#শ্যামারণ্য
লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
শ্যামা যেই রুমটিতে বন্দী আছে এই মুহুর্তে সেটা নব লক দড়জা,বাইরে ছিটকিনি আছে শুধু,ভেতর থেকে ছিটকিনি দেওয়ার উপায় নেই। সৌরভ বাইরে থেকে দড়জা পুরোপুরি লক করে কোথায় যেনো যায় একটু পর,সেটা শ্যামা মেইন ডোর বন্ধ হওয়ার আওয়াজ শুনে বুঝেছিলো। বুঝতে পারলো চোটটা বেশ ভালোই লেগেছে তার,অন্তত ডাক্তারের সেলাই তো লাগবেই।
কিন্তু দড়জায় আড়ি পেতে থেকে শ্যামা রিপ্তির গলার আওয়াজ শুনতে পায়,বুঝতে পারে সে পুরোপুরি একা নয়। দড়জা ভাঙ্গার চেষ্টা করা যাবেনা।
রাত নয়টা থেকে বাড়ির ভেতরে মানুষজনের আওয়াজ বাড়তে থাকে,সেই সাথে পাল্লা দিয়ে জোরে মিউজিক চলতে শুরু করে। শ্যামার বুঝতে বাকি থাকেনা তার ভাগ্যে কি ঘটতে চলেছে। ভয়ে শিউরে উঠে সে সুপ্তি আপুর পরিণতির কথা ভেবে। পুলিশের রিপোর্টে এসেছিলো একাধিক পুরুষ শারীরিক নি'র্যা'তন করা হয়েছিলো তাকে,তার সাথেও নিশ্চয়ই সেটা ঘটতে চলেছে।
এই মানুষরূপী জানো'য়ার গুলো মেয়েদের শুধু ভোগের পণ্য মনে করে। এর আগেও সে এই আতঙ্কের স্বীকার হয়েছে।
অরণ্য আর তার বাবার মতো মানুষ তার জীবনে না থাকলে হয়তো গোটা পুরুষ জাতির উপর ঘেন্না চলে আসতো তার। অর্থলোভী,ক্ষমতালোভী,নারীলোভী,চরিত্রহীন এই পুরুষগুলো শুধু ক্ষণিকের মোহ মায়ার জন্য কারও জীবন কেঁড়ে নিতেও পিছপা হয়না। চরম ঘেন্নায় মন বিষিয়ে উঠে শ্যামার।
শ্যামা তীব্র মিউজিক এর সুযোগ নিয়ে রুমের সোফাটা আর টেবিলটা টেনে এনে লাগিয়ে দেয় দড়জার কাছে। পা আর হাতে চোট পাওয়ায় বেশ বেগ পেতে হয় এটুকু করতে,সে জানে এটুকু যথেষ্ট হবেনা ওদের থামাতে।তবু বুকে ক্ষীণ আশা তার, শুধুমাত্র ক্ষণিকের বিলম্ব অরণ্যকে সঠিক সময়ে পৌছে দিবে তাকে বাঁচাতে।
বাইরের অমানুষগুলো তখন মদ জুয়ার আসর নিয়ে বসেছে,পার্টির ক্লাইম্যাক্স শুরু হবে সৌরভ ফেরার পর। সে এখনো ফিরেনি। ডাক্তার তার মাথার এক্স-রে করতে বলেছে,কাঁচের অংশ ভেতরে থেকে গিয়েছে কিনা জানার জন্য। জলদিই চলে আসবে রিপ্তি জানায়।
রিপ্তি আজকের পার্টির জন্য শুধু অন্তর্বাস ছাড়া কিছুই পড়েনি,সৌরভ না আসা পর্যন্ত অতিথিদের আপ্যায়নের দায়িত্ব তার। এখানে রয়েছে বড়ো বড়ো নেতাদের ছেলে,বিভিন্ন রাজনৈতিক ছাত্রনেতাসহ অনেক গণ্যমান্য নাম।
রাত নামলেই এসব পার্টির জন্য মুখিয়ে থাকে তারা। বিশেষ করে পার্টির মূখ্য মনোরঞ্জন যদি একজন নারীর ইচ্ছের বিরুদ্ধে তার সর্বস্ব হরণ হয়,তাকে তিলে তিলে একটু একটু করে হ'ত্যা করা হয়ে থাকে,তাহলে তার চেয়ে মনোরঞ্জক কিছু তাদের পৈশা'চিক মনের জন্য হতেই পারেনা।
রাত এগারোটায় যখন ফিরে সৌরভ তখন মদের নেশায় বুদ হয়ে সবাই তার কপালের ব্যান্ডেজ নিয়ে একচোট হাসাহাসি করে ফেলে। মেয়ে মানুষের হাতে মা'র খেয়ে কপালে সেলাইয়ের দাগ লাগিয়েছে সেটা তাদের পুরুষ সমাজের কাছে বেশ লজ্জার এবং হাসির ব্যাপার বটে।
সৌরভও মুখে মেকি হাসি বজায় রাখলেও মনে মনে বেশ অপমানবোধ করে,আর শ্যামার প্রতি রাগটাও তার তরতর করে বাড়তে থাকে যা দমিয়ে রাখার কোনো প্রচেষ্টা সে করলোনা।
সাথীদের সাথে দুই পেগ গেলার পর মাইন্ডটা অনেক ফ্রেশ হয় তার,এবার পালা পার্টির মধ্যমণিকে হাজির করার। সকলে মদ আর গাঁজার নেশায় বেশ এক্সাইটেড। রাত সাড়ে এগারোটা পার হয়েছে তখন। সৌরভ সবাইকে অশ্লী'ল ভঙ্গিতে ইশারা করে বুঝিয়ে দেয় সে তাকে আনতে যাচ্ছে।
শ্যামা তার ঘরে ভয়ে সিটিয়ে আছে তখন। বাইরে মিউজিক এর আওয়াজ থেমে গেছে সেই আধাঘন্টা আগে। সৌরভ সহ আরও একাধিক পুরুষের মদ্যপ কন্ঠ স্পষ্ট শুনেছে সে। তাঁদের নিজেদের মধ্যে বলা অশ্লী'ল কথাবার্তাগুলো কানে বিষ ঢেলে দেওয়ার মতো লাগলো তার। ঘৃ'ণা এবং রাগের পাল্লাটা আতঙ্কের চেয়ে বেশি হলো।
সৌরভ যখন দড়জা খুলতে গিয়ে সামনে সোফা আর টেবিলের আটক দেখে তখন সে উচ্চস্বরে হেসে সবাইকে জানায়,বাকিরাও তার ব্যর্থ প্রচেষ্টার কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ে।সে হাসি শ্যামার পুরো শরীরে আগুন ধরিয়ে দিলো যেনো। তারা হাসছে তার অসহায়ত্বের উপর।
সৌরভ অল্প কিছু প্রচেষ্টার পর সরিয়ে ফেলতে সক্ষম হয় দড়জার সামনের আটক। এতো আহামরি ভারী কোনো জিনিস ছিলোনা তা কিন্তু সে যখন এক কোণায় সিটিয়ে থাকা শ্যামার দিকে এগুতে থাকে তখন তার চোখেমুখে খেলা করছে বিশ্বজয়ের হাসি।
তীব্র ব্যঙ্গ,চরম বিদ্রুপ ঝড়ে পড়ছে সেই হাসিতে। সে যেনো শ্যামার দিকে এগিয়ে যাওয়ার কদমগুলো ইচ্ছে করেই ধীরে ধীরে নিচ্ছে। প্রত্যেক কদমে শ্যামার চোখেমুখে বাড়তে থাকা আতঙ্কের ছাপ তার ভেতরের কাপুরুষ স্বত্ত্বাকে পৈশা'চিক অনন্দ দিচ্ছে যেনো।
এক সময় সেই কাপুরুষের পুরুষত্ব প্রমাণ করার ইচ্ছে ব্যকুল হলো যেনো,সে শেষ কয়েক কদম দ্রুত পার করে শ্যামার চুলের মুঠি চেপে ধরে টেনে হিছড়ে নিয়ে এসে ছুড়ে ফেলে বসার ঘরের টেবিলের কাছে।
সাথে সাথে কয়েকজন করতালি দিয়ে উঠে বাহবা দেওয়ার জন্য,তথাকথিত পুরুষের মতো কাজ হয়েছে কিনা।
ভেসে আসে কানে 'মা'লটা জোস' 'ফিগার কিন্তু সেই' 'এক্ষুণি করে ফেলতে ইচ্ছে করছে' 'আমি কিন্তু তোর আগে' এর মতো অশ্লীল ইঙ্গিতপূর্ণ কথা,যা তার ভেতরের নারীস্বত্তাকে ধ'র্ষি'তা তকমা পাওয়ার আগেই হাজারবার ধ'র্ষ'ন করে।
শ্যামা একবার চোখ বুলোয় ঘরটাতে,গোল করে বসা প্রত্যেকটা মুখোশধারী মানুষকে। তার মতোই র'ক্ত মাংসে গড়া মানুষ অথচ মনুষ্যত্বের ছিটেফোঁটা নেই তাদের মাঝে।
সবচেয়ে বেশি পীড়া দেয় পুরোপুরি উলঙ্গ অবস্থায় একজন পুরুষের সাথে লেপ্টে থাকা রিপ্তির দিকে।
পুরুষ তো পুরুষ,নারী হয়েও নারীর সম্ভ্রম হারানোর কষ্টটা বুঝলোনা। তার ধ্যান ভাঙ্গে সৌরভের কথায়।
সব হৈ-হুল্লোড় শান্ত করে,সবার অপেক্ষার অবসান ঘটিয়ে সৌরভ ঘোষণা করে,
"আমার মা'ল,সবার আগে আমি ভোগ করবো। তারপর তোরা পাবি।"
সবাই বেশ অশ্লী'ল ভাষাতে সায় দেয় তার প্রতি। সৌরভ ফ্লোরে পড়ে থাকা শ্যামার দিকে বাঁকা হেসে এক পা এক পা আগাতে থাকে,শ্যামা সেই তালে পিছাতে থাকে। এক সময় পিঠ গিয়ে টেবিলের সাথে ঠেকে যায়,তার হাতের সাথে বাড়ি খেয়ে মদের বোতল ফ্লোরে পড়ে ভেঙ্গে যায়।
কেউ তা আমলে নেয়নি,কেনো নিবে? একজন দুর্বল নারী তাদের এক পাল পুরুষের মধ্যে কি ই বা করবে?সে কিছু করতে পারবে এমন ভাবনা রাখাটাও লজ্জাজনক তাদের কাছে।
কিন্তু বিপদগ্রস্ত সেই নারী যেনো সেই কাঁচের টুকরো গুলোর মাঝেই বাঁচার ক্ষীণ আশার আলো দেখতে পায়। সৌরভ তার কাছে ঝুঁকে আসতেই যেই কাজটি তখন করতে পারেনি,এখন করলো সে। বোতলের সেই টুকরোটি তুলে ঢুকিয়ে দেয় সৌরভের এক চোখ বরাবর।
এতো দুঃসাহস এতো শক্তি কিভাবে এলো তার মধ্যে সে জানেনা। এখন সময় কতো, অরণ্য কখন আসবে সে জানেনা,একটু পর এক দল শকুন তার দিকে তেড়ে আসবে,এই দুঃসাহসের চরম মূল্য আদায় করবে সেসবও ভুলে গেলো।
তার মাথায় শুধু একটা কথা ই ঘুরপাক খাচ্ছে,
'এতো সহজে জিতে যাবিনা তোরা,আমি লড়বো,জিতবো,আমার প্রিয় মানুষটার কাছেও ফিরে যাবো'
সৌরভ যন্ত্রণায় কাতরাচ্ছে তখন,কয়েকজন তার দিকে এগিয়ে গেলেও। বাকিরা তার দিকেই তেড়ে আসে। শ্যামা আরেকটা বোতল ভেঙ্গে আরও একবার লড়াই করার জন্য প্রস্তুত হয়।
অনেকেই এগিয়ে আসতে গিয়ে মাঝপথে ভয়ে থেমে যায়। কিন্তু তার মধ্যে একজন পিস্তল বের করে তাক করে শ্যামার দিকে।
শ্যামা ভেবে নিয়েছিলো এইখানেই শেষ তবে।
কিন্তু পিস্তলের ট্রিগারে চাপ দেওয়ার আগে অরণ্য সেখানে প্রকট হয়,পিস্তলসহ হাতটাই উপড়ে ফেলে জানোয়ারটার।
শ্যামার যেনো ধ্যান ভাঙ্গে অবশেষে হঠাৎ তার প্রিয় মানুষটিকে তার সামনে দেখে,অঝোর স্রোতে গড়াতে থাকে অশ্রু। অরণ্যও তাকায় তার দিকে,তার ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠে তার দিকে তাকিয়ে। এদিকে বাতাস ফুঁড়ে একজন মানুষের উদ্ভব হওয়ায় সকলে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে থাকে,হাত হারানো যুবকটি তার স্বরে আর্তনাদ করছে তখনও।
কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না শ্যামা করলো না অরণ্য। শ্যামা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে অরণ্যের দিকে।
অরণ্য এক পা দুই পা করে তার সামনে এসে দাঁড়িয়ে হাতের তালু দিয়ে চোখগুলো বন্ধ করে দেয়,তারপর বলে উঠে,
"আমি না বলা পর্যন্ত চোখ খুলবেনা শ্যামা।"
(চলবে)
