#আমার_প্রিয়া
#সুমাইয়া_আক্তার
#পর্ব_২
নিজের মায়ের এমন কথা শুনে মেহরিন চোখ পাকিয়ে আয়ানের দিকে তাকালো। তা দেখে আসমা বেগম বললেন,
“এই ওর দিকে এভাবে তাকাচ্ছিস কেন? ভিতরে আয় জলদি। আর আয়ান বাবা তুইও আয়।”
আয়ান মাথা নাড়িয়ে বলল,
“না মনি এখন যাবো না, পরে আসবো। তুমি তোমার মেয়েকে বাড়িতে নিয়ে গিয়ে বোঝাও।”
আয়ানের কথা শুনে মেহরিন হড়বড় করে বলা শুরু করল,
“আমি কিছু করিনি মা।আয়ান তোমাকে মিথ্যা বলেছে।”
“আয়ান তো আমাকে কিছু বলেনি। এই তুই আবার কি অঘটন ঘটিয়েছিস?”
“তার মানে আয়ান কিছু বলেনি। আমি অযথাই ভয় পাচ্ছিলাম। এই ব্যাটাকে তো আমি পরে দেখে নিবো। শালা বজ্জাত!”
“মেহু কি বিরবির করছিস? তাড়াতাড়ি আয়।”
বলেই আসমা বেগম বাড়ির ভিতরে চলে গেলো।
নিজের মাকে চলে যেতে দেখে এবার মেহরিন আয়ানের সামনে কোমরে দুই হাত দিয়ে দাঁড়ালো।
“আমার সামনে এভাবে দাঁড়িয়ে পরলি কেন?”
“ব্যাটা বদ তুই ইচ্ছা করে আমাকে ভয় দেখালি তাই না?”
আয়ান না বোঝার ভান করে বলল,
“কখন তোকে ভয় দেখালাম?”
মেহরিন ভ্রু কুঁচকে বলল,
নাটক করিস আমার সাথে?”
“নাটক সেটা আবার কি?”
মেহরিন এবার রেগে বোম হয়ে চিৎকার দিলো,
“আআআআআআআ...., একদম রাগাবি না আমায়। নয়তো তোর মাথার সব চুল টেনে ছিড়ব।”
“এই মেহু!”
মায়ের ডাক শুনে ও ভিতরে দৌড়ে গেলো। তা দেখে আয়ান হেসে বলল,
“এই মেয়ে আর বড় হলো না।
বলে নিজের বাড়ির দিকে গেলো।
____________
“আর কতক্ষণ কান্না করবি মেহু এবার তো চুপ কর।”
মেহরিন নাক টানতে টানতে বলল,
“মা আপুর বিয়ে হয়ে গেছে আর তুমি এখন বলছো।”
“তোকে জানানোর সুযোগ পাইনি। তুই তো স্কুলে ছিলি। আর বিয়ে তো তোর চাচার ছেলের সাথে হয়েছে অন্য কারো সাথে না।”
“তাতে কি বিয়ে তো হয়েছে।”
উনি বুঝে গেছেন এই মেয়েকে সামলানো ওনাকে দিয়ে হবে না। তাই আয়ানকে ডাকতে চলে গেলো।
তখন বাড়িতে এসে শুনেছে আজ দুপুরে ওর বড় বোন মিতার বিয়ে হয়ে গেছে। আর যখন থেকে শুনেছে তখন থেকে কান্না থামছেই না। ওরা দুবোন, মিতা বড় আর ছোট মেহরিন।
________
আয়ান,সুইটি আর তিশা মেহরিন এর বিছানার উপর বসে আছে আর ওর কান্না দেখছে।
আর সহ্য করতে না পেরে আয়ান দিলো এক ধমক,
“এই ন্যাকা রানি কান্না থামাবি নাকি দিবো এক চড়?”
ওর ধমক শুনে মেহরিন আরো জোরে জোরে কান্না শুরু করলো।
“তুই কি বুঝবি এই কষ্ট? আমি কত পরিকল্পনা করেছিলাম আপুর বিয়ে নিয়ে।”
“হয়েছে আর কান্না করিস না ঈদে তো বড় করে অনুষ্ঠান করবে তখন না হয় মজা করিস।”
বলেই আয়ান নিজের এক হাত দিয়ে ওর মাথাটা নিজের বুকে আলতো করে ধরলো।
আদুরে কথা শুনে মেহরিনও ওকে ধরলো।
“ভাই তুই এতো ভয়ংকরভাবে কান্না করিস কেমনে?”
মেহরিন নাক টানতে টানতে বলল,
“আন্টির বাচ্চা সুইটি চুপ কর নয়তো তোকে পিপড়ার সামনে রেখে দিবো।”
সুইটি ভয় পাওয়ার অভিনয় করে বলল,
“ও মা! আমি তো ভয় পেয়ে গেলাম।”
বলেই হেসে উঠলো। ওর সাথে সবাইও।
দরজার আড়াল থেকে এসব দেখে মুচকি হাসলো আসমা বেগম। এদের জন্যই তো নিশ্চিত থাকতে পারে এই মেয়েকে নিয়ে। নয়তো যা বাচ্চামি করে সামলানো মুশকিল।
মেহরিন এর বাবা নেই অনেক আগে মারা গেছে। আসমা বেগম প্রাইমারি স্কুলের শিক্ষিকা ওখান থেকে যা বেতন পায় তা দিয়েই সংসার চলে। আজকে বড় মেয়ের হুট করে বিয়ে হয়ে গেলো। বর্তমানে টাকার সংকট থাকায় অনুষ্ঠান পরে করবে
এসব ভাবতে ভাবতে ওদের জন্য টুকটাক নাস্তা তৈরি করছে। নাস্তা এনে সবাইকে দিয়ে বললেন,
“এখানে নাস্তা আছে সবাই খেয়ে নে। আমি এখন বাইরে যাবো কিছু বাজার করতে।”
তিশা ওনাকে জড়িয়ে ধরে বলল,
“ঠিক আছে মনি আমরা খেয়ে নিবো। তুমি সাবধানে যেও।”
তিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে মেহরিনের উদ্দেশ্যে বললেন,
“মেহু সাবধানে থাকবি। আমার আসতে দেরি হলে গেট বন্ধ করে থাকবি। সন্ধ্যার পর বাইরে একদম বের হবি না বলে দিলাম।”
মায়ের সাবধানী বাণী শুনেছে কিনা কে জানে তবুও মাথা নাড়িয়ে সায় দিলো।
কিছুক্ষণ সবাই মিলে গল্প করে যে যার বাড়ি গেলো। আর মেহরিন ফোন নিয়ে বিছানায় শুয়ে পড়লো।
__________
দেখতে দেখতে কেটে গেছে বেশ কিছুদিন। মাস দুয়েক পর এসএসসি পরীক্ষা। তাই আজকে ওদের বিদায় অনুষ্ঠান।
অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হচ্ছে মেহরিন।
সুন্দর গাঢ় নীল রঙের একটি গোল ফ্রক পরেছে। উজ্জ্বল শ্যামলা গায়ের রঙে জামাটি বেশ ফুটেছে। মুখে ফেস পাউডার,ঠোঁটে হালকা ন্যুড লিপস্টিক আর চোখে একটু কাজল দিয়ে নিজেকে তৈরি করে নিলো ও।
তারপর ইশারায় সুইটি আর তিশাকে জিজ্ঞাসা করছে তাকে কেমন লাগছে?
ওরাও ইশারা দিয়ে বোঝালো নাইস।
আয়ানের উপর অনুষ্ঠান পরিচালনা করার দায়িত্ব পরেছে তাই ও আগেই চলে গিয়েছে। ওরাও এবার স্কুলের উদ্দেশ্যে রওয়ানা দিলো।
________
স্কুলে এসেছে বেশ খানিকটা সময় কেটে গেছে। স্যারেরা একে একে বক্তব্য দিচ্ছে। অনেকে মনোযোগ দিয়ে সেগুলো গিলছে আবার অনেকেই বাধ্য হয়ে শুনছে। বক্তব্য শেষ এবার মূল অনুষ্ঠান শুরু।
৬ষ্ঠ শ্রেণির এক মেয়ের নাচের মাধ্যমে শুরু হলো অনুষ্ঠান। সবাই যে যার মতো উপভোগ করছে।
একে একে অনেকেই পারফরম্যান্স করলো।
এখন দুপুরে খাওয়ার জন্য অনুষ্ঠানে বিরতি দিয়েছে। মেহরিন কল পাড়ে দাঁড়িয়ে আছে হাত ধোঁয়ার জন্য তখনই ওদের ক্লাসের একটা ছেলে এসে বলল,
“এই মেহরিন আয়ান তোকে ছাদে ডাকছে এক্ষুনি যা।
কিছু বলার সুযোগ না দিয়েই ছেলেটি চলে গেলো। মেহরিন আর কি করবে ছাদের দিকে গেলো।
ছাদের দরজার কাছে গিয়ে ও হা করে সামনের দিকে তাকিয়ে আছে। চোখের পলকও ফেলতে ভুলে গেছে। চোখ দুটো ছলছল করে উঠছে এক্ষুনি চোখ দিয়ে জল গড়িয়ে পরবে। ও আর ছাদে না থেকে দৌড়ে নিচে নামলো।
#চলবে....
কেমন হয়েছে জানাবেন৷ ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন।
হ্যাপি রিডিং...
