#রুদ্রিকের_বঁধুয়া
#পর্ব_২
সকালের সোনালি রোদ্দুর চোখে পড়তেই তৃধার ঘুমের মধ্যেই চোখ মুখ কুঁচকে গেলো।ঘুমের রেশ হালকা হতেই চোখ পিট পিট করে খুলল।নিজেকে
অচেনা এক রুমে পেতেই হুড়মুড় করে উঠে বসল।এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে ঢুক গিলল।ধীরে ধীরে গতকালের সব দৃশ্য মনে পড়তেই তার মন হু হু করে কেঁদে উঠলো।
লোকে বলে মার চেয়ে আপন নাকি কেউ হয় না।সত্যিই কেউ হয় না।এই যে তার মা যতদিন বেঁচে ছিলো তার সব ছিলো।মা-বাবা দুজনের আদর ছিলো,তার আবদার রাখার মানুষছিলো,অভিমান করার মানুষ ছিলো।কিন্তু যেই তার মা চলে গেল সেই তার বাবাও বদলে গেল।
বাজার থেকে সবসময় চকলেট আনা মানুষটা খালি হাতে ফিরতে লাগলো।যেই বাবা আগে কষ্টে মলম লাগিয়ে দিতো সেই বাবা উল্টো আঘাত দিতে লাগলো।
সে তার বাবার সব রুপ মেনে নিয়েছিলো।কিন্তু গতকাল!মাত্র কিছু টাকার জন্য তারা বাবা নামক মানুষটা তাকে বিক্রি করে দিচ্ছিল। সেটা কীভাবে মানবে সে?যতবার এটা মনে হয় ততবার লাগে তার বুকে কেউ চাকু ঢুকিয়ে দিচ্ছে।
কাল যদি তার খালা নামক মানুষটা না আসতো তাহলে সে এতক্ষণে হয়তো মরেই যেতো।নিজের বাবা নামক মানুষটা তাকে মারতো।তার দেহের মৃত্যুর সাথে মনেরও মৃত্যু ঘটতো।
ওয়াশরুমের দরজা খুলার শব্দে তৃধার ভাবনারা থামে।চোখ তুলে তাকালেই কোমড় পর্যন্ত সাদা টাওয়াল পেছানো অসম্ভব সুন্দর এক পুরুষকে দেখতে পায়।ভীতু হয়ে যায় মেয়েটি।হঠাৎ অজানা পুরুষকে এভাবে দেখে ঘাবড়ে চিৎকার করে উঠে।
ওইদিকে রুদ্রিকও থতমত খেয়ে যায়।ক্ষণেই কিছু মনে পড়তেই দ্রুতপদে গিয়ে মেয়েটির মুখ চেপে ধরে চাপা স্বরে ধমকে উঠলো,
"এই মেয়ে,চিৎকার করছো কেনো?বাড়ির সব লোককে আমার ঘরে জড়ো করবে নাকি?
" তৃধা গুঙিয়ে উঠলো।কথা বলতে না পেরে মুখ দিয়ে শুধু শব্দ করতে লাগলো।রুদ্রিক বুঝতে পেরে চোখ দিয়ে শাসিয়ে বলল,
"চিৎকার করবে না।না হলে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো।
" তারপর ছেড়ে দিলো।নিজেকে মুক্ত পেতেই জোড়ে জোড়ে শ্বাস নিলো তৃধা।জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে ভীতু দৃষ্টিতে আড়চোখে রুদ্রিককে দেখতে লাগলো।এদিক ওদিক তাকিয়ে পালিয়ে যাবার রাস্তাও খুঁজতে লাগলো।তার খালা কোথায়?
তার গতকাল কার সাথে বিয়ে হয়েছিলো। তার বর কী তাকে গ্রহণ করে নি।গতকাল কিছু কথা কানে এসেছিলো তার।তার বর নাকি তাকে প্রথমে বিয়ে করতে চায় নি।তার খালা জোড় করায় তাকে বিয়ে করেছে।এইগুলা মনে হতেই সে তাচ্ছিল্য করে হাসলো।অভাগা যেদিকে যায় সেদিকেই সাগর শুকিয়ে যায়।এতদিন বোঝা ছিলো বাবার বাড়িতে আর এখন থাকবে শশুড় বাড়িতে এই পার্থক্য।
"রুদ্রিক তৃধার সবকিছু লক্ষ্য করলো।কিছুটা বুঝলো তাকে এই অবস্থায় দেখে বউ তার ভয় পাচ্ছে। তাই কোনো বাক্য ব্যয় না করে নিজের মতো তৈরি হতে লাগলো।
"তৃধা খানিক পরে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসলো।সামনের পুরুষকে নিজের মতো কাজ করতে দেখে অবাক হলো।মনে হলো সে যেনো এই ঘরে নেই।
সে কী করবে ভেবে পেলো না।তাই খানিক উশখুশ করে বলল,
" শুনছেন,খালা কোথায়।আর, আর আপনি কে?
"এতক্ষণে রুদ্রিক আয়নাতে দাড়িয়ে চুল ব্রাশ করছিলো।তার বাচ্চা বউয়ের এমন ধরনের প্রশ্ন শুনে হাত থেমে গেলো।মেজাজ না চাইতেও যেন চড়া হলো।তার ঘরে বসে থেকে তার বউ তাকেই চেনে না।মানা যায়?তবুও শান্ত স্বরেই উত্তর দিলো,
"তোমার খালার ছেলে।
" তৃধা বিষ্মিত হলো।গতকালের ঘটনা অল্প পরিসরের মনে এলে অবাক হয়ে গেলো।সামনের পুরুষটা কী তার বর?চোখ পিটপিট নিজেকে কিছুটা বোকা উপাধি দিলে।অবশ্য বর হবে। তার খালা কী অন্য এক পুরুষের রুমে তাকে বসিয়ে রাখবে নাকি?
"দরজার নকের শব্দ শুনলে রুদ্রিক গিয়ে দরজা খুলে দিলো।তার মা এসেছে।দরজা খুলেই সে কোনো বাক্য ব্যয় না করে তার এপ্রোন আর দরকারি ফাইল নিয়ে বেরিয়ে পড়লো।আসার আগে অবশ্য তৃধার দিকে তাকিয়ে আসতে ভুলল না।
________
রেহানা বেগম ঠিক বুঝলেন ছেলে উনার এড়িয়ে চলছে ।কিছুটা খারাপ লাগলো।কিন্তু বেশি পাত্তা দিলেন না।ছেলের রাগ কমলে ঠিক আবার আগের মতো হয়ে যাবে।
" উনি এগিয়ে কাছে এসেই হাতের উল্টো পিট দিয়ে তৃধার কপালে আর গালে ছুঁলেন।না জ্বর নেই।গতকাল সারারাত তিনি এই ঘরেই ছিলেন।ভোর রাতে নিজের ঘরে গিয়েছেন।মেয়েটাকে কিছুটা সুস্থ হতে দেখে প্রশান্তির শ্বাস ফেললেন।দুহাত গালে ছুয়ে প্রশ্ন করলেন,
"এখন কেমন লাগছে,মা।
" তৃধা দেখলো।এতো বছর সে জ্বরে কাতর হয়ে পড়ে থাকলেও কেউ বলার মতো ছিলো না।নিজের বাবা তো ফিরেও চাইতো না।
তাই এতো বছর পড় একটু আদর পেয়েই তার চোখ ভরে উঠলো।হালকা ফুঁপিয়ে উঠলো,
রেহানা বেগম তা দেখে কিছুটা ব্যাকুল স্বরে বলে উঠলেন,
"তৃধা কী হয়েছে?মা আমার। অসুস্থ লাগছে।
" তৃধা এবার জড়িয়ে ধরলো রেহানা বেগমকে।মাথা
দিয়ে না করে পড়ে রইলো রেহানা বেগমের বুকের মধ্যে।কতদিন পড়ে মনে হলো নিজের মাকে জড়িয়ে ধরেছে।
"রেহানা বেগম হয়তো বুঝলেন। তাই নিজেও আবেশে জড়িয়ে ধরলেন।তারপর বললেন,
" তুই একদম তোর মায়ের মতো জানিস।তোর মাও এমন ছিলো।
"তৃধা বুক হতে মাথা তুলল।মায়ের মুখ তার কাছে অস্পষ্ট।তাই ভাঙা ভাঙা স্বরে বলল,
" আপনার কাছে মায়ের ছবি আছে?
"আছে তো।একদিন তোকে সময় করে সব অ্যালবাম দেখাবো।এখন এইগুলা পড়ে নে।গোসল
করার দরকার নেই। এমনিতে হাত মুখ ধুঁয়ে ফ্রেশ হয়ে চলে আয়।
আমি একেবারে তোকে নিয়ে নিচে যাবো।
সোনালি কালের হালকা কারুকাজ করা ত্রি_পিচ পড়ে তৃধা বেড়িয়ে আসলো।রেহানা বেগম বিছানা ঠিক করছিলেন।তৃধাকে বেরিয়ে পড়তে দেখে ড্রেসিং টেবিল এর সামনে বসিয়ে তৃধার কোমড় পর্যন্ত চুল খোপা করে বেঁধে দিলেন।কানে গলায় স্বর্ণের গহনাই রেখে দিয়েছেন।তারপর মাথায় ঘোমটা দিয়ে তৃধাকে লক্ষ্য করে কপালে চুমু খেলেন।মেয়েটাকে এইটুকুতে মারাত্মক সুন্দর লাগছে।নাকে নাকফুল থাকলে আরও মানাতো।
চলবে,
ধন্যবাদ।সবাই মন্তব্য করবেন।
