#রুদ্রিকের_বধূঁয়া
#পর্ব_৬
#অধরা_মেঘ
"তৃধার যখন ঘুম যখন গভীর হলো তখন গিয়ে রুদ্রিক তার চোখ খুললো।তৃধার দিকে ফিরলো।
দেখলো তৃধা মাথার নিচে একহাত রেখে তার দিকে
ফিরে শুয়ে আছে।এতক্ষণ কাঁথার নিচে থাকায় ঘেমে গিয়েছে।নাকে বিন্দু ঘামও জমেছে।সে হাত বাড়িয়ে মুছে দিলো।
" মেয়েটির মধ্যে অনেকটা চঞ্চলতা লুকিয়ে আছে।
মেয়েটির বেড়ে উঠা খারাপ পরিবেশটার জন্য এত ভীতু হয়েছে।নইলে মেয়েটিও রোদ,মেধা অধরার মতো হতো।আশাকরে হয়ে যাবে।যা বিচ্চুদের সাথে সারাদিন চলে!
"তৃধার গালের দিকে দৃষ্টি গেলে মুচকি হাসলো সে।যা সে এখনও সে ভাবতেই পারে না তা এই মেয়েটি ভেবে নিয়েছিলো।ভেবে আবার লজ্জায় লালও হয়ে গিয়েছিলো।সে ভাবলো মেয়েটি যদি ভেবেই এতো লাল হয়ে যায় যেদিন সে সত্যিকারে আদর করে গভীরভাবে ছুঁবে সেদিন মেয়েটির কী অবস্থা হবে?
রুদ্রিক নিজের ভাবনায় অবাকও হলো।সে এই পিচ্ছি মেয়েকে নিয়ে কী ভাবছে?সে ওপাশ ফিরলো।কপালে একহাত রেখে নিজের ভাবনায় লাগাম টানলো।আগে তার বউটা বড় হউক।অধরার বয়সী মেয়েটা।মিনিমাম আঠারো হোক তারপর দেখা যাবে।
_________
আহসান পরিবারের সবাই আজ ব্রেকফাস্ট টেবিলে।জোহরা বেগমের আদেশ সকাল এবং রাতে খাবারের টেবিলে সবাইকে উপস্থিত থাকতে হবে।উনার কথা পরিবারের সাথে যত বেশি সময় কাটাবে তত বেশি মায়া ও ভালোবাসা বাড়বে।
মোটামুটি সবাই উপস্থিত। রোধ আর মেধা খেয়ে কুচিং এর জন্য বের হয়ে যাবে।সাথে সাদিক আহসান ও রিজিভী আহসানও তাদের অফিসের উদ্দেশ্যে চলে যাবেন।অধরা এবার এসএসসি দিয়েছে।কয়েকদিন পরে কলেজে ভর্তি হবে।
" রুদ্রিক হসপিটালে যাবার উদ্দেশ্যে একবারে রেডি হয়ে ঘর থেকে বের হয়েছে।ব্রেক ফাস্ট টেবিলে এসে সবার উদ্দেশ্যে গুড মর্নিং বলে নিজের জায়গায় বসে পড়েছে।একবার চোখ তুলে তৃধাকে খুঁজল।সে ঘুম থেকে উঠার আগেই মেয়েটি বেরিয়ে পড়েছে।কাল রাতে যা হলো মনে হয় না মেয়েটি আর তার সামনে হাসলো।মনে মনে কিছুটা হাসল।তারপর সে নিজের মতো করে তার প্লেটে খাবার তুলে খেতে লাগলো।
সাদিক আহসান ঠিক করেছেন যেহেতু ব্রেকফাস্ট টেবিলে সবাই উপস্থিত আছে সেহেতু এখনই রিসেপশনের কথা তুলবেন।নিজের ছেলেকে একবার দেখে নিয়ে বলে উঠলেন,
"আমি ঠিক করেছি যত দ্রুত সম্ভব তোমার আর তৃধা মায়ের রিসেপশন এর ডেট ফিক্স করে নিতে।তুমি কী বলো?
" এখনই রিসেপশন করার কোনো কারণ আমি দেখছি না।
"অবশ্যই কারণ আছে। তোমাদের বিয়ে আমাদের আত্মীয় স্বজনরা কেউ জানে না।তাছাড়া তুমি এই পরিবারের বড় ছেলে তোমার বিয়ে নিয়ে সবারই আগ্রহ ছিলো।আর তোমাদের শুধু ধর্মীয়মতে বিয়ে হয়েছে।আমরা চাইছি এই রিসেপশনে তোমাদের রেজিস্ট্রি ম্যারেজও করে নিতে।ফলে আত্মীয় স্বজনও জানানো হয়ে যাবে সাথে বাচ্চাদের তোমার বিয়েতে মজা করার ইচ্ছেও পুরণ হয়ে যাবে।
"সাদিক আহসান এর কথা থামলে রুদ্রিক একটা দীর্ঘশ্বাস ফেলল।তারপর বলে উঠলো,
"তাহলে রিসেপশনের ডেটটা আরও একমাস পড়ে করো।আমার একমাস পড়ে MS CTVS এর পরীক্ষা।এই একমাস আমি খুবই ব্যস্ত থাকবো।
"তাহলে একমাস পড়েই তোমাদের বিয়ের রিসেপশনটা হোক।তুমি তোমার পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো।আর মামণিরা তোমরা বিয়ের প্রস্তুতি নাও।একমাস সময় আছে চলবে তো?
" হুরএএএএ ,চলবে মানে দৌড়াবে।
"মেধা,রোদ আর অধরা উল্লাস নিয়ে বলে উঠলো।
প্রথমদিন শুনে তারা দাভাইয়ের বিয়ে খাবে সেই আশা তো ছেড়ে দিয়েছিলো। কিন্তু এখন যেহেতু রিসেপশন হবে তাহলে বিয়ে, মেহেদী, হলুদ সব করবে ওরা।
এর মধ্যে হইহুল্লুর শুনে শাহানা বেগম ও রেহানা বেগম রান্নাঘর থেকে বের হয়ে আসলো।তাদের পিছু পিছু তৃধাও আসলো।এসেই রেহানা বেগমের পেছনে দাঁড়িয়ে থাকলো।
" কী হয়েছে রে?এতো চিল্লাচিল্লি কেন??
"মা, একমাস পড়ে দাভাই আর বোনভার বিয়ে।
" হ্যাঁ, বড়মা।আর শোন বোনভার জন্য কিন্তু আমরা সব ঠিক করবো।আমি তো শুধু ভাবছি লাল বিয়ের লেহেঙ্গায় এই কিউটিকে কতটা সুন্দর লাগবে!
"রোধ আর মেধা উল্লাসের সঙ্গে বলল।তাদের খুশি যেনো ধরছে না।
রেহানা বেগম আর শাহানা বেগম হাসলেন।রেহানা বেগম তৃধাকে নিজের পেছনে দেখে ধমকে উঠলেন,
" এই তোকে বলিনি ওদের সাথে ব্রেকফাস্টে বসতে।না, উনি আমাদের সাহায্য করবে!তা এখন তোর সাহায্য করাও শেষ এখন লক্ষী মেয়ের মতো টেবিলে গিয়ে বসে পড়।
"রেহানা বেগমের শাসনে তৃধা কুচিমুচি খেয়ে উনার পেছন থেকে বের হয়ে আসলো।সে যে রুদ্রিকের থেকে বাঁচতে রান্নাঘরে ছিল এতক্ষণ সেটা কেমন করে বুঝাবে।সে চোখ নামিয়ে রেখেই অধরার পাশে গিয়ে বসে গেলো।
" রুদ্রিক সবকিছু লক্ষ্য করলো।কিন্তু কিছুই হয়নি এমন ভাব ধরে সে নিজের মতো খেয়ে রোদ আর মেধাকে আসতে বলে বের হয়ে গেলো।
__________________
"রুদ্রিক সকালে যে বের হয়েছিলো এখন রাত নয়টা বাজে এখন গিয়ে বাড়িতে ফিরলো।এই মুহুর্তে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাড়িয়ে টিশার্ট পড়ছে।টি-শার্ট পড়া শেষ হলে ল্যাপটপ নিয়ে টেবিলে সোফায় বসে পড়লো।
কতক্ষণ কাজ করার পর তার ষষ্ট ইন্দ্রীয় কিছু জানান দিলে সে দরজার পর্দার দিকে তাকালো।পর্দার নিচে একজোড়া ফর্সা পা দেখলে ঠোঁট টিপে হাসলো।তারপর গলা তুলে বলল,
" ঠান্ডা কফি আমি কিন্তু খাই না।
"পর্দা ওপারের মানুষটা তা শোনে দ্রুতপদে বের হয়ে এসে কফি তার সামনে ধরলো।সে তাকালো মেয়েটি মাথা নিচু করে দাড়িয়ে আছে।সে হাত বাড়িয়ে নিলো।মেয়েটি পা বাড়াবে তার আগেই বলল,
" দাঁড়াও। এখানে বসো।
"তৃধা ঢুক গিলে গলা ভেজালো।সে বসে কী করবে?লোকটা কালকের কথা আবার তুলবে না তো?মনে মনে প্রশ্ন করে দুরত্ব রেখে বসে পড়লো।এমনিতে অনেকবার সে অবাধ্য হয়ে গেছে। লোকটা না আবার তাকে বেয়াদব ভাবে।
" কতটুকু পড়াশোনা করেছো?
"তৃধা দম ছাড়লো।না কালকের কথা তুলে নি।সে এবার নরম স্বরে বলল,
" এসএসসি দিয়েছি।
"পড়াশোনার ইচ্ছে আছে?
" তৃধা এবার চোখ বড় বড় করে তাকালো রুদ্রিকের দিকে।লোকটা তাকে পড়াবে?কিন্তু তাদের গ্রামে তো তার যতগুলো ফ্রেন্ড এর বিয়ে হয়েছে সবার পড়াশোনাই তাদের শশুড়বাড়ি লোকজন বন্ধ করে দিয়েছে।অবিশ্বাস্য স্বরে বলে উঠলো,
"আপনি পড়াবেন?
" তো কী ভেবেছো?ডক্টর রুদ্রিক আহসানের বউ শুধু এসএসসি পাশ থাকবে?অধরাকে যখন কলেজে ভর্তি হবে তখন তোমাকেও তার সাথে ভর্তি করা হবে।বুঝেছো।আর শোন আমি কিন্তু পড়াশোনার ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট।তাই পড়াশোনায় কোনো ধরনের হেলাফেলা মেনে নেবো না।
"তৃধা আর কিছু শোনার প্রয়োজন মনে করলো না।সে শুধু জানলো সে পড়াশোনা করতে পারবে। তার পড়াশোনা বন্ধ হবে না।এই পড়াশোনার জন্য তাকে কম মার খেতে হয় নি। এতটুকু যে কী কষ্টে পড়েছে
সেটা একমাত্র সেই জানে শুধু।ঘরের পুরো কাজ সামলে,নিজের পড়াশোনার খরচ চালাতে মালা গাঁথাতো সে।সে কাজ সামলে গিয়ে কোনোরকম নিজের পড়াশোনা করতো সে।
তৃধার চোখ ভরে উঠলো।ডাগর ডাগর আঁখি জোড়া অশ্রু অনবরত পড়তে লাগলো।ভাঙা ভাঙা স্বরে বলল,
" আমি কলেজে যাবো।
"রুদ্রিক দীর্ঘশ্বাস ফেলল।পড়াশোনা করতে পেরে মেয়েটির এমন প্রতিক্রিয়া দেখে বুঝতে পারলো জীবনের এতটুকু পথ আসতেই মেয়েটিকে অনেক সংগ্রাম করে আসতে হয়েছে।
মেয়েটির ডাগর ডাগর আঁখি জোড়া দেখে তার বুক ব্যাথা করে উঠলো।হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে
মেয়েটির চোখের জল মুছে দিলো।তারপর মৃদু গম্ভীর স্বরে বলে উঠলো,
চলবে,
