#শ্যামারণ্য
#লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
শ্যামা চোখ খিঁচে বন্ধ করেই রইলো অরণ্যের কথামতো,একটু আগের কথাগুলো ভেবে এখনো বুক কাঁপছে তার। তারপর ভেসে আসে মানুষের গগনবিদারী চিৎকার,বাঁচার আর্ত'নাদ,বাতাস ভারী হতে থাকে র'ক্তের ধাতব গন্ধে। শ্যামার থেকে থেকে গায়ে কাঁটা দিয়ে উঠে এমন করুণ আর্ত'চিৎকার শুনে,আবার তার ভেতরের ক্ষত-বিক্ষত নারী স্বত্ত্বা দারুণ পুলকিত হয় তাদের বাঁচার আঁকুতি শুনে।
একটু আগে তার অসহায়ত্ব,বাঁচার আঁকুতির উপর হাসছিলো,তার আতঙ্ককে উপহাস করছিলো।
এখন বুঝেছো মৃ'ত্যুভয় কি জিনিস?
না জানি কতো শত মানুষকে তোমরা এই চরম আতঙ্ক দিয়েই ইহকালের সমাপ্তি ঘটিয়েছো। তোমাদের মৃ'ত্যুটাও এভাবেই হওয়া উচিত।
এক সময় থেমে যায় সব শোরগোল। আর এক জোড়া পুরুষালী হাতের বেষ্টনী পরম ভালোবেসে বুকে আগলে নেয় তাকে। এই হাতের বেষ্টনী,এই বুকের হৃদস্পন্দন,তার শরীরের সুবাস,আর তার ভালোবাসাময় স্পর্শ,এই সবকিছু তার অতি পরিচিত। চোখ বন্ধ থাকলেও বুঝতে পারে সে,তার প্রিয় মানুষটার কাছে অবশেষে ফিরতে পেরেছে সে।
শ্যামা অরণ্যকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। দুনিয়ার সকলের সামনে দাম্ভিক,সাহসী,শক্ত হওয়ার মুখোশ পড়ে ঘুরে বেড়াতে পারলেও,পারেনা শুধু এই মানুষটার কাছে। এই মানুষটা তাকে চরমভাবে প্রভাবিত করে,তার মনের সকল দুর্বলতা এই মানুষটার সামনে প্রকাশ করতে একটুও বাধেনা।
শ্যামা ফোঁপাতে ফোপাঁতে বলে,
"অনেক ভয় পেয়েছিলাম আমি,মনে হয়েছিলো আর কখনো আপনাকে দেখতে পাবোনা। ম'রার আগে আপনাকে শেষ দেখাটাও দেখতে পাবোনা।"
অরণ্যের হাতের বাঁধন আরও দৃঢ় হয়,ওকে হারানোর কল্পনাটাও তার বুঁক কাঁপিয়ে দেয় যেনো,
"এমন কথা বলোনা আর শ্যামা। এই দেখো আমি তোমার সামনে আছি এখন,আর তুমি আমার বুকে। এবার কোনো বিপদ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেনা।"
বলেই শ্যামার কপালে,চোখে,গালে চুমুতে ভরিয়ে দেয় অরণ্য। শ্যামা চোখ বন্ধ করে অনুভব করে সবটা।
শ্যামার গালে ফুটে উঠা আ'ঘা'তের চিহ্ন গুলো দেখে বুঁকে চিনচিনে ব্যথা অনুভব করে অরণ্য। সে একদৃষ্টিতে তার গালে আলতো হাত রেখে আঙ্গুল বোলাতে থাকে সেই লাল দাগগুলোর উপর।
অরণ্যকে হঠাৎ চুপ হয়ে যেতে দেখে শ্যামা চোখ খুলে তাকায় তার দিকে। এক জোড়া বেদনাকাতর মায়াবী চোখের সাথে দেখা হয়ে যায় তার যেগুলো একধ্যানে তার প্রাপ্ত আঘাতগুলো পর্যবেক্ষণ করে চলেছে।
এতোকিছুর মাঝেও তার ঠোঁটে তৃপ্তির হাসি ফুটে উঠে,মনের সব আতঙ্ক মুহুর্তেই মিলিয়ে যায় যেনো।
শ্যামা অরণ্যের গলা জড়িয়ে ধরে পায়ের আঙ্গুলে ভর দিয়ে দাঁড়িয়ে অরণ্যের চোখ দুটোতে আলতো চুমু খেয়ে বললো,
"একটুও ব্যথা করছেনা জানেন?একটু আগে আদর দিলেন,তখন সব ব্যথা পালিয়েছে। আপনার চুমুতেও কি শক্তি গো অরণ্য"
অরণ্য শ্যামার হাসিমুখ দেখে আর তার আহ্লাদী কথাবার্তা শুনে নিজেও হেসে ফেলে,
"কোথায় আমি তোমাকে শান্তনা দিবো,তুমি উল্টো আমাকে শান্তনা দিচ্ছো?আর তোমাকে চোখ খুলতে বলেছে কে?আমার অবাধ্য হতেই হবে এমন কোনো পণ করেছো তুমি?"
"একটু দেখি না আপনাকে,আমিতো আর আশেপাশে তাকাচ্ছিনা। যদিও আমি না তাকালেও ঠিক জানি কি অবস্থা করেছেন আপনি ওদের,কান দিয়ে সব শুনেছি আমি।"
অরণ্য বাঁকা হেসে বলে,"ওদের ভাগ্য ভালো,তুমি আছো এখানে। তুমি ভয় পাবে বলে কিছুই করতে পারলাম না। নয়তো তোমার চোখ থেকে গড়ানো একেকটা অশ্রুর হিসাব নিতাম আমি।"
"এখন কিন্তু আপনাকে দেখে গায়ে কাঁটা দিচ্ছে আমার।"
"ভালো,আমাকে একটু ভয় পাওয়া শিখো। তাহলে অন্তত আমার অবাধ্য হবেনা। এখন ফিরে যাওয়া যাক তবে।"
"নাহহ!"
হঠাৎ শ্যামার এমন চেঁচিয়ে উঠায় তব্দা খেয়ে যায় অরণ্য,প্রশ্নবোধক দৃষ্টিতে তার দিকে তাকাতেই শ্যামা বলে উঠে,
"আমার ব্যাগটা! ওটা খুঁজে বের করুন,মায়ের বালাগুলো আছে ওখানে!"
অরণ্য কিছু একটা বোঝার ভঙ্গিতে সম্মতি জানিয়ে বলে,"ঠিক আছে,আমি খুঁজে আনছি,তুমি এখানেই চোখ বন্ধ করে দাঁড়াও। খবরদার চোখ খুলবেনা!"
শ্যামা মাথা দুলিয়ে সায় জানিয়ে ভালো মেয়ের মতো চোখ বন্ধ করে নেয়। অরণ্য তা দেখে হেসে ফেলে,তার কপালে টুক করে একটা চুমু খেয়ে চলে যায় ব্যাগ আনতে। শ্যামা চোখ বন্ধ করে অপেক্ষা করতে থাকে।
কিছুক্ষণ এভাবে অপেক্ষা করতে করতে মনের শয়তান কানে কানে ফিসফিস করে বলে যেনো
'একটু দেখ না কি অবস্থা করেছে ওদের,একটু দেখলে কিছুই হবেনা'
শ্যামার কথাটা মনে ধরলো,একটুখানি দেখবে শুধু। কি এমন ক্ষতি হবে তাতে?
শ্যামা এক চোখের পাতা খানিকটা মেলে তার সামনে তাকায়,
তার থেকে কিছুটা দূরেই একটা মানুষের র'ক্তা'ক্ত কাঁটা মস্তক পড়ে আছে।
এমন ভয়ংকর দৃশ্য দেখে সে সাথে সাথে চোখ মুখ খিঁচে বন্ধ করে ফেলে,পেট গুলিয়ে উঠে তার,মুখে হাত দিয়ে তা ঠেকায় সে। অরণ্য ফিরে আসতে আসতে বলে,
"এই জন্যই বলেছিলাম চোখ না খুলতে,আমার কথা না শুনলে এমনি হবে।"
শ্যামা চমকে উঠে হঠাৎ অরণ্যের আওয়াজ শুনে,লোকটার কাছে সবসময় ধরা খায় সে। উনার অবাধ্য আর হওয়া যাবেনা,এই ঘটনার জন্য উনি রেগে নেই এই টুকুই বা কম কি। তার তো মনে হয়েছিলো অরণ্য আর কথা ই বলবেনা তার সাথে।
অরণ্য কাছে এসে তার হাতে ব্যাগ ধরিয়ে দেয়,তারপর শক্ত করে কোমড় জড়িয়ে ধরে বলে,
"চোখ খুলতে পারো তুমি এবার"
শ্যামা চোখ খুলে,অরণ্য একটি সাদা রঙের শার্ট পড়ে আছেন,বুকের কাছে একটা বোতাম খোলা,তার ফর্সা শরীরে যেনো কেটে বসেছে রঙটা। সাদা শার্টের বিভিন্ন জায়গায় র'ক্তে'র দাগ,এই সুন্দর পুরুষটির রূপ এতো ভয়ংকর কেনো মনে মনে ভাবে শ্যামা।
অরণ্যের কথায় ঘোর কাটে শ্যামার,
"শক্ত করে ধরো আমাকে,নয়তো মাথা ঘুরাবে তোমার"
শ্যামা অরণ্যের কথার সারমর্ম কিছু না বুঝলেও শক্ত করে জড়িয়ে ধরে তাকে। তারপরই হঠাৎ পায়ের নীচের জমিন অনুভব হওয়া বন্ধ হয়ে যায় তার,হঠাৎ তীব্র শীতল হাওয়ার আবরণ যেনো তাকে চেপে ধরে,নিঃশ্বাস নিতে না পেরে দম বন্ধ হয়ে আসে তার। তারপর এক সময় পায়ের নীচের জমিন ফিরে আসে,হাওয়ার আবরণ মিলিয়ে যায়,বুক ভরে শ্বাস নিতে থাকে শ্যামা। আশেপাশে তাকিয়ে দেখে তারা স্টেশনের কাছে একটি গাছের নীচে এসে দাঁড়িয়েছে। অরণ্য চিন্তিত স্বরে জিজ্ঞেস করে,
"তুমি ঠিক আছো শ্যামা?প্রথম প্রথম একটু সমস্যা হবে।ভয় পেয়োনা,আমি আছি।"
শ্যামা অরণ্যের দিকে তাকায় ঘোরলাগা দৃষ্টিতে,অরণ্য তার মাথায় হাত বুলিয়ে বলে উঠে,
"আমার ক্ষমতা সীমিত,এক বারে এতোটা দূর টেলিপোর্ট করতে পারিনা। আমাদের আরও দুইবার এভাবে যেতে হবে বাড়ি পৌছানোর জন্য।"
শ্যামা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে শুধু অরণ্যের দিকে। অরণ্য এভাবে হঠাৎ যেকোনো জায়গায় পৌছে যেতে পারে জানতো সে,কিভাবে সেটা এখনো জানা বাকি তার। তবে সে এটা নিজ থেকে অনুভব করবে একদিন সেটা স্বপ্নেও ভাবেনি শ্যামা।
এভাবে দুইবার টেলিপোর্ট করার পর সে নিজেকে নির্জনা কুঠির ভেতর,তাদের রুমে আবিষ্কার করে।
তখন তার সামনে পুরো পৃথিবীটা ঘুরছে মনে হলো যেনো।
সে এভাবেই অনেকক্ষণ অরণ্যের বুকে মাথা রেখে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে। অরণ্য কিছু না বলে নীরবে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে শুধু।
কিছুক্ষণ পর ধাতস্থ হয় সে খানিকটা।
অরণ্য তাকে কোলে করে খাটে শুইয়ে দিয়ে কপালে চুমু এঁকে বলে,
"তুমি কিছুক্ষণ রেস্ট নাও,আমি পরিষ্কার হয়ে আসি। সামশেরকে খাবার দিয়ে যেতে বলবো। তুমি এখানেই অপেক্ষা করো"
শ্যামা ছোট্ট করে হুম বলে সায় দেয়। আজ তার উপর অনেক ধকল গিয়েছে। সারাদিন টেনশনে ক্ষিধের কথা মাথায় ছিলোনা,এখন প্রচুর ক্ষিধে অনুভব হচ্ছে তার। তার উপর আসার পথের জার্নিটা অনেক কাহিল করে দিয়েছে তাকে।
অরণ্য যাওয়ার পর বেশ খানিকক্ষণ সে ওভাবেই শুয়ে থাকে।
তারপর উঠে বসে। তার শরীরের দিকে তাকায় সে। পড়নের জামাটা সারাদিনের দস্তাদস্তিতে কুঁচকে আছে,ঘামে ভেজা গন্ধ আসছে,গোসল করা তারও প্রয়োজন।
সে উঠে আলমারি থেকে নীল রঙের শাড়ীটা বের করে,অরণ্যের প্রিয় রঙ। তারপর তোয়ালে নিয়ে নীচে নেমে আসে গোসলখানার উদ্দেশ্যে।
গোসলখানার সামনে যেতেই দড়জা খুলে অরণ্য বেড়িয়ে আসে। মুখোমুখি হয়ে যায় দুজনে।
অরণ্য মাত্র গোসল সেরে বেড়িয়েছে। পড়নে শুধু কালো ট্রাউজার,কাধে সাদা তোয়ালেটা ঝোলানো। একমনে মাথার চুলগুলো ঠিক করতে করতে শ্যামার দিকে তাকায় সে।
শ্যামা তখন মন্ত্রমুগ্ধ চেয়ে আছে অরণ্যের দিকে।
উনার পুরুষালী দাগবিহীন ফর্সা উন্মুক্ত শরীরে এখনো জায়গায় জায়গায় পানির বিন্দু লেগে আছে,এলোমেলো কালো ভেজা চুলগুলো কপালের সাথে লেপ্টে আছে,চুল গুলো চুইয়ে কয়েক ফোটা পানি থেকে থেকে গড়িয়ে পড়ছে উনি চুলে হাত চালানোতে,তার গভীর সর্বনাশা চোখ গুলো এখন তার দিকে তাকিয়ে আছে,ঠোঁটে লেগে আছে তার স্মিত হাসি। এভাবে ঘোরলাগা দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে এক সময় তার লাগামহীন ভাবনাগুলো মুখ দিয়ে বেড়িয়ে আসে,
"উফফ পুরাই আগুন!"
অরণ্যের আবার লজ্জায় কান লাল হয়ে উঠে,ঠোঁটের হাসি প্রসারিত হয়,সে দ্রুতকদমে শ্যামার দিকে এগিয়ে গিয়ে কাধের ভেজা তোয়ালেটা দিয়ে তার মুখ ঢেকে দিয়ে যেতে যেতে বলে,
"আগুন গিয়ে নিভিয়ে এসো ঠোঁটকাটা মহিলা,তোমার চোখের অনলে নয়তো পুড়িয়ে মা'রবে আমাকে"
অরণ্য চলে যেতেই সম্বিৎ ফিরে শ্যামার,নিজের বেফাঁস মন্তব্যের কথা মনে করে তোয়ালের ভেতর মুখ লুকায় সে। মনে মনে বলে,
'ইশশ এতোটা লাগামহীন আমি কখন থেকে হলাম?সব উনার দোষ,আমাকে উনার মায়ায় বন্দী করে আবার আমাকে লজ্জা দেয় বারবার'
তোয়ালে থেকে অরণ্যের শরীরের গন্ধ ভেসে আসছে,বুকের ধুকপুকানিটা অনেকটা শান্ত হয় সেই সুবাসে। একটু আগের কথা চিন্তা করে মুচকি হেসে গোসলখানার দিকে পা বাড়ায় শ্যামা।
শ্যামা যখন তার লম্বা ভেজা চুলগুলো মুছতে মুছতে রুমে আসে তখন অরণ্য বিছানার উপর খাবার সাজিয়ে রাখছেন।
কালো ট্রাউজারের উপর কালো রঙের টিশার্ট পড়েছেন। তার উন্মুক্ত লোমশ পুরুষালী বাহুগুলো আবার তার মনে লাগামহীন অনুভূতির ঝড় তুলে। চোখ সরিয়ে নেয় শ্যামা। নয়তো ফের বেফাঁস কিছু বলে ফেলবে।
শ্যামার উপস্থিতি বুঝতে পেরে দড়জার দিকে ফিরে তাকায় অরণ্য। সাথে সাথে এক রাশ মুগ্ধতায় ছেয়ে যায় তার হৃদয়।
শ্যামার ভেজা লম্বা চুলগুলো বিক্ষিপ্তভাবে লেপ্টে আছে তার শরীরে,চুলের চুইয়ে পড়া পানিতে শাড়ির কিছু কিছু অংশ ভিজে গিয়েছে,আর নীল শাড়ীতে যেনো মেয়েটাকে সবসময় একটু বেশিই সুন্দর লাগে,তার উপর এই লাজুক মায়াবী মুখটা বারবার মুগ্ধ করে তাকে। হৃদস্পন্দন তীব্র হতে থাকে,নিজেকে সংবরণ করা দায় হয়ে ওঠে।
অরণ্য এগিয়ে গিয়ে একটানে নিজের কাছে মিশিয়ে নেয় শ্যামাকে,এক হাতে তার উন্মুক্ত কোমড় জড়িয়ে ধরে অন্য হাত তার গালের উপর রাখে। হঠাৎ উনি এতোটা কাছে টেনে নেওয়ায় চমকে উঠে শ্যামা। হাত থেকে তোয়ালে পড়ে যায়,অরণ্যের বক্ষ জড়িয়ে ধরে সে। অরণ্যের চোখে চোখ পড়ে যায় তার। লোকটা কেমন ঘোরলাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সেও হারিয়ে যায় তার চোখের সেই মাদকতায়।
অরণ্য শ্যামার কপালের কাছের অবাধ্য চুলগুলো কানের পিঠে গুঁজে দিয়ে চুলে হাত গলিয়ে দেয়,তারপর আলতো হাতে কাছে টেনে নেয় তাকে,দখল করে নেয় তার ঠোঁটজোড়া।
শ্যামা আবেশে চোখ বন্ধ করে এলিয়ে পড়ে অরণ্যের বুকে,আজকে সারাদিন এই মানুষটিকে কাছে পাওয়ার সকল আকুতির সমাপ্তি ঘটিয়ে সেও সাড়া দেয় অরণ্যের চুম্বনের প্রতি,হাত দিয়ে আঁকড়ে ঘরে অরণ্যের এলোমেলো ভেজা চুল। খানিকবাদে অরণ্য তার ঠোঁট নামিয়ে এনে তার কণ্ঠনালীতে গভীর চুম্বন করলো,সর্বাঙ্গ কেঁপে উঠে শ্যামার অরণ্যের স্পর্শে।
অরণ্য তার গলা জুড়ে এখনো জোরে জোরে গরম নিঃশ্বাস নিচ্ছে,শরীরের গন্ধ নিচ্ছে,শরীরের প্রতিটা লোমকূপ দাঁড়িয়ে যায় শ্যামার উনার প্রতিটা নিঃশ্বাসের সাথে।
একসময় সে আবার মুখ তুলে এনে শ্যামার চোখে চোখ রাখে।
শ্যামা সে নেশাক্ত দৃষ্টিতে এক অদম্য বাসনা স্পষ্ট দেখতে পায়,লজ্জায় মাথা নীচু করে ফেলে সে।
অরণ্য তার কপালে কপাল ঠেকিয়ে ঘোরলাগা কন্ঠে বলে উঠে,
"কি জাদু করেছো আমার উপর মায়াবিনী?আমি নিজেকে হারিয়ে ফেলছি তোমার মায়ায় পড়ে"
শ্যামা লজ্জায় রাঙা হয়ে উঠে অরণ্যের কথায়,তার বুকে মুখ লুকোয় সে নীরবে। অরণ্য এদিকে বলে চলেছে,
"নিজেকে সংবরণ করা কঠিন হয়ে পড়বে আমার,তুমি এভাবে আমাকে প্রতিনিয়ত প্রলুব্ধ করতে থাকলে"
"কে বলেছে আপনাকে সংবরণ করতে?" মুখ ফসকে কথাটা বলেই জ্বিবে কামড় বসায় শ্যামা।
অরণ্য শব্দ করে হেসে ফেলে এবার,"আজকে তুমি অনেক বেশি সাহসী হয়ে গিয়েছো শ্যামা বলতে হবে,আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছো রীতিমতো"
অরণ্য শ্যামার থুতনিতে হাত দিয়ে তার লজ্জামাখা মুখটা তুলে ধরে,
"কালকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ আমার জন্য,আমাদের জন্য। আমি আমার সবকিছু তোমাকে খুলে বলবো কাল। তারপর আমাদের বৈবাহিক সম্পর্ক কেমন রূপ নিবে সেটা আমি জানিনা,তাই চাইলেও আমি আগাতে পারছিনা এই সম্পর্কে। কাল যা ই হয়ে যাক কখনও ভেঙ্গে পড়োনা শুধু। আমি জানি আমার শ্যামা মোটেও দুর্বল নয়। তুমি ঠিক নিজেকে সামলে নিবে।"
শ্যামা অবশেষে মুখ তুলে তাকায় অরণ্যের দিকে,মুচকি হেসে বলে,
"আপনি যতোদিন আমার পাশে আছেন,আমি সব যুদ্ধ জয় করতে পারবো।আপনার সত্যিটাও যতোটা কঠিন হোক,আমি ভেঙ্গে পড়বোনা,আর আমি জানি আপনি আমাকে ভাঙ্গতেই দিবেন না।"
অরণ্য মনে মনে প্রার্থনা করে,'তাই যেনো হয়'
(চলবে)
