব্দ শোনা গেলো। ফায়াদ চোখ মেলে তাকালো আমাইরার দিকে। মেয়েটা হাসলে বড্ড সুন্দর লাগে । যে হাসিতে তার সকল কষ্ট তুচ্ছ মনে হয়।
আমাইরা হাসি থামিয়ে নদীর পানির দিকে একপলক তাকিয়ে পুনরায় ফায়াদের দিকে তাকিয়ে বলে ওঠলো,
" আপনি বেকার তাতে কি! সবসময় তো আর থাকবেন না। আপনি তো চেষ্টা করছেন। আর আমি আপনাকেই ডিজার্ভ করি। আর ভালো কাউকে আমার দরকার নেই। আমার ফ্যামিলি মানবে কি মানবে না সেটা পরে দেখা যাবে। আপনি বেকার বলে আপনি কি মানুষ নন? আপনিও মানুষ। নিজেকে এতো কেন ছোট ভাবছেন আপনি। আল্লাহর পরিকল্পনা কি সেটা কেউ বলতে পারে না ফায়াদ। আল্লাহর পরিকল্পনা হলো উত্তম। ধৈর্য্য ধরুন, চেষ্টা করে যান, আর আল্লাহর ওপর ভরসা রাখুন। সময় হলে আল্লাহ এমন ফল দিবেন তখন শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবেন না "
স্থির দৃষ্টিতে আমাইরার দিকে তাকিয়ে থাকলো ফায়াদ। এই মেয়েটার জন্যই সে এখনো ভেঙে পড়েনি। সবসময় মনের জোর বাড়িয়েছে । মেয়েটাকে সে ভালো রাখতে পারবে তো? কম চেষ্টা করছে না সে একটা চাকরী পাওয়ার আশায়। আজও একটা ইন্টারভিউ দিয়ে এসেছে চাকরীর। প্রতিবারই সে চাকরীর জন্য ইন্টারভিউ দেয়। কিন্তু তাকে সিলেক্ট করা হয় না। কিভাবে কি করবে সে ভেবে পায় না। পরিবারে তার বলতে শুধু মা আছে। ছোট থাকতেই বাবা মারা গেছে৷ এরপর মা-ই অনেক কষ্ট করে তাকে লেখাপড়া করিয়েছে। মাস্টার্স কমপ্লিট করিয়েছে। ভেবেছিলো একটা চাকরী অন্তত হয়ে যাবে তার। কিন্তু তাও হচ্ছে না। মাও এখন অসুস্থ হয়ে যাচ্ছে । কতোই বা আর সামলাবে ওনি। বয়স তো ওনারও বাড়ছে। তাও ছেলেকে সবসময় সাপোর্ট করে আসছেন। মা, এবং আমাইরার সাপোর্টের জন্যই সে ধৈর্য্য ধরতে পারছে নাহলে কবেই সে বোধহয় হাল ছেড়ে দিতো।
" আন্টির শরীর কেমন আছে ফায়াদ? ওনি ভালো আছেন তো? "
আমাইরার কন্ঠস্বর পেয়ে ফায়াদ চোখ তুলে তাকালো ৷ পুনরায় চোখ নামিয়ে অপরাধী কন্ঠে বলে ওঠলো,
" আর ভালো, ছেলে হয়ে আমি কিছুই করতে পারছি না। সারাজীবন মা আমার জন্য কষ্টই করে গেলো, এখনও করে যাচ্ছে। নিজেকে ব্যর্থ সন্তান মনে হয় "
ফায়াদ কথায় আমাইরা ভ্রু কুঁচকালো। ফায়াদকে শাসিয়ে বলতে লাগলো,
" একদম বাজে কথা বলবেন না। আন্টি কি বলেছে আপনাকে একবারও যে আপনি ব্যর্থ? আপনার ওপর আন্টির বিশ্বাস আছে যে আপনি পারবেন। তাহলে আপনি কেন বিশ্বাস হারাচ্ছেন? মানুষের সময় সবসময় একরকম যায় না। এখন হয়তো আপনি এরকম একটা ক্রাইসিসের মধ্যে আছেন , একটা সময় পর দেখবেন সেই কষ্টগুলো আর থাকবে না। প্লিজ ফায়াদ নিজের ওপর বিশ্বাস রাখুন। আন্টির জন্য , আমার জন্য রাখুন। "
ফায়াদ মুচকি হাসলো। গাছের সাথে মাথা ঠেকিয়ে বলল,
" তোমরা আছো বলেই বোধহয় আমি আছি। নাহলে কবেই হযতো আমার অস্তিত্ব বিলীন হয়ে যেতো। "
আমাইরার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। লোকটা সবসময় এমন কথা বলে। ফায়াদের রেজাল্টও খুব ভালো, সার্টিফিকেটো আছে। অন্যান্য দেশে এপ্লাই করলে ফায়াদকে তারা নিজ আগ্রহে নিয়ে যেতো। কিন্তু এখন....! । এই দেশটা আমাদের মাতৃভূমি, জন্মভূমি। যার কারনে সহজেই এই দেশকে ছেড়ে যেতে পারিনা। অনেক সময় সামর্থ্য না থাকায় অন্যান্য দেশে গিয়ে চাকরীর কোঁজ করা যায় না। এই দেশে জনগোষ্ঠীর সংখ্যা বেশি থাকলেও কর্মসংস্থানের সংখ্যা খুবই কম। যার ফলস্বরূপ শিক্ষিত ছাত্র ছাত্রীরা তাদের প্রাপ্যটা পায় না। জীবন চালানোর জন্য তখন ছাত্রদের রিকশা চালাতে হয়। ছাত্রীদের তখন বিয়ে দিয়ে দেওয়া হয়। তাদের চাকরী করার স্বপ্ন অপূর্ণই থেকে যায়। জীবন টিকিয়ে রাখার জন্য কেউ কেউ আবার খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। চুরি, ডাকাতি, ছিন্তাই এগুলোর সংখ্যাও দিন দিন বেড়ে চলে। আর নয়তো কেউ কেউ পথে ঘাটে ঘুড়ে বেড়ায়। পড়ালেখার করার পর চাকরী না পেলে তখন সমাজে বেকার বলে সম্বোধন করা হয়। বিভিন্ন মানুষের কটুক্তি কথাও শুনতে হয়। ডিপ্রেশনে গিয়ে তারপর শিক্ষিত ছাত্ররা সুইসাইডের পথ বেছে নেয়। এভাবেই অনেক জীবন ঝড়ে পড়ছে প্রতিনিয়ত।
ফায়াদের সাথে দেখা করে খুশি মনে বাসায় ফিরলো আমাইরা। পরিচয়টা দেওয়া যাক এবার......
|| পুরো নাম আমাইরা মেহিকা। বয়স ১৯। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ফার্স্ট ইয়ারের চারুকলা অনুষদের ছাত্রী। বাবা মায়ের বড় মেয়ে। বাবা হলো এলাকার চেয়ারম্যান মো : আলতাফ পারভেজ। মা গৃহিণী মোসা : মর্জিনা খাতুন। আমাইরার ছোট বোন নবম শ্রেনির ছাত্রী নাম তন্নী ইসলাম ||
রুমে এসে গোছল করে বিছানায় সটান হয়ে শুয়ে পড়লো আমাইরা। তন্নী বিছানায় বসে ফোন টিপছিল। বড় বোনকে এসেই শুয়ে পড়তে দেখে মোবাইলটা বন্ধ করে পাশে রেখে দিলো। বড় বোনকে একটু বেশিই ভালোবাসে সে। বড় বোন হিসেবে আমাইরা তন্নীকে যেমন সবকিছুতে সাপোর্ট করে তন্নীও বড় বোনকে সবকিছুতে সাপোর্ট করে। আমাইরা পাশে এসে সেও আমাইরার মতো শুয়ে পড়লো। পাশে উপস্থিতি টের পেয়ে আমাইরা মাথা ঘুরিয়ে তন্নীর দিকে তাকালো। ঠোঁটে হাসি ঝুলিয়ে বলে ওঠলো,
" কিরে ফোন টেপা শেষ?! "
তন্নী ভেংচি কেটে বলল,
" তুই না থাকলে টিপি। বেশি টিপলে তো আবার আম্মুর দৌঁড়ানি নয়তো ঝাড়ুর বাড়ি খেতে হবে "
আমাইরা তন্নীর কথা শুনে ফিক করে হেসে দিলো। তন্নী এ পাশ ফিরে এক হাতে আমাইরাকে জড়িয়ে ধরে বলতে লাগলো,
" এই আপু তুই এতো গরমে বাহিরে কোথায় ছিলি? "
তন্নীর কথা শুনে একবার দরজার দিকে তাকিয়ে দেখলো কেউ আসছে কিনা। কেউ আসছে না দেখে আমাইরাও তন্নীর দিকে ফিরে তন্নীকে এক হাত দিযে জড়িয়ে ধরে কন্ঠ একদম খাদে নামিয়ে বলতে লাগলো,
" শুনবি বোন? "
তন্নী ভ্রু কুঁচকালো বোনের কথায়। বোনের মতোই কন্ঠে একদম খাদে নামিয়ে প্রশ্ন করলো,
" কি বলবি বলবো তো তুই যে এতো আস্তে আস্তে বলছিস?"
আমাইরা এক গাল হেসে উত্তর দিলো,
" এখন যা বলবো সেটা আপাতত কাউকে বলার দরকার নেই। আমি আর তুই শুধু জানবো। বুঝেছিস? "
বোনের কথা শুনে তন্নী বুঝলো যে কোনো সিরিয়াস কথা বলবে বোধহয়। তাই নিজেও সিরিয়াস মুডে এসে মাথা নাড়ালো। ছোট বোনের সম্মতি পেয়ে আরেকবার দরজার দিকে তাকালো আমাইরা। কাউকে দেখতে না পেয়ে তন্নীর দিকে তাকিয়ে একই কন্ঠস্বর রেখে বলতে লাগলো,
" তোর ভাইয়ার সাথে দেখা করতে গেছিলাম... "
আমাইরা আর কিছু বলতে যাবে তার আগেই তন্নী চোখ গোল গোল করে অবাক কন্ঠে কিছুটা জোড়েই বলে ওঠলো,
" ভাইয়াাাাাাাা মানেেেে????"
নিজেই কথাটা বলে দরজার দিকে তাকালো তন্নী। ভাবলো আওয়াজটা বোধহয় বেশি হয়ে গেছে। ঢোক গিলে পুনরায় আসাতে আস্তে বলল,
" ভাইয়া মানে তুই কি বলতে চাইছিস আপু? "
বোনের অবাক হয়ে জোরে আওয়াজ করে ফেলাতে আমাইরাও বেশক্ষানিকটা ঘাবড়ে গেছিলো। কেউ যদি শুনে ফেলে সেই ভয়ে। তাই ভয় ভয় চোখে সে একবার দরজার দিকে তাকিয়ে বড় করে শ্বাস ফেলে বলল,
" বোন আমার আস্তে কথা বল। তুই তো এক্ষুনি আমার হার্ট অ্যাটাক করে ফেলছিলি "
তন্নী কন্ঠ খাদে নামিয়ে অধৈর্য্য কন্ঠে বলে ওঠলো,
" সরি আপু! কিন্তু প্লিজ আগে বল ভাইয়া বলতে তুই কি বুঝাচ্ছিস? "
আমাইরা আস্তে করে তন্নীর মাথায় থাপ্পড় মেড়ে বলল,
" আমাকে কথাটা শেষ করতে না দিয়েই তো তুই চিৎকার করে ওঠলি।.... আচ্ছা শোন। "
তন্নী আমাইরার মুখের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকলো পরের কি বলবে তা শোনার জন্য।
চলবে....
[ বি.দ্র: ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ]
