#শ্যামারণ্য
#লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
খাবারের পালা শেষ করে অরণ্য হঠাৎ আবদার করে,
"পুকুরপাড়ে হাঁটতে যাবে?"
উনি প্রথমবার মুখ ফুটে আবদার করলেন তার কাছে,মানা করার প্রশ্নই আসেনা। শ্যামা হাসিমুখে সায় দিয়ে উঠে দাঁড়ায়।
অরণ্য স্মিত হেসে হাত বাঁড়িয়ে দেয় তার দিকে যেটি সে সাচ্ছন্দ্য গ্রহণ করলো।
ধরতে গেলে বিয়ের পর এই প্রথম তারা একসাথে এই ঘর ছেড়ে এই বাড়ির বাইরে পা রেখেছে,এভাবে হাতে হাত রেখে হাটতে বেরিয়েছে। রাত এখন গভীর। রাতের নিস্তব্ধ পরিবেশে থেকে থেকে ঝি ঝি পোকার ডাক ছাড়া আর কোনো সাড়াশব্দ নেই।
আকাশে গোল রুটির মতো চাঁদ উঠেছে,যার রূপোলী আলো পড়ে পুকুরের পানিগুলো চক চক করছে।
রাতের মৃদুমন্দ বাতাস এসে গা জুড়িয়ে দিচ্ছে।
আজকের রাতটা সবচেয়ে বেশি সুন্দর শ্যামার জীবনে,আর সবচেয়ে সুন্দর তার পাশের এই মানুষটি। চাঁদের আলো যেনো তার সৌন্দর্য আরও মোহনীয় করে তুলেছে।
এক সময় চলতে চলতে থেমে যায় অরণ্য,তাকে থামতে দেখে থেমে যায় শ্যামাও। সে এতোক্ষণ অরণ্যকেই দেখছিলো মুগ্ধ হয়ে,আশেপাশে তেমন খেয়াল ছিলোনা।
এবার সে ভালো করে খেয়াল করে,তারা পুকুরপাড়ের জবাফুল গাছগুলোর একটির সামনে এসে দাঁড়িয়েছে।
"আমার মায়ের সবচেয়ে প্রিয় জায়গা ছিলো এই পুকুরপাড়।",অরণ্য হঠাৎ বলে উঠে।
শ্যামা অবাক দৃষ্টিতে তাকায় অরণ্যের দিকে। এই প্রথম অরণ্য তার মায়ের কথা সেচ্ছায় বলছে তাকে। এর আগে কথায় কথায় মুখ ফসকে কয়েকবার বলেছিলো তার মায়ের কথা। কিন্তু পরক্ষণে বুঝতে পেরে নিজেকে গুটিয়ে নিয়েছে সবসময়। এবার আর কোনো ভুল নয়,শ্যামা এখন নিজ চোখে দেখতে পাচ্ছে অরণ্যের চোখেমুখে বিষাদের ছাপ।
মনে মনে ওই কুটনী বুড়িকে আচ্ছামত বকে দিলো,কি বলেছিলো ওই বুড়ি?অরণ্য তার মাকে ভালোবাসে না?তার খু'নী সে?
অরণ্য বলতে থাকে,
"তার একাকিত্বের একমাত্র সঙ্গী ছিলো এই পুকুরপাড়, তাই আমি উনার দেহাবশেষ এই পুকুর পাড়ের কাছেই সমাধিস্থ করেছি। উনার লাল জবাফুল অনেক প্রিয় ছিলো,তাই এই দ্বিতীয় গাছটি আমি লাগিয়েছি এখানে। জীবনদশায় উনি অনেক কষ্ট পেয়েছেন,তার মৃত্যুটাও অনেক মর্মান্তিক ছিলো।
আমি ছেলে হয়ে উনার জন্য কিছুই করতে পারিনি,শেষকালে ক্ষমা চাওয়ার সুযোগটাও হয়নি আমার।
আমি শুধু এইটুকু আশা রাখি উনি তার প্রিয় স্থানে,তার প্রিয় ফুল গাছের ছায়ায় শান্তিতে আছেন। উনি যেখানে আছেন ভালো থাকুক,ইহলোকের কোনো স্মৃতি উনার আত্মাকে তাড়া না করুক..."
বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়ে অরণ্য।
শ্যামা বাকরুদ্ধ হয়ে যায় অরণ্যের চোখে অশ্রু দেখে,তাকে এভাবে ভেঙ্গে পড়তে দেখে। সে নিজের অজান্তেই এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে তাকে।
অরণ্যও তাকে জড়িয়ে ধরে তার কাধে মাথা রেখে কাঁদতে থাকে। উনার প্রতিটা অশ্রুতে লুকিয়ে থাকা কষ্টগুলো শ্যামার ভেতর পর্যন্ত নাড়িয়ে দেয়। সে কোনো প্রশ্ন না করে নীরবে অরণ্যের পিঠে,মাথায় হাত বুলিয়ে দিতে থাকে।
অরণ্য ফোঁপাতে ফোপাঁতে বলে,
"আজকে আমি অনেক ভয় পেয়েছিলাম শ্যামা,অনেক বেশি। মনে হয়েছিলো যেভাবে মাকে হারিয়েছিলাম,ঠিক একিভাবে হারিয়ে ফেলবো তোমাকে। সেদিনও আমার তাকিয়ে তাকিয়ে আমার মাকে একটু একটু করে মরতে দেখা ছাড়া কোনো উপায় ছিলোনা।
আজ এতো বছর পর ঠিক একই আতঙ্ক অনুভব করেছি আমি। সব দূর থেকে দেখছিলাম আমি কিন্তু কিছুই করতে পারিনি আমি। আজ তুমি নিজ থেকে কিছু সাহস না দেখালে তোমাকেও চিরতরে হারিয়ে ফেলতাম আমি। ভাবলেই আমার গায়ে কাঁটা দেয়,আমি এটা কল্পনাও করতে পারছিনা শ্যামা।"
শ্যামার চোখও ভিজে উঠেছে তার প্রিয় মানুষটাকে কাঁদতে দেখে। অরণ্যকে শান্ত করার জন্য শান্ত কন্ঠে সে বলে উঠে,
"এমন কিছুই হয়নি অরণ্য। দেখুন আপনি ঠিক আমার কাছে পৌছে গিয়েছেন,কিচ্ছু হতে দেননি আমার। আপনার খুশি হওয়া উচিত এই মুহুর্তে যে অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি। এভাবে কাঁদেনা সোনা। আপনার মা যেখানে আছেন তিনি যদি আপনাকে এভাবে কাঁদতে দেখেন অনেক কষ্ট পাবেন।"
শ্যামা দু'হাতে অরণ্যের মুখ তুলে সামনে আনে,সে এখনো মাথা নীচু করে কেঁদে চলেছে,চোখমুখ পুরো লাল হয়ে গিয়েছে। অনেক হৃদয়বিদারক এই দৃশ্যটা শ্যামার কাছে। এই মানুষটাকে সে সবসময় শুধু হাসিখুশি দেখতে চায়,এভাবে কান্না করাটা একদম মানায় না উনাকে।
সে পায়ের পাতায় ভর দিয়ে দাঁড়িয়ে অরণ্যের কপালে গভীর চুমু খায়,তারপর চোখ দুটোতে,তারপর দুই গালে। কান্নার গতি অনেকটা কমে আসে অরণ্যের। সে আবার শক্ত করে জড়িয়ে ধরে শ্যামাকে। শ্যামা শুধু তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে অপেক্ষা করে ওর শান্ত হওয়ার।
এক সময় শান্ত হয় অরণ্য। শ্যামা তাকে কোনো প্রশ্ন করেনি,কিছু বলতে চাইলে উনি নিজ থেকে বলবেন। তার জন্য আপাতত অরণ্যের চোখমুখ থেকে এই বিষাদের ছাপটা মুছতে পারলে হলো।
অরণ্য পুকুরঘাটে নামে মুখ ধোয়ার জন্য। শ্যামা পাথরের সিড়িতে বসে অপেক্ষা করে তার। অরণ্যের ঝুঁকে পড়া পিঠের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনটা বিষাদে ছেয়ে যায় তার।
মনে মনে বিধাতার কাছে প্রার্থনা করে,
'আমি আপনার কাছে সচরাচর কিছু চাইনা,কিন্তু আজকে খুব করে চাইতে ইচ্ছে হচ্ছে। আমাকে এই মানুষটার জীবনের সব কষ্ট মুছে দিয়ে তার জীবনটা নতুন করে সাজানোর একটা সুযোগ দিবেন?শুধু উনাকে মন খুলে হাসতে দেখতে চাই।'
অরণ্য ফিরে এসে বসে তার পাশে। শ্যামা তার শাড়ীর আঁচল দিয়ে চোখমুখ মুছে দেয় তার। শ্যামাকে এমন চুপচাপ থাকতে দেখে কাছে টেনে বুকের সাথে মিশিয়ে নেয় অরণ্য। শ্যামা চুপচাপ তার বুকে মাথা এলিয়ে দেয়। অরণ্য তার চুলে বিলি কাটতে কাটতে বলে,
"কোনো প্রশ্ন করলেনা যে?"
"কোনো প্রশ্ন নেই,আপনার যখন বলতে ইচ্ছে হবে তখন বলবেন আপনি। আমার কারণে নিজের উপর জোর করবেন না অরণ্য,আপনি চাইলে কালকে সবটা না বললেও চলবে। পরে নাহয় সময় হলে..."
"না...অনেক কষ্টে মনকে তৈরি করেছি। আর পিছু হটতে ইচ্ছে হচ্ছেনা।"
"আপনি যা ঠিক মনে করবেন,তাই হবে অরণ্য।"
অরণ্য মৃদু হেসে বলে,"তুমি কবে থেকে এতটা বাধ্য হলে আমার?"
শ্যামা চুপ থাকে,কোনো উত্তর দেয়না।
অরণ্য কিছুক্ষণ নীরব থেকে বলে উঠে,
"তোমাকে অনেক ধন্যবাদ শ্যামা"
শ্যামা ভ্রু কুঁচকে বলে,"ধন্যবাদ কেনো?"
"প্রথমত, আজ নিজেকে আমি আসা পর্যন্ত রক্ষা করার জন্য,এটার জন্য আমি তোমাকে যতটা ধন্যবাদ দিই তা কম পড়বে।
আর দ্বিতীয়ত, তুমি বুড়ির কথা বিশ্বাস করোনি যে আমি আমার মায়ের হ'ত্যা'কারী। আমাকে এতোটা বিশ্বাস করার জন্য অসংখ্য ধন্যবাদ।"
"ওই বুড়িটা মিথ্যুক অরণ্য,আপনি উনার কথায় একদম মন খারাপ করবেন না। উনাকে আমি আচ্ছামত বকে দিয়ে আসবো সময় করে,ভুলভাল গুজব ছড়ায় আপনার নামে।"
"পুরোপুরি মিথ্যেও নয় সবকিছু শ্যামা,আবার পুরোপুরি সত্যিও নয় উনার কথা। তবে এটা সত্যি যে আমি খুব খারাপ মানুষ ছিলাম। হয়তো এখনও আছি,কারণ আমার জন্য তোমার ভালো থাকা ছাড়া আর কিছুই মাইনে রাখেনা। আর তোমাকে বিপদ থেকে দূরে রাখার জন্য আমি যেকোনো কিছু করতে পারি। তোমার সবকিছু শুনে আমাকে অনেক খারাপ মনে হতে পারে।"
"আমি আপনাকে আগেই বলেছি অরণ্য,আমি আপনাকে সব রূপেই ভালোবাসি। একদিন আপনি আমাকে বলেছিলেন দুনিয়ার সবাই আমাকে ভালো না বাসুক,আপনার একার ভালোবাসা আমার জন্য যথেষ্ট হবে কিনা। বেছে নিতে বলেছেন পুরো দুনিয়া আর আপনার মাঝে একটা। যেদিন আপনাকে বেছে নিয়েছি,সেদিনই আপনাকে ভালোবেসে ফেলেছি আমি। আপনি কে,দেখতে কেমন,কতটা ভালো কতটা খারাপ আমি তখন খুঁজতে যাইনি। আমি তখনও ভালোবাসতাম আপনাকে,এখনও বাসি,আমরণ বাসবো।"
অরণ্যের মনটা প্রশান্তিতে ছেয়ে যায় শ্যামার কথা শুনে। মনের বিষাদগুলোর মাঝেও স্নিগ্ধতা ছড়িয়ে পড়ে তার হৃদয়জুড়ে। সে শ্যামাকে আরও খানিকটা বুকে মিশিয়ে নিয়ে অশ্রুসিক্ত নয়নে বলে উঠে,
"আমার অনেক ইচ্ছে করে এভাবেই তোমার সাথে আজীবন কাটিয়ে দিতে,আমি কি অনেক বেশি কিছু চেয়ে ফেলেছি শ্যামা?"
"একদম না,কমপক্ষে এটুকু তো আমাদের প্রাপ্য।"
এরপর আর কোনো কথা হয়নি তাদের মাঝে। সকালের সূর্য নতুন দিনের সাথে নতুন একটা ঝড় আনতে চলেছে। দুজনেই তাদের মনকে প্রস্তুত করতে ব্যস্ত,সে ঝড় মোকাবিলা করার জন্য।
সকালবেলা অনেক বেলা করে ঘুম ভাঙ্গে শ্যামার। রাতে পুকুরপাড়ে অরণ্যের বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছিলো শ্যামা। ভোররাতের দিকে অরণ্য তাকে রুমে রেখে গেছে।
চোখ খুলে পাশ ফিরতেই অনেকদিন পর অরণ্যের চিরকুট দেখতে পায় শ্যামা। ঘুম সাথে সাথে পালায় চোখ থেকে।
তড়িঘড়ি করে চিরকুট খুলে পড়তে লাগলো যেখানে লেখা আছে,
"ঘুম থেকে উঠে ধীরে সুস্থে আমার ঘরে এসো।
তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই।"
কে শুনে কার কথা। শ্যামা বেশ তাড়াহুড়ো করেই হাত মুখ ধুয়ে গোসল করেই চলে আসে দোতলার করিডোরে। বরাবরের মতোই কোনো আলো নেই,এদিকের জানালা গুলো সব বন্ধ থাকে সব সময়। শ্যামা আস্তে আস্তে আগাতে থাকে করিডোরের শেষ প্রান্তের রুমের দিকে। প্রত্যেক কদমে পাল্লা দিয়ে বাড়তে থাকে তার হৃদস্পন্দনের গতি।
দড়জা থেকে কয়েক কদম দূরেই সে হঠাৎ শুনতে পায় কারো অস্পষ্ট গোঙানির শব্দ। চমকে যায় শ্যামা।
এমন গোঙানির শব্দ সে গতবার পেয়েছিলো একবার,কিন্তু পরে ভেবেছিলো মনের ভুল তার।
কিন্তু এখন থেকে থেকে ভেসে আসছে সে মৃদু গোঙানির শব্দ,এবার কোনো ভুল নয়। অরণ্যের ঘর থেকেই ভেসে আসছে শব্দটা,কেউ যেনো অনেক কষ্টে আছে।
হঠাৎ তার মনে কু ডাক দিতে থাকে। অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠে তার।
দড়জার কাছাকাছি যতোই আগাচ্ছে ততোই স্পষ্ট হচ্ছে সে আর্তনাদ। সে কাঁপা কাঁপা হাতে মৃদু ধা'ক্কা দিয়ে খুলে ফেলে দড়জা। এবার স্পষ্ট শুনতে পাচ্ছে সে,এটা আর কারোও নয়,অরণ্যের কন্ঠস্বর,কোনো ভুল নেই তাতে।
অরণ্য অনেক কষ্টে আছে,ভাবনাটা মনে আসতেই বুক ধ্বক করে উঠে শ্যামার। সে তড়িঘড়ি করে দড়জা খুলে ভেতরে পা রাখে।
অরণ্যের রুমটা সে যতটা ভেবেছিলো,তার চেয়েও বেশি অন্ধকার। ঘরের সব জানালা বন্ধ,মোটা কালো পর্দা টানানো। আলো বলতে একটা মৃদু আলোর বাতি জ্বলছে।
সেই মৃদু আলোতে সে যে দৃশ্য দেখলো,তা দেখে যেনো তার অন্তরআত্মা কেঁপে উঠলো।
অরণ্য খাটের উপর শোয়া অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছে,একটা মোটা কালো শিকল আষ্টেপৃষ্টে জড়ানো তার শরীরে। থেকে থেকে তিনি যন্ত্রণায় গুঙিয়ে উঠছেন।
শ্যামা দৌড়ে গিয়ে বসে অরণ্যের পাশে।
অরণ্যের পুরো শরীর ঘামে ভিজে উঠেছে,পড়নের কালো টি-শার্ট ভিজে গায়ে লেপ্টে গিয়েছে,তার গায়ে হাত দিয়ে দেখে শ্যামা,শরীর আগুনের মতো গরম অরণ্যের, হাত লাগাতেই তার হাত জ্ব'লে গেলো মনে হলো। সাথে সাথে হাত সরিয়ে নিতে বাধ্য হলো সে।
উনার কতটা কষ্ট হচ্ছে তা চোখেমুখে স্পষ্ট ফুটে উঠেছে তার,চোখের কর্ণিশ বেয়ে জল গড়াচ্ছে অরণ্যের।
এসব দেখে আতঙ্কে তার মুখ ফ্যাকাসে হয়ে যায়,সে কি করবে বুঝে উঠতে পারলোনা।
সে কাঁদতে কাঁদতে ডাকলো অরণ্যকে,
"অরণ্য! চোখ খুলুন প্লিজ,কি হয়েছে আপনার?কে বেধেছে আপনাকে এভাবে?"
সামশের জবাব দেয় তাকে,"মনিব এখন কথা বলার অবস্থায় নেই মালকিন।"
শ্যামা চমকে উঠে তাকায় সামশের এর আওয়াজ শুনে,অরণ্যকে দেখার পর এতোক্ষণ খেয়াল করেনি সে,রুমে তিনিও আছেন। শ্যামা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে,
"চাচা কি হয়েছে উনার?এমন করছেন কেনো?উনাকে এভাবে বেধে রেখেছেন কেনো?"
"মনিব বলেছেন আপনাকে ধৈর্য ধরতে,উনি উঠে সব বলবেন।"
"ধৈর্য ধরবো মানে?উনার শরীর আগুনের মতো গরম,উনাকে হাসপাতালে নিতে হবে। আর বেধে রেখেছেন কেনো উনাকে?দেখছেন না কষ্ট হচ্ছে উনার?এক্ষুণি খুলুন এগুলো।"
"মালকিন,মনিব সূর্য অস্ত গেলে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবেন। তখন তিনি নিজেই বলবেন সবকিছু। উনার স্ত্রী হিসেবে শুধু এটুকুই বলবো আপনাকে,ধৈর্য ধরুন। উনার পাশে থেকে উনার সাথে এটুকু সহ্য করুন।"
বলেই সামশের চলে যায় রুমের দড়জা বন্ধ করে।
শ্যামা সেখানেই বাকরুদ্ধ হয়ে বসে থাকে।
কোনোকিছুই বুঝতে পারছেনা সে,কি হচ্ছে এসব?এদিকে দিন বাড়তে থাকার সাথে অরণ্যের অবস্থা আরোও খারাপ হতে থাকে। রীতিমতো ছটফট করছে সে অসহ্য যন্ত্রণায়। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন,চোখ মুখ খিঁচে সহ্য করছেন সবকিছু। শ্যামার সেখানে বসে অশ্রু বিসর্জন করা ছাড়া কিছু করার থাকেনা।
একবার সে ভাবলো অন্তত উনাকে পেঁচিয়ে রাখা শেকলটা খুলে দিলে কষ্ট একটু কমবে উনার। কিন্তু শেকলের বন্ধনী খুঁজতে গিয়ে অভাবনীয় একটি জিনিস আবিষ্কার করে সে।
এই শিকল তার বুক ফুঁড়ে বের হয়ে অরণ্যের শরীর বেয়ে ঠিক সে যায়গায় গিয়ে থেমেছে। উনার শরীর থেকে বেড়িয়েছে এই শিকল,এটা কোনো সাধারণ শিকল নয় বুঝতে বাকি রইলো না আর। আতঙ্কে শিউরে উঠে শ্যামা।
মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে তার। সে ভেবেছিলো অরণ্যের কোনো ভয়ংকর অতীত রয়েছে। কিন্তু তার বর্তমানটাই এতোটা ভয়ংকর হবে ভাবতেও পারেনি সে।
এটাই যদি অরণ্যের ঘরবন্দী হওয়ার কারণ হয়ে থাকে,তাহলে সে মানুষটার সাথে প্রায় দুই মাস সংসার করেছে,তার সারাবাড়ি ঘুরে বেড়িয়েছে,হেসেখেলে দিন পার করেছে,একসাথে খেয়েছে,একসাথে ঘুমিয়েছে,
অথচ মানুষ টা এই বাড়ির একটা আবদ্ধ ঘরে এমন নরক যন্ত্রণা সহ্য করেছে দিনের পর দিন একা একা,সে কখনো টেরই পেলোনা? হঠাৎ প্রবল হতাশা,অনুশোচনা গ্রাস করে শ্যামাকে। ভগ্নহৃদয় নিয়ে অসহায়ভাবে কাঁদতে থাকে শ্যামা অরণ্যের শিয়রে বসে।
কি করবে সে এখন?কিভাবে ঠিক করবেন উনাকে?উনি এভাবে আর কতোক্ষণ সহ্য করবেন?মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে,কিন্তু তার উত্তর দেওয়ার মানুষটা এখন উত্তর দেওয়ার অবস্থায় নেই।
(চলবে)
