#শ্যামারণ্য
#লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
ট্রেনের জানালার ধারে বসে বাইরের দৃশ্য উপভোগ করছে অরণ্য,চলন্ত ট্রেনের হাওয়ার ঝাপটা তার চোখেমুখে আছড়ে পড়ছে,তার চুল গুলো আরও এলোমেলো করে দিয়ে যাচ্ছে সেই হাওয়া। আজ অনেক বছর পর এভাবে দিনের আলোতে ভ্রমণ করতে পেরে মনটা প্রশান্তিতে ভরে গেছে তার।
বাইরের দৃশ্যের দিকে তাকিয়ে একমনে কিছু একটা ভেবে চলেছে সে।
শ্যামা তার পাশেই বসে ব্যাগ হাতড়ে সব নিয়েছে কিনা আরেকবার চেক করে নিচ্ছে। আজকে তারা শ্যামার মা বাবার সাথে অরণ্যের প্রথম সাক্ষাতের জন্য যাচ্ছে।
শ্যামা এই নিয়ে অরণ্য থেকেও বেশি নার্ভাস,তাই বারবার একি ব্যাগ বারবার গুছিয়ে চলেছে।
এদিকে হঠাৎ কোণাচোখে লক্ষ্য করে শ্যামা,পাশের সিটের দুটি মেয়ে তখন থেকে অরণ্যকে চোখে গিলে খাচ্ছে। ব্যপারটা তার মোটেও সহ্য হলোনা।
সে এবার ব্যাগ পাশে রেখে অরণ্যের গা ঘেঁষে বসে তার বাহু জড়িয়ে নিয়ে মেয়েগুলোর দিকে কটমট চোখে তাকায়।
মেয়েগুলো তার ইশারা বুঝতে পেরে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেয়। ঠোঁট বাঁকিয়ে সন্তুষ্টির হাসি হাসে শ্যামা।
এদিকে অরণ্যের বাহুতে শ্যামার হাতের টান অনুভব করায় ফিরে তাকায় অরণ্য তার দিকে।
সে শ্যামার কান্ড কারখানা লক্ষ্য করে হেসে ফেলে। শ্যামা অরণ্যের হাসি দেখে গাল ফুলিয়ে বলে উঠে,
"একদম হাসবেন না। এই সবকিছু আপনার দোষ। কে বলেছিলো আপনাকে এতো সুন্দর হতে?একটু কম সুন্দর হলে কি কোনো ক্ষতি ছিলো?"
"আরে আমার উপর চটে যাচ্ছো কেনো?এখানে আমার কি দোষ?"
"সব দোষ ই আপনার।আপনি স্বামী আমার,আপনাকে দেখার অধিকার একমাত্র আমার। আপনাকে দেখে অন্য মেয়ে নয়ন জুড়াবে কেনো?"
"আচ্ছা বাবা সব আমার দোষ। দুঃখিত মহারাণী,হয়েছে?শান্ত হোন এখন।"
"শান্ত কিভাবে হবো?বাবা-মা যখন শুনবে আমাদের বিয়ের কথা তখন কি হবে ভেবে ভেবে আমার জান শুকিয়ে যাচ্ছে।
উনাদের তো বলতেও পারবো না যে কোন পরিস্থিতিতে বিয়ে হয়েছে আমাদের। বাবা তো এসব শুনেই রেগে যাবেন।"
অরণ্য শ্যামার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তাকে শান্ত করার ভঙ্গিতে বলে উঠে,
"এতো বিচলিত হচ্ছো কেনো শ্যামা?সব ভালোই হবে,আমরা এর চেয়েও বড় বাধা পার করে এসেছি,তোমার বাবাকে মানানো তার চেয়ে কঠিন হবেনা নিশ্চয়ই?আর উনি না মানলে আমিতো বলেছিই পালিয়ে বিয়ে করে নিবো। এতো চিন্তা করিওনা,সব ভাবা আছে আমার।"
শ্যামা ভেংচি কেটে বলে,
"হ্যাঁ,সব ভেবে রেখেছেন উনি। সর্বজান্তা একেবারে। ধুর আপনি বুঝবেন না আমার চিন্তা। আমার জীবনে কিছুই এতো সহজে ঘটেনা।
আমার তো মনে হচ্ছে বাড়ি গিয়ে দেখবো, অন্য এক বিপদ আমাদের জন্য আগেভাগে গিয়ে অপেক্ষা করছে সেখানে।"
"তুমি একটু বেশিই ভাবছো শ্যামা। আর কোন বিপদ আসবে আমাদের? এসব বাদ দাও,কয়েক ঘন্টা পর তো এমনিতেই পৌছে যাবো সেখানে। এই কয়েকঘন্টা আর এতো চিন্তা করে কি হবে?শান্ত থাকো।"
শ্যামা অরণ্যের বাহুতে মাথা ঠেকিয়ে বলে উঠে,
"মনের ভেতর একটা খচখচানি থেকেই যায় অরণ্য,যতই চেষ্টা করিনা কেনো বেশি না ভাবার। আমরা কি কিছু ভুলে যাচ্ছি? বারবার মনে হচ্ছে আমরা অনেক জরুরি কিছু মিস করে যাচ্ছি।"
"অবশ্যই অনেক জরুরি কিছু মিস করে যাচ্ছি।"
চমকে উঠে মুখ তুলে তাকায় শ্যামা,ভয়ে ভয়ে জিজ্ঞেস করে,
"কি?কি মিস করে যাচ্ছি আমরা?"
অরণ্য গম্ভীর কন্ঠে জবাব দেয়,
"ওই জগতের অরণ্যের কাছে শ্যামা নেই।"
শ্যামা রেগে দুম করে একটা কিল বসিয়ে দেয় অরণ্যের বাহুতে,
"উফফ! ভয় পেয়ে গিয়েছিলাম আমি পুরো। ভেবেছিলাম সিরিয়াস কিছু বলবেন,এভাবে ভয় লাগাবেন না তো।"
অরণ্য ব্যস্ত কন্ঠে বলে উঠে,
"আমি কিন্তু যথেষ্ট সিরিয়াস এই ব্যপারে। ভেবে কুল পাচ্ছিনা আমি। সেই দুনিয়ায় আমার জীবনে তুমি নেই,তাহলে আমার কি হবে?"
"আপনি না ওই অরণ্যের উপর রেগে ছিলেন?এখন আবার মায়া দেখাচ্ছেন কেনো?তখন তো খুব ভাব নিচ্ছিলেন যে ওকে আমি রিজেক্ট করে এসেছি।"
"হ্যাঁ রেগে ছিলাম,খুশিও হয়েছি তুমি ওকে রিজেক্ট করে এসেছো। কিন্তু হাজার হোক,ওটাও আমি তো,মায়া তো হবেই। আমার এমন একটা জীবন কল্পনা করতেও গা শিরশির করে উঠছে যেখানে আমার স্ত্রী হিসেবে তোমার জায়গায় অন্য কেউ থাকবে।"
শ্যামা নির্লিপ্ত গলায় বলে উঠে,
"ওই জগতের অরণ্যের চিন্তা আপনাকে করতে হবেনা। উনার কাছে মা আছেন উনাকে দেখার জন্য,উনি ভালোই আছেন এই মুহুর্তে। আর আমার তো এখনো মনে হয় ওই জগতে আমিও নিশ্চয়ই আছি,বিয়ে আমার সাথেই হবে আপনার যেই দুনিয়াতেই যান,এই নিয়ে চিন্তা নেই আমার।"
অরণ্য ভ্রু কুঁচকে প্রশ্ন করে,
"তুমি এতো গুরুত্বপূর্ণ বিষয় এতো ঠান্ডাভাবে কিভাবে নিতে পারো?"
"যেভাবে আপনি আমার বাবাকে মানানোর ব্যাপারটা এতো হালকাভাবে নিচ্ছেন সেভাবে আরকি।"
অরণ্য এবার চুপ হয়ে যায়,এর পিঠে কোনো উত্তর দিতে পারেনা। কিছুক্ষণ নীরব থেকে আবার হঠাৎ বলে উঠে,
"ওই জগতে যদি সত্যিই একটা তুমি থেকে থাকো,তাহলে আমার বিশ্বাস আমি তোমাকে খুঁজে না পেলেও তুমি ঠিক খুঁজে নিবে আমাকে।"
শ্যামা মুচকি হেসে বলে উঠে,
"একদম ঠিক,আপনি যতই দূরে চলে যান না কেনো,ঠিক খুঁজে নিবো আমি আপনাকে। আমার উপর বিশ্বাস রাখুন।"
অরণ্য একটা দীর্ঘশ্বাস ফেলে স্মিত হেসে বলে,
"তোমার বিশ্বাসের উপর পূর্ণ বিশ্বাস আছে আমার শ্যামা। আমি নিশ্চিত তুমি আমাকে ঠিক খুঁজে নিবে।"
শ্যামা অরণ্যের কাঁধে মাথা এলিয়ে দিয়ে ছোট্ট করে জবাব দেয়,
"হুম"
অরণ্য শ্যামার কপালে টুপ করে একটা চুমু খেয়ে বলে,
"ভালোবাসি... "
শ্যামা মুচকি হেসে জবাব দেয়,
"আমিও ভীষণ ভালোবাসি আপনাকে অরণ্য"
(সমাপ্ত)
[আপাতত এখানেই ইতি টানছি। সিজন ২ আসছে তাড়াতাড়ি।]
