#শ্যামারণ্য
#লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
অরণ্যের নাম ধরে চিৎকার করেই পায়ের গতি বাড়িয়ে দেয় শ্যামা,ভয়ে তার প্রাণবায়ু বেড়িয়ে যাওয়ার জোগাড়,এই বুঝি সেই বৃদ্ধ ফকির অরণ্যের কথার জবাব দিবে।তবে বেশি আগাতে হলোনা তাকে,দুটি গাছ মাড়াতেই সে দেখতে পায় অরণ্যকে।
তার ডাক শুনে মাত্র ফিরে তাকিয়েছে এই দিকে,পড়নে তার হাতা গোটানো কালো পাঞ্জাবি,সাদা পায়জামা,এই প্রথম দিনের আলোতে দেখলো সে অরণ্যকে।
মুগ্ধ হলো হৃদয়,তার চেয়ে বেশি হলো স্বস্তি।
বৃদ্ধ ফকির আশেপাশে নেই তার মানে সে সময়মতোই ডাকটা দিয়েছিলো।
হঠাৎ পিছন থেকে কারো ডাক ভেসে আসায় চমকে উঠে অরণ্য। কোনো নারীকন্ঠ তার নাম ধরে এভাবে ডেকে উঠলো কেনো?আর এই সময়ে বাগানে কোন বাড়ির মেয়ে আসবে?এসব ভাবতে ভাবতে শব্দের উৎসের দিকে ফিরে তাকাতেই দেখতে পায় সেই রমনীকে।
পড়নে তার লাল বেনারসি,গা ভর্তি সোনার গয়না,দেখে কোনো সম্ভ্রান্ত বাড়ির বধু মনে হচ্ছে। কিন্তু মেয়েটার এই অবস্থা কেনো? খোলা লম্বা চুলগুলো এলোমেলো হয়ে চেহারায় বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে পড়েছে, উজ্জ্বল শ্যামলা গোলগাল মুখটা ঘেমে ভিজে উঠেছে,পায়ে কোনো জুতো নেই,আর মেয়েটা সমানে হাঁপিয়ে চলেছে যেনো অনেকটা পথ এক নাগাড়ে ছুটে এসেছে।
তবে সবচেয়ে বেশি যেটা অদ্ভুত লাগলো অরণ্যের,তা হলো মেয়েটির চোখ।
তাকে দেখেই যেনো সেই অশ্রুসিক্ত লালচে ফোলা চোখগুলো হঠাৎ প্রাণবন্ত হয়ে উঠে, মেয়েটা এভাবে কাঁদছে কেনো?
থমকে যায় অরণ্য সেই রমণীর অদ্ভুত চোখের দৃষ্টির সামনে কিছুক্ষণ। তার দিকে অনেক রমণীই দৃষ্টি দেয়।
কারো দৃষ্টিতে মুগ্ধতা থাকে,কারো দৃষ্টিতে কামুকতা,কারো চোখে লাজুকতা। কিন্তু এই দৃষ্টি বড্ড অপরিচিত ঠেকলো তার কাছে,কি নাম দিবে এই দৃষ্টির?
তার ভাবনার মাঝেই শ্যামা তাদের মাঝের কয়েক কদমের ব্যবধানের সমাপ্তি ঘটিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তাকে,
"অবশেষে,অবশেষে আমি সময়মতো পৌছাতে পেরেছি। আমিতো ভেবেছিলাম অনেক দেরি হয়ে যাবে আসতে..."
চমকে উঠে অরণ্য এক ঝটকায় মেয়েটিকে সরিয়ে দেয় বুক থেকে,বিস্ফোরিত নয়নে চেয়ে থাকে শ্যামার পানে।
শ্যামা দু কদম পিছিয়ে যায় অরণ্যের ধাক্কায়।
প্রথমে স্তব্ধ হয়ে গেলেও পরক্ষণে ঘোর ভাঙ্গে তার।
এই অরণ্য তার অরণ্য নয়,সে চিনেনা তাকে।
ইশ আবেগের বশেই প্রথম ভুলটা করে ফেলেছে, অরণ্য গায়ে পড়া নারীদের ঘৃ'ণা করে,এখন তাকেও না ভুল বুঝে বসে সে।
অরণ্যকে কিছু বলতে গিয়েও থেমে যায় শ্যামা।
অরণ্যের ঠিক পিছনের গাছটির সামনে দাঁড়িয়ে আছে সেই জ্বিন। চোখাচোখি হতেই তাকে উদ্দেশ্যে করে কুটিল হাসি হাসলো সে,তারপরেই হাওয়ায় মিলিয়ে গেলো সেই জ্বীন।
বুক চিরে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে তার,প্রথম ধাপ পার করতে পেরেছে সে তাহলে।
তবে তার স্বস্তি স্থায়ী হলোনা বেশিক্ষণ।
অরণ্যের রাগী কন্ঠস্বর ভাবনা থেকে বের করে আনে তাকে,
"এই মেয়ে! এতো বড় স্পর্ধা তোমার?আমাকে স্পর্শ করার সাহস হয় কি করে তোমার? দেখে তো মনে হয় বিবাহিত,বেশ ভালো ঘরের বউ মনে হচ্ছে। পরপুরুষকে জড়িয়ে ধরতে একটুও লজ্জা লাগলোনা?ছিঃ!"
শ্যামা অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে অরণ্যের দিকে,প্রচন্ড ক্লান্ত সে এই মুহুর্তে,মনের দিক থেকে বিধ্বস্ত,এরই মাঝে নিজের স্বামীর মুখ থেকে এমন প্রশ্নের কি জবাব দেওয়া উচিত তার?
"আর তুমিও কি তাহলে আম চুরির এই ঘটনার সাথে সম্পৃক্ত?ওরা যে বললো এক বুড়োর কথা,তার সঙ্গী তুমি?তোমাদের সাথে আর কে কে জড়িত আছে?
কোন বাড়ির বউ তুমি জলদি বলো। আমিও শুনি কোন পরিবার আবার আমার বিরুদ্ধে বিদ্রোহ করার স্পর্ধা দেখায়।"
শ্যামা একটি দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করার প্রয়াস করলো। সময় কম,তাকে এই সময় শান্ত থাকতে হবে,
"তালুকদার বাড়ির বউ আমি। অরণ্য তালুকদারের অর্ধাঙ্গিনী শ্যামা তালুকদার আমার নাম,আমি জমিদার অরণ্য তালুকদারের কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইতে এসেছি।"
নিজেকে ধাতস্থ করে সোজাসাপটা জবাব দেয় শ্যামা।
অরণ্যের হৃদয় কোনো এক অজানা কারণে কেঁপে উঠে,অবাক হয়ে যায় সে সামনের মেয়েটির কথা শুনে। এই মেয়েটি তারই সামনে নিজেকে তার স্ত্রী দাবি করছে,আবার তারই প্রাণ ভিক্ষা চাইছে?এমন আজগুবি কথা জীবনেও শুনেনি সে।
শ্যামা হাত জোর করে মিনতি করে,
"আহামরি কিছু চাইবোনা জমিদার বাবু,আপনার ছোট্ট একটা সাহায্য আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিতে পারে। দয়া করে শান্তভাবে আমার কথাগুলো একবার শুনুন,আমাকে বিশ্বাস করুন।"
অরণ্য বেশ রেগে যায় এবার,
"ব্যস! অনেক হয়েছে! আজ সবগুলো এক সাথে মিলে আজগুবি কথাবার্তা বলে,এসব নাটক করে আমাকে পাগল সাজানোর পায়তারা করেছো তাইনা?
কেউ বলছে বুড়ো পা'গ'ল আম চুরি করে বিলিয়ে দিয়েছে,এখানে এসে শুনি সব প্রহরীরা নাকি এখান থেকে বেরোনোর পথ পাচ্ছেনা,এখানে নাকি অতিপ্রাকৃত ঘটনা ঘটে চলেছে,আর তারপরে আসলে তুমি একেবারে নতুন কাহিনি নিয়ে।
এই ঘটনার সাথে জড়িত সবগুলোকে খুঁজে বের করবো আমি।
আর শোনো মেয়ে,তুমি যদি ভেবে থাকো তোমার এই বিধ্বস্ত অবস্থা আর চোখের অশ্রু দেখে আমি গলে যাবো,তোমার আজগুবি কথা শুনে তোমাকে পা'গল ভেবে ছেড়ে দিবো তাহলে ভুল ভাবছো তুমি।
আমার দরবারে ধনী,গরিব,শিশু,বৃদ্ধ,প্রতিবন্ধী সবার সমান বিচার হয়।
যে আমার বিরুদ্ধে যাবে তার শাস্তি হবে। আমার অনেক ক্ষতি করেছো তোমরা আজ,শাস্তি তো পেতেই হবে। আর তোমার মুখ থেকেও সত্যি কিভাবে বের করতে হয় আমার ভালো জানা আছে। প্রহরী! প্রহরী!!"
"অরণ্য..."
"সেই তখন থেকে আমাকে নাম ধরে ডেকে চলেছো! 'জমিদার বাবু,মনিব,মালিক' এগুলো বলে সম্বোধন করো বেয়াদব মেয়ে! আমার নাম ধরে ডাকার অধিকার একমাত্র আমার মা বাবার রয়েছে। আমার রাগ আর বাড়িও না মেয়ে,তোমার ও তোমার পরিবারের জন্য মঙ্গল হবে।"
"ব্যস! অনেক হয়েছে,কতক্ষণ ধরে নিজে একাধারে বলে চলেছেন। একবার আমার কথাও শুনবেন তো। প্রথমেই বলি, আমাকে দেখে মনেহয় আপনার আমি এতো বড় বড় গাছে উঠে আম পেরে বিলাতে পারবো?আর আমি যদি আপনার শত্রু হয়ে থাকি তাহলে আমি এভাবে আপনার সামনে কেনো আসবো? অরণ্য আমার অবস্থা দেখুন,আমাকে কোনোদিক দিয়ে স্বাভাবিক দেখাচ্ছে আপনার?আমাকে একবার সব খুলে বলার সুযোগ দিন,সব বুঝতে পারবেন আপনি।
আর আমার স্বামীকে আমি নাম ধরেই ডাকি,এই দুনিয়ায় যতক্ষণ আছি আপনিও আমার অরণ্য,আপনাকে যা খুশি ডাকার অধিকার রয়েছে আমার।"
অরণ্য মেয়েটাকে যত দেখছে অবাক হচ্ছে,তার চেয়েও বেশি হচ্ছে রাগ মেয়েটার অবাধ্য আচরণে। সচরাচর সে রেগে এক ধমক দিলেই সামনের জন দমে যায়। কিন্তু এই মেয়েকে শাস্তির ভয় দেখানোর পরেও দমে যাওয়ার বদলে উল্টো তার সাথে উঁচু গলায় কথা বলছে।
অরণ্য বাঁকা হেসে দাঁতে দাঁত পিষে বলে,
"আর তোমার সেই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে আমি তোমার স্বামী,আর আমার তোমাকে আমার প্রাণ বাঁচাতে সাহায্য করতে হবে?"
শ্যামা ব্যস্ত কন্ঠে বলে উঠে,
"ঠিক বলেছেন অরণ্য। আপনি আমার স্বামী,কিন্তু এই দুনিয়ায় নয়। আমি অন্য একটি জগৎ থেকে এসেছি,সেখানের সময়ের সাথে এই জগতের সময়ে ১০৪ বছরের ব্যবধান।
সেই দুনিয়ায় আপনি এই মুহুর্তে জীবন-মরণের মাঝখানে অবস্থান করছেন। আপনার সাহায্য ছাড়া ওকে আমি হারিয়ে ফেলবো চিরতরে।"
"ব্যস! অনেক হয়েছে তোমাদের কাল্পনিক কথাবার্তা,আজকের জন্য যথেষ্ট হয়েছে। প্রহরী! প্রহরী!!",
অরণ্য দ্বিগুণ রেগে হুংকার ছাড়ে।
শ্যামা দমে গেলোনা মোটেও,সে কাতর কন্ঠে বললো,
" অরণ্য,আমি জানি আমার কথাগুলো ঠিক কতোটা অবিশ্বাস্য এবং হাস্যকর শোনাচ্ছে। তবে এটাই সত্যি,আপনার আমাকে বিশ্বাস করতেই হবে।"
অরণ্য তার মাথা হালকা ঝুঁকিয়ে শ্যামার চোখে চোখ রেখে তাচ্ছিল্যের হাসি হেসে বলে,
"বিশ্বাস করতে হবে আমাকে? যে তুমি এই দুনিয়ার কেউ নও,তুমি অন্য দুনিয়ার মানুষ?তোমার স্বামী আমি আবার আমি না ও?তোমার সাথে বিয়ে হয়েছে আমার?"
"শুধু বিয়ে নয়..."
শ্যামা আচমকা অরণ্যের একটি হাত টেনে ধরে তার কোমরে জড়িয়ে নেয়,তারপর অরণ্যের চুলে হাত গলিয়ে অধরে অধর মিলিয়ে গভীর চুমু খেয়ে বলে,
"আপনি আমাকে এভাবে ধরে এভাবেই শ খানেক চুমুও খেয়েছেন! এবার আপনি আমাকে এভাবে নিঃস্ব করে একা রেখে চলে যেতে পারেন না! আমাকে সাহায্য করুন!"
ঘটনায় আকস্মিকতায় সেখানেই জমে যায় অরণ্য। বিস্ফোরিত নয়নে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে মেয়েটির দিকে,ঠোঁট কিঞ্চিৎ ফাঁক হয়ে যায় তার বিস্ময়ে।সে কাঁপা কাঁপা হাতে তার ঠোঁট ছুয়ে দেখে একবার যেখানে মেয়েটার স্পর্শ এখনো লেগে আছে।
প্রহরীদের আসার পদধ্বনিতে ধ্যান ভাঙ্গে তার।
রাগে সারা শরীর কাঁপতে থাকে তার,হুংকার ছেড়ে প্রহরীদের উদ্দেশ্যে বলে সে,
"এক্ষুনি! এক্ষুনি এই মেয়েকে নিয়ে যাও আমার সামনে থেকে,নিয়ে জমিদার বাড়ির বন্দীশালায় বন্দী করো।"
বলেই শ্যামার দিকে দ্বিতীয় বার না তাকিয়েই সামনে হাঁটা ধরে অরণ্য,যেনো পালাতে চায় এই মেয়ে থেকে যত দ্রুত সম্ভব। এই মেয়ে তাকে জড়িয়ে ধরার,চুমু খাওয়ার মতো কাজ করার এতো বড় দুঃসাহস কিভাবে দেখায়, আর তার বুকের বা পাশটা এভাবে দ্রুত গতিতে উঠানামা করছে কেনো,বোধগম্য হয়না তার।
এই জন্যই হয়তো রাগটা বেশি হচ্ছে তার,এক মুহুর্তও আর মেয়েটির সামনে থাকতে চায়না সে।
শ্যামার দিকে প্রহরীরা এগিয়ে যেতে নিলে সে জোরে ধমক দিয়ে উঠে,
"খবরদার! কেউ ছোঁবেনা আমাকে,জমিদার বাড়ি নিয়ে যাবেন তো?আমিও সেখানেই যাবো,আমাকে বেধে নিয়ে যেতে হবেনা।"
প্রহরীরা ভ্যাবাচ্যাকা খেয়ে একে অপরের মুখ চাওয়া চাওয়ি করে। শ্যামা এদের তোয়াক্কা না করেই দৌড়ে অরণ্যের কাছে চলে যায়।
অরণ্য তার হাঁটার গতি বাড়িয়ে দেয় তবু ফিরে তাকায় না তার দিকে। শ্যামার বেশ বেগ পেতে হয় অরণ্যের সাথে তাল মেলাতে গিয়ে,আর ছুটতে পারছেনা সে।
সে তার পিছু যেতে যেতে হাঁপাতে হাঁপাতে কাকুতি মিনতি করতে থাকে,
"অরণ্য একবার বসে আমার কথাগুলো শুনুন,আপনি সব শুনলে বুঝতে পারবেন।"
অরণ্যের ধৈর্যের বাধ ভেঙ্গে যায় এবার।সে পিছন ঘুরে শ্যামার বাহু খামছে ধরে,ব্যথায় কুঁকড়ে আর্তনাদ করে উঠে শ্যামা।
তারপর শোনা যায় অরণ্যের রাগী কন্ঠস্বর,
"তোর মতো মেয়েরা আমার পিছে কিসের জন্য ঘুরঘুর করে তা আমার বেশ ভালো জানা আছে। ঘৃ'ণা করি আমি তোদের।
আর তোর দুঃসাহসের শাস্তিও অনেক জলদি হাড়ে হাড়ে টের পাবি তুই!"
বলেই ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকে,ব্যথায় কুঁকড়ে উঠে শ্যামা।
অরণ্য একবারও ফিরে না তাকিয়ে গটগট পায়ে চলে যায় সেখান থেকে। পিছনের প্রহরীরা এসে দুপাশ থেকে টেনে তুলে তাকে। টানতে টানতে নিয়ে যেতে থাকে তাকে জমিদার বাড়ি।
শ্যামা পুরো রাস্তা অরণ্যের নাম ধরে সমানে চিৎকার করে গিয়েছে। আশেপাশের মানুষ পর্যন্ত ফিরে ফিরে তাকাচ্ছে।
অরণ্য বেশ বিব্রত হয় তাতে। তবে তার থেকেও বেশি অস্বস্তি হচ্ছে মেয়েটির এমন করুণ কন্ঠের ডাকে।
সহ্য হচ্ছেনা কেনো যেনো। ইচ্ছে করছে এক্ষুনি চুপ করিয়ে দিতে কোনোভাবে।
কিন্তু পারছেনা,একটু আগে ওকে ব্যথা দিতে গিয়ে কেনো জানি নিজের হাতে এক ধরনের জড়তা কাজ করছিলো,মনটা তীব্রভাবে ছটফট করছে তার এই মেয়ের সাথে দেখা হওয়ার পর থেকে,এই মেয়ের স্পর্শ আশ্চর্যজনকভাবে অনেক পরিচিত ঠেকছে তার কাছে,যেনো আসলেই অনেবার স্পর্শ করেছে সে তাকে।
এভাবে হবেনা,মেয়েটা তাকে কোনো না কোনোভাবে প্রভাবিত করছে,এর থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে তার।
অরণ্য দ্রুত হেটে জমিদার বাড়ির ভেতরে চলে যায়,শ্যামা তখনো গেইটের কাছে। তার ডাকে একবারও ফিরে তাকায়নি অরণ্য। তার নিজেকে এখন ভীষণ অসহায় মনে হচ্ছে।
সূর্য অস্ত যেতে চলেছে,এখানে আসার পর অনেকটা সময় কেটে গিয়েছে। এখন কি করবে সে?
সে পুরোপুরি ভেঙ্গে পড়তে নিয়েছিলো,তখন এক নারীকন্ঠের আওয়াজ কানে আসে তার,
"এখানে কি হচ্ছে?কোথায় নিয়ে যাচ্ছো তোমরা মেয়েটাকে?"
জমিদারনি চারুলতা সন্ধ্যা নেমে আসছে দেখে পুকুর পাড় থেকে অন্দরমহলে ফিরে যাচ্ছিলেন,তখনি বাড়ির প্রবেশমুখ থেকে কারো চেঁচামেচি শুনে দাঁড়িয়ে পড়েন তিনি।
উঁকি মেরে ভালো করে দেখার পর দেখতে পায় প্রহরীরা একটা মেয়েকে বেঁধে নিয়ে আসছে। এটা কোনো নতুন বিষয় নয়। তার ছেলে আর স্বামীর সুবাদে প্রায় নিত্যদিনই এমন দৃশ্য চোখে পড়ে তার।
তবে নজর কাড়লো তার মেয়েটির পড়নের বেনারসি শাড়ীটি।
না,কোনো ভুল নয়। এটা তার বিয়ের বেনারসি,যেটা আলাদাভাবে শুধু তার জন্যই বানানো হয়েছে। এই মেয়ের পড়নে এই বেনারসি কেনো? কৌতুহল দমাতে না পেরে সে মাঝখানে কথা বলতে বাধ্য হলো।
শ্যামা সেই নারীকন্ঠের আওয়াজ শুনে চকিতে ফিরে তাকায় সেদিকে। দেখতে পায় একজন ছোটো খাটো গড়নের কৃষ্ণবরণের মহিলাকে যিনি সাদা জমিনের উপর লাল পাড়ের বাঙালি শাড়ী পড়ে দাঁড়িয়ে আছেন। তার অবয়ব ও তার হাতের বালা দেখে বুঝতে বাকি রইলো না শ্যামার কে হতে পারেন ইনি।
শ্যামা যেনো অন্ধকারে এক ফালি আশার আলো দেখতে পায় তাকে দেখে,পারলে একমাত্র এই ব্যক্তিই পারেন তাকে সাহায্য করতে।
প্রহরী এদিকে জবাব দেয়,
"বড় মালকিন, জমিদার বাবু বলেছেন এই নারীকে বন্দী করতে,তাই তাকে নিয়ে যাচ্ছি।"
চারুলতা এক দৃষ্টিতে শ্যামার পড়নের শাড়ীটা পর্যবেক্ষণ করে চলেছেন তখনও।
শ্যামা তার দৃষ্টি অনুসরণ করে তাকালো তার শাড়ীর দিকে,তড়িৎ গতিতে মাথায় এলো তার কথাটি,
"মা, আপনি একদম ঠিক ভাবছেন। এটা আপনারই বিয়ের বেনারসি। আমার হাতের কলাইয়ে দেখুন আপনার হাতের বালা। মা আমার আপনার সাথে অনেক জরুরি কথা আছে। আপনার ছেলের জীবন সংকটে আছে। একবার আমাকে আপনার সাথে কথা বলার সুযোগ দিন। দয়া করুন আমার উপর!"
(চলবে)
