#শ্যামারণ্য
লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
'কোনো সম্পর্ক নেই' কথাটি কানের মাঝে বিষের মতো ঝাঁঝরা করে দিলো যেনো শ্যামার।
সে স্তব্ধ হয়ে কথাটা হজম করার চেষ্টা করে কিছুক্ষণ,কান্না করতেও ভুলে গেছে যেনো সে হঠাৎ। সে পাল্টা প্রশ্ন করে,
"আজ থেকে আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই?আপনি এভাবে বলতে পারলেন অরণ্য? আমি কি শুধু আপনার কাছে টাকা দিয়ে কেনা চুক্তির বউ ছিলাম? আমাদের সম্পর্কের ভীত কি শুধু কিছু শর্ত ছিলো?আর কিছুই ছিলাম না আমি? তাহলে এতোদিনের অনুভূতি,দুজনের খুনসুটি,দুজনের কাছে আসা,দুজনের ভালোবাসা....এসব কি ছিলো? সব কি মিথ্যে ছিলো?"
"আমি কখনো তোমাকে বলিনি আমি তোমাকে ভালোবাসি"
"তাহলে আজ বলে দিন আপনি আমাকে ভালোবাসেন না,আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো"
অরণ্য নীরবে চোখের অশ্রু ফেলতে থাকে,কোনো জবাব দেয়না। শ্যামা একবার হাসার ব্যর্থ প্রচেষ্টা করে বলে,
"পারবেন না তো মিথ্যা বলতে? অরণ্য আমার মনে অনেকগুলো প্রশ্ন জমিয়ে রেখেছি আমি। আপনি কিভাবে আমি কখন কি করি সব জানতে পারেন?কেনো আপনি আমার ঘরে আসলে কখনো দড়জা খোলার আওয়াজ হয়না?কেনো জানালা বন্ধ থাকার সত্ত্বেও আপনি আসলেই একটি শীতল হাওয়ার ঝাঁপটা লাগে আমার শরীরে?আমি কেনো আপনাকে দেখতে পারবোনা?আপনি সবসময় এই ঘরে বন্দী থাকেন কেনো?কেনো দিনের আলো আপনার কাছে পৌছাতে দেন না?আপনি কিভাবে জেনে যান আমি বিপদে আছি?কিভাবে সেখানে পৌছে যান এত দ্রুত এখান থেকে?কিভাবে কারো স্মৃতি মুছে দিতে পারেন আপনি?কে আপনি? কি লুকাচ্ছেন আমার থেকে? আমি কখনো করিনি এই প্রশ্নগুলো কারণ আমি জানি আপনি আমাকে ভালোবাসেন,আমার ক্ষতি করার উদ্দেশ্যে নেই আপনার।আপনি যখন আমাকে বলেছেন একদিন আমাকে সব বলবেন, তখন আপনি নিশ্চয়ই বলবেন সময় আসলে। কিন্তু খু'ন?আপনি আমার ভাইয়ের খু'নী এটা কিভাবে মেনে নিবো আমি? দিব্যকে আমিও ঘৃ'ণা করি,আমার দোষী সে। সেদিন যখন নিজের সম্ভ্রম হারানোর আতঙ্ক এতো কাছ থেকে অনুভব করেছিলাম আমি,সেদিনই ওকে মন থেকে মুছে ফেলেছিলাম আমি। ঠিক করেছিলাম কখনো মুখও দেখবোনা তার। সে ঘৃ'ণ্য বলে আমি ঘৃ'ণা করি তাকে,কিন্তু এখন আপনিও এমনি একটা কাজ করেছেন যা আমার কাছে ঘৃ'ণ্য। এটা মেনে নিয়ে কিভাবে চুপ থাকবো আমি?আপনি যদি এটা আমার কারণে করে থাকেন তাহলে তার জবাবদিহিতা করতে হবে আমার কাছে আপনার।
অরণ্য প্লিজ আর চুপ থাকবেন না। প্লিজ বলুন না কেনো এতোবড় পাপ নিজের হাতে নিয়েছেন?আমি অন্তত আপনাকে ঘৃ'ণা করতে চাইনা অরণ্য"
অরণ্য কাঁপা কাঁপা কন্ঠে বলে,"আমার কথার উপর এতো বিশ্বাস যখন একটা শেষ কথা রাখবে আমার?"
শ্যামা বিচলিত কন্ঠে বলে,"কি কথা?"
"আজ থেকে এই বাড়ির বাইরে যেওনা,এমনকি নিজের ঘরের বাইরে যেওনা শ্যামা। বাইরে অনেক বিপদ। আমাকে আরেকটু সময় দাও শুধু।"
শ্যামা বিতৃষ্ণার সাথে বলে উঠে,"ব্যস অরণ্য! অনেক হয়েছে। একটু আগে বললেন চলে যেতে এখন বলছেন ঘরের বাইরে যেওনা। আর আবার আমাকে অপেক্ষা করতে বলছেন?এসবের পরেও চুপ করে অপেক্ষা করতে হবে আমায়?"
"হ্যাঁ করতে হবে অপেক্ষা,আর বেশি সময় নেই শ্যামা,আরেকটু শুধু"
"পারবোনা অরণ্য,আমি ক্লান্ত হয়ে গিয়েছি এই অপেক্ষা শেষ হওয়ার পথ চাইতে চাইতে। এখন এই পর্যায়ে আছি আমি যেখানে আমার পরিবারের আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন,আর আমাকে আপনার থেকে শুনতে হচ্ছে অপেক্ষা করো। আমি আর করবোনা অপেক্ষা। আপনি আমাকে জবাব না দিলে আমি নিজ থেকে খুঁজবো জবাব।"
বলেই উঠে নিতে যায় শ্যামা,তখনি অরণ্য দ্রুত লয়ে বলে উঠে,"বাড়ির বাইরে পা রাখলে আর ফিরে আসতে পারবেনা কিন্তু শ্যামা। ভেবে নাও,আমাকে ছাড়া থাকতে পারবে তুমি?"
"আসবোনা আর! আপনাকে ছাড়া থাকাও শিখে নিবো!"
বলেই দ্রুতকদমে চলে আসে সেখান থেকে,কষ্টে বুক ফেটে যাচ্ছে তার। রাগ অভিমান ভীড় করে মনে। কি পেয়েছেন তিনি তাকে?উনার কথা মানতে মানতে পেয়ে বসেছেন একেবারে, হুম'কি ধা'মকি দিচ্ছেন বাড়ির ভেতর বন্দী করার জন্য।
উনি তাকে মানুষই মনে করেন না,হুটহাট উনি যা খুশি করবেন,তাকে সবটা মেনে নিতে হবে কেনো?সে চলেই যাবে,দেখি কতটা দূর তিনি থাকতে পারেন তার থেকে।
শ্যামা এলোমেলো হাতে তার ব্যাগ আর ফোনটা নিয়েই বেরিয়ে আসতে চায়,তখন তার পায়ের নূপুরগুলোর দিকে চোখ পড়ে,যেগুলো অরণ্য নিজ হাতে তাকে পড়িয়ে দিয়েছিলো। রাগের মাথায় সে নূপুর গুলো খুলেই ছুড়ে মারে একপাশে। সে এই মুহুর্তে যতটা কষ্ট পাচ্ছে,অরণ্যকেও ততটা কষ্ট দিবে সে। একদম শুনবেনা তার কথা।
সিড়ি ভেঙ্গে নীচে নামতে গিয়ে সামশেরকে দেখতে পায়,শ্যামা তাকে দেখেও না দেখার ভান করে চলে যেতে নিলে সে ইতস্তত কন্ঠে বলে উঠে,
"মনিবকে ভুল বুঝবেন না মালকিন,উনি যা করছেন আপনার ভালোর জন্য করছেন"
চকিতে থেমে যায় শ্যামা,তার দিকে ফিরে অশ্রুসিক্ত কন্ঠে জবাব দেয়,"চাচা আপনার মনিব কি কখনো আমাকে বোঝার চেষ্টা করেছে?উনি কি আদোও আমাকে মানুষ মনে করেন?কখনো ভেবে দেখেছেন আমি আমার মনকে কি বলে বুঝ দিই?উনি যদি আমার ভালো করে থাকেন তাহলে তার কারণ উনি দিচ্ছেন না কেনো?"
সামশের মাথা নীচু করে চুপ করে থাকে,শ্যামা শেষবারের মতো একটা দীর্ঘশ্বাস ফেলে ধরে আসা গলায় বলে,
"উনার খেয়াল রাখবেন চাচা,উনাকে একটু আগে কেমন অসুস্থ মনে হলো। আমাকে তো উনি বলবেন না যেহেতু আমি কেউ না উনার,আপনি জানেন হয়তো। উনাকে দেখে রাখবেন সবসময়ের মতো"
সামশের বেদনাকাতর চোখে তার দিকে তাকায়,শ্যামা তা উপেক্ষা করেই চলে আসে। সামশের তাকে দিয়ে আসতে চাইলে সে কঠিন গলায় মানা করে দেয়।
এক বুক অভিমান নিয়ে বাড়ির বাইরে আসতেই গেইটের কাছে রিমুর সাথে দেখা হয়ে যায়। শ্যামা হঠাৎ তাকে এখানে দেখে অবাক হয়ে যায়।
নিজের চোখের পানি মুছে সংযত হয়ে বলে,
"কিরে রিমঝিম?তুই এখনো বাড়ি যাসনি?অন্ধকার হয়ে গেছে তো অনেক আগে।"
রিমুর হাতের টর্চ ধরে দাঁড়িয়ে তার দিকে চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠে,
"আমি চইলা যাইতেছি সেইটা বলার জন্যি আমি আপনার কাছে যাইতেছিলাম,কিন্তু উপর থেইকা হঠাৎ আপনার কান্নাকাটির আওয়াজ পাই সেখানেই দাঁড়ায় ছিলাম। পরে দেহি সামশের চাচা নামতিছে। তিনি আইসাই আমারে চইলা যাইতে কইলেন।
আমিও চইলা আসি বাইরে,কিন্তু আমার আপনার জন্যি কেমন চিন্তা হইতেছিলো,তাই আরেকবার ভেতরে যামু কিনা ভাবতেছিলাম আপনি ঠিক আছেন কিনা জানার জন্যি। কিন্তু আপনি এই সময় কই যাইতেছেন মালকিন?"
শ্যামা কিছুক্ষণ রিমুর দিকে তাকিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে,
"আমি ঠিক নেই রে রিমঝিম, ভালো লাগতেছেনা কিছু একদম। ভালোই হলো তুই অপেক্ষা করেছিস,আমার তোকেই খুঁজতে হতো। আমাকে তোদের গ্রামের সেই বুড়ির কাছে নিয়ে যাবি যার কথা তুই বলিস সবসময়?"
রিমু অবাক চোখে তাকিয়ে থাকে তার দিকে তাকিয়ে বলে,"কেনো নিয়ে যাবোনা,আপনি যাইতে চাইলেই নিয়া যামু,কিন্তু আপনি এই সময়ে বুড়ির কাছে যাই কি করবেন?"
"অনেক দরকার আমার রিমঝিম,আমাকে নিয়ে চল প্লিজ"
রিমু মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে শ্যামাকে পথ দেখিয়ে নিয়ে যেতে থাকে,শ্যামা রিমুর পিছনে যাওয়ার আগে কি মনে করে একবার দোতলার শেষ জানালার দিকে তাকায়।
দোতলার শেষ জানালাটি খোলা হয়েছে,সেখানের ভারী কালো পর্দাটি খানিকটা সরানো,তাকে না দেখলেও বুঝতে পারে শ্যামা,সে তাকিয়ে আছে তারই দিকে,এই দৃষ্টি সে প্রতিনিয়ত অনুভব করেছে তার উপর। মনটা আনচান করে উঠে শ্যামার,সে মনে মনে বলে উঠে,
'আমি চলে যাচ্ছি অরণ্য,আপনার নির্ধারিত সীমানা লঙ্ঘন করে অনেক দূরে। আপনি কি আজকেও শুধুই দেখে যাবেন?থামাবেন না আমাকে?'
গ্রামটা ঘুরে দেখবো দেখবো করে একটা মাস কাটিয়ে দিয়েছে শ্যামা,কখনো আর এদিকে আসা হয়নি। নির্জনা কুঠির প্রসস্থ মেঠো রাস্তাটি পেরোলেই যেদিকে চোখ যায় সেদিকে শুধু চাষের জমি,আরেকটু সামনে গেলেই একটা ইট বাধানো আঁকাবাকা রাস্তা চলে যায় গ্রামের দিকে।
রিমু তাকে পথ দেখিয়ে নিয়ে যায় সেখানে। গ্রামটি মোটেও অজপাড়া গ্রাম নয়,সব ঘরেই বিদ্যুৎ আছে,লাইটের আলোয় আলোকিত সবার ঘর,তার থেকে খানিকটা আলো এসে বাহিরেও আলোকিত করে রেখেছে।
সন্ধ্যা সবে সাতটা বাজে হয়তো,মানুষজনের কোলাহল ঘরের ভেতর থেকে ভেসে আসছে। কেউ কেউ বারান্দায় বসে ছিলো। অপরিচিত মুখ দেখে কেউ কেউ রিমুকে কৌতুহলের সাথে জিজ্ঞেস করছে শ্যামার পরিচয়। শ্যামার এখন এসবে একটুও মন নেই। সে রিমুকে তাগাদা দেয় জলদি যাওয়ার জন্য। তার আবার ফিরেও যেতে হবে মা বাবার কাছে,না জানি কিভাবে সামলাচ্ছে নিজেদের তারা।
রিমু চলতে চলতে এক সময় একটি সেমি পাকা বাড়ির সামনে থেমে যায়। সে তার দিকে তাকিয়ে বলে উঠে,
"এই বাড়িটাই মালকিন"
শ্যামার হৃদস্পন্দন বেড়ে যায় তীব্রগতিতে,অবশেষে সে হয়তো অরণ্য সম্পর্কে কিছু জানতে পারবে। হঠাৎ অনেক নার্ভাস লাগছে তার,সে একটি শুকনো ঢুক গিলে দড়জার দিকে এগিয়ে যায়। দড়জা খোলাই ছিলো। রিমু আগ বাড়িয়ে গিয়ে দড়জা থেকে ডাক দেয়,
"চাচী,ও চাচী....বাড়িতে আছো নাকি?"
রিমুর ডাক শুনে পাশেই রান্নাঘর থেকে একটি ২২/২৩ বছরের মহিলা বেরিয়ে আসে,
"আরে রিমু?এই ভর সন্ধ্যেবেলা ডাকতেছিস কেন?রান্না চাপাইছি,দেরি হইলে আবার আমারে কথা শুনন লাগবো।আর সাথে এটা কে রে?কোন বাড়ির বউ?"
"আরে সেইসব আমি তোমারে পরে কমু,বুড়ি ঘরে আছে?ইনি উনার সাথে দেখা করতি আসছে।"
মেয়েটি ভ্রু কুঁচকে একবার উপর নীচ পরখ করে নিলো শ্যামাকে। শ্যামা চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করছে,মনের বিতৃষ্ণায় সৌজন্যতামূলক কিছু বলতেও ইচ্ছে হচ্ছেনা তার।
মেয়েটি তার অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বলে,
"তার ঘরেই আছে,নিজে গিয়া দেখা করো। আমার আবার মেলা কাম,আমি গেলাম।"
বলেই মেয়েটি বিড়বিড় করতে করতে রান্নাঘরে চলে যায়,রিমু তাকে বুড়ির ঘরে নিয়ে যেতে যেতে জানায় বুড়ির নাতবউ এই মেয়েটি। ঘরে আর কারো দেখা পেলোনা সে,হয়তো আর কেউ বাড়িতে নেই। রিমু কোনার দিকের রুমটার সামনে গিয়ে বুড়িকে ডাক দিতেই ভেতর থেকে বাজখাঁই খনখনে গলার স্বর ভেসে আসে,
"কে রে?রিমু নাকি?তুই আমার বাড়িত আসোছ কোন সাহসে?তুই সে শয়তানের বাড়ি কাজ করস,বাইর হ আমার বাড়ি থেইকা।"
রিমু এই ব্যপারে তাকে আগেই বলেছিলো,যে বুড়ি রিমুর উপর অনেক অসন্তুষ্ট তাদের বাড়ি কাজ করার কারণে।
শ্যামা আর দেরি না করে কোনো অনুমতির অপেক্ষা ছাড়াই ভেতরে ঢুকে পড়ে। সে ভেতরে ঢুকে একজন অতিশয় বৃদ্ধ মহিলাকে তজবি হাতে খাটে বসে থাকতে দেখেন। মুখে বয়সের বলিরেখা স্পষ্ট ফুটে উঠেছে তার। তিনি তার বৃদ্ধ ঘোলাটে চোখে শ্যামাকে উপর নীচ পরখ করে বলে,
"কে রে তুই মেয়ে?তোকে তো এই গেরামের মনে হয়না?"
রিমু উত্তর দেয় তার পক্ষে,"বুড়ি ইনি হইলেন ওই বাড়ির নতুন বাসিন্দা যার লাইগা আমি কাজ করি।"
বুড়ি আঁতকে উঠে যেনো শুনে,"সে হাঁপাতে হাঁপাতে বলে, বের হ এক্ষুনি বের হ আমার বাড়ি থেইকা। শয়তানের সঙ্গী তুই,যারা ও বাড়ি থাকে সবগুলা শয়তান। আমার বাড়িতে তোদের অশুভ ছায়াও পড়তে দিবোনা...."
শ্যামার মনে এমনিতেই একটা ঝড় বয়ে যাচ্ছিলো তখন,বুড়ির এমন কথা শুনে কি বলবে সে বুঝে উঠতে পারেনা। হিতাহিত জ্ঞান হারিয়ে সে বুড়ির পায়ের কাছেই লুটিয়ে পড়ে কেঁদে ফেলে। অনেক কষ্টেও নিজেকে সংবরণ করতে পারেনা,
"ও বুড়িমা,তুমিও ফিরিয়ে দিওনা আমাকে....অনেক আশা নিয়ে এসেছি তোমার কাছে। আমি জানতে চাই কোন মরিচীকার পিছনে ছুটছি আমি। তুমিও ফিরিয়ে দিলে ম'রে যাওয়া ছাড়া উপায় থাকবেনা আমার"
বলতে বলতেই হেঁচকি তুলে কাঁদতে থাকে শ্যামা।
(চলবে)
