#শ্যামারণ্য
লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
বাড়িওয়ালা রশিদ মিয়ার চিতকার চেচামেচিতে আশেপাশের ভাড়াটিয়াসহ সকলে জেনে যায় এই বাড়িতে খু'ন হয়েছে।
পুলিশ আসার আগে উৎসুক জনতাদের ভীড় লেগে যায় বাড়ির সামনে। কেউ কেউ তো সাংবাদিকদেরও জানিয়ে দিয়েছেন। এসব খবর ছড়াতে সময় লাগেনা।
এক সময় শ্যামাদের বাড়িতেও পৌছায় সে খবর। হঠাৎ এমন একটা খবর আসবে সেটা তারা কস্মিনকালেও ভাবতে পারেননি।
খবরটা শুনে তার মা পুত্রশোকে দিশেহারা হয়ে যায়,বাবা স্তব্ধ হয়ে কাঁদতেও ভুলে গেছেন যেনো। হেনা তখনও কলেজে,সে এসবের কিছুই জানেনা।
আজ পাড়া প্রতিবেশী অনেকেই এসেছেন শ্যামাদের বাড়িতে,এমনকি সেসব আত্মীয় যারা এতোদিন তাঁদের সাথে কোনো সম্পর্ক রাখেনি শ্যামার মা বাবাকে শান্তনা দেওয়ার জন্য।
শ্যামার মা বাবা যখন ছেলের বাসার সেখানে ছুটে যান ছেলেকে দেখতে,তখন নীলাকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে,সে এখনো কেমন ঘোরের মধ্যে আছে।
শ্যামার মার তাকে দেখেই মাথায় রাগ উঠে যায়,এগিয়ে গিয়ে গালে সজোড়ে এক চ'ড় বসিয়ে দেন তিনি,পাশের মহিলা কনস্টেবল তাকে ধরে থামিয়ে রাখে,তিনি তবু চিতকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকে,
"কালনাগিনী আমার সন্তান তোর কোন ক্ষতি করেছিলো যে তুই তাকে এভাবে খু'ন করলি?আমার সন্তান আমাকে ফেরত দে!"
নীলার তৎক্ষণাৎ হুঁশ ফিরে আসে যেনো,সে ভীত চোখে আশেপাশে নজর বোলাতে থাকে,
"এখানে কি হচ্ছে?আমাকে কোথায় নিয়ে যাচ্ছো তোমরা?আমি কি করেছি?"
তার কথা শুনে শ্যামার মা বাবাসহ আশেপাশের সকলে হতভম্ব হয়ে যায়,নিজের স্বামীকে হ'ত্যা করেছে সে আর সে জিজ্ঞেস করছে কি করেছে সে।
নীলাকে পুলিশের গাড়িতে তোলার সময়ও সে বারবার একই কথা বারবার বলেছে,
"আমি কিচ্ছু করিনি,আমাকে অন্তত বলুন কি হয়েছে?আমাকে কেনো নিয়ে যাচ্ছেন?"
পুলিশের জবানবন্দি ও প্রতিবেশীদের মুখরোচক সমালোচনা থেকে অনেক কথাই বেড়িয়ে আসে। এই নীলা সুকৌশলে আগে পরিবারে ভাঙন সৃষ্টি করে পরিবারের ছেলে পরিবার থেকে আলাদা করে দেয়,পারিবারিক কলহ সৃষ্টি করে,কিছুদিন আগে নাকি ছেলে ফিরে আসে তা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিলো,এই নীলা আবার নিজের ভাই সহ আরও তিনজনের মা'র্ডা'র সাসপেক্ট,কালই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছিলো,পুলিশ সন্দেহ করছেন স্বামী তার খু'ন করার কথা জানতে পেরে যাওয়ায় তা নিয়ে তর্কের সৃষ্টি হয় তাদের মধ্যে এবং তার জের ধরেই খু'নটা হয়েছে। এসব চাঞ্চল্যকর খবর সাংবাদিকরা বেশ তেল মশলা লাগিয়ে ফলাও করে প্রচার করেন।
মুহুর্তেই ছিঃ ছিঃ পড়ে যায় লোকমুখে। তাতে ষোলকলা পূর্ণ করার জন্যই হয়তো কেউ কেটে ছেঁটে এক মিনিটের একটি ভিডিও ছেড়ে দেয় ইন্টারনেটে যেখানে দেখা যায় একজন দুঃখিনী মা তার মৃ'ত সন্তান ফেরত চাইছে তার জবাবে নীলা বলছে সে কিছুই করেনি।
ভাইরাল হয়ে যায় সেই ভিডিও,বিক্ষোভে ফেঁটে পড়ে নেটজনতা। 'সাইকো' তকমা লাগিয়ে নীলাকে অঘোষিত দোষী সাব্যস্ত করেই তার কঠিন শাস্তির দাবি করতে থাকে পুরো দেশ থেকে।
এসবের কিছুই জানেনা শ্যামা তখনও। সে হাসিখুশি মনে ভেবে চলেছে অরণ্যের জন্য কি রাঁধবে সে,কোন শাড়ি পড়বে আজকে। তার সুখের ছোট্ট পৃথিবীটা পুরোপুরি খানখান হয়ে যায় একটা ফোন কলের মাধ্যমে।
হেনা দেড়টা বাজে কলেজ থেকে এসে দেখে বাড়িতে মানুষজন গিজগিজ করছে। সবাই উচ্চবাক্যে কি জানি বলাবলি করছে। সে আতঙ্কিত মনে এগিয়ে যেতেই তাকে ঘিরে ধরে কাঁদতে শুরু করে তার নামমাত্র আপনজনেরা।
তাঁদের থেকে সবটা জানতে পেরে সেও বাকরুদ্ধ হয়ে যায়।
তার মনে সর্বপ্রথম যে ভাবনার উদয় হয়,তা হলো মা বাবার কাছে পৌছানো। তারা রয়েছে পুলিশ স্টেশনে,এলাকার কয়েকজনের সাহায্যে সে যখন পুলিশ স্টেশনে পৌছায় তখন মা পুরো নেতিয়ে পড়েছে আর সাংবাদিকরা তাকে ঝেঁকে ধরে একের পর এক প্রশ্ন করে চলেছে। এই দৃশ্য দেখে তার বুক হাহাকার করে উঠে।
এর পরেরটা তাকেই সামলাতে হয়েছিলো,অনেকেই আবার তাকে সাহায্য করেছে সাংবাদিকদের ভিডিওতে আসার লোভে। যাইহোক মা বাবাকে ধাতস্থ করা,পুলিশের জেরা,রিপোর্ট ধার্য করা এসব করতে করতে সময় খুব দ্রুতগতিতেই পার হয়ে যায়।
শ্যামার কাছে হেনার সেই অনাকাঙ্ক্ষিত ফোন কলটি আসে সন্ধ্যাবেলায়,সূর্য মাত্র ডুবেছে তখন। শ্যামা আপনমনে তার ডায়েরি লেখায় ব্যস্ত ছিলো। শ্যামা ফোন রিসিভ করে কানে লাগাতেই ওপাশ থেকে হেনার ক্লান্ত গলার কান্নামিশ্রিত স্বর ভেসে আসে,
"আপু....."
শ্যামা হেনার কান্না শুনে বিচলিত হয়ে জিজ্ঞেস করে,
"কি হয়েছে বোন আমার?কাঁদছিস কেনো?মা বাবা ঠিক আছে?দিব্য কিছু করেছে তোর সাথে?"
হেনা ক্লান্ত স্বরে বলে,"কিচ্ছু ঠিক নেই আপু,কিচ্ছু ঠিক নেই....ভাবী ভাইয়াকে মে'রে ফেলেছে.. "
কথাটি যেনো বজ্রের ন্যায় আঘা'ত করলো শ্যামাকে,দিব্যকে মে'রে ফেলেছে মানে?সে কাঁপা কাঁপা কন্ঠে বলে,
"কি যা তা বলছিস হেনা?তুই মজা করছিস তাইনা?নীলা কেনো মা'র'বে দিব্যকে?দিব্য ওর একমাত্র ঠিকানা,সে কেনো তাকে কিছু করবে..."
হেনার কান্না আরও তীব্র হয়,"আমি জানিনা আপু,কিচ্ছু জানিনা আমি। ভাবীকে ভাইয়ার লা'শের পাশে র'ক্তমাখা ছু'ড়ি হাতে পেয়েছে সবাই,অথচ ভাবীকে জিজ্ঞেস করা হলে সে এমন ভাবে কথা বলে যেনো সে জানেও না ভাইয়া আর নেই,যেনো সেই রাতের কিছুই তার মনে নেই। সে নাকি তার ভাই আর তার বন্ধুদের হ'ত্যার সাথেও জড়িত পুলিশ বলেছে..."
হেনার কথাগুলো তার মনের এক অদৃশ্য কোণে আঘাত করে যেনো,যেখানে সে তার মস্তিষ্ককে ইচ্ছে করেই বিচরণ করতে দেয়না। চোখ বেয়ে অনবরত অশ্রু গড়াতে থাকে শ্যামার।
হেনার কাতর কন্ঠ এখনো ফোনের অপর পাশ থেকে ভেসে আসছে,
"আপু তুই জলদি ফিরে আয়,আমি একা সামলাতে পারছিনা..."
এক সময় ফোন কেটেও যায়।
কিন্তু শ্যামার কানে হেনার বাকি কথাগুলো মোটেও পৌছায়নি।
সে বাকরুদ্ধ হয়ে শূন্যে তাকিয়ে আছে একদৃষ্টিতে,তার হাত থেকে ফোনটি অনেক আগেই পড়ে গিয়েছে,চোখ থেকে অবাধ্য অশ্রুগুলো গড়িয়ে পড়ছে। আর মাথায় শুধু সেই নিষিদ্ধ স্মৃতিগুলো বারি খাচ্ছে।
অপহরণের রাতে জ্ঞান হারানোর আগে অরণ্যের আতরের সুগন্ধ অনুভব করা,অরণ্যের কাল রাতে হঠাৎ চলে যাওয়া এবং সেই রাতেই দিব্যর খু'ন হওয়া,শপিং মলের সেই মেয়েটির মতো নীলার স্মৃতিভ্রষ্ট হওয়া সবকিছুর মধ্যে একটা জিনিস কমন রয়েছে,সবকিছুর ইঙ্গিত একদিকে.....
শ্যামা আনমনেই বলে উঠে,
"অরণ্য....."
অস্ফুট স্বরে অরণ্যের নাম তার মুখ দিয়ে বের হওয়ার পর এই প্রথমবার প্রশান্তির বদলে তার বুকে চিনচিনে ব্যথা অনুভব করে শ্যামা।
তার মনে সে অনবরত আওড়ে চলেছে,
'নাহ এটা হতে পারেনা...আমার অরণ্য আমার ভালোবাসা কাউকে খু'নের মতো কাজ করতে পারেনা। হতেই পারেনা এমন,আমার অরণ্য আমার প্রশান্তি আমার ভালোবাসার আরেক নাম,সে কখনো এমন গর্হিত কাজ করবেনা..কক্ষনো না'
সে কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ায়,টলমলে পায়ে দাঁড়াতেই পড়ে যেতে যেতে খাটের কিনারে বসে পড়ে। সে কয়েকবার জোরে শ্বাস নিয়ে তার বিক্ষিপ্ত মনকে শান্ত করার এক ব্যর্থ প্রচেষ্টা করে। তারপর ছুটে যায় ঘরের বাইরে,উদ্দেশ্যে তার অরণ্যের সেই নিষিদ্ধ কক্ষ।
অরণ্যের সাথে এক মাসের এই অস্বাভাবিক সংসারে সে তার নির্ধারিত সীমানা কক্ষনো লঙ্ঘন করেনি,সব চোখ মুখ বুজে মেনে নিয়েছে। তার কাছে অরণ্য তার সবটা জুড়ে ছিলো,তাকে হারানোর ভয়ে সে কখনো এই সীমানা লঙ্ঘন করার কথা চিন্তাও করেনি।
কিন্তু আজকে নয়,অরণ্যকে বলতে হবে সে এসব করেনি,সে এমন নয়। তাকে আজ জবাব দিতে হবে।
শ্যামা অরণ্যের করিডোরের সামনে এসে দাঁড়িয়ে গেলো,মস্তিষ্ক তাকে শেষবারের মতো সতর্ক করে দিলো
'ভেবে নাও শ্যামা,এই সীমানা একবার লঙ্ঘন করেছো তো হতে পারে অরণ্যকে তুমি চিরতরে হারিয়ে ফেলবে"
কিন্তু শ্যামা আবেগের বশে কবে শুনেছে তার মস্তিষ্কের সতর্কতা?সে মন মস্তিষ্কের দন্ধে সবসময় তার মনকে প্রাধান্য দিয়েছে। আজও ব্যতিক্রম হয়নি তার।
শ্যামা সামনের কালিঘোলা অন্ধকার করিডোর ধরে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে করিডোরের সেই শেষ প্রান্তের রুমটির দিকে। বুকে তার সকল অনুভূতির দন্ধ চলছে এই মুহুর্তে।
প্রত্যেক কদমে দড়জা আর তার মধ্যকার দূরত্ব কমতে থাকে। দড়জা থেকে কয়েক কদম দূরত্বেই সে একটি অস্পষ্ট শব্দের গোঙ্গানি শুনতে পায়,চলতে চলতে হঠাৎ থমকে যায় শ্যামা। আবার কান খাড়া করে শুনতে চেষ্টা করতে করতে নিশব্দে এগিয়ে যায় দড়জার কাছে। কিন্তু সে আওয়াজ আর শুনতে পেলোনা সে। শ্যামা দড়জায় হাত দিতে যাবে ঠিক সে সময় সামশের এসে দড়জা আর তার মাঝে বাধা হয়ে দাঁড়ায়,
"মালকিন,আপনি এখানে কেনো এসেছেন?এখানে আসা আপনার জন্য বারণ।"
হঠাৎ সামশেরকে দেখে ঘোর থেকে বেরিয়ে আসে শ্যামা। সে নিজেকে সংযত করে গম্ভীর কন্ঠে বলে উঠে,
"সামনে থেকে সরুন চাচা,আমার অরণ্যের সাথে কথা বলা জরুরি"
"মনিবের সাথে কথা বলতে হলে আপনাকে নিয়ম মেনে আপনার ঘরে অপেক্ষা করতে হবে।"
ধৈর্যর বাধ ভেঙ্গে যায় শ্যামার,
"আমাকে দেখে মনে হয় আমি এখন নিয়ম মানার অবস্থায় আছি?!সামনে থেকে সরুন,আমি অরণ্যের সাথে কথা বলতে চাই,এই মুহুর্তে,এক্ষুনি!"
অরণ্য সবটা শুনেছে ভেতর থেকে,সে তার নিস্তেজ শরীর কোনো মতে টেনে নিয়ে যায় দড়জার কাছে,এটুকু আসতেই তাল সামলাতে না পেরে দরজার সাথে ধরাম করে পড়ে বসে যায় ফ্লোরে। জোরে জোরে হাঁপাতে থাকে অরণ্য।
হঠাৎ এমন আওয়াজে চমকে উঠে সামশের এবং শ্যামা দুজনেই।
তারপর ভেসে আসে অরণ্যের নিস্তেজ ক্ষীণ কন্ঠস্বর,
"সামশের, শ্যামা আর আমি কথা বলবো,তুমি যেতে পারো"
সামশের বিচলিত হয়ে বলে,"কিন্তু মনিব...."
"যেতে বলেছি তোমাকে!", অরণ্যের গম্ভীর কণ্ঠধ্বনি শ্যামারও সারা শরীরে কাঁপুনি ধরিয়ে দেয়,অরণ্য এতো গম্ভীর রাশভারি কন্ঠে তার সাথে কখনো কথা বলেননি। এই প্রথম সে শুনলো তার সেই পিলে চমকে দেওয়া কন্ঠ।
সামশের আর কোনো দিরুক্তি না করে ভারাক্রান্ত মনে সেখান থেকে চলে যায়। শ্যামা সেখানেই ঠায় দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ দড়জার দিকে তাকিয়ে ভাবে,
'আজও আপনি আমাদের মাঝখানে একটা দেওয়াল রাখতে সক্ষম হয়েছেন অরণ্য,এখনো কি আমার সামনে আসার সময় আসেনি আপনার?' ভাবতেই মনটা বিষিয়ে উঠে তার।
তবে এখন সেসবের সময় নয়,তার কাছে অন্য প্রশ্ন রয়েছে এই মুহুর্তে অরণ্যের জন্য। সে হাটু গেড়ে বসে পড়ে দড়জার সামনে। দড়জার সাথে মাথা হেলান দিয়ে ডাকে তাকে,
" অরণ্য...."
"শুনছি"
অরণ্যের কন্ঠের গম্ভীরতা আবার চমকে দেয় শ্যামাকে,এমনভাবে কথা বলছেন কেনো উনি?উনি কি রেগে আছেন তার উপর এখানে আসার কারণে?করুক রাগ,তার বুঝি রাগ হয়না?কেনো তাকে নিজের স্বামীর সাথে ঘড়ি ধরে কথা বলতে হবে? সে নিজের চোখের পানি নিয়ন্ত্রণ এর ব্যর্থ চেষ্টা করে জিজ্ঞেস করে,
"দিব্যকে কেউ মে'রে ফেলেছে,আপনি জানেন?"
ওপাশ থেকে কোনো জবাব আসেনা,অরণ্যের নীরবতার পরেও শ্যামা বারবার প্রশ্ন করতেই থাকে,
"নীলার স্মৃতি হারিয়ে গেছে কেনো বলতে পারেন?"
"অরণ্য আপনি এসবের কিছুই জানেন না তাইনা?"
"অরণ্য প্লিজ একবার বলে দিন আপনি এসবের কিছুই জানেন না,আপনি আমাকে কখনো মিথ্যে বলবেননা আমি জানি"
শ্যামার প্রত্যেকটা প্রশ্নের পিছনে লুকানো কষ্টগুলো অরণ্যের বুক ছারখার করে দিতে থাকে,তার চোখ থেকেও গড়িয়ে পড়ে অশ্রু,তবু সে চুপ করে থাকে।
শ্যামার ধৈর্যের সীমা পার হয়ে যায়,সে এবার তেজি কন্ঠে বলে উঠে,
"আপনার এই চুপ থাকার অভ্যাসটা আমাকে কতটা কষ্ট দেয় জানেন আপনি?!কেনো আমার প্রশ্নের উত্তর আপনি দিবেন না?অরণ্য প্লিজ আমাকে খুলে বলুন সবকিছু,আমি জানি আমার অরণ্য কখনো খারাপ হতে পারেনা। আপনি এসব করেননি দয়া করে বলে দিন।"
"আমি কখনো তোমাকে বলিনি আমি খারাপ হতে পারিনা,নিজের ভাবনাগুলো আমার উপর চাপিয়ে দিওনা।" এই প্রথম অরণ্য কথা বললো।
অরণ্যের এমন জবাব শুনে স্তব্দ হয়ে যায় শ্যামা,সে কাঁপা কাঁপা গলায় অবিশ্বাসের সুরে প্রশ্ন করে,
"তাহলে আপনি বলছেন দিব্যকে আপনিই মে'রেছেন?"
"আমি যা ই করিনা কেনো তার জবাবদিহি আমার তোমাকে করতে হবেনা। সেই অধিকার আমি কখনও দিইনি তোমাকে। তুমি যেহেতু ভুলে যাচ্ছো তাই আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই শ্যামা, আমি তোমাকে ২৫লক্ষ টাকার বিনিময়ে কিছু অনিবার্য শর্ত রেখে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলাম,তার তুমি অনেকগুলোই ভঙ্গ করেছো আজকে।
শাস্তিস্বরূপ আজ এক্ষুনি আমার বাড়ি থেকে বেড়িয়ে যাবে তুমি,আর কক্ষনো ফিরে আসবেনা এখানে। আজ থেকে আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই।"
(চলবে)
