৪১+৪২+৪৩+৪৪+৪৫+৪৬+৪৭+৪৮+৪৯+৫০
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#পর্ব_৪১
[Page - DrmShohagHoney]
ইরফান স্তব্ধ চোখে মাইরার পানে চেয়ে রইল। প্রথমে কিছুটা রাগ হলেও মাইরাকে এভাবে কাঁদতে দেখে রাগ মিলিয়ে যায়। ঠিক যেমন জ্বলন্ত আগুনে পানি পড়লে নিমিষেই আগুন নিভে যায়, তেমনি মাইরার অশ্র কণায় ইরফানের রাগ মুহূর্তেই নিভে গেল। কেমন করে যেন তাকিয়ে রইল মাথা নিচু করে রাখা মাইরার পানে। বেডসাইড টেবিলের উপর ফোন বেজে ওঠে। ইরফান চুপ করে তাকিয়ে রইল মাইরার পানে। ফোন তুলল না। কল বাজতে বাজতে কেটে যায়। আবারও কল আসলে ইরফান এগিয়ে গিয়ে কল রিসিভ করে ছোট করে বলে,
"আসছি।"
এরপর চুপচাপ এগিয়ে গিয়ে কাভার্ড থেকে একটা ব্লাক শার্ট বের করে। ব্লাক গ্যাবার্ডিন প্যান্টের উপর পাতলা ব্লাক শার্ট টি জড়িয়ে নিল। দু'হাতের শার্টের হাতা কনুই পর্যন্ত গুটিয়ে নেয়। এরপর হাতঘড়ি হাতে পরতে পরতে একবার মাইরার পানে তাকায়৷ তবে কিছু বলে না। ফোন পকেটে রেখে বেলকনিতে যেতে নিয়ে তার ঘরের ভেতর যে ঘরটা আছে সে ঘরের দরজার হাতল ধরে ঘোরালেই অবাক হয়। এই দরজা খোলা কেন? ভেতরে উঁকি দিলে মনে পড়ল এই ঘরের লাইট ফিউজ হয়েছে গতদিন। ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে তাকালো। কিছু ভাবলো হয়তো। ফোঁস করে বিরক্তির শ্বাস ফেলে দরজা লক করে দেয়। এরপর গটগট পায়ে বলকনিতে চলে যায়।
ইরফান বেলকনিতে গেলে মাইরা মাথা তুলে তাকায়। মেয়েটা অবাক হয় ভীষণ। সে যে এতোকিছু বললো, লোকটা তাকে কিছুই বললো না? বললেও কি, সে শুনতো না। ভালো লাগে না আর।
তাছাড়া সে যা বলেছে ভুল তো কিছু বলেনি। আবারও তার ভাইয়ের কথা মনে পড়ল। বাম কাত হয়ে বা হাতের তালুতে মাথা রেখে শুয়ে পড়ে।
ইরফান বেলকনির দরজা চাপিয়ে দেয়। রাতের অন্ধকারের মিটিমিটি বাতাস এসে গা ছুঁয়ে দেয়। ইরফান ছোট্ট একটা টেবিলের ড্রয়ার থেকে সিগারেট আর লাইটার বের করলো। অন্ধকারের মাঝে অজানায় দৃষ্টি রেখে সিগারেটে আগুন ধরায়। গুণে গুণে তিনটে সিগারেট শেষ করে। এরপর ড্রয়ার থেকে (Hubba Bubba) চুইনগাম বের করে মুখে দেয়। সিগারেট এর গন্ধ দূর করার জন্য মূলত বেশ অনেকগুলো হুব্বা বুব্বা চুইনগাম কিনেছে ইরফান। কারণ অবশ্যই মাইরা সিগারেট এর গন্ধ সহ্য করতে পারে না বলে। দু'হাত প্যান্টের পকেটে গুঁজে বেশ কিছুক্ষণ চুইনগাম চিবায়। দৃষ্টি অন্ধকারাচ্ছন্ন প্রকৃতির মাঝে। মুখাবয়বে চিরাচরিত গাম্ভীর্য। মুখজুড়ে ভাবনার ছাপ।
কিছুকক্ষণ পর মুখ গোল করে ফেলে দেয় চুইনগাম। এরপর ঘরের ভেতর প্রবেশ করে।
বেডের উপর নজর পড়লে দেখল মাইরা এদিক ফিরে শুয়ে চোখ বুঝে। ধীরে পায়ে এগিয়ে যায় মাইরার দিকে। মাইরার মাথার কাছে বসে। বাম পায়ের হাঁটু মেঝেতে ঠেকায়, ডান পা সামান্য উঁচু করে রাখে। বা হাতে মাইরার গালে হেলে আসা চুলগুলো কানের পিঠে গুঁজে দেয়। মাইরা ঘুমের মাঝেই শব্দ করে শ্বাস ছাড়ে। কেঁদেকেটে মেয়েটা ক্লান্ত হয়ে গিয়েছে। ইরফান মাইরার গালে হাত দিয়ে মাইরা ফোলা মুখপানে চেয়ে থাকে। সে আসলে বুঝতে পারছে না মাইরা কেন কাঁদলো। মাইরাকে ঘরে আটকে রেখে গিয়ে কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল। কাজের চাপে একদম মাথায় ছিল না। মাথায় আসতেই একপ্রকার দৌড়ে এসেছে ঘরে। বাট সময়টা হয়তো বেশি ছিল। প্রায় দেড় ঘণ্টার কাছাকাছি। ইরফানের মনে প্রশ্ন জাগে, 'মেয়েটা কি ভয় পেয়ে এতো কাঁদলো?'
ইরফান বা হাতের বুড়ো আঙুলের সাহায্যে মাইরার চোখের কোণে লেগে থাকা এক ফোঁটা জমে থাকা জল কণা মুছে দিল। মাইরার গালে আলতো করে হাত বুলিয়ে নরম কণ্ঠে ডাকে,
"লিটল গার্ল?"
মাইরা সাড়া দিল না। একটু নড়েচড়ে ঘুমের ঘোরে ডান হাত ঠাস করে সামনের দিকে ফেলে। ফলস্বরূপ তার হাতটা ইরফানের কাঁধের উপর এসে পড়ে। ইরফান আড়চোখে তাকালো তার ঘাড়ের উপর রাখা মাইরার হাতখানার দিকে। ডান হাত বাড়িয়ে তার কাঁধে থাকা হাতটা হাতের মুঠোয় নিল। এরপর মাইরার হাতের উল্টো পিঠে ছোট করে একটা চুমু খায়। আবারও মৃদুস্বরে ডাকে,
"লিটল গার্ল?"
মাইরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়নি। একটু চোখ লেগেছিল। ইরফানের এটুকু ডাকে, স্পর্শে মেয়েটার ঘুম ছুটে যায়। তবে চোখ খুলে তাকায় না। এই লোকের সাথে তো সে জীবনেও কথা বলবে না। প্রশ্নই আসে না। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার বন্ধ চোখের পাতায় দৃষ্টি নিবদ্ধ করে রাখে। ভ্রু কুঁচকে বলে,
"আই নো, তুমি জেগে আছো।"
মাইরা ঢোক গিলল। বন্ধ চোখেই ইরফানের হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়াতে চায়। ইরফান ছাড়লো না মাইরার হাত। বা হাতে মাইরার গাল আলতো হাতে স্লাইড করতে করতে বলে,
"অপেন ইওর আইস।"
মাইরা শুনলো না ইরফানের কথা। কেন শুনবে এই লোকের কথা? তার ভালো তো দেখতেই পারেনা এই লোক। তাকে কাঁদাতে যা যা করতে হয় সবই করে। গাঁট হয়ে পড়ে রইল ঘুমের ভান ধরে।
ইরফান মাইরার দিকে চেয়ে ঠাণ্ডা গলায় বলে,
"চোখ খুলবে নাকি আমি কিছু করব?"
মাইরার কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। কি করবে এই লোক? ইরফানের হাতে থাকা তার হাতটা আবারও মোচড়ায়, ছুটাতে চায়। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকে চেয়ে হাতের বাঁধন আরও শক্ত করে। মাইরা ব্যর্থ হয়ে চুপ হয়ে যায়। তবে চোখ খোলে না। ইরফান মাইরার বুড়ো আঙুল তার মুখে পুড়ে নেয়। মাইরা কিছু বোঝার আগেই ইরফান মাইরার বুড়ো আঙুলের মাঝ বরাবর দাঁত বসায়। মাইরা তড়াক করে চোখ মেলে তাকায়। ইরফানের মুখে তার হাতের আঙুল দেখে চোখ বড় বড় করে চেঁচিয়ে ওঠে। বা হাতে ইরফানের ডান গালে হাত দিয়ে ঠেলে বলে,
"অ'স'ভ্য লোক আমার আঙুল ভেঙে গেল। ছাড়ুন।"
ইরফান মাইরার দিকে চেয়ে আঙুলে বসানো দাঁত শিথীল করল। তবে মুখ থেকে আঙুল বের করল না, সাথে শক্তহাতে মাইরার হাত চেপে মাইরার দিকে চেয়ে রইল। মাইরা ইরফানের গলায় কয়েকটা খামচি দেয় হাত ছাড়া পাবার আশায়। ইরফান ভাবলেশহীন। কি একটা অবস্থা! মেয়েটা মিনমিন করে বলে,
"আমার হাত ছাড়ুন।"
ইরফানের দেহের যেমন কোনো নড়চড় নেই, তেমনি দৃষ্টির নড়চড় নেই।
ইরফানকে একদম তার মুখের সামনে দেখে কেমন অস্বস্তি হলো মাইরার, তবে একটু আগেই যে সে ইরফানকে অনেকগুলো শক্ত কথা শুনিয়েছে, সেগুলো ভেবেই ঢোক গিলল। চোখজুড়ে ভীতি দেখা দিল। তাকে লোকটা এখন কি করবে? এই আঙুল ভেঙে দেয়ার পণ করেছে নাকি?
তার ভাবনার মাঝেই ইরফান খুবই আলতোভাবে মাইরার আঙুল মুখ থেকে বের করে ফেলে। হাত ছেড়ে দেয়। মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আঙুল টা উল্টেপাল্টে দেখল। ইশ দাঁত বসিয়ে দিয়েছে। ইরফানের দিকে তাকিয়ে রেগে বলে, "রা'ক্ষ''স একটা।"
ইরফান তার বা হাত মাইরার দিকে এগিয়ে নিলে মাইরা ভয় পায়। ইরফান বা হাতের বুড়ো আঙুল দ্বারা মাইরার ঠোঁটের নিচে চিবুকের নিচের অংশে জমে থাকা ঘাম মুছে দেয় খুব মনোযোগের সহিত। এরপর দৃষ্টি ঘুরিয়ে মাইরার দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, "ওকে।"
মাইরা অদ্ভুদভাবে তাকায় ইরফানের দিকে। ওকে মানে? ও এই লোককে রা'ক্ষ'স বলল, আর ইনি বলছে 'ওকে?' এই লোক পা'গ'ল টা'গ'ল হয়েছে নাকি!
মাইরার ভাবনার মাঝেই ইরফান মৃদুস্বরে জিজ্ঞেস করে,
"তুমি কি ভয় পেয়েছিলে? আই মিন পাশের রুমে গিয়ে কিছু দেখে ভ'য় পেয়েছ?"
মাইরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। সে কি ভাবছে আর এই লোক কি বলছে। তবে ইরফানের কথায় অবাক হলো। ওই ঘরে এমন কি আছে যে সে ভ'য় পাবে? তার খুব মন খা'রা'প ছিল বলে বেড থেকেই নামেনি। অন্যসময় হলে ঠিকই গিয়ে দেখত ওই ঘরে কি আছে। অতঃপর অবাক হয়ে জিজ্ঞেস করে,
"ওই ঘরে কি আছে?"
ইরফান ভ্রু কোঁচকালো। মাইরার কথার ধরনে বুঝলো মাইরা ওই ঘরে যায়নি। মাইরার মুখপানে চেয়ে ঠাণ্ডা গলায় বলে, "নাথিং।"
মাইরা কৌতুহলী চোখে প্রশ্ন করে, "তাহলে ভ'য় পাওয়ার কথা বললেন কেন?"
ইরফান গম্ভীর গলায় বলে,
"কজ, ইউ আর আ স্টুপিট গার্ল।"
মাইরা বিরক্ত হলো। কিছু বলল না।
ইরফান চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে,
"কাঁদছিলে কেন?"
মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। জিভ দিয়ে ঠোঁট ভেজায়। তাকে ঘরে বন্দী করে রেখে এখন এসে বলছে সে কেন কেঁদেছে। চোখ নামিয়ে বলে,
"আপনার মতো পা'ষা'ণ লোক যার জীবনে আছে, সে না কাঁদলেই বরং জিজ্ঞেস করবেন, কেন কাঁদলো না।"
ইরফান বিরক্ত হলো। ধমকে বলে, "স্টুপিট গার্ল কেন কাঁদলে বলো।"
মাইরা রেগে তাকায়। আবার তাকে ধমকাধমকি করতে এসেছে। এই লোকটা আসলেই খা'রা'প। ইরফান চোখ বুজে শ্বাস নেয়। নিজেকে সামলে আবারও নরম সুরে জিজ্ঞেস করে,
"কাঁদলে কেন? টেল মি।"
মাইরা অবাক হয়। এই লোককে তার গিরগিটির চেয়েও ভ'য়া'নক লাগে। সেকেন্ডে সেকেন্ডে রঙ বদলায়। পিটপিট করে চেয়ে থাকে কিছু সময় ইরফানের দিকে।
ইরফান উত্তরের আশায় মাইরার পানে শান্ত চোখে চেয়ে আছে। মাইরা ঢোক গিলে বলে,
"আপনিই তো আমাকে ঘরে আটকে রেখে গেলেন।"
ইরফান সাথে সাথেই অশান্ত কণ্ঠে বলে ওঠে,
"আর রাখবো না।"
মাইরা অদ্ভুদভাবে তাকায় ইরফানের দিকে। ইরফান মাইরাকে চুপ থাকতে দেখে ভ্রু কুঁচকে কণ্ঠে বিরক্তি ঢেলে আবারও জিজ্ঞেস করে,
"কান্নার কারণ কি? আমাকে রাগাচ্ছো কেন? এক কোয়শ্চন কতবার করব?"
মাইরা চোখ নামিয়ে নেয়। মৃদুস্বরে বলে,
"আমার ছোট ভাই আমার কোলে উঠতে চেয়েছিল, আপনার জন্যই তো তাকে কোলে নিতে পারিনি। আটকে রেখেছিলেন কেন?"
ইরফান বিস্ময় কণ্ঠে বলে,
"এজন্য কেঁদেছ?"
মাইরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। কণ্ঠে ঝাঁঝ ঢেলে বলে,
"তো আর কি জন্য কাঁদবো? সবাই কি আপনার মতো নির্দয়? সব মানুষ জা'হা'ন্না'মে গেলেও তো আপনার কোনো যায় আসে না। হার্টলেস লোক।"
ইরফান অদ্ভুদভাবে তাকায় মাইরার পানে। মাইরার ডান হাত তার মুঠোয় নিয়ে মাইরার হাতের উল্টো পিঠে বুড়ো আঙুলের সাহায্যে আলতো হাতে স্লাইড করতে করতে মাইরার চোখের দিকে তাকিয়ে ঠাণ্ডা গলায় বলে,
"তুমি বড় হবে না স্টুপিট গার্ল?"
মাইরা তার হাত মোচড়াতে মোচড়াতে মুখ বাঁকিয়ে বলে, "আমি যথেষ্ট বড়।"
ইরফান মাথা নিচু করে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসলো। এরপর মাইরাকে ছেড়ে বসা থেকে উঠে দাঁড়ায়। দু'হাত প্যান্টের পকেটে গুঁজে গম্ভীর গলায় বলে,
"বড়রা যাকে তাকে হার্টলেস বলে না।"
মাইরা ইরফানের দিকে তাকালো না। উল্টো ঘুরে শুয়ে চোখ বুজে নেয়।
ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে,
"ওয়েট, তোমার ভাইকে এনে দিচ্ছি।"
মাইরা তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে। মনে হচ্ছে তার ভাই পাশের রুমে। এই লোক তার ভাইকে আনতে যাচ্ছে। অবাক হয়ে বলে,
"কোথায় যাচ্ছেন? ওরা সবাই গ্রামে চলে গিয়েছে।"
মাইরার কথা শুনে ইরফান অবাক হলো।
বিড়বিড় করে, "ওহ শীট!"
এরপর মাইরার দিকে তাকিয়ে প্রশ্ন করে, "কখন গিয়েছে?"
মাইরা অবাক হয়ে তাকায়। এই লোক জানেনা তার মা, ভাই কখন গিয়েছে? তাকে ঘরে আটকে রেখে সে বাইরে ছিল। এখন তাকেই এসে জিজ্ঞেস করছে তার ভাইয়েরা কখন গিয়েছে। রেগে বলে,
"আপনি আমাকে বন্দী করে রেখে গিয়েছিলেন বুঝলেন? মনে পড়েছে আপনার? আমি কি জ্যোতিষি যে ঘরে বসেই বাইরের খবর পাবো?"
মাইরার প্রতিটি ত্যাড়া কথায় ইরফান রেগে তাকায় মাইরার দিকে। শক্ত গলায় বলে,
"স্টুপিট গার্ল, রাগিয়ো না আমাকে।"
মাইরা রেগে বলে,
"আপনার জন্য আমার ভাইটা কেঁদেকেটে চলে গিয়েছে গ্রামে। আমার মায়ের সাথেও দেখা করতে পারিনি। এবার বুঝেছেন তো আপনি কত খা'রা'প লোক! এখন আমাকে এসে রাগাতে না করছেন। কে রাগাতে গিয়েছে আপনাকে? আমি তো আপনার সাথে কথাই বলবো না।"
কথাগুলো রেগে বললেও মেয়েটার চোখজোড়া ভিজে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে ইতিমধ্যে।
ইরফান মাইরার দিকে ঠাণ্ডা চোখে চেয়ে থাকে। মাইরা ইরফানকে শান্ত দেখে অবাক হয়। তার কথায় এই লোকটার উপর প্রভাব ফেলছে না মনে হচ্ছে। ইরফান এগিয়ে এসে মাইরার পাশে দাঁড়ায়। এরপর দু'হাতে মাইরার গাল মুছে দিয়ে ঠাণ্ডা গলায় বলে,
"ডোন্ট ক্রাই। স্যরি!"
মাইরা পিটপিট করে ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। অবাক হয় ভীষণ। এই লোক অনুতপ্তও হয়? এর আগেও ক্ষেত্রবিশেষে স্যরি বলেছে মাইরাকে। তার মনে আছে। কিন্তুু এই লোকটার সাথে তো এসব ব্যবহার যায় না। প্রতিবারের মতো এবারেও জিজ্ঞেস করে ফেলে, "আপনি আমাকে স্যরি বললেন?"
ইরফান ভ্রু কুঁচকে বলে, "নো।"
মাইরা মুখ বাঁকায়। বিড়বিড় করে, "মিথ্যুক একটা।"
যাকে এতোক্ষণ শত্রু ভাবলো, চারটে আফসোসও করল এই লোকটা তার স্বামী হওয়ায়, মায়ের উপর অভিমান বৃদ্ধি হলো,, ইরফানকে ঠাণ্ডা দেখে সব রাগ ভুলে আবদার করে বসে,
"আমাকে ভাইয়ের কাছে নিয়ে যাবেন?"
মাইরার কণ্ঠ ভেজা। ইরফান মাইরার মুখপানে চেয়ে থাকে। কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুঁজে দিয়ে ছোট করে করে বলে,
"যাবো।"
কথাটা বলে মাইরার গাল থেকে হাত সরিয়ে হাতঘড়িতে একবার সময় দেখল ৯ টা ৫৬।
এরপর মাইরার হিজাব নিয়ে মাইরার মাথায় দু'বার পেঁচিয়ে মাথা ঢেকে দেয়। মাইরা বিরক্ত হয়ে বলে,
"কি করছেন?"
ইরফান বসা থেকে দাঁড়িয়ে বলে,
"ইনায়া চলে যাচ্ছে। এসো।"
ইনায়ার যাওয়ার কথা শুনে মাইরা দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। রাতে এখনো না খাওয়া, সাথে এতোক্ষণ কান্নার ফলে শরীরটা উইক লাগছে।দাঁড়ানোর সাথে সাথে মাথাটা কেমন ঘুরে উঠল। চারপাশ অন্ধকার লাগলো কিছু সময়ের জন্য। পাশেই ইরফানকে পেয়ে দু'হাতে ইরফানের হাত আঁকড়ে ধরে। ইরফান মাইরার কাঁধে হাত রেখে চিন্তিত কণ্ঠে বলে,
"হোয়াট হ্যাপেন্ড? আর ইউ ওকে?"
মাইরা কিছুক্ষণ পর চোখ মেলে তাকায়। ইরফানকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ায়। এরপর মৃদুস্বরে বলে,
"কিছু না।"
কথাটা বলে মাথার হিজাব দিয়ে ভালোভাবে মাথা সহ নিজেকে ঢেকে নিল। এরপর এগিয়ে যেতে নিলে ইরফান মাইরার হাত টেনে ধরে। মাইরা বিরক্ত হয়ে বলে,
"আপনি কি এখন আমাকে ইনায়া আপুর সাথেও দেখা করতে দিবেন না?"
ইরফান মাইরার কথার উত্তর করল না। ঝট করে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা চেঁচিয়ে ওঠে। রেগে বলে,
"হায় আল্লাহ! নামান আমায়। আমি হাঁটতে পারবো। দয়া করে নামান। বাইরে অনেক মানুষ আছে।"
ইরফান বিরক্ত হলো। ধমকে বলে,
"সাট আপ।"
মাইরা চুপসে যায়। ইরফান গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নামতে থাকে। ইরফানের কাজিনসহ বিয়ে বাড়ির সবাই ইরফানদের ড্রয়িং স্পেসে দাঁড়িয়ে আছে। ইরফানের কোলে মাইরাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। শুদ্ধ তার কাজিনদের মাঝ থেকে কনফিউজড হয়ে বলে,
"বিয়েটা যেন কার হচ্ছে?"
শুদ্ধর কথায় সবাই হেসে ফেলে। ইরফান মাইরাকে নিয়ে নিচে নেমে আসে। মাইরার ল'জ্জা'য় হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে।
ইরফান এক সাইডে মাইরাকে দাঁড় করিয়ে দেয়। মাইরা সাথে সাথে ইরফানের থেকে কয়েক হাত দূরে সরে দাঁড়ায়। ইরফান ভ্রু কুঁচকে তাকায় মাইরার দিকে। সবাই যে তাদের দিকে চেয়ে আছে সে খেয়াল নেই এই ছেলের। মাইরা তার থেকে দূরে সরে দাঁড়ালো, সেই খেয়ালে ইরফান। এগিয়ে গিয়ে মাইরার পাশে দাঁড়িয়ে বলে,
"স্টুপিট কি প্রবলেম?"
মাইরা কিছু বলল না। অ'স'হ্য লোক একটা। তারেক নেওয়াজ এগিয়ে এসে ভ্রু কুঁচকে বলে,
"মাইরা আম্মু তুমি কি অসুস্থ?"
মাইরা ঢোক গিলল। সবাই সোফা, চেয়ার দখল করে বসেছে। আবার অনেকে দাঁড়িয়ে আছে। মাইরা সবাইকে তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে অস্বস্তিতে ঘিরে মিনমিন করে উত্তর দেয়,
"না বাবা।"
তারেক নেওয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে সোফায় গিয়ে বসলেন। শুদ্ধ ইরফানের সামনে দাঁড়িয়ে বলল,
"আবার বিয়ে করবি ভাই?"
ইরফান ভ্রু কুঁচকে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ আফসোসের সুরে বলে,
"তুই ল'জ্জা পাওয়ার পাত্র নয়, ভুল করে যদি পেয়ে যাস, তবে আমায় বলে ফেল। আমি সব ব্যবস্থা করব, পাক্কা।"
ইরফান বিরক্ত চোখে তাকায়। মাইরা তীব্র অস্বস্তিতে এখান থেকে সরে দাঁড়ানোর জন্য দু'পা এগোলে ইরফান মাইরার হাতের কব্জি ধরে টেনে বলে,
"এক পা নড়লে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো।"
শুদ্ধ হেসে আফসোসের সুরে বলে,
"আজ আমার বউ নেই বলে কোলে তুলতে পারছি না, তার হাত টেনে ধরতে পারছি না, পা ভাঙার হুমকি দিতে পারছি না, এসব দুঃখ আর সহ্য করা যাচ্ছে না। আমার কত দুঃখ একবার ভাবো মাইরা।"
মাইরা শুদ্ধর কথা শুনে মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে। এতো অস্বস্তি হচ্ছে তার, বলে বোঝানো যাবে না। সব এই লোকটার জন্য। বন্ধুগুলোও কেমন যেন।
শুদ্ধ আর কিছু বললো না। মিটিমিটি হেসে ফাইজের কাছে যাওয়ার জন্য এগোয়।
~~
ইরফানদের গেইটের সামনে ইনায়াকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই। মেয়েটা মাথা নিচু করে নিঃশব্দে কাঁদছে। রুমা নেওয়াজ ইনায়ার মুখে ছোট ছোট চুমু আঁকে। নিজেকে সামলে গালে হাত দিয়ে বলে,
"তোর নতুন বাবা মায়ের খেয়াল রাখবি কিন্তুু কেমন? লক্ষী মেয়ে হয়ে থাকবি।"
ইনায়া মাথা নিচু কেঁদে বিড়বিড়িয়ে বলে,
"আম্মু আমি এখানে আরও কয়েকদিন থাকি?"
রুমা নেওয়াজ মেয়ের চোখের পানি মুছে দিয়ে বলেন,
"ফাইজ দাঁড়িয়ে আছে। তোর শ্বাশুড়ি তোকে ঘরে তোলার জন্য বসে আছে। সবাইকে অপেক্ষা করিয়ে এখানে কয়দিন থাকবি?"
ইনায়া তার মাকে জড়িয়ে ধরল। ফাইজ অসহায় চোখে ইনায়ার দিকে চেয়ে আছে। তার লিটল কুইনের এভাবে কান্না তার একদম ভালো লাগছে না। ফাইজ তার থেকে একটু দূরে দাঁড়ানো শুদ্ধকে টেনে ফিসফিসিয়ে বলে,
"তোর বোন এতো কাঁদছে কেন? আমি তো বেঁচে আছি। স্বামী মরলেও মানুষ এতো কাঁদে না।"
শুদ্ধ ফাইজের কান টেনে ধরে। ফাইজ কটমট দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর হাত টেনে নামিয়ে দেয় তার কান থেকে। রেগে বলে,
"কান টানছিস কেন বেয়া'দব?"
শুদ্ধ মেকি হেসে বলে,
"তুই শুধু ভুলে যাস। তাই কান টেনে বলছি। এবার আর ভুলবি না।"
"কি?"
শুদ্ধ সিরিয়াস কণ্ঠে বলে,
"তুই যে বলেছিলি আমার বোনকে বিয়ে করে ওকে সিন্দুকে ভরে রাখবি। আমি ইনায়াকে সাথে নিয়ে গিয়ে সেই সিন্দুক অর্ডার দিয়েছিলাম, বুঝলি? ও তো জেনে গিয়েছে, তুই ওকে নিয়ে গিয়ে সিন্দুকে ভরে রাখবি। এ বাড়ি আর আসতে দিবি না। তাই বেচারী জন্মের কান্না কাঁদছে। আহারে আমারও দুঃখ হচ্ছে ইনায়াটার জন্য। বলছি মাঝে মাঝে একটু বাইরের আলো বাতাসে ঘুরিয়ে আবার সিন্দুকে ভরে রাখিস।"
ফাইজ তব্দা খেয়ে চেয়ে আছে শুদ্ধর দিকে। একে ঠিক কি করা উচিৎ? রেগে দাঁতে দাঁত চেপে বলল,
"আসলেই ওকে সিন্দুকে ভরে রাখব, তোদের মতো ব্রিটিশদের হাওয়া আমার বউয়ের গায়ে কিছুতেই লাগতে দিব না আমি।"
শুদ্ধ মিটিমিটি হেসে সামনে এগোতে এগোতে বলে,
"দাঁড়া ইনায়াকে মনে করিয়ে দিয়ে আসি।"
ফাইজ শুদ্ধর হাত টেনে ধরে। একে দিয়ে বিশ্বাস নেই। বিরক্ত হয়ে বলল,
"এ ভাই তুই গিয়ে ঘুমা তো। আমায় রেহাই দে আজকে অন্তত।"
শুদ্ধ চরম মন খা'রা'পের ভান করে দু'হাত মাথায় তুলে বলে,
"কি বলছিস? আমি তোর বা'স'র ঘরে ঢুকব না?"
ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলল। নাহ এর সাথে কথা বলে মেজাজ গরম ছাড়া আর কিছুই হবে না।
তারেক নেওয়াজ ঝাপসা চোখজোড়া আড়াল করে ইনায়ার কাছে আসলেন। ইনায়ার হাত তার মুঠোয় নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে ফাইজের সামনে দাঁড়ালেন। ফাইজ ইনায়ার থেকে চোখ সরিয়ে তার শ্বশুরের দিকে তাকায়। তারেক নেওয়াজ ইনায়ার হাত ফাইজের হাতের উপর রেখে মৃদুস্বরে বলেন,
"আমার রাজকন্যা কে তোমার হাতে তুলে দিচ্ছি বাবা, তাকে আগলে রেখ।"
ফাইজ ইনায়ার হাতখানা শক্ত করে ধরল। এটা তার লিটল কুইন। কত অপেক্ষার ফল তার লিটল কুইন। তাকে আগলে রাখবে না? মৃদু হেসে বলে,
"অবশ্যই বাবা।"
তারেক নেওয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে ইনায়ার হাত ছেড়ে ভেতরে চলে যায়। চোখের কোণে পানি। মেয়েকে বিদায় দিতে এতো দুঃখ কখনো বুঝতে পারেননি।
ইনায়া মাথা নিচু করে নিরবে চোখের পানি ফেলে। ফাইজ ফিসফিসিয়ে বলে,
"লিটল কুইন তোমাকে কোলে নিচ্ছি, ওকে?"
ইনায়া দ্রুত মাথা তুলে ফাইজের দিকে তাকায়। ফাইজ তার সদ্য বিবাহিত বউটার কান্নামাখা মুখ দেখে অসহায় মুখ করে তাকালো। ইনায়া মিনমিন করে বলে,
"আমি হেঁটে যেতে পারব।"
ফাইজ ইনায়ার কথা মেনে নিল। এমনিতেই খুব কেঁদেছে। চুপ করে ইনায়ার ডান হাত তার বা হাতের মুঠোয় নিয়ে সামনে তাদের দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে যায়। ফাইজ তার গাড়ির পাশে দাঁড়িয়ে গাড়ির ডোর খুলে দেয়।
ইরফান বা হাতে মাইরার হাত ধরে রেখেছে। ডান হাতে ইনায়ার মাথায় হাত রেখে বলে,
"ফাইজ তোকে কিছু বললে আমাকে সাথে সাথে কল করে জানাবি, ওকে?"
ইনায়া ইরফানের দিকে তাকালো। মাথা নেড়ে সম্মতি দিল। ইরফান মৃদুস্বরে বলে,
"ডোন্ট ক্রাই। পৌঁছে কল করবি।"
ইনায়া তার ভাইকে জড়িয়ে ধরল। ইরফান একটু অবাক হলো। তার থেকে সাধারণত সবাই দূরত্ব রেখেই চলে। আজ হঠাৎ ইনায়াকে তার সাথে এতোটা সহজ হতে দেখে ভীষণ অবাক হয়। ডান হাত ইনায়ার মাথায় উপর রাখে। কিছু বলে না।
কিছুক্ষণ পর ইনায়া ইরফানকে ছেড়ে দু'হাতে চোখমুখ মুছে মাইরার দু'হাত ধরে বলে,
"মাইরা আমার সাথে চলো প্লিজ!"
মাইরা কিছু বলার আগেই ইরফান আর ফাইজ একসাথে বলে ওঠে, "নো,, নাআআ।"
মাইরা আর ইনায়া অবাক হয়ে একবার ইরফানের দিকে তাকায় আরেকবার ফাইজের দিকে।
ফাইজ মনে মনে বিড়বিড় করে, 'এই শুদ্ধ প্রো ম্যাক্স আজ তার বাড়ি গেলে, আজকের রাতটা একদম রসাতলে যাবে, অসম্ভব।'
ইরফান ভাবলেশহীন। তবে ফাইজ, ইনায়া আর মাইরার দৃষ্টি দেখে ভরকে যায়। হায় হায়! সে কি করে ফেলল! মেহমানকে মুখের উপর না করে দিয়েছে। কত বড় কেলেঙ্কারি করে ফেলেছে। পাশ থেকে শুদ্ধ এতোক্ষণ নিজেকে দমিয়ে রাখলেও এবার শব্দ করে হেসে দেয়।
ফাইজ রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ এগিয়ে এসে মাইরার দিকে তাকিয়ে বলে,
"সিসিটিভি আমাকে আর তোমাকে সবাই ভ'য় পায় বুঝলে?"
শুদ্ধর মুখে সিসিটিভি শুনে সবাই অদ্ভুদ দৃষ্টিতে তাকায়। শুদ্ধ সবার দৃষ্টিতে মেকি হেসে কথা ঘুরিয়ে ডান হাত দেখিয়ে বলে,
"মাইরা তোমাকে কি যে সুন্দর লাগছে!"
ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মিটিমিটি হেসে ইরফানের কানের কাছে ফিসফিসিয়ে বলে,
"ফাইজের কাজিনরা কি মুগ্ধ চাহনী নিয়ে মেয়েদের দিকে তাকাতে পারে বল! আমি তো তাদের চাহনীতে ক্রাশ খেয়ে যাচ্ছি।"
ইরফান আর মাইরা ফাইজের কাজিনদের দিকে ফিরে দাঁড়িয়ে আছে। ইনায়া ফাইজ, মাইরা ইরফানের মুখোমুখি দাঁড়িয়ে আছে। শুদ্ধর কথায় ইরফান সামনে তাকায়। তাদের থেকে সামান্য ডান দিকে ফাইজের সব কাজিন দাঁড়ানো। যাদের দৃষ্টি মাইরার উপর। ইরফানের মাথায় আগুন জ্বলে ওঠে। কিছু বলতে গিয়েও ইনায়ার দিকে তাকিয়ে জিভ গুটিয়ে নেয়। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে মনে মনে হাসছে। বেচারা চিবাতেও পারছে না, গিলতেও পারছে না, এমন হয়েছে।
ইরফান মাইরাকে টেনে পিছন দিকে নিয়ে ইরফান মাইরার সামনে দাঁড়ায়। মাইরা পিছন থেকে বলে,
"আপনি আমার সামনে দাঁড়াচ্ছেন কেন?"
ইরফান পিছু ফিরে শক্ত গলায় বলে,
"সাট আপ। একটা কথা বললে থা'প্প'ড় দিয়ে সব দাঁত ফেলব।"
মাইরা বিরক্ত হয়। এই লোকটার মাথায় কখন কোন ভূত চাপে, এটা একমাত্র এই লোক আর আল্লাহ ছাড়া কেউ জানে না।
ইরফান রেগে ফাইজকে দাঁতে দাঁত চেপে বলে,
"ওদের যেতে বল।"
ফাইজ ভ্রু কুঁচকে বলে,
"কাদের?"
শুদ্ধ হেসে বলে,
"শেয়ালদের।"
ফাইজ এদিক-ওদিক তাকিয়ে বলে,
"কোথায় শেয়াল?"
"তোর কাজিনরা। অন্যের মুরগি ধরতে চাইছে। বুঝিস না?"
ফাইজ পিছু ফিরে তার কাজিনদের দেখে ইরফানের দিকে তাকায়। বুঝতে পেরে মুখ লুকিয়ে একটু হাসে।
উল্টো ঘুরে তার কাজিনদের উদ্দেশ্যে বলে,
"গাড়িতে ওঠ যা। এখানে আর এক সেকেন্ডও দাঁড়াবি না।"
ফাইজের কাজিনরা সবাই ফাইজের ছোট। কেউ বড় ভাইয়ের কথা অমান্য করল না। সবাই মেনে নিল। পিছনে দাঁড় করিয়ে রাখা গাড়িতে গিয়ে উঠে পড়ে সবাই। একটি ছেলে বারবার পিছু ফিরে তাকিয়ে মাইরাকে খোঁজে বোধয়। ইরফান ছেলেটার দিকে জ্বলন্ত চোখে চেয়ে ডান হাত মুষ্টিবদ্ধ করে বিড়বিড় করে, 'বাস্টার্ড, আই উইল কি'ল ইউ।'
ফাইজ, ইনায়া গাড়িতে উঠে পড়ে। ইনায়া গাড়ির জানালা দিয়ে তার ভাই আর মাইরার দিকে তাকায়। মাইরা মলিন হেসে বা হাত নাড়িয়ে বলে, "সাবধানে যেও আপু।"
ইনায়া চোখ নামিয়ে নিল। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। ফাইজ ইনায়াকে আবারও কাঁদতে দেখে মৃদুস্বরে বলে,
"লিটল কুইন, প্লিজ কান্না অফ কর। এভাবে আর ভালো লাগছে না আমার।"
শুদ্ধ ইনায়ার পাশের জানালায় একটু ঝুঁকে দুঃখ দুঃখ মুখ করে বলে,
"হ্যাঁ লিটল কুইন, তুমি কান্না করলে ফাইজের বুক ফেটে যায়, কেঁদো না লিটল কুইন।"
ফাইজ রেগে তাকায় শুদ্ধর দিকে। দাঁত কটমট করে বলে,
"বে'য়া'দ'ব যাবি এখান থেকে?'
শুদ্ধ হেসে আবারও বলে,
"ফাইজের লিটল কুইন কান্না অফ কর গো।"
ফাইজ রেগে মাথার পাগরি খুলে হাতে রেখেছিল, সেটা জানালা দিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে দেয়। শুদ্ধ কেচ ধরে বলে,
"কবুল বলে রাস্তার মাঝেই একটা একটা করে খুলে ছোঁড়াছুড়ি করছিস? ছ্যা ছ্যা ছ্যা! একটু ধৈর্য ধর। তোর লিটল কুইন তো উড়ে যাচ্ছে না সোনা।"
ফাইজ হতাশ। এই বেয়া'দব এর জন্য তার জীবনে সুখ আসতে পারে না। ভাগ্যিস এ যাচ্ছে না, নয়তো তার বা'স'র ঘরে সত্যিই এই বে'য়া'দব ঢুকে বসে থাকতো। সামনে তাকিয়ে বলে,
"রাহাত গাড়ি স্টার্ট দাও।"
ফাইজদের গাড়ি স্টার্ট দিলে একে একে ছয়টা মাইক্রো স্টার্ট দেয়। শুদ্ধ আর এখানে দাঁড়ালো না। মুহূর্তেই গম্ভীর মুখাবয়বে বাড়ির দিকে এগিয়ে যায়। কপালে চিন্তার ভাঁজ। সাথে কিছুটা রাগ, কিছু একটা ভাবতেই রাগটা যেন তড়তড় করে বাড়লো। দ্রুত পায়ে এগিয়ে গেল।
ফারাহ জানালার পাশে বসে শুদ্ধর দিকে ভেজা চোখে তাকিয়ে রইল। তার মনে অভিমান জমেছে। ছেলেপক্ষ হয়ে তাদের সাথে আসলো, অথচ গেল না কেন? এখানে ওই সামিয়া মেয়েটা আছে, আর আজকেই শুদ্ধকে এখানে থাকতে হলো? তাদের গাড়ি এগিয়ে যায়, শুদ্ধ চোখের আড়াল হয়, সাথে ফারাহ'র চোখ থেকে টুপ করে দু'ফোঁটা পানি গড়িয়ে পড়ে।
.
ইরফান মাইরার হাত ধরে রাস্তা থেকে বাড়ির সীমানায় প্রবেশ করে। মাইরা নিঃশব্দে ইরফানের পাশে হাঁটে। ইরফান তাদের বাড়ির ভেতর না গিয়ে হাঁটার মোড় ঘুরিয় তাদের গ্যারেজে প্রবেশ করল। মাইরা ভ্রু কোঁচকালো। ইরফান তার গাড়ির দরজা খুলে মাইরার উদ্দেশ্যে বলে,
"ওঠো, ফাস্ট।"
মাইরা অবাক হয়ে বলে,
"এতো রাতে কোথায় যাবেন?"
ইরফান হাতঘড়িতে আরেকবার টাইম দেখে। ১০:৩০। মাইরাকে কোলে তুলে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দেয়। মাইরা চেঁচিয়ে ওঠে,
"আরে আমাকে কই নিয়ে যাচ্ছেন?"
ইরফান চুপচাপ মাইরার সিট বেল্ট লাগিয়ে সে ড্রাইভিং সিটে গিয়ে বসল। এরপর গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি ঘোরায়। মাইরা ইরফানের দিকে তাকিয়ে বলে,
"কোথায় নিয়ে যাচ্ছেন আমায়?"
ইরফান গম্ভীর গলায় বলে,
"তোমার ভাইয়ের বাড়ি।"
মাইরা ভ্রু কুঁচকে বলে,
"তারা তো গ্রামে গিয়েছে।"
ইরফান তাদের বাড়ির মেইন গেইট থেকে বেরিয়ে হঠাৎ-ই গাড়ির স্পিড বাড়ায়। অতঃপর মৃদুস্বরে বলে,
"তুমিও সেখানেই যাচ্ছো, স্টুপিট।"
মাইরা চোখ বড় বড় করে তাকায়। বিস্ময় কণ্ঠে বলে,
"আপনি পা'গ'ল? এখন তো অনেক রাত হয়ে গিয়েছে।"
"সো হোয়াট?"
মাইরা মাথায় হাত দিয়ে বলে,
"আপনাদের বাড়িতে কত মেহমান। আমরা এভাবে এতো রাতে গ্রামে গেলে সবাই কি বলবে?"
ইরফান ঘাড় বাঁকিয়ে একবার মাইরার পানে তাকায় শীতল দৃষ্টিতে। এরপর সামনে তাকিয়ে গাড়ির স্টিয়ারিং ঘোরায় আর গম্ভীর গলায় বলে,
"আই ডোন্ট কেয়ার।"
চলবে ইনশাআল্লাহ~~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_DRM_Shohag
#পর্ব_৪২ (ক)
[Page - DrmShohagHoney]
ফাইজদের বাড়ির সামনে এসে গাড়ি থামানো হয়। ইনায়া কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ফাইজের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে। ফাইজ শান্ত চোখে ইনায়ার পানে চেয়ে থাকে। হাত বাড়িয়ে ইনায়ার গাল স্পর্শ করে। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে।
কিছু সময় পেরোতেই ইনায়া পিটপিট করে চোখ মেলে তাকায়। ফাইজকে তার এতো কাছে দেখে চোখ বড় বড় করে তাকায়। নিজের অবস্থান বুঝতে পেরে দ্রুত মাথা তুলে নেয় ফাইজের কাঁধ থেকে। ভীষণ ল'জ্জা পেয়েছে মেয়েটা। মাথা নিচু করে চোখ বুজে নেয়। ফাইজ হাসলো। ফিসফিসিয়ে বলে,
"লিটল কুইন, ঘরে গিয়ে ল'জ্জা পেও। এটা তো গাড়ি। নয়তো শুদ্ধর কথা ফলে যেতে পারে।"
ইনায়া বন্ধ চোখের পাতা আরও খিঁচে নেয়। বিড়বিড় করে, "অ'স'ভ্য।"
ফাইজ ঠোঁট বাঁকিয়ে হেসে ইনায়ার কোমড় জড়িয়ে তার দিকে টেনে আনে। ইনায়া চোখ বড় বড় করে ফাইজের দিকে তাকিয়ে বলে,
"কি করছেন?"
ফাইজ ঠোঁট কা'ম'ড়ে হেসে বলে,
"কি করছি লিটল কুইন?"
ফাইজের দৃষ্টিতে ইনায়া এলোমেলো দৃষ্টি ফেলে। চোখ নামিয়ে নেয়। ফাইজ আর জ্বালালো না। গাড়ির দরজা খুলে বের হয়ে ইনায়াকে কোলে তুলে নেয়। ইনায়া আমতা আমতা করে বলে,
"আমাকে নামিয়ে দিন প্লিজ!"
ফাইজ ইনায়ার দিকে তাকিয়ে হেসে বলে,
"লিটল কুইন আমার, কোলটাও আমার, ইচ্ছেটাও আমার। সো ডোন্ট টক।"
ইনায়া ল'জ্জা পায়। ফাইজ আর দেরি করল না। গটগট পায়ে এগিয়ে গিয়ে বাসার গেইটের দিকে যায়। পিছু পিছু ফাইজের কাজিনেরা। ফারাহ ফটাফট তার ফোনে কয়েকটা পিক উঠিয়ে নিয়েছে তার ভাই আর ভাবির। এরপর ফাইজের পিছু যেতে যেতে হেসে বলে,
"ভাইয়া তোমার বউ কি অসুস্থ?"
ফাইজ সামনে এগোতে এগোতে বলে,
"মারাত্মক অসুস্থ আমার বউ। কেন?"
ফারাহ হেসে বলে,
"আমার কেন যেন মনে হচ্ছে ভাবি সুস্থ। কিন্তুু তোমার হাত নিশপিশ করছিল ভাবিকে কোলে নেওয়ার জন্য।"
ফাইজ বোনের কথায় থতমত খেয়ে তাকায়। বিরক্ত হয়ে বলে,
"শুদ্ধর হাওয়া গায়ের মাখিয়ে এলি না-কি? একদম জ্বালাবি না। সর।"
ফারাহ হাসল। তবে শুদ্ধর কথা মনে পড়ায় মুখ টা মলিন হলো।
ফাইজ বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে পড়লে দেখল তার মা দাঁড়িয়ে আছে। ফাইজ হাসল তার মাকে দেখে। ইনায়ার ভীষণ ল'জ্জা লাগছে। এখানে কত মানুষ? ফাইজের আম্মু হেসে বলে,
"আমার বউমাকে নামিয়ে দাও। এখন ওকে আমাদের কাছে দিয়ে যাও। তোমার কাজ শেষ।"
ফাইজ মুখ ছোট করে বলে,
"নাআআ। আমার কাজ শেষ হয়নি আম্মু। তুমি তোমার বউমাকে কালকে দেখবে। আজ যেতে দাও।
চোখ উঁচিয়ে তার বাবাকে সোফায় ক্লান্ত হয়ে বসে থাকতে দেখে বলে,
"বাবা আজ তোমার বউকে তোমাকে দিয়ে দিলাম। নিয়ে যাও।"
ফাইজের কথায় সবাই হেসে ফেলে।
ফাইজের মা ফাইজের কান টেনে বলে,
"তাই না? আমার বউমাকে নামিয়ে দাও অ'স'ভ্য ছেলে।"
ফাইজ অসহায় মুখ করে ইনায়াকে নামিয়ে দিল। এরপর ইনায়ার হাত ধরে ভেতরে প্রবেশ করে তার বাবার দিকে চেয়ে বলে,
"বাবা তুমি কিন্তুু ভীষণ ক্লান্তু। তোমার বউকে নিয়ে গিয়ে দ্রুত তোমার সেবা করতে বলো। আমার বউটা এখানে ১০ মিনিট থাকুক।"
ইনায়ার ভীষণ ল'জ্জা লাগছে। এই লোকটা এমন কেন? কখন থেকে সবার সামনে শুধু বউ বউ করছে।
ফাইজ তার কাজিনসহ, খালা মামাদের দিকে তাকিয়ে বলে,
"তোমরাও গিয়ে ঘুমাও। তোমাদের ক্লান্তিমাখা মুখ দেখে আমার একদম সহ্য হচ্ছে না।"
ফাইজের চাচা হেসে বলে,
"খাইজ বাবা মনে হচ্ছে আজ আমাদের সবার জন্য একটু বেশিই চিন্তা করছে।"
ফাইজ হেসে বলে,
"আসলে তোমাদের বউমা সারা রাস্তা আমায় বোঝালো আমি যেন সবার কথা চিন্তা করি, তাই আর কি।"
ইনায়া চোখ বড় বড় করে তাকায় ফাইজের দিকে।
ফাইজ ইনায়ার দিকে চেয়ে এক চোখ টিপ দেয়। ইনায়া থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়। বিড়বিড় করে, 'কি মিথ্যুক'
ইনায়া অবাক হলো এই লোককে এতো হাসতে দেখে। সে তো তার ভাইয়ের কপি ভাবতো এই লোককে।
ফাইজের মা ইনায়াকে নিয়ে গিয়ে সোফায় বসায়। থুতনিতে হাত দিয়ে ছোট করে একটা চুমু খায়। ফাইজের আরও আত্মীয়স্বজন সবাই ইনায়াকে ঘিরে বসেছে। টুকটাক অনেক কথা বললো ইনায়ার সাথে।খুব বেশি সময় ইনায়াকে রাখল না। কিছুক্ষণ পরেই ফারাহসহ, তার কাজিনরা ইনায়াকে ফাইজের ঘরে বসিয়ে আসে।
~
রাত ১২ টার কাছাকাছি। ইনায়া বেডের মাঝখানে ঘোমটা টেনে বসে থাকার কথা। অথচ মেয়েটা ঘুমে কাদা। বেচারি ঘুমে তাকাতে পারছিল না, কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। মাথাটাও কেমন ঝিমঝিম করছিল। আলগাভাবে বসতে পারছিল না, তাই বেডের সাথে হেলান দিয়ে বসে ছিল। কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। মাথার ঘোমটা কাঁধ বেয়ে মেঝেতে পড়ে গিয়েছে।
ফাইজ তার রুমে ধীরপায়ে প্রবেশ করে। দরজা লক করে দেয়। উল্টো ঘুরে বেডের দিকে তাকালে ইনায়াকে বসে বসে ঘুমাতে দেখে ভীষণ খারাপ লাগলো তার। লিটল কুইন এতো কাঁদলো। সারাটা রাস্তা কেঁদেছে। একটু ঘুমিয়েছিল যদিও, সেটুকু সময় একটু চুপ ছিল।
ফাইজ ধীরপায়ে এগিয়ে যায়। ইনায়া বেডের কিনারায় হেলান দিয়ে ঘুমিয়ে আছে। ফাইজ ইনায়াকে কোলে নিয়ে মাঝখানের দিকে শুইয়ে দেয়। এরপর ইনায়ার পাশে বসে ইনায়ার গালে হাত রাখে। মেয়েটা ঘেমে গিয়েছে। সবচেয়ে বড় কথা সারাদিনে এতো ভারি জিনিস পরে তার কুইন ভীষণ উইক। ফাইজ ইনায়ার গালে হাত দিয়ে আলতো স্বরে ডাকে,
"লিটল কুইন?"
ইনায়া তার মতো ঘুমিয়ে। ফাইজ আরও বেশ কয়েকবার ডাকে। ইনায়ার কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। চোখ না খুলেই দু'হাত তুলে ফাইজের হাত ধরে ঘুম জড়ানে কণ্ঠে বিরক্তি নিয়ে বলে,
"কোন বে'য়া'দ'ব রে? দেখছিস না আমি ঘুমাচ্ছি?"
ফাইজ বোকাচোখে ইনায়ার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমের ঘোরে এসব কি বলছে তার বউটা! ফাইজ ইনায়াকে টেনে তুলে বসালো। ইনায়া তবুও চোখ খুলল না। ফাইজ এক হাতে ইনায়াকে তার সাথে জড়িয়ে নিয়ে ডাকে, "লিটল কুইন?"
ইনায়া চোখ বুজে ঘুম জড়ানো কণ্ঠে রেগে বলে,,
"আমাকে লিটল বলছিস? লিটল মানে তো ছোট্ট। তুই জানিস আমার বিয়ে হয়ে গিয়েছে। আমি বড় হয়ে গেছি। যা ভাগ। আমার বর তোকে পেলে উগান্ডা পাঠাবে।"
ফাইজ তব্দা খেয়ে চেয়ে আছে। এসব কি বলছে তার লিটল কুইন? ফাইজ ইনায়ার গালে আলতো থাপ্পড় দিয়ে কিছুটা শব্দ করে বলে,
"লিটল কুইন?"
এবার ইনায়ার পুরোপুরি ঘুম ভেঙে যায় বোধয়। মেয়েটার ঠিক করে তাকাতে পারছে না। আদো আদো চোখ খুলে ফাইজের মুখটা ঝাপসা দেখে। মনে হলো চিনলো না। দুর্বল শরীরে ফাইজকে ধাক্কা দিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে,
"আমাকে ধরেছিস কেন? ছাড় আমায়। অ'স'ভ্য, মেয়ে দেখেছে আর ধরেছে। তোকে কিন্তুু আমার বরকে দিয়ে পিটিয়ে পিঠের ছাল তুলে নিব বলে দিচ্ছি।"
কথাগুলো বলে ফাইজকে আবারও ধাক্কা দেয়। তবে ইনায়া নিজেই হেলে পড়ে যেতে নেয়, ফাইজ শক্ত করে দু'হাতে ইনায়াকে চেপে ধরে। তীক্ষ্ণ চোখে ইনায়ার দিকে চেয়ে আছে ফাইজ। ইনায়া কি যেন বিড়বিড় করছে চোখ বুজে।
এরপর জোর করে ফাইজের থেকে নিজেকে ছাড়িয়ে ঢুলতে ঢুলতে জড়ানো কণ্ঠে বলে,
"স্বামী কোথায়? স্বামী? কোথায় তুমি? আজকে আমাদের বা'স'র রাত। এসো স্বামী।"
ইনায়ার কথা শুনে ফাইজ বিষম খায়। ইনায়া ঢুলতে ঢুলতে ফাইজের দিকে এগিয়ে গিয়ে দু'হাতে তার চোখ কচলে ভালো করে দেখে বলে,
"তোমাকে আমার স্বামী স্বামী লাগছে? তুমি আমার স্বামী?"
ফাইজ অদ্ভুদ চোখে তাকায় ইনায়ার দিকে। কোন ভূত ধরল তার বউটাকে? ইনায়া ঢুলতে ঢুলতে ফাইজের বুকে ঢলে পড়ে। ফাইজ দু'হাতে ইনায়াকে আগলে নেয়। ইনায়া বিড়বিড় করে,
"স্বামী আমার ঘুম পাচ্ছে।"
ফাইজ ডান হাতে ইনায়ার মুখ তুলল। ইনায়া চোখ বুজে। ইনায়া আবারও ডাকে, "স্বামী?"
ফাইজ মৃদুস্বরে বলে, "বলো লিটল কুইন।"
ইনায়া ফাইজের বুকে নাক ঘষে বলে,
"আমি ঘুমাতে চাই।"
ফাইজ ইনায়ার মাথায় একটা চুমু খেয়ে বলে, "ঘুমাও।"
এরপর ইনায়ার থুতনিতে হাত রেখে ইনায়ার মুখ উঁচু করে ধরে। গালের দু'পাশে হাত দিয়ে মুখ গোল করে ইনায়ার মুখের কাছে নাক নিয়ে যায়, যা বোঝার বুঝল। কিন্তুু কে করেছে এই কাজ? মেজাজ চরম লেভেলের গরম হলো।
ফাইজের ফোনে কল আসে কারো। ফাইজ ইনায়ার দিকে চেয়েই পকেট থেকে ফোন বের করে নাম্বার না দেখেই রিসিভ করে কানে দেয়। ওপাশ ঘেকে শুদ্ধ হেসে বলে,
"বাসর ঘরে ঘুমন্ত কন্যাকে পেয়ে কেমন ফিল করছিস সোনা?"
ফাইজের চোয়াল শক্ত হয়। শুদ্ধ আবারও হেসে বলে,
"চাপ নিস না। একটু পরই কেটে যাবে। তুই বোরিং ফিল করলে আমি তোকে প্রক্সি দিই কিছুক্ষণ।"
ফাইজ রেগে শক্ত গলায় বলে,
"আমি তোকে ছাড়বো না শুদ্ধ।"
"এমা ছিঃ! ছিঃ! বাসর রাতে বউ কে না ধরে এসব কি অলক্ষুণে কথা বলছিস সোনা? আমাকে আজকের রাত টা ছাড়। আবার কালকে ধরিস। আজ ঘুমন্ত কন্যাকে ধরে থাক।"
ফাইজ রাগান্বিত স্বরে বলে,
"কাজটা একদমই ঠিক করিস নি শুদ্ধ। ফান লিমিটের মাঝে রাখতে হয়। তুই যেটা ক্রস করলি।"
শুদ্ধ ভ্রু কুঁচকে তাকায়৷ ফাইজের কণ্ঠস্বরে বুঝল সে সিরিয়াস। অতঃপর ভ্রু কুঁচকে বলে,
"কি হয়েছে? আমি কম পাওয়ারের এক ঘুমের ওষুধ দিয়েছি। একটু পরই দেখবি ইনায়া তোর কোলে উঠে বসবে।"
ফাইজ দাঁতে দাঁত চেপে বলে,
"ওকে অ্যালকোহল দিয়েছিস কেন?"
শুদ্ধ অবাক হলো। মুখ থেকে হাসি মিলিয়ে যায়। সিরিয়াস হয়ে বলে,
"পা'গ'ল নাকি তুই? ওকে আমি এসব দিতে যাব কেন?"
ফাইজ চোখ বুজে শ্বাস নিল। অতঃপর কণ্ঠে রাগ নিয়ে বলে,
"পা'গ'ল আমি না, তুই। ফান করতে করতে আকাশে উঠে গিয়েছিস। ঠিক-ভুল এর তফাৎ বুঝতে ভুলে গিয়েছিস। এখন আমার সত্যিই আফসোস হচ্ছে, তোর মতো বে'য়া'দ'ব ছেলেকে আমি আমার লাইফে বন্ধু হিসেবে পেয়েছি বলে।"
কথাটা বলেই কল কেটে ফোন সুইচ অফ করে বেডের উপর ছুঁড়ে মারলো।
শুদ্ধ যেমন অবাক হলো, তেমনি ফাইজের লাস্ট কথাটায় মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। ফাইজের ফোনে আবারও কল দিলে ফোন বন্ধ দেখায়। কপালে চিন্তার ভাঁজ। ফাইজের ফোনে বারবার কল দেয়, প্রতিবার ফোন বন্ধ বলে। শুদ্ধর রাগ হয়। তাকে মিথ্যা ব্লেম দিচ্ছে কেন? এমনিতেই মায়ের উপর রেগে আছে। আজ ভরা বাড়িতে কিছু বলতে পারলো না। ভেবেছিল ওখানে যেতে না পারলেও ফাইজকে একটু জ্বালানো যাক। কিন্তুু এসব মিথ্যা ব্লেম তার হজম হলো না। ফাইজের ফোন বারবার বন্ধ পেয়ে রাগে হাতের ফোন ছুঁড়ে মারে। সবকিছু অ'স'হ্য লাগছে।
________________
রাত প্রায় ১২:৩০ এ ইরফান মাইরা গ্রামে পৌঁছায়। মাইরা তাদের দরজায় লক করে কয়েকবার।
মাইরার মায়েরা বেশিক্ষণ হয়নি পৌঁছেছে। জেগেই আছে তারা। দরজা ধাক্কানোর শব্দে মাইরার মা এসে দরজা খুলে দেয়। মাইরা আর ইরফানকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকান। মায়ের পিছু পিছু লাবিব এসে দাঁড়ায়। বাচ্চাটা সারা রাস্তা ঘুমিয়ে ছিল, বাড়ি আসার পর ঘুম ভেঙে গিয়েছে। মায়ের শাড়ি ধরে উঁকি দিয়ে দেখছিল কে এসেছে। তার আপুকে দেখে মায়ের শাড়ি ছেড়ে দৌড়ে আসে মাইরার দিকে। শব্দ করে ডাকে, "আপুই।"
মাইরা তার ভাইকে দেখে হেসে ফেলে। দ্রুত হাঁটু মুড়ে বসে লাবিবকে দু'হাতে জড়িয়ে নেয়। লাবিব তার আপুর গলা জড়িয়ে ধরে হেসে বলে,
"আপুই টুমি এসিচো?"
মাইরা লাবিব এর মুখে ছোট ছোট চুমু দিয়ে হেসে বলে,
"এসেছি তো ভাইয়া। তুই কেঁদেছিলি?"
লাবিব ঠোঁট উল্টে বলে,
"আবু, মা পুচা। টুমিও পুচা। একুন টুমি বালু।"
মাইরা হেসে ফেলে। লাবিব মাইরার দু'গালে দু'টো চুমু দিয়ে বলে,
"আপুই একুন বালু। আমাকে তুমু দিচে।"
ইরফান অবাক দৃষ্টিতে চেয়ে আছে মাইরা আর লাবিবের দিকে। ভাইবোনের সম্পর্ক এরকম হয়, তার হয়তো জানাই ছিল না। কেমন অদ্ভুদ লাগলো তার কাছে। কৌতুহল দৃষ্টিতে ভাইবোনের দিকে চেয়ে রইল।
লাবিবের হঠাৎ ইরফানকে চোখে পড়ে। দু'হাতে মাইরার গলা জড়িয়ে মাথা উঁচু করে ইরফানের দিকে চেয়ে বলে, "খুবিচ ডুলাবাই।"
লাবিবের কথা শুনে ইরফান ভ্রু কুঁচকে বলে, "হোয়াট?"
মাইরা চোখ বড়বড় করে ইরফানের দিকে তাকায়। ইরফানের মুখের এক্সপ্রেশন দেখে তার হাসি পায়। মুখ ঘুরিয়ে লুকিয়ে একটু হেসে নেয়। এরপর নিজেকে সামলে মাইরা তার হাতে থাকা তিনটে ব্যাগ লাবিব এর হাতে দেয়। যার ভেতর বেশ অনেকগুলো চকলেট এর বক্স ভর্তি। ইরফান কিনে দিয়েছিল। অবশ্যই মাইরা আবদার করেছিল, তবে এতোগুলো চায়নি। মাইরার এই ব্যাপারটা ভীষণ ভালো লাগে। সে ছোট্ট একটা জিনিস চাইলে ইরফান তার চাওয়ার চেয়ে অনেক বেশি পরিমাণে এনে দেয়, পারলে দোকান কিনে আনে। মাইরা লাবিবের হাতে চকলেটের বক্স দিয়ে লাবিবের দু'গাল তার দু'গালে হাত রেখে বলে,
"এখানে চকলেট আছে। এবার খুশি?"
লাবিব হেসে মাইরার কাঁধে মাথা দিয়ে হেসে বলে,
"হু হু খুচি খুচি।"
মাইরা লাবিবের গালে দু'টো চুমু খেয়ে বলে,
"এবার আমি চলে যাবো। তুই কাঁদতে পারবি না কিন্তুু। কাঁদলে এরপর এসে আর চকলেট চুমু কিছু দিব না।"
লাবিবের মুখ ছোট হয়ে যায় আপু চলে যাবে শুনে। মাইরা মৃদু হেসে বলে,
"আপু আবার আরেকদিন আসবো তো সোনা ভাইয়া।"
লাবিব হেসে বলে,
"আচ্চা, আপুই তুমি আসপে, আমি কাদবু না। চলকেট, তুমু দিবে?"
মাইরা হেসে মাথা নেড়ে বলে,
"হু দিব। কাঁদা যাবে না। কাঁদলে দিব না।"
লাবিব সম্মতি দেয়। "আর কাঁদবু না আপুই। বালু আপুই।"
মাইরা লাবিবকে ছেড়ে উঠে দাঁড়ায়। তার মায়ের দিকে তাকালে দেখল তার মা ভেজা চোখে তার দিকে চেয়ে আছে। মাইরা মৃদুস্বরে বলে,
"দরজা লাগাও। আসছি।"
মাইরার মা নিজেকে সামলে নিস্তেজ গলায় বলেন,
"আজকের রাত টা থেকে যা মা। অনেক রাত হয়েছে।"
মাইরা তাকালো না তার মায়ের দিকে। উল্টো ঘুরে ইরফানের পাশে দাঁড়িয়ে নিজেই ইরফানের হাত ধরল। ইরফান অবাক হয়। মাইরা ইরফানকে বলে,
"রাতে শহরে যেতে কি প্রবলেম হবে?"
ইরফান ছোট করে বলে, "নো।"
মাইরা হেসে বলে,
"তবে চলুন।"
এরপর তার মায়ের দিকে চেয়ে হেসে বলে,
"কিছু হবে না। তুমি ঘুমাও।"
কথাটা বলে মাইরা ইরফানের হাত ধরে টানে। মজার ব্যাপার মাইরার মা আর একবারো মাইরাকে থাকতে বললো না। না তো ইরফানকে কিছু বললো। ইরফান ঘাড় বাঁকিয়ে মাইরার মায়ের দিকে তাকালে দেখল ভদ্রমহিলা যেন এখনই কেঁদে দিবেন। ইরফান অবাক হলো।
মাইরা ইরফানের হাত ধরে বারবার টানলে ইরফান নিজেই মাইরার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসে।
মাইরার মা তার স্বামীর কড়া দৃষ্টি উপেক্ষা করে মাইরাকে একবার এখানে থাকতে বলেছিল। দ্বিতীয়বার আর সাহস করে উঠতে পারেননি। মাইরা আর ইরফান বাড়ি থেকে বেরিয়ে দু'পা এগোতেই লাবিবের বাবা এসে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মাইরার মুখে মলিন হাসি ফুটে ওঠে। ইরফান বোধয় বিরক্ত হলো।
ইরফান তার গাড়ির কাছে এসে দাঁড়িয়ে পড়ে। মাইরাকে তার দিকে ফেরায়৷ চাঁদের স্নিগ্ধ আলো মাইরার কোমল মুখায়ব জুড়ে ছড়িয়ে পড়েছে। জ্বলজ্বল করা চাঁদের আলোয় মাইরার ফর্সা ত্বক শ্বেতপাথরের মতো মায়াবী লাগলো। এভাবে কখনো মাইরাকে দেখেনি। ইরফান এক ধ্যানে চেয়ে থাকে মাইরার পানে। ডান হাত বাড়িয়ে মাইরার গালে রাখে। মাইরা ইরফানের দিকে তাকায়। ইরফান মৃদুস্বরে বলে,
"তুমি চাইলে আজকে রাতে এখানে থাকতে পারি। বাট নেক্সট ডে খুব ভোরে যেতে হবে। আমার ভার্সিটি আছে।"
মাইরা ইরফানের কথায় বেশ অবাক হলো। এভাবে তো ইরফান কথা বলে না তার সাথে। আড়চোখে তার গালে রাখা ইরফানের হাত দেখল। ভাবনা রেখে নির্জীব গলায় বলে,
"থাকবো না। বাড়ি চলুন।"
ইরফান মাইরার মুখে দৃষ্টি বুলিয়ে গম্ভীর গলায় বলে,
"আমি তোমাকে অফার করছি। তুমি ফিরিয়ে দিচ্ছো, স্টুপিট গার্ল।"
মাইরা ইরফানের দিকে চেয়েই মৃদু হেসে বলে,
"আপনাকে অনেক ধন্যবাদ।"
তখনই মাইরার পায়ের সাথে কিছু একটা স্পর্শ লাগে। মাইরা চেঁচিয়ে ওঠে। পায়ের গোড়ালির উপরের জ্বায়গাটা কেমন জ্বলে উঠল। ইরফান দ্রুত মাইরার কোমড় দু'হাতে জড়িয়ে মাইরাকে উঁচু করে ধরে। মাইরা পড়ে যাওয়ার ভয়ে দু'হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। নিচের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করে কি লাগলো। অন্ধকারে তেমন কিছু চোখে পড়ল না। ইরফান মাইরাকে গাড়ির ডিকিতে বসিয়ে চিন্তিত কণ্ঠে বলে,
"হোয়াট হ্যাপেন্ড?"
মাইরা তার ডান পা উঠিয়ে লেহেঙ্গা সামান্য উপরে উঠালো। ইরফান পকেট থেকে ফোন বের করে ফ্লাশ জ্বালায়। মাইরা পায়ে হাত দিয়ে রেখেছে, ইরফান ফ্লাশ লাইট মাইরার পায়ের দিকে ধরে, পায়ের একটা জায়গায় কেমন চিঁড়ে গিয়ে র'ক্ত বেরিয়ে এসেছে। ইরফান অবাক হলো। ডান হাত বাড়িয়ে মাইরার পায়ের জুতো খুলে ডিকির উপর রাখে। এরপর
চামড়ার উপর লেগে থাকা র'ক্ত মুছে দেয়। পা উল্টেপাল্টে চেক করে আর কোথাও লেগেছে কি-না! চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে,
"এটা কিভাবে হলো?"
মাইরা ব্য'থা'তুর আওয়াজে বলে,
"জানি না। নরম কিছু পায়ে লেগেছিল মনে হয়েছে। কিন্তুু কাটলো কেন।"
ইরফান দৃষ্টি ঘুরিয়ে মাইরার দিকে তাকায়। ফোনের ফ্লাশ মাইরার মুখের দিকে ধরলে মাইরা মুখ বাঁকিয়ে চোখমুখ কুঁচকে বলে,
"মুখে লাইট ধরছেন কেন? সরান।"
ইরফান কিছু বলল না। ফোনের ফ্লাশ ডানদিকে ঘুরিয়ে দেখল কিছু আছে কি-না! একটু দূরেই একটা কালো বিড়াল দেখে ইরফান ভ্রু কুঁচকে নিল। বুঝলো এই বে'য়া'দব বিড়াল মাইরার এই অবস্থা করেছে। বিড়ালের চোখেমুখে লাইট পড়লে মিআউ করে শব্দ করে ওঠে। মাইরা বিড়ালের ডাক শুনে বামদিকে ঘাড় বাঁকিয়ে বিড়ালটির দিকে তাকালো। একদম কুটকুটে কালো বিড়াল। কালো বিড়াল দেখে মাইরার একটু ভ'য়ই লাগলো। ইরফান রেগে ডিকির উপর থেকে মাইরার জুতো নিয়ে বিড়ালটির দিকে ছুঁড়ে মারে। মাইরা চেঁচিয়ে ওঠে,
"আরে আরে কি করছেন? ও নিরীহ প্রাণী।"
ইরফান মাইরার কাছে এসে অশান্ত কণ্ঠে বলে,
"ও নিরীহ নয়। ও ফ্লাওয়ারকে পেইন দিয়েছে।"
মাইরা অদ্ভুদ চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান হাতের ফোন পকেটে রেখে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা চেঁচিয়ে বলে,
"আমার জুতো।"
ইরফান মাইরাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিতে দিতে মৃদুস্বরে বলে,
"হাজারটা কিনে দিব।"
মাইরা চুপ হয়ে গেল। হাজার টা? সত্যি সত্যি যদি হাজারটা কিনে দেয়? মাইরা মনে মনে দুঃখ করল। তার জুতোর জন্য আফসোস করা একদম উচিৎ হয়নি।
ইরফান মাইরার দিকে তাকালে দেখল মাইরা ঘেমে গিয়েছে। বা হাতে মুখে লেগে থাকা ঘাম মুছে দিয়ে মাথা থেকে হিজাব নামিয়ে দিল।
মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মাইরার গলায় নজর করে। ঘেমে গিয়েছে দেখেই হিজাব গলা থেকেই টেনে গাড়ির পিছনে ছুঁড়ে মারে। এরপর বা হাতে গলার ভাঁজে হাত দিয়ে ঘাম মুছে দেয়। মাইরা শিউরে ওঠে।
ইরফান মাইরার লেহেঙ্গার ওড়নায় হাত দিলে মাইরা ইরফানের হাত ধরে আমতা আমতা করে বলে,
"কি করছেন?"
ইরফান মাইরার দিকে তাকিয়ে বিরক্তি কণ্ঠে বলে,
"এসব খোলো।"
মাইরা ইরফানের মতিগতি বুঝতে পেরে বলে,
"এসি ছেড়ে দিন। তাহলেই আর গরম লাগবে না।"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"ইয়াহ! সিইওর।"
এরপর ইরফান ড্রাইভিং সিটে গিয়ে বসে গাড়ির গ্লাস তুলে দেয়। এসি ছেড়ে দেয়। গাড়ির লাইট অফ করে দেয়। মাইরা কিছু বললো না। ভালো লাগছে না তার। অন্ধকারে বাইরে দৃষ্টি দিয়ে রাখে আনমনে। চোখের কোণে পানি। তবে তা গড়াতে দিল না।
ইরফান ঘণ্টাখানেক গাড়ি ড্রাইভ করে একটা হসপিটালের সামনে গাড়ি দাঁড় করায়। এরপর কোনো কথা না বলেই মাইরাকে কোলে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে যায়। মাইরা ডান হাত ইরফানের ঘাড়ে রেখে মিনমিন করে বলে,
"আমি হাঁটতে পারবো।"
ইরফান মাইরার দিকে একবার তাকালো। এরপর সামনে তাকিয়ে গম্ভীর গলায় বলে,
"মি ঠু।"
মাইরা কিছু বললো না। এমনিতেই তার ভালো লাগছে না। আর সবচেয়ে বড় কথা এই লোক শুনলে নাহয় বলতো। শুনবেই না, বলবে কী করতে।
বেশি রাত হওয়ায় কোনো ডক্টর পায়নি। সিস্টার মাইরার পা পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজ করে দেয়। ইরফান বিরক্ত হয়৷ বিড়াল খামচি দিয়েছে। ইনজেকশন দিতে হবে। কিন্তুু এখন কোনোভাবেই ম্যানেজ করতে পারলো না। মাইরাকে গাড়িতে বসিয়ে ইরফান চোখ বুজে ভাবতে লাগলো কি করা যায়। মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে বলে,
"আপনার কি মাথা ব্য'থা করছে?"
ইরফান রেগে যায়। হঠাৎ-ই চোখ খুলে দাঁতে দাঁত চেপে বলে,
"স্টুপিট, কেয়ারফুল থাকতে পারো না? বড় হতে পারো না? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব তোমার।"
মাইরা ঢোক গিলল। একটু আগেই তো ঠাণ্ডা ছিল। মুহূর্তেই এমন আগুন হয়ে কেন? মিনমিন করে বলে, "আমি বুঝতে পারি নি।"
ইরফান রেগে বলে,
"তো পারো টা কি? শুধু মানুষের মাথা খেতে?"
মাইরা বোকা চোখে ইরফানের দিকে তাকালো। সে আবার কার মাথা খেয়েছে? মাইরা বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে জানালার দিকে ফিরে বসল। অ'স'হ্য লোক একটা। সে তো ভালোর জন্যই জিজ্ঞেস করল, মাথা ব্য'থা করছে কি না। কিন্তুু এই লোক তো অ'স'ভ্যের দাদা। মুখ থেকে শুধু নিম এর রস ঝরে।
ইরফান মাইরাকে উল্টো দিকে ফিরে বসতে দেখে রেগে যায়। মাইরার হাত ধরে টেনে তার দিকে ফেরায়। মাইরা বিরক্ত হয়ে বলে,
"কি সমস্যা আপনার? বাড়ি চলুন তো।"
ইরফানের কণ্ঠে চাপা রাগ, সাথে আফসোসের সুরে বলে,
"তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ কেন?"
মাইরার মুখ আলগা হয়ে গেল। এই লোক কখন কি বলে, আল্লাহই জানে। মাইরা আমতা আমতা করে বলে,
"বাড়ি চলুন।"
ইরফান বিরক্ত হয়ে বলে,
"নো।"
"নো মানে?"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"নো মিন'স না।"
মাইরা বিরক্ত হয়ে বলে,
"আমি সেটা জানি। অনেক রাত হয়েছে। প্লিজ চলুন।"
ইরফান মাইরার দু'হাত তার দু'হাতের মাঝে নিয়ে চেক করে। মাইরার গাল, গলা চেক করে। কপালে চিন্তার ভাঁজ পড়ে। মাইরার দিকে চেয়ে চিন্তিত গলায় বলে,
"তোমার শীত লাগছে? তোমার বডি এমন কেন?"
মাইরা ইরফানের দিকে তাকালো। বেশিক্ষণ এসির মাঝে থাকতে পারেনা সে। অভ্যাস নেই। কিন্তুু ইরফান এসির মাঝেও ঘামছে, সেখানে ও কীভাবে বলবে, এসি অফ করুন। সে বললো না। তাও লোকটা কিভাবে যেন বুঝে গেল। ইরফান বিরক্ত হয়ে মাইরার হাত ছেড়ে এসি অফ করে দেয়। মাইরা মিনমিন করে,
"আপনি এসি দিন। আপনি তো ঘেমে গিয়েছেন।"
ইরফান মাইরার পানে চেয়ে গম্ভীর গলায় বলে,
"নো নিড।
কিছু একটা ভেবে বলে,
"তুমি ক্ষুধার্ত। আমাকে বলছো না কেন?"
মাইরা অবাক হয়। এটাও বুঝে গেল? এই লোকটার সবই মাথায় থাকে। মিনমিন করে বলে,
"বাড়ি গিয়ে খাবো।"
ইরফান ধমকে বলে,
"সব কথা বলতে পারো, যাস্ট কাজের কথা ছাড়া, রাইট? স্টুপিট গার্ল।"
মাইরা অসহায় মুখ করে তাকালো। ইরফান আর কিছু বললো না। চুপচাপ গাড়ি থেকে বেরিয়ে যায়।
মাইরা ডাকল, "কোথায় যাচ্ছেন?"
ইরফান গাড়ির দরজা লাগিয়ে মৃদুস্বরে বলে,
"ওয়েট।"
কিছুক্ষণ পর ইরফান মাইরার হাতে একটা ভাত এর প্যাকেট ধরিয়ে দেয়। মাইরা নিরবে ইরফানের হাত থেকে প্যাকেট টা নেয়। বাস্মতি চালের গরম ভাত, সাথে হাসের মাংস।
মাইরার ভীষণ খিদে পেয়েছে আসলেই। ইরফানের দিকে কৃতজ্ঞতার চোখে তাকায়। মেয়েটার মন খারাপ ছিল, ইরফানের কাজে না চাইতেও মন ভালো হলো। ইরফান পানির বোতল মুখ খুলে মাইরার দিকে এগিয়ে দেয়। মাইরা তৃপ্তির শ্বাস নিয়ে ইরফানের হাত থেকে পানির বোতল নিয়ে জানালা দিয়ে ঝটপট হাত ধুয়ে খাবার খাওয়ায় মনোযোগ দেয়।
খাওয়ার মাঝে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান শান্ত চোখে তার দিকে চেয়ে আছে। মাইরা মুখের খাবারটুকু শেষ করে ইরফানের উদ্দেশ্যে বলে,
"আপনি খেয়েছেন?"
ইরফান পাল্টা প্রশ্ন করে,
"তুমি খাইয়েছ?"
মাইরা বোকাচোখে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান গাড়ি থেকে নেমে মাইরার পাশের ডোর খুলে বলে,
"বেরিয়ে এসো।"
মাইরা ঢোক গিলে বলল,
"কেন?"
ইরফান মৃদুস্বরে বলে,
"ব্যাক সিটে এসো।"
মাইরা চুপ করে গাড়ি থেকে বের হয়। ইরফান ফ্রন্ট সিটের দরজা লাগিয়ে ব্যাক সিটের ডোর খুলে দেয়৷ মাইরা এবারেও কথা না বাড়িয়ে চুপ করে উঠে বসল৷ ইরফান মৃদুস্বরে বলে,
"ওদিকে যাও।"
মাইরা অবাক হয়ে তাকায় ইরফানেের দিকে। ইরফানের এই কথাটাও চুপচাপ মেনে নিল। সরে বসল খানিক। ইরফান দ্রুত মাইরার পাশে বসে গাড়ির ডোর লাগিয়ে দেয়। এরপর মাইরার দিকে ফিরে বসে। ডান পা সিটের উপর উঠিয়ে বাম পা নিচে রাখে। সিটের উপর রাখা ইরফানের হাঁটু মাইরা শরীর স্পর্শ করে। ইরফান মাইরার দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলে,
"খাইয়ে দাও।"
মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফানের কথা বোঝার চেষ্টা করছে মেয়েটা। আমতা আমতা করে বলে,
"জ্বি?"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"অ্যা'ম অল্স হাঙরি।"
মাইরা তার হাতে থাকা প্যাকেট ইরফানের দিকে বাড়িয়ে দেয়। ইরফান গম্ভীর গলায় বলে,
"তোমাকে খাইয়ে দিতে বলেছি।"
মাইরা ঢোক গিলে। ইরফানের কথার অর্থ মাইরা তাকে খাইয়ে দিক। মাইরা ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে। মাইরা হাতের প্যাকেট তার দিকে ফিরিয়ে আনে। মাথা নিচু করে মিনমিন করে বলে,
"আপনি খান।"
ইরফান মাইরাকে টেনে তার ডান পায়ের উরুর উপর বসিয়ে দেয়। মাইরা নিজেকে গুটিয়ে নিয়ে বলে,
"কি করছেন?"
ইরফানের ডান পায়ের উরুর উপর বসানোয় মাইরা আর ইরফানের মুখ এখন সামনাসামনি। ইরফান ডান হাত বাড়িয়ে মাইরার ঠোঁটের কোণে লেগে থাকা সামান্য তরকারি বুড়ো আঙুল দ্বারা মুছে দেয়। এরপর মাইরার চোখের দিকে তাকিয়ে শীতল গলায় বলে,
"খাইয়ে দাও। আমি ক্ষুদার্থ। ইংলিশ বোঝো না?"
মাইরা আমতা আমতা করে বলে,
"এখানে তো আমি খেয়েছি।"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"আই নো। স্টার্ট কর। ফাস্ট।"
মাইরা আবারও কিছু বলতে চায়, ইরফান ধমকে বলে,
"সাট আপ। যা বলেছি কর।"
মাইরা ধমক খেয়ে কেঁপে ওঠে। ঢোক গিলে ইরফানের পায়ের উপর থেকে নামতে নিলে ইরফান ডান হাতে মাইরাকে টেনে বসায় তার দিকে। গম্ভীর গলায় বলে,
"স্টুপিট, রাগিয়ো না আমাকে। খাওয়াও। ফাস্ট।"
মাইরা মাথা তুলে ইরফানের দিকে একবার তাকায়। ইরফানের চোখে চোখ পড়লে মেয়েটা সাথে সাথে চোখ নামিয়ে নেয়। নিজেকে সামলে ভাত মাখায়। ইরফান মাইরার ভাত মাখানোয় ব্যস্ত হাতের দিকে চেয়ে ঠোঁট বাঁকায় সামান্য।
মাইরা তার ছোট হাতে যেটুকু ভাত ধরল সেটুকু নিয়েই ইরফানের দিকে বাড়িয়ে দেয়। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মাইরার হাতের দিকে। মাইরার হাত না কাঁপলেও ভেতর কাঁপছে উ'ত্তে'জ'নায়।
মাইরার হাতের গতি ভীষণ স্লো।
ইরফান বিরক্ত হলো। তার মুখে এই ভাত পৌঁছাতে তিনদিন লাগবে মনে হচ্ছে। সে আপাতত তিন সেকেন্ডও অপেক্ষা করতে পারলো না।
সময় নষ্ট না করে ইরফান তার বা হাতে মাইরার হাত টেনে নিজেই খাবার মুখে নেয়, দৃষ্টি মাইরার পানে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। মেয়েটার শরীর কেমন শিরশির করে।
মাইরা তার হাতে যতটুকু খাবার নিয়েছিল, তা ইরফানের গালের এক কোণায় পড়ে থাকলো। ইরফান ব্যাপারটায় বেশ মজা পায়। মাইরার হাতের দিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে, 'লিটল গার্ল।'
এরপর আবারও ইরফান মাইরার পানে তীক্ষ্ণ দৃষ্টি রেখে মুখ নাড়ায়।
মাইরা ইরফানের দৃষ্টিতে দৃষ্টি মিলাতে পারে না বেশিকক্ষণ। চোখ নামিয়ে মিনমিন করে বলে,
"আপনি অন্যদিকে তাকান।"
ইরফান মাইরার জড়তায় ঠোঁট বাঁকিয়ে একপেশে হেসে বলে,
"ওকে।"
মাইরা ভাবলো ইরফান অন্যদিকে তাকিয়েছে। তবে মাইরার মনে হয়েছে ইরফান হেসেছে। তাই তড়াক করে চোখ তুলে ইরফানের দিকে তাকাল। দৃষ্টিতে দৃষ্টি মিললো। ইরফানের মুখ স্বাভাবিক। মাইরা যে দু'টো কথা ভাবলো একটাও মিললো না। এই লোক হাসেও নি। অন্যদিকে তাকায়ও নি। মাইরা আবারও চোখ নামিয়ে নেয়।
চলবে ইনশাআল্লাহ~~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_DRM_Shohag
#পর্ব_৪২ (খ)
[Page - DrmShohagHoney]
মাইরা একটু একটু করে ইরফানকে প্যাকেটের প্রায় সব ভাতই খাইয়ে দিল। ইরফান পুরোটা সময় মাইরার দিকে চেয়েছিল। মেয়েটা ভীষণ অস্বস্তি নিয়ে ইরফানকে খাইয়েছে। এ জীবনে নিজে ছাড়া তার একমাত্র ছোট ভাইকে খাইয়েছিল। আজ আরেকজন অ্যাড হলো।
খাবার শেষে ইরফান পানি খেয়ে নেয়। মাইরাকে তার পায়ের উপর থেকে নামিয়ে দেয়। মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যেন কোনো অসাধ্য সাধন করেছে। কিন্তুু সে তো খেতে পারলো না। অসহায় চোখে ফাঁকা প্যাকেটের দিকে চেয়ে রইল। বিড়বিড় করে, "স্বার্থপর লোক একটা। সব খেয়ে নিল।"
ইরফান পানির বোতল ফ্রন্ট সিটের পকেটে রেখে দেয়। তার বাম পাশ থেকে মাইরার হিজাব নিয়ে মুখ মুছে নেয়। মাইরা আড়চোখে ইরফানের কার্যকলাপ দেখছে।
ইরফান এগিয়ে এসে মাইরার পাশ ঘেঁষে বসে। মাইরা আড়চোখে তাকালো। কিছু বললো না। ইরফান ফোন স্ক্রোল করতে করতে প্রশ্ন করে,
"তোমার ড্রিম কি?"
মাইরা ইরফানের প্রশ্ন শুনে অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। এভাবে কেউ কখনো জিজ্ঞেস করেনি তাকে। একটু পর নিজেকে সামলে বলে,
"কিছু না।"
ইরফান মাইরার দিকে তাকালে দেখল মাইরা মাথা নিচু করে আছে। ইরফান মাইরার কোলের উপর থেকে ফাঁকা প্যাকেট টা নিয়ে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। মাইরা মুখ বাঁকালো। কি স্বার্থপর! নিজে সব খেয়ে তার খাওয়ার কথা ভুলে গেল। যদিও প্রথমে যেটুকু খেয়েছিল তাতে খিদে কিছুটা প্রশমিত হয়েছে।
ইরফান গম্ভীর গলায় প্রশ্ন করে,
"কোন কলেজে পড়তে চাও? দ্যান কোন ভার্সিটি? মেডিকেল অর ইন্জিনিয়ারিং সাইট? কোনো উইশ নেই?"
মাইরা ইরফানের দিকে তাকায়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে,
"আমি তো কলেজ চিনি না। কিন্তুু আপনাদের ভার্সিটি অনেক ভালো, আমি শুনেছি। আমাদের গ্রামেও সবাই এই ভার্সিটির নাম সবচেয়ে বেশি বলে।"
একটু থেমে প্রশ্ন করে,
"আপনাদের ভার্সিটি এতো ভালো কেন?"
ইরফান ভ্রু কুঁচকে তাকায় মাইরার দিকে। মাইরার বোকা প্রশ্নে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে উত্তর দেয়,
"কজ, ইন ফিউচার, ওখানে তুমি পড়বে।"
মাইরা ইরফানের দিকে চেয়ে ছিল। ইরফান হেসেছে মনে হলো। মাইরা অভিজ্ঞ চোখে চেয়ে বোঝার চেষ্টা করছে, ইরফান আসলেই হেসেছে? এই লোককে হাসতে দেখার কৌতুহল মাইরার এ জীবনে মিটবে না। কারণ এই লোক তো হাসেই না। মনে তো হলো হাসলো। কিন্তুু মাইরা বুঝে পায় না। তবে ইরফানের বলা কথাটা মনে পড়লে অদ্ভুদ ভাবে ইরফানের দিকে তাকায়। ইরফান আর কিছু বললো না। গাড়ি থেকে বেরিয়ে গাড়ির ড্যাশবোর্ডের উপর রাখা আরও একটি প্যাকেট নিয়ে গাড়ির জানালা দিয়ে মাইরার দিকে বাড়িয়ে দেয়। মাইরা অবাক হয়ে বলে,
"এটা কোথায় পেলেন?"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"পেট থকে বের করে ভরিয়েছি।"
মাইরা মুখ কুঁচকে তাকালো ইরফানের দিকে। ইরফানের হাত থেকে প্যাকেটটি নিয়ে খাওয়ায় মনোযোগ দিল।
~~
সকাল ৭ টা।
শুদ্ধ বেলকনিতে দাঁড়িয়ে আছে। সারারাত ঠিকঠাক ঘুম হয়নি। মনমেজাজ লাস্ট কবে এতো খারাপ ছিল সেটাই ভাবার ট্রাই করছে। একে তো মিথ্যা ব্লেম আবার ফাইজের সেই কথা। তার উপর তার মা তো এক বাড়তি ঝামেলা বাঁধিয়েে রেখেছেই।
বিরক্তিতে চোখমুখ কুঁচকে বেলকনি থেকে ঘরে আসে। কিছুক্ষণ পাইচারি করে ঘরে। এরপর ঘর থেকে বেরোলে তার মাকে দেখে দাঁড়িয়ে যায়। তৃণা বেগম শুদ্ধকে দেখে তার ছেলের মাথায় হাত দিয়ে বলল,
"চোখ এমন লাল কেন? রাতে ঘুমাসনি?"
শুদ্ধ চুপচাপ মায়ের দিকে বেশ অনেকক্ষণ চেয়ে থাকে। একটু আগেও যে খারাপ লাগা কাজ করছিল, এতো অশান্তি লাগছিল, মায়ের হাসিমুখ দেখে কেন যেন সব মিলিয়ে গেল। মনটা ফুরফুরে লাগলো আগের চেয়ে। তৃণা বেগমের হাত ধরে ঘরের ভেতর আনে। এরপর তৃণা বেগমকে তার বেডে বসিয়ে শুদ্ধ তার মায়ের কোলে মাথা রেখে বলে,
"মা, চুল টেনে দাও। রাতে একটুও ঘুমাতে পারিনি।"
তৃণা বেগম মৃদু হাসলেন। তবে কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন,
"শরীর খারাপ নাকি? জ্বর বাঁধিয়েছিস?"
কথা বলতে বলতে শুদ্ধর কপাল, গাল, গলা চেক করল। নাহ শরীর তো ঠাণ্ডাই। শুদ্ধ তৃপ্তির হাসি হেসে বলে,
"কোনো কারণ নেই। ঘুম পাড়াও আমায়। আজকে ভার্সিটি শেষে ইরফানদের বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে যাবো। ছয় মাসের আগে যদি গ্রামে যেতে চেয়েছ, তবে খবর আছে তোমার। তোমার আদরের অভাবে আমি শুকিয়ে যাচ্ছি।"
তৃণা বেগম শুদ্ধর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মৃদু হেসে বলেন,
"যতদিন থাকতে পারবো থাকবো।"
একটু থেমে বলে, "বাবা কিছু কথা আছে তোর সাথে।"
শুদ্ধ চোখ বুজেই বলে,
"বলো।"
"তোকে বলেছিলাম মনে আছে, তোর জন্য একটা মেয়ে দেখেছি। ওই যে সামিয়া। ওকে কিন্তুু আমার সাথে এখানে এনেছি। খুব ভালো মেয়ে বুঝলি? আমার খুব যত্ন করে। ওকে তোর বউ করে আনার বহুদিনের শখ আমার। ইনায়া মায়ের বিয়েটা তো হয়ে গেল। ইরফান বাবাও বিয়ে করে নিয়েছে। তুইও এবার বিয়েটা করে নে বাবা।"
শুদ্ধর রাগ হওয়ার কথা। ভীষণ রাগ। এই যে মাকে দেখার আগে পর্যন্ত এটা ভেবে রেগে ছিল। কিন্তুু এখন কেন যে রাগ লাগছে না। শুদ্ধ মায়ের কোল থেকে মাথা তুলে সোজা হয়ে বসে। এরপর তৃণা বেগমের দু'হাত নিজের দু'হাতের মাঝে নিয়ে বলে,
"তুমি সেই মেয়েকে অনেক পছন্দ কর?"
তৃণা বেগম হেসে বলেন,
"খুব পছন্দ করি। তোর সাথে ওকে খুব মানাবে বাবা। খুব লক্ষী একটা মেয়ে।"
"আচ্ছা মা, আমি যদি তোমার পছন্দের মেয়েকে বিয়ে না করে অন্যকাউকে বিয়ে করি? তুমি কি করবে?"
শুদ্ধর কথায় তৃণা বেগমের মুখ থেকে হাসি মিলিয়ে যায়। একটু পর আবারও হেসে বলে,
"আমি জানি আমার বাপ এমন করবে না। সামিয়া কালকে রাতে কি বলছিল জানিস? বলে, তোর তো পছন্দ থাকতে পারে। আমি খুব হেসেছিলাম। তোর পছন্দ থাকলে আমি অবশ্যই জানতাম। আর সবচেয়ে বড় কথা আমার ছেলে আমার পছন্দ রেখে নিজের পছন্দের মূল্য দিবে না, এটা আমি জানি।"
শুদ্ধ তার মায়ের কথায় একটুও অবাক হয়নি। তার মা এমন এটা সে জানে। কিন্তুু কোথাও একটা শূণ্যতা ঘিরে ধরল। তার মায়ের মুখের দিকে তাকালো। তাকিয়েই রইল। সে যখন ক্লাস এইটে পড়ে, তখন তার বাবা মারা যায়। তার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিল। বাবা মারা যাওয়ার পর প্রতি মাসে যে নির্দিষ্ট একটা সীমিত টাকা আসতো, সেই টাকা দিয়ে তার মা তাকে নিয়ে খুব কষ্ট করে তাকে এই পর্যায়ে এনেছে।
তার মা ভীষণ আত্মমর্যাদাসম্পন্ন একজন মহিলা। তার বাবার মৃত্যুর পর তাদের যে অভাব দেখা দিয়েছিল, তিনি কখনো কারো সাহায্য নেয়নি। এই যে ইরফানদের অবস্থা এতো ভালো, তার মামা সবসময় বলতো শুদ্ধর পড়াশোনা নিয়ে যেন তার বোন চিন্তা না করে। তবে তৃণা বেগম উত্তর দিতেন, 'আমার স্বামী যা রেখে গিয়েছেন সেটাই আমার জন্য যথেষ্ট। আর ভবিষ্যতে যা প্রয়োজন হবে তা আমার ছেলেই দিবে।'
শুদ্ধ কিন্তুু বিলাসিতার মাঝে মানুষ হয়নি। আজকে এই জায়গায় এসেছে তার মায়ের জন্য।
তার মায়ের দুঃখ-কষ্ট পাড়ি দিয়ে, সাথে গ্রাম্য মধ্যবিত্ত এক জীবন পাড়ি দিয়ে আজকের শুদ্ধ। আচ্ছা যে মায়ের একমাত্র আশা, ভরসা, বাঁচার অবলম্বন সবকিছু তার ছেলে হয়। সেই ছেলে তার মা কে কিভাবে ক'ষ্ট দিতে পারে? শুদ্ধর গলা শুকিয়ে আসলো। ভীষণ ভীতু মনে হলে নিজেকে। সে কি সাহসী? মায়ের সামনে সাহসী ছেলে হওয়াটা কি ঠিক? শুদ্ধর মন বলে ঠিক নয়। বরং মায়ের সামনে ভীতু হওয়াটাই অধিক সঠিক। এই যে শুদ্ধ ভীতু হয়ে বসে আছে। যে একটি বাক্য তার মায়ের হাসিমুখ কেড়ে নিবে, সে বাক্য উচ্চারণ করতে সে ভীষণ ভয় পাচ্ছে। তার মায়ের হাসিমুখ কাড়তে সে ভীষণ ভীতু।
এখানে ভুলটা আসলে কার? সে ফারাহকে মন দিয়েছিল এজন্য? না-কি তার মা অন্য একটি মেয়েকে তার বউমা করার স্বপ্ন দেখেছে এজন্য?
শুদ্ধর একটা কথা ভেবে হাসি পায়। সে যদি ভার্সিটির লেকচারার না হতো, সেই আগে যেমন এক মধ্যবিত্ত লাইফ লিড করতো এমন হলে তো তার বিয়েই হতো না। আর এখন কাকে রেখে কাকে বিয়ে করবে সেটা ভেবে কুল পায় না। ফারাহ এখন ভার্সিটি পড়ছে। আর সে ফারাহকে পছন্দ করতো তার ভার্সিটি লাইফ থেকে। সে ফারাহকে পাওয়ার স্বপ্ন কখনো দেখেনি। কারণ সে জানতো মধ্যবিত্ত ছেলেদের শুধু ভালোবাসা যায়। তাদের ভালোবাসা পূর্ণতা পাওয়ার স্বপ্ন দেখা মানা। কিন্তুু যখন তার লাইফ সেটেল হয় তখন থেকে ফারাহকে পাওয়ার স্বপ্ন বুনেছিল। কিন্তুু এখন মায়ের হাসি কেড়ে নিবে কীভাবে?
তৃণা বেগমকে ছেড়ে বেড থেকে উঠে দাঁড়ায় শুদ্ধ। চাপা দীর্ঘশ্বাস ফেলে শার্ট চেঞ্জ করে, নিজেকে পরিপাটি করে নেয়। এরপর তার মায়ের উদ্দেশ্যে বলে,
"ভার্সিটি শেষে তোমাকে আমার বাসায় নিয়ে যাবো। লেট করবে না। রেডি হয়ে থেকো মা।"
তৃণা বেগম বলেন
"খেয়ে যা। আর তোর ভার্সিটি এতো তাড়াতাড়ি?"
শুদ্ধ হাতঘড়িতে সময় দেখল ৮ টার কাছাকাছি। মৃদু হেসে বলে,
"একটা কাজ আছে। কাজটা সেড়ে ভার্সিটি যাবো। বাইরে খেয়ে নিব। এখন আসি।"
কথাটা বলেই দ্রুতপায়ে বেরিয়ে যায়।
~~
গতরাত প্রায় ২ টার দিকে ইরফান আর মাইরা বাড়ি ফিরেছিল। মাইরা সকাল সকাল উঠে ঘর থেকে বেরিয়ে গিয়েছে। এ বাড়ি আসার পর মাইরা সেভাবে কখনো কোনো কাজ করেনি। আজ তো বাসায় অনেক মানুষ। এজন্য ভাবলো সে তার শ্বাশুড়ি আর রিতাকে গিয়ে একটুখানি হেল্প করুন। তার নিজের বাড়ি থাকতে তো অনেক কাজ করতো, এখানে এসে করা হয়নি। ভাবনা নিয়ে ঝটপট ঘর থেকে বেরিয়ে যায়।
সবার জন্য নাস্তা বানানোয় হেল্প করছিল মাইরা রিতার সঙ্গে। হঠাৎ মনে পড়ল ইরফানকে কফি দেয়া হয়নি। এখন তো অনেক বেলা হয়ে গিয়েছে। মাইরা রিতাকে কিছু সময় একা কাজ করতে বলে নিজে উঠে ইরফানের জন্য এক মগ কফি বানিয়ে ইরফানের ঘরের দিকে যায়। ঘরে গিয়ে ইরফানকে বেডের উপর হেলান দিয়ে বসে থাকতে দেখে মাইরা এগিয়ে গেল। গলা ঝেড়ে কফির মগ এগিয়ে দিয়ে বলে,
"আপনার কফি।"
মাইরার কণ্ঠে ইরফান চোখ মেলে তাকায়। নিরবে মাইরার হাত থেকে কফির মগ টা নিয়ে চুমুক দেয়। মাইরা দ্রুত ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে উল্টো ঘুরে যেতে নিলে ইরফান মাইরার হাত টেনে ধরে। মাইরা পিছু ফিরে তাকায়। ইরফান বিরক্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা হাত ছাড়াতে চায়। ইরফান বিরক্তিমাখা কণ্ঠে বলে,
"আবার কোথায় যাচ্ছো?"
"আমি কাজ করছি। হাত ছাড়ুন।"
ইরফান মাইরার হাত ধরে টেনে এনে তার সামনে বসিয়ে গম্ভীর বলে,
"বসো। ইম্পর্ট্যান্ট কথা আছে।"
মাইরা ইরফানের দিকে চেয়ে কৌতুহলী চোখে প্রশ্ন করে, "কি?"
ইরফান বা হাতে মাইরার ডান হাতের কব্জি ধরে রেখে ডান হাতে কফির মগে চুমুক দেয় মাইরার পানে চেয়ে। মাইরা অধৈর্য গলায় বলে,
"কি বলবেন?"
ইরফান কিছু বললো না। মাইরার দিকে চেয়ে পুরো কফি টা শেষ করল। এরপর হাতের মগ বেডসাইড টেবিলের উপর রেখে প্রশ্ন করে,
"তুমি বলেছিলে, তোমার সৎ মা। এটা কি রেগে বলেছিলে?"
মাইরা অবাক হয়ে বলে,
"মানে?"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"আই থিংক, উনি তোমার সৎ মা নয়, অ্য'ম আই রাইট?"
মাইরা কি বলবে বুঝল না। এই লোক এসব কি আবোলতাবোল বকছে। মাইরার মনে পড়লো গতকাল তার মা ইরফানকে কিছু বলছিল। সে স্টেজ এর সামনে থেকে ভেতরে আসার সময় তার মা আর ইরফানকে একসাথে দেখেছিল। অতঃপর ইরফানকে প্রশ্ন করে,
"গতকাল মা আপনাকে কি বলেছিল?"
ইরফান মাইরার কথা শুনে অন্যমনস্ক হলো। তার মনে আছে মাইরা একদিন রেগে বলে ফেলেছিল, মাইরার সৎ মা। কিন্তুু ভদ্রমহিলাকে দেখে একদমই তেমন মনে হয়নি তার। মাইরার দিকে চেয়ে শান্ত গলায় প্রশ্ন করে,
"উনি আসলেই তোমার সৎ মা?"
মাইরা চোখ নামিয়ে নেয়। তার মনটা বিষাদে ছেঁয়ে যায়। সে কখনো বুঝতে পারতো না এটা তার সৎ মা। তার মা তো তাকে বুঝতেই দিতো না। ইরফানের যেমন মনে হচ্ছে উনি তার সৎ মা নয়, মাইরারও তেমন মনে হতো। কিন্তুু এখানে বিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে উনি আসলে মাইরার সৎ মা। চোখের কোণে বিন্দু বিন্দু পানির কণা জমে। ছোট করে বলে,
"হুম।"
ইরফান গম্ভীর গলায় বলে,
"বাট সি ইজ আ গুড মাদার।"
মাইরা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে,
"আই থিংক, তুমি তোমার মায়ের ব্যাপারে অনেক স্ট্রিক্ট। বাট হোয়াই?"
মাইরার কানে বাজে তার মা ভালো। তিনি ভালো মা? সত্যিই? তবে সে যে বিয়ে করতে চায়নি। পা ধরতেও বাকি ছিল না, কিন্তুু তার কথা শুনলোই না। সে তো খুব বড় হয়ে যায়নি। তার বান্ধীদের কারো বিয়ে হয়নি। শুধুমাত্র তার-ই বিয়ে হয়ে গিয়েছে। লাবিব এর বাবা তাকে দেখতে পারেনা ঠিক আছে। সে তো বলেনি তাকে রাজকন্যার মতো করে রাখতে। সে বলেছিল তার কিচ্ছু লাগবে না। কিন্তুু সে শেনেনি। শুনবে কি করে? সৎ মা না?
কেন যেন মাইরার রাগ হলো ইরফান তার মাকে ভালো বলায়। রেগে বলে,
"আপনার তাকে ভালো মনে হয়? আমাকে তাড়িয়ে দিয়েছে বুঝলেন? আমার খোঁজ নেয়নি। সবচেয়ে বড় কথা আমি তার পা ধরে বলেছিলাম, আমি বিয়ে করতে চাই না। আমাকে আর একটু সময় দিক, আমি পড়াশুনা করে বাড়ি থেকে বেরিয়ে আসবো। কিন্তুু আমার কথা শোনেই নি। আর আমাকে তো বিয়ের পর শুধু চড়-থা'প্প'ড় খেতে হয়েছে।
যদিও আমি ভেবেছিলাম ওর চেয়েও করুণ পরিণতি হবে আমার। কথায় আছে না, পরের বাড়ি রাজরাণী হয়ে থাকার চেয়ে নিজের বাড়ি কাজের মেয়ে হয়ে থাকা ভালো। সেটাই চেয়েছিলাম আমি। কিন্তুু আমার কথা শোনেননি উনি।"
কথাগুলো বলে মাইরা একটু দম নেয়। চোখ বুজে শ্বাস নেয়। এরপর আবারও বলে,
"আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়েছে ভালো কথা, যার সাথে বিয়ে দিয়েছে তার মতামত টা অন্তত নিত। অথচ এমন এক মানুষের সাথে বিয়ে দিয়েছে, যে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছে আমাকে। আমার মা নিজ হাতেই আমার জীবনে কাঁটায় ভরিয়ে দিয়েছে। আমার বয়স কি খুব বেশি? আমার বয়সী মেয়েদের কারোর-ই বিয়ে হয়নি। আমার বান্ধবীরা সবাই এখনো হেসেখেলে দিন পার করে, আর আমি ঘরবন্দী হয়ে বসে আছি, বিবাহিত হয়ে গিয়েছি।
এ সবকিছুর জন্য আমার মা-ই দায়ী। আর আপনি তাকে ভালো..."
থেমে গেল মাইরা। কথা জড়িয়ে আসে। চোখ নামিয়ে নেয়। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে।
মাইরার লাস্ট কথাগুলোয় যেন ভীষণ আক্ষেপ ঝরে পড়লো। সে কেন বিবাহিত? এটা যেন এখন মাইরার উপর একটা বোঝা! তার মতে সে তো ছোট।
ইরফান স্তব্ধ চোখে মাইরার দিকে চেয়ে আছে। ঢোক গিলল কেন যেন। মাইরার দিকে কতক্ষণ যে তাকিয়ে রইল সে সময়ের হিসাব নেই। চোখের পলক পড়লো না একবারো। ছোট করে বলে,
"ইট'স ওকে।"
কথাটা বলে মাইরার হাত ছেড়ে বেড থেকে নেমে দাঁড়ায়। ঠাণ্ডা গলায় বলে,
"ইউ ক্যান গো।"
এরপর গটগট পায়ে বেলকনিতে চলে যায়। মাইরা মাথা তুলে পিটপিট করে ইরফানের দিকে তাকায়। তার বলা কথাগুলো ভেবে সে ঢোক গিলল। মায়ের প্রতি অভিযোগ দিতে গিয়ে ইরফান জড়িয়ে গিয়েছে। মাইরা কেন বলল এসব? মিথ্যা তো বলেনি। মাইরা ধীরপায়ে এগিয়ে গিয়ে বেলকনির দরজার কাছে গিয়ে দাঁড়ায়। সিগারেট এর গন্ধ এসে নাকে বারি খায়। মাইরা খুকখুক করে কেশে ওঠে। ইরফান পিছু ফিরে তাকালো না, সিগারেট নিভিয়েও দিল না। মাইরা কি বলবে বুঝলো না। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। একটু পর পর কাশছে। ইরফান বিরক্ত হয়ে হাতের সিগারেট দু'আঙুলে চেপে নিভিয়ে দিল। তবে পিছু ফিরল না। মাইরাকে আর কিছুই বললো না। মাইরার কেন যেন খা'রা'প লাগছে। হঠাৎ-ই কেমন যেন চুপ হয়ে গেল ইরফান। মাইরা মিনমিন করে বলে,
"আমি আসলে আপনাকে...."
মাইরার কথার মাঝেই ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে রাগে দেয়ালে তিনটে পরপর পাঞ্চ মারে। মাইরা কেঁপে ওঠে। ইরফান মাইরার পাশ কেটে হনহন করে বেলকনি থেকে ঘরে এসে তার ঘরের ভেতর থাকা ঘরটায় গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দেয়।
মাইরার ভীষণ খা'রা'প লাগছে। সে কি ভুলভাল কিছু বলে দিয়েছে? আবার ভাবলো লোকটা তো কারণ ছাড়াই রে'গে যায়। কিন্তুু সে রেগে যাওয়ার মতো কি বলেছে? বুঝতে পারছে না মেয়েটা। ইরফানের বন্ধ করে দেয়া দরজার পানে অনেকক্ষণ চেয়ে রইল। অপেক্ষা করল ইরফানের বের হওয়ার। অনেক সময় পেরিয়ে গেলেও যখন ইরফান বের হয় না, তখন মাইরা উপায় না পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রিতাকে অপেক্ষা করতে বলে এসে অনেক সময় চলে গেল। কিন্তুু ইরফান এমন কেন করল? রেগে তো তাকে কিছু অন্তত বলে, এইবার যে কিছুই বললো না, কেমন অদ্ভুদ বিহেভ করল! ভাবনা নিয়েই মাইরা রান্নাঘরের দিকে এগিয়ে যায়।
________________
শুদ্ধ ফাইজদের বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করায়। মুখাবয়ব গম্ভীর। গেটের সামনে গিয়ে বেল চাপে বারকয়েক। কিছুক্ষণ পর এসে কেউ দরজা খুলে দেয়। শুদ্ধ মাথা নিচু করে কিছু ভাবছিল, দরজা খুলে দিলে মাথা উঁচু করে সামনে তাকালে ফারাহকে দেখে কেমন অদ্ভুদ চোখে তাকালো। মনে হচ্ছে ঘুম থেকে উঠেই এসেছে। শুদ্ধ ঢোক গিলে নিজেকে সামলায়। এরপর হেসে বলে,
"সকাল সকাল এই জ'ঘ'ণ্য মুখ টা আমার সামনে না আনলে খুব কি ক্ষ'তি হতো ফারাহ?"
ফারাহ ভ্রু কুঁচকে তাকায় শুদ্ধর দিকে। বোঝার চেষ্টা করছে তাকে কি অপমান করল তার চেহারা নিয়ে? কি খারাপ ভাবা যায়? রেগে বলে,
"তো এ বাড়ি এসেছ কেন? তোমাকে তো কেউ দাওয়াত দেয়নি।"
শুদ্ধ ফারাহকে পাশ কাটিয়ে ভেতরে গিয়ে বলে,
"তোমার এক কাজিনের সাথে আড্ডা দেওয়ার জন্য আসলাম। দাওয়াত খেতে কে এসেছে? দিলেও নিব না। যার তার বাড়িতে দাওয়াত খেয়ে পেট খারাপ করার কোনো ইচ্ছে নেই, বুঝলে?'
"একদম আমাদের বাড়ির খাবারের দুর্নাম করবে না।"
শুদ্ধ পকেট থেকে থেকে ফোন বের করে কাউকে কল দিয়ে ফোন কানে ধরে। এরপর ফারাহ'র দিকে চেয়ে হেসে বলে,
"তোমাদের বাড়ির খাবার তো ভালো। তোমার বাতাস খাবারের সাথে মিশে আমার পেট খারাপ হয়, আমার কি দোষ বলো?"
ফারাহ কটমট দৃষ্টিতে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ হঠাৎ-ই সিরিয়াস হয়ে ফোনে ওপাশের ব্যক্তিতে শক্ত গলায় বলে,
"ছাদে আসো। এক্ষুনি।"
কথাটা বলে ফোন কেটে দ্রুত পায় সিড়ি বেয়ে উপরে ওঠে। যাওয়ার পথে ফাইজের সাথে দেখা হলো। ফাইজ তার ঘর থেকে বেরিয়ে শুদ্ধকে দেখে দাঁড়িয়ে যায়। শুদ্ধ খুব স্বাভাবিক ভাবেই ফাইজের পাশ কাটিয়ে ছাদের দিকে বড় বড় পা ফেলে যায়। ফাইজ পিছু ফিরে বলে,
"আবার কোন বে'য়া'দ'বি করতে এসেছিস?"
শুদ্ধ উত্তর করল না। দ্রুতপায়ে সিড়ি বেয়ে ছাদে চলে যায়। ছাদের গেইটের সামনে ফাইজের কাজিন রাসেল কে দেখে হাসলো। এগিয়ে গিয়ে রাসেল এর কাঁধে হাত দিয়ে ছাদে পা রেখে হেসে বললো,
"কেমন আছো?"
রাসেল শুদ্ধর ব্যবহারে খুশি হলো। রাসেল এর বয়স হবে ২২-২৩ বছর। ফাইজ শুদ্ধ এদের চেয়ে অনেক ছোট ছেলেটা। শুদ্ধর কথায় হেসে উত্তর করল,
"ভালো আছি শুদ্ধ ভাই। আপনি কি বলবেন?"
শুদ্ধ রাসেল এর কাঁধ থেকে হাত নামিয়ে নেয়। রাসেল এর সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় প্রশ্ন করে,
"মদ খাও ভালো কথা নয়, আমার বোন কে দিতে গেলে কেন? দিয়েছ অবশ্যই ভালো করনি, এটা তোমার বড় ভাইকে বলোনি কেন?"
রাসেল আমতা আমতা করে বলল,
"ভাই আপনি তো ঘুমের ওষুধ দিতে বলেছিলেন। আমি কম পাওয়ারের ওষুধ এর সাথে খুব সামান্য একটু মিশিয়ে দিয়েছিলাম।"
কথাটা বলতে দেরি হলেও রাসেল এর গালে শক্ত থাপ্পড় পড়তে দেরি হয়নি। রাসেল অবাক হয়ে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ রাসেল এর কলার ধরে দাঁতে দাঁতে চেপে বলে,
"আমাকে যতটা ভালো ভাবো, আমি ততটা ভালো নই, বরং তার চেয়েও অনেক বেশি খারাপ। বোনের শ্বশুর বাড়ির আত্মীয় বলে অপরাধ করলে পায়ে পড়ে বসে থাকবো, এসব ভাবলে ভুল। এসব অ'স'ভ্য'তামি আমার ফ্যামিলি রিলেটেড কারো সাথে করলে হাত কেটে ফেলব একদম।"
ফাইজ শুদ্ধর পিছে এসে দাঁড়িয়েছিল ছাদের দরজায়। ভেতরে পা রাখতেই দেখল শুদ্ধ রাসেল কে থাপ্পড় মারলো। ফাইজ অবাক হয়। শুদ্ধ তার কাজিন কে এভাবে মারছে কেন?
ভাবনার মাঝেই শুদ্ধ রাসেল কে ছেড়ে গটগট পায়ে ছাদ থেকে নামতে গেলে ফাইজ কে দেখে একবার দাঁড়ায়। পাশ কাটিয়ে যেতে নিলে ফাইজ শুদ্ধর কলার ধরে রেগে বলে,
"এতো অ'স'ভ্য হয়েছিস কবে থেকে? বোনকে ছাইপাশ খাইয়ে, বাড়ি বয়ে এসে আমার ভাইকে মেরে যাচ্ছিস? এসব কি?"
শুদ্ধ রেগে ফাইজকে ধাক্কা দেয়। বিরক্তি কণ্ঠে বলে,
"আমার ইচ্ছে। যা ইচ্ছে করব। তোর কি? আমার পায়ে আমি হেঁটে এসেছি। আমার হাত দিয়ে আমি মেরেছি।"
ফাইজ রেগে শুদ্ধকে একটা থাপ্পড় মেরে দেয়। শুদ্ধ অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। ফাইজ রেগে বলে,
"আসলেই তোর মতো বে'য়া'দ'ব বন্ধু পেয়ে আফসোস হচ্ছে আমার। ভুল করে একটু অনুশোচনা টুকুও নেই তোর মাঝে।"
শুদ্ধ বেশ কিছুক্ষণ ফাইজের দিকে নির্জীব চোখে তাকিয়ে রইল। হঠাৎ-ই শব্দ করে হেসে দেয়। চোখ দু'টো ঝাপসা ঠেকল। ঘাড় বাঁকিয়ে কয়েকবার পলক ঝাপটে নিল। এরপর ফাইজের দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলে,
"বা'লের বন্ধু। আমাকে বন্ধু হিসেবে পেয়ে আফসোস করছিস? থাকলাম না যা। তুই কি আফসোস করবি, আফসোস তো আমার লাগছে। নামে বন্ধু হয়ে বসে আছিস। কাজের বেলায় অষ্টরম্ভা। এরকম নামের বন্ধু আমার নিজেরই লাগবে না।"
পাশ থেকে রাসেল এসে ফাইজের উদ্দেশ্যে বলে,
"ফাইজ ভাই, ভাবির শরবতে আমি একটু মদ মিশিয়ে দিয়েছিলাম। স্যরি ভাই। মজা করতে চেয়েছিলাম। তোমাদের এতো ঝামেলা হবে বুঝলে এরকম করতাম না।"
রাসেল এর কথায় ফাইজ অবাক হয়ে শুদ্ধর দিকেই তাকিয়ে রইল। শুদ্ধ হাসছে। বিদ্রুপের হাসি। ফাইজের কাঁধে হাত রেখে বলল,
"তোর আফসোসের পাল্লা কমিয়ে দেয়ার দায়িত্ব আমার। মনে হচ্ছে আমার আফসোসের পাল্লা ভারি হতে যাচ্ছে। আমার বন্ধু আমায় চিনতো না ভেবে এতো হাসি পাচ্ছে, এমন জোক্স আমি জীবনেও ফিল করিনি। তবে শুনেছি বহু।"
ফাইজ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চাইলো, তার আগেই শুদ্ধ প্যান্টের পকেটে দু'হাত গুঁজে দ্রুতপায়ে সিড়ি বেয়ে নামতে লাগলো। হঠাৎ-ই গেয়ে ওঠে,
"কেন বাড়লে বয়স ছোট্ট বেলার
বন্ধু হারিয়ে যায়,
কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড়
হারানোর তালিকায়।"
[Singer - Shayan]
ফাইজ পিছু থেকে অপরাধী গলায় একবার ডাকলো, 'শুদ্ধ?'
শুদ্ধ মাথা নিচু করে হাসল। পায়ের গতি বাড়িয়ে সিঁড়ির ধাপ দ্রুত শেষ করতে চাইল। ডান হাত প্যান্টের পকেট থেকে বের করে ডান হাতের বাহুতে থাকা শার্ট দ্বারা ঝাপসা চোখজোড়া পরিষ্কার করল।
_________________
ইরফান বেডের উপর বসে ল্যাপটপে কাজ করছে। কিছু একটা ভেবে ফোন নিয়ে কাউকে কল দিয়ে সাউন্ড লাউডে দেয়। কিছুক্ষণের মাঝেই ওপাশে কল রিসিভ করে কেউ একজন স্যার সম্মোধন করে সালাম দেয়। ইরফান সালামের উত্তর নিয়ে বলে,
"নুসরাত হাফ পাস্ট টেন এ যে ক্লাস নেয়ার কথা ছিল সেটা হাফ পাস্ট নাইন এ নিব। সবাইকে জানিয়ে দাও।"
ওপাশ থেকে মেয়েটা সময় দেখল প্রায় সাড়ে আটটা বাজে। আমতা আমতা করে বলে,
"স্যার, আর মাত্র এক ঘন্টা সময় আছে। আমি কিভাবে..."
ইরফান বিরক্ত হয়। ল্যাপটপে আঙুল চালায় আর গম্ভীর গলায় বলে,
"সবাইকে জানানোর জন্য হাইলি টেন মিনিট'স এনাফ।"
নুসরাত ফোনের ওপাশে মুখ বাঁকায়। অতঃপর বলে,
"স্যার গতরাতে না বলে দেওয়ায় অনেকে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে না।"
ইরফান বিরক্তি কণ্ঠে বলে,
"দ্যট ইজ দেয়ার ফেইলর। ক্লাস টাইম হাফ পাস্ট নাইন। ইট'স ফাইনাল।"
বলেই কল কেটে দেয়। ওপাশে নুসরাত হতাশার শ্বাস ফেলে। তার বিরহের গান গাইতে ইচ্ছে করল,
'আগে যদি জানতাম বন্ধুউউউ... এমন ত্যাড়া স্যার পাবোআআ.. তবে জীবনে সিআর হইতাম নাআআআ।'
মাইরা ভ্রু কুঁচকে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান লাউডে সেই মেয়ের সাথে কথা বললো, সবই শুনেছে সে। মাইরা অবাক হলো। স্যারদের কি স্টুডেন্টদের সাথে এভাবে কথা বলতে হয়? ব্যাপারটায় বিরক্ত হলো সে।
ইরফান ল্যাপটপ রেখে বেড থেকে নেমে দাঁড়ায়। প্যান্ট আগেই পরেছে। কাভার্ড থেকে সাদা শার্ট বের করে পরে নেয়। তারপর কালো স্যুট পরে নেয়। কাজগুলো সব খুব মনোযোগের সহিত করেছে। মাইরা ঘরের ভেতর আসে। ইরফান একবারও তাকালো না মাইরার দিকে। সে নিজেকে পটিপাটি করে হাতঘড়ি পরে আয়নায় নিজেকে একবার দেখে নেয়। এরপর ডান হাত পকেটে রেখে ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ায়।
মাইরা খেয়াল করেছে ইরফান একবারও তার দিকে তাকালো না। তখন যে ভয়ংকর রেগে গেল, এখনও কি রেগে আছে তার উপর? ঢোক গিলে মিনমিন করে বলে,
"শুনছেন?"
ইরফানের পা থেমে যায়। ঘাড় বাঁকিয়ে তাকায় মাইরার দিকে। মাইরা ইরফানের দিকে তাকিয়ে বলে,
"আপনি কি আমার উপর রেগে আছেন?"
ইরফান মাইরার দিকে এগিয়ে আসে ধীরে ধীরে। মাইরা ঢোক গিলে বলে, "আমি আসলে...
ইরফান এগোতে এগোতে গম্ভীর গলায় বলে,
"তুমি আসলে....
মাইরার এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান শক্ত কণ্ঠে বলে,
"এই ঘরে যেন তোমাকে আর না দেখি।"
কথাটা বলে মাইরার হাত ধরে টেনে বেরিয়ে আসে। এরপর চাবি দিয়ে তার ডোর লক করে দেয়। মাইরা অবাক হয়ে চেয়ে আছে। ইরফান আবারও মাইরার চোখের দিকে তাকিয়ে হুমকির স্বরে বলে,
"আই রিপিট, এই ঘরের আশেপাশে যেন তোমাকে না দেখি। কথার হেরফের হলে পা দু'টো কাটতে অনলি টু সেকেণ্ড টাইম নিব।"
চলবে ইনশাআল্লাহ~~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_DRM_Shohag
#পর্ব_৪৩
[Page - DrmShohagHoney]
মাইরা পিটপিট করে চেয়ে রইল ইরফানের পানে। ইরফানের ব্যবহার তার মাথার উপর দিয়ে গেল। ইরফান গটগট পায়ে এগিয়ে যায়। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পা গুটিয়ে নিল। নিচে তার আত্মীয়স্বজন সবাই আছে। সবার আগে চোখে পড়ল জাহারাকে। মাইরা তার ঘরে না থাকায় মাইরাকে অপমান করে বলা কথাগুলো ইরফানের কানে বেজে উঠলো। কিছু একটা মাথায় খেলে গেল। মাইরাকে অন্য ঘরে রাখলে বাইরের মানুষ মাইরাকে অপমান করার সুযোগ হাত ছাড়া করবে না। ব্যাপারটায় ইরফান চরম বিরক্ত হলো। দ্রুত পায়ে উল্টো ঘুরে মাইরার সামনে গিয়ে দাঁড়ায়।
মাইরা ইরফানের দিকেই চেয়ে ছিল। ইরফানকে ফেরত আসতে দেখে অবাক হয়। ইরফান মাইরার বাম হাত তার হাতের মুঠোয় নেয়। এরপর পকেট থেকে চাবি বের করে তার ঘরের দরজা খুলে মাইরাকে নিয়ে ঘরের ভেতরে যায়। মাইরা অবাক হয়ে শুধু ইরফানের কর্মকাণ্ড দেখছে। ইরফান ঘরের দরজা আটকে দিল। এরপর মাইরার কাছে এসে দু'হাতে মাইরার গাল আঁকড়ে ধরে মৃদুস্বরে বলে,
"তুমি যাস্ট এই ঘরেই থাকবে। ওকে?"
মাইরা বাকরুদ্ধ হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। লোকটা কি পা'গ'ল হয়ে গেল? কখন কি বলে নিজেই জানেনা যেন।
ইরফান মাইরার চোখের দিকে তাকায়। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে,
"আপনি যে বললেন পা কাটবেন?"
ইরফান মাইরার পুরো মুখে দৃষ্টি বুলিয়ে নেয়। মেয়েটার উপর ইদানীং রাগ হয় না তার। রাগ হয় তার বাবার উপর। প্রচণ্ড রাগ।
মাইরার বোকা বোকা প্রশ্ন ইরফান চুপ করে হজম করে। মাইরার দৃষ্টিতে দৃষ্টি রেখে মৃদুস্বরে বলে,
"হুম কাটবো, তবে ঘর থেকে প্রয়োজন ছাড়া বেরোলে।"
মাইরা চোখের পাতা ফেলে ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। এই লোকটা কেমন যেন। মাইরা একদমই বুঝতে পারে না। সেকেন্ডে সেকেন্ডে রঙ পাল্টায়।
ইরফান মাইরার মাথা থেকে ওড়না নামিয়ে দিল। ডান হাতের উল্টোপিঠে মাইরার গলার ভাঁজে হাত দেয়। মাইরার শরীর শিরশির করে। ইরফান মাইরার গলায় লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে,
"ঘামলে কিভাবে? কোথায় ছিলে?"
মাইরা চোখ নামিয়ে মিনমিন করে বলে,
"রান্নাঘরে, নাস্তা বানিয়েছিলাম।"
ইরফান বিস্ময় চোখে মাইরার দিকে চেয়ে বলে,
"হোয়াট?"
মাইরা অদ্ভুদ ভাবে তাকায় ইরফানের দিকে। ইরফানের রিয়েকশন দেখে মনে হচ্ছে সে এলিয়েন কে ধরতে মঙ্গল গ্রহে গিয়েছিল। ইরফান বিরক্তি কণ্ঠে বলে,
"লিটল গার্ল হয়ে এইটুকু হাতে নাস্তা বানাতে গিয়েছ কেন? স্টুপিট গার্ল।"
মাইরা অবাক হয়ে তাকায়। মানে? সে ছোট, তাই তার হাতও ছোট। এজন্য সে কি রান্না করতে পারবে না? কি অদ্ভুদ কথাবার্তা!
ভাবনার মাঝেই ইরফানের ফোনে কল আসে। ইরফান কল রিসিভ করে ডান হাতে ফোন কানে দিয়ে কথা বলতে থাকে। মাইরার সাথে লেগে দাঁড়িয়ে ফোনে কথা বলায় ব্যস্ত হয় ইরফান,, তবে দৃষ্টি তার মাইরার গলায়। ধীরে ধীরে বা হাতে মাইরার গলায় থাকা ওড়নাটা নিচের দিকে নামিয়ে দেয়। মাইরা সরে যেতে নিলে ইরফান মাইরার কোমড় জড়িয়ে তার সাথে চেপে ধরে। ফোনে কথা বলছে তো বলছেই। মাইরা ভ্রু কুঁচকে ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার কোমড় থেকে হাত সরিয়ে ঘাড় বরাবর আনে। এরপর পিছন থেকেই বা হাত গলায় এনে মাইরার বাদামি তিলটার উপর আলতো হাতে স্লাইড করতে থাকে।
মাইরা চোখ নামিয়ে নেয়, বারবার শুকনো ঢোক গিলে দু'হাতে ইরফানের হাত সরাতে চাইলে ইরফান বিরক্ত হয়ে মুখ নামিয়ে মাইরার গলায় তিলের উপর তার ঠোঁটজোড়া রাখে। মাইরা কেঁপে ওঠে। ফোনের ওপাশে কেউ কথা বলতে থাকে। ইরফান শুনলো না। কল কেটে হাতের ফোন পকেটে রাখল। দু'হাতে মাইরাকে তার দিকে টেনে আনে।
মাইরা ঢোক গিলে ইরফানকে তার থেকে সরাতে যায়। তবে কোনো কথা বলে না। ইরফান মাইরার তিলটার উপর বেশ কিছুক্ষণ ঠোঁট চেপে রেখে, এরপর শব্দ করে একটা চুমু খেয়ে মুখ সরিয়ে নেয়। মাইরার মুখের দিকে তাকালে দেখল মাইরা মাথা নামিয়ে রেখেছে।
ইরফান মৃদুস্বরে জিজ্ঞেস করে,
"নাস্তা করেছ?"
মাইরা চোখ তুলে ইরফানের দিকে তাকায়। মাইরাকে এভাবে চুপ থাকতে দেখে ইরফান ভ্রু কুঁচকে মাইরার দিকে চেয়ে থাকে। মাইরা ইরফানের থেকে নিজেকে ছাড়াতে চায়। ইরফানের কিছু একটা মনে পড়তেই কারেন্ট শক খাওয়ার মতো ঝটকা মেরে মাইরাকে ছেড়ে দেয়। চোখ বুজে বিরক্তির নিঃশ্বাস ফেলে। কিছু একটা ভেবে প্রশ্ন করে,
"তোমার কবে বিয়ে করার ইচ্ছে ছিল?"
ইরফানের প্রশ্নে মাইরা বোকা চোখে তাকায় ইরফানের দিকে। লোকটা কেমন যেন অদ্ভুদ বিহেব করছে। একেক সময় একেক রকম বিহেভে মাইরার নিজেরই নিজেকে পা'গ'ল পা'গ'ল লাগছে। ইরফান গম্ভীর গলায় বলে,
"স্পিক আপ।"
মাইরা ঢোক গিলে। তখনকার কথায় যে রেগে গিয়েছিল, এখন আবার রেগে যাবে না তো? আবার ভাবলো নাহ, এখানে তো ইরফান রিলেটেড না। তখনকার কথায় তো তার মাকে ব্লেম দিতে গিয়ে ইরফান জড়িয়ে গিয়েছিল। এই প্রশ্নের উত্তরে তো ইরফান জড়াবে না। তাই সরল মনে উত্তর দেয়,
"অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার। আমার বান্ধীরা, আমি সবাই সবসময় এটাই চাইতাম, ওরা সবাই সেই সময়-ই বিয়ে করবে।"
লাস্ট কথাটা মলিন সুরে বলে মাইরা। ইরফান মাথা নিচু করে রাখা মাইরার পানে চেয়ে রইল। বেশ অনেক সময় নিয়ে মাইরার দিকে চেয়ে থাকে। মাইরা ইরফানকে নিরব দেখে মাথা তুলে তাকালে দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে। তবে চোখেমুখে রাগ নেই। একদম শান্ত, ঠাণ্ডা। ইরফান মাইরার থেকে চোখ সরিয়ে নেয়। কোনো কথাই বললো না। চাপা শ্বাস ফেলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায়। মাইরা অবাক হয়। সে ইরফানকে বুঝতে পারছে না। এমন অদ্ভুদ বিহেভ করছে কেন?
ইরফান ঘরের বাইরে বেরিয়ে দরজা চাপিয়ে দেয়ার জন্য হাত বাড়িয়ে মাইরার দিকে তাকায় একবার৷ এরপর গম্ভীর গলায় বলে,
"বাইরে আসবে না।"
কথাটা বলেই শব্দ করে দরজা লাগিয়ে গটগট পায়ে চলে যায়। নিচে নেমে রিতাকে মাইরার ঘরে এক প্লেট খাবার দিয়ে আসতে বলে। মাইরা আগে যে ঘরে থাকতো, সে ঘরে গিয়ে একবার চোখ বুলায়। এরপর ঘর থেকে বেরিয়ে রিতার উদ্দেশ্যে বলে, মাইরার এই ঘরে যা যা আছে সব যেন তার ঘরে নিয়ে যায়। এরপর বাসা থেকে বেরিয়ে যায়। তার মা পিছু ডাকলে ছোট করে বলে, 'খেয়ে নিব সময় করে।'
~~~~
নুসরাত ভার্সিটির মাঠে তার বোনের সাথে একটু কথা বলছিল। চোখ ঘুরিয়ে উপরে তাকালে ইরফানকে তাদের ক্লাসরুমের দিকে যেতে দেখে নুসরাত চোখ বড় বড় করে তাকায়। তার বোনকে বাই বাই বলে কোনোরকমে এক দৌড় দেয়। শেষ শেষ। তার আগে এই স্যার রুমে ঢুকে গেলে তার কপাল ফাটবে।
পিছন থেকে অন্তরা বিরক্তি কণ্ঠে বলে,
"এই আস্তে যা। পড়ে যাবি।"
নুসরাত পিছু ফিরে বলে,
"তাতে কি? ক্লাস মিস দিলে পরীক্ষায় পাবো গোল্লা, আর এখন লেট করলে ক্লাসে যে ঢুকতেই পারবো না। জীবন শেষ আপু। তুমি যাও।"
অন্তরা বিরক্ত হলো। তার এই বোনটা লাফায় বেশি। তার আর এর মধ্যে আকাশ পাতাল তফাৎ।
ভাবনা রেখে ভার্সিটির চত্বর থেকে বের হয়ে তার গন্তব্যে রওয়ানা হয়।
নুসরাত উপরে উঠে দিকবিদিকশুন্য হয়ে দৌড়াচ্ছে। হঠাৎ-ই কেউ তার হাত টেনে ধরে। নুসরাত চেঁচিয়ে ওঠে, "কোন বে'য়া'দ'ব রে?"
সাজিদ বিরক্ত হয়ে বলে,
"পড়বি ভালো কথা। আমারে ফালানোর ধান্না করছিস না-কি? দেখি সর।"
নুসরাত অসহায় মুখ করে তার রুমের দিকে তাকালো। ইরফান তাদের থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। নুসরাত সাজিদের হাত ছাড়িয়ে নিয়ে ভদ্র হয়ে দাঁড়ায়। ফিসফিসিয়ে বলে,
"তাড়াতাড়ি চল, নয়তো ক্লাস মিস।"
সাজিদ সম্মতি দিল। দু'পা এগোতেই ইরফান ক্লাসরুমে প্রবেশ করে। নুসরাত সাজিদ ও তখনই দরজার সামনে দাঁড়ায়। ইরফান ক্লাসরুমে প্রবেশ করে দাঁড়িয়ে যায়। পিছু ফিরে নুসরাত আর সাজিদকে দেখে গম্ভীর গলায় বলে,
"হু আর ইউ?"
নুসরাত চোখ বড় বড় করে তাকায়। এই ত্যাড়া লোকের ঝাড়ি খেতে খেতেই তার রাত পার হয়। তাকে না-কি চেনে না! কি ভয়ংকর পল্টিবাজ লোক ভাবা যায়!
সাজিদ সাধারণ একজন স্টুডেন্ট। সে ভদ্রভাবে উত্তর করল, "স্যার আমি এই ক্লাসের স্টুডেন্ট।"
ইরফান হাতঘড়িতে সময় দেখে বলে, "রঙ অ্যান্সার।"
নুসরাত খুব ভালোই বুঝলো এক সেকেন্ড লেট হয়েছে মানে এই স্যার এখন তাদের ধুইয়ে দিবে। মিনমিন করে বলে,
"স্যরি স্যার!"
ইরফান কিছুই বললো না। এগিয়ে গিয়ে ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়ায়। নুসরাত আর সাজিদ ভাবলো নিরবতা সম্মতির লক্ষ্মণ। ভেতরে প্রবেশ করতে এক পা বাড়ালে ইরফান কড়া কণ্ঠে ধমক দেয়, "স্টপ।"
দু'জনের পা থেমে যায়। ক্লাসের সবাই ঝাঁকি দিয়ে ওঠে হঠাৎ ধমকে। ইরফান গম্ভীর গলায় বলে,
"You're not allowed in my class."
এরপর আর কোনো কথা না বলে লেকচার দেয়া স্টার্ট করে। টানা এক আওয়ার ইংলিশে লেকচার দেয়। সবার চোখেমুখে ক্লান্তি। ইরফান একবার হাতঘড়িতে টাইম দেখল। এরপর গম্ভীর গলায় বলে,
"টেন মিনিট'স ব্রেক।"
নুসরাত, সাজিদ অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। নুসরাতের পা ব্য'থা হয়ে গিয়েছে। এখান থেকে তাদের এক পা নড়তেও দেয়নি। বিড়বিড় করে সাজিদকে বলে, "এই লোকের বউ টিকবে না রে।"
সাজিদ কিছু বলল না। মেজাজ খারাপ হয়ে আছে তার। আজ ইম্পর্ট্যান্ট টপিকের উপর ক্লাস করিয়েছে। আর তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিলতে হয়েছে।
ইরফান তার অফিসের স্টাফ এর সাথে ফোনে কথা বলে কিছু সময়। ঠিক ঠিক দশ মিনিট পর আবারও লেকচার দেয়া শুরু করে। সাজিদের কেন্দে দেয়ার মতো অবস্থা। সে ভালো স্টুডেন্ট। আজকেই একটু লেট হয়েছে, তবুও এই স্যারের জন্যই। এক আওয়ার আগে জানিয়েছে ক্লাস টাইম। এরকম দুইএকটা স্যার থাকলে জীবন প্যারাময় হতে আর কি লাগে!
ইরফান আবারও প্রায় ১৫ মিনিট লেকচার দিয়ে পুরো একটা টপিক শেষ করে। এরপর গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায়।
ইরফান বেরিয়ে যেতেই নুসরাত এক দৌড়ে রুমের ভেতরে গিয়ে একটা ফাঁকা চেয়ারে বসে পড়ে। শব্দ করে বলে ওঠে,
"শেষ শেষ শেষ, আমার পা গেল!"
সবাই অসহায় চোখে তাকায়। কিছু করার নেই। এ স্যার এমনই। সাজিদ নুসরাতের মাথায় একটা আলতো থাপ্পড় দিয়ে পাশের চেয়ারে বসে বলে,
"এমনেই মেজাজ খারাপ হয়ে আছে। এর মধ্যে মাইয়া মানষের ঢঙ দেখে আরও মেজাজ গরম করাবি না ছেমড়ি। যা ফুট।"
নুসরাত মাথা ডলে কটমট দৃষ্টিতে তাকায় সাজিদের দিকে। রেগে বলে,
"তোরে ছাড়মু না সাজিদ্দা।"
সাজিদ এগিয়ে এসে বলে, "আগে ধর। তারপর ছাড়ার কথা কইবি।"
নুসরাত চোখমুখ কুঁচকে অন্যদিকে তাকিয়ে বলে,
"তুই যা ফুট কালা মানিক।"
সাজিদ বিরক্ত হয়ে বলে,
"আমি কালো হয়ে বাংলাদেশের মান রাখছি। তোরা শা'লি সাদা হইয়া বাংলাদেশের নাম মুইছা ফেলতাছিস।"
সাজিদের কথা শুনে সবাই হেসে ফেলল। নুসরাত মুখ বাঁকালো।
________________
ফারাহ ক্লাসে তার ফ্রেন্ড জুইয়ের সাথে হেসে কথা বলছিল, হঠাৎ-ই কোথা থেকে জুইয়ের খালাতো ভাই জামিল এসে সামনের একটা চেয়ারে বসে। ফারাহ ভ্রু কুঁচকে বলে,
"এখানে বসলি কেন? আর একটু পর ক্লাস, যা।"
জামিল গা ছাড়া ভাব নিয়ে বলে,
"আমি এখানে বসেই ক্লাস করব, তোর বাপের কি?"
ফারাহ মুখ কুঁচকে জুইয়ের দিকে তাকিয়ে বলে,
"তোর ভাইয়ের মুখ ঠিক না করলে কিন্তুু কপালে দুঃখ আছে বলে দিচ্ছি।"
তখনই ক্লাসে শুদ্ধ প্রবেশ করে। সবাই ঠিকঠাক হয়ে বসে। জামিল দ্রুত ফারাহ এর পাশের চেয়ারটায় বসে। শুদ্ধর নজর সর্বপ্রথম ফারাহ'র দিকেই পড়লো। দৃষ্টি তীক্ষ্ণ। পাশে জামিলের দিকে তাকালে দেখল হাসি-হাসি মুখ করে তাকিয়ে আছে। শুদ্ধ বিরক্ত হলো। আজ কি তার মেজাজ খারাপের দিবস না-কি? ফারাহ'র দিকে আর তাকালো না। চুপচাপ লেকচার দিতে শুরু করে। টানা ১৫ মিনিট ইংলিশে লেকচার দেয়। এরপর থেমে যায়। চেয়ারে গিয়ে বসে পড়ে। বুকে দু'হাত গুঁজে চোখ বুজে বিরক্তির নিঃশ্বাস ফেলে।
জামিল ফারাহ'র দিকে একটু চেপে গিয়ে বলে,
"এটা তোর কে যেন হয়?"
ফারাহ চিরিত করে উঠল। গায়ের মধ্যে আসে কেন? মে'জাজ খারাপ লাগে। পুরো ক্লাস নিস্তব্ধ, তার মাঝেই ফারাহ রেগে হঠাৎ-ই বলে ফেলে, "বাপ হয়। হয়েছে?"
ফারাহ যদিও এতো জোরে কথা বলতে চায়নি, না চাইতেও গলা বড় হয়ে গিয়েছে। ক্লাসে সবাই ফারাহ'র দিকে তাকায়। শুদ্ধ নিজেও ভ্রু কুঁচকে চেয়ে আছে ফারাহ'র দিকে। ফারাহ ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। আড়চোখে একবার শুদ্ধর দিকে তাকায়। তারপর চোখ নামিয়ে নেয়। ডান পাশে বসা জুই ফিসফিসিয়ে বলে, "তোর বাপ তো সেই ইয়াং!"
ফারাহ কটমট দৃষ্টিতে তাকায় জুইয়ের দিকে। জুই মুখ লুকিয়ে হাসে। ওপর পাশ থেকে জামিল বলে,
"তোর বাপকে একটু বল তো, আমাকে যেন পরীক্ষা ছাড়াই পাশ করে দেয়।"
শুদ্ধ হঠাৎ-ই বসা থেকে দাঁড়িয়ে যায়। ফারাহ'র দিকে চেয়ে ধমকে বলে, "সাট আপ!"
সবাই কেঁপে ওঠে। ফারাহ চোখ বন্ধ করে। শুদ্ধ গটগট পায়ে এগিয়ে এসে ফারাহ বরাবর দাঁড়িয়ে জামিল কে দাঁড় করায়। এরপর জামিলের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে,
"বাকি টপিক তুমি ফিনিশ কর। গো।"
জামিল চোখ বড় বড় করে তাকায়। আমতা আমতা করে বলে,
"স্যার আমি তো স্টুডেন্ট। আমি কিভাবে.."
"এজন্যই টিচারের কথা শুনতে হবে। গো।"
জামিল অসম্মতি প্রকাশ করলে শুদ্ধ রেগে বলে,
"ওকে। গেট আউট।"
জামিল অসহায় মুখ করে তাকায়। কি আর করার! চুপচাপ ক্লাসরুম থেকে বেরিয়ে গেল।
শুদ্ধ ফারাহ'র দিকে চেয়ে বলে,
"কথা বলা পাবলিকদের জন্য ক্লাসরুম নয়।"
ফারাহ ঢোক গিলে। ঠিক বুঝল তার দিকে চেয়েই কথাটা বলেছে। শুদ্ধ সামনে গিয়ে আরও দশ মিনিট লেকচার দেয়। এরপর সবার সবার উদ্দেশ্যে বলে,
"এই টপিক এর বাকি অংশ, নেক্সট ডে, বাইরে দাঁড় করানো ছেলেটি পড়াবে।"
জামিল বাইরে দাঁড়িয়ে চরম হতাশার নিঃশ্বাস ফেলল। তার জীবন শেষ। শুদ্ধ ফারাহ'র দিকে তাকায়। ফারাহ শুদ্ধর দিকেই তাকিয়ে ছিল। শুদ্ধ চোখ সরিয়ে নিয়ে গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ফারাহ ভ্রু কুঁচকে নিল। শুদ্ধ কে তার কাছে ঠিক লাগেনি। শুদ্ধ বেরিয়ে যাওয়ার সাথে সাথে ফারাহ তার ব্যাগ নিয়ে একপ্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়।
শুদ্ধ গটগট পায়ে তার রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে চায়, তখনই পিছন থেকে ফারাহ ডাকে, "শুদ্ধ ভাই?"
শুদ্ধ পিছু ফিরে তাকায়। চোখ দু'টো লাল। ফারাহ শুদ্ধকে কাছ থেকে দেখে আরও অবাক হলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে,
"তোমার কি হয়েছে?"
শুদ্ধ আশেপাশে তাকালো। তেমন কাউকে না দেখতে পেয়ে ফারাহ কে টেনে তার রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। রুম অন্ধকার। শুদ্ধ লাইট জ্বালালো না। ফারাহ অন্ধকারেই অবাক হয়ে কিছু বলতে চায়, তার আগেই শুদ্ধ ফারাহকে শক্ত করে জড়িয়ে ধরে। ফারাহ কেঁপে ওঠে। হাত থেকে ব্যাগ পড়ে যায়। ফারাহ থেমে থেমে বলে,
"শুদ্ধ ভাই?"
শুদ্ধ হাতের বাঁধন আরও খানিকটা শক্ত করল। কিন্তুু কোনো কথা বললো না। ফারাহ ঢোক গিলে শুদ্ধর পিঠে কাঁপা হাত রাখে। আবারও বলে,
"শুদ্ধ ভাই ছাড়ো।"
শুদ্ধ ছাড়লো না। বেশ কিছুক্ষণ পর মৃদুস্বরে বলে,
"আমার ফারাহ পাখি তুমি।"
কথাটা বলে আবারও বেশ কিছুক্ষণ চুপ থাকে। এরপর ফারাহকে ছেড়ে ফারাহ'র বাম গালের সাথে তা বাম গাল লাগিয়ে শীতল কণ্ঠে বলে,
"তুমি আমার। আমি কিন্তুু আর কাউকে বিয়ে করব না, বুঝেছ? আমার বউ তুমি হবে। আমার ফারাহ পাখি।"
ফারাহ'র শরীর শিরশির করে। শুদ্ধ ফারাহ'র গালে ঠোঁট দাবায়। ফারাহ ঝাঁকি দিয়ে ওঠে। এই প্রথম শুদ্ধ অভাবনীয় এক কাজ করল।
শুদ্ধ ফারাহ'র দু'গালে ছোট ছোট দু'টো চুমু খায়। এরপর ফারাহ'র কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে বলে,
"অ্যা'ম স্যরি ফারাহ পাখি। যা যা করেছি সবকিছুর জন্য। তোমার স্বামীর হক ন'ষ্ট করছি। বাট স্বামী তো আমিই হব, তাই নিজের হক নিজে নষ্ট করলে প্রবলেম নেই। তুমি কিছু মনে কর না। ফারাহ পাখি চলো আমরা বিয়ে করে নিই এক্ষুনি।"
ফারাহ ঢোক গিলে। শুদ্ধকে কেমন অস্বাভাবিক ঠেকল। দু'হাতে শুদ্ধকে ঠেলে সরাতে চাইলো। শুদ্ধ হঠাৎ-ই রেগে বলে,
"ফারাহ, ডিস্টার্ব কর না। আমি ঠিক নেই, কোথায় নিজে থেকে জড়িয়ে ধরবে, তা না করে সরিয়ে দিচ্ছো। এমনিতেও বাড়িতে আমার হবু বউ অপেক্ষা করছে। বেশি টাইম নিব না।"
ফারাহ রেগে যায়। এই লোক জীবনেও শুধরোবে না। ধাক্কা দিয়ে বলে,
"তোমরা এক বাড়িতে ছিলে। আমি তবুও তোমার সাথে কথা বলতে এসেছি। তুমি উল্টে আমাকে ফালতু কথা শোনাচ্ছো?"
শুদ্ধ একটু হাসলো। দু'হাতের আঁজলায় ফারাহ'র মুখটা নিয়ে অসহায় কণ্ঠে বলে,
"ফারাহ পাখি, তুমি কোনো ছেলের পাশে বসবে না, বুঝেছ?"
ফারাহ অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। যদিও অন্ধকারে স্পষ্ট দেখতে পেল না, তবে ঝাপসা দেখতে পায়। শুদ্ধর এসব নতুন নতুন রূপ মেয়েটাকে যেন অদ্ভুদ অনুভূতির সাথে পরিচিত করালো। ছোট করে বলে,
"আমি তো বসি না।"
শুদ্ধ মানলো না। আবারও ফারাহকে শক্ত করে জড়িয়ে ধরে। মৃদুস্বরে বলে,
"বসেছ তো! আমি রাগতে পারছি না। নয়তো তুমি মার খেতে আমার হাতে এখন।"
ফারাহ ঢোক গিলে বলে,
"তোমার আম্মু ওই মেয়েটাকে এখনো তোমার বউ ভাবে?"
শুদ্ধ হেসে ফেলল। ফারাহ'র কানের কাছে মুখ নিয়ে বলে,
"আমিও ভাবি। একটু আগেই তো বললাম হবু বউ। তুমি কি বাংলা কম বোঝো?"
ফারাহ মোচড়ামুচড়ি করে। রেগে বলে,
"ছাড়ো আমায়।"
শুদ্ধ ছেড়ে দিল। দূরে সরে রুমের লাইট জ্বালিয়ে দিল। দরজার লক খুলে রাখল। এরপর তার চেয়ারে গিয়ে বসে পড়ে। ফারাহ'র দিকে তাকিয়ে বলে,
"তোমার আর কয়টা ক্লাস আছে?"
ফারাহ শুদ্ধর কথার উত্তর না করে উল্টে প্রশ্ন করে,
"শুদ্ধ ভাই তুমি কি তোমার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করবে, তোমার মা কষ্ট পাবে বলে?"
শুদ্ধ অদ্ভুদভাবে তাকায় ফারাহ'র দিকে। বসা থেকে দাঁড়িয়ে কিছুটা এগিয়ে এসে অবাক হওয়ার ভান করে বলে,
"তুমি কি করে বুঝলে? তুমি তো জিনিয়াস ফারাহ!"
ফারাহ রেগে বলে,
"তুমি কি জীবনেও সিরিয়াস হবে না? আমার কিন্তুু রাগ লাগছে।"
শুদ্ধ সিরিয়াস কণ্ঠে বলল,
"আসলেই আমি মা কে কষ্ট দিতে চাই না ফারাহ। একটুও কষ্ট দিতে চাই না। তাকে ভীষণ ভালোবাসি আমি, বুঝলে? একটু আগে আবেগের বশে ভুলভাল বলে ফেলেছি। ডোন্ট মাইন্ড। তুমি এখন যাও এখান থেকে।"
ফারাহ অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভ্রু কুঁচকে চেয়ে আছে ফারাহ'র দিকে। ফারাহ'র চোখজোড়া ভিজে উঠল। কিছু কথা মিথ্যে জেনেও কান্না পায়, ফারাহ'র তেমনি হলো। কিন্তুু শুদ্ধকে ভীষণ সিরিয়াস লাগলো। মিথ্যে জেনেও তো চোখ ভিজছে। তাহলে সত্যিই শুদ্ধ ওই মেয়েটাকে বিয়ে করে নিলে তার কি হবে? ফারাহ নাক টেনে বলে,
"তুমি সত্যি বলছো?"
শুদ্ধ মৃদুস্বরে বলে, "একদম।"
ফারাহ মাথা নিচু করে নেয়। কান্নামাখা গলায় বলে,
"তুমি আসলেই খারাপ লোক। স্বার্থপর লোক। আমার কথা একবারো ভাবছো না।"
শুদ্ধ ঝরের গতিতে ফারাহ'র কাছে এগিয়ে আসে।হিজাবের উপর দিয়েই ফারাহ'র মাথার পিছনে চুলের গোছা শক্ত করে ধরে। ডান হাতে ফারাহ'র গাল চেপে মুখ উঁচু করে। ফারাহ চুলে, গালে ভীষণ ব্য'থা পায়। মৃদু আর্তনাদ করে ওঠে,
"আহ! শুদ্ধ ভাই ছাড়ো, লাগছে আমার।"
শুদ্ধ আরও শক্ত করে ধরল ফারাহ'র গাল। দাঁতে দাঁত চেপে বলে,
"একদিন বলেছি না? মা কে ভালোবাসি, কিন্তুু বউকে বাদ দিয়ে না। মাকে কষ্ট দিতে চাই না, কিন্তুু এর মানে এই না বউকে ছুঁড়ে ফেলে মায়ের ভালোবাসার প্রুফ দিব। বলেছিলাম না তোকে? তবুও জ্বালাবি ক্যান আমারে? দুই ভাই-বোন কি পেয়েছিস আমায়? আমি সস্তা? তোর জন্য এতো বছর অপেক্ষা করে আরেকজনকে বিয়ে করব? এই আমারে তোর কা'পুরুষ লাগে? কা'পুরুষ হলে তো আগে তোরে তুলে নিয়ে বিয়ে করতাম। তোর মতামতের দাম দিই বেশি, এজন্য আমার দাম নাই?
তোর ভাই আমারে নিয়ে আফসোস করে! তুই আমারে স্বার্থপর বলিস। তোর ভাইয়ের জনমের আফসোস আগে মেটাবো, এরপর তোকে স্বার্থপরের সজ্ঞা বোঝাবো আমি। ওয়েট।
একটু থেমে আগের চেয়েও শক্ত কণ্ঠে বলে,
'ব্রেনলেস এর জাত দু'টো।'
কথাগুলো বলে ফারাহ কে ধাক্কা দেয়। ফারাহ পড়তে পড়তে বেঁচে যায়। অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায়। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। এর আগে কখনো শুদ্ধর এই রূপ দেখেনি। শুদ্ধ তার মাথার চুল টেনে রাগে টেবিলে একটা লাথি মেরে রেগে বলে,
"বেরো এখান থেকে। এক্ষুনি বেরোবি"
ফারাহ কেঁপে ওঠে। তখনই দরজা ঠেলে কেউ একজন ভেতরে প্রবেশ করে। শুদ্ধ তাকায় দরজার দিকে। তার এক সহকর্মীকে দেখে বিরক্তির নিঃশ্বাস ফেলে। ফারাহ মাথা নিচু করে নেয়। ডান হাতে ভেজা চোখমুখ মুছে নেয়। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে তার সেই স্যারকে ভারি গলায় ছোট করে একটা সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়।
ভদ্রলোক খুব স্বাভাবিকভাবেই ব্যাপারটা নিয়েছে। কিছু বোঝে নি। গলা ঝেড়ে বলে,
"কি অবস্থা শুদ্ধ? অনেকদিন পর দেখা করতে এলাম।"
শুদ্ধ তার চেয়ারে বসে শরীর এলিয়ে দেয়। একটু চুপ থেকে বলে,
"ভালো।"
কথাটা বলে চোখ বুজে নেয়।
.
ঘড়িতে একবার সময় দেখল শুদ্ধ। বিকাল ~ ৩:৩০।
সকালে ক্লাস নিয়ে পর পর আজকের আরও দু'টো ক্লাস ক্যান্সেল করে অফিস রুমে চুপ করে বসে থেকেছে।
দীর্ঘশ্বাস ফেলে অফিস রুম থেকে বের হয়। গন্তব্য বাড়ি। ভার্সিটি চত্বরে দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে এগিয়ে গেলে পিছন থেকে ফাইজ ডাকে। শুদ্ধর পা থেমে যায়। ফাইজ দ্রুতপায়ে শুদ্ধর দিকে এগিয়ে আসে। শুদ্ধ পায়ের গতি বাড়ালো। তার আগেই ফাইজ শুদ্ধর হাত টেনে ধরে। শুদ্ধর পা আবারও থেমে যায়। ফাইজ অসহায় কণ্ঠে ডাকে,
"ভাই?"
শুদ্ধ ফাইজের দিকে তাকালো। মুখাবয়বে হাসির ছিঁটেফোঁটা নেই। কিছুটা দূরে ফারাহকে দাঁড়িয়ে থাকতে দেখল। চোখ ঘুরিয়ে ফাইজের দিকে চেয়ে হঠাৎ-ই ফাইজের বুক বরাবর গায়ের জোরে একটা ধাক্কা দিয়ে রাগান্বিত স্বরে বলে,
"ভুলেও আমার আশেপাশে ঘেঁষবি না। ইচ্ছে করে তো দূর, ভুল করেও ঘেঁষবি না।"
কথাটা বলেই তার গাড়িতে উঠে পড়ে। ফাইজ কিছু বলার সুযেগ-ই পেল না।
কিছুটা দূরে দাঁড়ানো ফারাহ ভীষণ অবাক হলো। সে তো শুদ্ধকে চিনতে পারছে না। কি হয়েছে তার ভাইয়ের সাথে?
শুদ্ধ গাড়ি চালিয়ে একদম ফারাহ'র সোজা নিয়ে যায়। ফারাহ ভ্রু কুঁচকে চেয়ে আছে। ধাক্কা লাগবে লাগবে ভাব তখনই শুদ্ধ ব্রেক ঘুরিয়ে ভার্সিটির গেট থেকে বেরিয়ে যায়। সামনের আয়নার একবার ফারাহ'র মুখটা দেখে। মৃদু হাসলো। বিড়বিড় করে, "ফারাহ পাখি, কত জ্বালাও আমায়! নির্দয় মেয়ে।"
______________
ঘড়ির কাটা টিকটিক করে জানান দেয় বিকাল ~ ৪:০০।
ইরফান ভার্সিটি শেষে অফিস করে ফিরেছে মাত্র।মাইরাকে ঘরে দেখল না। বিরক্ত হলো বোধয়।
ওয়াশরুমে নিয়ে শাওয়ার নেয়। এরপর একটা গ্যাবার্ডিন প্যান্ট পরে নেয়।
বেলকনি থেকে ঠকঠক আওয়াজ পেয়ে সেদিকে যায়। ঘর থেকে বেলকনিতে পা রাখলে চোখেমুখে বিস্ময় ভর করে।
মাইরা মেঝেতে গোল হয়ে বসেছে। তার চারপাশে অনেকগুলো টব রাখা। সবগুলোতে একটা একটা করে ফুলের গাছ লাগানো। বেলি, গোলাপ আর নয়নতারা এই তিনটি ফুল আনিয়েছে মাইরা।
কোলের উপর একটা টবে খুব মনোযোগের সহিত মাটি ভরছে। এরপর লাস্ট ছোট্ট নয়নাতারা ফুলের গাছটা নিয়ে খুব সুন্দর করে গেঁথে দিল টব ভর্তি মাটির মাঝে। সব কাজ শেষ করে মেয়েটা বিশ্ব জয় করা এক হাসি দেয়। দ্রুত বসা থেকে উঠে বেলকনি থেকে রুমে আসার জন্য এগোতে নিলে ইরফানকে দেখে দাঁড়িয়ে যায়। চোখ বড় বড় হয়ে যায়। ঘাড় বাঁকিয়ে বেলকনির মেঝেতে তাকালো। সে ভেবেছিল এই লোকটা আসার আগেই সব পরিষ্কার করবে। কিন্তুু তা তো পারলো না। এখন তাকে কি করবে লোকটা? ভয়ে ভয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে,
"আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি। আমাকে পাঁচ মিনিট টাইম দিন প্লিজ!"
ইরফান মাইরার দিকে তাকিয়ে আছে। মাইরার কপালে গালে অসংখ্য জায়গায় মাটি লেগে। ইরফান ডান হাত উঠিয়ে মাইরার কপালে লেগে থাকা মাটি ঝেড়ে দিতে দিতে গম্ভীর গলায় বলে,
"বাড়িতে আরও অনেকে আছে, তারা করবে।"
মাইরা মন খারাপ করে বলে,
"রিতা তো ঘুমিয়েছে।"
ইরফান গম্ভীর গলায় বলে,
"আরও দু'জন আছে।"
মাইরা অবাক হয়ে বলে,
"আপনি কিভাবে জানলেন?"
ইরফান কিছু বললো না। মাইরা উদ্বিগ্ন কণ্ঠে বলে,
"আপনি যাওয়ার পর এ বাড়িতে দু'টো মহিলা আসে। তাদের নাকি কেউ পাঠিয়েছে। তারা এই বাড়িতে কাজ করবেই। কারণ এই বাড়িরই কেউ তাদের পাঠিয়েছে। কিন্তুু আপনার বাবা মা কেউই জানেনা এই ব্যাপারে। কেমন ভূতূড়ে ব্যাপার!"
ইরফান শান্ত চোখে মাইরার কথাগুলো শুনলো। ঠোঁট বাঁকায় সামান্য। বিড়বিড় করে, 'স্টুপিট গার্ল।'
এরপর জিজ্ঞেস করে,
"এসব কোথায় পেয়েছ?"
মাইরা উৎফুল্লতার সাথে উত্তর দেয়, "আপনার বাবা এনে দিয়েছে।
একটু থেমে আবদারের সুরে বলে,
এগুলো কি এখানে রাখতে পারবো?"
ইরফান মাইরার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এরপর প্যান্টের পকেটে হাত গুঁজে ঘরের ভেতর যেতে যেতে ছোট করে বলে,
"পারবে।"
চলবে ইনশাআল্লাহ~~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#পর্ব_৪৪
[Page - DrmShohagHoney]
তারেক নেওয়াজ কিছুক্ষণ আগে মাইরাকে ডেকে রেডি হতে বলেছেন হসপিটাল নিয়ে যাবে এজন্য। গতকাল বিড়ালের খামচি তে একটা বাড়তি কাজ হয়ে আছে। মাইরা তারেক নেওয়াজ এর কথা চুপচাপ মেনে দ্রুত রেডি হয়ে নিল। সে গোসল করে বেরিয়ে ঘরের চারিপাশে চোখ বুলালো, ইরফানকে কোথাও দেখল না। মাইরা মনে মনে স্বস্তি-ই পেল। উনি ঘরে থাকলে রেডি হতে অনেক ঝামেলা পোহাতে হয়।
রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলো। এখন পর্যন্ত সে মোটামুটি খুশি। তবে ইনায়ার জন্য মন খারাপ হয়। যদিও আগামীকাল না-কি ইনায়া আপু এখানে আসবে। এই ভেবে একটু খুশি খুশি লাগছে। ভাবনার মাঝেই ঘর থেকে তারেক নেওয়াজ বেরিয়ে আসে। এগিয়ে এসে মাইরার মাথায় হাত দিয়ে বলে,
"রেডি হয়েছ আম্মু?"
মাইরা মাথা নেড়ে বলে,
"জ্বি বাবা, চলুন।"
তারেক নেওয়াজ মাইরার হাতের কব্জি ধরে এগিয়ে গেলেন। মাইরা হেসে তারেক নেওয়াজ এর সাথে পা মেলায়। গেটের বাইরে পা রাখলে মনটা কেমন যেন বিষন্নতায় ভরে যায়। আজ থেকে প্রায় অনেকগুলো মাস তার প্রতিটা প্রয়োজনে ইরফান ছিল। সবকাজে ইরফান থাকতো। এখন নেই কেন? ভার্সিটি থেকে যে আসলো! এরপর কোথায় গেল? কোনো কাজে গিয়েছে? কিন্তুু তাকে নিয়ে গিয়ে এই ইনজেকশন দিয়ে এনে কাজ করা যেত না? মাইরার ভীষণ মন খারাপ হলো। সবসময় তার প্রতিটি প্রয়োজনে ইরফানকে পাশে পাওয়ার পর হঠাৎ ইরফানের জায়গায় অন্যকাউকে পেয়ে মেয়েটার ভীষণ মন খারাপ হয়। পা চলছে তবে দৃষ্টি থেমে নেই। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, তিনি কোথায়? ভাবলো হয়তো সত্যিই কোনো ইম্পর্ট্যান্ট কাজে গিয়েছে।
একদম মেইন গেইটের কাছে গিয়ে কি মনে করে যেন পিছু ফিরে ইরফানের বেলকনির দিকে তাকায়। এবারেও হতাশ হয় বেলকনিতে ইরফানকে না দেখতে পেয়ে। ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতে গিয়েও তাকালো না। দৃষ্টি উপর দিকে উঠালে ছাদের কোণায় ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে মাইরা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। পায়ের গতি কমলো। অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে রইল। সে তো ভেবেছিল লোকটা খুব ইম্পর্ট্যান্ট কোনো কাজে ব্যস্ত, তাই তাকে নিয়ে যাচ্ছে না। কিন্তুু উনি তো কোনো কাজ করছেন না। বরং চুপচাপ দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে সিগারেট ফুঁকছে।
মাইরা অবাক হয়ে শুধু ইরফানকে দেখল। গাড়িতে উঠার আগ পর্যন্ত মাইরা ঘাড় ঘুরিয়ে তাকিয়েই রইল ইরফানের দিকে। ভীষণ অভিমান জমলো ছোট্ট মনে। সবসময় তার সাথে থাকা মানুষ হঠাৎ সঙ্গ ছেড়ে দিলে যেমন বিশ্রী অনুভূতি হয়, মাইরার তেমনি হলো। তারেক নেওয়াজ গাড়ির ডোর খুলে দিলে মাইরা উঠে বসে। এরপর আবারও জানালা দিয়ে ছাদের দিকে তাকায়।
ইরফান একহাত পকেটে রেখে আরেক হাতে সিগারেট ফুঁকছে। দৃষ্টি মাইরার পানে। মাইরা তাকিয়ে রইল আরও বেশ খানিকক্ষণ। এরপর অভিমানে চোখজোড়া নামিয়ে নেয়। দৃষ্টি রাস্তার পানে রাখে। সিগারেট খাওয়া তার কাছে বেশি ইম্পর্ট্যান্ট? মাইরার ইচ্ছে করল, সে ইনজেকশন দিবে না। ইরফান কেন নিয়ে যাবে না তাকে? এইটুকু মানতেই পারছে না মেয়েটা। ভীষণ মন খারাপ নিয়ে আরেকবার ছাদের পানে তাকায়। এখনো ইরফানকে সেভাবেই দাঁড়িয়ে থাকতে দেখে। তারেক নেওয়াজ গাড়ি স্টার্ট দেয়। ধীরে ধীরে ইরফান মিলিয়ে যায়। মাইরার অভিমানের পাল্লা ভারী হয়।
~~
ইনায়া মন খারাপ করে জানালার ধারে দাঁড়িয়ে আছে। বাড়ির কথা মনে পড়ছে। ফাইজ কোথায় গিয়েছে কে জানে। কাল রাতে কি হয়েছে তার একদমই মনে নেই। সকালে উঠে মাথাটাও ভীষণ ভারি ভারি লাগছিল। আজ সারাদিন মাথাটা ভাড় লেগেছে। ফাইজ সকাল সকাল তাকে সকালের খাবার খাইয়ে কোথায় যেন গিয়েছে। তার সাথে কোনো কথাই বলেনি। ইনায়া আসলে বুঝতে পারছে না ফাইজ কি কোনো কারণে রেগে আছে তার উপর? রাতে কি কিছু হয়েছিল যার ফলে ফাইজ তার উপর রেগে আছে? সে তো কিছু মনেই করতে পারছে না। শুধু মনে আছে সে ফাইজের জন্য বসে অপেক্ষা করছিল। তারপর যে কি হয়েছে আর মনে নেই। ভাবনার মাঝেই ফাইজের গলার আওয়াজ পায়।
"লিটল কুইন?"
ইনায়া পিছু ফিরে তাকায়। ফাইজকে কেমন যেন এলোমেলো লাগলো। ফাইজ এগিয়ে আসে। ইনায়া একটা শুতি শাড়ি গায়ে জড়িয়েছে। মাথায় আঁচল টানা। ফাইজ ইনায়াকে দেখে মৃদু হাসলো। দু'হাতের আঁজলায় ইনায়ার মুখটা নিয়ে মৃদুস্বরে বলে,
"কেমন আছো লিটল কুইন?"
ইনায়া অবাক হয়ে তাকায়। একটু চুপ থেকে বলে,
"ভালো। আপনি কি কোনো কারণে আমার উপর রাগ করেছেন?"
ফাইজ ইনায়ার গাল থেকে হাত সরিয়ে বিছানায় গিয়ে সটান হয়ে শুয়ে পড়লো। তীব্র হতাশ কণ্ঠে বলে,
"অ্যা'ম স্যরি লিটল কুইন! তোমাকে টাইম দিতে পারছি না। আমি ভীষণ ডিস্টার্ব। আমি ভালো নেই। সুখের দিন বন্ধু ছাড়া পানসে লাগে। বন্ধু নেই, তাই তুমি নামক সুখ আমি উপভোগ করতে পারছি না। কি করব?"
ইনায়া অবাক হলো ফাইজের কথা শুনে। এগিয়ে গিয়ে বলে,
"কি হয়েছে আপনার বন্ধুর সাথে?"
ফাইজ চট করে উঠে দাঁড়ালো। ইনায়ার মাথা থেকে শাড়ির আঁচল টা ফেলে দেয়। পিছনে হাত দিয়ে ইনায়ার চুলগুলো খুলে দেয়। নিরব চোখে ইনায়ার দিকে চেয়ে থাকে। ইনায়া ল'জ্জা পায়। চোখ নামিয়ে নেয়। ফাইজ মৃদু হেসে বলে,
"কিছু বলব না, কিছুই করব না। আপাতত সব তুলে রাখছি লিটল কুইন। তুমি আমাকে একটা ইম্পর্ট্যান্ট পরামর্শ দাও তো। বন্ধুর অভিমান কিভাবে ভাঙানো যায়?"
ফাইজের প্রথম কথা শুনে ইনায়া ল'জ্জা পেলেও শেষ কথাটা শুনে অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। প্রশ্ন করে,
"আপনার কোন বন্ধু অভিমান করেছে আপনার উপর?"
ফাইজ মন খারাপ করে বলে,
"শুদ্ধ।"
ইনায়ার বিস্ময়ের মাত্রা বেড়ে পাহাড়চূড়ায় পৌঁছানোর মতো হলো। অতঃপর অবাক হয়ে বলে,
"আপনি মিথ্যা বলছেন। শুদ্ধ ভাই এমন ধরনের মানুষ নয়।"
ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলে বলে,
"বিলিভ করছ না কেন? তোমার ভাই এতোটাও সাধু না।"
"কিন্তুু শুদ্ধ ভাই রাগ অভিমান করে থাকতে পারে না। সে ওই ধরনের মানুষই নয়। আপনি তাকে চেনেন না।"
ফাইজ ভ্রু কুঁচকে বলে,
"আমার লিটল কুইন তো দেখি ভীষণ বোকা। শুদ্ধকে আমার চেয়ে তুমি বেশি চিনো? শুদ্ধ এমনই বুঝলে? ভার্সিটি লাইফে এরকম অনেক ঘটনা ওর সাথে আমার আছে। মাঝে অনেকদিন ঠিকঠাকই ছিল। আবার আমি অনেকদিন পর রেগে ভুলভাল বলেছি। ওর ও লেগে গিয়েছে। এখন কি করা যায় ভাবছি।"
ইনায়ার হঠাৎ শুদ্ধকে জুতো ছুঁড়ে মারার কথা মনে পড়লো। কথাটা মনে আসতেই নিজেই হেসে ফেলল। ফাইজ ভ্রু কুঁচকে বলে,
"হাসছ কেন?"
ইনায়া হাসি আটকে বলল,
"জুতো মারুন। তাহলে শুদ্ধ ভাই খোলস থেকে বেরিয়ে আসবে।"
ফাইজ বোকা চোখে ইনায়ার দিকে তাকালো। শুদ্ধর হাওয়া তার বউয়ের মাঝেও একটু একটু আছে মনে হচ্ছে। ফাইজ কিছু বললো না। তার ভালো লাগছে না। সে সবসময় একটুতে রাগে, কিন্তুু এটা নেয়া যায়। ইরফানও সবসময় রাগে কিন্তুু ওর কারো সাথে তুলনা নেই। ওর টপিক বাদ। তবে এই ফাজিল শুদ্ধ রাগলে ফাইজের ভয় লাগে। এক্কেবারে গার্লফ্রেন্ড এর মতো অভিমান রাগ করে বসে থাকে। সেও বয়ফ্রেন্ড এর মতো বসে বসে শোক পালন করে। কি জীবন তার! আসলেই এরা সব ব্রিটিশ। বিয়ে টা করল, সাথে শান্তিও পালালো। তার সুখ শান্তি আশা করাই বোকামি। শুদ্ধ তাকে জ্বালিয়েই মারবে। ঠিক থাকলে তার কাজে বাগড়া দিবে হাসতে হাসতে। ঝামেলা বাঁধলে তার থেকে মুখ ফিরিয়ে তাকে অসুস্থ বানাবে। ফাটা কপাল তো তার!
~~
হসপিটাল থেকে বাড়ি ফিরল মাইরা। তারেক নেওয়াজ তাকে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। মাইরা বাড়িতে প্রবেশ করল। আজ নতুন যে দু'টো কাজের মেয়ে এসেছে, তাদের মাঝে একজন এসে দরজা খুলে দেয়। মাইরা টুকটাক কথা বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে ইরফানের ঘরে যায়। দুঃখের ব্যাপার ঘরের কোথাও ইরফান নেই। মাইরার ভীষণ মন খারাপ। মেয়েটা দ্রুত চেঞ্জ করে নিল, এরপর হাতমুখ ধুয়ে নামাজ পড়ে নেয়।
এখনও ইরফানকে ঘরে না দেখতে পেয়ে মাইরা ছোট ছোট পায়ে ছাদের দিকে যায়। যাওয়ার সময় ইরফানকে তো ছাদে দেখল, যদি সেখানে থাকে। কিন্তুু সে বরাবরই হতাশ! নেই ইরফান। মেয়েটার এতো মন খারাপ হলো। কোথায় লোকটা? সবকিছু কেন যেন বিরক্ত লাগলো। ছাদের কোণায় গিয়ে দাঁড়ালো। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সেখানে। সে জানেনা সে ইরফানকে কেন খুঁজছে। কিন্তুু সে খুঁজছে। তাকে ডক্টরের কাছে না নিয়ে গিয়ে বাসায় বসে ছিল এটাই মাইরা মেনে নিতে পারছে না। মেনে নিতে পারছে না বলে আবার নিজের উপরও রাগ লাগছে। ওই লোক যা ইচ্ছে করুক তার কি?
সন্ধ্যার পর পর ইরফানদের বাড়িতে শুদ্ধ এসে হাজির হয়। তার মাকে নিতে এসেছে। তৃণা বেগম সামিয়াকে রেডি হতে বললেন সাথে মাইরাকেও রেডি হতে বললেন। মাইরা ইতস্তত করছিল, শুদ্ধর বাড়ি তে সে কখনো যায়নি। তৃণা বেগম বুঝিয়েছে তারা আবার আগামীকালকেই চলে আসবে। এরপর তৃণা বেগম আবারও যাবে শুদ্ধর বাড় কিন্তুু মাইরাকে এখানেই রেখে যাবে। একদিনের জন্য মাইরা তার সাথে গিয়ে থাকুক। মাইরার এমনিতেই ভীষণ মন খারাপ। ইনায়া আপুও নেই, সাথে ইরফানের জন্যও মন খারাপ লাগছে ভীষণ। তাই রাজি হলো। নতুন জায়গায় গিয়ে একটু থাকলে ভালো লাগবে। তাছাড়া তৃণা বেগম তো তার নিজের মানুষের মতো। তার সাথে যেতে ইতস্তত হওয়ার কিছু নেই। তাই ঝটপট রেডি হয়ে সামিয়া, মাইরা আর তৃণা বেগম শুদ্ধর সাথে বেরিয়ে পড়ে।
শুদ্ধ গাড়ি চালানোর ব্যস্ত। মুড অফ তার। হঠাৎ-ই মাথায় কিছু আসলো। মিটিমিটি হেসে মাইরার উদ্দেশ্যে বলে,
"সিসিটিভি কেমন আছো?"
মাইরা ভ্রু কুঁচকে বলে,
"সিসিটিভি কে ভাইয়া?"
"তুমি। আর কে আছে এই ক্রেডিট নেয়ার?"
মাইরা মুখ ছোট করে বলে,
"কেমন অদ্ভুদ নাম!"
মাইরার পাশে বসা সামিয়া হেসে ফেলল। শুদ্ধ আবারও বলে,
"ইরফান কোথায় জানো?"
মাইরার মুখচোখে উৎফুল্লতা দেখা যায়। বিচলিত কণ্ঠে বলে,
"উনি কোথায় ভাইয়া?"
শুদ্ধ শব্দ করে হেসে ফেলে। মাইরা থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে,
"উনি যেখানেই থাকুক। নেই ভালো হয়েছে। নয়তো আমাকে আপনাদের বাড়িতে যেতে দিতো না।"
শুদ্ধ বা হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়। ডান হাতে পকেট থেকে ফোন বের করে মিটিমিটি হেসে বলে,
"ইরফান একটা ভয়ংকর মিটিংয়ে আছে মাইরা।"
মাইরা ভ্রু কুঁচকে বলে,
"ভয়ংকর মিটিং আবার কেমন?"
"তোমার জন্য ভয়ংকর মিটিং। আমাদের জন্য একদম সাদামাটা।"
তৃণা বেগম ছেলের পাশে সিটে বসে এগিয়ে গিয়ে শুদ্ধর কান টেনে বলে,
"এ্যই বাঁদর ওকে জ্বালাচ্ছিস কেন?"
শুদ্ধ মুখ ছোট করে বলে,
"উফ মা কান ছাড়ো। আমি সবসময় সবাইকে টাটকা খবর দিই। তাই সবাই আমাকে ভিলেন ভাবে, এসব কি নীতি!"
তৃণা বেগম শুদ্ধর কান ছেড়ে বলে,
"তোর টাটকা খবর মানেই তো অপর পাশের মানুষ শুধু জ্বলবে।"
শুদ্ধ হেসে ফেলল। কিন্তুু মাইরা হাসলো না। সামিয়া মেয়েটা শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধকে তার ভালো লাগে। ভীষণ মজার মানুষ সে। কিন্তুু সে ফারাহকে শুদ্ধর সাথে দেখার পর থেকে তার মন খচখচ করে কেন যেন। তৃণা বেগমকে বললে তিনি বলেন এরকম কিছু না। তৃণা বেগমের কথায় যদিও সামিয়া মেয়েটা স্বস্তি পায়, তবে পুরোপুরি না। সামিয়ার মনে প্রশ্ন জাগে, শুদ্ধ কি তাকে চেনে না? তার সাথে যে শুদ্ধর বিয়ে ঠিক এটা কি শুদ্ধ জানে না? মেয়েটা বুঝল না। শুদ্ধ তাকে দেখেনি, কথা বলা তো দূর। তাকে চেনে না এজন্য কথা বলে না, নাকি এভোয়েড করে, এটা সে বুঝতে পারে না।
কিছুক্ষণের মাঝে শুদ্ধ তাদের বাড়ির সামনে গাড়ির ব্রেক কষে। বাড়ির ভেতর গিয়ে শুদ্ধ ইরফানের ফোনে কল করে। রিসিভ হলো না। শুদ্ধ ইরফানের ফোনে ম্যাসেজ করে,
"মাইরাকে আমার বাসায় এনেছি। এখন আমার চাচাতো ভাইকে আনতে যাচ্ছি, বুঝলি? মাইরার থেকে তিন বছরের বড়। হাউ কিউট ম্যাচিং!"
দু'মিনিট না যেতেই শুদ্ধর ফোনে কল আসে ইরফানের। শুদ্ধ রিসিভ করল। ওপাশ থেকে ইরফান রেগে বলে,
"তোকে ছাড়বো না আমি।"
শুদ্ধ দুঃখ দুঃখ মুখ করে বলে,
"আমি বুঝলাম না, তুই আর ফাইজ আমাকে ছাড়তে চাস না কেন? আমি নাহয় বিয়ে করিনি, তাই এতিম। কিন্তুু তোরা তো বিয়ে করেছিস বাবা। বউ এর হক বন্ধুকে দিতে চাস। ছ্যাহ ছ্যাহ! তোদের নিয়ে আমি আর পারিনা বাপু!"
ইরফান বিরক্ত হয়ে বলে,
"তোর ভাইকে আনবি না ওখানে, নয়তো ওকেও ছাড়বো না বলে দিচ্ছি।"
শুদ্ধ হতাশ কণ্ঠে বলে,
"আরে ভাই, আমি সুন্দর বলে আমার চাচাতো ভাইও সুন্দর। এসব ভাবনা ঝেড়ে ফেল। তোদের শুধু ধরার ধান্দা!"
ইরফান রেগে বলে,
"ওকে কেন নিয়ে গেলি বে'য়া'দ'ব?"
শুদ্ধ নিঃশব্দে একটু হেসে নিল। এরপর নিজেকে সামলে বলে,
"কার কথা বলছিস বাবু?"
ইরফান দাঁত কিড়মিড় করল। ফোঁস করে শ্বাস ফেলে বলে,
"বাড়ি গিয়ে যেন আমার বউকে আমার ঘরে পাই।"
বলেই খট করে কল কেটে দিল।
শুদ্ধ হেসে ফেলল। আপাতত বডিতে একটু এনার্জি পাওয়া গেল।
ইরফান বাড়িতে ফিরেছে মিনিট দশেক হলো। হাতঘড়িতে একবার সময় দেখল ১০ টা বাজে। ঘরে মাইরাকে না দেখে বিরক্তি হয়। ঘর থেকে বেরিয়ে রিতাকে পেয়ে গেলে তাকে জিজ্ঞেস করে মাইরার কথা। মেয়েটা জানায়, মাইরা শুদ্ধদের বাড়ি গিয়েছে। আর ফেরেনি। ইরফান বিরক্তিতে চোখমুখ কোঁচকালো। পকেট থেকে ফোন বের করে শুদ্ধ কে কল করে।
"হ্যাঁ বল। মাইরা কি করছে শুনবি?"
ইরফান চুপ করে আছে। শুদ্ধ আবারও বলে,
"মাইরা তো আমার চাচাতো ভাইয়ের কোলে ওঠার জন্য খুব বায়না করছিল, বুঝলি? আমি বুঝিয়ে সুজিয়ে বললাম যে, ইরফান তোমাকে কোলে নেয়ার জন্য দু'পা, দু'হাত খাড়া করে রেখেছে। বেচারি এটা শুনে একটু থামলো।"
কথাগুলো বলে কলটা মিউট করে শব্দ করে হাসলো শুদ্ধ। ওপাশ থেকে ইরফান দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলে,
"দশ মিনিটে ওকে রেখে যাবি এখানে।"
শুদ্ধ কল আনমিউট করে গলা ঝেড়ে সিরিয়াস হয়ে বলে,
"আরে আজ অনেক রাত হয়েছে, কাল সকালে ওকে দিয়ে আসবো মাকে সহ। আজ ঘুমা বাবু।
একটু থেমে বলে,
ঘুম পাড়ানি মাসি পিষি, মোদের বাড়ি এসো..
ইরফান রেগে চিৎকার করে বলে,
"ওকে দিয়ে যা শুদ্ধ।"
শুদ্ধ ইনোসেন্ট ফেস বানায়। এর বউকে আনাই ভুল হয়েছে। একবার বলেছে দিয়ে আসতে হবে মানে হবেই। হতাশ কণ্ঠে বলে,
"তোর বউ তুই নিয়ে যা। আমাকে বলছিস কেন?"
শুদ্ধর কথা শুনে ইরফান শান্ত হয়। কিছুক্ষণ চুপ থেকে বলে,
"কাজ আছে আমার। তুই রেখে যা। রাগাস না আমায়।"
শুদ্ধর কাছে একটু অদ্ভুদ লাগলো। যে ছেলে সব কাজ ফেলে তার গ্রামের পথ এখান থেকে প্রায় তিনঘণ্টা, সেখানে যেতে পারে। আর এখানে তার বাসায় আসতে ৩০ মিনিটও লাগে না, অথচ ইরফান আসছে না। কাজের দোহাই দিচ্ছে। শুদ্ধ হেসে বলে,
"ওকে যাচ্ছি। তবে যেতে দুই তিন ঘণ্টা লেট হবে।"
"হোয়াই?"
শুদ্ধ মিটিমিটি হেসে বলে,
"এতিম ছেলেকে বলছিস তোর বউ রেখে আসতে। আমি একটু আধটু চান্স নিব না! সাদামাটা একটা ডেইট হয়ে যাক তোর বউয়ের সাথে, কি বলিস! এটা আমার অধিকার, বঞ্চিত করলে হবে না। আমি একটু তোর বউকে রাতের শহর ঘুরিয়ে দেখাবো, হাতে হাত রেখে হেঁটে....."
কল কেটে গিয়েছে। শুদ্ধ হাসলো। যাহ তাকে তো কথা শেষ করতে দিল না। কানে টান দিয়েছে, এবার ঘাড় এমনি আসবে।
ইরফান ডান হাতের মুঠোয় শক্ত করে ফোন চেপে ধরে, যেন ফোন এভাবেই গুড়িয়ে দিবে। শুদ্ধর গলা চেপে ধরতে না পারায় ফোনের উপর সেই ঝাল মেটাচ্ছে।
সময় নষ্ট না করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। কোনোদিকে তাকালো না। সরাসরি তার বাবার ঘরে ঢুকে পড়ে। রুমা নেওয়াজ ঘরে ছিল না। তারেক নেওয়াজ চেয়ারে বসে অফিসের টুকটাক কাজ করছিল, ইরফানকে দেখে ভ্রু কুঁচকে বলে,
"কিছু বলবে?"
ইরফান বিরক্তি কণ্ঠে বলে,
"ওকে এনে দাও।"
তারেক নেওয়াজ ছেলের কথা বুঝলেন না। প্রশ্নসূচক দৃষ্টি রেখে বলে,
"কাকে?"
ইরফান ফোঁস করে শ্বাস ফেলে নির্লিপ্ত কণ্ঠে বলে,
"তোমার ছেলের বউ কে।"
ইরফানের কথা শুনে তারেক নেওয়াজের কেন যেন হাসি পায়। তবে নিজেকে সামলে বলে,
"মাইরা তো শুদ্ধর বাসায় গিয়েছে। তোমার ফুপি নিয়ে গিয়েছে। কালকেই চলে আসবে, চিন্তা কর না।"
কথাটা বলে আবারও কাজে মনোযোগ দেয়।
ইরফান এগিয়ে এসে রেগে বলে,
"ওকে এক্ষুনি এনে দিবে। অলটাইম, তোমার কথায় সব হবে না।"
ইরফানের কথা শুনে তারেক নেওয়াজ অবাক হয়। বসা থেকে দাঁড়িয়ে বলে,
"ঠিক আছে। কিন্তুু তুমি গেলেই তো পারো। আমাকে বলছো কেন?"
ইরফানের গম্ভীর গলা, তবে শান্ত কণ্ঠে তীব্র আফসোসের সুরে বলে,
"লিটল গার্লের সাথে আমাকে জড়িয়ে তুমি কাজটা একদম ঠিক করনি বাবা।"
তারেক নেওয়াজ অদ্ভুদভাবে তাকায় ইরফানের দিকে। ইরফান আর কিছু বলল না। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে শক্ত গলায় বলে, "ওকে এনে দাও এক্ষুনি।"
তারেক নেওয়াজ প্রশ্নাত্মক চোখে ইরফানের প্রস্থান দেখল। তিনি ইরফানকে একটুও বুঝলেন না। মাইরাকে বিয়ে করে ইরফান এখনো আফসোস করছে। আবার মাইরাকে দূরেও রাখছে না। কেমন যেন, দুটো একসাথে মিলছে না। সবচেয়ে বড় কথা ইরফান মাইরার কাজগুলো তাকে দিয়ে কেন করাচ্ছে? বিকেলে মাইরাকে হসপিটাল নিয়ে গেল, ইরফান বলেছিল। এখন শুদ্ধর বাসা থেকে তাকে আনতে বলছে। ইরফান কি চাইছে? বেশ কিছু প্রশ্ন মাথায় নিয়ে রাতেই মাইরাকে আনতে যাওয়ার জন্য বের হলো। তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন ইরফানের ব্যবহারে, কথাবার্তায়, চালচলনে।
~
সময় রাত ১০:১৫।
ফাইজ শুদ্ধর বাড়িতে বেল বাজায়। বেশ কয়েকবার বেল বাজালে মাইরা এসে দরজা খুলে দেয়। ফাইজ মাইরাকে দেখে জিজ্ঞেস করল, 'কেমন আছে।'
মাইরা মাথা নেড়ে জবাব দেয়। ফাইজ শুদ্ধর কথা জিজ্ঞেস করলে বলে ঘরে। ফাইজ আর কিছু বলল না। মাইরা অবাক হয়েছে একটু। পরে আবার ভাবলো শুদ্ধ তো তার বন্ধু। আসতেই পারে। সে দরজা আটকে ঘরে চলে যায়।
ফাইজ শুদ্ধর ঘরে গিয়ে দেখল শুদ্ধ টানটান হয়ে শুয়ে আছে। এতো তাড়াতাড়ি ঘুমিয়েছে? ভাবনা রেখে শুদ্ধকে ডাকল, "এ্যাই শুদ্ধ?"
ফাইজের গলা পেয়ে শুদ্ধ তড়াক করে চোখ মেলে তাকায়। দেয়ালঘড়িতে একবার সময় দেখল। ভালোই রাত। এ এখানে কেন? দ্রুত শোয়া থেকে উঠে বেড থেকে নেমে দাঁড়ায়। খালি গা, পরনে একটা ট্রাউজার। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে,
"তুই এখানে কেন? আমি যাকে তাকে দাওয়াত দিইনা, ভুল বাড়িতে চলে এসেছিস মনে হচ্ছে।"
ফাইজ কিছু বললো না। শুদ্ধ এগিয়ে এসে কিছু না বলেই কষিয়ে ফাইজের গালে একটা থাপ্পড় মেরে দেয়। ফাইজ বিস্ময় দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফাইজের বুকে ধাক্কা দিয়ে বলে,
"ভুল বাসাতেই এসেছিস। বেরো এখান থেকে।"
ফাইজ কিছু বলতে গিয়েও থেমে যায়। থাপ্পড় খেয়েও কিছুই বললো না শুদ্ধ কে। রাগলোও না।
উল্টো ঘুরে ঘরের দরজা আটকে দেয়। শুদ্ধ চোখ বড় বড় করে বলে,
"এসব কি? আমার ইজ্জতে হাত দেয়ার ধান্দা থাকলে এক্ষুনি বেরো। ছেলে হয়ে এসব কি?"
কথাটা বলে শুদ্ধ জিভেয় কা'ম'ড় দিল। আয় হায় সে তো রাগ করে আছে। রাগ করে থাকলে যা তা বলা যায় না। তার মিস্টেক হয়ে গেল! ফাইজ হেসে ফেলল। উল্টো ঘুরে বলে,
"তোর বোনের ইজ্জতে হাত দিতে পারিনি এখনো। তাই ভাবলাম, যে এরজন্য একটু হলেও দায়ী তার ইজ্জতে হাত দিলে মন্দ হয় না! কি বলিস!"
শুদ্ধ বিষম খেয়ে কেশে বলে,
"নাউজুবিল্লাহ! আসতাগফিরুল্লাহ! মাআআআআ বাঁচাও!"
ফাইজ এগিয়ে এসে বলে,
"লাভ নেই, চল শুরু করি!"
শুদ্ধ চোখ বড় বড় করে বলে,
"কি?"
ফাইজ মিটিমিটি হেসে বলে,
"রোমাঞ্চ।"
শুদ্ধ কেশে উঠল। ব্যাপারটা হলো তার হাসি পাচ্ছে। এখন সে কি করবে? কিছুতেই হাসা যাবে না। অসম্ভব। দ্রুত উল্টো ঘুরে মুখ চেপে ধরল। নিজেকে দু'টো লাগাতে ইচ্ছে করল। ২৪ ঘণ্টাই হলো না, তার আগেই হাসছে! এসব কি? ফাইজ এগিয়ে এসে বলল,
"কি রে প্রিপারেশন নিচ্ছিস না-কি!"
শুদ্ধ পিছু ফিরে রেগে তাকায় ফাইজের দিকে। দৃষ্টি ঘুরে গেল ফাইজের গালে, যে গালে সে থাপ্পড় মেরেছে। খারাপ লাগছে তার। থাপ্পড় টা মারা উচিৎ হয়নি হয়তো। ফাইজকে ঠাণ্ডা দেখে আরও অনুশোচনা হচ্ছে।
ফাইজ চোখ ছোট ছোট করে বলে,
"মনে হচ্ছে আমাকে আর কিছু করতে হবে না।"
শুদ্ধ শান্ত চোখে তাকায় ফাইজের দিকে। এরপর গম্ভীর গলায় বলে,
"যারা আমাকে নিয়ে আফসোস করে তাদের সাথে আমি মরে গেলেও থাকি না।"
ফাইজ অসহায় কণ্ঠে বলে,
"ভুলে যা না ভাই! মন থেকে বলিনি বিশ্বাস কর। রেগে গিয়েছিলাম খুব। তাই ভুলভাল বলেছি। ইনায়া পুরো রাত পরে পরে ঘুমিয়েছে। তুই বল বিয়ের রাত নিয়ে সবার কত স্বপ্ন থাকে। আমার একদম ভেস্তে গিয়েছে। তাই মাথা ঠিক ছিল না।"
শুদ্ধ বুঝল ফাইজের কথা। মুখ বাঁকিয়ে বলল,
"আমি তো দুই-তিন ঘণ্টা প্যারা দিতে চেয়েছিলাম। তোর ভাইকে একটা ঘুমের ওষুধের চার ভাগের এক ভাগ দিতে বলেছিলাম। ওর ডোজ সর্বোচ্চ দুই ঘণ্টা থাকতো। তোর ভাই মাতব্বরি করল, তুই আমায় নিয়ে আফসোস করছিস! যা এবার। আমার লাগবে না তোকে। তোকেও আমাকে লাগবে না।"
কথাটা বলে ফাইজকে ঠেললে ফাইজ শুদ্ধকে শক্ত করে জড়িয়ে ধরে অসহায় কণ্ঠে বলে,
"তোরও লাগবে আমাকে। আমারও লাগবে তোকে। বা'ল আমি রেগে কি যে বলছি, ভুলে যা সোনা ভাই আমার। তোর জন্য আমি বা'স'র টা করতে পারছি না। তাইলে বুঝ তোকে আমার লাগবে না-কি!"
কথাটা বলতে বলতে ফাইজ শুদ্ধর পিঠে আলতো হাতে কয়েকটা থাপ্পড় দেয়। শুদ্ধ হাসলো। কিন্তুু শব্দ করল না। গম্ভীর গলায় বলে,
"একটা শর্তে ভুলে যাব।"
ফাইজ শুদ্ধ কে ছেড়ে ভ্রু কুঁচকে বলল,
"কি শর্ত? সবকিছুতে রাজি হয়ে যাচ্ছি। বল।"
শুদ্ধ গাল চুলকে মিটিমিটি হাসলো। অতঃপর বলে,
"তোর বা'সর ঘরে আমাকে এক কোণে জায়গা দিতে হবে।"
ফাইজ চোখমুখ কুঁচকে তাকায়। এই বেয়া'দব জীবনে শুধরোবে না৷ রেগে বলল,
"আমি বা'সর করবোই না। এবার শান্তিতে থাক।"
শুদ্ধ অবাক হওয়ার ভান করে বলে,
"কি বলছিস? আমার বোনকে বিয়ে করার আগে ডক্টর টা দেখাবি না? ইনায়ার তো কপাল পুড়লো!"
ফাইজ বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধকে ধাক্কা দিয়ে বাইরে যেতে যেতে বলে,
"যাহ আমার কাজ শেষ৷ তোর বোন ওয়েট করছে।"
শুদ্ধ ফাইজকে টেনে ধরে বলে,
"আমাকে উশকে দিয়ে পালাচ্ছিস কেন? আয় রোমান্স করে যা। আমি রেডি। আয় সোনা।"
ফাইজ চোখমুখ কুঁচকে তাকায়। রেগে বলে,
"এই বে'য়া'দ'ব আমি ফান করলাম। ছাড় আমায়।"
শুদ্ধ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে,
"বাট আমি সিরিয়াস। দাঁড়া ইনায়াকে জানিয়ে দিচ্ছি।"
কথাটা বলে সত্যি সত্যিই ইনায়াকে কল করল। ফাইজ দ্রুত শুদ্ধর হাত থেকে ফোন কেড়ে নিতে চায়। ততক্ষণে ইনায়া কল রিসিভ করেছে। শুদ্ধ চেঁচিয়ে বলে,
"ইনায়া তোর বর আমাকে চুমু খেতে চাইছে। তোর হক আমাকে দিতে এসেছে। তুই দেখতে চাইলে ভিডিও কলে আয়।"
কথাটা বলে মুখ চেপে হেসে ফাইজের দিকে তাকিয়ে বলে,
"এসো ফাইজ সোনা। তোমার আদর না পেয়ে পেয়ে আমি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি গো! এসো।"
ফাইজ কটমট দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে আছে। ওপাশে ইনায়া তব্দা খেয়ে চেয়ে আছে। অবাক হয়ে বলে,
"শুদ্ধ ভাই কি হয়েছে?"
ফাইজ শুদ্ধর হাত থেকে ফোন কেড়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে,
"আমার লাইফে ব্রিটিশের আগমণ ঘটেছে। তুমি ঘুমাও লিটল কুইন। আজ আমি শুদ্ধ বাবুকে একটু আদর করব। অভিমান ভেঙে একটা আবদার করেছে। পূরণ না করে থাকতে পারছি না। বাই লিটল কুইন।"
বলেই কল কেটে দিল। শুদ্ধ হাসছে। ফাইজ শুদ্ধর ফোন বেডের উপর ফোন ছুঁড়ে ফেলে সত্যি সত্যিই শার্টের বোতাম খুলতে লাগলো। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। আমতা আমতা করে বলে,
"কি করছিস? আমি নিষ্পাপ বাচ্চা।"
ফাইজ কটমট দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে,
"তোকে পাপী বানাবো আমি এখন। আয় সোনা বাবু।"
শুদ্ধ লজ্জা পাওয়ার ভান করে দু'হাতে মুখ ঢেকে বলে,
"যাহ দুষ্ট! আমি লজ্জা পাচ্ছি।"
ফাইজ রেগে বলে,
"বে'য়া'দ'ব তোর লজ্জা আমি ভাঙাচ্ছি আয়।"
কথাটা বলে এগিয়ে আসলে শুদ্ধ চিংড়ি মাছের মতো লাফ দিয়ে বেলকনির দিকে যেতে নিলে ফাইজ শুদ্ধর ট্রাউজার টেনে ধরে। শুদ্ধ দ্রুত দু'হাতে তার ট্রাউজার টেনে চিল্লিয়ে বলে,
"আয় হায়! ছাড়। বোনের ইজ্জতে নজর দিতে লজ্জা করে না? ছ্যাহ ছ্যাহ কি দিনকাল আসলো! ওগো ফারাহ, দেখে যাও তোমার ভাই তোমার হকে নজর দিচ্ছে।"
ফাইজ শুদ্ধর ট্রাউজার ছেড়ে দিল। যে তিন চারটে বোতাম খুলেছিল সেগুলো লাগালো। শুদ্ধর কাণ্ড দেখে হাসছে। শুদ্ধ দু'হাতে তার ট্রাউজার ধরে আছে এখনো। কি বে'য়া'দ'ব ভাবা যায়? তার সম্পদে হাত দিতে যাচ্ছিল।
ফাইজ বেরিয়ে যেতে নিলে শুদ্ধ হঠাৎ-ই ফাইজের সামনে দাঁড়িয়ে ফাইজের অপর গালে আগের মতো করেই জোর খাঁটিয়ে আরেকটা থাপ্পড় মেরে দেয়। ফাইজ এবার অনেক বেশি অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। বিস্ময় কণ্ঠে বলে,
"মারলি কেন?"
শুদ্ধ রেগে বলে,
"লেট করে আসলি কেন?"
কথাটা বলেই ফাইজকে শক্ত করে জড়িয়ে ধরে বিষাদ কণ্ঠে বলে,
"তোর আরও আগে আসা উচিৎ ছিল ফাইজ। আমার দমবন্ধ লাগছিল তুই লেট করলি বলে! প্রথম থাপ্পড় লেট করে আসার জন্য খেয়েছিস। দ্বিতীয় টা, না বোঝার জন্য।"
ফাইজ মৃদু হাসলো। কিছু বললো না।
_______________
তারেক নেওয়াজ মাইরাকে শুদ্ধর বাড়ি থেকে নিয়ে এসেছে। মাইরা ধীরে পায়ে এগিয়ে যায় ইরফানের রুমের দিকে। তৃণা বেগম তারেক নেওয়াজ কে অনেকবার বলেছিল মাইরা থাকুক। কিন্তুু মাইরা নিজেই তৃণা বেগমকে না করে দিয়েছে। তার কেন যেন ভালো লাগছে না কোথাও। সে কেন যেন খুব ডিস্টার্ব। কিছুই ভালো লাগছে না। ইরফানের উপর ভীষণ অভিমান তার। ইরফান তাকে হসপিটালেও নিয়ে যায়নি। আবার এখন শুদ্ধ ভাইদের বাড়ি থেকেও নিতে যায়নি। এগুলো তো ইরফান-ই সবসময় করতো। মাইরা কখনো ভাবেনি এসব। কিন্তুু আজ হঠাৎ ইরফানকে তার পাশে না পেয়ে ভীষণ অশান্তি লাগছে।
মাইরা দরজা ঠেলে ভেতরে দৃষ্টি দেয়। তখনই ইরফান তার ঘরের ভেতরে যে রুমটা আছে সেই রুম থেকে বেরিয়ে আসে। মাইরাকে দেখে ইরফান দরজা লক করে মাইরার দিকে এগিয়ে আসে। মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান হঠাৎ-ই পায়ের গতি বাড়িয়ে মাইরাকে টেনে তার ঠোঁট দু'টো আঁকড়ে ধরে। মাইরা স্তম্ভিত হয়ে যায়। মেয়েটা বুঝতেই পারেনি।
মাইরা শান্ত। কয়েক সেকেন্ড পেরোতেই ইরফান মাইরাকে ছেড়ে দিল। মাইরা মাথা নিচু করে রেখেছে। ইরফান ঢোক গিলে মৃদুস্বরে বলে,
"স্যরি!"
মাইরা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। মেয়েটার মাঝে লজ্জা সংকোচ কোনোটাই নেই। সে ইরফানকে চিনতে পারছেনা। তার দু'চোখে বিশাল কৌতুহল। ইরফান মাইরার ঠোঁটজোড়া মুছে দিয়ে মৃদুস্বরে বলে,
"ডিনার করেছ?"
মাইরা নিরবে মাথা নাড়িয়ে হ্যাঁসূচক সম্মতি দেয়। ইরফান মাইরার থেকে দূরে সরে দাঁড়ায়। আবারও তার সেই ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে,
"ঘুমাও।"
মাইরা ইরফানের দিকে তাকিয়ে রইল। তার খারাপ লাগছে কেন যেন। ঢোক গিলে ইতস্তত করে প্রশ্ন করে,
"আপনি কোথায় ছিলেন?"
ইরফান ঘরের দরজার লক খুলে মাইরার দিকে চেয়ে বলে,
"অফিস। হোয়াই?"
মাইরা মাথা নিচু করে রাখে। ছোট করে বলে, 'এমনি।'
তার ভীষণ ইচ্ছে করল, ইরফানকে জিজ্ঞেস করতে, ইরফান কেন তাকে হসপিটাল নিয়ে গেল না? তখন তো অফিসে ছিল না!
এখন কেন শুদ্ধ ভাইয়ার বাড়ি থেকে তাকে আনলো না? কিন্তুু মনের কথা মনেই চাপা পড়ে থাকলো। জিজ্ঞেস করার সাহস হলো না।
চলবে.........
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#পর্ব_৪৫ [প্রথমাংশ]
[Page - DrmShohagHoney]
দেখতে দেখতে দু'মাস পেরিয়েছে। মাইরা নতুন কলেজে ভর্তি হয়েছে। মেয়েটা নতুন কলেজে ভর্তি হয়ে ভীষণ খুশি। কলেজে টুকটাক যাতায়াত হয়। নিয়মিত যাওয়া আসা টা এখনো হয়নি। তেমন কোনো বন্ধু ও হয়ে ওঠেনি এখনো। কিন্তুুু মাইরার ভীষণ মন খারাপ হয় মাঝে মাঝেই। ইরফান কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। ইরফান অনেক কথা বলে এমন তো নয়, কিন্তুু লোকটার এই চুপচাপের মাঝে তাকে নিয়ে ভাবনা খুঁজে পায় না মাইরা। মাইরা যখন ইরফানের অনুভূতি একটু একটু বুঝতে পারলো ঠিক তখন থেকেই ইরফান কেমন যেন নির্লিপ্ত হয়ে গেল। তার কোনো কিছুতেই মাথা ঘামায় না। মাইরার নিজেকে মুক্ত পাখির ন্যায় মনে হয়। যে পাখি চাইলেই পুরো আকাশে উড়াল দিতে পারে। তাকে বাঁধা দেয়ার কেউ নেই।
মাইরা ঘর থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে যায়। ইরফান তাকে কলেজ নিয়ে যায় না। তার আর খোঁজ নেয় না। লোকটা হঠাৎ বদলে গেল কেন? তাহলে আগে তার যে এতো খেয়াল রাখতো, সেসব কি ছিল? মাইরার মাঝে মাঝে কাঁদতে ইচ্ছে করে। সে বলতেও পারে না, সইতেও পারে না। ইরফানের এমন নির্লিপ্ততা তাকে ইরফানের সেই প্রথম দিনগুলোর ব্যবহারের কথা মনে পড়ে যায়। তাকে একটুতেই থাপ্পড় মেরে দিত, আবার বলতো তাকে বউ হিসেবে মানে না। সেই কথাগুলো তাকে কষ্ট দিতো না, যদি না ইরফান মাঝখানে মাইরাকে নিয়ে এতো না ভাবতো। লোকটার কি হয়েছে? তাকে বকে না, কথা বলে না, কিচ্ছু বলে না। এর চেয়ে তো দিনে দু'চারটে থাপ্পড় খাওয়া ভালো।
ভাবতে ভাবতেই মাইরা ছাদের দরজায় পা রাখলে শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে পিছন দিকে পড়তে নেয়, তার আগেই ইরফান মাইরাকে আগলে নেয়। মাইরা চোখ বুজে চেঁচিয়ে ওঠে। আজ তো সে শেষ! কিন্তুু যখন বুঝল কেউ তাকে ধরে নিয়েছে, দ্রুত চোখ খুলে তাকায়। তার সামনে ইরফানকে গম্ভীর মুখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মাইরা অবাক হয়ে তাকায়। ইরফান মাইরাকে টেনে ছাদের মেঝেতে দাঁড় করায়। চিন্তিত কণ্ঠে বলে,
"ব্য'থা পেয়েছ?"
মাইরা ঢোক গিলে। কতদিন পর একটু কথা বললো এই লোকটা তার সাথে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে,
"হুম, ব্য'থা পেয়েছি।"
ইরফান বিচলিত হলো। অতঃপর মাইরাকে কোলে নিয়ে ছাদের কোণায় চেয়ারে বসায়। এরপর হাঁটু মুড়ে বসে মাইরা দু'পা উল্টেপাল্টে দেখে। চিন্তিত কণ্ঠে বলে,
"কোথায় ব্য'থা পেয়েছ?"
মাইরা চুপচাপ ইরফানের দিকে চেয়ে আছে। কোনো কথা বলে না। ইরফান মাইরার কোনো এন্সার না পেয়ে ভ্রু কুঁচকে বলে,
"স্টুপিট বলো, কোথায় লেগেছে?"
মাইরা আমতা আমতা করে বলে,
"জানি না তো।"
"হোয়াট?"
মাইরা মিনমিন করে বলে,
"আমি পা ফেলতে পারছি না। হাঁটতে পারছি না।"
ইরফান উঠে দাঁড়িয়ে মাইরাকে কোলে তুলে নেয়। দ্রুতপায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মাইরা ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মাইরাকে নিয়ে তার বেডের উপর বসালো৷ এরপর ফ্রিজ থেকে বরফ এনে মাইরার দু'পায়ে দিয়ে দেয়। কোথায় ব্য'থা পেয়েছে তা তো বুঝতে পারছে না। মাইরা এবার ওড়না দিয়ে মুখ ঢেকে হেসে ফেলল ইরফানের কান্ডে। ইরফান মাইরার দিকে তাকালে মাইরা মুখ স্বাভাবিক করে নেয়। এলোমেলো দৃষ্টি ফেলে তার দু'পা টেনে নিয়ে বলে,
"হয়েছে। আর ব্য'থা নেই।"
ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ। হাতে থাকা বরফের টুকরোর মাঝ থেকে দু'টো বরফের টুকরো ইরফান তার মুখে পুড়ে নেয়। দৃষ্টি মাইরার পানে। মাইরার অদ্ভুদ চোখে তাকায় ইরফানের দিকে। এতোক্ষণ তার পুরো পায়ে এই বরফ ঘষে এখন তা মুখে পুড়ে নিল, কি অদ্ভুদ!
ইরফানের হাতে থাকা অবশিষ্ট আরও কয়েকটা বরফ ছুঁড়ে ফেলল। এরপর মাইরার পা ধরে একটান দিয়ে টেনে তার দিকে আনে। মাইরা চেঁচিয়ে ওঠে। ইরফান মাইরাকে তার কোলে বসিয়ে নিল। বা হাতে মাইরাকে টেনে কিছুটা বাঁকা করে নেয়।
ডান হাত গলার ভাঁজে নিয়ে রাখে। ঠাণ্ডা ভেজা হাত পেয়ে মাইরা কেঁপে উঠল। ইরফান তীক্ষ্ণ চোখে তাকায় মাইরার পানে। মাইরা সংকোচ ঠেলে ইরফানের দিকে তাকালো। ইরফান তার সাথে প্রায় দু'মাস হলো কথাই বলে না। সেখানে আজ এমন অভাবনীয় একটা কাজে মাইরা অবাক না হয়ে পারছে না। মেয়েটা ইরফানের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে।
ইরফান বরফ মুখের ভেতর রেখে মাইরার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে,
"কোথায় যেন ব্য'থা পেয়েছিলে?"
মাইরা ঢোক গিলে। সে তো ব্য'থা পায়নি। এই লোক ধরে ফেলল না-কি! আমতা আমতা করে কিছু বলতে চায়, কিন্তুু ইরফান মাইরার কথার উত্তর না শুনেই এক টানে মাইরার গলা থেকে ওড়না সরিয়ে ছুঁড়ে ফেলে। এরপর তার মুখ নামিয়ে নেয়। মুখের ভেতর থেকে বরফ দু'টো বের করে মাইরার গলার নিচে মাঝ বরাবর রাখে। মাইরা কেঁপে ওঠে। বরফ দু'টো সরাতে চাইলো, তার আগেই ইরফান মাইরার দু'হাত চেপে ধরে। মাইরা নড়াচড়া করতে পারে না। ইরফান মাথা তুলে মাইরার গলায় দৃষ্টি রাখে। শরীরের তাপে বরফ গলে পানি হয়, গলা বেয়ে জামার ভেতর প্রবেশ করে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে রইল সেদিকে। মাইরা মোচড়ামুচড়ি করে অসহায় কণ্ঠে বলে,
"ছাড়ুন আমায়। আমার ঠাণ্ডা লাগছে।"
ইরফান মাইরার মুখপানে তাকালো। মাইরার দৃষ্টির মানে ইরফান বুঝলো না। দু'টো বরফ পুরোটা গলে পানি হয়ে যাওয়ার আগ পর্যন্ত ইরফান দৃষ্টি মাইরার গলায় রেখেছে। মাইরা লজ্জায় হাসফাস করে। দূরে ছিল সেটাই তো ভালো ছিল। কোন দুঃখে যে কোলে ওঠার লোভে মিথ্যে বলতে গেল!
ইরফান মাইরাকে তার দিকে টেনে নেয়। মাইরার কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে ফিসফিসিয়ে ঠাণ্ডা গলায় বলে,
"কোথায় ঠাণ্ডা লাগছে? টেল মি।"
মাইরা জমে গেল। বরফ গলে শরীরে লেগে যতটা ঠাণ্ডা লাগছিল, তার মাত্রা হাজারগুণ বেড়ে গেল মুহূর্তেই।
ইরফান মাইরাকে ছেড়ে দিল। মাইরা ঢোক গিলে ইরফানের দিকে সিঁটিয়ে যায়। মাথা নিচু করে নেয়। ইরফান মাইরাকে দু'হাতে তার থেকে খানিকটা দূরে বসালো। এরপর মাইরার বডিতে দৃষ্টি বুলায়। মাইরা লজ্জায় হাসফাস করে। ইরফান হঠাৎ-ই এগিয়ে এসে মাইরার গলায় মুখ গুঁজে দেয়। মাইরা কেঁপে ওঠে। ইরফান মাইরার গলা থেকে মুখ উঠিয়ে মাইরার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ঠাণ্ডা গলায় বলে,
"এগেইন এক্টিং করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব তোমার। অ্যা'ম ওয়ার্নিং ইউ, আমাকে জ্বালাবে না। স্টুপিট গার্ল।"
কথাটা বলে বেড থেকে উঠে দাঁড়ায়। কোনোদিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে যায়।
মাইরা দু'পা ভাঁজ করে মাথা নিচু করে বসল। ইরফান ওয়াশরুমের দরজা লাগানোর সাথে সাথেই মাইরা দ্রুত বেড থেকে নেমে তার কাপড় বের করে জামা পাল্টে নেয়। ইরফান বের হওয়ার আগেই জামা পাল্টানো সম্পন্ন করতে পেরে মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলল।
ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে মাইরার দিকে একবার তাকালো। মাইরা ইরফানকে তার দিকে তাকাতে দেখে মাথা নিচু করে নেয়। ইরফান ধীরপায়ে মাইরার দিকে এগিয়ে আসে। মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে। এই লোকটার আজ কি হলো? মাইরা পিছিয়ে গিয়ে কাভার্ডের সাথে লেগে দাঁড়ায়। ইরফান খুব স্বাভাবিক ভাবে মাইরার সামনে দাঁড়িয়ে মাইরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পিছনে কাভার্ড থেকে তার শার্ট, স্যুট, প্যান্ট বের করে আনে। এরপর নিঃশব্দে মাইরার সামনে থেকে সরে দাঁড়ায়।
ইরফান রেডি হয়ে নিল। মাইরা একজাগায় গাঁট হয়ে দাঁড়িয়ে রইল। ইরফান নিজেকে পরিপাটি করে নেয়। এরপর ডান হাতে হাতঘড়ি পরে নেয়। মাইরা আড়চোখে দেখল ইরফানকে। ইরফানের হাতঘড়ির গ্লাসের ভেতর (gucci) লেখা। মাইরা খেয়াল করেছে ইরফানের ওয়ালেট, হাতঘড়ি এর উপর এই লেখাটা সবসময় দেখে। মেয়েটা ঠিক বুঝতে পারে না, ইরফানের অধিকাংশ জিনিসে এই নাম লেখা থাকে কেন। কৌতুহল থেকে ইরফানকে প্রশ্ন করে বসে,
"গুচি কার নাম?"
ইরফান চুলগুলো ঠিকঠাক করে নেয়। মাইরার কথা শুনে ভ্রু কুঁচকে মাইরার দিকে তাকায়। জিজ্ঞেস করে,
"হোয়াট?"
মাইরা আমতা আমতা করে। ইরফান কি মনে করে তার হাতঘড়ির দিকে তাকালো। উল্টো ঘুরে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে,
"মাই ফার্স্ট ওয়াইফ।"
মাইরা তড়াক করে ইরফানের দিকে তাকায়। ততক্ষণে ইরফান ঘর থেকে বেরিয়ে গিয়েছে। মাইরা বিরক্ত হলো। আসলেই কি এই লোকের প্রথম বউ ছিল? ইনায়া আপুকে জিজ্ঞেস করতে হবে। ওই ঘরের কথা জিজ্ঞেস করলে বলে, ফার্স্ট ওয়াইফ আছে, আবার সবখানে এই গুচি নাম লিখে রাখে। তার নাকি প্রথম বউয়ের নাম। বিড়বিড় করল,
"ওটা গুচি না বুচি হবে। কোন বুচি এই জ'ল্লা'দের গলায় ঝুলেছিল!"
~
ইরফান নাস্তা করছে। নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওয়ানা হবে। তারেক নেওয়াজ খাওয়ার মাঝে গলা ঝেড়ে ইরফানের উদ্দেশ্যে বলে,
"মাইরার কলেজ পাস করে তোমার ভার্সিটি যাও। মাইরাকে নিয়ে যাও না কেন? তোমার প্রবলেম টা বলো ইরফান।"
ইরফান মনোযোগ দিয়ে নাস্তা করায় ব্যস্ত। যেন কেউ কিছুই বলেনি। তারেক নেওয়াজ ভ্রু কুঁচকে বলে,
"ইরফান?"
ইরফান মাথা নিচু করেই বলে,
"বলো।"
"আমি তোমাকে কিছু বলেছি।"
ইরফান খাবার শেষ করে এক গ্লাস পানি খেয়ে বলে,
"হুম, শুনেছি।"
তারেক নেওয়াজ বিরক্ত হলো ছেলের গা ছাড়া ভাব দেখে। অতঃপর বলে,
"মাইরাকে নিয়ে যাও। নয়তো আমাকে উল্টো পথে যেতে হয়।"
ইরফান ফোনে কিছু টাইপ করতে করতে গম্ভীর গলায় বলে,
"তোমার মেয়ে, তুমি এইটুকু কষ্ট কর।"
তারেক নেওয়াজ ভ্রু কুঁচকে বলে,
"ও তোমার বউ, তুমি কি ভুলে গেলে?"
ইরফান চেয়ার থেকে উঠে দাঁড়ায়। পকেটে ফোন রেখে হাতঘড়িতে একবার সময় দেখল। এরপর বাইরে যেতে যেতে বলে,
"আগে তোমার মেয়ে, বন্ধুর মেয়ে মানে তো তোমারই মেয়ে। কবুল বলতে বলেছিলে, বলেছি। এখন মেয়ের দায়িত্ব তুমি পালন কর।"
তারেক নেওয়াজ অবাক হয়ে ডাকে,
"ইরফান?"
ইরফান বিরক্তি কণ্ঠে বলে,
"ছেলের বউ না ভেবে, ওকে ইনায়ার বোন ভাবো। তাহলে আর আমার উপর ওর কাজ চাপানোর ভূত তোমার মাথায় চাপবে না।"
তারেক নেওয়াজ বাকহারা হয়ে ইরফানের দিকে তাকিয়ে রইল। তিনি হতাশ! কি হচ্ছে এসব? মাঝে দুই-তিন মাস ইরফান যেমন আচরণ করেছে তারেক নেওয়াজ একদম নিশ্চিন্ত হয়েছিলেন, ভেবেছিলেন সব ঠিকঠাক। কিন্তুু গত দু'মাস যাবৎ ছেলেটা আবারও কেমন পাল্টে গেল।
মাইরা সিঁড়ি বেয়ে নিচে নামছিল। তারেক নেওয়াজ আর ইরফানের পুরো কথাই মেয়েটা দাঁড়িয়ে শুনলো। সবশেষে বিস্ময় দৃষ্টিতে ইরফানের প্রস্থানের দিকে চেয়ে রইল। ইরফানের কথাগুলোয় মাইরা সত্যিই কিছু বুঝলো না। আর না তো ইরফানের এই বিহেবগুলোর অর্থ সে বোঝে। মেয়েটার নিজেকে কেমন অসহায় লাগলো। তার দমবন্ধ লাগে। ইরফান এমন করছে কেন? সে তো জিজ্ঞেসও করতে পারে না। কি বলবে? কোনো কথাই তো খুঁজে পায় না। নিরবে উল্টো ঘুরে তার ঘরে চলে যায়। ভেবেছিল আজ কলেজ যাবে। কিন্তুু মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মন খারাপ নিয়ে তার ঘরে চলে যায়।
~
মাইরা ভেবেছিল কলেজ যাবে না। কিন্তুু কিছু সময় পেরোতেই এই বাসায় ইনায়া আর ফারাহ আসে। ইনায়াকে ফাইজ নিয়ে এসেছে। আবার সন্ধ্যার পর নিয়ে যাবে। আর ফারাহ বাড়ির ভেতরে এসেছে সবার সাথে টুকটাক কথা বলার জন্য। সে ভার্সিটি যাবে। মাইরা ইনায়ার সাথে টুকটাক কথা বলে সিদ্ধান্ত নিল সে কলেজ যাবে ফারাহ'র সাথে। ইনায়া নাকি বাসায় থাকবে না। ইনায়ার এক ফ্রেন্ড এর সাথে জরুরি দরকার আছে। মাইরা একা একা কি করবে? এর চেয়ে কলেজ যাওয়া ভালো। ঘরে একা একা বসে থাকলে ওই লোকের কথা বেশি মনে পড়ে। তার নিজেকে কেমন অসহায় লাগে। তাই ঝটপট কলেজ ড্রেস বোরখা আর উপরে সাদা হিজাব বেঁধে রেডি হয়ে নেমে আসে।
মাইরা আর ফারাহ কে ফারাহ'র ভার্সিটিতে নামিয়ে দেয় ফাইজ। মাইরার কলেজ পাস করে এসেছে মূলত ফারাহ'র কথায়। ফারাহ বলেছে আজ মাইরাকে তাদের ভার্সিটি ঘুরিয়ে দেখাবে। মাইরা দ্বিমত করেনি। তার মন ভালো নয়, কলেজে তেমন কোনো বন্ধুও নেই। এর চেয়ে ফারাহ আপুর সাথে তার ভার্সিটি ঘুরলে বেশি ভালো লাগবে। ফারাহ মাইরার হাত ধরে ভার্সিটির ভেতর প্রবেশ করে। মাইরা চারপাশ ঘুরে ঘুরে দেখছে। আগামাথাই খুঁজে পায় না ভার্সিটির। অনেক বড় এরিয়া। ফারাহ মাইরার হাত ধরে একটা ফাঁকা জায়গায় গিয়ে হাত নেড়ে ডাকে,
"নুসরাত?"
নুসরাত, জুই, সাজিদ, জামিল সহ আরও বেশ কয়েকজন একটা বেঞ্চের উপর কেউ মাঠেই বসে হাসাহাসি করছে। ফারাহ'র ডাকে নুসরাত আর জুই উঠে আসলো। তারা এক ইয়ার হলেও ফারাহ'র রুম আলাদা। নুসরাত ফারাহ'র উদ্দেশ্যে বলে,
"এতো লেট করলি কেন?"
ফারাহ তার হাতঘড়িতে টাইম দেখে বলে,
"লেট হয়ে গিয়েছে। আমার এখন ক্লাস আছে।"
নুসরাত মাইরার দিকে তাকিয়ে বলে,
"এটা কে?"
ফারাহ মাইরাকে দেখিয়ে বলে,
"ওর নাম মাইরা। আমার বোন বলতে পারিস।
ওকে রাখ কিছুক্ষণ। আমি এই ক্লাস শেষে এসে নিয়ে যাবো ওকে।"
নুসরাত মাইরার দিকে তাকিয়ে বলল,
"এটা তো কলেজ ড্রেস মনে হচ্ছে। তুমি কলেজে পড়?"
মাইরা মৃদুস্বরে বলে, "জ্বি আপু।"
জুই ফারাহ'র পাশে দাঁড়িয়ে বলে,
"ক্লাসে চল।"
জামিল ক্লাসের দিকে যেতে যেতে বলে,
"ফারাহ আয় রে। লেট করলে তোর আবার অ্যাটাক ফ্যাটাক হবে।"
ফারাহ পাত্তা দিল না জামিলের কথা। মাইরার দিকে তাকিয়ে বলে,
"মাইরা তুমি থাকো। আমি এক আওয়ার পর এসে তোমাকে নিয়ে ঘুরব। এখন বাই।"
মাইরা অসহায় চোখে তাকালো। তাকে অপরিচিত জায়গায় কার কাছে রেখে যাচ্ছে। ফারাহ'র সাথে জুই ও এগোয়। নুসরাত মাইরার হাত ধরে হেসে বলে,
"এসো মাইরা। তুমি আমার ফ্রেন্ডের আমানত। এসো।"
মাইরা জোরপূর্বক হাসার চেষ্টা করল। নুসরাত মাইরাকে নিয়ে তাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে নিয়ে যায়, যেখানে সাজিদ সহ আরও অনেক ছেলে মেয়ে গোল হয়ে বসে আছে। মাইরা ভীষণ অস্বস্তি ফিল করে। নুসরাতের উদ্দেশ্যে বলে,
"আপু তোমরা থাকো। আমি ওদিকে গিয়ে দাঁড়াই।"
নুসরাত মাইরার অস্বস্তি বুঝতে পেরে বলে,
"ওহ হো মাইরা, সবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি, এসো।"
সাজিদ মাইরার দিকে একবার তাকায়। এরপর আবারও বইয়ে মুখ গুঁজে। নুসরাত মুখ কোঁচকায় সাজিদের দিকে তাকিয়ে। মাইরার উদ্দেশ্যে বলে,
"এটা হলো আমাদের কালা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ও তোমাকে একদমই ডিস্টার্ব করবে না। তুমি ওর কোলে উঠে বসলেও কিছু বলবে না।"
সাজিদ বিরক্ত চোখে তাকায় নুসরাতের দিকে। মাইরাকে আরও অস্বস্তি ঘিরে ধরে। সাজিদের পাশে বসে মাইরার দিকে তাকিয়ে বলে,
"হাউ কিউট!"
মাইরা অদ্ভুত চোখে তাকায় ছেলেটার দিকে। বিরক্ত হলো মেয়েটা। ধ্যাত তার এখানে আসা একদম উচিৎ হয় নি। এর চেয়ে কলেজে যাওয়া ভালো। নুসরাতের দিকে তাকিয়ে বলে,
"আপু আমি কলেজ যাচ্ছি। ফারাহ আপু আসলে বলে দিও।"
নুসরাত মাইরার হাত টেনে বলে,
"আরে না না, তুমি ছোট মানুষ। এজন্যই ফারাহ তোমার দায়িত্ব আমাদের উপর দিয়ে গেল। এসো বসো। তোমার গল্প শুনি।"
সবাই তাদের মাঝখানে জায়গা করে দিল মাইরাকে। মাইরা অবাক হয়ে তাকালো সবার দিকে। মাইরার সবাইকে খুব খারাপ লাগলো না। কিন্তুু সাজিদের পাশে বসা ছেলেটা তার দিকে হা করে চেয়ে আছে। মাইরা বিরক্ত হয়ে ডাকে,
"ভাইয়া?"
শাহেদ সহ সবাই মাইরার ডাকে অবাক হয়ে মাইরার দিকে তাকায়। মাইরার দৃষ্টি অনিসরণ করে বুঝল মাইরা শাহেদ কে ডেকেছে। মাইরা খুব সুন্দর করে হেসে বলল,
"আমি বিবাহিত!"
শাহেদ কেশে ওঠে। মাইরার কথায়, আর শাহের অবস্থা দেখে সবাই একসাথে উচ্চস্বরে হেসে ওঠে। তবে সাজিদ এর হাসির আওয়াজ সবচেয়ে বেশি হয়। মাইরা একটু বিব্রতবোধ করে। শাহেদ ইনোসেন্ট ফেস বানিয়ে তার ফ্রেন্ডদের দিকে তাকিয়ে বলে,
"সবাই হাসছিস কেন? আমি ছ্যাঁকা খেয়েছি। একটু তো সমবেদনা জানা।"
নুসরাত মাইরার গায়ে ঢলে পড়ছে। মাইরাকে একহাতে জড়িয়ে ধরে বলে,
"তুমি তো ছক্কা মেরে দিলে ইয়ার!"
এরপর নুসরাত হাসি থামিয়ে বলে,
"আমরা সবাই আনম্যারিড। তুমি ম্যারিড। ভালো লাগলো। তাহলে তোমার হাসবেন্ড দিয়েই তোমার গল্প স্টার্ট কর।"
মাইরা আবারও অস্বস্তিতে পড়ে যায়। আসলে তার প্রবলেম হচ্ছে এখানে অনেকগুলো ছেলে। এরা না থাকলে মাইরা এতোক্ষণে হয়তো মেয়েগুলোকে তার বান্ধবী বানিয়ে ফেলতো। মাইরা কিছু বলার আগেই সাজিদ বসা থেকে দাঁড়িয়ে সামনে তাকিয়ে স্যার সম্মোধন করে কাউকে সালাম দেয়।
সাজিদকে অনুসরণ করে সবাই সেদিকে তাকায়। নুসরাত আর মাইরা উল্টে ঘুরে ছিল, নুসরাত পিছু ফিরে ইরফানকে দেখে দ্রুত সামনের দিকে ফিরে ভদ্রভাবে সালাম দেয়। মাইরা নিজেও পিছু ফিরে তাকায়। খুব স্বাভাবিকভাবেই তাকিয়েছিল। কিন্তুু ইরফানকে দেখে তার চোখেমুখে বিস্ময় ভর করে। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকে তাকিয়ে আছে। নুসরাত নম্রভাবে জিজ্ঞেস করে,
"স্যর কিছু বলবেন?"
ইরফান মাইরার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে,
"ক্লাস ক্যান্সেল।"
ইরফানের কথায় সকলের মুখ চুপসে যায়। এই স্যার তো এই ভার্সিটিতে পা রেখেছেই তাদের জীবন প্যারাময় করতে। এই ক্লাস আবার ঠিক কোন সকালে দিবে, নয়তো রাতে। রাতে ভার্সিটি খোলা থাকলে হয়তো রাত দু'টোর দিকে কল করে বলতো,
'সবাই ক্লাসে আসো।' নুসরাত কথাগুলো ভেবেই হতাশ হলো৷ ইরফান সকলের দিকে তাকিয়ে বলে,
"জায়গা ফাঁকা কর।"
ইরফানের কথা সবাই মেনে নিল। নুসরাত মাইরার কানে ফিসফিসিয়ে বলে,
"এই প্যারাময় স্যার আমাদের জীবন বরবাদ করে দিচ্ছে। তোমাকে এই গল্প শোনাবো এসো।"
নুসরাতের কথা শুনে মাইরা নুসরাতের দিকে অবাক হয়ে তাকায়। ইরফান যে এই ভার্সিটির টিচার এটা সে জানতো না। এতোক্ষণে সবার কথা শুনে বুঝল ইরফান এই ভার্সিটির টিচার।
নুসরাত মাইরার হাত টেনে বলে,
"এসো মাইরা।"
মাইরা ইরফানের দিকে তাকায়। ইরফান বিরক্তি কণ্ঠে বলে,
"ও যাবে না।"
নুসরাত সহ সবাই অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। তারা বোঝার চেষ্টা করছে ইরফান কথাটা কার উদ্দেশ্যে বললো। সবার মাথায় হঠাৎ একটা প্রশ্ন আসে। ফারাহ মাইরার কেউ একজন। ফারাহ'র সাথে শুদ্ধ স্যারের একটা সম্পর্ক আছে। শুদ্ধ স্যারের আবার ইরফান স্যার এর ভাই। কাহিনী হলো ঘুরে উল্টে মাইরা ইরফানের কেউ। নুসরাত ভ্রু কুঁচকে তাকায়। আপাতত তার মাথায় যা আসলো সে ভাবনা থেকেই মাইরাকে প্রশ্ন করে,
"এটা তোমার বড় ভাই নাকি মাইরা?"
নুসরাতের কথা শুনে মাইরা চোখ বড় বড় করে তাকায় নুসরাতের দিকে। এরপর দৃষ্টি ঘুরিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকে চেয়ে। মাইরাকে সবাই চুপ থাকতে দেখে বুঝল নুসরাত ঠিকই ধরতে পেরেছে।
সবাই একটু অবাক হয় ইরফানের বোন মাইরা ভেবে।
তবে মাইরা ইরফানের আত্মীয় হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তুু অস্বাভাবিক তো নুসরাতের কাছে লাগছে। সে যে এই স্যার এর নামে একটু আধটু বদনাম করে ফেলেছে মাইরার কাছে। কাঁদোকাঁদো মুখ করে মাইরার কানের কাছে গিয়ে আবারও ফিসফিসিয়ে বলে,
"তোমার ভাই নাম্বার ওয়ান ভালো মাইরা। এখন বাই।"
শাহেদ তো রীতিমতো ঘামছে। এই ডিপজলের বোনের দিকে তাকিয়েছিল জানলে তো তাকে এই স্যার চিবিয়ে খাবে। শাহেদ এদের রেখে দ্রুত পায়ে জায়গা টা প্রস্থান করে। একে একে সবাই চলে যায়। মাইরা ভ্রু কুঁচকে ইরফানের দিকে তাকিয়ে আছে। তাকে কলেজে নিয়ে আসেনি ভাবতেই মুখ ফিরিয়ে হাঁটতে শুরু করল। উদ্দেশ্য কলেজ যাবে। এই লোকটা এই ভার্সিটির টিচার জানলে তো জীবনে আসতো না এখানে।
ইরফান মাইরাকে কিছু বললো না। খুব সুন্দরভাবে মাইরার পিছু পিছু হাঁটে। মাইরা বুঝতে পারলো ইরফান তার পিছু পিছু আসছে। মাইরা পায়ের গতি বাড়ায়। তবে ইরফানকে পিছিয়ে ফেলতে পারে না। ভার্সিটি থেকে বেরিয়ে কয়েক পা এগিয়ে যেতেই ইরফান মাইরাকে টেনে একটা ভেতরের দিকে রাস্তায় নিয়ে যায়। মাইরা চেঁচিয়ে উঠতে নিলে ইরফান মাইরার মুখ চেপে ধরে। সেকেন্ড পেরোতেই ইরফান মাইরার মুখ থেকে হাত সরিয়ে নেয়। এটা রাস্তা। ফাঁকা হলেও মানুষ আছে। মাইরা নিজেও আর চেঁচালো না। ইরফানকে সরিয়ে তার কলেজের দিকে যেতে চায়, কিন্তুু ইরফান মাইরার হাত টেনে শক্ত কণ্ঠে বলে,
"এখানে এসেছ কেন?"
মাইরা বিরক্ত হয়ে বলে,
"আমার হাত ছাড়ুন। আমি কলেজ যাবো।"
ইরফান কিছু বললো না। হাত ছেড়ে বলে,
"গো।"
মাইরা ইরফানের দিকে তাকালো না। হাঁটতে লাগলো। ইরফান মাইরার পিছু পিছু হাঁটে। ইরফানদের ভার্সিটি থেকে ১০ মিনিট হাঁটলেই মাইরাদের কলেজ। মাইরা কলেজ গেইটের ভেতর ঢুকলে ইরফান সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। মাইরা দ্রুত পা চালায়। এখনো একটু সময় আছে, ফাস্ট ক্লাস হয়তো এখনো শুরু হয়নি। তাড়াহুড়োয় যেতে গিয়ে মাইরা কারো সাথে ধাক্কা খেয়ে দু'পা পিছিয়ে যায়।
সামনে তাকিয়ে দেখল তার এক মেডাম। জিভেয় কা'ম'ড় দিয়ে অনুতপ্ত স্বরে বলে,
"স্যরি ম্যাম!"
মাইরাদের বায়োলজি ক্লাস নেয় এই ম্যাম। অন্তরা নাম তার। এখন তো এই ম্যাম এর ক্লাস। কোথায় যায় তাহলে? মাইরা গলা ঝেড়ে জিজ্ঞেস করে,
"ম্যাম আপনার কিছু লাগবে?"
মাইরা অন্তরার মুখের দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়৷ এই ম্যামকে খুব বেশি বয়স লাগে না। ভালোই ইয়াং লাগে। অন্তরার চোখেমুখে কিছুটা বিরক্তি। দ্রুত পায়ে বাইরে যেতে যেতে বলে,
"না। ক্লাসে যাও।"
মাইরা মাথা নেড়ে কলেজের মাঠ পেরিয়ে ক্লাসরুমের দিকে যায়৷
অন্তরার বাবা গ্রাম থেকে এসেছে। এজন্যই মূলত মেয়েটা তার বাবাকে বাসার চাবি দিতে বেরিয়ে যাচ্ছে। কলেজ গেইটের সামনে দাঁড়িয়ে ব্যাগ থেকে চাবি বের করে। এরপর সামনে তাকিয়ে কলেজ গেইটের বাইরে এক পা রাখতে গিয়েও তার পা থেমে যায়। বিস্ময় দৃষ্টিতে তাকায় গেইটের ডান পাশে দাঁড়ানো ইরফানের দিকে। ইরফান মাথা নিচু করে ফোনে কারে সাথে কথা বলায় ব্যস্ত। অন্তরা গেইটের হাতল শক্ত করে ডান হাতে চেপে ধরে। চোখজোড়া পানিতে টইটুম্বুর। বিড়বিড় করে,
'ইরফান?'
চলবে ইনশাআল্লাহ~~
