#শ্যামারণ্য
#লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
রাত আড়াইটা। নীলা আবার শোয়া থেকে উঠে ছুটে যায় বাথরুমে,তারপর হড়হড় করে বমি করতে থাকে।
এই নিয়ে কয়বার হলো জানেনা দিব্য। নীলাকে কি শান্তনা দিবে?তার নিজের চোখেও ঘুম নেই।
রাজ্যের ভীতি আর দুশ্চিন্তা ঝেঁকে ধরেছে তাকে।
আজ পুলিশের ফোন আসার পর তাদের আবিরের লা'শ শনাক্ত করতে যেতে হয়,লা'শের অবস্থা দেখে নীলা তো সেখানেই হড়হড়িয়ে বমি করে দেয়,এখনো সেই দৃশ্য মনে করে করে তার অবস্থা খারাপ। তার নিজের অবস্থাও খুব একটা ভালো নয়। তার চোখেও ভাসছে সেই বিভৎস দৃশ্য।
চারটি লা'শের মধ্যে কারোই চেহারা দেখে শনাক্ত করার উপায় নেই,কেউ তাদের চোখ দুটি উপড়ে ফেলে মুখটা থেতলে দিয়েছে,আবিরের হাত দুটিই উপড়ে ফেলা হয়েছে।
অথচ পুলিশ নাকি কোনো অস্ত্র পায়নি ঘটনাস্থলে যার সাথে খু'নের সম্পৃক্ততা থাকতে পারে।
পুলিশ কোনো সুরাহা করতে না পেরে তাদের কেই প্রাথমিক সন্দেহের তালিকায় ধরে নিয়েছে যেহেতু শেষবার কথা নীলার সাথে হয়েছে,আর তাকে অনেকবার কল করা হয়েছে এতো রাতে নীলার নাম্বার থেকে।
তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ,অনেক কষ্টে উকিলদের সাহায্যে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসতে আসতে বেজে যায় রাত দশটা। তারপর সোজা তাদের ভাড়া বাসায় চলে এসেছে,ওই বাড়িতে পা দেওয়ার সাহস আর করেনি।
নীলাও এখন অনেকটা বিশ্বাস করা শুরু করেছে দিব্যর কথা। অনেক ক্ষমতাধর কেউ আছে শ্যামার পিছনে যে তাকে রক্ষা করছে। আর তারা তাকে রাগিয়ে দিয়েছে।
নীলা বাথরুম থেকে টলতে টলতে এসে বসে দিব্যর পাশে,তাকে অনেক বিধ্বস্ত দেখাচ্ছে। ভাইয়ের মৃত্যুর শোক পালনের সুযোগ টুকু হয়নি তার,এখন নিজের জান নিয়েই চিন্তা করতে হচ্ছে। সে নিজের পেটে হাত রেখে কাঁপা কাঁপা গলায় দিব্যকে জিজ্ঞেস করে,
"ওরা আমার বাচ্চার কোনো ক্ষতি করবেনা তো?"
দিব্য পাশ ফিরে নীলার ফ্যাকাসে হয়ে যাওয়া চেহারার দিকে তাকায়,"আমি জানিনা নীলা,কিচ্ছু বুঝতে পারছিনা কি করা উচিত আমার।"
"কিছুই করার নেই তোর আর,আগেই সাবধান করেছিলাম। তখনই যদি থেমে যেতি আজ তোর এই দিন আসতোনা।"
হঠাৎ অচেনা ভারী পুরুষালী কন্ঠের কথাগুলো শুনে ভয়ে জমে যায় নীলা আর দিব্য। তারা ধীরে ধীরে পাশ ফিরে তাকায় কন্ঠের উৎসের দিকে।
রুমে শুধু একটি ড্রিম লাইট জ্বলছে। সে ড্রিম লাইটের মৃদু আলোয় দেখতে পায় তারা,
দেওয়ালের কোণার আলো আধারির মাঝে দেওয়ালের সাথে টেশ দিয়ে দাঁড়িয়ে আছে একটি অবয়ব। চোখেমুখে খেলা করছে তার কুঠিল হাসি,সে হাসতে হাসতেই বলে উঠে,
"জানিস তোদের কাল বাকি শয়তানদের সাথে শেষ করে দিইনি কেনো?কারণ আমি ভাবতে ব্যস্ত ছিলাম তোদের কি শাস্তি দেওয়া যায়,সহজ মৃ'ত্যু অনেক কম শাস্তি হবে তোদের জন্য।"
দিব্যর এই কন্ঠ চিনতে অসুবিধা হয়না,সে তার মস্তিষ্কে হাজারবার প্রতিধ্বনি শুনেছে এই কন্ঠের। সে ভীতসন্ত্রস্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে,
"ক্ষমা করে দাও এই বারের মতো,আর কখনো এরকম কিছু হবেনা আমি কথা দিচ্ছি"
দিব্যর কথা শুনে নীলারও হুঁশ ফিরে,সে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে ছিলো এতোক্ষণ সেই যুবকের দিকে,সেও সুর মিলায় দিব্যর সাথে,
"আমি সন্তানসম্ভাবা,আমার সন্তান কোনো দোষ করেনি,প্লিজ আমাকে ছেড়ে দাও। আমরা সত্যি শ্যামা আপুর আর কোনো ক্ষতি করবোনা।"
অরণ্য এবার শব্দ করে হেসে ফেলে,"তোদের বলে বোঝাতে পারবোনা তোদের এভাবে আমার সামনে প্রাণভিক্ষা চাইতে দেখে কতটা শান্তি লাগছে আমার।
আর তোদের ক্ষমা করবো?অরণ্য তালুকদার কখনো ক্ষমা করেনা,সুযোগ দেয়। ভুল করার আগে সীমানা নির্ধারণ করে দেয়,সেই সীমানা লঙ্ঘন করলে শাস্তি পেতে হবে। তোকে তোর সীমানা জানিয়ে দিয়েছিলাম,আমার শ্যামা থেকে দূরে থাকতে বলেছিলাম। কিন্তু তুই কি করলি?তোর বউয়ের কথায় তুই নিজের বোনকে শকুনদের হাতে তুলে দিয়েছিস তাকে খু'ব'লে খাওয়ার জন্য"
"আমি শ্যামা আপুর কোনো ক্ষতি চাইনি..."
"চুপ!একদম চুপ! ওর নাম আরেকবার তোদের নষ্ট মুখ দিয়ে নিবি তো তোদের দুটোর এমন অবস্থা করবো যে মৃ'ত্যু কামনা করবি তোরা।"
অরণ্যের রাগে মাথার শিরা ধপধপ করে কাঁপছে,সে এগিয়ে এসে হাত দিয়ে দিব্যর থুতনি চেপে ধরে,কট করে হাঁড় ভাঙ্গার শব্দ শুনতে পাওয়া যায় সাথে সাথে,দিব্য যন্ত্রণায় আর্তনাদ করে উঠে, নীলা এই দৃশ্য দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে,অরণ্য আবার রাগী কন্ঠে বলে উঠে,
"আর কি বললি তুই?তুই তার কোনো ক্ষতি করতে চাস নি তাইতো?তোর কি মনে হয় শ্যামার মতো আত্মসম্মানী একজন মেয়ে যে তার সম্মানকে সবকিছুর উর্ধ্বে রাখে তার সম্মানহানি করবি তুই আর সে তার সম্মান বাঁচাতে তোদের প্ল্যান মতো বিয়ে করে নিবে?এইটুকুই চিনিস তুই তোর বোনকে? শ্যামা সবার আগে নিজের গলায় দড়ি দিতো যখন সে জানতে পারতো খারাপ কিছু হয়েছে তার সাথে,নিজেকে শেষ করে দিতো সে আমি তাকে রক্ষা না করলে সেই রাতে।"
দিব্যর হঠাৎ অনুশোচনা হয়,সে আসলেই এভাবে ভেবে দেখেনি। লোভে পড়ে বিবেকবুদ্ধি হারিয়ে ফেলেছিলো। কিন্তু অনেক দেরি করে ফেলেছে সে,সেই ভুল আর শোধরানোর উপায় নেই তার।
অরণ্য দিব্যকে ছেড়ে দিয়ে এবার নীলার দিকে তাকায়,
"আর তুই?তুই কি আসলেই নারী?তুই নাকি আবার মা হবি?
মেয়ে হয়ে জেনে শুনে আরেকটা মেয়েকে তোর বখাটে ভাই আর তার মাস্তান বন্ধুদের হাতে তুলে দিয়েছিস,সেদিন আমি আরেকটু দেরি করলে...."
কথাটি আর শেষ করতে পারেনা অরণ্য,তীব্র অনুশোচনায় চোখ বুজে আসে তার।
নীলা এদিকে কাতরকন্ঠে ক্ষমা চেয়ে চলেছে,বলে চলেছে সে এমনটা করতে চায়নি। অরণ্য চোখ খুলে ভাবলেশহীন দৃষ্টিতে একবার তাকায় সামনের মানুষ দুটির দিকে। তাদের সাথে আর কথা বলে তার মন মেজাজ খারাপ করতে চায়না সে। সে উঠে দাঁড়ায় তার নির্ধারিত শাস্তি দেওয়ার জন্য।
অরণ্য তার কাজ শেষ করে রাস্তায় নেমে উদ্দেশ্যেহীনভাবে হাঁটতে থাকে,রাতের ঠান্ডা মৃদুমন্দ বাতাস তার এলোমেলো চুল আরও এলোমেলো করে দিতে থাকে। মনটা তার আরও এলোমেলো হয়ে আছে।
ভোর হতে এখনো অনেক দেরি। তার এখন ইচ্ছে করছে শ্যামার কাছে ফিরে গিয়ে তার ঘুমন্ত মুখটা একবার দেখতে। কিন্তু সে তার র'ক্ত ছিটা পড়া পোশাক আর হাতের দিকে তাকিয়ে সে ইচ্ছেটাকে দমন করে রাখে। এমন ঘৃ'ণ্য আর অপবিত্র অবস্থায় সে শ্যামার কাছে যেতে চায়না। তার সামনে সে সবসময় থাকবে তার স্বপ্নপুরুষ অরণ্য হিসেবে। শ্যামার কথা মনে পড়তেই এমন বিক্ষিপ্ত মনেও তার ঠোঁটের কোনে হাসি ফুটে উঠে।
তবে সে হাসি পুরোপুরি মিলিয়ে যায় যখন কেউ তার পথ অবরোধ করে দাঁড়ায়। সেই একি ছেঁড়া আলখেল্লা,মাথায় রংচটা গামছা বাধা,সেই আটপৌরে লাঠি,কাধে সেই একই পুটলি,আর এক গাল সাদা লম্বা দাঁড়ির মধ্যে সেই একই গা জ্বালানো হাসি। তাকে এতো বছর পর তার সামনে দেখে রাগে চোখ মুখ লাল হয়ে যায় অরণ্যের,ছুটে গিয়ে গলা টিপে ধরে শূন্যে উঠিয়ে নেয় বৃদ্ধকে,তারপর দাঁতে দাঁত পিষে বলতে থাকে,
"তোর সাহস তো কম না!আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়ে আবার এতো বছর পর আমার সামনে এসেছিস! কি উদ্দেশ্য নিয়ে এসেছিস এইবার?" রাগের মাঝেও গলা ধরে আসে অরণ্যের।
বৃদ্ধ ফকির অরণ্যের আঘাতে কোনো প্রতিক্রিয়া দেখালোনা,যেনো অরণ্যের আঘাত তাকে বিন্দুমাত্র কষ্ট দিতে পারছেনা। অবশ্য তা মিথ্যে নয়,অরণ্য জানে সে তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও এই লোকের কিচ্ছু করতে পারবেনা। অনেক ক্ষমতাধর জ্বিন সে,তার এই অবস্থার জন্য দায়ী একমাত্র এই জ্বিন। তার জীবনের এক মুহুর্তের একটা ভুল তার জীবনের সবকিছু কেড়ে নিয়েছে।
বৃদ্ধ ফকির তার দাঁড়িতে হাত বুলাতে বুলাতে অরণ্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাসতে হাসতেই বলে,
"তোর বউয়ের প্রতি তোর এতো ভালোবাসা দেখে তোর সাথে একবার দেখা করার লোভ সামলাতে পারলাম নারে জমিদার। ভারী মিষ্টি মেয়েটা,আজকাল এমন মেয়ে পাওয়া যায়না, সে সবাইকে অনায়াসে ভালোবাসতে পারে। কিন্তু তুইও যে কাউকে ভালোবাসতে পারিস তা দেখে ভালো লাগলো।"
বুক ধ্বক করে উঠে অরণ্যের জ্বিনের মুখে শ্যামার কথা শুনে,আতঙ্কে মুখের র'ক্ত সরে যায় তার চেহারা থেকে,
"শ্যামাকে এর মধ্যে আনিস না। তোর সাথে কোনো শত্রুতা থাকলে আমার আছে,এর সাথে ওর কোনো সম্পর্ক নেই। ও নির্দোষ। ওর কোনো ক্ষতি করিসনা তুই,আমি হাত জোর করে মিনতি করছি তোর কাছে"
বৃদ্ধের মুখের হাসি মিলিয়ে যায় এবার,সে রাশভারী গলায় বলে উঠে,"আমি এখানে কারোও ক্ষতি করতে আসিনি। আমিও মেয়েটার ভালো চাই,তাই তোকে সতর্ক করতে এসেছি। মনে করিয়ে দিতে এসেছি কি ভুলে যাচ্ছিস তুই।"
অরণ্য ধুরু ধুরু বুকে ভ্রু কুঁচকে তাকায় জ্বিনের দিকে,তার কথা বোধগম্য হয়না তার। কি ভুলে যাচ্ছে সে?
সকাল নয়টা। বাড়িওয়ালা রশিদ মিয়া বিরক্তির সাথে সিড়ি বেয়ে উঠছে দোতলার উদ্দেশ্যে। দোতলার ভারাটিয়াদের উপর প্রচন্ড বিরক্ত সে। বাসা ছাড়বে বলে অগ্রিম বলে দিয়েছে,আজ মাসের এক তারিখ,এখনো জিনিসপত্র নিয়ে যাওয়ার নাম গন্ধ তো নেই। তার উপর কাল নাকি ওরা আবার ফিরে এসেছে। মধ্যরাতে তাদের ঘর থেকে অনেক আওয়াজ আসছিলো। তাদের ঘরের একদম উপরের তলায় এসব আওয়াজ হওয়াতে রাতে ঘুমে ব্যাঘাত সৃষ্টি করে তাদের এসব আওয়াজ।
রশিদ মিয়া ঠিক করেছেন এমন ভাড়াটিয়া তিনি রাখবেন না। আজিই চলে যেতে বলবে। কিন্তু কখন থেকে কলিং বেল বাজিয়ে চলেছেন তিনি,এখনো কারো দড়জা খোলার নামগন্ধ নেই।
বিরক্ত হয়ে সে এবার দড়জায় বাড়ি দেয়,সাথে সাথে খানিকটা ফাঁক হয়ে যায় দড়জা। রশিদ মিয়া অবাক হয়ে যায়,এভাবে বাসাবাড়ির দড়জা খোলা রাখে কে?
সে অনেকবার বাইরে থেকে ডাকাডাকি করে কিন্তু কেউ সাড়া দেয়না তাতে। কি করবে বুঝতে না পেরে এবার দড়জা খুলে ঘরে প্রবেশ করে রশিদ মিয়া।
পুরো ঘরে পিনপতন নীরবতা,কোনো মানুষের কোলাহল শোনা যাচ্ছেনা। সে ডাকাডাকি করে ভেতরের রুমে যেতে যেতে হঠাৎ র'ক্তের ধাতব গন্ধ তার নাকে এসে বারি খায়।
রশিদ মিয়া দ্রুত কদমে রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়,তবে সেখানে যে দৃশ্য দেখলেন তিনি তা দেখে ভয়ে চিৎকার করে পালিয়ে যান সেখান থেকে।
রুমে দিব্যর লা'শ পড়ে আছে,শরীরে অসংখ্য ছুরিকাঘাতের দাগ,তার শরীর থেকে র'ক্ত গড়িয়ে চারপাশে র'ক্তের ছোটখাটো একটা পুলের সৃষ্টি হয়েছে। পাশে র'ক্তমাখা ছুড়ি হাতে ভাবলেশহীন ভাবে বসে আছে তার অন্তঃসত্ত্বা স্ত্রী নীলা। নীলার দৃষ্টি ঘোলাটে,সে সজাগ,কিন্তু তার আশেপাশে কি ঘটছে এবং ভবিষ্যতে তার সাথে কি কি ঘটবে তা বোঝার বিন্দুমাত্র কোনো বোধশক্তি নেই তার মাঝে।
(চলবে)
