#আমার_প্রিয়া
#সুমাইয়া_আক্তার
#পর্ব_১
বিকেলের অন্তিম প্রহর,বোঝাই যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হবে।
গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি শতবর্ষ পুরনো বট গাছ। গাছটির নিচে গাঢ় নীল শাড়ি পরা একটা মেয়ে চুপচাপ বসে আছে। চোখ দুটো গ্রামের কাঁচা রাস্তায় নিবদ্ধ।
মেয়েটাকে দেখে পাশ দিয়ে যাওয়া একজন বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল,
“আজকে আবার এসেছে। পাঁচ বছর ধরে একই সময় একই জায়গায় বসে থাকে।”
বৃদ্ধের সাথে থাকা আরেকজন বলল,
“মেয়েটা পাগল হয়ে গেছে। যার জন্য অপেক্ষা করছে সে আর কোনোদিন আসবে না। মৃত মানুষ কি ফিরে আসে?”
“মৃত” কথাটি শুনে মেয়েটির বুকের ভিতর ধ্বক করে উঠলো। হাতে থাকা পুরোনো একটি খাম বুকের সাথে শক্ত করে চেপে ধরে সে বিরবির করে বলল,
“ও আসবে। আমাকে কথা দিয়েছে যে।”
হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করলো। সন্ধ্যার কমলা রঙকে ঢেকে দিয়ে এক দল কালো মেঘ ভীড় জমাচ্ছে। দমকা হাওয়ায় মেয়েটির চুলগুলো এলোমেলো ভাবে উড়ছে।
এরকমই এক বৃষ্টির দিনে বট গাছের নিচে দাঁড়িয়ে কেউ একজন কথা দিয়েছিলো সে ফিরবে। তাই তো আজও অপেক্ষা করছে। অতীতের কথা ভাবতে গিয়ে চোখ থেকে দু ফোটা জল গড়িয়ে পড়লো।
ঠিক তখনই গ্রামের মসজিদ থেকে আজানের সুর শোনা গেলো। মেয়েটি ধীরে ধীরে দাঁড়ালো। বটগাছটার কান্ডে হাত দিয়ে ফিসফিস করে বলে উঠলে,
“আর কতদিন অপেক্ষা করবো আয়ান?”...
_______
ছয় বছর আগে,,,,
সকালের সোনালী রোদে ঝলমল করছে পুরো গ্রাম। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করছে অনেক মানুষ। সেই রাস্তা দিয়ে স্কুলের পোশাক পরে দৌড়াচ্ছে এক দল ছেলে-মেয়ে।
তাদের মাঝখান থেকে একটি মেয়ে চিৎকার করে বলছে,
“এই আয়ান দাঁড়া বলছি। তোকে ধরতে পারলে ছাড়বো না।”
আয়ান দুষ্টু হেসে বলল,
“আগে ধরে তো দেখা, পরে না হয় ছাড়ার কথা বলিস।”
আয়ানের কথা শুনে বাকী সবাই হেসে উঠলো। আর মেয়েটি রাগে ফুঁসতে ফুঁসতে আয়ানের পিছু নিলো।
মেয়েটি মেহরিন তাসনিম আর ছেলেটি আয়ান রহমান। দুজনই ছোট বেলা থেকে একই গ্রামে বড় হয়েছে। একই স্কুল পড়েছে। তাদের মধ্যে সবসময় ঝগড়া-মারামারি চলতেই থাকে। তাই তো ওদের বাকি বন্ধুরা টম এন্ড জেরি বলে।
“আমার বই ফেরত দে আয়ান। নয়তো ভালো হবে না বলছি।”
“বই ফেরত দিবো না কি করবি তুই?”
মেহরিন এক দৌড়ে ওর চুল টেনে ধরে বলল,
“আয়ানের বাচ্চা আমার বই ফেরত দে।”
“উহু, বইয়ে কার নাম লিখেছিস ওটা আন্টিকে আগে দেখাবো তারপর বই ফেরত দিবো।”
মেহরিন নিজের মায়ের কথা শুনে একটু ভয় পেলো, তা দেখে আয়ান ওর মাথায় আলতো চাটি মেরে স্কুলের দিকে গেলো।
মেহরিন মাথা ডলতে ডলতে বিরবির করে আয়ানের গুষ্টি উদ্ধার করছে।
__________
“মেহরিন স্ট্যান্ড আপ!”
নিজের নাম শুনে মেহরিন চমকে গেলো। বেঞ্চ থেকে মাথা তুলে দেখলো ইংরেজির মাহবুব স্যার দাঁড়িয়ে আছে। স্যারকে দেখে মেহরিন আমতা আমতা করে বলল,
“জ্ জ্বী স্যার।”
“এটা ক্লাস ঘুমানোর জায়গা নয়। দ্বিতীয় বার যেন এরকম আর না দেখি।”
মেহরিন হাই তুলে নিজের বেস্টফ্রেন্ড সুইটিকে ফিসফিস করে বলছে,
“এই সুইটি আমি তো বাড়িতে ঘুমিয়ে ছিলাম। ক্লাস আসলাম কি করে?”
“তুই বাড়িতে নয় স্কুলে ঘুমিয়েছিস গাধি।”
“এই তোমরা দুজন না বসে কথা বলছো কেন?”
দুজনই আশেপাশে তাকিয়ে দেখে ওরা বাদে সবাই বসে আছে। বোকাবোকা হেসে ওরাও বসে পরলো।
__________
স্কুল শেষে সবাই যে যার বাড়ির দিকে যাচ্ছে। মেহরিন আর আয়ানের বাড়ি পাশাপাশি হওয়ায় একসাথেই যাওয়া-আসা করে। কিন্তু আজকে আয়ান ওর আগেই চলে গিয়েছে। মেহরিন একা একা হাটতে অনেক কিছু ভাবছে। ভাবতে ভাবতেই বাড়ি এসে পৌঁছালো।
বাড়ির গেটের সামনে আয়ান আর নিজের মা আসমা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে মেহরিন সামান্য ভয় পেলো। ও কিছু বলবে তার আগেই আসমা বেগম বলে উঠলো,
“তারাতাড়ি ভিতরে আয় কথা আছে তোর সাথে।”
#চলবে....
