#শ্যামারণ্য
#লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
(১৮+ এলার্ট দেওয়া হলো,কেউ চাইলে অংশটা স্কিপ করে যেতে পারেন,তাই আলাদা পোস্ট করেছি )
"তারপর আমি দড়জা খুলে দেখি আবার সোনালী আলো জ্বলজ্বল করছে,তারপর সেই দুনিয়ার অরণ্যের সাথে সেখানে পা রাখার কিছুক্ষণ পর ঠাস করে দড়জা বন্ধ হয়ে যাওয়ার আওয়াজ আসে,চোখ খুলে দেখি আমি এখানে ফিরে এসেছি। তারপর দেখি আপনি উঠে বসেছেন। সেই শেকলটাও আর নেই আশেপাশে। তাহলে কি দাঁড়ালো বলুন বলুন,আমি আমার স্বামীকে গোটা একটা যুদ্ধ জয় করে ফিরিয়ে এনেছি।
আহ! আমার মহত্বের কথা যদি কোনো সাহিত্যিক জানতে পারতো,তাহলে গোটা একখানা উপন্যাস লিখে ফেলতো আমাদের জীবনের উপর,আর নাম দিতো 'শ্যামারণ্য'। "
শ্যামা বেশ রসিয়ে রসিয়ে অরণ্যকে পুরো গল্পটা বলে শোনালো।
অরণ্য সেই কখন থেকে ভ্রু কুঁচকে থম মেরে কি যেনো ভেবে চলেছে,কিছু বলছেও না। শ্যামা তার এতো সুন্দর কাহিনির এতো নীরস প্রতিক্রিয়া দেখে বিরক্ত হয়ে বলে উঠে,
"কি হলো?আমি কত কষ্ট করে ফিরিয়ে এনেছি আপনাকে,সব শুনে চুপ করে আছেন কেনো?কিছু তো বলুন।"
অরণ্য তার দিকে তাকিয়ে অভিমানী কন্ঠে বলে উঠে,
"তুমি ওকে চুমু খেয়েছো?"
শ্যামার তার কাজের জন্য বাহবা পাওয়ার সব আশায় জল ঢেলে যায় এই প্রশ্ন শুনে। সে বিরক্তিতে ভ্রু কুঁচকে বলে উঠে,
"আমার এতো বড় কাহিনিতে শুধু এই চুমুর অংশটুকুই মনে ধরেছে আপনার? আমি কিন্তু আগেভাগে বলে দিচ্ছি, এটা নিয়ে কোনো খোটা শুনবোনা আমি। আমার মাথা ঠিক ছিলোনা,ভুলে একটু আধটু হয়ে গেছে আরকি।"
অরণ্য পাল্টা প্রতিবাদ করে বলে,
"না না এসব বলে একদম পার পাওয়া যাবেনা। তুমি ওই ছেলেকে চুমু খাবে কেনো?চুমু দিয়েই তো পাগল বানিয়ে দিয়েছিলে,তাইতো আমার বউ নিজের জন্য চুরি করতে চেয়েছিলো বেয়াদব ছেলেটা।"
"উফফ অরণ্য, ওটাও একদিক থেকে ধরতে গেলে আপনিই ছিলেন। আপনার মতিগতি খারাপ,অন্য বেডার বউয়ের দিকে নজর দেন,সেটাতে আমার চুমুর কি দোষ? আর আপনার জন্য যে ইংরেজ সুন্দরীরা আপনার রান্নাঘরে গিয়ে বাঙালি রান্না পর্যন্ত করে খাওয়াতো সেই খোটা আমি একবারও দিয়েছি আপনাকে?"
"তুমি কিন্তু এখন কথা ঘুরানোর চেষ্টা করছো শ্যামা। আর আমি মোটেও খোটা খাওয়ার মতো কোনো কাজ করিনি। দেখলেই তো আমি সেই জগতেও মানা করে দিয়েছিলাম। "
শ্যামা ভেংচি কেটে বলে,
"হ্যাঁ একেবারে উদ্ধার করেছেন মানা করে দিয়ে। আগে যদি সময়মতো কঠোর গলায় মানা করে দিতেন তাহলে সেই মেয়ে আপনার রান্নাঘর পর্যন্ত পৌছাতো নাকি? কিন্তু না,করেন নি মানা,আপনার তো ভালো লাগে মেয়েরা আপনার পেছন পেছন ঘুরলে। ইচ্ছে করে করেন সব,আমি বুঝিতো।"
অরণ্য শ্যামাকে একটানে কাছে টেনে কোমড় জড়িয়ে ধরে,ঠোঁটের কোণে দুষ্টুমিমাখা হাসি খেলা করছে তার, শ্যামার কোমড়ে চিমটি কেটে বলে সে,
"কি বললে আবার বলো তো?আমি ইচ্ছে করে মেয়েদের আমার কাছে আসতে দিই?আমার ভালো লাগে ওরা আমার পেছনে ঘুরলে?"
শ্যামা ব্যথায় কুঁকিয়ে উঠে,
"আহ লাগছে অরণ্য! আমিতো মজা করছিলাম শুধু। আপনি অনেক ভালো,এক আমিতে আসক্ত,আমি ধন্য আপনাকে পেয়ে। ছেড়ে দিন প্লিজ!"
অরণ্য শ্যামাকে এক ঝটকায় বিছানায় শুইয়ে দিয়ে নিজের শরীরের ভর ছেড়ে দেয় তার উপর।
চমকে উঠে শ্যামা হঠাৎ অরণ্যের এতো গভীরভাবে কাছে আসায়,অরণ্যের হৃদস্পন্দন পর্যন্ত শুনতে পাচ্ছে সে,তার নিঃশ্বাস আছড়ে পড়ছে তার চোখেমুখে,লজ্জায় অন্য পাশে মুখ ঘুরিয়ে নেয় সে।
কিন্তু অরণ্য তার থুতনিতে হাত রেখে মুখ ঘুরিয়ে তার দিকে মুখোমুখি করে নেয় আবার,চোখাচোখি হয়ে যায় দুজনের। লজ্জায় রাঙা হয়ে উঠে শ্যামা। দুজনের হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রতর হতে থাকে।
অরণ্য ঘোরলাগা দৃষ্টিতে তাকিয়ে দুষ্টুমির ছলে জিজ্ঞেস করে শ্যামাকে,
"আচ্ছা সব নাহয় বাদ দিলাম। আমি তোমাকে শখানেক চুমু কখন খেয়েছি বলোতো?এখনো তো পঞ্চাশও পার হয়নি।"
শ্যামা লজ্জায় দুই হাতে মুখ ঢেকে ফেলে বলে,
"এমনি বলে ফেলেছি সেটা। এগুলো আর না তুললে হয়না।"
অরণ্য শ্যামার দুই হাত মুখের উপর থেকে সরিয়ে দুই পাশে চেপে ধরে ঘোরলাগা কন্ঠে বলে উঠে,
"না তুললে কিভাবে হবে?আমার বউয়ের শ খানেক চুমু খাওয়ার ইচ্ছে হয়েছে,সেই ইচ্ছে পূরণ করতে হবেনা? তবে তোমার ইচ্ছে পূরণ করতে হলে কিন্তু চরম অবাধ্য হতে হবে আমাকে,আমি অবাধ্য হলে সহ্য করতে পারবে তো আমাকে শ্যামা?"
শ্যামা অরণ্যের কথার অর্থ বুঝতে পেরে লজ্জায় মুখ ফিরিয়ে নেয়,পালিয়ে যেতে ইচ্ছে করছে তার উনার এমন নেশাক্ত চাহনির সামনে থেকে। কিন্তু অরণ্য তার বাহুবন্ধনী দিয়ে অনেক আগেই তার পালানোর সব পথ বন্ধ করে দিয়েছে।
অরণ্য শ্যামাকে মুখ ফিরিয়ে নিতে দেখে তার কানের কাছে নাক ঘষতে ঘষতে শান্ত কন্ঠে আদেশ করে,
"আমার দিকে তাকাও শ্যামা।"
অরণ্যের তপ্ত নিঃশ্বাস তার পুরো শরীরের লোম দাঁড় করিয়ে দেয় যেনো,আর সহ্য করতে না পেরে অসহায় দৃষ্টিতে তাকায় শ্যামা অরণ্যের ঘোর লাগা সর্বনাশা দৃষ্টির দিকে। অরণ্যও তাকায় শ্যামার মায়াবী চোখের দৃষ্টির দিকে, হারিয়ে যায় দুজনে একে অপরের চোখের মাদকতায়।
কয়েক ইঞ্চি ব্যবধানের অবসান ঘটিয়ে অধরে অধর ডুবিয়ে দেয় একে অপরের। একে অপরকে কাছে টেনে নেয় পরিপূর্ণভাবে।
আজ না কোনো জড়তা রয়েছে,না একে অপরকে হারানোর ভয়।
সকল বাধা থেকে মুক্ত দুটি হৃদয়ের মিলন হয়,মিলিত হয় দুটি দেহ। তাদের বৈবাহিক জীবনের নতুন সূচনা করে দুজনে।
ভোরের আলো যখন ফুটতে শুরু করেছে বাইরে,দুজনের কারোও চোখে ঘুম নেই তখনও। একে অপরের বাহুতে আবদ্ধ অবস্থায় একে অপরের দিকে ক্লান্ত চোখে তাকিয়ে আছে দুজনে।
সূর্যের এক ফালি কিরণ যখন জানালা গলে এসে অরণ্যের কপালে পড়ে,শ্যামা অরণ্যের এলোমেলো চুলে বিলি কাটতে কাটতে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে আনমনেই বলে উঠে,
"সুন্দর...আজকের সূর্যের আলোটা একটু বেশিই সুন্দর,আর তার থেকেও বেশি সুন্দর এই আলোর নীচের আপনি। আপনার মুখে আছড়ে পড়া এই সূর্যের কিরণ আমাকে যেনো অভিনন্দন জানাচ্ছে, বলছে যে আজ থেকে না আমি ঘুম থেকে উঠে আমার পাশে শূন্য বিছানা পাবো,না আপনার আর্তনাদ শুনে ঘুম ভাঙবে আমার। আমার প্রতিটা সকাল এভাবেই শুরু হবে,আপনার বুকে মাথা রেখে,আপনার শরীরের সুবাসের সাথে। এই ভয় নিয়ে বাঁচতে হবেনা যে আপনি হারিয়ে যাবেন আমার সামনে থেকে, এখন থেকে আমাকে উঠেই ভাবতে হবেনা আজকের সারাদিনটা কিভাবে কাটবে আমার,অপেক্ষা করতে হবেনা রাতের,ঘড়ির দিকে তাকিয়ে অপেক্ষা করতে হবেনা আপনাকে কাছে পাওয়ার জন্য।
সত্যিই অরণ্য,আজকের সকালটা সবচেয়ে বেশি সুন্দর।
এই সকাল আমাকে উপহার হিসেবে আপনাকে দিয়েছে।"
অরণ্য শ্যামার এক গোছা চুল কানের পিঠে গুঁজে দিতে দিতে স্মিত হেসে বলে উঠে,
"সত্যিই আজকের সকালটা অনেক বেশিই সুন্দর। ১০৪বছর পর এসেছে এই সকালটা আমার জীবনে। এমন একটা সকালের কথা অনেকবার কল্পনা করেছি আমি। কিন্তু এই সকালটা আমার কল্পনা থেকেও বেশি সুন্দর। কারণ এই সকালটা তুমি নিয়ে এসেছো আমার জীবনে,সাথে এইরকম অজস্র সকাল তোমার সাথে কাটানোর আমন্ত্রণ নিয়ে।
আমি সত্যি অনেক খুশি আজকে শ্যামা। আমার থেকে সুখী ব্যক্তি এই মুহুর্তে আর কেউ হতে পারেনা।
আর আমি এই সুখী জীবনের শুরু নতুনভাবে করতে চাই,আমাকে আরেকবার বিয়ে করবে শ্যামা?"
অবাক হয়ে বলে উঠে শ্যামা,
"আবার বিয়ে?আমাদের বিয়ে তো হয়ে গেছে।"
"না এভাবে নয়। পুরো নিয়ম মেনে। তোমার মা বাবার অনুমতি নেওয়া হবে,তাদের সন্তুষ্ট করে তাদের মেয়ের হাত চাইবো আমি,আংটি বদল হবে,হলুদ হবে, লাল বেনারসি পড়ে বউ সাজবে তুমি,আমি তোমার মা বাবা ও পুরো সমাজের উপস্তিতিতে তোমাকে নিজের করে নিয়ে আসবো।
আরও একবার তোমাকে নিজের করে নিবো,লুকিয়ে বা শর্তের আড়ালে নয়, পূর্ণাঙ্গ বধূ সাজিয়ে নিয়ে আসবো তোমাকে নিজের করে।"
শ্যামা লাজুক হেসে অরণ্যের বুকে মুখ লুকিয়ে বলে উঠে,
"আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনার জন্য চিন্তা হচ্ছে আমার।"
অরণ্য ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে,
"চিন্তা?চিন্তা কেনো হবে আমার জন্য?"
শ্যামা অরণ্যের উন্মুক্ত বুকে থুতনি ঠেকিয়ে মুখ উঁচু করে বলে উঠে,
"মা আর হেনা নাহয় আপনার চাঁদ মুখখানা দেখে পটে যাবে,কিন্তু আমার বাবা কিন্তু আমার জন্য পাত্র খোঁজার ব্যপারে অনেক খুতখুতে। উনাকে ইমপ্রেস করতে না পারলে কিন্তু উনি মেয়ে দিবেন না আপনার কাছে।"
"দিবেন না বললেই হলো নাকি?তুলে নিয়ে যাবো উনার মেয়েকে। দেখি তখন কিভাবে অনুমতি না দিয়ে থাকেন।"
শ্যামা অট্টহাসিতে ফেটে পড়ে অরণ্যের কথা শুনে। তাদের দুষ্টু মিষ্টি খুনসুটির মধ্য দিয়েই শুরু হয় তাদের নতুন জীবনের প্রথম সকালটা।
(চলবে)
