#শ্যামারণ্য
#লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
সেইরাতের পর থেকে আমার জীবনটা পুরোপুরি যান্ত্রিক হয়ে পড়ে। সারাদিন এই আবদ্ধ ঘরে পড়ে পড়ে নরক যন্ত্রণা ভোগ করা,রাত হলে নিজের জন্য খাবার যোগাড় করা,এদিক সেদিক উদ্দেশ্যেহীন ভাবে ঘুরে বেড়ানো।এই ছিলো আমার জীবন।
সেই রাতের পর আমার জ্বিন সত্ত্বার ক্ষমতা অনেকটাই আমি বুঝতে পেরেছিলাম। সেই ক্ষমতাগুলো অনেক জলদি রপ্ত করে ফেলি আমি।
এগুলো ব্যবহার করেই আমি নিজের জীবন পার করতে শুরু করি।
আমার না কোনো কথা বলার মানুষ ছিলো না সঙ্গী।
আর আমি কাউকে খোঁজার চেষ্টাও করিনি,আমার অভিশাপ কাটাতে পারে সেই মানুষটাকে পর্যন্ত না।
মায়ের মর্মান্তিক মৃ'ত্যুটা আমার মনে অনেক গভীর ক্ষত সৃষ্টি করেছিলো। আমার করা পাপের ফলে আমার নির্দোষ মায়ের এমন করুণ মৃ'ত্যু হয়েছে। সেই অনুশোচনা আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিলো।
মায়ের নিঃস্বার্থ ভালোবাসার মূল্য আমি এভাবে দিয়েছি তাকে,আমার কারো নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার অধিকার থাকতে পারেনা। এটাই আমার শাস্তি।
তবে এই একাকিত্ব অনেক অসহ্যকর হয়ে উঠতো মাঝেমাঝে।
অনেক ইচ্ছে করতো মায়ের বকা হলেও শুনতে অন্তত,কিন্তু সারারাত মায়ের সমাধির সামনে বসে থেকে হাজারো বকবক করলেও,তার কোনো জবাব আসতোনা।
এভাবে কেটে যায় ২৫টি বছর। ততোদিনে আমি আমার শক্তিগুলোর প্রতি এবং আমার অভিশপ্ত জীবনের প্রতি পুরোপুরি অভ্যস্ত হয়ে পড়েছিলাম।
তারপর একদিন দেখা হয় আমার সামশের এর সাথে।
গভীর রাত তখন,নির্জনা কুঠির পেছনের জঙ্গলটায় হঠাৎ আমি কিছু মানুষের উপস্তিতি টের পাই।
আমার প্রখর দৃষ্টি দিয়ে আমি দেখতে পাই একদল মানুষ একজনকে ঘিরে আগুন জ্বা'লিয়ে কিসব করছে। আমি ভেবেছিলাম তাকে জ্যান্ত পুড়িয়ে মা'রার চেষ্টা করছে।
দৃশ্যটা আমার কাছে অনেক পরিচিত এবং করুণ ছিলো ,তাই দেখেও না দেখার ভান করতে পারিনি আমি। আমি সামশেরকে তাদের হাত থেকে রক্ষা করেছিলাম সেদিন,তাই সে নিজ থেকে আমার বশ্যতা স্বীকার করে। ওর কোথাও যাওয়ার জায়গা ছিলোনা তাই আমিও মানা করিনি ওকে আমার সাথে রাখতে।
কথায় কথায় তার থেকে আমি জানতে পারি সে একজন নিম্ন প্রজাতির জ্বিন। সে একজন মানুষের বশ্যতা স্বীকার করে তার কাছে থাকতো। কিন্তু মানুষটির মৃত্যুর পর সে একা হয়ে পড়ে অনেক।
এদিকে একদল তান্ত্রিক সে জ্বিন সেটা জানতে পেরে তাকে এখানে এনে তন্ত্রসাধনা করে নিজেরা ক্ষমতাধর হতে চেয়েছিলো। তন্ত্রসাধনার জন্য তারা তাকে ব্যবহার করতে চেয়েছিলো।
আমি কখনো ওকে লজ্জায় বলিনি এটা,কিন্তু ওকে পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম। অবশেষে আমি একজন সঙ্গী পেলাম,কারোও সাথে কথা বলতে পেরে অনেক ভালো লেগেছিলো সেদিন আমার। আমার অভিশপ্ত জীবনের কথা পুরো খুলে বলি আমি তাকে। সে তখন থেকেই লেগে পড়ে আমাকে এই কষ্ট থেকে মুক্ত করতে।
সামশের মানুষের সাথে থাকার ফলে সে সব কাজে অনেক পটু ছিলো। সে আসার পর আমার অগোছালো ছন্নছাড়া জীবনটা ধীরে ধীরে গুছিয়ে উঠতে শুরু করে।
আমি ধীরে ধীরে আমার হতাশা থেকে বেড়িয়ে আসি।
সামশের ভাবে আমি তার রক্ষাকর্তা,তার আশ্রয়দাতা,কিন্তু আমি কখনো ওকে লজ্জায় বলে উঠতে পারিনি সে আমার জীবনের প্রথম বন্ধু ছিলো আর আমি কতটা কৃতজ্ঞ তার প্রতি।
সে আমাকে আমার শক্তিগুলো আরও নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। সে কোনো বিশেষ ক্ষমতাধর জ্বিন না হলেও,এসব সম্মন্ধে প্রচুর জ্ঞান ছিলো তার। সে আমাকে অনেক কিছুই শেখায় যা আমি আগে কখনো জানতাম না।
সে আমার যাবতীয় কাজ সামলানোর পাশাপাশি আমার অভিশপ্ত জীবনের মুক্তির পথ খুঁজতে থাকে,এমন এক মানুষ যে আমাকে নিঃস্বার্থ ভালোবাসবে।
আমি তখনও এই ব্যপারে পুরোপুরি মনস্থির করতে পারিনি,তাই আমি এই বিষয়টা পুরোপুরি তার উপর ছেড়ে দিই।
সে ই ঠিক করেছে আমার বিবাহ করা উচিত। মা ছাড়া নিঃস্বার্থ ভালোবাসা শুধু একজন সত্যিকারের জীবনসঙ্গী দিতে পারে।
কিন্তু এতোই সহজ নাকি এমন একজন জীবনসঙ্গী পাওয়া?
আমি স্বাভাবিক হলেও এমন মানুষ পাওয়ার কোনো নিশ্চয়তা নেই,ভাগ্য করে মানুষ সত্যিকারের ভালোবাসা পায়।
সেখানে আমার এতো অস্বাভাবিকতার সাথে কে আমাকে ভালোবাসবে?
তার উপর নির্জনা কুঠি তখন কুখ্যাত হানাবাড়ি নামে পরিচিত। এদিকে কেউ সহজে পা মাড়াতো না।
তবে সামশের হাল ছেড়ে দেয়নি,আমি তার উৎসাহ দেখে তাকে আর মানা করতে চাইনি। কিন্তু সাথে আমি কিছু শর্ত জুড়ে দিই,কারণ আমি কোনো নারীসঙ্গ খুঁজে বেড়াচ্ছিনা,একজন জীবনসঙ্গী খুঁজছি যে আমার অস্বাভাবিকতার মাঝেও আমাকে ভালোবাসবে। আর কোনো মিথ্যা বলে সম্পর্ক শুরু করা যাবেনা,যে আমাকে ভালোবাসবে,এতো বড় উপকার করবে তাকে অন্তত মিথ্যার জালে ফাঁসাতে চাইনি আমি। এসব অস্বাভাবিকতা মেনে যে আমাকে বিবাহ করতে চাইবে তাকেই আমি স্ত্রী হিসেবে গ্রহণ করবো সে যেমনি হোক।
সামশের এতো বছরে অনেক মেয়ের সম্মন্ধ ই এনেছে আমার জন্য। কেউ এতিম ছিলো যার কেউ নেই,কেউ সর্বস্বহারা যার কোথাও যাওয়ার জায়গা নেই,কারো অনেক টাকার প্রয়োজন ছিলো ইত্যাদি।
কিন্তু এই মেয়েগুলোর কেউ কেউ আমার শর্ত মানতে রাজি না থাকায়,আমাকে বিশ্বাস করতে না পারায় ফিরে গিয়েছে,যারা টাকার প্রয়োজনে এসেছিলো আমি তাদের তোমার মতোই অগ্রিম টাকা দিয়েছিলাম,ফিরে আসলে বুঝবো সে আসলেই এই সম্পর্কে আগ্রহী,কিন্তু তারা ফিরে আসেনি আর,আর যারা শেষ পর্যন্ত রাজি হয়েছিলো তারা কেউ তাদের কৌতুহল দমন করতে পারেনি,আমার সাথে প্রথম সাক্ষাতেই তারা আমাকে দেখে ফেলে নিয়মভঙ্গ করে।
আমি মূলতই এই চোখ বন্ধ করার শর্তটা দিয়েছিলাম কারণ আমার মতে যারা রূপ দেখে ভালোবাসে সেই ভালোবাসা কখনো নিঃস্বার্থ ভালোবাসা হতে পারেনা,আর আমি আমার বাবার মতো সৌন্দর্যের পূজারী মানুষগুলোকে ঘৃ'ণা করি।
তাদের সাথে আর যা ই হোক ভালোবাসা হয়না,সৌন্দর্যের মোহ কেটে যেতেই তারা আমার অপূর্ণতাগুলোকে নিয়ে আফসোস করবে।
যাইহোক এতোগুলো বছরে সামশের শত চেষ্টা করেও এমন মেয়ে খুঁজতে পারেনি। যারা এসে ফেরত গিয়েছিলো তাদের আমি কখনো ফেরানোর চেষ্টা করিনি,শুধু পরে এখানে আসার স্মৃতিটুকু মুছে দিয়েছি। এটা আমার ক্ষমতাগুলোর মধ্যে একটি,আমি কারো আংশিক স্মৃতি মুছে ফেলতে সক্ষম,তবে সেটা অনেক সামান্য পরিসরে।
এভাবেই একদিন সামশের নিয়ে আসে এই পত্রিকায় বিজ্ঞপ্তির পরিকল্পনা। সে এমন সব বৈশিষ্ট্য সেখানে লিখে যা পুরোপুরি কোনো অসহায় মেয়েকে উপস্থাপন করে।
একজন কালো রঙের ২৫-৩০বছরের কুমারী মেয়ে,যে উত্তীর্ণ হলেই ২৫লক্ষ টাকা পাবে।
বুদ্ধিটা অনেক হাস্যকর ছিলো,আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম এটা সামশের এর আরেকটা ব্যর্থ প্রচেষ্টা হতে চলেছে,এই মেয়ে আসবেই টাকার লোভে,সে আমাকে
ভালোবাসবে কিভাবে?
আমি কি জানতাম নাকি এই হাস্যকর বিজ্ঞপ্তিটি আমার জীবনে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিটিকে নিয়ে আসবে।
সেদিনও আমি আমার ঘরে যন্ত্রণায় কাতরাচ্ছিলাম,যখন সামশের নীচে মেয়েদের সাথে সাক্ষাৎ করছিলো।
আমার সৃষ্ট বাড়ির সুরক্ষা বলয় ভেদ করে তখন পর্যন্ত দুইজন নারী এসেছিলো,আমি তাদের সব কথা ই শুনতে পেয়েছিলাম,সেই একি ঘটনা,নতুন কিছুই নেই। সূর্য প্রায় অস্ত গিয়েছে যখন এই দ্বিতীয় মেয়েটা বের হয়ে যায়,ভেবেছিলাম আর কেউ আসবেনা আপাতত।
সূর্য মাত্র ডুবে যাওয়ায় ছাড়া পেয়েছিলাম আমি মাত্র,তখনি আবার বুঝতে পারি বাড়ির সুরক্ষা বলয় ভেদ করে নতুন কারো প্রবেশ ঘটেছে।
আমি আমার দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করলাম নতুন অতিথিকে।
তখন শরীর অনেকটা দুর্বল হওয়ায় শুরুর দিকে আমার দৃষ্টি একটু ঝাপসা ছিলো।
সেই ঝাপসা দৃষ্টিতে হঠাৎ তোমাকে দেখে মনে হয়েছিলো মা দাঁড়িয়ে আছেন সেখানে। চমকে গিয়েছিলাম অনেক আমি,তারপর দৃষ্টি একটু পরিষ্কার হতেই বুঝলাম মনের ভুল ছিলো। তবে পুরোপুরি ভুলও নয়,তুমি মায়ের থেকে অনেক লম্বা আর স্বাস্থ্যবান ছিলে,কিন্তু তোমার চোখ দুটো একদম আমার মায়ের মতো ছিলো,যেখানে তাকালেই শুধু একরাশ অসহায়ত্ব আর জীবনের প্রতি ক্লান্তি দেখা যায়।
সত্যি বলবো শ্যামা,তোমাকে প্রথম দেখেই কেনো জানি ভালো লেগে যায় আমার।
তাই সামশের যখন তোমাকে নীচে রেখে উপরে আমার অবস্থা জানতে আসে তখন আমি নিজ থেকেই বলেছিলাম তাকে আমার এই মেয়েটা ভালো মনে হচ্ছে।
সামশের প্রথমবার আমার উৎসাহ দেখে অনেক খুশি হয়ে গিয়েছিলো,তড়িৎ গতিতে ছুটে গিয়েছিলো নীচে।
এভাবে হুট করে সামনে উদয় হলে তুমি ভয় পাবে এটাও মনে ছিলোনা ওর,ভাগ্যিস তুমি মাথা নীচু করে ছিলে আর ওকে এভাবে উদয় হতে দেখোনি নয়তো সেদিনই পালাতে তুমি।
তবে শেষ রক্ষা হয়নি,তুমিও শর্তগুলোর কথা শুনে মেনে নিতে পারোনি।
তবে অন্য মেয়েগুলির থেকে তুমি পুরোপুরি আলাদা ছিলে,যেখানে ওরা টাকাগুলো পাওয়ার অনিশ্চয়তা নিয়ে রেগে গিয়েছিলো,তাদের সাথে ফ্রড হচ্ছে বলে রেগে গিয়েছিলো,তোমার রাগের কারণ পুরোপুরি ভিন্ন ছিলো।
তুমি রেগে গিয়েছিলে কারণ কেউ তোমাকে টাকার বদলে যেভাবে ইচ্ছা ব্যবহার করবে সেই কথাটা তোমার আত্মসম্মানে লেগেছিলো তাই।
তুমি আমাকে উদ্দেশ্য করে অনেক কথা ই শুনিয়ে দিয়েছিলে তখন,বেচারা সামশের ভেবেছিলো আমি নিশ্চয়ই রেগে গিয়েছি এসব শুনে,কিন্তু আমি মুগ্ধ হয়েছিলাম তোমার প্রতি। এতোটাই যে এই দুর্বল শরীর নিয়ে উঠে জানালা পর্যন্ত গিয়েছিলাম তোমাকে একবার সরাসরি দেখার জন্য,তবে তুমি একবারও পিছন ফিরে তাকাওনি রাগের মাথায়।
তখনই আমি ঠিক করে ফেলি আমার তোমাকেই লাগবে স্ত্রী হিসেবে।
প্রথমবার কোনো মেয়ে চলে যাওয়ার পর আমি তাকে ফিরিয়ে আনার পণ করি।
তবে তুমি মেয়েটা এতো ভাবুক হবে কে জানতো?ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ম'রার পরিকল্পনা করছিলে,ভাগ্যিস রাত বারোটা বেজেছিলো তখন,আমি তোমাকে আমার শক্তি দিয়ে সরিয়ে আনতে পেরেছিলাম।
তারপর আমাদের প্রথম সাক্ষাৎ হয়,সেই সাক্ষাতে তুমি আমাকে বলেছিলে সবার ভাষায় তুমি অসুন্দর,স্বার্থ ছাড়া কেউ তোমাকে গ্রহণ করবেনা,তোমার কথা শুনে মনে হয়েছিলো তুমি নিজেও তাই বিশ্বাস করো।
আমার অনেক মায়া হয়েছিলো তোমার উপর,আমার মা ও তার গায়ের রঙের কারণে অনেক কষ্ট সহ্য করেছেন।
তোমার প্রতি এই মায়া থেকেই আমি অনেক বড়ো একটি ভুল করি সেদিন।
আমার ক্ষমতা সীমাবদ্ধ,আমি চাইলেই কাউকে রাতারাতি সুন্দরী করে দিতে পারিনা,তবে আমি তোমাকে জ্বিন হিসেবে একটা বর দিয়েছিলাম সেদিন,তোমার গায়ের রঙ এতোটা মলিন হয়ে যাক যতটা হলে তুমি নিজেকে অসুন্দর ভাবা বন্ধ করবে।
তোমার জীবনে আমি না থাকলেও তুমি যেনো একজন ভালো জীবনসঙ্গী পাও,সেই ইচ্ছা থেকেই আমি তোমাকে এই বর দিয়েছিলাম,কিন্তু এটা আসলেই আমার ভুল ছিলো,কেনো সেটা পরে বুঝতে পারবে।
পরের কাহিনি তোমার জানা শ্যামা। তোমার এই ছোট ছোট বৈশিষ্ট্যগুলো আমাকে অনেক মুগ্ধ করে। তুমি আমাকে না দেখে না জেনে কিভাবে ভালোবেসেছো আমি জানিনা।
কিন্তু আমি তোমার মনে আমার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা জাগাতে গিয়ে নিজেই তোমাকে প্রচন্ড ভালোবেসে ফেলি।
আমি প্রথমে ভেবেছিলাম আমার মনের এই অজানা অনুভূতিগুলো শুধুই আমার মুগ্ধতা,আর কিছুই না।
কিন্তু সেই রাতে যখন তোমার ভাই ভাবীর কথায় তোমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিলো,বিশ্বাস করো শ্যামা আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম।
ঠিক সেই আতঙ্ক অনুভব করেছিলাম আমি যেটা মায়ের মৃ'ত্যুর সময় অনুভব হয়েছিলো।
অনেক ভয় পেয়েছিলাম আমি যখন ওই ছেলেটা তোমার দিকে এগিয়ে যাচ্ছিলো। ভাগ্যিস সেদিনও সময়মতো উপস্থিত হতে পেরেছিলাম আমি।
সেদিন এতো বছর পর আবার সেই ক্রোধ অনুভব হয় আমার,সবগুলোকে সেই একিভাবে হ'ত্যা করি আমি।
সেদিন যখন তোমাকে সুস্থ অবস্থায় বুকে জড়িয়ে ধরতে পেরেছিলাম,অবশেষে আমার বিক্ষিপ্ত মনটা একটু শান্ত হয়েছিলো। সেই মূহুর্তে আমি বুঝতে পেরেছিলাম আমার অনুভূতিগুলো কোনো মুগ্ধতার রেশ নয় যা সময়ের সাথে কেটে যাবে,আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। আর আমি তোমাকে যে কোনো মূল্যে হারাতে পারবোনা,সবসময় আমি থাকি না থাকি,তোমার জীবনের সব বিপদ উপড়ে ফেলবো গোড়া থেকে,এটাই পণ করি আমি।
তোমার ভাইকে আমি মে'রে ফেলতে চাইনি,কিন্তু আমার এটা ছাড়া উপায় ছিলোনা। ওকে আমি প্রথমে সতর্ক করে দিই,তোমার ভাবী পরের মেয়ে,তার থেকে কিছুই আশা রাখিনি আমি।
কিন্তু তোমার ভাই,ভেবেছিলাম ও তোমার আপন ভাই,মনে আতঙ্ক সৃষ্টি হলেও হয়তো নিজের বোনকে রেহায় দিবে। কিন্তু ভারী কা'পুরুষ সে,বউয়ের নরম দুটি কথাতেই সে পুরোপুরি রাজি হয়ে গেলো তোমার চরিত্র নষ্ট করতে,একবার খোঁজ ও নেয়নি সে যে যাদের হাতে তুলে দিচ্ছে কেমন মানুষ তারা। আমি তার মনে আতঙ্ক সৃষ্টি করতে পারলেও,সেই আতঙ্ক তোমার প্রতি দয়া সৃষ্টি করতে পারেনি তার মনে।মনের আতঙ্ক একটু কমলে আবার তোমার ক্ষতি করতো তারা। আমার সব রাগ তোমার ভাইয়ের উপর ছিলো।
স্বার্থপর র'ক্তের সম্পর্ক,একদম আমার বাবা ভাইদের মতো। আমি তবুও হয়তো ছেড়ে দিতাম তাকে তোমার ভাই হিসেবে।
কিন্তু তোমার ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে আমি এদের দুটোকেই তোমার ভবিষ্যৎ জীবন থেকে সরিয়ে দিই। তোমার ভাবী অন্তঃসত্ত্বা ছিলেন,ওই বাচ্চাটার কোনো দোষ নেই,তাই আমি তাকে পুরোপুরি হ'ত্যা না করলেও তাকে তোমার ভাইয়ের হ'ত্যার আসামি বানিয়ে দিই। যাতে সে তোমার ভবিষ্যৎ জীবনের অংশ না থাকে।
সেই রাতেই সেই ফকিরের সাথে এতোগুলো বছর পর আবার আমার দেখা হয়।
তিনি আমাকে তখন আমার জীবনের ভয়াবহ সত্যিটা মনে করিয়ে দেন,যেটা আমি শুধু আমার নিঃস্বার্থ ভালোবাসা খুঁজতে গিয়ে পুরোপুরি ভুলে গিয়েছিলাম।
আমি পরিপূর্ণ মানুষ নই,আমি জ্বিন,আর জ্বিনদের কোনো মানুষকে ভালোবাসা নিয়মবিরুদ্ধ,নিয়মভঙ্গ করলে প্রাণ সংশয় ঘটবে তার।
আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম তখন শুনে যে তোমার জীবনের এই বিপদগুলো আমার অভিশাপের কারণে আসছে। সেই ফকির আমাকে আরও জানিয়েছে সেদিন ফেরার পথেই দুর্ঘটনায় তোমার মৃ'ত্যু ঘটতো,কিন্তু তিনি তোমার আগে করা উপকারের বদলে সেই দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার একটা সুযোগ দিয়েছিলেন।
সেদিন তুমি যদি সেই বাসে উঠে যেতে তোমাকে আমি সেদিনই হারিয়ে ফেলতাম। তুমি মৃ'ত্যুর এতোটা কাছাকাছি ছিলে আমি জানতামও না।
তিনি আমাকে বলেন,অভিশাপ ভঙ্গ না হওয়া পর্যন্ত এভাবেই একের পর এক বিপদ আসতে থাকবে,হয় তোমাকে নির্জনা কুঠির সুরক্ষা বলয় ছেড়ে বেরোতে না দিই,
নয়তো অন্য কোনো সুরক্ষা বলয়ে নিজ থেকে দূর করে দিই চন্দ্রগ্রহণ পর্যন্ত।
আমি তোমাকে সেজন্য সেদিন যেকোনো মূল্যে থামাতে চেয়েছিলাম। শক্তিশালী সুরক্ষা বলয় সৃষ্টি করতে অনেক শক্তির প্রয়োজন হয়। আমার ক্ষমতা এতো বেশি নয়।
নির্জনা কুঠির সুরক্ষা বলয় এতো বছর ধরে অনেক শক্তিশালী হয়েছে,এর থেকে সুরক্ষিত স্থান তোমার জন্য আর কোথাও নেই।
কিন্তু তুমি অভিমান করে চলে গিয়েছিলে,আমার আর কোনো উপায় ছিলোনা। আমি তোমার বাড়ির চারদিকে সাময়িক একটা সুরক্ষা বলয় তৈরি করি আর নিজেকে পুরোপুরি তোমার থেকে দূর করে দিই।
কিন্তু এই সুরক্ষা বলয় অনেক দুর্বল ছিলো,এর ফলে বাড়ির ভেতর তোমাকে কেউ ক্ষতি করতে পারবেনা,কিন্তু বিপদ পুরোপুরি দূর হয়নি তখনো।
তুমি নিজেই যখন আমার উপর অভিমান করে নিজের ক্ষতি করতে যাও সেদিন,আমার অপারগ হয়ে তোমার কাছে যেতে হয় সেই রাতে।
আর আমার অভিশাপ আবার তোমার কাছাকাছি চলে আসে তখন,তোমার সবচেয়ে বড়ো বিপদ আমিই ছিলাম।
তাই আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম আগামী ২৪ঘন্টায় আবার বড় কোনো বিপদ হবে তোমার,তোমাকে তখনি নিয়ে আসতাম এখানে কিন্তু তুমি রাজি হতেনা মা বাবাকে না জানিয়ে হঠাৎ এভাবে চলে আসতে।
তাই বাধ্য হয়ে রেখে আসতে হয় তোমাকে আমার। তারপর ঠিকই ঘটলো বিপদ।
শ্যামা,আমার দেওয়া টাকাগুলোর কারণেই তোমার ভাই-ভাবী তোমার বিপদ হয়ে দাঁড়িয়েছিলো,আমার কাছে ফিরতে গিয়ে তোমাকে দুর্ঘটনায় প্রাণ হারাতে হতো,আমার দেওয়া রূপ তোমার প্রাণনাশের কারণ হয়ে দাঁড়িয়েছিলো,আমার অভিশাপ আমার দ্বারা রেহাই পাওয়া বাচ্চাটাকেই ব্যবহার করেছে তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে।
এই মূহুর্তে আমি তোমার জীবনের সবচেয়ে প্রাণঘা'তী বিপদ হয়ে দাঁড়িয়েছি।
চন্দ্রগ্রহণ হতে আরও ১৫টা দিন বাকি,আমি তোমাকে এতো জলদি সবকিছু বলতে চাইনি।
আমি ভেবেছিলাম আমি সবকিছু তোমাকে শেষরাতে বলবো,তাহলে তোমার বেশি কষ্ট পেতে হবেনা।"
শ্যামা এতোক্ষণ নীরবে সব শুনছিলো,তার মনে অনেকগুলো প্রশ্ন উঠলেও মাঝপথে থামায়নি সে অরণ্যকে।
তবে 'শেষরাত' শব্দটি কেনো যেনো কেমন একটি অশুভ ইঙ্গিত দিলো,অজানা আতঙ্ক উঁকি দিতে লাগলো তার মনে। আর চুপ করে থাকতে পারলোনা সে।
(চলবে)
