৩৬+৩৭+৩৮+৩৯+৪০
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_DRM_Shohag
#পর্ব_৩৬
[Page - DrmShohagHoney]
মাইরা ঢোক গিলে কান্নামাখা চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান শক্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। মেয়েটার মুখ জুড়ে ভীতি জমা হয়। ইরফান মাইরার মুখাবয়বে দৃষ্টি বুলায়।
মাইরা মেঝেতে পড়ে থাকা ফোনের দিকে তাকায়। ফোনের কোনো পার্ট খুলে যায়নি। মাইরা ইরফানের পাশ কেটে ধীরপায়ে মেঝে থেকে ফোনটা তুলে নেয় হাতে। ইরফান চুপচাপ দেখছে মাইরার কর্মকাণ্ড। মাইরা ভয়ে ভয়ে ইরফানের সামনে এসে দাঁড়ায়। কাঁপা হাতে ফোনটা বাড়িয়ে দিয়ে কাঁপা কণ্ঠে বলে,
"স্যরি!"
ইরফান নিরবে চেয়ে আছে মাইরার কাঁপা হাতের দিকে। কিছু না বলে চুপ করে মাইরার হাত থেকে ফোনটা নিয়ে বেডের উপর রাখে। মাইরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান গম্ভীর গলায় বলে,
"ইট'স ভ্যালুলেস। সো, ডোন্ট প্যানিক।
মাইরা কিছু বলে না। ইরফান আবারও বলে,
ভয় পাও, আবার তাকেই রাগ দেখাও, ইন্টারেস্টিং!"
মাইরা উশখুশ করে। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে,
"ঘুমাও।"
মাইরা মাথা তুলে তাকায়। মিনমিন করে বলে,
"একবার ছাদে যাই প্লিজ!"
ইরফান হঠাৎ-ই মাইরাকে সাপ্টে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ছটফট করে বলে,
"কি করছেন? ছাড়ুন আমায়।"
ইরফান দু'হাতে মাইরাকে তার সাথে চেপে ধরে, তার দু'পায়ের মাঝে মাইরার দু'পা রেখে মাইরার গলায় মুখ গুঁজে দেয়। মাইরা কেঁপে ওঠে। ইরফানের ভেজা মাথা থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। মাইরা বলতে গেলে ইরফানের নিচে পড়ে আছে। ইরফান মৃদুস্বরে বলে,
"ইউ নো, আজ সারাদিন ভীষণ ছোটাছুটি করেছি। আই নিড টু স্লিপ। ডোন্ট ডিস্টার্ব মি।"
মাইরা ঢোক গিলে চোখ বুজে নেয়। ইরফান দীর্ঘশ্বাস টানে। মাইরার শরীর শিরশির করে ওঠে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে চুপ করে চোখ বুজল।
মজার ব্যাপার ঘুমানোর কথা ইরফানের, ঘুমিয়েছে মাইরা। ভারি নিঃশ্বাস ইরফানের গলায় গিয়ে ধাক্কা খায়। ইরফান মাইরাকে ছেড়ে দেয়। মাইরার মুখ চোখে তার মাথার পানির ছিঁটেফোঁটা ডান হাতে মুছে দিল। কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। গলার নিচে কা'ম'ড়ের জায়গাটা চেক করে হাসি দীর্ঘ হয়। বিড়বিড় করে,
"মাই বার্ডফ্লাওয়ার, বাট ইউ আর আ ভেরি স্টুপিট গার্ল। আই ডোন্ট লাইট ইউ।"
কথাটা বলে মুখ নামিয়ে গলার নিচে তিলের উপর শব্দ করে একটা চুমু আঁকে।
এরপর মাইরাকে ছেড়ে উঠে দাঁড়ায়। বেডের উপর থেকে তার ফোন নিয়ে অন করে দেখল গ্লাস ফেটেছে। ইরফান আড়চোখে মাইরার দিকে তাকায়। গম্ভীর মুখে মাইরার দিকে চেয়ে থাকে কিছু সময়। এরপর গায়ে শার্ট জড়িয়ে মাইরাকে কোলে তুলে নেয়। তারপর নির্দ্বিধায় ঘর থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছিল। ইরফানের কোলে মাইরাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। সবাই কথা হারিয়ে চুপ হয়ে রইল। ইরফানের বড় ফুপি, ছোট ফুপি, মামি, মামা, কাকি, কাকা,ইরফানের বাবা, মা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। শুধুমাত্র ইরফানের খালা ঝাপসা চোখে চেয়ে রইল। তার মেয়েটা যে ভালো নেই। রুমা নেওয়াজ এগিয়ে এসে বললেন,
"মাইরাকে কোথায় নিয়ে যাচ্ছো?"
ইরফান সিঁড়ি উঠতে উঠতে বলে,
"আমার ঘরে।"
তারেক নেওয়াজ মৃদু হেসে বলে,
"কয়দিনের জন্য?"
ইরফান মাইরার ঘুমন্ত মুখপানে চেয়ে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে,
"লাইফটাইম।"
ইরফানের কথায় সবাই হেসে ফেলল। ইরফান পাত্তা দিল না। দ্রুত পায়ে সিঁড়ির ধাপগুলো পেরিয়ে তার ঘরের দিকে এগোয়। ছাদ থেকে সাহেল নেমে আসে। ইরফানের কোলে মাইরাকে দেখে ভ্রু কুঁচকে বলে,
"ওকে কোথায় নিয়ে যাচ্ছিস?"
ইরফান কোনো উত্তর করল না। তার ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। সাহেল বিরক্ত চোখে ইরফানের ঘরের দিকে চেয়ে রইল।
ইরফান মাইরাকে তার বেডে শুইয়ে উঠতে নেয়। মাইরা ঘুমের ঘোরে ইরফানের গলা জড়িয়ে ধরে। কি যেন বিড়বিড় করে, ইরফান বোঝার চেষ্টা করল। বুঝতেও পারল। 'খ'বি'শ লোক। আমায় পছন্দ করে না।'
ইরফান ভ্রু কুঁচকে মাইরার দিকে চেয়ে সেও মাইরার পাশে শুয়ে পড়ল। মাইরাকে টেনে নিল তার দিকে। অতঃপর গম্ভীর গলায় বলে,
"ইউ আর রাইট। আই ডোন্ট লাইক ইউ, স্টুপিট গার্ল।"
কিছুক্ষণ পর পকেট থেকে ফোন বর করে শুদ্ধ কে কল করে।
"মেহেদী ডিজাইনারকে পাঠা।"
ওপাশ থেকে শুদ্ধ হেসে বলে,
"কোন রুমে?"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"আমার রুমে।"
"তুই মেহেদী পরবি? ছিঃ ছিঃ! অনেক জ'ঘ'ণ্য লাগবে বিশ্বাস কর।"
ইরফান বিরক্ত হয়। শুদ্ধ আবারও হেসে বলে,
"পাঠালাম না তাহলে। তোকে মেহেদী দিলে ভালো লাগবে না।"
ইরফান রেগে বলে,
"একটা মেয়েকে পাঠা। ফাস্ট।"
বলেই কল কেটে দেয়।
কিছুক্ষণ পর দরজায় কেউ নক করলে ইরফান গিয়ে দরজা খুলে দেয়। অপরিচিত এক মেয়েকে দেখে সাইড দিলে মেয়েটি ভেতরে আসলে ইরফান দরজা লাগিয়ে দেয়। মেয়েটি টক সাইডে দাঁড়িয়ে জিজ্ঞেস করে,
"স্যার কাকে মেহেদী দিয়ে দিব?"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"বেডে শুয়ে আছে।"
মেয়েটি এগিয়ে গিয়ে দেখল মাইরা ঘুমিয়ে। একটু ঝুঁকে মাইরাকে ডাকতে নিলে ইরফান শক্ত গলায় বলে,
"স্টপ।"
মেয়েটি ইরফানের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে,
"আপনি যে বললেন উনাকে মেহেদী দিয়ে দিতে? উনি তো ঘুমাচ্ছে।"
ইরফান বিরক্তি কণ্ঠে বলে,
"সো হোয়াট? এভাবেই দিয়ে দিতে হবে।"
মেয়েটি মাথা নেড়ে বলল,
"ওকে স্যার।"
এরপর মেয়েটি মাইরার পাশে বসে মেহেদী দেয়া স্টার্ট করে। ইরফান একটা চেয়ার টেনে বসে তীক্ষ্ণ চোখে মাইরার হাতের দিকে চেয়ে রইল। মাইরা ঘুমের মাঝে নড়েচড়ে হাত নাড়ায়। মেয়েটা বিরক্ত হয় ভীষণ। এভাবে মেহেদী দেয়া যায়? অর্ধেক ও হয়নি। অথচ এই সময়ে পুরো দু'হাত ভরে মেহেদী দেয়া হয়ে যেত। কিছু বলতেও পারছে না। একবার বলেছিল ডাক দেয়ার কথা। এই ছেলে তাকে ধমকে চুপ করিয়ে রেখেছে। মেয়েটা কপাল চাপড়ায়। এ কোথায় এসে ফেঁসে গেল আল্লাহ!
ইরফান মেয়েটাকে থেমে যেতে দেখে বলে,
"হোয়াট হ্যাপেন্ড?"
মেয়েটা থতমত খেয়ে বলে,
"জ্বি ভাইয়া এইতো দিচ্ছি।"
বিড়বিড় করে, "ভাই রে, সি সি ক্যামেরা বসে আছে। কেমনে দিই!"
মাইরার মুখের দিকে তাকালো। মেয়েটা খুব সুন্দর! কিন্তুু কোন দেশের রাণী এ, সেটাই জানতে ইচ্ছে করল মেয়েটার। উফ! ভীষণ বিরক্ত সে এভাবে মেহেদী দিতে দিতে।
এক পর্যায়ে এক হাতের মেহেদী দেয়া কমপ্লিট করে মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আরেকটা হাতে দিয়ে দিতে হবে ভেবেই মেয়েটার হাত পা ছড়িয়ে শুয়ে পড়তে ইচ্ছে করল। ইরফান বসা থেকে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে,
"ইউ ক্যান গো নাও।"
মেয়েটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো মনে মনে নেচে ওঠে। এই জীবনে মেহেদী দিয়ে দিতে এতো বিরক্ত লাগেনি। কারণ কখনো কোনো ঘুমন্ত নারীকে দিয়ে দিতে হয়নি। দ্রুত বেড থেকে নেমে মেয়েটা বেরিয়ে যেতে নিলে ইরফান গম্ভীর স্বরে বলে,
"আমার একটা মেহেদী লাগবে।"
মেয়েটা পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। মাইরাকে দিয়ে দেয়া হাতের মেহেদী টাই ইরফানের দিকে বাড়িয়ে দিলে ইরফান নিঃশব্দে মেহেদী নিয়ে নেয় মেয়েটার থেকে। মেয়েটি বেরিয়ে গেলে ইরফান দরজা আটকে মাইরার পাশে বসে।
এরপর মাইরার ডান হাত তীক্ষ্ণ চোখে পরোখ করে। হাতে মেহেদী তুলে নেয়। খুব মনোযোগ সহকারে মাইরার ডান হাতে মেহেদী দেয়া স্টার্ট করে। কিছুক্ষণ পর মাইরা ঘুমের মাঝে ইরফানের দিকে হেলে বা হাত তুলে ঠাস করে একদম ইরফানের বুকে ফেলে। ইরফান ভ্রু কুঁচকে তাকালো।
হাতের মেহেদী রেখে মাইরার হাত তার বুক থেকে সরালো। মাইরার হাত চেক করে দেখল হালকা ছড়িয়ে গিয়েছে। মাথা নিচু করে তার বুকে তাকালো, ফর্সা বুকের মাঝ বরাবর অনেকটা মেহেদী লেগে গিয়েছে।
ইরফান মাইরার বাম হাতে ধরে বসে থাকলো, শুকিয়ে গেলে ডান হাতে দিয়ে দেয়। এভাবে হাতের উল্টো পিঠেও দিয়ে দেয়। বাম হাতের উল্টোপিঠে দিয়ে দেয়।
~
পরদিন মাইরা ঘুম থেকে উঠে সর্বপ্রথম অবাক হয়েছে ইরফানের ঘরে নিজেকে আবিষ্কার করে, এরপর দু'হাত ভর্তি মেহেদী দেখে মেয়েটা আরও অবাক হয়। ইরফানকে খুঁজে পায় না। ইনায়াকে জিজ্ঞেস করলে বলে, মেহেদী ডিজাইনার এক আপু এসে আমার হাতে দিয়ে গিয়েছিল। কিন্তুু মাইরার তিন পাশে একরকম আর বাম হাতের তলায় অন্যরকম লাগে মেহেদী দেয়ার ধরন। একজনই দিলে এমন তফাৎ হবে কেন? যদিও সবগুলোই খুব সুন্দর হয়েছে। মাইরা ভীষণ খুশি। ভেবেছিল মেহেদী দিতে পারবে না। কিন্তুু লোকটা অতটাও খা'রা'প না। ভালোই। কিন্তুু তার ঘর থেকে এই ঘরে কেন এনেছে তাকে? খুঁজেও পায় না লোকটাকে।
বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। মাইরা আজ সারাদিন মোটামুটি ইনায়াদের সাথেই ছিল। একদম শান্তিতে ছিল। ইরফানকে একবারের জন্যও দেখেনি। থাকলে নিশ্চয়ই তাকে আবারও বন্দী করে রাখতো। মাইরা জামা পড়ে ইনায়ার ঘরে যাচ্ছিল তখন ইরফানের ছোট ফুপি মাইরার সামনে এসে দাঁড়ায়। মিষ্টি হেসে বলে,
"আম্মু তুমি শাড়ি পরনি যে?"
মাইরা ঢোক গিলল। শাড়ি পরলে ইরফান যদি হঠাৎ চলে আসে। আর তার সাথে উল্টাপাল্টা শুরু করে দেয়। মৃদগ হেসে বলল,
"ফুপি জামাতেই ভালো লাগছে।"
পাশ থেকে ইরফানের কাকি দাঁড়িয়ে বলে,
"এটা কেমন কথা। এমনিতেও বিয়ের পর মেয়েরা শাড়ি পরে। এই মেয়ে তো দেখি শুধু জামা পরেই থাকে। এখন একটা অনুষ্ঠানে সবাই শাড়ি পরছে। তবুও পরছে না।"
ইরফানের ছোট ফুপি তার ভাই বউকে চুপ করিয়ে বলল,
"তুমি শাড়ি পরতে পারো না?"
মাইরা ইরফানের কাকির কথায় মাথা নিচু করে ছিল। ফুপির কথায় মাথা তুলে বলে,
"জ্বি পারি।"
"তাহলে শাড়ি পরে এসো যাও।"
মাইরা উপায় না পেয়ে সম্মতি জানিয়ে জানিয়ে তার ঘরে গিয়ে হলুদ শাড়ি পরে নেয়। এরপর ঘর থেকে বেরিয়ে ইনায়ার ঘরে না গিয়ে একেবারে ছাদে যায়। ছাদেই সবাই আছে। মাইরার মনটা ফুরফুরে লাগছে। সবার মতো একরকম শাড়ি পরতে পেরেছে ভেবে। ছাদে গিয়ে দেখল ইনায়াকে স্টেজ এর মাঝখানে বসিয়ে চারপাশে তার কাজিনেরা ঘিরে রেখেছে। মাইরা স্বভাবসুলভ এক দৌড়ে গিয়ে ডাকে,
"ইনায়া আপু।"
ইনায়া হেসে হাত বাড়িয়ে বলে,
"এই মাইরা, তুমি আমার থেকে দূরে দূরে থাকছো কেন? আজ ঘুমানোর আগ পর্যন্ত আমার পাশ থেকে নড়াচড়া করলে খবর আছে তোমার।"
রিয়া হেসে বলে,
"ভাবি তোমার জামাই আজ শাড়ি পরতে দিল?"
মাইরা আমতা আমতা করে বলে,
"সে নেই।"
মিশকা মাইরাকে পাশ থেকে জড়িয়ে ধরে বলল,
"পুতুলের মতো বউ তো। তাই আমাদের নিরামিষ ভাই তার বউকে লুকিয়ে রাখতে চায়।"
তামান্না বলে ওঠে,
"আসলে আমাদের নিরামিষ ভাইয়ের মাঝে তো আমিষ নেই। আর মেয়েরা কি আর নিরামিষ বরকে চায়? তাই ভাইয়া ভয় পায় কোনো আমিষ মানুষ যদি তার পুতুলের মতো বউকে নিয়ে ভেগে যায়।"
তামান্নার কথায় সবাই জোরে হাসলো। ইনায়া বলে ওঠে,
"আপু তোমরা সবাই চুপ কর। আমার বোনকে আর ল'জ্জা দিও না তো।"
মাইরা অসহায় মুখ করে ইনায়ার দিকেই চেয়ে রইল। রিয়া মাইরার অপর পাশে দাঁড়িয়ে বলে,
"তোমার হিজাব পরা টা অনেক সুন্দর হয় ভাবি। কালকে আমাকে তুমি হিজাব বেঁধে দিবা, ওকে?"
মাইরা মৃদু হেসে বলে,
"আচ্ছা আপু।"
মিশকা মাইরার হাত উল্টেপাল্টে দেখে বলে,
"তোমার দুই হাতে দুই রকম করে মেহেদী দেয়া কেন? তুমি ঘরে বসে একা একা দিয়েছিলে নাকি?"
মাইরা মিনমিন করে বলে,
"আমি তো ঘুমিয়ে ছিলাম। জানি না। তাছাড়া আমি মেহেদী দিতে পারিনা।"
তামান্না বলে ওঠে,
"আরে ইরফান ভাইয়ের তো আর্টের হাত ভালো। ভাই দিয়ে দিয়েছে হয়তো।"
সবাই মাথা নাড়লো। হতে পারে। মাইরা অবাক হয়ে হাতে তার হাতের দিকে চেয়ে থাকে। ওই লোক দিয়ে দিয়েছে? কিভাবে সম্ভব? ভাবনার মাঝেই ইনায়া বলে ওঠে,
"আরে তোমরা ভুল ভাবছো। ভাইয়া জীবনেও দিয়ে দিবে না। এই বিরক্তির কাজ ভাইয়া বসে বসে করবে? তোমাদের তাই মনে হয়?"
ইনায়ার কথাও ফেলে দেয়ার মতো না। মাইরা জাহারাকে না দেখে বলে,
"জাহারা আপু কোথায়?"
মিশকা বলে ওঠে,
"অনেক ডেকেছি, আসেনা। কি যে হয়েছে। বিরক্ত লেগে গিয়েছে আমার।"
ইনায়া আর মাইরা কিছু বলল না। মন খারাপ হয় তাদের জাহারার জন্য।
হঠাৎ-ই কোথা থেকে যেন রাতুল আর শিহাব এসে দাঁড়ায়। রাতুল বলে,
"গাইস তোমরা কি করছ?"
সবাই চিল্লিয়ে বলে ওঠে,
"তোমরা যাও। আমাদের এখানে কি হ্যাঁ?"
রাতুল পাত্তা না দিয়ে একটা চেয়ারে আয়েশ করে বসে বলে,
"ইরফান ভাইয়ের বউ, আমাদের ভাবি একখান গান শোনাও তো।"
মাইরা বিব্রতবোধ করে। সাথে সাথেই বলে ওঠে,
"আমি তো গান পারিনা।"
রাতুল চেঁচিয়ে বলে,
"ডাহা মিথ্যা কথা। সবাই গান পারে। বাথরুম সিঙ্গার হলেও সবার মাঝেই সিঙ্গারের প্রতিভা আছে।"
তামান্না বলে ওঠে,
"ভাইয়া তাহলে আপনিই একটা গান শোনান। পাশেই মাইক আছে।"
রাতুল ভাব নিয়ে উঠে দাঁড়ালো। শিহাবের কাঁধে হাত রেখে বলে,
"তোরা সবাই মুগ্ধতার ঠেলায় অজ্ঞান হয়ে যাবি আমার গান শুনে। তাই আমার খুব চিন্তা হচ্ছে।"
সবাই একসাথে বলে উঠল,
"প্লিজ তাড়াতাড়ি আপনার সুন্দর গান গেয়ে আমাদের অজ্ঞান হওয়ার সুযোগ করে দিন।"
মিশকা মুখ বাঁকিয়ে বলে,
"মুগ্ধতার ঠেলায় অজ্ঞান হব না। বলুন আপনার জ'ঘ'ণ্য ভয়েস টোনে অজ্ঞান হব।"
রাতুল চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে,
"ঝগরুটাইয়া মাইয়া।"
মিশকা রেগে তাকায় রাতুলের দিকে। রাতুল পাত্তা দিল না।
মাইরা হেসে বলে,
"বাথরুমের সিঙ্গার হয়ে গান গাইলেও প্রবলেম নেই ভাইয়া। আমরা সব হজম করার ক্ষমতা রাখি।"
রাতুল শার্টের কলার তুলে যেতে যেতে বলে,
"নতুন ভাবির আবদার ফেললাম না। গাইস তোমরা সবাই প্রস্তুুত হয়ে যাও।"
রাতুল পাশে গিয়ে হাতে হ্যান্ড মাইক তুলে নেয়। এখানে আপাতত ইরফানের কাজিন ছাড়াও আরও অনেকেই আছে।
রাতুল গলা ঝেড়ে বলে,
"এই গান উৎসর্গ করছি মিস মিশকাকে।"
সবাই হাত তালি দিল। রাতুল বাঁকা হেসে গাইতে শুরু করল,
"মিশকা চলেছে একা পথে,
সঙ্গী হলে দোষ কী তাতে,
রাগ করে না, কুশ্রী গো,
রাগলে তোমায় লাগে আরও কালো।
মিশকা চলেছে এক পথে
সঙ্গী হলে দোষ কি তাতে,
হার মেনেছে রাতের কালো
রাগলে তোমায় লাগে আরও কালো।"
রাতুলের গান শুনে সবাই হাসতে হাসতে একে অপরের গায়ে ঢলে পড়ছে। রাতুল নিজেও মুখের সামনে থেকে মাইক সরিয়ে হেসে ফেলেছে। মিশকা আগুন চোখে রাতুলের দিকে চেয়ে আছে। মাইরা পেট চেপে হাসতে হাসতে কোনোরকমে বলে,
"হায় আল্লাহ! আমার পেট ব্য'থা করছে। এটা কি ছিল!"
সবার একই অবস্থা। মিশকা চিৎকার করে ওঠে।
"সবাই থামোওওওওও।"
মিশকার চিৎকারে সবাই একটু দমলো। মিশকা ধুপধাপ পা ফেলে নিচে নামতে গেলে মাইরা দৌড়ে গিয়ে মিশকাকে ধরে ফেলে। কোনোরকমে হাসি থামিয়ে বলে,
"আপু তুমি চলে গেলে ভালো লাগবে না। প্লিজ যেও না।"
মিশকা দাঁত কিড়মিড় করে সামনে দাঁড়ানো রাতুলের দিকে চেয়ে আছে। ইরফান ভাইয়ের এই চাচাতো ভাইকে তো সে দেখে নিবে। কত্ত বড় সাহস তাকে নিয়ে মজা করে। মাইরার কথায় মিশকা এক কোণায় গিয়ে বসল। রাতুল মিশকার দিকে চেয়ে হাসছে। ভালোই লাগে এই মেয়েকে জব্দ করতে। তার কথার শুধু চেটাং চেটাং উত্তর দেয়। এবার বুঝো মজা!
রাতুল গলা ঝেড়ে বলে,
"গাইস এবার একটা সুন্দর গান গাইবো। সবাই শোনো।"
সবাই হাত নেড়ে উৎসাহ দিল। রাতুল হেসে গাইতে শুরু করে,
"ও আমার বন্ধু গো,
চিরসাথী পথচলার
তোমারই জন্য গড়েছি আমি
মঞ্জিল ভালোবাসা।
একসাথে রয়েছি দু'জন
একই ডোরে বাঁধা দুটি প্রাণ,
ছিঁড়বেনা কভু এই বাঁধন,
আসলে আসুক তুফান।
তুমি আমারই
বলব শতবার।"
হঠাৎ-ই রাতুল থেমে গিয়ে বলে,
"আরে ইরফান ভাই, এই গান তোমাকে আর ভাবিকে উৎসর্গ করলাম, বুঝলে?"
রাতুলের কথা শুনে সবাই তাকালো ইরফানের দিকে। মাইরা দ্রুত পিছু ঘুরে ইরফানকে দেখে ঢোক গিলে। ইরফান শান্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে।
ইরফান কোনো কথা না বলে মাইরার হাত ধরে ছাদ থেকে নামতে গেলে মাইরা ভয় পায়। আল্লাহ এই লোক সারাদিন পর কোথা থেকে আসলো? সে তো শাড়ি পরেছে, তাকে এখন কি বলবে?
পিছন থেকে ইনায়া উঠে এসে বলে,
"ভাইয়া মাইরাকে রেখে যাও।"
ইরফান শুনলো না। ইরফানের কাজিনরা বলে,
"আরে বউকে নিয়ে যাচ্ছে। তুই ইরফান ভাইয়ের ভিলেন হচ্ছিস কেন আজব!"
ইনায়া মুখ বাঁকালো। ছাই তার ভাই। মাইরাকে ধমকাবে নয়তো থাপ'ড়াবে এজন্যই তো নিয়ে যাচ্ছে।
মাইরা ইরফানের পায়ের সাথে তাল মিলিয়ে হাঁটতে পারে না। মিনমিন করে বলে,
"আর পরব না শাড়ি। স্যরি!"
ইরফান কিছু বললো না। মাইরা উল্টে পড়তে নিলে ইরফান পিছু ফিরে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা ঢোক গিলে। চেঁচালো না। ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান চুপচাপ দ্রুতপায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। একেবারে তার ঘরে গিয়ে মাইরাকে নামিয়ে দিয়ে দরজা আটকে মাইরার সামনে এসে দাঁড়ায়। মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ঠাণ্ডা গলায় প্রশ্ন করে,
"আমাকে না বলে ওখানে কেন গিয়েছিলে?"
মাইরা ঢোক গিলে বলে,
"আপনি তো ছিলেন না।"
ইরফান মৃদুস্বরে বলে,
"আমি না থাকলে চুপচাপ ঘরেই বসে থাকবে।"
মাইরা অবাক হয়ে তাকিয়ে থাকে ইরফানের দিকে। এই লোককে মাঝে মাঝে এতো বেশি অচেনা লাগে, সে ভাষায় প্রকাশ করতে পারেনা।
ইরফান আবারও প্রশ্ন করে,
"ডিনার করেছ?"
মাইরা আগের চেয়েও অদ্ভুদভাবে তাকায় ইরফানের দিকে। ইরফান ভ্রু কুঁচকে বলে,
"কিছু বলেছি আমি।"
মাইরা আমতা আমতা করে বলে,
"খেয়েছি।"
ইরফান মাইরার দিকে এগিয়ে এসে ডান হাতের বুড়ো আঙুল দ্বারা মাইরার কপালের ঘাম মুছে মৃদুস্বরে বলে,
"ইচ্ছে তো করছে থা'প্প'ড় দিয়ে পুরো বডির মানচিত্র পাল্টে দিতে। শাড়ি পরার সাধ মেটাবো, স্টুপিট।"
মাইরা ঢোক গিলল। মিনমিন করে বলে,
"আপনার ফুপি বলেছে, আমার কি দোষ।"
ইরফান ধমকে মাইরার গাল চেপে বলে,
"এই মুখ কি শুধু অসময়ে চালানোর জন্য?"
মাইরা ইরফানের হাত ধরে ছাড়ানোর চেষ্টা করে। ইরফান ঠাণ্ডা গলায় বলে,
"সব সুদে-আসলে ফেরত দিব স্টুপিট গার্ল। যাস্ট ওয়েট।"
বলে ছেড়ে দেয় মাইরার গাল। এরপর ওয়াশরুমে চলে যায়।
মাইরা বোকা চোখে ইরফানের প্রস্থান দেখল। ইরফান কি ফেরত দেয়ার কথা বললো, সে একটু অনুমানও করতে পারলো না।
ডান হাতে কপাল স্পর্শ করে যেখান থেকে ইরফান মাত্র ঘাম মুছে দিল। ভালো লাগলো কেন যেন ইরফানের এইটুকু কাজ। মৃদু হাসলো।
কিছুক্ষণ পর ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মাইরা ঘাড় বাঁকিয়ে তাকায়। চোখ সরাতে নিয়েও সরায় না। চোখ বড় বড় হয়ে যায়। বুক, হাত অসংখ্য জায়গায় কাটা। কেমন ভয়ংকর লাগছে। মাইরা চোখ বড় বড় করে চিৎকার দিয়ে ওঠে। ইরফান দ্রুত পায়ে মাইরার দিকে এগিয়ে এসে ধমকে বলে,
"স্টুপিট চিৎকার করছ কেন?"
মাইরা ভীত স্বরে বলে,
"আপনার এই অবস্থা কি করে হলো?"
ইরফান ভ্রু কুঁচকে নিজের দিকে তাকালো। বিরক্তির নিঃশ্বাস ফেলে বলে,
"নাথিং।"
মাইরা ভয় পেয়ে বলে,
"আপনার এক্সি'ডেন্ট হয়েছে। পা'গ'ল আপনি? হসপিটাল যাননি কেন?"
ইরফান বিরক্ত হয়ে বলে,
"স্টুপিট, ইট'স নরমাল। কাম।"
মাইরা চেঁচিয়ে বলে,
"আপনি যাবেন? আমি সবাইকে বলছি দাঁড়ান।"
ইরফান রেগে মাইরাকে তার সাথে শক্ত করে চেপে ধরে। ধমকে বলে,
"দশ লাইন বেশি বুঝলে থা'প্প'ড় দিয়ে সব দাঁত ফেলব।"
মাইরা নিজেকে ছাড়াতে চায়।
ইরফান ধমকে বলে, "আমায় রাগিয়ো না।"
এরপর মাইরাকে ছেড়ে ঘরের ডিম লাইট দিয়ে বেডে গিয়ে সটান হয়ে শুয়ে পঠলো। ডান হাত চোখের উপর রাখে। জিরো লাইট মূলত মাইরার জন্য দিয়েছে।
মাইরা মিনমিন করে বলে,
"আপনি ওষুধ লাগান প্লিজ।"
ইরফান বিরক্তি কণ্ঠে বলে,
"নো নিড।"
মাইরা ঢোক গিলে। এই লোক একটা ত্যাড়া। বিরক্ত লাগলো তার। কোথায় কি করে এসেছে আল্লাহ জানে।
মৃদু আলোয় ইরফানের দিকে তাকিয়ে রইলো। ইরফান একটু পর পর ডান হাতে কপাল স্লাইড করে। মাইরা এগিয়ে গিয়ে বলে,
"আপনার কি মাথা ব্য'থা করছে?"
ইরফান কিছু বললো না। মাইরা একটা চেয়ার টেনে ইরফানের মাথার কাছে বসে ইরফানের চুলের ভাঁজে হাত রাখে। চুলের ভাঁজে নরম হাতের স্পর্শ পেয়ে ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। মাইরা আবারও প্রশ্ন করে,
"আপনি কি এক্সি'ডেন্ট করেছেন?"
ইরফান আড়াআড়ি ভাবে দু'হাত বুকে গুঁজে গম্ভীর গলায় বলে,
"নো।"
মাইরা চিন্তিত হয়। এক্সিডেন্ট না হলে এসব কিভাবে হলো? মাইরা মিনমিন করে আবারও বলে,
"তাহলে?"
ইরফান বিরক্ত হয়ে ধমক দিয়ে বলে,
"সাট আপ।"
মাইরা কেঁপে ওঠে। রেগে চুলগুলো জোরে টেনে দিয়ে হাত সরিয়ে নেয়। দ্রুত চেয়ার থেকে উঠে দূরে সরে দাঁড়ায়। ইরফান চোখ মেলে তাকায়। রেগে বলে,
"স্টুপিট তোমার এতো সাহস বেড়েছে কবে? থা'প্প'ড় খাওয়ার শখ জেগেছে?"
মাইরা আমতা আমতা করে বলে,
"আমি ছাদে যেতে চাই। আমাকে শুধু আটকে রাখছেন কেন?"
ইরফান চোখ বুজে বিরক্তি কণ্ঠে বলে,
"এখানেই থাকতে হবে। জ্বালিয়ো না। গতরাতে তোমার টর্চারে ঘুম হয়নি আমার।"
মাইরা বুঝলো না সে কখন এই লোককে টর্চার করল। সে তো গতকাল ঘুমিয়ে ছিল। মন খা'রা'প করে বসে থাকলো। প্রায় ১০ টার কাছাকাছি। মাইরা বিরক্ত হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ থেকে ঘরের লাইট অফ থাকায় জিরো লাইটের আলোয় ঘরের সবকিছু স্পষ্ট দেখা গেল। মাইরা ইরফানের ঘরের ভেতরের ঘরের দরজার সামনে দাঁড়ায়। দরজা ঠেলে, খোলে না। বুঝল লক করা। বাইরে হাতল ধরে অনেকক্ষণ ঘুরায়, বরাবরই ব্যর্থ। ইনায়া বলেছিল এই ঘরে ইরফান অবসর সময়ে আসে। মাইরার দেখার ইচ্ছে, এই লোক অবসর সময়ে করে টা কি? কিন্তুু দেখবে টা কিভাবে? বিরক্ত লাগলো। সে কি এই রুমের ভেতর গিয়ে সব খেয়ে ফেলবে? খুলে রাখলে কি হয়?
টেবিলের উপর ফাস্টএইড বক্স পেয়ে মাইরা ইরফানের দিকে তাকালো। চেক করে দেখল কেটে ফেটে গেলে যা যা লাগে অনেক কিছুই আছে। মাইরা বক্স টা এগিয়ে নিয়ে গিয়ে বেডের উপর উঠে বসে। ইরফানের দিকে এগিয়ে গিয়ে বুঝতে পারলো লোকটা ঘুমিয়েছে। মাইরা তার জ্ঞানে যেটুকু পারল, তুলো দিয়ে বুক, পেট, হাতে তুলো দিয়ে মুছে মলম লাগিয়ে দিল। ইরফানের মুখের দিকে তাকালে দেখে ইরফানের কপালে বিরক্তির ভাঁজ। তবে ঘুম ভাঙেনি। মাইরা এগিয়ে গিয়ে ইরফানের পায়ের প্যান্ট টেনে তুলল। ইরফান নড়েচড়ে ওঠে। ঘুমের ঘোড়ে বিরক্তিতে বিড়বিড় করে,
"স্টুপিট জ্বালিয়ো না।"
মাইরা একটু থেমে ছোট একটা টর্চ লাইট পেয়ে পায়ের দিকে ধরলে মেয়েটা ভয়ে ঝাঁকি দিয়ে ওঠে। জায়গায় জায়গায় কেমন জখম হয়ে আছে। ক্ষ'ত গুলো খুব বেশি গভীর না হলেও কেমন র'ক্ত জমাট বেঁধে আছে।।মাইরার খুবই খা'রা'প লাগলো। সে আলতো হাতে সবখানে মলম লাগিয়ে দেয়। বিরক্ত ও হয় এই লোকটার এতো কেয়ারলেসে। মলম লাগানো শেষ হলে ইরফানের মাথার কাছে বসে ইরফানের মুখের দিকে অনেকক্ষণ চেয়ে থাকে। যদিও মুখের আদল অতটাও স্পষ্ট নয় ঝাপসা আলোয়, তবে যেটুকু দেখা যায় তাতেই চেয়ে রইল। হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে।
~
মাইরা ইরফানের ঘর থেকে বেরিয়ে ইনায়ার ঘরে গিয়েছে। সবাই ছাদ থেকে নেমে এসে সে ঘরেই গিয়েছে। মাইরা মূলত আজ ইরফান ঘুমানোর পর ইরফানের দরজা কিভাবে যেন খুলতে সফল হয়েছে। মেয়েটা তো খুশিতে এক প্রকার লাফিয়ে ইনায়ার ঘরে আসে। তার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। ভেবেই হাসি পাচ্ছে। ইনায়ার ঘরে যাওয়ার আগে তার ফোন নিতে ভুলেনি। ইনায়ার ঘরে মিশকা, রিয়া, তামান্না বসে গল্প করছিল। মাইরা এক দৌড়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে,
"আপুরা আমি এসেছি।"
মাইরাকে দেখে সবাই হাসতে হাসতে বলে,
"বর ছাড়লো তবে?"
মাইরা ল'জ্জা পেয়ে বলে,
"উনি ঘুমিয়েছে। পালিয়ে এসেছি। এসব বাদ দাও। আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে।"
সবাই একসাথে বলে ওঠে, "কি?"
মাইরা সবাইকে বললে সকলে হাসতে হাসতে বলে,
"তোমার মাথায় এসব বুদ্ধি আসে কিভাবে ভাবি?"
মাইরা ইনায়ার দিকে আঙুল তাক করে বলে,
"আপু তুমি রাজি? বর তো তোমার। তুমি রাজি না হলে সব ভেস্তে যাবে।"
ইনায়া হেসে বলল,
"১০০% রাজি। শুরু কর।"
কারো ফোনে টাকা না থাকায় মাইরা তার ফোনে টাকা ধার নেয়। এরপর ইনায়ার ফোন থেকে ফাইজের নাম্বার নিয়ে মাইরার ফোনে কল দেয়। সবাই মিটিমিটি হাসছে। মাইরা গলা পরিষ্কার করে ফোন কানে ধরে করার অপেক্ষায়। ফার্স্ট বার রিসিভ না হলে সকলে হতাশ হয়। এরপর আবারও কল দেয় মাইরা। সেকেন্ড বার কল রিসিভ হয়। মাইরা মুখ চেপে হাসি আটকায়। এরপর স্বাভাবিক হয়ে বলে,
"হ্যালো জান।"
ওপাশে ফাইজ বেলকনিতে দাঁড়িয়ে ছিল। আগামীকাল বিয়ে, ইনায়া তাকে ব্লক করে রেখেছে। এক বিয়ের এক্সাইটমেন্ট, আরেক ইনায়ার এমন বিহেভিয়ার এ বেচারার একদম করুণ অবস্থা। শুদ্ধ ফাইজের পাশেই দাঁড়িয়ে। সে আজ ফাইজের সাথেই থাকছে। বন্ধু হয়ে ভাইয়ের প্রক্সি দিচ্ছে। বরযাত্রী হয়ে যাবে বলে।
এদিকে ফাইজ কানে ফোন নিয়ে তব্দা খেয়ে চেয়ে আছে। ওপাশ থেকে মাইরা আবারও বলে,
"হ্যালো জান, প্রাণ কথা বলছো না কেন?"
ফাইজ খুকখুক করে কেশে ওঠে। ওপাশে মাইরার পাশে একেকটা বিছানায় বসে মুখ চেপে হাসছে। শুদ্ধ পাশ থেকে বলে,
"কথা না বলে এমন কাশছিস কেন?"
কথাটা বলে ফাইজের থেকে ফোন নিয়ে লাউডে দেয়।
মাইরা আবারও বলে,
"জান প্লিজ কথা বলো। তুমি আমাকে কিভাবে ভুলে যেতে পারো? তুমি কি করে অন্যকাউকে বিয়ে করে নিচ্ছ জান? আমি তোমাকে কত ভালোবাসি। জান প্লিজ তুমি আমাকে বিয়ে কর। ওসব ইনায়া ফিনায়াকে আউট করে দাও।"
শুদ্ধ নিজেও কেশে উঠল মাইরার কথা শুনে। নাম্বার টা চেক করে ভ্রু কোঁচকালো। পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখে চোখ বড় বড় করে তাকালো। গলা শুনেই তার চেনা চেনা লেগেছে। নাম্বার দেখে সিওর হলো এটা মাইরা। কি বিচ্ছু ভাবা যায়? শব্দ করে বলে ওঠে, "ওহ মাই গড!"
ফাইজ বলে ওঠে, "কি?"
শুদ্ধ বলতে গিয়েও থেমে যায়। পেট ফেটে হাসি পাচ্ছে তার। নিজেকে সামলালো। মাইরার সঙ্গ দেয়াই যায় একটু। অতঃপর বলে উঠল,
"তোর সত্যিই এক্স ছিল ফাইজ? ছিঃ! ছিঃ! ছিঃ! আমার বোনটাকে এভাবে ঠকাতে পারলি?"
ফাইজ হা করে চেয়ে আছে শুদ্ধর দিকে। রে'গে বলে,
"আরে তুই কার কথা বিলিভ করছিস? একে আমি চিনি না।"
শুদ্ধ ফাইজের হাতে ফোন ধরিয়ে দিয়ে রুমের ভেতর যেতে যেতে বলে,
"এসব কি হচ্ছে। আমার বোনটার কপাল পুড়লো।"
কথাটা বলে ঘরে গিয়ে ফিক করে হেসে দেয় শুদ্ধ। ওরে আল্লাহ! এই মাইরা একখান জিনিস!
ওপাশ থেকে মাইরা আবারও বলে,
"হ্যালো জান, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না জান। তোমার কণ্ঠ না শুনলে আমি কানে কম শুনি জান। তুমি অন্যকাউকে বিয়ে করছ ভেবে আমি খেতে পারছি না। হ্যালো প্রাণ!"
ফাইজ রাগে চিৎকার করে বলে,
"কোন বেয়া'দম ছেমড়ি রে! একবার সামনে পাই। কান ফাটিয়ে বয়রা করে দিলে বুঝবি, সত্যি সত্যি কানে না শুনলে কেমন লাগে!"
বলেই খট করে কল কেটে দিল ফাইজ। রাগে শরীর কাঁপছে। এমনিই ইনায়া তার ব্লক খুলছে না শুদ্ধ ব্রিটিশের জন্য। এর মধ্যে আরেক ব্রিটিশ হাজির!
ওপাশ থেকে মাইরা তব্দা খেয়ে চেয়ে আছে। তাকে এভাবে অপমান করল? সবাই হাসছে। একজন আরেকজনের গায়ের উপর ঢলে পড়ছে। মাইরা রেগে বলে,
"ইনায়া আপু তোমার বর আমায় অপমান করল।"
ইনায়া হাসতে হাসতে বলে,
"উফ মাইরা! তোমার এক্টিং যাস্ট ফাটাফাটি!"
চলবে ইনশাআল্লাহ~~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#পর্ব_৩৭
[Page - DrmShohagHoney]
মাইরা ইনায়ার ফোন নিয়ে ফাইজের নাম্বারের ব্লক খুলল। এরপর ইনায়ার ফোনে ধার নিয়ে ফাইজের নাম্বারে কল দিয়ে ইনায়ার কানে দেয়। এরপর মাইরা তার ফোনে কিছু টাইপ করে ইনায়াকে দেখিয়ে বলে,
"এখানে যা যা লেখা আছে এগুলো বলো।"
ইনায়া মেনে নিল। ওপাশ থেকে একটু পরই কল রিসিভ হয়, ইনায়া কিছু বলার আগেই ফাইজ বলে ওঠে,
"লিটল কুইন স্যরি! প্লিজ আর ব্লক কর না। আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে।"
ফাইজের কথা শুনে ইনায়ার খা'রা'প লাগলো। তবে কাজিনদের দিকে চেয়ে কান্নার ভান করে মাইরার ফোন দেখে বলে,
"আপনার এক্স আমায় ফোন করেছিল, আপনি কি করে এবার অস্বীকার করবেন? আপনি কিভাবে পারলেন আমার সাথে এমন করতে? খবরদার আর কল করবেন না আমাকে। গুড বাই।"
মাইরা সাথে সাথে ইনায়া ফোন কেড়ে নিয়ে কল কেটে ফাইজের নাম্বার ব্লক লিস্টে রেখে হেসে বলে,
"থ্যাঙ্কিউ ইনায়া আপু।"
ওপাশে ফাইজ তব্দা খেয়ে চেয়ে আছে। কোন মেয়ে তার বিয়ের আগে শত্রুতা করছে। হাতে কাছে পাইলে সাপটে এক থা'প্প'ড় দিত। উফ! আর স'হ্য হয় না। এসব কি অত্যা'চার? আর নেয়া যাচ্ছে না। মাইরার নাম্বারে কল ব্যাক করল। রিং হয় রিসিভ হয় না। রাগের সাথে সাথে এক বুক কষ্ট নিয়ে দাঁড়িয়ে রইল। কে এই মেয়ে? তার না হওয়া বউটার কান ভাঙিয়েছে? খোঁজ পেয়েছে কোথায়? ঘরের ভেতর গিয়ে বলে,
"শুদ্ধ এটা কে, বের করে দে।"
শুদ্ধ হাসি থামিয়ে স্বাভাবিক হলো। অতঃপর বলল,
"আরে আমি চিনি না তো। হবে তোর কোনো এক্স।"
ফাইজ রেগে বলে,
"এক থাবড়া খাবি। ইরফানের বোনকে ভালোবেসেই কুল পাইনা। কোন জন্মে এক্স ছিল আমার?"
শুদ্ধ মুখ লুকিয়ে আরেকটু হেসে নিল। ইশ রে হাসি থামছে না। বহু কষ্টে নিজেকে সামলে বলল,
"আমি এখন ঘুমাবো। ডিস্টার্ব করিস না তো! কালকে বরের সাথে যেতে হবে তো নাকি!"
বলে উপুর হয়ে শুয়ে বালিশে মুখ চেপে হাসতে লাগলো।
ভাবনার মাঝেই ফাইজের ফোন আবারও ফোন বেজে ওঠে। এই নাম্বার চেনে না সে। বিরক্ত হয়ে কেটে দিল। আবারও কল আসলে রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে কেউ বলে,
"এই শা'লা কে বে তুই? আমার ইনায়া পাখির দিকে নজর দিয়ে বিয়ে করতে চলে আসছিস? ওর দিকে নজর দিলে চোখ তুলে নিব। আজ রাতেই আমি আমার ইনায়া পাখিকে বিয়ে করছি। তুই বসে আঙুল চুষে খা। এ্যাহ! আমার ইনায়া পাখিকে বিয়ে করার সাধ মেটাবো। বিয়ের আগে তোকে এই সুসংবাদ না দিয়ে থাকতে পারলাম না। যা দু'রাকাত নামাজ পরে নে আমার আর ইনায়া পাখির জন্য, যাতে আমাদের বিবাহিত জীবন সুখের...."
ফাইজ রাগে তার ফোন সর্বশক্তি দিয়ে আঁচড়ে ফেলল। শুদ্ধ ফাইজকে দেখার জন্য মাথা কাত করেছিল, ফোন ছুঁড়েতে দেখে দ্রুত শোয়া থেকে উঠে ফোন কেচ ধরে নিল। ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আছে এখানে। করছিল কি এই ফাইজ!
ফাইজকে কিছু বলার আগেই ফাইজ তেড়ে আসে শুদ্ধর দিকে। শুদ্ধর কলার ধরে চিৎকার করে বলে,
"কোন শ'য়'তান আমার কুইনের পিছনে পড়ে আছে? এতোদিন বলিস নি কেন আমাকে বল? তোদের সবকটা ভাইকে জানে মেরে দিব। শা'লা তোদের মতো ভাইদের বেঁচে থাকার অধিকার-ই নাই।"
শুদ্ধ তব্দা খেয়ে চেয়ে আছে। অবাক হয়ে বলে,
"কি বলছিস? বিয়ের খুশিতে পা'গ'ল টা'গল হয়ে গেলি নাকি?"
ফাইজ কিছু বলল না। শুদ্ধ কে ছেড়ে সে দ্রুত কোনোরকমে একটা প্যান্ট আর টিশার্ট পরে একপ্রকার দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। শুদ্ধ বোকাচোখে ফাইজের কারবার দেখল। হলো টা কি এর?
ফাইজ ফোন কেটে দেয়ায় রাতুল ইনোসেন্ট ফেস বানিয়ে বলে,
"কিউট ভাবি তোমার লেখা পুরোটা বলতে পারলাম না। কল কেটে দিয়েছে।"
মাইরা হেসে বলল,
"ওটুকুতেই কাজ হবে ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ।"
ওদিকে মিশকা, তামান্না, রিয়া সাথে ইনায়া পেট চেপে হাসছে। রাতুল হেসে বলে,
"কিউট ভাবি তুমি একখান মেয়ে। বিয়ের আগেরদিন বেচারা বর বাবুকে কি ঘোলটাই না খাওয়াচ্ছো!"
মিশকা বলে ওঠে,
"আমাদের ভাবির মাথায় অনেক বুদ্ধি। সবার মতো কি আর গোবর ভরা থাকবে না-কি!"
রাতুল মিশকার দিকে তাকিয়ে হেসে বলে,
"আরে কুশ্রী মিশকা!"
মিশকা রেগে বেডের ঝাড়ু ছুঁড়ে মারে রাতুলের দিকে। রাতুল লাফ দিয়ে দূরে সরে বলে,
"আহারে! ব্যবহার টাও কুশ্রী হয়ে যাচ্ছে। চালিয়ে যাও মিশকা। অল দ্য বেস্ট।"
মিশকা দাঁত কিড়মিড় করে তাকায়। মাইরা হেসে বলে,
"আরে আপু ভাইয়া তোমরা ঝগড়া করছ কেন? ফাইজ ভাইয়ার কথা ভেবে একটু হাসো। বেচারা বিয়ের আগেরদিন কতকিছুই না স'হ্য করছে।"
মাইরার কথায় সবাই হেসে ফেলল।
~
শুদ্ধ ঘর থেকে বের হলো। ফাইজ কোথায় গেল সেটাই দেখতে। বাইরে গিয়ে দেখল ফাইজ গাড়ি নিয়ে বের হচ্ছে। ইনায়াকে নিয়ে প্রবলেম, ইনায়ার কাছেই যাবে নয়তো আর কোথায় যাবে? হাসিও লাগলো। এই মাইরাই কিছু করেছে, মেয়েটা তো আচ্ছা কাজের, ভেবেই আবারও হেসে ফেলল। পকেট থেকে একটা সিগারেট নিয়ে ধরায়। কয়েক টান দিলে বাইরে দাঁড়িয়েই খেয়াল করল ফারাহ ডাইনিং এ ফোনের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। শুদ্ধ ভ্রু কোঁচকালো। ভাবনার মাঝেই ফারাহ গেইটের সামনে এসে দেখল শুদ্ধ সিগারেট ফুঁকছে। ফারাহ কিছু না বলেই শুদ্ধর মুখের উপর দরজা লাগাতে নিলে শুদ্ধ দরজা আটকে দিয়ে বলে,
"এই মেয়ে, আমাকে তোমার দারোয়ান মনে হচ্ছে?"
ফারাহ রেগে বলে,
"এসব ছাইপাঁশ খেয়ে আমাদের বাড়িতে আসা যাবে না। রেরোও বলছি।"
শুদ্ধ ফারাহের দিকে একটু ঝুঁকে সিগারেটের ধোঁয়া ফারাহের একদম মুখের উপর ছাড়লো। ফারাহ খুকখুক করে কেশে ওঠে। শুদ্ধ মৃদু হাসে। ফারাহ রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে তার হাতের সিগারেট এগিয়ে দিয়ে হেসে বলে,
"ট্রাই করে দেখ। ভালো লাগবে।"
ফারাহ প্রচণ্ড রেগে যায়। শুদ্ধর হাত থেকে সিগারেট টা নিয়ে সত্যি সত্যি ঠোঁটের মাঝের রাখে। শুদ্ধ দ্রুত টান মেরে নিয়ে রেগে বলে,
"ফারাহ তুমি থা'প্প'ড় খাবে?"
ফারাহ রেগে শুদ্ধর হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে শুদ্ধর ঠোঁটে সিগারেটের জ্বলন্ত অংশ চেপে ধরে। শুদ্ধ ঝাঁকি দিয়ে ওঠে। তবে নড়লো না। কেমন অদ্ভুদভাবে ফারাহের দিকে চেয়ে থাকে। ফারাহ একটু পরই সিগারেট ফেলে দেয়। রেগে বলে,
"আমার সাথে লাগতে আসলে এভাবেই পোড়াবো।"
কথাটা বলে উল্টো ঘুরে যেতে নিলে শুদ্ধ ফারাহের হাত টেনে ঠাণ্ডা গলায় বলে,
"আমি পুড়তে রাজি, তবে ক্ষ'ত টাও তোমাকেই সারিয়ে দিতে হবে।"
ফারাহ হাত মোচড়ায়। রেগে বলে,
"হাত ছাড়ো আমার।"
শুদ্ধ শব্দ করে হেসে ফেলে। মিটমিট হেসে বলে,
"চলো বিয়ে করি। ফাইজের আগে আমাদের বিয়ে হয়ে গেলে মন্দ হবে না।"
ফারাহ রেগে বলে,
"তুমি একটা অ'স'ভ্য। হাত ছাড়বে আমার?"
শুদ্ধ অপর হাতে সিগারেটে টান দিয়ে বলে,
"ইচ্ছে করছে না। এভাবেই থাকো। একা ভালো লাগে না।"
ফারাহ উল্টো ঘুরে শুদ্ধর সামনে দাঁড়ায়। শুদ্ধ হাসছে। গাল ভর্তি ধোঁয়া আবারও ফারাহের মুখে ছেড়ে দেয়। ফারাহ আবারও কেশে ওঠে। অপর হাতে শুদ্ধর বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চায়। তবে পারলো না। ফারাহ রেগে বলে,
"দেখছ তো সিগারেট এর ধোঁয়ায় আমি কাশছি। তবুও এটা ফেলছ না কেন?"
শুদ্ধ ফারাহের চোখের দিকে তাকালো। মৃদু হেসে বলে,
"বিলিভ মি, যদি তোমার চোখের কোণে পানি না জমতো তবে আমি এটা অনেক আগেই ফেলতাম।"
ফারাহ কি বলবে বুঝল না। মানে তাকে কাঁদানোর জন্য ঠিক কি কি করে এই অ'স'ভ্য ছেলেটা। শুদ্ধ বলে ওঠে,
"জ্বলছে."
ফারাহ কথার পিঠে প্রশ্ন করে,
"কি?"
শুদ্ধ হেসে বলে,
"ঠোঁট। এতো তেজ পাও কই? ইরফানও সেইম কাজ করেছিল। কি জ্বালা! তোমাদের দু'জনের আমার এই সুন্দর ঠোঁটজোড়ার দিকে নজর কেন বুঝলাম না।"
ফারাহ মুখ বাঁকিয়ে বলে,
"সুন্দর না, ছাই!"
শুদ্ধ হঠাৎ-ই তার মুখ ফারাহের মুখের কাছে নিয়ে যায়। ফারাহ ঝাঁকি দিয়ে ওঠে। শুদ্ধ হেসে বলে,
"ভয় পাচ্ছো কেন? স্বামী তো আমি-ই হব ফারাহ বেইবি।"
ফারাহ মুখ কোঁচকালো। বিরক্ত হয়ে বলে,
"আমার হাত ছাড়ো।"
শুদ্ধ হাতের সিগারেট টা ফেলে দেয়। ফারাহের হাত থেকে ফোনটা নিলে ফারাহ চেঁচিয়ে ওঠে,
"আমার ফোন নিচ্ছ কেন? দাও।"
শুদ্ধ শান্ত গলায় বলে,
"মিটমিট করে হাসছিলে কেন? এসব প্রেমের লক্ষণ। আমাকে চেক করতে দাও।"
ফারাহ শুদ্ধর থেকে ফোন কেড়ে নিতে চায়। শুদ্ধ ফারাহের ফোন তার পকেটে রেখে হেসে বলে,
"হাগ করতে চাইছো? বিয়ের আগে চাইছিলাম না। ওকে, তুমি যখন চাইছো, আমার কোনো প্রবলেম নেই।"
কথাটা বলে ফারাহের দিকে এগিয়ে গেলে ফারাহ চেঁচিয়ে শুদ্ধর বুকে দু'হাতে ঠেলে বলে,
"শুদ্ধ ভাই আমি কিন্তুু তোমাকে থা'প্প'ড় মারতে পারবো।"
শুদ্ধ হেসে গাল এগিয়ে দিয়ে বলে,
"প্লিজ, অনেকদিনের শখ আমার। দ্রুত কর।"
ফারাহ ঢোক গিলে বলে,
"আমার ফোন দাও।"
"আগে থা'প্প'ড় দাও।"
ফারাহ বিরক্ত হয়ে বলে,
"উফ!
"উফ টু!"
শুদ্ধ হেসে ফেলে। ফারাহের হাত ছেড়ে গাল টেনে মৃদু হেসে বলে,
"ভালোবাসি ফারাহ।"
ফারাহ মাথা নিচু করে নেয়। কিছু বলে না। শুদ্ধ হাসলো। পকেট থেকে ফারাহের ফোন বের করে বলে,
"পাসওয়ার্ড কি?"
ফারাহ চুপ করে আছে। শুদ্ধ ফারাহের নাম ট্রাই করল, হয়না। আরও কিছু ট্রাই করে না পেরে বলল,
"খুলছে না, বলো।"
ফারাহ মাথা তুলে বলে,
"ভালোবাসো বললে যে, ভালোবাসলে মন পড়তে পারা যায়। তুমি না পারলে কেমন ভালোবাসলে?"
ফারাহের কথায় শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো ফারাহের দিকে। হঠাৎ-ই শব্দ করে হেসে বলে,
"আমি বলেছি, ভালোবাসি না ফারাহ। তোমার কানের ডক্টর দেখানো উচিৎ।
এতো সুন্দর সুন্দর মেয়ে থাকতে তোমায় কেন ভালোবাসতে যাবো?
এক চোখ টিপ দিয়ে বলে,
আমার রুচি কিন্তুু অনেক উঁচুমানের।"
ফারাহ রেগে যায়। উল্টো ঘুরে চলে যেতে নিলে শুদ্ধ ফারাহের হাত টেনে ধরে। পকেট থেকে তার ফোন বের করে গ্যালারি থেকে একটা পিক বের করে ফারাহের সামনে ধরে। ফারাহ অবাক হয়ে তাকায়। শুদ্ধ হেসে বলে,
"তারিখ টা দেখ। গত সপ্তাহের। সুন্দর না মেয়েটা? তোমার থেকে কিন্তুু সুন্দর।"
ফারাহের চোখের কোণে পানি জমে। মেয়েটা আর শুদ্ধ সামনাসামনি বসে আছে। দু'জন দু'জনের দিকে মুগ্ধ নয়নে চেয়ে আছে। মেয়েটা সত্যিই সুন্দর ফারাহের থেকে। ফারাহ কিছুই বললো না। চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ পিকটা ফারাহের হোয়াটসঅ্যাপ সেন্ড করে হেসে বলে,
"ইচ্ছে হলেই যাতে দেখতে পারো, তাই তোমাকে পাঠিয়ে দিলাম।
এরপর ফারাহের ফোন ফারাহের দিকে বাড়িয়ে দিয়ে বলে,
"ঘুমাও। কালকে ভাইয়ের বিয়ে। আজ রাত জাগছো কেন? এমনিতেই অসুন্দর। আরও জ'ঘ'ণ্য লাগবে।"
ফারাহের চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ হেসে আফসোসের সুরে বলে,
"আমি তোমাকে কাঁদাচ্ছি, অথচ তুমি আমার আড়ালে কাঁদছো? এসব কি? আমি যেহেতু তোমাকে কাঁদালাম, তোমার কান্না দেখার অধিকার আমার ১০০%, অথচ তুমি সেই অধিকারের ১০% ও পূরণ করছ না। এসব ঘোর অন্যায়।"
ফারাহ মাথা তুলে ভেজা চোখে তাকায় শুদ্ধর দিকে। তার ফোন কেড়ে নিয়ে রেগে বলে,
"তুমি আসলেই একটা ফালতু, জ'ঘ'ণ্য, অ'স'ভ্য লোক।"
শুদ্ধ হেসে মাথা নেড়ে বলে,
"যথাআজ্ঞা ফারাহ বেইবি।"
ফারাহ ধুপধাপ পা ফেলে পিছু ফিরে যেতে নিলে শুদ্ধ মাথা চুলকে বলে,
"ফারাহ আর দুই মিনিট আমার সামনে কাঁদা যায় না?"
ফারাহ রেগে তার হাতের ফোন শুদ্ধর দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ কেচ ধরে ফেলে। ফারাহ রেগে বলে,
"তোমাকে তো আমি দেখে নিব শুদ্ধর বাচ্চা।"
শুদ্ধ হেসে বলে,
"এমা ছিঃ! ছিঃ! আমাদের তো বা'স'র ই হয়নি ফারাহ বেইবি। বাচ্চা কোথা থেকে আসবে?"
ফারাহ রেগেমেগে ধুপধাপ পা ফেলে তার ঘরে চলে যায়। বিড়বিড় করে,
"দাঁড়া, কালকে বিয়েতে যাই। তারপর মজা বোঝাবো, এই ফারাহ কি জিনিস।"
শুদ্ধ হাসলো। ভালোই লাগে। সবাইকে জ্বালাতে অনেক আয়োজন তার। বিশেষ করে ফারাহকে জ্বালাতে তার অনেক ক'ষ্ট করতে হয়। এই যে এই পিকটাই কত কসরত করে উঠিয়েছে। মুগ্ধতা আসছিল না। পরে মনে মনে ভাবলো ফারাহকে কাঁদাতে তাকে এমন করতেই হবে। এরপর মনে মনে ভাবলো তার সামনে ফারাহ বসে আছে। সত্যি সত্যিই যেন ফারাহকে দেখতে পেল। তারপর এরকম একটা পিক উঠাতে সক্ষম হলো। আহা! সে সফল।
ফাইজের ফোন নিয়ে ইরফানের নাম্বারে মাইরার কল রেকর্ড সেন্ড করে। তখন ফাইজের হাত থেকে ফোন নিয়ে রেকর্ডার অন করেছিল। এতো বড় সুযোগ কি আর মিস করা যায়?
______________
শুদ্ধ দ্রুত গাড়ি চালিয়ে ইরফানদের বাড়িতে আসে। সাহেলের নাম্বারে অনেকবার কল করেছে পায়নি তাকে। শিহাব কল করেছিল, সাহেলকে সন্ধ্যার পর থেকে পাচ্ছে না। কাউকে কিছু না বলে কোথায় যাবে? যদিও বাড়ির সবাই ভেবেছে শিহাব, রাতুলের সাথেই আছে। ওদিকে সাহেল তো নেই। শুদ্ধ কিছু একটা আন্দাজ করেই দ্রুত ইরফানদের বাসায় আসে। ইরফানের ঘরের দরজা ঠেলে ভেতরে এসে ঘরের লাইট জ্বালায়। ইরফানের ঘুমন্ত চোখে আলো এসে পড়লে ইরফান বিরক্তিতে চোখমুখ কুঁচকে নেয়। শুদ্ধ এগিয়ে এসে ইরফানকে দেখে অবাক হলো। এর এই অবস্থা হলো কি করে?
ইরফানের কাঁধে ধাক্কা দিয়ে বলে,
"এই ইরফান তোর হাত পায়ের এই অবস্থা কেন?"
ইরফান চোখ খুলে শুদ্ধকে দেখে বিরক্ত হয়ে বলে,
"আমার ঘরে এসেছিস কেন?"
কথাটা বলে আশেপাশে চোখ বুলায়। মাইরাকে না দেখতে পেয়ে বিরক্ত হয়।
শুদ্ধ পাত্তা দিল না ইরফানের কথা। পাল্টা প্রশ্ন করল,
"তোর এই এই অবস্থা কেন? সাহেল কোথায়?"
ইরফান শোয়া থেকে উঠে বেডের উপর হেলান দিয়ে বসল। পায়ের প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত উঠানো দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল পায়ের দিকে। কিছু একটা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হাসলো। শুদ্ধ বিরক্ত হয়ে বলল,
"তোকে কিছু আস্ক করলাম আমি। সাহেল কোথায়?"
ইরফান নির্লিপ্ত কণ্ঠে বলল,
"হসপিটাল।"
শুদ্ধ তো ইরফানকে এভাবে দেখেই যা অবাক হওয়ায়র হয়েছে। এখন আর নতুন করে কি অবাক হবে? অতঃপর চিন্তিত কণ্ঠে বলে,
"মারামারি করেছিস নাকি?"
তখনই শুদ্ধর ফোনে সাহেলের নাম্বার থেকে কল আসে। শুদ্ধ দ্রুত কল রিসিভ করে কথা বলে অপরিচিত এক লোকের সাথে। দু'টো হাত, পা পুড়ো গুঁড়ো করে দিয়েছে। আঙুলগুলোর অবস্থাও খা'রা'প। বডির অসংখ্য জায়গায় কেটে ফেটে তো গিয়েছেই।
শুদ্ধ সব শুনে কল রাখলো। কথা বলার ভাষা হারিয়েছে।
শুদ্ধ অবাক হয়ে বলে,
"তুই করেছিস এসব?"
ইরফান দু'হাত বুকে আড়াআড়িভাবে গুঁজে চোখ বুজে বিরক্তি কণ্ঠে বলে,
"রাইড-এ গিয়েছে, এক্সি'ডেন্ট করেছে। দ্যটস ইট।"
"সাথে তো তুইও ছিলি।"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"ও রাইডে ভীষণ কাঁচা। The ride was very boring."
ইরফানের দিকে চেয়ে রেগে বলল,
"এসব কি ধরনের ফাজলামি? কেন করেছিস ওর সাথে এমন? নিজেরও তো বারোটা বাজিয়েছিস।"
ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। রাগান্বিত স্বরে বলে,
"ফাজলামো আমি না, ও করেছে। যেটা ওর প্রাপ্য, ও সেটাই পেয়েছে।"
শুদ্ধ নিজেকে দমালো। একটু থেমে বলে,
"ও তোর ফুফাতো ভাই, এটা মাথায় রাখতে পারতি? তোর ফুপি, আমার খালামণির অবস্থা টা কি হবে একবার ভেবে দেখ।"
ইরফান বিরক্ত কণ্ঠে বলল,
"এজন্য তো বাঁচিয়ে রেখেছি। আর কি এক্সপেক্ট করছিস?"
শুদ্ধ চেয়ার টেনে বসে বলে,
"কাল ইনায়ার বিয়ে। আজ কি ঘটিয়ে এসেছিস ভাবতে পারছিস?"
ইরফান বেড থেকে নেমে দাঁড়ালো। বেডের উপর ডান পা তুলে গুটানো প্যান্ট টেনে নিচে নামিয়ে বলে,
"ও আমার বার্ডফ্লাওয়ার কে টাচ করার জন্য পা বাড়িয়েছিল, ভেঙে দিয়েছি, হাত বাড়িয়েছিল ভেঙে দিয়েছি। চোখ তুলে তাকিয়েছিল, কথা ছিল চোখ উপড়ে ফেলার। উচিৎ ছিল কবরে পাঠানোর।
ফুপির কথা ভেবে লাস্ট চান্স দিয়েছি।"
এরপর শুদ্ধর দিকে চেয়ে দু'হাত প্যান্টের পকেটে রেখে নির্লিপ্ত কণ্ঠে বলল,
"বেশি দয়া দেখানো হয়ে গেলে লাস্ট চান্স টা ফিরিয়ে নিয়ে আসবো। ডিস্টার্ব করিস না।"
শুদ্ধ অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। কি বলবে বুঝল না। বিস্ময় কণ্ঠে বলে,
"অন্তরার কান্নায় বরফের একটা টুকরো পর্যন্ত গলল না, মাইরার চঞ্চলতায় বরফ গলে ফ্রিজও গলে যাচ্ছে। হাউ?"
ইরফান বিরক্ত হয়। শুদ্ধ আবারও বলে ওঠে,
"সাহেল অন্যরকম তা জানি। তাই বলে ওকে পঙ্গু করে দিবি?"
ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে বলল,
"আই থিংক পঙ্গু হবে না। বাট লাস্ট চান্স মিস করলে পার্মানেন্টলি পঙ্গু বানাবো, নো টেনশন।"
টেনশনে শুদ্ধর মাথা ফেটে যাচ্ছে। কালকে বিয়ে, আর এ একটা কাণ্ড ঘটিয়ে এসেছে। তবুও হাসি লাগলো। মাইরাকে নিয়ে কি পরিমাণ পজেসিভ হলে এমন করে? শুদ্ধর দুঃখ লাগলো সাহেলের জন্য। তবে আহামরি না। অন্যের বউয়ের দিকে নজর দেয়ার শাস্তি প্রাপ্য ছিল ওর। তবে এতোটা আশা করেনি। যাক, যার জিনিসের দিকে হাত বাড়িয়েছে তার যা ইচ্ছা করেছে,, কিন্তুু প্রবলেম টা হলো আগামীকাল ইনায়ার বিয়ে। তার আগের দিন এসব! মাইরার কাণ্ড মনে পড়ায় হঠাৎ-ই শব্দ করে হেসে দেয়। ইরফান ভ্রু কুঁচকে বলে,
"হোয়াট?"
শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে হাসি আটকে বলে,
"যার জন্য সাহেল এর এই অবস্থা করলি তার খোঁজখবর রাখিস না?"
ইরফান শুদ্ধর কথা বোঝার চেষ্টা করছে। শুদ্ধ মিটিমিটি হেসে বলল,
"ফোন চেক কর। স্পেশাল ভয়েস আছে।"
ইরফান বেডের উপর থেকে তার ফোন নিয়ে চেক করলে দেখল শুদ্ধর নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস ম্যাসেজ। ক্লিক করে মাইরা আর ফাইজের কল রেকর্ড চালু হয়।
........................হ্যালো জান, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না জান। তোমার কণ্ঠ না শুনলে আমি কানে কম শুনি জান। তুমি অন্যকাউকে বিয়ে করছ ভেবে আমি খেতে পারছি না। হ্যালো প্রাণ!.............................
ইরফান মাইরার কণ্ঠে এসব শুনে কেশে ওঠে। শুদ্ধ মিটিমিটি হেসে বলে,
"কেমন লাগলো? ফাইজ মাইরার জান, প্রাণ,, আহা কী মধুর ডাক! ফাইজকে ছাড়া ঘুম আসছেনা তোর বউয়ের, খেতেও...."
ইরফান রেগে বলে,
"সাট আপ।"
শুদ্ধ হেসে ফেলে।
ইরফান দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে,
"স্টুপিট বাঁদর। তোমার বাঁদরামি আমি ছুটাচ্ছি, ওয়েট।"
~
মাইরা, ইরফানের সব কাজিনেরা মাইরার ঘরে বসে গল্প করছিল, আর মাইরার ঘরে থাকা আইসক্রিম, চকলেট আরামে সব খাচ্ছিল। মাইরা ঘর থেকে বেরিয়েছে সবার জন্য ঘরে পানি নিয়ে যাওয়ার জন্য।
তখনই ফাইজ ভেতরে ঢোকে। শুদ্ধ তাড়াহুড়ো করে ভেতরে এসেছে, দরজা আটকায়নি। ফাইজ খোলা পেয়ে সরাসরি ঢুকেছে,, তার মাথা আপাতত ঠিক নেই। আগে ইনায়ার সাথে কথা বলবে এরপর সব ঠিক হবে।
ডাইনিং-এ আলো না জ্বালানোয় মাইরা অন্ধকারে কারো ছায়া দেখে চিৎকার করে ওঠে,
"চোর, চোর। সবাই এসো। চোর এসেছে।"
এক মুহূর্তের জন্য ফাইজের পা থেমে যায়। বিয়ের আগের রাতে হবু শ্বশুর বাড়িতে এসেছে জানলে সবাই তাকে কি ভাববে? যে চোর চোর বলে চিল্লাচিল্লি করছে, ইচ্ছে করল তাকে ঠাটিয়ে একটা চড় মারতে। মাইরা ভয় পায়, তাই সামনে না এগিয়ে পিছু ফিরে ইরফানের কাজিনদের ডাকে।
তখনই ফাইজ সামনের দিকে দ্রুত পা চালায়। সামনে এক ঘরে ইনায়াকে দেখে একপ্রকার দৌড়ে ইনায়ার ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ইনায়া ফাইজের পিছন থেকে দেখেই চিৎকার দিতে নেয়, তার আগেই ফাইজ উল্টো ঘুরে ইনায়ার মুখ চেপে ধরে। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। ফাইজ শান্ত চোখে ইনায়ার দিকে চেয়ে আছে।
মাইরার চিৎকার শুনে মাইরার ঘর থেকে সব কাজিন বেরিয়ে আসে। রাতুল, শিহাবও তাদের ঘর থেকে বেরিয়ে আসে।
নিচ থেকে মাইরার কণ্ঠে চোর চোর ডাক শুনে শুদ্ধ দ্রুত পায়ে ইরফানের ঘর থেকে বের হয়। ইরফান নিজেও বের হয়।
শুদ্ধ সিড়ি বেয়ে নামতে নামতে বলে,
"কি হয়েছে মাইরা?"
মাইরা হাঁপানো কণ্ঠে বলে,
"ভাইয়া বাড়িতে চোর ঢুকেছে। কোথায় যেন গিয়েছে।"
শুদ্ধ ডাইনিং এর লাইট জ্বালায়। সবাই আশেপাশে খোঁজে। কেউ নেই তো। ইরফান বিরক্ত। শক্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে মাইরার সামনে দাঁড়িয়ে রেগে বলে,
"আবার বাঁদরামি স্টার্ট করেছ? থা'প্প'ড় দিয়ে সব দাঁত ফেলব।"
মাইরা অসহায় কণ্ঠে বলে,
"বিশ্বাস করুন, আমি সত্যি বলছি।"
ইরফান ধমকে বলে, "সাট আপ।"
এরপর শুদ্ধর উদ্দেশ্যে বলে,
"রহমত কাকাকে জিজ্ঞেস কর, কেউ এসেছে নাকি!"
শুদ্ধ হাসছে। তার কেন যেন মনে হচ্ছে ফাইজ এসেছে। ও তো বাড়ি থেকে বেরিয়েছিল। ইনায়া ছাড়া আর কার কাছে আসবে? তাছাড়া এখানে ইনায়া ছাড়া সবাই আছে। ইরফানের কথায় মাথা নেড়ে গান গাইতে গাইতে বের হয়।
"আমার এ মন সারাটি ক্ষণ
তোমায় শুধু চায়,
দূরে দূরে থাকো তুমি
বোঝো না তো হায়!
জানো না তুমি
তোমায় কত ভালোবাসি
তোমারই টানে
শুধু ফিরে ফিরে আসি"
শুদ্ধ যেতে যেতে শব্দ করে বলে,
"গাইস এটা আমার দুই বন্ধুর মনের কথা। আমি বলে দিলাম।"
ইরফানের কাজিনরা সবাই চিল্লিয়ে বলে,
"তোমার গানের গলা তো সেই শুদ্ধ ভাই, আরও শুনিয়ে যাও।"
শুদ্ধ বাইরে থেকেই বলে,
"আরেকদিন। আজ বাই বাই।"
ইরফান মাইরার হাত টেনে তার ঘরের দিকে নিয়ে যেতে নিলে মাইরা ইরফান ইরফানের হাত টেনে বলে,
"কোথায় নিয়ে যাচ্ছেন?"
ইরফান কোনো কথা না বলে মাইরাকে কোলে তুলে নেয়। ইরফানের কাজিনরা সবাই চিল্লিয়ে ওঠে,
"হাউ রোমান্টিক!"
ইরফান পাত্তা দিল না। মাইরা লজ্জায় চোখমুখ খিঁচিয়ে নেয়। ইরফান বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে তার রুমে গিয়ে মাইরাকে নামিয়ে দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মাইরা ভাবছে সে না বলে বেরিয়ে গিয়েছে বলে এখন তাকে কিছু বলবে। ইরফান গম্ভীর গলায় বলে,
"ফাইজ তোমার জান?"
মাইরা কথাটা শুনেই তড়াক করে ইরফানের দিকে তাকায়। চোখ বড় বড় হয়ে যায়। ইরফান মাইরার দিকে এগিয়ে আসে। মাইরা পিছিয়ে যায়। ইরফান আবারও বলে,
"ফাইজ তোমার প্রাণ?"
মাইরা ঢোক গিলে পিছিয়ে যায়। হায় হায়, এসব তো সে ফোনে বলেছিল। ইরফান শক্ত গলায় বলে,
"টেল মি স্টুপিট।"
মাইরা কেঁপে ওঠে। পিছিয়ে যেতে যেতে আমতা আমতা করে বলে,
"ন ন না।"
ইরফান মাইরার দিকে এগোতে এগোতে ঠাণ্ডা গলায় প্রশ্ন করে,
"ফাইজ তোমার কি?"
মাইরা ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে বলে,
"ভ ভাইয়া।"
ইরফানের আবারও ঠাণ্ডা স্বর,
"ফাইজের সাথে কথা না বললে তোমার ঘুম হয় না?"
মাইরা পেছাতে পেছাতে ঠাস করে বেডের উপর পরে যায়। ইরফান মাইরার দিকে চেয়ে আবারও ঠাণ্ডা গলায় বলে,
"নো প্রবলেম, আমি ঘুম পাড়িয়ে দিব।"
মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। বেডের উপর পা তুলে উঠে বসে। ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আবারও বলে,
"ফাইজের সাথে কথা না বলে তুমি খেতে পারছো না?"
মাইরার কান্না পায়। হায় আল্লাহ এই লোক সব জেনে গিয়েছে। মিনমিন করে বলে,
"আ আমি মজা করেছি। স্যরি!"
ইরফান গম্ভীর গলায় বলে,
"বাট আমি তো তোমাকে খাওয়াবো।"
মাইরা কাঁদোকাঁদো মুখ করে তাকায়। হঠাৎ-ই বসা থেকে উঠে বেডের অপর পাশে লাফ দিতে চায়, তার আগেই ইরফান মাইরার পা টেনে ঠাস করে ফেলে তাকে টেনে আনে তার দিকে। মাইরা মিনমিন করে বলে,
"স্যরি স্যরি! আর করবো না। ছেড়ে দিন প্লিজ!"
ইরফান বা হাতে মাইরাকে টেনে মেঝেতে দাঁড় করায়। তার সাথে শক্তহাতে চেপে শীতল গলায় বলে,
"খেতে পারছো না। খাওয়াতে হবে তোমাকে।"
মাইরা দু'দিকে মাথা নাড়িয়ে বলে,
"পারছি পারছি।"
ইরফান মাইরার হাত দু'টো তার বা হাতের মুঠোয় নিয়ে পিছনে চেপে ধরে, ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মাইরার ঠোঁটদুটো শক্তহাতে স্পর্শ করে। মাইরা একটু ব্য'থা পেল বোধায়। চোখ নামিয়ে রেখেছে। ইরফান সামান্য ঠোঁট বাঁকিয়ে শীতল গলায় বলে,
"আমি তবুও খাওয়াবো।"
মাইরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ঢোক গিলে কিছু বলতে চায়। তার আগেই ইরফান মাইরার ঠোঁট দুটো আঁকড়ে ধরে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ডান হাতে মাইরার চোখ বন্ধ করে দেয়।
মাইরা শরীর ছেড়ে দেয়। ইরফান বা হাতে মাইরাকে শক্ত করে তার সাথে আগলে নেয়।
চলবে ইনশাআল্লাহ~~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#পর্ব_৩৭
[Page - DrmShohagHoney]
মাইরা ইনায়ার ফোন নিয়ে ফাইজের নাম্বারের ব্লক খুলল। এরপর ইনায়ার ফোনে ধার নিয়ে ফাইজের নাম্বারে কল দিয়ে ইনায়ার কানে দেয়। এরপর মাইরা তার ফোনে কিছু টাইপ করে ইনায়াকে দেখিয়ে বলে,
"এখানে যা যা লেখা আছে এগুলো বলো।"
ইনায়া মেনে নিল। ওপাশ থেকে একটু পরই কল রিসিভ হয়, ইনায়া কিছু বলার আগেই ফাইজ বলে ওঠে,
"লিটল কুইন স্যরি! প্লিজ আর ব্লক কর না। আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে।"
ফাইজের কথা শুনে ইনায়ার খা'রা'প লাগলো। তবে কাজিনদের দিকে চেয়ে কান্নার ভান করে মাইরার ফোন দেখে বলে,
"আপনার এক্স আমায় ফোন করেছিল, আপনি কি করে এবার অস্বীকার করবেন? আপনি কিভাবে পারলেন আমার সাথে এমন করতে? খবরদার আর কল করবেন না আমাকে। গুড বাই।"
মাইরা সাথে সাথে ইনায়া ফোন কেড়ে নিয়ে কল কেটে ফাইজের নাম্বার ব্লক লিস্টে রেখে হেসে বলে,
"থ্যাঙ্কিউ ইনায়া আপু।"
ওপাশে ফাইজ তব্দা খেয়ে চেয়ে আছে। কোন মেয়ে তার বিয়ের আগে শত্রুতা করছে। হাতে কাছে পাইলে সাপটে এক থা'প্প'ড় দিত। উফ! আর স'হ্য হয় না। এসব কি অত্যা'চার? আর নেয়া যাচ্ছে না। মাইরার নাম্বারে কল ব্যাক করল। রিং হয় রিসিভ হয় না। রাগের সাথে সাথে এক বুক কষ্ট নিয়ে দাঁড়িয়ে রইল। কে এই মেয়ে? তার না হওয়া বউটার কান ভাঙিয়েছে? খোঁজ পেয়েছে কোথায়? ঘরের ভেতর গিয়ে বলে,
"শুদ্ধ এটা কে, বের করে দে।"
শুদ্ধ হাসি থামিয়ে স্বাভাবিক হলো। অতঃপর বলল,
"আরে আমি চিনি না তো। হবে তোর কোনো এক্স।"
ফাইজ রেগে বলে,
"এক থাবড়া খাবি। ইরফানের বোনকে ভালোবেসেই কুল পাইনা। কোন জন্মে এক্স ছিল আমার?"
শুদ্ধ মুখ লুকিয়ে আরেকটু হেসে নিল। ইশ রে হাসি থামছে না। বহু কষ্টে নিজেকে সামলে বলল,
"আমি এখন ঘুমাবো। ডিস্টার্ব করিস না তো! কালকে বরের সাথে যেতে হবে তো নাকি!"
বলে উপুর হয়ে শুয়ে বালিশে মুখ চেপে হাসতে লাগলো।
ভাবনার মাঝেই ফাইজের ফোন আবারও ফোন বেজে ওঠে। এই নাম্বার চেনে না সে। বিরক্ত হয়ে কেটে দিল। আবারও কল আসলে রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে কেউ বলে,
"এই শা'লা কে বে তুই? আমার ইনায়া পাখির দিকে নজর দিয়ে বিয়ে করতে চলে আসছিস? ওর দিকে নজর দিলে চোখ তুলে নিব। আজ রাতেই আমি আমার ইনায়া পাখিকে বিয়ে করছি। তুই বসে আঙুল চুষে খা। এ্যাহ! আমার ইনায়া পাখিকে বিয়ে করার সাধ মেটাবো। বিয়ের আগে তোকে এই সুসংবাদ না দিয়ে থাকতে পারলাম না। যা দু'রাকাত নামাজ পরে নে আমার আর ইনায়া পাখির জন্য, যাতে আমাদের বিবাহিত জীবন সুখের...."
ফাইজ রাগে তার ফোন সর্বশক্তি দিয়ে আঁচড়ে ফেলল। শুদ্ধ ফাইজকে দেখার জন্য মাথা কাত করেছিল, ফোন ছুঁড়েতে দেখে দ্রুত শোয়া থেকে উঠে ফোন কেচ ধরে নিল। ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আছে এখানে। করছিল কি এই ফাইজ!
ফাইজকে কিছু বলার আগেই ফাইজ তেড়ে আসে শুদ্ধর দিকে। শুদ্ধর কলার ধরে চিৎকার করে বলে,
"কোন শ'য়'তান আমার কুইনের পিছনে পড়ে আছে? এতোদিন বলিস নি কেন আমাকে বল? তোদের সবকটা ভাইকে জানে মেরে দিব। শা'লা তোদের মতো ভাইদের বেঁচে থাকার অধিকার-ই নাই।"
শুদ্ধ তব্দা খেয়ে চেয়ে আছে। অবাক হয়ে বলে,
"কি বলছিস? বিয়ের খুশিতে পা'গ'ল টা'গল হয়ে গেলি নাকি?"
ফাইজ কিছু বলল না। শুদ্ধ কে ছেড়ে সে দ্রুত কোনোরকমে একটা প্যান্ট আর টিশার্ট পরে একপ্রকার দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। শুদ্ধ বোকাচোখে ফাইজের কারবার দেখল। হলো টা কি এর?
ফাইজ ফোন কেটে দেয়ায় রাতুল ইনোসেন্ট ফেস বানিয়ে বলে,
"কিউট ভাবি তোমার লেখা পুরোটা বলতে পারলাম না। কল কেটে দিয়েছে।"
মাইরা হেসে বলল,
"ওটুকুতেই কাজ হবে ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ।"
ওদিকে মিশকা, তামান্না, রিয়া সাথে ইনায়া পেট চেপে হাসছে। রাতুল হেসে বলে,
"কিউট ভাবি তুমি একখান মেয়ে। বিয়ের আগেরদিন বেচারা বর বাবুকে কি ঘোলটাই না খাওয়াচ্ছো!"
মিশকা বলে ওঠে,
"আমাদের ভাবির মাথায় অনেক বুদ্ধি। সবার মতো কি আর গোবর ভরা থাকবে না-কি!"
রাতুল মিশকার দিকে তাকিয়ে হেসে বলে,
"আরে কুশ্রী মিশকা!"
মিশকা রেগে বেডের ঝাড়ু ছুঁড়ে মারে রাতুলের দিকে। রাতুল লাফ দিয়ে দূরে সরে বলে,
"আহারে! ব্যবহার টাও কুশ্রী হয়ে যাচ্ছে। চালিয়ে যাও মিশকা। অল দ্য বেস্ট।"
মিশকা দাঁত কিড়মিড় করে তাকায়। মাইরা হেসে বলে,
"আরে আপু ভাইয়া তোমরা ঝগড়া করছ কেন? ফাইজ ভাইয়ার কথা ভেবে একটু হাসো। বেচারা বিয়ের আগেরদিন কতকিছুই না স'হ্য করছে।"
মাইরার কথায় সবাই হেসে ফেলল।
~
শুদ্ধ ঘর থেকে বের হলো। ফাইজ কোথায় গেল সেটাই দেখতে। বাইরে গিয়ে দেখল ফাইজ গাড়ি নিয়ে বের হচ্ছে। ইনায়াকে নিয়ে প্রবলেম, ইনায়ার কাছেই যাবে নয়তো আর কোথায় যাবে? হাসিও লাগলো। এই মাইরাই কিছু করেছে, মেয়েটা তো আচ্ছা কাজের, ভেবেই আবারও হেসে ফেলল। পকেট থেকে একটা সিগারেট নিয়ে ধরায়। কয়েক টান দিলে বাইরে দাঁড়িয়েই খেয়াল করল ফারাহ ডাইনিং এ ফোনের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। শুদ্ধ ভ্রু কোঁচকালো। ভাবনার মাঝেই ফারাহ গেইটের সামনে এসে দেখল শুদ্ধ সিগারেট ফুঁকছে। ফারাহ কিছু না বলেই শুদ্ধর মুখের উপর দরজা লাগাতে নিলে শুদ্ধ দরজা আটকে দিয়ে বলে,
"এই মেয়ে, আমাকে তোমার দারোয়ান মনে হচ্ছে?"
ফারাহ রেগে বলে,
"এসব ছাইপাঁশ খেয়ে আমাদের বাড়িতে আসা যাবে না। রেরোও বলছি।"
শুদ্ধ ফারাহের দিকে একটু ঝুঁকে সিগারেটের ধোঁয়া ফারাহের একদম মুখের উপর ছাড়লো। ফারাহ খুকখুক করে কেশে ওঠে। শুদ্ধ মৃদু হাসে। ফারাহ রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে তার হাতের সিগারেট এগিয়ে দিয়ে হেসে বলে,
"ট্রাই করে দেখ। ভালো লাগবে।"
ফারাহ প্রচণ্ড রেগে যায়। শুদ্ধর হাত থেকে সিগারেট টা নিয়ে সত্যি সত্যি ঠোঁটের মাঝের রাখে। শুদ্ধ দ্রুত টান মেরে নিয়ে রেগে বলে,
"ফারাহ তুমি থা'প্প'ড় খাবে?"
ফারাহ রেগে শুদ্ধর হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে শুদ্ধর ঠোঁটে সিগারেটের জ্বলন্ত অংশ চেপে ধরে। শুদ্ধ ঝাঁকি দিয়ে ওঠে। তবে নড়লো না। কেমন অদ্ভুদভাবে ফারাহের দিকে চেয়ে থাকে। ফারাহ একটু পরই সিগারেট ফেলে দেয়। রেগে বলে,
"আমার সাথে লাগতে আসলে এভাবেই পোড়াবো।"
কথাটা বলে উল্টো ঘুরে যেতে নিলে শুদ্ধ ফারাহের হাত টেনে ঠাণ্ডা গলায় বলে,
"আমি পুড়তে রাজি, তবে ক্ষ'ত টাও তোমাকেই সারিয়ে দিতে হবে।"
ফারাহ হাত মোচড়ায়। রেগে বলে,
"হাত ছাড়ো আমার।"
শুদ্ধ শব্দ করে হেসে ফেলে। মিটমিট হেসে বলে,
"চলো বিয়ে করি। ফাইজের আগে আমাদের বিয়ে হয়ে গেলে মন্দ হবে না।"
ফারাহ রেগে বলে,
"তুমি একটা অ'স'ভ্য। হাত ছাড়বে আমার?"
শুদ্ধ অপর হাতে সিগারেটে টান দিয়ে বলে,
"ইচ্ছে করছে না। এভাবেই থাকো। একা ভালো লাগে না।"
ফারাহ উল্টো ঘুরে শুদ্ধর সামনে দাঁড়ায়। শুদ্ধ হাসছে। গাল ভর্তি ধোঁয়া আবারও ফারাহের মুখে ছেড়ে দেয়। ফারাহ আবারও কেশে ওঠে। অপর হাতে শুদ্ধর বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চায়। তবে পারলো না। ফারাহ রেগে বলে,
"দেখছ তো সিগারেট এর ধোঁয়ায় আমি কাশছি। তবুও এটা ফেলছ না কেন?"
শুদ্ধ ফারাহের চোখের দিকে তাকালো। মৃদু হেসে বলে,
"বিলিভ মি, যদি তোমার চোখের কোণে পানি না জমতো তবে আমি এটা অনেক আগেই ফেলতাম।"
ফারাহ কি বলবে বুঝল না। মানে তাকে কাঁদানোর জন্য ঠিক কি কি করে এই অ'স'ভ্য ছেলেটা। শুদ্ধ বলে ওঠে,
"জ্বলছে."
ফারাহ কথার পিঠে প্রশ্ন করে,
"কি?"
শুদ্ধ হেসে বলে,
"ঠোঁট। এতো তেজ পাও কই? ইরফানও সেইম কাজ করেছিল। কি জ্বালা! তোমাদের দু'জনের আমার এই সুন্দর ঠোঁটজোড়ার দিকে নজর কেন বুঝলাম না।"
ফারাহ মুখ বাঁকিয়ে বলে,
"সুন্দর না, ছাই!"
শুদ্ধ হঠাৎ-ই তার মুখ ফারাহের মুখের কাছে নিয়ে যায়। ফারাহ ঝাঁকি দিয়ে ওঠে। শুদ্ধ হেসে বলে,
"ভয় পাচ্ছো কেন? স্বামী তো আমি-ই হব ফারাহ বেইবি।"
ফারাহ মুখ কোঁচকালো। বিরক্ত হয়ে বলে,
"আমার হাত ছাড়ো।"
শুদ্ধ হাতের সিগারেট টা ফেলে দেয়। ফারাহের হাত থেকে ফোনটা নিলে ফারাহ চেঁচিয়ে ওঠে,
"আমার ফোন নিচ্ছ কেন? দাও।"
শুদ্ধ শান্ত গলায় বলে,
"মিটমিট করে হাসছিলে কেন? এসব প্রেমের লক্ষণ। আমাকে চেক করতে দাও।"
ফারাহ শুদ্ধর থেকে ফোন কেড়ে নিতে চায়। শুদ্ধ ফারাহের ফোন তার পকেটে রেখে হেসে বলে,
"হাগ করতে চাইছো? বিয়ের আগে চাইছিলাম না। ওকে, তুমি যখন চাইছো, আমার কোনো প্রবলেম নেই।"
কথাটা বলে ফারাহের দিকে এগিয়ে গেলে ফারাহ চেঁচিয়ে শুদ্ধর বুকে দু'হাতে ঠেলে বলে,
"শুদ্ধ ভাই আমি কিন্তুু তোমাকে থা'প্প'ড় মারতে পারবো।"
শুদ্ধ হেসে গাল এগিয়ে দিয়ে বলে,
"প্লিজ, অনেকদিনের শখ আমার। দ্রুত কর।"
ফারাহ ঢোক গিলে বলে,
"আমার ফোন দাও।"
"আগে থা'প্প'ড় দাও।"
ফারাহ বিরক্ত হয়ে বলে,
"উফ!
"উফ টু!"
শুদ্ধ হেসে ফেলে। ফারাহের হাত ছেড়ে গাল টেনে মৃদু হেসে বলে,
"ভালোবাসি ফারাহ।"
ফারাহ মাথা নিচু করে নেয়। কিছু বলে না। শুদ্ধ হাসলো। পকেট থেকে ফারাহের ফোন বের করে বলে,
"পাসওয়ার্ড কি?"
ফারাহ চুপ করে আছে। শুদ্ধ ফারাহের নাম ট্রাই করল, হয়না। আরও কিছু ট্রাই করে না পেরে বলল,
"খুলছে না, বলো।"
ফারাহ মাথা তুলে বলে,
"ভালোবাসো বললে যে, ভালোবাসলে মন পড়তে পারা যায়। তুমি না পারলে কেমন ভালোবাসলে?"
ফারাহের কথায় শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো ফারাহের দিকে। হঠাৎ-ই শব্দ করে হেসে বলে,
"আমি বলেছি, ভালোবাসি না ফারাহ। তোমার কানের ডক্টর দেখানো উচিৎ।
এতো সুন্দর সুন্দর মেয়ে থাকতে তোমায় কেন ভালোবাসতে যাবো?
এক চোখ টিপ দিয়ে বলে,
আমার রুচি কিন্তুু অনেক উঁচুমানের।"
ফারাহ রেগে যায়। উল্টো ঘুরে চলে যেতে নিলে শুদ্ধ ফারাহের হাত টেনে ধরে। পকেট থেকে তার ফোন বের করে গ্যালারি থেকে একটা পিক বের করে ফারাহের সামনে ধরে। ফারাহ অবাক হয়ে তাকায়। শুদ্ধ হেসে বলে,
"তারিখ টা দেখ। গত সপ্তাহের। সুন্দর না মেয়েটা? তোমার থেকে কিন্তুু সুন্দর।"
ফারাহের চোখের কোণে পানি জমে। মেয়েটা আর শুদ্ধ সামনাসামনি বসে আছে। দু'জন দু'জনের দিকে মুগ্ধ নয়নে চেয়ে আছে। মেয়েটা সত্যিই সুন্দর ফারাহের থেকে। ফারাহ কিছুই বললো না। চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ পিকটা ফারাহের হোয়াটসঅ্যাপ সেন্ড করে হেসে বলে,
"ইচ্ছে হলেই যাতে দেখতে পারো, তাই তোমাকে পাঠিয়ে দিলাম।
এরপর ফারাহের ফোন ফারাহের দিকে বাড়িয়ে দিয়ে বলে,
"ঘুমাও। কালকে ভাইয়ের বিয়ে। আজ রাত জাগছো কেন? এমনিতেই অসুন্দর। আরও জ'ঘ'ণ্য লাগবে।"
ফারাহের চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ হেসে আফসোসের সুরে বলে,
"আমি তোমাকে কাঁদাচ্ছি, অথচ তুমি আমার আড়ালে কাঁদছো? এসব কি? আমি যেহেতু তোমাকে কাঁদালাম, তোমার কান্না দেখার অধিকার আমার ১০০%, অথচ তুমি সেই অধিকারের ১০% ও পূরণ করছ না। এসব ঘোর অন্যায়।"
ফারাহ মাথা তুলে ভেজা চোখে তাকায় শুদ্ধর দিকে। তার ফোন কেড়ে নিয়ে রেগে বলে,
"তুমি আসলেই একটা ফালতু, জ'ঘ'ণ্য, অ'স'ভ্য লোক।"
শুদ্ধ হেসে মাথা নেড়ে বলে,
"যথাআজ্ঞা ফারাহ বেইবি।"
ফারাহ ধুপধাপ পা ফেলে পিছু ফিরে যেতে নিলে শুদ্ধ মাথা চুলকে বলে,
"ফারাহ আর দুই মিনিট আমার সামনে কাঁদা যায় না?"
ফারাহ রেগে তার হাতের ফোন শুদ্ধর দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ কেচ ধরে ফেলে। ফারাহ রেগে বলে,
"তোমাকে তো আমি দেখে নিব শুদ্ধর বাচ্চা।"
শুদ্ধ হেসে বলে,
"এমা ছিঃ! ছিঃ! আমাদের তো বা'স'র ই হয়নি ফারাহ বেইবি। বাচ্চা কোথা থেকে আসবে?"
ফারাহ রেগেমেগে ধুপধাপ পা ফেলে তার ঘরে চলে যায়। বিড়বিড় করে,
"দাঁড়া, কালকে বিয়েতে যাই। তারপর মজা বোঝাবো, এই ফারাহ কি জিনিস।"
শুদ্ধ হাসলো। ভালোই লাগে। সবাইকে জ্বালাতে অনেক আয়োজন তার। বিশেষ করে ফারাহকে জ্বালাতে তার অনেক ক'ষ্ট করতে হয়। এই যে এই পিকটাই কত কসরত করে উঠিয়েছে। মুগ্ধতা আসছিল না। পরে মনে মনে ভাবলো ফারাহকে কাঁদাতে তাকে এমন করতেই হবে। এরপর মনে মনে ভাবলো তার সামনে ফারাহ বসে আছে। সত্যি সত্যিই যেন ফারাহকে দেখতে পেল। তারপর এরকম একটা পিক উঠাতে সক্ষম হলো। আহা! সে সফল।
ফাইজের ফোন নিয়ে ইরফানের নাম্বারে মাইরার কল রেকর্ড সেন্ড করে। তখন ফাইজের হাত থেকে ফোন নিয়ে রেকর্ডার অন করেছিল। এতো বড় সুযোগ কি আর মিস করা যায়?
______________
শুদ্ধ দ্রুত গাড়ি চালিয়ে ইরফানদের বাড়িতে আসে। সাহেলের নাম্বারে অনেকবার কল করেছে পায়নি তাকে। শিহাব কল করেছিল, সাহেলকে সন্ধ্যার পর থেকে পাচ্ছে না। কাউকে কিছু না বলে কোথায় যাবে? যদিও বাড়ির সবাই ভেবেছে শিহাব, রাতুলের সাথেই আছে। ওদিকে সাহেল তো নেই। শুদ্ধ কিছু একটা আন্দাজ করেই দ্রুত ইরফানদের বাসায় আসে। ইরফানের ঘরের দরজা ঠেলে ভেতরে এসে ঘরের লাইট জ্বালায়। ইরফানের ঘুমন্ত চোখে আলো এসে পড়লে ইরফান বিরক্তিতে চোখমুখ কুঁচকে নেয়। শুদ্ধ এগিয়ে এসে ইরফানকে দেখে অবাক হলো। এর এই অবস্থা হলো কি করে?
ইরফানের কাঁধে ধাক্কা দিয়ে বলে,
"এই ইরফান তোর হাত পায়ের এই অবস্থা কেন?"
ইরফান চোখ খুলে শুদ্ধকে দেখে বিরক্ত হয়ে বলে,
"আমার ঘরে এসেছিস কেন?"
কথাটা বলে আশেপাশে চোখ বুলায়। মাইরাকে না দেখতে পেয়ে বিরক্ত হয়।
শুদ্ধ পাত্তা দিল না ইরফানের কথা। পাল্টা প্রশ্ন করল,
"তোর এই এই অবস্থা কেন? সাহেল কোথায়?"
ইরফান শোয়া থেকে উঠে বেডের উপর হেলান দিয়ে বসল। পায়ের প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত উঠানো দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল পায়ের দিকে। কিছু একটা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হাসলো। শুদ্ধ বিরক্ত হয়ে বলল,
"তোকে কিছু আস্ক করলাম আমি। সাহেল কোথায়?"
ইরফান নির্লিপ্ত কণ্ঠে বলল,
"হসপিটাল।"
শুদ্ধ তো ইরফানকে এভাবে দেখেই যা অবাক হওয়ায়র হয়েছে। এখন আর নতুন করে কি অবাক হবে? অতঃপর চিন্তিত কণ্ঠে বলে,
"মারামারি করেছিস নাকি?"
তখনই শুদ্ধর ফোনে সাহেলের নাম্বার থেকে কল আসে। শুদ্ধ দ্রুত কল রিসিভ করে কথা বলে অপরিচিত এক লোকের সাথে। দু'টো হাত, পা পুড়ো গুঁড়ো করে দিয়েছে। আঙুলগুলোর অবস্থাও খা'রা'প। বডির অসংখ্য জায়গায় কেটে ফেটে তো গিয়েছেই।
শুদ্ধ সব শুনে কল রাখলো। কথা বলার ভাষা হারিয়েছে।
শুদ্ধ অবাক হয়ে বলে,
"তুই করেছিস এসব?"
ইরফান দু'হাত বুকে আড়াআড়িভাবে গুঁজে চোখ বুজে বিরক্তি কণ্ঠে বলে,
"রাইড-এ গিয়েছে, এক্সি'ডেন্ট করেছে। দ্যটস ইট।"
"সাথে তো তুইও ছিলি।"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"ও রাইডে ভীষণ কাঁচা। The ride was very boring."
ইরফানের দিকে চেয়ে রেগে বলল,
"এসব কি ধরনের ফাজলামি? কেন করেছিস ওর সাথে এমন? নিজেরও তো বারোটা বাজিয়েছিস।"
ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। রাগান্বিত স্বরে বলে,
"ফাজলামো আমি না, ও করেছে। যেটা ওর প্রাপ্য, ও সেটাই পেয়েছে।"
শুদ্ধ নিজেকে দমালো। একটু থেমে বলে,
"ও তোর ফুফাতো ভাই, এটা মাথায় রাখতে পারতি? তোর ফুপি, আমার খালামণির অবস্থা টা কি হবে একবার ভেবে দেখ।"
ইরফান বিরক্ত কণ্ঠে বলল,
"এজন্য তো বাঁচিয়ে রেখেছি। আর কি এক্সপেক্ট করছিস?"
শুদ্ধ চেয়ার টেনে বসে বলে,
"কাল ইনায়ার বিয়ে। আজ কি ঘটিয়ে এসেছিস ভাবতে পারছিস?"
ইরফান বেড থেকে নেমে দাঁড়ালো। বেডের উপর ডান পা তুলে গুটানো প্যান্ট টেনে নিচে নামিয়ে বলে,
"ও আমার বার্ডফ্লাওয়ার কে টাচ করার জন্য পা বাড়িয়েছিল, ভেঙে দিয়েছি, হাত বাড়িয়েছিল ভেঙে দিয়েছি। চোখ তুলে তাকিয়েছিল, কথা ছিল চোখ উপড়ে ফেলার। উচিৎ ছিল কবরে পাঠানোর।
ফুপির কথা ভেবে লাস্ট চান্স দিয়েছি।"
এরপর শুদ্ধর দিকে চেয়ে দু'হাত প্যান্টের পকেটে রেখে নির্লিপ্ত কণ্ঠে বলল,
"বেশি দয়া দেখানো হয়ে গেলে লাস্ট চান্স টা ফিরিয়ে নিয়ে আসবো। ডিস্টার্ব করিস না।"
শুদ্ধ অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। কি বলবে বুঝল না। বিস্ময় কণ্ঠে বলে,
"অন্তরার কান্নায় বরফের একটা টুকরো পর্যন্ত গলল না, মাইরার চঞ্চলতায় বরফ গলে ফ্রিজও গলে যাচ্ছে। হাউ?"
ইরফান বিরক্ত হয়। শুদ্ধ আবারও বলে ওঠে,
"সাহেল অন্যরকম তা জানি। তাই বলে ওকে পঙ্গু করে দিবি?"
ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে বলল,
"আই থিংক পঙ্গু হবে না। বাট লাস্ট চান্স মিস করলে পার্মানেন্টলি পঙ্গু বানাবো, নো টেনশন।"
টেনশনে শুদ্ধর মাথা ফেটে যাচ্ছে। কালকে বিয়ে, আর এ একটা কাণ্ড ঘটিয়ে এসেছে। তবুও হাসি লাগলো। মাইরাকে নিয়ে কি পরিমাণ পজেসিভ হলে এমন করে? শুদ্ধর দুঃখ লাগলো সাহেলের জন্য। তবে আহামরি না। অন্যের বউয়ের দিকে নজর দেয়ার শাস্তি প্রাপ্য ছিল ওর। তবে এতোটা আশা করেনি। যাক, যার জিনিসের দিকে হাত বাড়িয়েছে তার যা ইচ্ছা করেছে,, কিন্তুু প্রবলেম টা হলো আগামীকাল ইনায়ার বিয়ে। তার আগের দিন এসব! মাইরার কাণ্ড মনে পড়ায় হঠাৎ-ই শব্দ করে হেসে দেয়। ইরফান ভ্রু কুঁচকে বলে,
"হোয়াট?"
শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে হাসি আটকে বলে,
"যার জন্য সাহেল এর এই অবস্থা করলি তার খোঁজখবর রাখিস না?"
ইরফান শুদ্ধর কথা বোঝার চেষ্টা করছে। শুদ্ধ মিটিমিটি হেসে বলল,
"ফোন চেক কর। স্পেশাল ভয়েস আছে।"
ইরফান বেডের উপর থেকে তার ফোন নিয়ে চেক করলে দেখল শুদ্ধর নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস ম্যাসেজ। ক্লিক করে মাইরা আর ফাইজের কল রেকর্ড চালু হয়।
........................হ্যালো জান, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না জান। তোমার কণ্ঠ না শুনলে আমি কানে কম শুনি জান। তুমি অন্যকাউকে বিয়ে করছ ভেবে আমি খেতে পারছি না। হ্যালো প্রাণ!.............................
ইরফান মাইরার কণ্ঠে এসব শুনে কেশে ওঠে। শুদ্ধ মিটিমিটি হেসে বলে,
"কেমন লাগলো? ফাইজ মাইরার জান, প্রাণ,, আহা কী মধুর ডাক! ফাইজকে ছাড়া ঘুম আসছেনা তোর বউয়ের, খেতেও...."
ইরফান রেগে বলে,
"সাট আপ।"
শুদ্ধ হেসে ফেলে।
ইরফান দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে,
"স্টুপিট বাঁদর। তোমার বাঁদরামি আমি ছুটাচ্ছি, ওয়েট।"
~
মাইরা, ইরফানের সব কাজিনেরা মাইরার ঘরে বসে গল্প করছিল, আর মাইরার ঘরে থাকা আইসক্রিম, চকলেট আরামে সব খাচ্ছিল। মাইরা ঘর থেকে বেরিয়েছে সবার জন্য ঘরে পানি নিয়ে যাওয়ার জন্য।
তখনই ফাইজ ভেতরে ঢোকে। শুদ্ধ তাড়াহুড়ো করে ভেতরে এসেছে, দরজা আটকায়নি। ফাইজ খোলা পেয়ে সরাসরি ঢুকেছে,, তার মাথা আপাতত ঠিক নেই। আগে ইনায়ার সাথে কথা বলবে এরপর সব ঠিক হবে।
ডাইনিং-এ আলো না জ্বালানোয় মাইরা অন্ধকারে কারো ছায়া দেখে চিৎকার করে ওঠে,
"চোর, চোর। সবাই এসো। চোর এসেছে।"
এক মুহূর্তের জন্য ফাইজের পা থেমে যায়। বিয়ের আগের রাতে হবু শ্বশুর বাড়িতে এসেছে জানলে সবাই তাকে কি ভাববে? যে চোর চোর বলে চিল্লাচিল্লি করছে, ইচ্ছে করল তাকে ঠাটিয়ে একটা চড় মারতে। মাইরা ভয় পায়, তাই সামনে না এগিয়ে পিছু ফিরে ইরফানের কাজিনদের ডাকে।
তখনই ফাইজ সামনের দিকে দ্রুত পা চালায়। সামনে এক ঘরে ইনায়াকে দেখে একপ্রকার দৌড়ে ইনায়ার ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ইনায়া ফাইজের পিছন থেকে দেখেই চিৎকার দিতে নেয়, তার আগেই ফাইজ উল্টো ঘুরে ইনায়ার মুখ চেপে ধরে। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। ফাইজ শান্ত চোখে ইনায়ার দিকে চেয়ে আছে।
মাইরার চিৎকার শুনে মাইরার ঘর থেকে সব কাজিন বেরিয়ে আসে। রাতুল, শিহাবও তাদের ঘর থেকে বেরিয়ে আসে।
নিচ থেকে মাইরার কণ্ঠে চোর চোর ডাক শুনে শুদ্ধ দ্রুত পায়ে ইরফানের ঘর থেকে বের হয়। ইরফান নিজেও বের হয়।
শুদ্ধ সিড়ি বেয়ে নামতে নামতে বলে,
"কি হয়েছে মাইরা?"
মাইরা হাঁপানো কণ্ঠে বলে,
"ভাইয়া বাড়িতে চোর ঢুকেছে। কোথায় যেন গিয়েছে।"
শুদ্ধ ডাইনিং এর লাইট জ্বালায়। সবাই আশেপাশে খোঁজে। কেউ নেই তো। ইরফান বিরক্ত। শক্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে মাইরার সামনে দাঁড়িয়ে রেগে বলে,
"আবার বাঁদরামি স্টার্ট করেছ? থা'প্প'ড় দিয়ে সব দাঁত ফেলব।"
মাইরা অসহায় কণ্ঠে বলে,
"বিশ্বাস করুন, আমি সত্যি বলছি।"
ইরফান ধমকে বলে, "সাট আপ।"
এরপর শুদ্ধর উদ্দেশ্যে বলে,
"রহমত কাকাকে জিজ্ঞেস কর, কেউ এসেছে নাকি!"
শুদ্ধ হাসছে। তার কেন যেন মনে হচ্ছে ফাইজ এসেছে। ও তো বাড়ি থেকে বেরিয়েছিল। ইনায়া ছাড়া আর কার কাছে আসবে? তাছাড়া এখানে ইনায়া ছাড়া সবাই আছে। ইরফানের কথায় মাথা নেড়ে গান গাইতে গাইতে বের হয়।
"আমার এ মন সারাটি ক্ষণ
তোমায় শুধু চায়,
দূরে দূরে থাকো তুমি
বোঝো না তো হায়!
জানো না তুমি
তোমায় কত ভালোবাসি
তোমারই টানে
শুধু ফিরে ফিরে আসি"
শুদ্ধ যেতে যেতে শব্দ করে বলে,
"গাইস এটা আমার দুই বন্ধুর মনের কথা। আমি বলে দিলাম।"
ইরফানের কাজিনরা সবাই চিল্লিয়ে বলে,
"তোমার গানের গলা তো সেই শুদ্ধ ভাই, আরও শুনিয়ে যাও।"
শুদ্ধ বাইরে থেকেই বলে,
"আরেকদিন। আজ বাই বাই।"
ইরফান মাইরার হাত টেনে তার ঘরের দিকে নিয়ে যেতে নিলে মাইরা ইরফান ইরফানের হাত টেনে বলে,
"কোথায় নিয়ে যাচ্ছেন?"
ইরফান কোনো কথা না বলে মাইরাকে কোলে তুলে নেয়। ইরফানের কাজিনরা সবাই চিল্লিয়ে ওঠে,
"হাউ রোমান্টিক!"
ইরফান পাত্তা দিল না। মাইরা লজ্জায় চোখমুখ খিঁচিয়ে নেয়। ইরফান বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে তার রুমে গিয়ে মাইরাকে নামিয়ে দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মাইরা ভাবছে সে না বলে বেরিয়ে গিয়েছে বলে এখন তাকে কিছু বলবে। ইরফান গম্ভীর গলায় বলে,
"ফাইজ তোমার জান?"
মাইরা কথাটা শুনেই তড়াক করে ইরফানের দিকে তাকায়। চোখ বড় বড় হয়ে যায়। ইরফান মাইরার দিকে এগিয়ে আসে। মাইরা পিছিয়ে যায়। ইরফান আবারও বলে,
"ফাইজ তোমার প্রাণ?"
মাইরা ঢোক গিলে পিছিয়ে যায়। হায় হায়, এসব তো সে ফোনে বলেছিল। ইরফান শক্ত গলায় বলে,
"টেল মি স্টুপিট।"
মাইরা কেঁপে ওঠে। পিছিয়ে যেতে যেতে আমতা আমতা করে বলে,
"ন ন না।"
ইরফান মাইরার দিকে এগোতে এগোতে ঠাণ্ডা গলায় প্রশ্ন করে,
"ফাইজ তোমার কি?"
মাইরা ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে বলে,
"ভ ভাইয়া।"
ইরফানের আবারও ঠাণ্ডা স্বর,
"ফাইজের সাথে কথা না বললে তোমার ঘুম হয় না?"
মাইরা পেছাতে পেছাতে ঠাস করে বেডের উপর পরে যায়। ইরফান মাইরার দিকে চেয়ে আবারও ঠাণ্ডা গলায় বলে,
"নো প্রবলেম, আমি ঘুম পাড়িয়ে দিব।"
মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। বেডের উপর পা তুলে উঠে বসে। ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আবারও বলে,
"ফাইজের সাথে কথা না বলে তুমি খেতে পারছো না?"
মাইরার কান্না পায়। হায় আল্লাহ এই লোক সব জেনে গিয়েছে। মিনমিন করে বলে,
"আ আমি মজা করেছি। স্যরি!"
ইরফান গম্ভীর গলায় বলে,
"বাট আমি তো তোমাকে খাওয়াবো।"
মাইরা কাঁদোকাঁদো মুখ করে তাকায়। হঠাৎ-ই বসা থেকে উঠে বেডের অপর পাশে লাফ দিতে চায়, তার আগেই ইরফান মাইরার পা টেনে ঠাস করে ফেলে তাকে টেনে আনে তার দিকে। মাইরা মিনমিন করে বলে,
"স্যরি স্যরি! আর করবো না। ছেড়ে দিন প্লিজ!"
ইরফান বা হাতে মাইরাকে টেনে মেঝেতে দাঁড় করায়। তার সাথে শক্তহাতে চেপে শীতল গলায় বলে,
"খেতে পারছো না। খাওয়াতে হবে তোমাকে।"
মাইরা দু'দিকে মাথা নাড়িয়ে বলে,
"পারছি পারছি।"
ইরফান মাইরার হাত দু'টো তার বা হাতের মুঠোয় নিয়ে পিছনে চেপে ধরে, ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মাইরার ঠোঁটদুটো শক্তহাতে স্পর্শ করে। মাইরা একটু ব্য'থা পেল বোধায়। চোখ নামিয়ে রেখেছে। ইরফান সামান্য ঠোঁট বাঁকিয়ে শীতল গলায় বলে,
"আমি তবুও খাওয়াবো।"
মাইরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ঢোক গিলে কিছু বলতে চায়। তার আগেই ইরফান মাইরার ঠোঁট দুটো আঁকড়ে ধরে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ডান হাতে মাইরার চোখ বন্ধ করে দেয়।
মাইরা শরীর ছেড়ে দেয়। ইরফান বা হাতে মাইরাকে শক্ত করে তার সাথে আগলে নেয়।
চলবে ইনশাআল্লাহ~~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#পর্ব_৩৮
[Page - DrmShohagHoney]
মাইরা ছটফটিয়ে ওঠে। ইরফান দু'হাতে মাইরাকে নিজের দিকে আরেকটু টেনে নেয়। পিছনে মাইরার হাতের বাঁধন শক্ত করে। মাইরা সময় নিয়ে শান্ত হয়। নিঃশ্বাস নেয়ার আশায় আবারও ছটফটায়। ইরফানের চোখেমুখে বিরক্তির ভাঁজ। একটুর জন্য ছেড়ে ইরফান বিড়বিড়িয়ে বলে,
"স্টুপিট, ডোন্ট ডিস্টার্ব মি।"
মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই ইরফান ডান হাতে মাইরার গাল চেপে আবারও আঁকড়ে ধরে।
পুরো তিন মিনিট পর মাইরার ঠোঁটজোড়া ছেড়ে দেয় ইরফান।
মাইরার চোখ বন্ধ। মেয়েটা শব্দ করে শ্বাস নেয়। ইরফান মাইরার মুখটা উঁচু করে ধরে রেখে পুরো মুখাবয়বে দৃষ্টি বুলায়। পিছনে রাখা মাইরার হাত ছেড়ে বা হাতে মাইরাকে নিজের সাথে চেপে, ডান হাতে মাইরার ভেজা ঠোঁটজোড়া মুছে দেয়। মাইরা কেঁপে ওঠে। বন্ধ চোখেই মাথা নিচু করে নেয়। ইরফান ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। ক্ষীণ স্বরে বলে,
"চকলেট খেয়েছিলে?"
মাইরা মাথা নিচু করে ইরফানের বুকে কপাল ঠেকিয়ে রাখে, যেন ইরফান তাকে একদমই দেখতে না পায়। ইরফান ডান হাতে মাইরার হিজাবের পিনগুলো ধীরে ধীরে খুলতে থাকে। ঠাণ্ডা গলায় বলে,
"First chocolate is my favourite."
মাইরা ইরফানের কথার অর্থ বুঝতে পেরে ল'জ্জায় বন্ধ চোখজোড়া আরও খিঁচিয়ে নেয়। ইরফান মাইরাকে টেনে তার থেকে সরিয়ে দেয় হিজাব খুলবে বলে। মাইরা আবারও লেপ্টে দাঁড়ায় ইরফানের সাথে। ইরফান তার ফেস দেখলেই যেন সে শেষ হয়ে যাবে। কিছুতেই ইরফানকে তার মুখ দেখানো যাবে না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে,
"ইট'স ওকে। আমি তোমাকে ঘুম পাড়াচ্ছি।"
মাইরা ঢোক গিলে ইরফানের থেকে একটু দূরে সরে দাঁড়ায়। তবে মাথা তোলে না। ইরফান মাইরার গাল ধরে মাথা উঁচু করে, মাইরার ঠোঁটজোড়ায় আঙুলের আলতো স্পর্শ দেয়, সাথে গম্ভীর গলায় বলে,
"ইন ফিউচার, কাউকে জান প্রাণ বলে ডেকেছ তো, কথা বলার জন্য এটা আস্ত রাখব না। স্টুপিট।"
লাস্ট ওয়ার্ড টা ধমকে বলে।
মাইরা কেঁপে ওঠে। চোখ বুজেই তার ঠোঁটজোড়ায় অবস্থানরত ইরফানের হাত তার ডান হাতে সরিয়ে দিতে চায়। ইরফান হাত সরিয়ে নেয়। এরপর মাইরার হিজাব খুলতে নিলে মাইরা মাথা নিচু করে মিনমিন করে বলে,
"দরজা খুলে দিন।"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"হোয়াই?"
"আমার ঘরে যাব।"
"ওই ঘর আর তোমার নেই। ওটা স্টোর রুম হয়ে গিয়েছে।"
সাথে সাথে মাইরা মাথা তুলে তাকায়। অবাক হয়ে বলে,
"কেন? তাহলে আমি কোথায় থাকবো?"
ইরফান ঠাণ্ডা গলায় বলে,
"এখানেই থাকবে।"
ইরফানের দৃষ্টিতে মাইরা আবারও মাথা নিচু করে নেয়। এখানে থাকবে মানে? এই লোকের সাথে এক ঘরে? ভাবতেই কেমন গলা শুকিয়ে আসলো। ইরফান মাইরার হিজাব টান মেরে খুলে দেয়। মাইরা দ্রুত মাথা তুলে তাকায় ইরফানের দিকে। আমতা আমতা করে বলে,
"এটা খুললেন কেন?"
ইরফান বিরক্তি কণ্ঠে বলে,
"স্টুপিট, সারারাত মাথা বেঁধে রাখার ইচ্ছে ছিল?"
মাইরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান হাতের হিজাব বেডের উপর ছুঁড়ে ফেলে। মাইরার মাথার পিছনে হাত দিয়ে শক্ত খোঁপা খুলে দেয়। ঝরঝর করে চুল খুলে পিঠ ছড়িয়ে যায়, কিছু চুল কাঁধ পেরিয়ে সামনে হেলে আসে। ইরফান তার দু'হাতের আঁজলায় মাইরার দু'গাল নিয়ে মৃদুস্বরে বলে,
"আই ডোন্ট লাইক ইউ। কজ, ইউ আর আ লিটল অ্যান্ড স্টুপিট গার্ল।"
মাইরা অদ্ভুদচোখে তাকায় ইরফানের দিকে। ইরফান মাইরার মুখাবয়বে দৃষ্টি বুলায়। অতঃপর মাইরার গাল ছেড়ে উল্টো ঘুরে সোফায় গিয়ে বসে। পায়ের উপর পা তুলে গম্ভীর গলায় বলে,
"ঘুমাও।"
মাইরা ইরফানের দিকে পিটপিট করে চেয়ে আছে। ইরফান তার ল্যাপটপ নিয়ে বসল। বহু কাজ বাকি। মাইরা ইরফানের দিকে চেয়ে। মাথা নিচু করে একবার তার পায়ের দিকে তাকালো। সেদিন ইনায়া শুদ্ধ ভাইয়াকে যেমন জুতো ছুঁড়ে মেরেছিল, মাইরার ইচ্ছে করল ইরফানের দিকে ওভাবে জুতো ছুঁড়ে মেরে 'আই ডোন্ট লাইক ইউ' বাক্য এই লোকের মাথা থেকে ডিলিট করে দিতে।
বিড়বিড় করল, "খ'বিশ লোক।"
ইরফান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে মাইরার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে,
"তোমার কি পেট ভরে নি? আমি আসবো, নাকি ঘুমাবে?"
কথাটা বলে ইরফান ল্যাপটপ হাতে নিয়েই দাঁড়িয়ে যায়।
মাইরা ঢোক গিলে দ্রুত বেডের অপর কোণায় গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়লো। ইরফান এগিয়ে গিয়ে মাইরার পাশে বেডে হেলান দিয়ে বসল। ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে চেয়ে রেগে বলে,
"মেঝেতে ঘুমাতে চাইছ?"
মাইরা কিছু বললো না। সেই কোণাতেই পিঠ ফিরিয়ে ঘাপটি মেরে পড়ে থাকলো।
ইরফান বিরক্ত হয়ে বাম হাতে মাইরার হাত ধরে টেনে তাকে ঘেঁষে শুইয়ে দেয়। মাইরা চেঁচিয়ে ওঠে। ইরফান বা হাত মাইরার পেটে রেখে ডান হাতে মাইরার গাল চেপে তার দিকে ফিরিয়ে ঠাণ্ডা গলায় বলে,
"জ্বালিয়ো না আমায়। এগেইন চকলেট খাওয়া স্টার্ট করলে সারারাতেও পেট ভরবে না আমার।"
মাইরা ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফানের হাত তার গাল থেকে সরিয়ে দিতে চায়, তবে পারেনা। চোখ নামিয়ে মিনমিনে গলায় বলে,
"আমি ঘুমাবো।"
ইরফানের গম্ভীর স্বর, "ওকে।"
মাইরা ভাবলো ইরফান তাকে ছেড়ে দিবে। কিন্তুু ইরফান শুধু মাইরার গাল ছাড়লো। পেট থেকে হাত সরালো না। মাইরা ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। মাইরা আবারও মৃদুস্বরে বলে, "ছাড়ুন।"
ইরফান ছেড়ে দিল মাইরাকে। মাইরা উল্টো ঘুরে চুপ করে চোখ বুজল। আর নড়লো না একটুও। ইরফান ল্যাপটপ অন করে কাজে মন দেয়।
~~~
"লিটল কুইন, তোমাকে কে কল করেছিল?"
"কি হলো বলছো না কেন? থা'প্প'ড় খাবে, আমার মাথা পুরো বিগড়ে দিয়েছে।"
ইনায়া তার দু'হাতে ফাইজের হাত তার মুখ থেকে সরাতে চায়, উমউম করে। মানে তার মুখ চেপে বলছে কথা বলছে না কেন? এই লোকটাকে কি বলা উচিৎ? ফাইজ ব্যাপারটা বুঝতে পেরে ইনায়ার মুখ থেকে হাত সরিয়ে বলে, "ওহ, স্যরি!"
ইনায়া হাঁপানো কণ্ঠে চেঁচিয়ে বলে,
"আপনার প্রবলেম কি? এতো রাতে আমার ঘরে এসেছেন কেন?"
ফাইজ রেগে বলে,
"একদম আমার উপর চেঁচাবে না। যার তার কথা বিলিভ করেছ কেন? আমার এক্স ছিল? আর তোমার পিছনে কে পড়েছে? আমাকে বলোনি কেন?"
ফাইজকে রাগতে দেখে ইনায়া চুপসে যায়। মিনমিন করে বলে,
"আমি বিলিভ করিনি।"
"তাহলে আমাকে ব্লক করলে কেন?"
ইনায়া কি বলবে বুঝতে পারছে না। ফাইজ ধমকে বলে,
"এই মেয়ে এই আমাকে তোমার রোবট মনে হয়? কানের নিচে থা'প্প'ড় দিয়ে কান ফাটিয়ে দিব। তামাশা কর আমার সাথে? ব্লক করলে কেন? হাত শিরশির করে? আর আমি ওদিকে ছটফট করে মরি।"
ইনায়া ভয়ে চুপসে যায়। এই লোক তো মারাত্মক রেগে আছে মনে হচ্ছে। এইজন্যই তার ভালো লাগে না। অ'স'হ্য একটা। একদম তার ভাইয়ের মতো। ফাইজ ইনায়ার গাল চেপে বলে,
"কোন বেয়া'দব তোমার পিছে পড়ে আছে? আমাকে বলো নি কেন? আগে তোমাকে থাপড়িয়ে সোজা করব। তারপর ওই ছেলেকে।"
ইনায়া ফাইজের হাত সরিয়ে দেয় তার গাল থেকে। আমতা আমতা করে বলে,
"কেউ পিছে পড়ে নেই। আমার কাজিন রাতুল ভাইয়া ফান করেছে।"
ফাইজ তব্দা খেয়ে চেয়ে থাকে কিছু সময়। ইনায়া ফাইজের দিকে চেয়ে আবারও বলে,
"আর মাইরা আপনার এক্স সেজে মজা করেছে।"
ফাইজ অদ্ভুদভাবে আওড়ায়, "হোয়াট?"
ইনায়া ঢোক গিলল। ফাইজ দু'হাত কোমড়ে রেখে হতাশার শ্বাস ফেলে বলে,
"এতোগুলো ব্রিটিশের আমদানি কবে হলো আমার জীবনে?
বিরক্ত কণ্ঠে বলে,
শা'লা বউটাও ওদের সাথেই গিয়ে যোগ দিয়েছে।"
ইনায়ার দিকে এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলে,
"তোমার একটুও মায়া নেই? আমি যে ছটফট করি, তুমি মজা নাও? কালকে হতে দাও। তোমার মজা বোঝাবো আমি, ওয়েট। সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করল আমাকে।"
ইনায়া মাথা নিচু করে নখ খুঁটছে। ফাইজ আফসোসের সুরে বলে,
"সবগুলো শুদ্ধর জমজ ভাইবোন। আর ইরফানের বউ তো শুদ্ধর কপি ভার্সন। ওটাকে কোথায় পেয়েছিল তোমার বাবা?"
ইনায়া রেগে বলে,
"আপনি মাইরাকে উল্টাপাল্টা বলছেন কেন? ভাইয়াকে কিন্তুু বলে দিব।"
ফাইজ চোখ ছোট ছোট করে তাকালো ইনায়ার দিকে। কেমন নাকের পাটা ফুলিয়ে তার দিকে চেয়ে আছে। ফাইজ শান্ত চোখে চেয়ে থাকে ইনায়ার দিকে। ইনায়া চোখ নামিয়ে মিনমিন করে বলে,
"আপনি যান।"
ফাইজ মৃদুস্বরে বলে,
"যাবো না।"
ইনায়া ভ্রু কুঁচকে বলে,
"মানে?"
ফাইজ ইনায়ার দিকে দু'পা এগিয়ে এসে মৃদু হেসে বলে,
"কালকে তো আসতেই হবে বিয়ে করার জন্য। তাই আর যাবো না কষ্ট করে। একেবারে তোমাকে বিয়ে করে সাথেই নিয়ে যাবো।
কথাটা বলে ইনায়ার হাত ধরে টেনে বলে,
আসো ঘুমাই।"
ইনায়া চোখ বড় বড় করে বলে,
"মানে? কি বলছেন? আমার হাত ছাড়ুন।"
ফাইজ পিছু ফিরে ইনায়ার দিকে এগিয়ে গেলে ইনায়া পিছিয়ে যায়। ফাইজ গম্ভীর গলায় বলে,
"এ জীবনে বহুত জ্বালালে লিটল কুইন। তোমাকে যে ঠিক কি করব, সেটা ভেবেই কুল পাই না আমি।"
ইনায়া ঢোক গিলে। ফাইজ ইনায়ার হাত ছেড়ে ইনায়ার বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ে। ইনায়া চেঁচিয়ে বলে,
"কি করছেন? আপনার বাড়ি যান।"
ফাইজ পাত্তা দিল না। মৃদুস্বরে বলে,
"ঘুমাবো, ডিস্টার্ব কর না।"
ইনায়া বোকা চোখে চেয়ে থাকে ফাইজের দিকে। এগিয়ে গিয়ে বলে,
"আমরা একঘরে থাকতে পারবো না। আমাদের তো এখনো বিয়ে হয়নি।"
কথাটা শুনেই ফাইজ মাথা কাত করে ইনায়ার দিকে তাকায়। চোখের পলকে বেড থেকে নেমে ইনায়ার সামনে দাঁড়ায়। ইনায়া ভয় পেয়ে পিছিয়ে যায় একটু। ফাইজ মৃদু হেসে বলে,
"তবে চলো লিটল কুইন, আজকেই বিয়ে করে নিই।"
ইনায়া ভ্রু কুঁচকে বলে,
"আপনি কি পা'গ'ল?"
ফাইজ ডান হাত প্যান্টের পকেটে রেখে ইনায়ার দিকে এগিয়ে গিয়ে ঠাণ্ডা গলায় বলে,
"পা'গ'ল বানিয়ে বলছো পা'গ'ল কি-না! হাউ ফানি!
এরপর ইনায়ার হাত টেনে বলে,
"আসো তো ঘুমাই। কাল আবার বিয়ে।"
ইনায়া ফাইজকে ঠেলে সরায়৷ এই লোকটা আসলেই পা'গ'ল। রেগে বলে,
"আপনি যাবেন? নয়তো আমি সবাইকে ডাকবো বলে দিচ্ছি।"
ফাইজ ভাবলেশহীনভাবে বলে, "ওকে। ফাস্ট।"
ইনায়া থতমত খেয়ে তাকায়। ফাইজ হাসল। ইনায়াকে আর জ্বালালো না। সে ভালোভাবে গিয়ে শুয়ে পড়লো। ইনায়া কপাল চাপড়ালো। এমন হবে জানলে মাইরাকে জীবনেও এসব ফাজলামি করতে দিতো না।
ইনায়া একটা চেয়ারে বসে পড়ে। অসহায় মুখ করে রেখেছে। বারবার হাই তুলছে। ঘুম পেয়েছে তার। বিরক্ত লাগছে। এভাবে বসে থাকতে থাকতে চেয়ারে হেলান দিয়েই কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। ফাইজ নিজেও ঘণ্টা এক এর মতো ঘুমিয়েছে, এরপর ঘুম ভাঙলে দ্রুত শোয়া থেকে উঠে রুমের আশেপাশে চোখ বুলায়। ইনায়াকে চেয়ারে বসে ঘুমাতে দেখে অবাক হয়। তার নিজের মাথায় বারি দিতে ইচ্ছে করল। ইনায়া ঘুমের ঘরে চেয়ার থেকে ঠাস করে পড়তে নিলে ফাইজ দ্রুত ইনায়াকে ধরে ফেলে। এরপর তাকে কোলে করে বেডে শুইয়ে দেয়। ডান গালে আলতো করে হাত রেখে মৃদু হেসে বলে,
"মাই লিটল কুইন।"
এরপর ঘর থেকে বেরিয়ে যায়।
ইরফান মনোযোগ সহকারে ল্যাপটপে আঙুল চালায়। মাইরা ঘুমিয়ে গিয়েছে। ইরফান মাঝে মাঝে মাইরার দিকে তাকায়। মেয়েটা মাথার বালিশ রেখে তার পা কোলবালিশ, আর বালিশ বানিয়ে ঘুমিয়ে আছে। ইরফান মাইরাকে সরায়নি। মাইরা ঘুমের ঘোরে ইরফানের পুরো দু'পায়ের উপর উঠে পড়ে। ইরফান ভ্রু কুঁচকে চেয়ে আছে মাইরার দিকে। অদ্ভুদ চোখে চেয়ে আছে মাইরার দিকে। বিড়বিড় করল, "স্টুপিট বাঁদর। সারাদিন বাঁদরামি করে ঘুমের মাঝেও স্টার্ট করে দিয়েছে।"
ইরফান এবারেও মাইরাকে সরালো না। মাইরা নড়েচড়ে উঠলে ঠাস করে মেঝেতে পড়তে নেয়, ইরফান দ্রুত ডান হাতে মাইরার কোমড় টেনে ধরে। রেগে বলে,
"স্টুপিট, কি প্রবলেম?"
মাইরার ঘুম ভাঙেনি। ইরফান তার ল্যাপটপ ঠাস করে রেখে দু'হাতে মাইরাকে চেপে, মাইরার দু'পা তার দু'পায়ের মাঝে রেখে শুয়ে পড়লো।
তখনই তার ফোনে কারো কল আসে। ইরফান বিরক্ত হয়। কল ধরল না। মাইরাকে জড়িয়ে গলায় মুখ গুঁজে লম্বা শ্বাস টানে। মাইরা ঘুমের মাঝেই হালকা কেঁপে ওঠে।
অনবরত কল বাজছে, ইরফান চরম বিরক্ত হয়। মাইরাকে ডিঙিয়ে হাত টেনে ফোন নিয়ে ফাইজের কল দেখে রিসিভ করে।
"বাইরে আয়।"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"হোয়াই?"
ফাইজ অসহায় কণ্ঠে বলে,
"আরে আয় রে ভাই। তারপর বলছি।"
ইরফান মাইরার দিকে তাকিয়ে বিরক্তি কণ্ঠে বলে,
"পারবো না।"
ফাইজও বিরক্ত হয়ে বলে,
"থাক তাহলে। গেট খোলাই থাক। আমি গেলাম।"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"হোয়াট? তুই কোথায়?"
"এসে দেখে যা।"
ইরফান বেড থেকে নেমে দাঁড়ালো। মাইরার পাশে দু'টো বালিশ রেখে ঘর থেকে বেরিয়ে যায়। ফাইজকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান অবাক হয়ে বলে,
"তোর না নেক্সট ডে বিয়ে?"
ফাইজ কোমড়ে বা হাত দিয়ে ডান হাতে কপাল চুলকে বলে,
"এক্সসাইটমেন্টে আজকেই চলে এসেছি।"
ইরফান রেগে বলে,
"ফাজলামো করছিস? তুই এখানে কেন?"
ফাইজ বিরক্ত হয়ে বলে,
"যে বিচ্ছু বউ আমদানি করে এনেছিস। সে তো আমার জীবন ত্যানাত্যানা করে দিচ্ছে। এসব খবর রাখিস না?"
ইরফান রেগে বলে,
"ওকে নিয়ে, নো কমেন্টস।"
ফাইজ কিছু একটা ভেবে হেসে বলল,
"তোর বউ তো আমায় জান প্রাণ ভাবে। তোর তো কপাল পুড়লো। বেচারির আমাকে ছাড়া ঘুম হয় না, খেতে পারে না।"
ইরফান ফাইজের কলার ধরে রেগে দাঁতে দাঁত চেপে বলে,
"ওর এসব কথা তুই শুনলি কেন?"
ফাইজ অদ্ভুদ চোখে তাকায় ইরফানের দিকে। লে হালুয়া, ওর বউ বলেছে, তার দোষ নেই, সে শুনলো কেন সেটাই তার দোষ হয়ে গেল! ফাইজ বিরক্ত হয়ে বলে,
"এই বিচ্ছু বউকে নিয়ে সংসার কিভাবে করছিস? এক শুদ্ধকে নিয়েই পারিনা, আরেকটা আমদানি করলি তুই। এর চেয়ে ওকে ডিভোর্স দিয়ে দে।"
লাস্ট কথাটা বলে আড়ালে একটু হাসলো।
ইরফান সাথে সাথে চিৎকার করে ওঠে, "ফাইজ?"
ফাইজ ইরফানকে সত্যি সত্যি রাগতে দেখে ইরফানের কাঁধে হাত রেখে বলে,
"আরে ইরফান সিরিয়াস হচ্ছিস কেন? ফান করলাম আমি।"
ইরফান ফাইজকে গায়ের জোরে ধাক্কা দিয়ে রেগে বলে,
"বের হো এখান থেকে।"
ফাইজ বিরক্ত হয়ে বলে,
"আরে আমি তোর বোনের বর হতে যাচ্ছি। একটু সম্মান তো দে।"
ইরফান ফাইজকে আবারও ধাক্কা দিয়ে ফাইজের কলার ধরে রাগান্বিত স্বরে বলে,
"ফার্দার ওকে নিয়ে একটা ওয়ার্ড ফান করলে তোকে ছাড়বো না বলে দিলাম।"
ফাইজ বিরক্ত হয়ে বলে,
"বা'ল ফান করেছি, এতো সিরিয়াস হওয়ার কি আছে?"
ইরফান গম্ভীর গলায় বলল,
"এতো রাতে এখানে কেন এসেছিস?"
ফাইজ অসহায় মুখ করে বলল,
"আজ রাতে কোনোভাবে আমার বিয়েটা দিয়ে দেয়া যায় না?"
ইরফান বিরক্ত হয়ে বলল,
"রাত-বিরেতে আমার বোনের ঘরে গিয়েছিলি কেন? থা'প্প'ড় খাবি?"
ফাইজ হতাশার শ্বাস ফেলে বলে,
"তোর বউ তো একাই একশ। শুদ্ধকে টেক্কা দিয়ে দিয়েছে। ইনায়াকে দিয়ে আমায় ফোন করিয়ে বলেছে, ইনায়া জেনে গিয়েছে আমার এক্স আছে, এরপর তোর বউ নিজের হাতে ব্লক করেছে আমার বউয়ের নাম্বার থেকে আমার নাম্বার।
একটু থেমে বলে,
এখানেই থামলে তাও হতো। ওরে বাবা, তোর বউ তো থেমে যাবার পাত্রী নয়। সে তোর কোন কাজিন রাতুল ফাতুলকে দিয়ে ইনায়াকে দিয়ে পাখি পুখি সব ডাকিয়ে ফেনা তুলিয়ে ফেলেছে, আজকেই ইনায়াকে বিয়ে করবে এসব হুমকি দিয়েছে। ভাবতে পারছিস তোর বউ কি অত্যা'চার টাই না চালিয়েছে আমার উপর?"
ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে ফাইজের দিকে। ছোট বাচ্চারা দুষ্টুমি করলে অন্য বাচ্চা এসে তার মাকে যেমন বিচার দেয়, ইরফানের নিজেকে তেমনি মনে হলো। ওই স্টুপিট এর বাঁদরামির ভাষণ তার বন্ধুর কাছে শুনতে হচ্ছে। কণ্ঠে বিরক্তি ঢেলে বলে,
"এসব আমাকে বলছিস কেন?"
ফাইজ অবাক হয়ে বলে,
"ওমা, বউ তোর,, তোকে বলব না তো কাকে বলব?"
এরপর চরম হতাশার শ্বাস ফেলে যেতে যেতে বলল,
"তোর বিচ্ছু বউটাকে একটু সামলা ভাই। শুদ্ধর জ্বালায় বাঁচিনা! তোর বউটাও অ্যাড হচ্ছে। জীবনডাই তেজপাতা!"
_________________
সাহেলের এক্সি'ডেন্টের কথা শুনে ইরফানের বড় ফুপির সে কী কান্না। কিছু সময়ের জন্য বাড়িটা কেমন নিস্তব্ধতায় ছেঁয়ে যায়। কিন্তুু বিয়ের আয়োজন সব শেষ। হুট করে তো আর কিছু করা যাবে না। শুদ্ধ গত রাতে সাহেলের কাছেই ছিল। সে সবাইকে বলেছে সাহেলের চিকিৎসা চলছে। ভালো আছে সে। সুস্থ হতে সময় লাগবে এটাই। হাত পা সব ভাঙা। শুদ্ধ আফসোসের সুরে সাহেলকে বলেছিল, ইরফানের পিছনে কেন লাগতে গেল, আগেই নিষেধ করেছিল। রগ ত্যাড়া, এবার বোঝ ঠ্যালা।
সাহেলের মাকে শিহাব, রাতুল হসপিটালে আনলে সকাল সকাল শুদ্ধ উঠে ফাইজের বাড়ি চলে আসে।
~
ফারাহ খুব সুন্দর একটি স্টোনের পিংক কালারের লেহেঙ্গা পরেছে। উপরে ম্যাচিং করে হিজাব বেঁধেছে। ঘড়ির কাটায় দেখল দুপুর একটা বেজে পাঁচ মিনিট। একদম রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সবাই তার জন্য অপেক্ষা করছে। পার্লারে গিয়েছিল, আসতে আসতে লেট হয়েছে। তার মাকে একবার জড়িয়ে ধরে বলে,
"আম্মু গেলাম।"
ফারাহের আম্মু মেয়ের গালে হাত বুলিয়ে বলে,
"সাবধানে থাকবি। সবসময় বাবার সাথে থাকবি। বিয়ে বাড়িতে অনেক মানুষ থাকবে কিন্তুু।"
ফারাহ মাথা নেড়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল। শুদ্ধ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে গাড়ির বাইরে অপেক করছিল ফারাহের জন্য। মূলত ফাইজের সাথে সে আর ফারাহ যাবে। পিছনে আরও চারটে গাড়ি, যেখানে ফাইজদের সব আত্মীয়স্বজন উঠেছে। শুদ্ধ যতটা বিরক্তি নিয়ে অপেক্ষা করছিল, ফারাহকে দেখে তার চেয়ে হাজারগুণ মুগ্ধতা তাকে ঘিরে ধরল। ফারাহ শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে,
"শুদ্ধ ভাই আমার ফোন দাও।"
গতকাল রাতে শুদ্ধর কাছেই ফারাহের ফোন রয়ে গিয়েছে। সেটাই চাইছে ফারাহ। শুদ্ধর কোনো রেসপন্স না পেয়ে ভ্রু কুঁচকে ডেকে ওঠে,
"শুদ্ধ ভাই?"
শুদ্ধ মৃদু হেসে ফারাহের দিকে একটু ঝুঁকে বলে,
"ফারাহ যাওয়ার পথে তুমি আর আমি বিয়ে করে নিব ওকে বেইবি?"
ফারাহ হঠাৎ-ই ডেকে ওঠে,
"আব্বু?"
শুদ্ধ থতমত খেয়ে কটমট দৃষ্টিতে তাকায় ফারাহের দিকে। ফারাহ মিটিমিটি হাসছে। পিছনের গাড়ি থেকে ফারাহের বাবা নেমে এসে ফারাহকে জিজ্ঞেস করে,
"কি হয়েছে আম্মু? কোনো সমস্যা হয়েছে?"
ফারাহ তার বাবার দিকে এগিয়ে গিয়ে বলে,
"আমার দিকে ব'খাটে ছেলে নজর দিচ্ছে আব্বু।"
শুদ্ধ হা করে তাকায়। কত বড় ফা'জিল। তাকে ব'খাটে বলছে। শুদ্ধর বাবা রাস্তার আশেপাশে চেয়ে দেখল। এরপর ফারাহের হাত ধরে বলে,
"তুমি আমার পাশে বসবে, এসো।"
"শুদ্ধ ভাইয়ের কাছে আমার ফোন আছে। দিতে বলো।"
ফারাহের বাবা শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ জোরপূর্বক হেসে পকেট থেকে ফারাহের ফোন বের করে দেয়। ফারাহ ফোনটা নিয়ে ভদ্র মেয়ের মতো বাবার সাথে যায়।
শুদ্ধ ছ্যাঁকা খাওয়া পাবলিক এর ন্যায় মুখটা অসহায় করে ফারাহের দিকে চেয়ে রইল। কি অবস্থা! তার না হওয়া বউ তাকে জ্বালাচ্ছে। এসব মানা যাচ্ছে না। ফারাহ পিছু ফিরে একবার তাকায়। শুদ্ধর সাথে একবার চোখাচোখি হয়। ফারাহ মুখ বাঁকায়। শুদ্ধ ইচ্ছে করল কানে ধরে উঠবস করে বলতে,
"ফারাহ বেইবি তুমি আমার পাশে বসো, এই দেখো আমি জোকার সেজেছি তোমার জন্য।"
মনের কথা মনেই রইল। বলা আর হলো না।
ফাইজেরা পৌঁছে যায় ইনায়াদের বাড়ি। গাড়ি থেকে নামলে ইনায়ার বাবা ফাইজের বাবার সাথে হাত মেলায়। কোলাকুলি করে। ফাইজের বাবা তারেক নেওয়াজ এর পিঠে হাত দিয়ে বলে,
"অবশেষে দলিলে পাক্কা বেয়াই হতে চলে আসলাম বেয়াই সাব।"
ফাইজের বাবার কথায় সবাই হাসলো। তারেক নেওয়াজ হেসে বলে,
"আর আমি অপেক্ষা করছিলাম আপনার বেয়াই সাব হওয়ার।"
একে একে ফাইজের কাকা মামা সবার সাথে হাত মেলায় তারেক নেওয়াজ। এরপর ফারাহকে জিজ্ঞেস করে,
"কেমন আছো মামুনি?"
ফারাহ মৃদু হেসে বলে,
"আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো।"
এরপর সবাই একে একে ভেতরে যায়। শুদ্ধর মুখ ফ্যাকাশে। সে ফারাহের শোকে শোকাহত। সারা রাস্তা ছটফট করতে করতে এসেছে। এখন শুধু গলা শুনতে পেল। দেখতে আর পেল না। খুব ভালোই বুঝল তাকে জ্বালানোর ফন্দি করেছে এই মেয়ে। ফাইজের পাশে যেতে যেতে অসহায় মুখ করে বলে,
"দোস্ত আমিও বিয়ে করব। তোর বোন আমাকে জ্বালাচ্ছে। আমার ভেতর বাহির সব জ্বলেপুড়ে ছারখার হয়ে যাচ্ছে তোর বোনকে দেখতে না পারার শোকে।"
ফাইজ শুদ্ধকে পাত্তা দিল না। চুপচাপ হাঁটতে লাগলো।
~~
ফারাহ ইনায়ার পাশে এসে বসেছে। ফারাহের আরও অনেক কাজিন এসেছে, তারাও ফারাহকে ঘিরে বসেছে। মেরুন রঙের ভারী লেহেঙ্গা পরিয়েছে। ইনায়ার মনে হচ্ছে এটার ওজন তার চেয়েও বেশি। এতো ভারী কাপড় ইহজীবনে পরা হয়নি। ফারাহ ইনায়াকে একহাতে জড়িয়ে ধরে বলে,
"তোমাকে দেখে আজ আমার ভাইয়ার কি হবে সেটাই ভাবছি, বুঝলে ভাবি?"
ইনায়া ল'জ্জা পায়। তার কাজিনমহলের মাঝ থেকে তামান্না বলে ওঠে, "এর ক্রেডিট আমাদের গো ইনায়ার ননদিনী। তোমার ভাইয়াকে বইলো আমাদের জন্য গিফট রেডি রাখতে।"
তামান্নার কথায় সবাই হাসলো।
হঠাৎ-ই মাইরা কোথা থেকে প্রায় দৌড়ে এসে ইনায়ার রুমে ঢুকে পড়ে। তার রেডি হতে লেট হয়েছে। হাঁপানো কণ্ঠে বলে ওঠে,
"আমাকে ছাড়া কেউ মজা কর না আপুরা।"
সবাই দরজায় তাকালে মাইরাকে দেখে অবাক হয়। ইনায়া আর তার কাজিনমহল অবাক না হলেও ফারাহের কাজিনেরা ভীষণ অবাক হয় মাইরাকে দেখে। মেয়ে হয়েও তাদের চোখেমুখে মুগ্ধতা।
মাইরা কালো রঙের ফ্যাব্রিকে তৈরি, যার উপর সূক্ষ্ম স্টোন এমব্রয়ডারি কাজ করা। লেহেঙ্গাটি মূলত ইরফান নিজেই গিয়ে কিনে এনেছে। কিন্তুু মাইরা এটা জানে না। সে ভেবেছে তারেক নেওয়াজ সবার জন্য যখন কিনেছে, তার জন্যও এটা কিনেছে। মনে করার কারণও আছে অবশ্য। সে তো আলাদা করে পায়নি এই লেহেঙ্গা। তবে মাইরার সবার মাঝে তার নিজের লেহেঙ্গা টাই সবচেয়ে ইউনিক লেগেছে। সে তো তার শ্বশুর মশাই কে ধন্যবাদ দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলেছে। তারেক নেওয়াজ এর কোনো কথাই শোনেনি।
লেহেঙ্গার সাথেই ম্যাচিং করা একটা হিজাব পেয়েছে সেটাই খুব সুন্দর করে বেঁধেছে। ফর্সা গায়ে কালো রঙের লেহেঙ্গা কেমন জ্বলজ্বল করছে। ইনায়াকে সাজাতে বাড়িতেই কয়েকটা মেয়ে এসেছিল। তারা সবাইকে সাজিয়ে দিয়েছে। মাইরাও এই প্রথম এতো সাজলো।
এগিয়ে এসে অনেক অপরিচিত মুখ দেখে বলে,
"হাই তোমরা সবাই কারা?"
ফারাহ হেসে সবার সাথে পরিচয় করিয়ে দিল মাইরাকে। মাইরা সবার সাথে হেসে কথা বলে। মেয়েগুলো নিজেদের মাঝে বলাবলি করে মাইরাকে নিয়ে। মেয়ে হয়েও তারা মাইরাকে তাদের কাছে একটু পুতুল পুতুল লাগলো।
ফারাহের পাশে অপরিচিত একটি মুখ দেখে ফারাহ জিজ্ঞেস করে,
"মাইরা তোমার পাশে এটা কে?"
মাইরা হেসে বলে,
"ওর নাম সামিয়া। আমার আম্মাজানের হবু বউ মা বুঝলে? আমাদের গ্রামের-ই।"
ফারাহ ভ্রু কুঁচকে বলে,
"তোমার আম্মাজান কে?"
মাইরা কিছু বলার আগেই ইনায়ার ফুপি ভেতরে এসে ফারাহকে জিজ্ঞেস করে,
"আম্মু কেমন আছো? তুমি আমাদের জামাইয়ের বোন না?"
ফারাহ সম্মতি দেয়। এরপর টুকটাক কথা বলতে থাকে সবাই।
~
মাইরা অসহায় মুখ করে ইনায়ার ঘর থেকে বের হয়ে আসে। তার খোঁপা খুলে গিয়েছে। হিজাবের নিজ দিয়েই অনেকক্ষণ ট্রাই করেছে খোঁপা করার, ব্যর্থ হয়ে বেরিয়ে আসলো। সব ঘরেই মানুষ। তার ঘরটা ইরফানের কথামতো সত্যিই স্টোররুমে পরিণত হয়েছে। বিয়ে বাড়ির যাবতীয় জিনিসপত্র সবকিছু ওই ঘরে রেখেছে। একমাত্র ইরফানের ঘরটাই ফাঁকা আছে। সকাল থেকে তো মাইরা ওই ঘরে যায়নি। ইরফান যদি থাকে তবে কি করবে? ধীর পায়ে ইরফানের ঘরের দিকে এগিয়ে যায়। দরজা ঠেলে ভেতরে চোখ বুলিয়ে দেখল ইরফান নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরে গিয়ে দরজা আটকে দেয়। এরপর দ্রুত আয়নার সামনে গিয়ে মাথার হিজাব ফটাফট খুলে ফেলে।
এরপর কোমড় সমান চুলগুলো শক্ত করে খোঁপা করতে গেলে লেহেঙ্গার উপরের পার্টের চেইন ফরফর করে খুলে যায়। মাইরার কেঁদে দেয়ার মতো অবস্থা হলো। শুধু ঝামেলা বাঁধছে। বিরক্ত লাগলো। খোঁপা করা রেখে চুলগুলো ডান পাশে এনে রাখে। আগে চেইন লাগিয়ে তারপর খোঁপা করবে, ভাবনা এই। সেই অনুযায়ী দু'হাত পিছনে নিয়ে চেইন লাগানোর চেষ্টা করে, কিন্তুু পারছে না। প্রায় অনেকক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হয়ে কান্না পায় তার। এখন কি করবে? ভাবনার মাঝেই কেউ খট করে দরজা খুলল। মাইরা দ্রুত পিছু ফিরে তাকায়। ইরফানকে দেখে চোখ বড় বড় হয়ে যায়। হায় আল্লাহ! এটাই বাকি ছিল।
ইরফান দরজা ভিড়িয়ে দেয়। মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। কালো পাঞ্জাবি পরেছে লোকটা। মাইরা এর আগে সাদা পাঞ্জাবি পরে দেখেছিল, আজ কালো। পাঞ্জাবি পরে কেমন অন্যরকম লাগে ইরফানকে। মাইরা আপাতত ইরফানের ভাবনা বাদ রেখে নিজের করুণ অবস্থার কথা ভেবে ঢোক গিলল।
ইরফান মাইরার পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি বুলায়। তার পছন্দ করা লেহেঙ্গায় মুড়িয়ে মেয়েটাকে দেখে চোখ ধাঁধিয়ে যায় তার।
ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। বিড়বিড় করে,
"মাই বার্ডফ্লাওয়ার।"
ধীরপায়ে মাইরার দিকে এগিয়ে আসলে মাইরা ঢোক গিলে মিনমিন করে বলে,
"একটা আপুকে ডেকে দিবেন প্লিজ!"
ইরফান বোধয় শুনলো না। মাইরার দিকে অপলক চেয়ে এগিয়ে আসে। মাইরা স্বভাবসুলভ জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান মাইরার সামনে এসে দাঁড়িয়ে মাইরার পানে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করে,
"কোথায় ছিলে এতোক্ষণ?"
মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে বলে,
"আপুদের সাথে।"
ইরফান সামনে আয়নার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখে। মাইরার পিছনের চেইন খোলা, যেখানে পিঠের বাদামি তিল কেমন জ্বলজ্বল করছে। আয়নায় সৃষ্ট প্রতিবিম্বের দিকে কেমন অদ্ভুদ নজরে চেয়ে ইরফান শুকনো ঢোক গিলল।
মাইরা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে বুঝলো না, লোকটা আসলে কোনদিকে চেয়ে আছে। মনে হলো তার পিছন দিকে চেয়ে আছে। ভাবনার রেখে বলে,
"একটা আপুকে ডেকে দিবেন?"
ইরফান দৃষ্টি ঘুরিয়ে মাইরার মুখপানে তাকায়। আরেকটু মাইরার দিকে চেপে বা হাত পিছনে নিয়ে গিয়ে খোলা চেইনের ভাঁজে হাত গলিয়ে দিলে মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। কাঁপা গলায় বলে,
"ক কি করছেন?"
ইরফান মাইরার পিঠের তিলটার উপর বুড়ো আঙুলের সাহায্যে আলতো হাতে স্লাইড করে। মাইরার পা থেকে মাথা পর্যন্ত শিরশির করে। ইরফান মাইরার মুখাবয়বে দৃষ্টি বুলায়, ডাগর ডাগর চোখদুটো, ঠোঁটে ডার্ক রেড কালার লিপস্টিক। ইরফানের নিজেকে কেমন অস্বাভাবিক লাগলো।
তার ডান হাত মাইরার গালে ডুবিয়ে দেয়, হাতের বুড়ো আঙুল মাইরার ঠোঁটজোড়ার উপর রাখে। মাইরা চোখ নামিয়ে নিয়ে বারবার ঢোক গিলছে।
ইরফান জিভ দিয়ে তার কালচে পোড়া শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে মোহনীয় গলায় বলে,
"এতো সেজেছ কেন স্টুপিট?"
ইরফানের ভয়েস টোনে মাইরার শরীর যেন আরও অসাড় হয়ে আসলো।
চলবে....
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#পর্ব_৩৯
[Page - DrmShohagHoney]
মাইরা ঢোক গিলে দু'হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান মাইরার ঠোঁটজোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে আবেশিত কণ্ঠে বলে,
"কিসের প্রলেপ দিয়েছ এখানে? আমার চকলেট এর সেপ চেঞ্জ করে ফেলেছ কেন স্টুপিট?"
মাইরা চোখ নামিয়ে রেখে মিনমিন করে বলে,
"ছাড়ুন।"
ইরফান মাইরার ঠোঁটজোড়ায় বুড়ো আঙুল চালিয়ে মৃদুস্বরে বলে,
"এসব ওঠাও এখান থেকে।"
মাইরা চোখ নামিয়ে রেখেছে। কাঁপা কণ্ঠে বলে,
"সরুন।"
ইরফান একটু ঝুঁকে মুখ নামিয়ে মাইরার কানের কাছে মুখ নিয়ে বিড়বিড়িয়ে বলে,
"স্টুপিট এতো সাজলে কেন?"
মাইরার শরীর শিরশির করে ওঠে। ইরফান ধীরে ধীরে মাইরার পুরো পিঠ জুড়ে হাতের বিচরণ চালায়।
মাইরা ইরফানের বুকে শরীরের ভার ছাড়ে। ইরফান
ডান হাত মাইরার চুলের ভাঁজে নিয়ে গালে হাত ডুবিয়ে মাইরার মুখ উঁচু করে। মাইরার চোখ বন্ধ। ইরফান বা হাতে মাইরার কোমড় জড়িয়ে মাইরাকে নিজের দিকে টেনে নেয়। মাইরার দিকে চেয়ে ইরফান শুকনো ঢোক গিলে। মাইরা মিনমিন করে বলে,
"ছাড়ুন আমায়। আমি পানি খাবো।"
ইরফান মাইরার ঠোঁটজোড়ায় আঙুল চালিয়ে গলা নামিয়ে বলে,
"ওয়েট, আগে এটা উঠিয়ে দিই।"
কথা বলে সাথে সাথেই মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা যেটুকু নিজের উপর ভর দিয়ে দাঁড়িয়ে ছিল সেটুকুও ছেড়ে দেয়। ইরফান শক্ত করে মাইরাকে নিজের সাথে আগলে নেয়। মাইরা ইরফানকে ঠেলে, ইরফান মাইরার হাতদুটো বা হাতের মুঠোয় নেয়। ডান হাত ঘাড়ের পিছনে নেয়। প্রায় মিনিট পাঁচেক পরও মাইরা ছাড়া না পেয়ে ছটফটায়। ইরফান ভাবলেশহীন। এক পর্যায়ে ইরফান মাইরাকে ছেড়ে দেয়। মাইরা হাঁপায়। মাথা নিচু করে চোখমুখ খিঁচিয়ে রাখে। ইরফান মাইরার মুখ উঁচু করে মাইরার ভেজা ঠোঁটজোড়ায় হাত চালিয়ে ঠাণ্ডা গলায় বলে,
"ডিফরেন্ট টেস্ট।"
মাইরার শরীর মৃদু কাঁপছে। ইরফান আবারও বলে,
"এটা উঠছে না কেন স্টুপিট?"
মাইরা কিছু বলতে চায় তার আগেই ইরফান আবারও তার কাজে ব্যস্ত হয়। মাইরা নড়াচড়া করে। মনে মনে বিড়বিড় করে, 'অ'স'ভ্য লোক, এটা ম্যাড লিপস্টিক। উঠবে না।'
ইরফান মাইরাকে ছেড়ে আবারও তাকায় মাইরার ঠোঁটজোড়ার পানে। যেমন ছিল তেমনি আছে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে,
"আমার পার্সোনাল চকলেট কখন পাবো? এসব কি লাগিয়েছ স্টুপিট?"
কথাটা বলে আবারও এগোতে নিলে মাইরা দু'হাতে তার ঠোঁট চেপে অসহায় কণ্ঠে বলে,
"আর না।"
ইরফান মাইরার চোখের দিকে তাকায়। বিরক্তি কণ্ঠে বলে,
"ডোন্ট ডিস্টার্ব মি।"
কথাটা বলে মাইরার হাত সরিয়ে দেয়। এরপর আবারও নিজের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়। মাইরার কান্না পায়। কি শুরু করেছে এই লোক। ছটফট করে। ইরফান এবার মাইরার লেহেঙ্গার পার্ট বাম কাঁধ থেকে ধীরে ধীরে অনেকটা নামিয়ে দেয়। মাইরা দু'হাতে ইরফানকে গায়ের জোরে ধাক্কা দেয়। ইরফান বুঝতে না পারায় সামান্য পিছিয়ে যায়। মাইরার দিকে রেগে তাকায়। মাইরার গাল চেপে দাঁতে দাঁত চেপে বলে,
"স্টুপিট কি প্রবলেম?"
মাইরার বন্ধ চোখের পাতা বেয়ে পানি গড়িয়ে পড়ে। ইরফান মাইরার গালে ভেজা অশ্রু দেখে মাইরার গাল ছেড়ে দেয়। মাইরার কাঁধের দিকে চোখ পড়লে দেখল অনেকটা নামানো। ঢোক গিলে মাইরার মুখপানে তাকায়। বিরক্তির নিঃশ্বাস ফেলে
ডান হাতে মাইরার জামা টেনে কাঁধ ঢেকে দেয়। বা হাতে মাইরাকে নিজের সাথে জড়িয়ে মাইরার জামার চেইন লাগিয়ে দেয়। এরপর দু'হাতের আঁজলায় মাইরার মুখ নিয়ে মৃদুস্বরে বলে,
"ডোন্ট ক্রাই। কিছু করছি না।"
কথাটা বলে দু'হাতে মাইরার ভেজা গাল মুছে দেয়। মাইরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান শান্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা চোখ নামিয়ে মিনমিন করে বলে,
"স্যরি!"
ইরফান অবাক হয় মাইরার মুখে স্যরি শব্দটা শুনে। কিছু একটা ভেবে মাইরার আড়ালে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। মৃদুস্বরে বলে,
"ইট'স ওকে।"
ইরফানের ফোন বেজে ওঠে। ছেলেটা বিরক্ত হলো। ডান হাতে পকেট থেকে ফোন বের করে তার বাবার কল দেখে রিসিভ করে।
"ইরফান তুমি কোথায়? এদিকে আসো। কাজ আছে।"
ইরফান ছোট্ট করে বলে,
"ওকে।"
এরপর মাইরাকে ছেড়ে দেয়। তাওয়াল নিয়ে মাইরার মুখের উপর ছুঁড়ে মেরে বলে,
"শাওয়ার নাও। ফাস্ট।"
মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। সে শাওয়ার নিলে এই বিয়ে বাড়িতে তাকে কেমন ফকিন্নি ফকিন্নি লাগবে না? ইরফানের কেন যেন রাগ লাগলো। চোখের পলকে মাইরাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে শাওয়ার ছেড়ে দেয়। মাইরা চেঁচিয়ে ওঠে।
ইরফান নিজেও শাওয়ারের নিচে দাঁড়িয়ে দু'হাতে মাইরাকে জড়িয়ে ধরে। মুখ নামিয়ে মাইরার গলায় মুখ গুঁজে দেয়। মাইরা কেঁপে ওঠে। তবে ইরফানকে সরানোর চেষ্টা করল না। ইরফান মাইরার গলার ভাঁজে ছোট্ট ছোট্ট অসংখ্য চুমু আঁকে। হঠাৎ-ই সর্বশক্তি দিয়ে দাঁত বসায় গলার নিচে। মাইরা ব্য'থায় গুঙিয়ে ওঠে। ইরফান ছাড়লো না। একচুল ছাড়লো না। ওভাবেই কতক্ষণ যে ধরে রাখলো। মাইরার মনে হচ্ছে জায়গাটা কেটে খুলে পড়ে যাবে। মেয়েটি ফুঁপিয়ে ওঠে। ইরফান তবুও ছাড়লো না। ঝর্ণার পানির নিচে মাইরাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে দু'জন ভিজছে। মাইরা ফুঁপিয়ে কাঁদে। ইরফান মাইরার গলার নিচে বসানো দাঁত ছাড়ে না। বেশ অনেকক্ষণ পর নিজের মুখে নোনতা স্বাদ লাগলে ইরফান শুষে নেয় নোনতা তরলটুকু পানিসহ। এরপর মাইরাকে ছেড়ে শাওয়ার অফ করে দেয়। মাইরা মাথা নিচু করে দাঁড়িয়ে। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। গলায় ভীষণ ব্য'থা করছে। ইরফান ডান হাতে তার মুখে লেগে থাকা পানি ঝেড়ে নিল। এরপর মাইরার গলার নিচে কা'ম'ড়ের স্থানটায় আলতো হাতে স্পর্শ করলে মাইরা ব্য'থায় আর্তনাদ করে ওঠে।
ইরফান কিছু বললো না। ভেজা গায়েই ওয়াশরুম থেকে বেরিয়ে কাভার্ড থেকে মাইরার একটা জামা নিয়ে বাড়িয়ে দেয় মাইরার দিকে। মাইরা হঠাৎ-ই রেগে ইরফানের উপর হামলে পড়ে। অসংখ্য কিল ঘুষি দিতে দিতে কাঁদতে কাঁদতে বলে,
"অ'স'ভ্য লোক আমায় ছিঁড়ে খেতে চান? আমি ব্য'থা পেয়েছি। খ'বি'শ লোক।"
ইরফান মাইরাকে আটকালো না। মাইরার দিকে শান্ত চোখে চেয়ে বলে,
"স্টুপিট গার্ল।"
মাইরা হাঁপিয়ে গিয়ে ইরফানের বুকে মাথা ঠেকিয়ে ফুঁপিয়ে কাঁদে। সে যে কেন কাঁদছে বুঝতে পারছে না। ইরফান মাইরাকে বা হাতে জড়িয়ে ডান হাতে তাওয়াল তুলে নিয়ে মাইরার চুলগুলো মুছে দিতে থাকে। এরপর মাইরার কাঁধ থেকে জামা নামিয়ে দিলে মাইরা দ্রুত ইরফানের থেকে দূরে সরে দাঁড়িয়ে বলে,
"কি করছেন?"
ইরফান ভাবলেশহীন ভাবে বলে,
"চেঞ্জ করিয়ে দিচ্ছি। কাম।"
মাইরা দু'হাতে চোখ মুছে মিনমিনে গলায় বলে,
"আমি করছি। আপনি যান প্লিজ!"
ইরফান গম্ভীর গলায় বলে,
"দু'মিনিটে না বেরোলে দরজা ভেঙে নিজ হাতে চেঞ্জ করিয়ে দিব।"
কথাটা বলে মাইরার জামা মাইরার মাথার উপর ছুঁড়ে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়।
মাইরা খুব অল্প সময়েই চেঞ্জ করে, চোখমুখ থেকে সব মেকাপ উঠিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখল ইরফান ভেজা পাঞ্জাবি বদলে সাদা শার্ট আর ব্রাউন কালার প্যান্ট গায়ে জড়িয়ে নিজেকে পরিপাটি করে নিয়েছে।
ইরফান শার্টের হাতা গুটিয়ে ড্রয়ার থেকে মলম বের করে মাইরার দিকে এগিয়ে আসে। ফর্সা গলায় কা'ম'ড় দেয়া স্থানটা কেমন লাল হয়ে ফুলে উঠেছে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে ডান হাতে জায়গাটায় মলম লাগিয়ে দেয়। মাইরা চোখমুখ কুঁচকে নেয় ব্য'থায়। ইরফান চুপচাপ তার কাজ শেষ করে মলম রেখে দেয়।
মাইরার মাথায় তাওয়াল পেঁচানো। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান মাইরার মাথায় পেঁচানো তাওয়াল টান মেরে খুলে দেয়। ভেজা চুলগুলো ঝরঝর করে পিঠে ঝরে পড়ে। ইরফান মাইরার মুখ দু'হাতের আঁজলায় নিয়ে সময় ব্যয় না করে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে।
মাইরা কেঁপে ওঠে। দু'হাতে ইরফানের বুকের কাছের শার্ট খামচে ধরে। কিছুক্ষণ পর ইরফান মাইরাকে ছেড়ে ঠাণ্ডা গলায় বলে,
"ইট'স মাই পোর্সোনাল চকলেট। এর উপর ফালতু প্রলেপ দিলে থা'প্প'ড় দিয়ে সব দাঁত ফেলব, স্টুপিট।"
এরপর মাইরাকে ছেড়ে টেবিলের উপর থেকে হাতঘড়ি নিয়ে হাতে পড়তে পড়তে ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ায়। মাইরা চুপচাপ বেডের উপর বাম কাত হয়ে শুয়ে পড়ে। এই ফকিন্নির বেশে সে বেরোবে না। তার চেয়ে ঘুমিয়ে নিক, সেই ভালো। এই লোকের তো তার সুখ সহ্য হয় না।
ইরফান আড়চোখে মাইরাকে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। বিয়ে বাড়িতে অনেকে ছেলেরা এসেছে। যারা অলরেডি মাইরাকে কত হাজার বার যে দেখেছে ভাবতেই মেজাজ বিগড়ে যায়। এর প্রতিফলন ঘটিয়েছে হয়তো বাইট দিয়ে।
সবচেয়ে বড় কথা এখানে নাছিম এসেছে। ওর বার্ডফ্লাওয়ার কে আর একবার বার্বি ডল ডাকলে সে ভরা বিয়ে বাড়িতেই মারপিট শুরু করত, যা সে চায়নি। তাছাড়া সবাইকে পিটিয়ে হাত নোংরা করার চেয়ে তার বার্ডফ্লাওয়ার ঘরে থাকুক। সেও নিশ্চিন্তে কাজ করুক।
~~
ফাইজ স্টেজে বসেছে। শুদ্ধ বেশ কিছুক্ষণ ফাইজের পাশে দাঁড়িয়ে পায়চারি করল। আশেপাশে চোখ বুলিয়ে ফাইজের উদ্দেশ্যে বলে,
"শা'লা স্বার্থপর। একা একা বিয়ে করতে ক'ষ্ট লাগছে না?"
ফাইজ বিরক্ত হয়ে বলে,
"বা'ল যা ভাগ তো। কবুল বলার আগে তোর ছায়া আমার উপর ফেলিস না। ব্রিটিশ এর দাদা।"
শুদ্ধ কটমট দৃষ্টিতে তাকায় ফাইজে দিকে। বিরক্ত হয়ে বাড়ির ভেতর পথ ধরে।
মিশকা শুদ্ধর খালাতো বোন। যার আপন ভাই সাহেল। আর ইরফানের বড় ফুপিয় মেয়ে। সে কিছুক্ষণ আগেই বিয়ে বাড়িতে এসেছে। তার ভাই হসপিটাল। মা আছে সেখানে। তার মা-ই তাকে জোর করে পাঠালো এখানে। কেউ ইনায়ার বিয়েতে না থাকলে খা'রা'প দেখায়। মিশকার কোলে একটা ছয় মাসের বাচ্চা। শুদ্ধ বাড়ির ভেতর পা রাখলে মিশকার সাথে দেখা হয়ে যায়। শুদ্ধ হেসে বলে,
"আপু কেমন আছো?
বাচ্চাটার গাল টেনে বলে, "এর নাম যেন কি?"
মিশকা তার ছেলের দিকে চেয়ে বলে,
"মিরাজ।"
শুদ্ধ বাচ্চাটাকে কোলে নিয়ে বলে,
"দুলাভাই এসেছে?"
"এসেছে। বাইরে গেল।"
শুদ্ধ বাচ্চাটার গালে দু'টো চুমু খেয়ে হাসে। একটু দূরেই চোখ পড়লে ফারাহকে দেখে হাসি মিলিয়ে যায়। ফারাহ ভেজা চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ এই ব্যাপারে ফারাহকে জ্বালালো না, বরং দ্রুত বাচ্চাটাকে মিশকার কোলে দিয়ে কিছু না বলেই ফারাহের দিকে এগিয়ে যায়। ফারাহ শুদ্ধকে তার দিকে এগিয়ে আসতে দেখে দ্রুত পায়ে এগিয়ে যেতে নিলে শুদ্ধ একপ্রকার দৌড়ে ফারাহ'র হাত টেনে ধরে। ফারাহ হাত মুচড়িয়ে বলে,
"আমার হাত ছাড়ো।"
শুদ্ধ বোঝানোর স্বরে বলে,
"তুমি আবার আমায় ভুল বুঝছো কেন ফারাহ?"
ফারাহ ভেজা কণ্ঠে হাত মোচড়াতে মোচড়াতে বলে,
"বুঝিনি, হাত ছাড়ো আমার।"
শুদ্ধ বোঝানোর স্বরে বলে,
"দেখো ওর একটা বাচ্চাও হয়ে গিয়েছে। আমার তো ছেলের মতো। ওকে আদর করেছি। তুমি চাও ওকে কোলে নিতে?"
ফারাহ বিরক্তি কণ্ঠে বলে,
"আমার বাচ্চা ভালো লাগে না। আমার হাত ছাড়ো।"
শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। ফারাহ'র হাত টেনে নিয়ে যেতে যেতে বলে,
"তুমি মিথ্যা বলতে একদমই কাঁচা ফারাহ।"
বলতে বলতে মিশকার সামনে গিয়ে দাঁড়ায়। এরপর শুদ্ধ মিশকার উদ্দেশ্যে বলে,
"আপু আমার হবু বউয়ের কোলে তোমার বাচ্চাটাকে দাও তো। একটু অভিজ্ঞতা হবে তাহলে।"
শুদ্ধর হবু বউ সম্মোধনে ফারাহ'র কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়।
ফারাহকে দেখে মিশকা একটু বিব্রতবোধ করে। ফারাহ'র সাথে অনেক আগে কেমন জ'ঘ'ণ্য বিহেভ করেছিল ভেবেই এমন লাগলো। তবে নিজেকে সামলে তার বাচ্চাকে ফারাহ'র দিকে এগিয়ে দিলে বাচ্চাটাও হাত মেলে দেয় ফারাহ'র দিকে। ফারাহ ছোট্ট বাচ্চাটির তার কাছে আসার আবেদন ফিরিয়ে দিতে পারলো না। বরং খুশিই হলো। কোলে নিয়ে বাচ্চাটির দিকে তাকিয়ে মৃদু হাসে।
শুদ্ধ হেসে তাকিয়ে আছে ফারাহ'র দিকে। পকেট থেকে ফোন বের করে ফটাফট ফারাহ আর বাচ্চাটাির অনেকগুলো পিক উঠাতে ব্যস্ত হয়। ফারাহ রেগে বলে,
"কি করছ?"
শুদ্ধ হেসে বলে,
"তোমাকে এতোক্ষণ জ'ঘ'ণ্য লাগছিল, বাচ্চাটাকে নিয়ে একটু ভালো লাগছে। এই সুযোগে তোমার পিক উঠিয়ে নিচ্ছি। মিশকা আপু তার বাচ্চাকে নিয়ে নিলে আবারও তোমার সৌন্দর্য হারিয়ে যাবে।"
ফারাহ মিশকার কোলে বাচ্চাটি দিয়ে ধুপধাপ পা ফেলে এগিয়ে যায়। শুদ্ধ ফারাহ'র পিছু পিছু যায়। মিশকা হাসলো। শুদ্ধর সাথে যে কোনো ঘটনা ঘটেছিল সে তো ভুলেই গিয়েছিল বলতে গেলে। ফারাহকে দেখে মনে পড়ল।
~
ফারাহ ইনায়ার ঘরে এসে দেখল মিশকা মেয়েটা ইনায়ার পাশে বসে আছে। ইনায়া বলে ওঠে,
"ফারাহ আপু এসো। আমাদের মাঝে দু'টো মিশকা। একজনকে ডাকলে আরেকজন শোনে। ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং।"
ইনায়ার মামাতো বোন মিশকা বলে ওঠে,
"তোর মাথায় তোর ফুফাতো ভাই রাতুললাইয়ার মতো গোবর ভরা তাই উল্টাপাল্টা করিস।"
মিশকার কথায় সবাই হেসে ফেলল। ইনায়া কটমট দৃষ্টিতে মিশকার দিকে চেয়ে থাকে। ইনায়ার ফুফাতো বোন মিশকা ইনায়াকে একহাতে জড়িয়ে বলে,
"আরে আপু আজকে ওর বিয়ে। আজকের দিনটা ওকে ছাড় দাও তোমরা।"
ফারাহ'র ভালো লাগলো না। যত যাইহোক। দিনশেষে এই মেয়েকে তার পছন্দ না। একটুও পছন্দ না। নিরবে ঘর থেকে বেরিয়ে যায়।
ইনায়ার ঘর থেকে বেরিয়ে ফারাহ মাইরাকে খুঁজছে। অনেকক্ষণ আগে ইনায়ার ঘর থেকে বেরিয়েছে মাইরা। বললো খোঁপা খুলে গিয়েছে, পাঁচমিনিটে আসছে। অথচ ঘণ্টা পার হলো। এখনো তো আসলো না। হাঁটতে হাঁটতে দেখল শুদ্ধ ইরফানদের ড্রয়িং রুমে সোফায় গা এলিয়ে চোখ বুজে আছে। বেশ কিছুক্ষণ চেয়ে রইল। শুদ্ধকে ক্লান্ত লাগছে। ফারাহ এগিয়ে যাওয়ার আগেই একটি মেয়েকে দেখে দাঁড়িয়ে যায়। মেয়েটি শুদ্ধকে ডাকে। ফারাহ ভ্রু কুঁচকে চেয়ে আছে।
একটি মেয়ের ডাকে শুদ্ধ চোখ মেলে তাকায়। মেয়েটিকে সে চিনলো না। তবে ইরফানের মামা বাড়ির দিকের কোনো আত্মীয় হবে হয়তো। শুদ্ধ ভ্রু কুঁচকে কিছু বলার আগেই মেয়েটি হাত বাড়িয়ে বলে,
"হাই ভাইয়া, আমি লিয়ানা। আপনি?"
শুদ্ধ হাসলো না। বিরক্ত হলো। বিয়ে বাড়ির এতো কাজ রে! ভীষণ ক্লান্ত লাগছে। আশেপাশে এমন কেউ নেইও তাকে এক গ্লাস শরবত দেয়ার মতো। কিন্তুু এই মেয়ের কাছে চাইলো না। হাবভাব ভালো না। কিছু না বলেই আবারও চোখ বুঝল। মেয়েটা বোকা চোখে তাকালো শুদ্ধর দিকে।
একটু পর শুদ্ধ শরীর টানা দিয়ে চোখ মেলে মেয়েটাকে এখনো তার দিকে তাকিয়ে থাকতে দিকে এক রামধমক দেয়ার জন্য মুখ খুলতে নিয়েও চেপে গেল একটু দূরে ফারাহকে দেখে। হাজার ক্লান্তির মাঝেও একটু শান্তি লাগলো। ঠোঁটের কোণে হাসি ফুটলো। অতঃপর মিটিমিটি হেসে মেয়েটির দিকে চেয়ে একটু শব্দ করে বলে,
"আমি শুদ্ধ। এক গ্লাস ঠাণ্ডা শরবত খাওয়াও তো সুন্দরী।"
মেয়েটি খুশি হলো। এই বাড়িতে তার বহুবার আসা হয়েছে। ইরফানের মাকে খুব ভালোই চেনে। ইনায়ার সাথে তার ভালো সম্পর্ক। এজন্য ইনায়ার বিয়েতে তার আসা। এখন স্বার্থক লাগছে। শুদ্ধকে সে চেনে। ভালো লাগে তার এই ছেলেকে। শুদ্ধ হয়তো তাকে চেনে না। শুদ্ধর এতো সুন্দর সম্মোধনে একটা আবদার পেয়ে মেয়েটা একপ্রকার মনে মনে নাচতে নাচতে যায়। ফারাহ কটমট দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে আছে। সে গটগট পায়ে রান্না ঘরের দিকে গেল। গিয়ে দেখল মেয়েটি শরবত বানাতে লেগে পরেছে। ফারাহ ইরফানের মাকে বলল,
"আন্টি গরম পানি আছে?"
রুমা নেওয়াজ ফারাহকে রান্নাঘরে দেখে বলে,
"আরে আম্মু তুমি এখানে এসেছ কেন?"
ফারাহ মেয়েটির দিকে তাকালো। হাত নিশপিশ করছে ঠাস করে থা'প্প'ড় দেয়ার জন্য। শুদ্ধর জন্য কেন শরবত বানাবে এই ভেবে।
রুমা নেওয়াজ ভাবলেন গরম পানি দিয়ে হয়তো কিছু করবে। কাজের চাপে জিজ্ঞেস না করে একটা গ্লাসে অর্ধেক টা গরম পানি নিয়ে ফারাহের দিকে এগিয়ে দেয়। ফারাহ গ্লাস টা নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে শুদ্ধর কাছে এসে দাঁড়ায়। শুদ্ধ ফারাহকে দেখে বলে,
"ফারাহ, সুন্দরী টার কি শরবত বানানো হলো?"
ফারাহ চোখের পলকে শুদ্ধর বা পায়ের হাঁটু বরাবর গরম পানি ঢেলে দেয়। শুদ্ধ চেঁচিয়ে ওঠে। আশেপাশে অনেক মানুষ আছে। যদিও তারা এক কোণার দিকে। অনেকেই তাকালো শুদ্ধর চেঁচানোয়। শুদ্ধ এদিক-ওদিক তাকিয়ে নিজেকে দমালো। বসা থেকে দাঁড়িয়ে অসহায় মুখ করে বলল,
"কি করলে এটা? উফ! কি ছিল মগে?"
ফারাহ কটমট দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে,
"সুন্দরীর হাতের শরবত ঢেলে এবার পা ঠাণ্ডা কর।"
শুদ্ধ পা নাড়ায়। ইশ! তার হবু বউটা শুধু তাকে জ্বালাচ্ছে। অসহায় কণ্ঠে ডাকে,
"ফারাহ? পা জ্বলছে তো!"
ফারাহ পাত্তা দিল না। হাতের মগ টেবিলের উপর রেখে দিল। গরম পানি নিয়ে আসলেও শুদ্ধর পায়ে ঢালার আগে বেসিনের নল থেকে ঠাণ্ডা পানি মিশিয়ে নিয়েছিল। তবে ভালোই গরম ছিল। একটু ছ্যাঁকা তো দিতেই হতো। অ'স'ভ্য ছেলে, শুধু তাকে জ্বালাতে আসে। এবার থেকে সেও পুড়িয়ে ছাড়বে।
একটু দূরেই সামিয়া দাঁড়িয়ে। একবার ফারাহ'র দিকে তাকায়, আরেকবার শুদ্ধর দিকে তাকায়। মেয়েটা ঢোক গিলল। শুদ্ধর সাথে ফারাহ'র কি সম্পর্ক সেটা ভেবেই কেমন করে যেন তাকিয়ে থাকলো। আবার ভাবলো হয়তো চেনাজানা কেউ। সে তো শুদ্ধর পরিচিত সবাইকে চেনে না।
একটু পর রান্নাঘর থেকে লিয়ানা মেয়েটা হাতে শরবত এনে শুদ্ধর দিকে এগিয়ে দিলে শুদ্ধ ফারাহ'র দিকে তাকায়। ফারাহ কটমট দৃষ্টিতে এই মেয়ের দিকে চেয়ে আছে। শুদ্ধ মেকি হেসে ফারাহকে ইশারায় দেখিয়ে দিয়ে বলল,
"ওকে দাও। আমি খেয়েছি।"
কথাটা বলে আবারও সোফায় বসল। চোখমুখ কুঁচকে পা মেলে দিল। ইশ! তার হবু বউটার এতো তেজ! শুধু তাকে পোড়ায়!
ফারাহ অনেকটা এগিয়ে গেলে সামিয়া মেয়েটাকে দেখে দাঁড়িয়ে যায়। তখনই সেখানে শুদ্ধর মা এসে দাঁড়ায়। ফারাহকে তিনি চিনেন। এর আগেও দেখেছে। তার ছেলের বন্ধু ফাইজের বোন ফারাহ। আর এখন তো তাদের মেয়ে ইনায়ার ননদিনী। শুদ্ধর মা হেসে বলেন,
"ফারাহ আম্মু কেমন আছো?"
ফারাহ শুদ্ধর মাকে দেখে ছোট্ট করে সালাম দেয়। মৃদু হেসে বলে,
"আলহামদুলিল্লাহ ভালো আন্টি। আপনি কেমন আছেন?"
শুদ্ধর মা মৃদু হেসে বলে,
"ভালো আছি মা। তুমি একা একা এখানে কি করছ?"
"এমনিতেই এসেছিলাম আন্টি।
আড়চোখে সামিয়ার দিকে তাকায়। মেয়েটা এভাবে শুদ্ধর মায়ের পাশ ঘেষে আছে কেন বুঝল না। মাইরা বলল মেয়েটা তার আম্মাজানের বউমা। কৌতুহল দমাতে না পেরে আমতা আমতা করে সামিয়াকে ইশারা করে জিজ্ঞেস করে,
ও আপনার কে হয় আন্টি?"
তৃণা বেগম সামিয়ার এক হাত ধরে বললেন,
"এটা আমার বউমা। তুমি তো শুদ্ধকে চিনো। তোমার ভাইয়ের বন্ধু। সামিয়া ওর বউ।"
ফারাহ বিস্ময় নিয়ে সামিয়া মেয়েটার দিকে তাকায়। সামিয়া মৃদু হেসে তাকিয়ে আছে ফারাহের দিকে। ফারাহ ঢোক গিলল। কোনোরকমে বলে,
"উনার বিয়ে..."
তৃণা বেগম কথার মাঝেই মৃদু হেসে বলে,
"ঠিক করে রেখেছি। আমাদের ইনায়ার বিয়ের পর পরই ছেলেটার হাতে বউ তুলে দিব।"
ফারাহ কি বলবে বুঝতে পারছে না। তৃণা বেগম শুদ্ধর খালার ডাকে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলেন,
"তোমরা এদিকে আসো মা।"
ফারাহ'র সামিয়ার অনামিকা আঙুলে একটা আংটি চোখে পড়ল। মেয়েটার চোখ ঝাপসা। ঢোক গিলে সামিয়াকে জিজ্ঞেস করে,
"আপু একটা কথা জিজ্ঞেস করি?"
সামিয়া মাথা নেড়ে বলে,
"জ্বি আপু বলুন।"
ফারাহ চোখ বুজে দুঃখ মিশ্রিত শ্বাস নেয়। এরপর বলে,
"তোমার হাতের এই আংটি কে দিয়েছে?"
সামিয়া হেসে জবাবে বলে,
"তৃণা আম্মায় দিয়েছে আপু, তার ছেলের জন্য।"
ফারাহ'র শরীর অসাড় হয়ে আসে। মাথা ঝিমঝিম করছে। শুদ্ধর মাকে আম্মা ডাকতে শুরু করে দিয়েছে?
সামিয়া সেখানে আর দাঁড়ালো না। সময় ব্যয় না করে শুদ্ধর মায়ের পিছু পিছু যায়। মেয়েটা একা একা। সেভাবে কাউকে না চেনায় শুদ্ধর মায়ের সাথে সাথেই থাকছে।
এদিকে ফারাহ'র পা যেন টলছে। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। কি শুনল সে? পিছু ফিরে দূরে বসা শুদ্ধর দিকে তাকায়। ধীর পায়ে এগিয়ে যায়, পা চলছে না, তবুও টেনেই নিয়ে যায়। শুদ্ধর পাশে দাঁড়িয়ে কান্না মিশ্রিত গলায় ডাকে, "শুদ্ধ ভাই?"
শুদ্ধ পা মেলে বসে ফোন স্ক্রোল করছিল। ফারাহ'র অন্যরকম কণ্ঠ শুনে মাথা তুলে তাকায়। ফারাহ'র চোখমুখ লাল, সাথে চোখের পানিতে গাল ভেজা।
শুদ্ধ ভ্রু কুঁচকে চায় ফারাহ'র দিকে। এভাবে কাঁদছে কেন মেয়েটা? দ্রুত বসা থেকে দাঁড়িয়ে প্যান্টের পকেটে ফোন রেখে বলে,
"কাঁদছ কেন ফারাহ? কি হয়েছে?"
ফারাহ'র চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ আশেপাশে তাকায়। এরপর ফারাহ'র দিকে তাকায়। তাকে মলম লাগাতে না পারলে ফারাহ যে কান্না করে তা তো জানে শুদ্ধ।
গলায় নামিয়ে বলে,
"ফারাহ কান্না কর না। দেখ অনেক মানুষ। আমার পায়ে তেমন জ্বলছে না। এমনি ঠিক হয়ে যাবে। প্লিজ কান্না থামাও।"
ফারাহ নিরব চোখে শুদ্ধর দিকে চেয়ে টুপটুপ করে অশ্রু বিসর্জন দেয়। শুদ্ধ কপাল চাপড়ালো। এই মেয়েকে নিয়ে আর পারা যায় না। ফারাহ'র হাত তার ডান হাতের মুঠোয় নিয়ে এগিয়ে যেতে যেতে বলে,
"আচ্ছা আসো। নিজ হাতে মলম লাগিয়ে দিও। তবুও কান্না থামাও।"
এই বাড়িতে শুদ্ধর বরাদ্দকৃত রুমে গিয়ে ড্রয়ার থেকে একটা মলম এনে বেডের উপর বসে। পা মেলে বা পায়ের প্যান্ট উপরে তুলতে নেয়, আর বলে,
"নাও মলম লাগাও। নিজেই পোড়াও, নিজেই কাঁদো। এতো প্রেম কোনখানে রাখি আমি!"
ফারাহ হঠাৎ-ই শব্দ করে কেঁদে দেয়। শুদ্ধ থতমত খেয়ে তাকায় ফারাহ'র দিকে। দ্রুত বেড থেকে নেমে ফারাহ'র সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে,
"ফারাহ কি হয়েছে?"
ফারাহ'র কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে। শুদ্ধ বিস্ময় কণ্ঠে বলে,
"ফারাহ কান্না থামাও। এটা বিয়ে বাড়ি। বাড়ি ভর্তি মানুষ। কেউ শুনে ফেলবে তো।"
ফারাহ শুনলো না। কাঁদতে কাঁদতে বিড়বিড় করে কি যেন বলে। শুদ্ধর কপালে চিন্তার ভাঁজ। ফারাহ তো এভাবে কাঁদার মেয়ে নয়। বিচলিত হলো। তার ফারাহ এভাবে কাঁদছে কেন? সেও তো কাঁদায়। এভাবে তো কাঁদে না। এতো দুঃখ থাকে না সে কান্নায়। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে,
"ফারাহ প্লিজ এভাবে কান্না কর না। কি হয়েছে তোমার? এদিকে কেউ চলে আসলে আমাদের উল্টাপাল্টা ভাববে।"
ফারাহ আগের মতোই কাঁদতে থাকে। শুদ্ধ দোনোমনা করে দু'হাতে ফারাহ'র গাল আগলে নিয়ে অসহায় কণ্ঠে বলে,
"আমার কাজে বেশি ক'ষ্ট পেয়েছ? ওই মেয়েকে আমি চিনিনা ফারাহ। বিলিভ মি, ও একদমই সুন্দরী নয়। আর কাউকে সুন্দরী বলব না।
একটু থেমে বলে,
মিশকা আপুর সাথে কথা বলেছি বলে ক'ষ্ট পেয়েছ? আর বলব না, তার বাচ্চার সাথেও বলব না। পাক্কা।
প্লিজ কান্না অফ কর।"
ফারাহকে আগের মতোই কাঁদতে দেখে শুদ্ধর মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। মৃদুস্বরে বলে,
"আমার ফারাহ। প্লিজ কান্না থামাও। এভাবে কাঁদলে আমার ক'ষ্ট হয়।"
ফারাহ পিটপিট করে তাকায় শুদ্ধর দিকে। দু'হাতে শুদ্ধকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে বলে,
"তুমি খুব খা'রা'প শুদ্ধ ভাই। সবসময় আমাকে কাঁদাও।"
শুদ্ধ ফারাহ'রর দু'গাল মুছে দিয়ে বলে,
"আচ্ছা আর কাঁদাব না। কেন কাঁদছ এবার বলো।"
ফারাহ রেগে শুদ্ধর হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। শুদ্ধ কিছু বলল না। সে ফারাহ'র দিকে অবাক হয়ে চেয়ে আছে। ফারাহ কাঁদতে কাঁদতে মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ে। শব্দ করে কাঁদে। শুদ্ধর বুকের বা পাশে কেমন চিনচিন করল। ফারাহ'র এই কান্নায় এতো দুঃখ মেশানো কেন? তার ভালোবাসার কান্নাময় বেদনা ছেলেটাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল যেন। দ্রুত ফারাহ'র সামনে হাঁটু মুড়ে বসে কোমল স্বরে ডাকে,
"ফারাহ?"
ফারাহ দু'হাতে মুখ লুকিয়ে কাঁদতেই থাকে। শুদ্ধ ফারাহ'র মুখ জোর করে উঠিয়ে মৃদুস্বরে বলে,
"কেউ কি কিছু বলেছে তোমায়? কোনো ছেলে ডিস্টার্ব করেছে?
একটু থেমে বলে, সৌরভ কিছু করেছে?"
ফারাহ কিছুই বলে না। শুদ্ধর নিজেকে কেমন দিশেহারা লাগে। আবারও বলে,
"আমার ফারাহ, প্লিজ বলো কি হয়েছে তোমার? আমার কোনো কাজে অনেক বেশি কষ্ট পেয়েছ? কোন কাজ বলো? আমি আর করব না সে কাজ। একবার যাস্ট বলো আমাকে।"
ফারাহ'র কোনো রেসপন্স না পেয়ে শুদ্ধ অসহায় কণ্ঠে বলে,
"এই ফারাহ, আমার বুক ব্য'থা করছে কিন্তুু।"
ফারাহ হঠাৎ-ই হাঁটুতে ভর দিয়ে শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে দু'হাতে শুদ্ধর গলা জড়িয়ে শুদ্ধর কাঁধে মুখ গুঁজে দেয়। শুদ্ধ এক মুহূর্তের জন্য কেমন স্তম্ভিত হয়ে যায়। এই প্রথম ফারাহ এভাবে তাকে জড়িয়ে ধরল। ছেলেটা বোধয় কারেন্ট শক খেয়েছে, সেভাবে তব্দা খেয়ে কিছুক্ষণ চুপ করে রইল। ফারাহ শুদ্ধর গলায় মুখ গুঁজে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলে,
"তুমি খুব খা'রা'প শুদ্ধ ভাই। আমি তোমাকে একদম চাই না। তুমি শুধু কাঁদাও আমায়, শুধু ক'ষ্ট দাও, একটুও ভালোবাসো না আমাকে। তুমি একটুও ভালো নয়।"
শুদ্ধ ফারাহ'র অভিযোগ চুপ করে শুনলো। হাত বাড়িয়ে ফারাহকে জড়িয়ে ধরল না। বরং নিজের থেকে ফারাহকে ছাড়িয়ে নিয়ে দু'হাত ফারাহ'র গালে রেখে মৃদুস্বরে বলে,
"আর কাঁদাবো না, কিন্তুু তুমি শুধু এই কারণে কাঁদছ না, আমি জানি। কি হয়েছে বলো আমাকে।"
ফারাহ রেগে শুদ্ধর হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। সামিয়াকে আংটি দিয়ে দিয়েছে। আর এখানে তাকে দরদ দেখাতে এসেছে। কাঁদতে কাঁদতেই বসা থেকে দাঁড়িয়ে যায়। শুদ্ধ দ্রুত বসা থেকে দাঁড়িয়ে ফারাহ'র হাত টেনে বলে,
"ফারাহ বলে যাও প্লিজ! কি হয়েছে তোমার?"
ফারাহ জোর করে হাত ছাড়িয়ে নিয়ে রাগে চিৎকার করে বলে,
"হাত ছাড়ো তুমি আমার। ভাইয়ার বিয়ের পর এক সপ্তাহের মাঝেই আমি অন্য কাউকে বিয়ে করে নিব। তোমার মতো ছেলেকে জীবনেও চাই না আমার।"
শুদ্ধ রেগে যায়। ডান হাতে ফারাহ'র গাল শক্তহাতে চেপে বলে,
"এই জিভ রাখবো না আর একবার এসব ফা'ল'তু কথা বললে। বে'য়া'দব মেয়ে। আমাকে চাইতে বলেছি আমি? আমি চাই তো। এটাই যথেষ্ট। তোমাকে চাইতে হবে না আমাকে।"
ফারাহ চোখ নামিয়ে ফুঁপিয়ে কাঁদে। শুদ্ধ ফারাহ'র গাল ছেড়ে চোখ বুজে শ্বাস নেয়। নিজেকে দমিয়ে নেয়। এরপর চোখ খুলে দু'হাতে ফারাহ'র গাল আলতো ছুঁইয়ে অনুতপ্ত স্বরে বলে,
"স্যরি! ব্য'থা পেয়েছ?"
ফারাহ কিছু বলে না। নিরবে কেঁদে ভাসায়। শুদ্ধ আবারও আদুরে স্বরে জিজ্ঞেস করে,
"কি হয়েছে ফারাহ? বলো? না বললে শুধরাবো কি করে বলো তো? যে কারণে ক'ষ্ট পাচ্ছো, তার অস্তিত্ব রাখবো না। একবার শুধু বলো আমায়।"
ফারাহ কিছু বলল না। তার গালে রাখা শুদ্ধর দু'হাত তার দু'হাতে ঝাড়া মেরে ছাড়িয়ে নেয়। এরপর নিজের দু'হাতে মুখ মুছে ধুপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ অসহায় চোখে চেয়ে রইল। চোখ দু'টো কেমন লাল হয়ে গিয়েছে শুদ্ধর।
কি হয়েছে ফারাহ'র? সে তো বুঝতে পারছে না। মেয়েটার যা জেদ! বলছেনা মানে বলবেই না। এখন কি করবে সে? উফ! মাথা য'ন্ত্র'ণা শুরু হলো। এসব আর নেয়া যায় না।
________________
মাইরা ইরফানের ঘরের বেডের উপর হাঁটুতে থুতনি ঠেকিয়ে চুপ করে বসে আছে। ঘাড় উঁচিয়ে একবার ঘড়িতে সময় দেখল। বিকেল চারটে বাজে। তার কান্না পাচ্ছে। সে কতকিছু প্ল্যান করে রেখেছিল ইনায়ার বিয়ের জন্য। সব ভেস্তে দিয়েছে ওই লোকটা। সবাই মজা করছে, আর সে ঘরে শোক পালন করছে। ভাবতে ভাবতে সত্যিই সত্যিই চোখ থেকে পানি গড়িয়ে পড়ল।
কিছুক্ষণ আগে রিতা এসে ঘরে এক প্লেট খাবার দিয়ে গিয়েছে। খাবে না সে। ঘাপটি মেরে বসে আছে। ওই নির্দয় লোকটাই খাক, বাইরে ঘুরে বেড়াক। সব ওই লোকটদই করুক। সে কিছুই করবে না।
হঠাৎ-ই দরজা খোলার শব্দ পেয়ে মাইরা ডান দিকে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে ইরফানকে দেখে দ্রুত উল্টো ঘুরে শুয়ে চোখ বুজে নেয়। দেখবেই না এই অ'স'ভ্য লোককে।
ইরফান ঘরের দরজা আটকে দ্রুত পায়ে এগিয়ে আসে মাইরার দিকে। টেবিলে খাবার ভর্তি প্লেট দেখে বিরক্ত হলো। কমপক্ষে ৪৫ মিনিট আগে এর ঘরে খাবার পাঠিয়েছে অথচ এই স্টুপিট এখনো খায়নি।
গম্ভীর গলায় বলে,
"স্টুপিট খাওনি কেন?"
মাইরা ঘাবটি মেরে চোখ বুজে রইল। ইরফান মাইরার হাত ধরে টেনে বসিয়ে দেয়। ধমকে বলে,
"থা'প্প'ড় দিয়ে সব দাঁত ফেলব। কি প্রবলেম?"
মাইরা বিরক্ত হয়ে যায়। ইরফানের হাত ঝাড়া মেরে সরিয়ে রেগে বলে,
"খাবো না আমি। আপনি যান তো। অ'স'হ্য লোক একটা।"
কথাটা বলে আবারও ঠাস করে শুয়ে পড়ে। ইরফান রেগে যায়। এই হাঁটুর বয়সী মেয়ে তাকে রাগ দেখাচ্ছে। ব্যাপারটা হজম হয় না তার।
ইরফান আবারও টান মেরে মাইরাকে বসিয়ে দেয়। দাঁতে দাঁত চেপে বলে,
"আমাকে রাগিয়ো না। চুপচাপ খেয়ে নাও। ফাস্ট। আমাকে যেতে হবে।"
মাইরা চিল্লিয়ে বলে,
"তো যান। আপনাকে কে ধরে রেখেছে?"
ইরফান রেগে মাইরার গাল চেপে শক্ত কণ্ঠে বলে,
"স্টুপিট চিৎকার করছ কেন? খেতে বলেছি আমি।"
মাইরা কান্নার ভান করে ইরফানের বুকে ধাক্কা দিয়ে বলে,
"আমার খিদে পায়নি। খাবো না আমি। সরুন।"
ইরফান মাইরার গাল ছেড়ে দেয়। একটু পিছিয়ে গিয়ে গম্ভীর গলায় বলে,
"It's ok. I will eat. I am very hungry."
কথাটা বলে হাতঘড়ি খুলে টেবিলের উপর রাখলো। এরপর শার্টের বোতাম একে একে খুলতে লাগলো।
মাইরা পিটপিট করে চেয়ে আছে ইরফানের দিকে। খাওয়ার জন্য শার্ট খুলতে হয়? অবাক হয়ে বলল,
"তো খান। কিন্তুু আপনি কাপড় পরে খেতে পারেন না?"
ইরফান ভ্রু কুঁচকে মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে,
"নো। মানুষ খাওয়ার জন্য সব খুলে ফেলতে হয়।"
মাইরা অবাক হয়ে বলে,
"মানে? আপনি কোন মানুষকে খাবেন?"
ইরফান গায়ের শার্ট খুলে ছুঁড়ে ফেলে বলে,
"তোমাকে।"
মাইরা চোখ বড় বড় করে তাকায়। আমতা আমতা করে বলে,
"ম মা মানে?"
কথাটা বলে কোনোরকমে ধীরে ধীরে ডান দিকে সরে গিয়ে বেড থেকে নামতে গেলে ইরফান বেডের উপর উঠে মাইরাকে টেনে ঠাস করে শুইয়ে দেয়। মাইরা চিৎপটাং হয়ে পড়ে যায়। দ্রুত উঠতে নিলে ইরফান মাইরার উপর শুয়ে তার দু'হাতে মাইরার দু'হাত চেপে ধরে বেডের সাথে। মাইরা অসহায় কণ্ঠে বলে,
"হায় আল্লাহ! কি করছেন? ছাড়ুন আমায়।"
ইরফান মাইরার গলায় মুখে গুঁজে লম্বা শ্বাস টানে। মাইরা কেঁপে ওঠে। কান্নামাখা গলায় বলে,
"সরুন। আপনি কি ভারী! ভর্তা হয়ে গেলাম আমি।"
ইরফান মাইরার গলায় নাক ঘষে শীতল কণ্ঠে বিড়বিড়িয়ে বলে,
"ডোন্ট ডিস্টাব মি স্টুপিট। তোমাকে খেতে দাও।"
চলবে ইনশাআল্লাহ~~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#পর্ব_৪০
[Page - DrmShohagHoney]
শুদ্ধ দ্রুত ঘর থেকে বেরিয়ে ফারাহ'র হাত ধরে টেনে আবারও ঘরের ভেতর আনে। এরপর দরজা আটকে দেয়। ফারাহ চেঁচিয়ে উঠতে চাইলে শুদ্ধ ফারাহ'র মুখ চেপে বলে,
"ফারাহ বাচ্চামি করবে না। কেউ আসলে কি হবে? চুপ করে থাকো।"
কথাটা বলে শুদ্ধ ফারাহ'র মুখ থেকে হাত সরিয়ে নেয়। ফারাহ শব্দ করে চেঁচামেচি করল না। কিন্তুু রেগে বলল,
"আমাকে নিয়ে আসলে কেন?"
শুদ্ধ ভ্রু কুঁচকে বলে,
"কান্নার কারণ না বললে যেতে পারবে না। ফাস্ট বলো।"
ফারাহ মাথা নিচু করে থাকে। চোখ ভেজা। তার ভীষণ অস্বস্তি হচ্ছে। হঠাৎ-ই শুদ্ধর সামনে কিভাবে কাঁদলো, আবার নিজে থেকে জড়িয়েও ধরেছে, ভাবতেই তীব্র অস্বস্তিরা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল তাকে। শুদ্ধ রেগে বলে,
"ফারাহ? আমি আর কত বলব? কান্নার কারণ টা বলো আমাকে। নয়তো মার খাইয়ে কাঁদাবো এবার।"
ফারাহ ঢোক গিলে মাথা তুলে তাকায়। চোখের কোণে পানি। চাইছে না আর কাঁদতে। তবে মন তো শুনছে না। নাক টেনে বলে,
"তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও শুদ্ধ ভাই?"
ফারাহ'র কথা শুনে শুদ্ধ কেমন করে যেন তাকায়। ঠাণ্ডা গলায় উত্তর দেয়,
"আমি অন্যকে বিয়ে করতে চাই না ফারাহ। প্লিজ কান্না কর না। এভাবে কেউ কাঁদে?"
ফারাহ'র চোখ থেকে অবাধ্য নিরব অশ্রু গড়িয়ে পড়ে। কান্নামাখা গলায় বলে,
"তোমার তো এনগেজমেন্ট হয়ে গিয়েছে। তুমি তবুও বলছো তুমি অন্যকে বিয়ে করবে না। তুমি সবসময় শুধু মিথ্যা বলো।"
শুদ্ধ অবাক হয়ে তাকায় ফারাহের দিকে। কার সাথে তার এনগেজমেন্ট হয়েছে? বিস্ময় কণ্ঠে বলে,
"এসব উল্টাপাল্টা কথা তোমায় কে বলেছে ফারাহ?"
ফারাহ নাক টেনে বলে,
"ওই সামিয়াকেই তো তুমি বিয়ে করবে। ভাইয়ার বিয়ে হয়ে গেলেই করবে। আংটিও দিয়েছ সেই মেয়েকে।"
শুদ্ধ অবাক হয়। আংটি দিয়েছে? সামিয়া নামটা পরিচিত ঠেকল। একটু ভাবলেই মনে পড়ল তার মা এই নামটি বলেছিল তাকে, সেই মেয়েটাকে তার জন্য পছন্দ করছে। কিন্তুু সে তো নিষেধ করে দিয়েছিল তার মাকে। অথচ তার মা তাকে একটাবার কিছু না বলে সেই মেয়েকে আংটি পর্যন্ত দিয়ে দিয়েছে? এতো রাগ হলো, ফারাহ'র কথায় ভাবনার রেখে ফারাহ'র দিকে তাকালো।
ফারাহ ভেজা গলায় শুদ্ধর বুকে দু'হাতে ধাক্কা দিয়ে বলে,
আমি কিন্তুু তোমায় অন্যকাউকে বিয়ে করতে দিব না শুদ্ধ ভাই।
এরপর শুদ্ধর বুকে কপাল ঠেকিয়ে কান্নামাখা গলায় বলে,
ওই মেয়েকে কিন্তুু আমি ছাড়বো না বলে দিচ্ছি। তুমি অন্যকাউকে বিয়ে করলে আমি মরে যাব।"
শুদ্ধ ফারাহের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। নিজেকে সামলে দু'হাতে ফারাহের মুখ উঁচু করে ধরে। এরপর গাল মুছে দিয়ে মৃদুস্বরে বলে,
"এসব ফালতু কথা একদম বলবে না। আমার ফারাহ তুমি। আমার বুক খাঁচার বন্দিনী পাখি আমার ফারাহ। আমার ফারাহ পাখি ছাড়া আর কেউ আমার বউ হবে না, বুঝেছ তুমি?"
ফারাহ শুদ্ধর হাত আবারও ঝাড়া দিয়ে রেগে বলে,
"তুমি সব মেয়েদের পিছে পড়ে থাকো। সবাইকে সুন্দর বলো। সবার সাথে হেসে কথা বলো। শুধু আমার সাথে কথা বলো না ঠিক করে। শুধু কাঁদাও আমায়। আমায় সুন্দর বলো না।"
শুদ্ধর এতো রাগ, চিন্তার মাঝেও ফারাহ'র বাচ্চামি দেখে হাসি পায়। যেন কোনো বাচ্চাকে একটা চকলেট কম দিয়ে অন্য বাচ্চাকে একটা চকলেট বেশি দেয়ায় গাল ফুলিয়েছে এমন।
শুদ্ধ নিজেকে না দমিয়ে হঠাৎ-ই শব্দ করে হেসে ফেলে।
ফারাহ ভেজা চোখেই রেগে তাকায় শুদ্ধর দিকে। বাইরে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ালে শুদ্ধ পিছন থেকে ফারাহকে জড়িয়ে নেয়। ফারাহ কেঁপে ওঠে। শুদ্ধ ফারাহের ডান গালের সাথে তার বাম গাল লাগিয়ে ঠাণ্ডা গলায় বলে,
"সবাই শুধু সুন্দরী। আর আমার ফারাহ পাখি আগুন সুন্দরী।"
ফারাহ থম মেরে যায়। শুদ্ধ আবারও বলে,
"তুমি জানো, আমি কত অপেক্ষা করেছি তোমার জন্য। দুনিয়া উল্টে গেলেও আমার ফারাহ পাখি ছাড়া আর কেউ আমার বউ হবে না।"
ফারাহ নাক টেনে বলে,
"তুমি তো তোমার আম্মুর বাধ্য ছেলে। তোমার আম্মু ওই মেয়েকে পছন্দ করেছে। তুমি একটু পর আমায় আর মানবে না।"
শুদ্ধর রাগ হলো। ফারাহের আঙুলের ভাঁজে তার দু'হাতের আঙুল গলিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে,
"আমি যখন কাঁদাবো, তখন একটু একটু কাঁদবে। আর কখনো এভাবে এতো বেশি কাঁদবে না। বলেছি তো, আমার আগুন সুন্দরী ফারাহ পাখি ছাড়া আর কেউ আমার অর্ধাঙ্গিনী হবে না। মাকে ভালোবাসি। কিন্তুু বউ কে বাদ দিয়ে ভালোবাসি না। বুঝেছ?"
ফারাহ ঢোক গিলে বলে, "ছাড়ো আমায়।"
শুদ্ধ মৃদুস্বরে বলে,
"ইচ্ছে করছে না।"
ফারাহ নড়েচড়ে ওঠে রেগে বলে,
"ছাড়বে আমায়? দরদ দেখাবে একজনকে নিয়ে। বিয়ে করবে মায়ের পছন্দ করা মেয়েকে। ছেলে ছাড়া কেউ আংটি পরায় মেয়েকে? আমি তো বাচ্চা না। তুমি সব জানতে।"
কথাগুলো বলতে বলতে গলা ভেঙে আসে।
শুদ্ধ বিরক্ত হলো। ফারাহ'র গালের সাথে তার গাল ঘষে। ফারাহ কেঁপে ওঠে। শুদ্ধ ফারাহকে ছেড়ে ফারাহ'র সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে,
"আচ্ছা তাহলে সামিয়াকেই বিয়ে করব। কবে করব ডেটটা ফিক্সড করে দাও।"
ফারাহ শুদ্ধর বুকে ধাক্কা দিয়ে রেগে বলে,
"তুমি একটা অ'স'ভ্য ছেলে। আবার আমাকে কাঁদাচ্ছ।"
শুদ্ধ মৃদু হেসে ফারাহের দু'হাত তার দু'হাতে আঁকড়ে ধরে, দু'হাত জমা করে হাতে উল্টোপিঠে ঠোঁট ছুঁইয়ে বলে,
"ভালোবাসি ফারাহ পাখি।"
ফারাহ মাথা নিচু নেয়। শুদ্ধ মাথা নিচু করে রাখা ফারাহ'র দিকে তাকিয়ে বলে,
"আমি জানতাম না ফারাহ। আমি গ্রামের ছেলে, আমার মা গ্রামের। গ্রামে শহরের মতো কালচার না। মা শহুরে মানুষদের মতো এতোকিছু ভাবেনি। আমাকেও বলেনি। তুমি একটা প্রশ্নের উত্তর দিবে আমাকে?"
ফারাহ উত্তর করে না। শুদ্ধ নিজেই প্রশ্ন করে,
"আমার ভালোবাসা তুমি কি কখনো অনুভব করতে পারো না ফারাহ?"
ফারাহ মাথা নিচু করেই উত্তর দেয়,
"কিভাবে করব? তুমি আমাকে কখনো বলেছ নাকি বুঝিয়েছ?"
শুদ্ধ ভাবলো, আসলেই তো। সে কি কখনো বলেছে না-কি বুঝিয়েছে? উল্টে যখন থেকে বুঝেছে ফারাহ তার প্রতি উইক তখন থেকে শুধু অন্যদের নিয়ে জ্বালায়। ভারি অন্যায় হয়ে গিয়েছে এটা। মৃদুস্বরে বলে,
"তুমিও তো আমাকে বলোনি, বোঝাওনি,, তাহলে আমি কিভাবে বুঝলাম আমার ফারাহ পাখি আমায় অনেক বেশি ভালোবাসে?"
ফারাহ ঢোক গিলে বলে,
"আমি ভালোবাসি না কাউকে।"
শুদ্ধ হেসে বলে,
"ভালোবাসা হৃদয় দিয়ে অনুভব করতে হয় ফারাহ পাখি, বুঝেছ?"
ফারাহ নাক টেনে বলে,
"আমি জানি তুমি আমাকে ভালোবাসো।"
শুদ্ধ হেসে ফেলে। অতঃপর বলে,
"তবে এতো কাঁদলে কেন? এতো ইনসিকউর ফিল কেন কর?"
ফরাহ শুদ্ধর দিকে চেয়ে বলে,
"যখন আমি কোনো ছেলের কোলে উঠে বসে তোমায় বলব, আমি তো তোমায় ভালোবাসি, তুমি এখন অনুভব কর। তখন বুঝবে আমি কেন কেঁদেছি। হাত ছাড়ো আমার।"
মুহূর্তেই শুদ্ধর চোখেমুখে রাগ ভর করে। অতঃপর বলে,
"তুমি কার কোলে উঠবে?"
ফারাহ মুখ বাঁকিয়ে বলে,
"তোমাকে কেন বলব? তুমি কাউকে সুন্দরী বলার আগে আমার কাছে শুনতে আসো? কাকে সুন্দরী বলবে?"
শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় ফারাহ'র দিকে। শক্ত কণ্ঠে বলে,
"ভুলেও আমাকে জ্বালানোর জন্য ছেলে ঘটিত ব্যাপারে নিজেকে জড়িয়ো না। জান নিয়ে নিব একদম।"
ফারাহ কেঁপে ওঠে শুদ্ধর কথায়। শুদ্ধ ছেড়ে দিল ফারাহ'র হাত। চোখ বুজে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে ফারাহের দিকে চেয়ে বলে,
"তুমি চাইলে এখানে ঘুমাতে পারো। কেউ আসবে না। তবে দরজা আটকে ঘুমাও।"
ফারাহ নাক টেনে বলে,
"আমি ঘুমাবো না।"
"তাহলে রেস্ট নাও। যা চোখের পানি ন'ষ্ট করলে, আমি অবশ্য ভাগ্যবান। এভাবেই কাঁদবে আমার জন্য। তোমার মুখ থেকে তো মধু বের হয় না, নোনতা জল টুকুই নাহয় বের করো। কি আর করার! পোড়া কপাল আমার!"
ফারাহ রেগে বলে,
"তুমি আবার আমাকে উল্টাপাল্টা বলছো?"
শুদ্ধ হেসে বলে,
"কি বলো? আমার শব্দগুলো উল্টেপাল্টে গিয়েছে? কিন্তুু আমার কাছে তো প্রতিটা বাক্য গোছানোই লাগলো। আমার মনে হয়, আমার শোকে তোমার মাথার ছিটে কোনো দু'ষ্ট জ্বি'ন বসে পড়েছে। ওরা বসে বসে পজেটিভ আর নেগেটিভ তারগুলোর সংযোগ উল্টেপাল্টে দিয়েছে, তাই আমার সুন্দর সুগঠিত বাক্যগুলোকে তোমার উল্টাপাল্টা লাগছে। তোমার দু'ষ্টু জ্বি'ন তাড়ানোর একটা উপায় আছে আমার কাছে, উপায়টা হলো...
ফারাহ রেগে বলে,
"শুদ্ধ ভাই?"
শুদ্ধ হেসে বলে,
"আসলেই তোমার মাথার তার এলোমেলো হয়ে গিয়েছে ফারাহ, সিওর আমি। দেখ, যার বিয়ের খবর পেয়ে নাকের পানি চোখের পানি এক করলে, এখন তাকেই ভাই ভাই ডেকে চরম মূর্খতার পরিচয় দিচ্ছো।"
ফারাহ ভ্রু কুঁচকে শুদ্ধর দিকে চেয়ে বলে,
"তুমি যাবে?"
শুদ্ধ মন খা'রা'পের ভান করে বলে,
"জ্বি'ন তাড়ানোর উপায় শুনবেনা?"
"না শুনবো না। তুমি যাও।"
"ওকে, যেহেতু শুনবেনা, তাহলে বাস্তবায়ন করিয়ে দেখাচ্ছি।"
কথাটা বলেই শুদ্ধ হঠাৎ-ই কয়েক পা এগিয়ে এসে ফারাহকে শক্ত করে জড়িয়ে ধরে। ফারাহ বুঝতেই পারেনি। অনুভূতির তীব্র শক খায় মেয়েটা। শুদ্ধ মৃদুস্বরে বলে,
"স্যরি, বিয়ের আগে এভাবে জড়িয়ে ধরায়। তুমি সত্যি আগুন সুন্দরীর চেয়েও সুন্দর ফারাহ পাখি।"
ফারাহ ঢোক গিলে। শরীর শিরশির করে। শুদ্ধ ছেড়ে দেয় ফারাহকে। ফারাহ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুদ্ধ ফারাহ'র দিকে চেয়ে গম্ভীর গলায় বলে,
"ফারাহ, আই রিকুয়েষ্ট ইউ, বিয়ের আগে এতো সেজে কখনো আসবে না আমার সামনে বুঝেছ? অ্যান্ড স্যরি!"
এরপর শুদ্ধ দ্রুত পায়ে রুমের বাইরে বেরিয়ে যেতে যেতে বলে,
"দরজা আটকাও।"
_________________
মাইরা বেডের এক কোণায় বসে খাবার খাচ্ছে। তার একদম সামনে ইরফান বসে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মাইরার পানে। মাইরা দু'পা ভাঁজ করে কোলের উপর প্লেট নিয়ে খাবার খায়, একটু পর পর মাথা তুলে ইরফানের দিকে তাকায়। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? তবুও খাচ্ছে মেয়েটা। খোলা চুলগুলো সামনের দিকে হেলে এসেছে। ইরফান আরেকটু মাইরার দিকে চেপে বসে, দু'হাতে মাইরার চুলগুলো পিছন দিকে দিয়ে দেয়। মাইরা মাথা তুলে পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার চুলগুলো বারকয়েক পেঁচায়, যাতে বারবার সামনে না আসে। এরপর মাইরার দিকে তাকালে দেখল মাইরা কেমন করে তার দিকে তাকিয়ে আছে। ইরফান মৃদুস্বরে বলে,
"হোয়াট?"
মাইরা মুখের খাবার শেষ করে আবদার করে,
"আমি ইনায়া আপুর কাছে যেতে চাই। আপনার সব কথা শুনবো, যেতে দিন না!"
ইরফান মাইরার দিকে তাকিয়ে থাকে কিছু সময়। দু'চোখে কত আশা নিয়ে ইরফানের পানে চেয়ে আছে! ইরফান মাইরার বাম গালে হাত দিয়ে নরম গলায় বলে,
"ওকে ফাইন। নিয়ে যাব। সব খাবার শেষ কর। ফাস্ট।"
মাইরার মুখে হাসি ফুটে ওঠে। হেসে বলে,
"সত্যি যেতে দিবেন?"
ইরফান ভ্রু কুঁচকে তাকায় মাইরার দিকে। ঠোঁট বাঁকায় সূক্ষ্ম। অতঃপর বলে,
"স্টুপিট। খাবার ফিনিশ কর। আদারওয়াইস, এগেইন ডোর লক করে চলে যাব।"
মাইরা দ্রুত খাবারে মনোযোগ দেয়। কিছুক্ষণের মাঝেই খাবার শেষ করে ইরফানের পায়ের উপর প্লেটটা রেখে বলে,
"শেষ।"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"আমাকে দিচ্ছ কেন?"
মাইরা জিহ্বায় কা'ম'ড় দিয়ে প্লেট টা আবার নিয়ে বেডসাইড টেবিলে রাখে। এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে একটা দৌড় দেয়। ইরফান বিরক্ত হয়। বিড়বিড় করে, 'স্টুপিট বাঁদর।'
মাইরা ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে ফটাফট পানি খেয়ে নেয়। এরপর বেডের দিকে খেয়াল করলে দেখল সে যে লেহেঙ্গা পরে ছিল সেই লেহেঙ্গা। মাইরা অবাক হয়ে তাকায়। এই লেহেঙ্গা তো মাত্র ওয়াশরুমে ভেজা দেখে আসলো। এখন বেডের উপর শুকিয়ে গেল কিভাবে? ইরফানের দিকে তাকালে দেখল ফোনে কারও সাথে কথা বলছে। গায়ে শার্ট নেই। দেখেই শরীর কেমন শিউরে উঠল। ডান হাত উঠিয়ে গলায় হাত বুলায়। কিছুক্ষণ আগে এই লোক কতগুলো যে চুমু খেয়েছে গলায়, ভাবতেই কেমন হাসফাস লাগলো। চোখ নামিয়ে নিল। নিজেকে সামলে ইরফানের পিছনে দাঁড়িয়ে বলে,
"শুনুন?"
ইরফান মাইরার ডাকে পিছু ফিরে মাইরার দিকে তাকায়। এরপর ওপাশের ব্যক্তিকে বলে, 'হোল্ড।'
মাইরার উদ্দেশ্যে বলে,
"হোয়াট?"
মাইরা মিনমিন করে বলে,
"ওই লেহেঙ্গা তো ভিজে গিয়েছে। আবার শুকিয়ে গেল কিভাবে?"
ইরফান বেডের উপর রাখা লেহেঙ্গার দিকে তাকায়। আবারও মাইরার দিকে চেয়ে বলে, "গাধা। এটা সেইম ডিজাইনের আরেকটি লেহেঙ্গা। ফাস্ট পরে নাও। গো।"
মাইরা অবাক হয়ে বলে, "এটা কোথায় পেলেন?"
মাইরা বোকা বোকা প্রশ্নে ইরফান ভ্রু কুঁচকে বলে,
"কুড়িয়ে পেয়েছি, স্টুপিট।"
মাইরা বোকা চোখে তাকায় ইরফানের দিকে। মুখ বাঁকিয়ে উল্টো ঘুরে বেডের কাছে যায়। সে ভেবেছিল নরমাল একটা জামা পরেই তাকে যেতে হবে। খুশি হলো ভীষণ, আরেকটি এমন জামা পেয়ে। কিন্তুু পরবে কোথায়? ইরফানের দিকে তাকিয়ে বলে,
"আপনি যান।"
ইরফান কথা না বাড়িয়ে বেলকনিতে চলে গেল। মাইরা ফটাফট লেহেঙ্গা টা পরে নেয়। ইরফান গায়ে শার্ট জড়িয়ে দরজা খুললে একটি মেয়ে ভেতরে আসে। জিজ্ঞেস করে, "কতক্ষণ টাইম লাগবে?"
মেয়েটি আন্দাজ করে সময় বলে দিলে ইরফান চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। মাইরা বোকা চোখে চেয়ে দেখল ইরফানের প্রস্থান। মেয়েটা তো তাদের বাসায় ভাড়া করে আনা সেই আর্টিস্টদের মাঝের একজন। মাইরা বুঝল ইরফান এই মেয়েকে তাকে সাজানোর জন্য ডেকেছে। মেয়েটার মুখে হাসি ফুটে ওঠে।
মাইরাকে মেয়েটি প্রায় ৩০ মিনিট এর মতো সময়ে পুরোপুরি রেডি করিয়ে দিল। এর মাঝেই ইরফান ঘরে প্রবেশ করে। মাইরা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, ইরফানকে দেখে দাঁড়িয়ে যায়। ইরফান শান্ত চোখে মাইরার পানে চেয়ে আছে। মেকাপ আর্টিস্ট মেয়েটি রুম থেকে বেরিয়ে যায়। ইরফান এগিয়ে গিয়ে ডোর লক করে দেয়। এরপর মাইরার সামনে দাঁড়িয়ে মাইরার ঠোঁটজোড়ায় আঙুল চালিয়ে বলে,
"আবার এটা লাগিয়েছ?"
মাইরা মিনমিন করে বলে,
"লিপস্টিক না লাগালে ভালো লাগবে না তো।"
ইরফান মাইরার আড়ালে সূক্ষ্ম হাসে। মাইরার দিকে এগিয়ে গেলে মাইরা দ্রুত তার দু'হাতে ইরফানের ঠোঁট চেপে মিনমিন করে বলে,
"আবার কি করবেন?"
ইরফান চোখ বুজে ভারি শ্বাস ফেলে। মাইরার হাত সরিয়ে দিয়ে বলে,
"কিছু করবো না। ইউ নো, আই ডোন্ট লাইক ইউ স্টুপিট লিটল গার্ল।"
কথাটা বলে মাইরার ঠোঁটজোড়ায় শব্দ করে একটা শুকনো চুমু আঁকে।
মাইরা চোখ নামিয়ে নেয়। ইরফান আর কিছু করল না। মাইরার ডান হাত তার বা হাতের মুঠোয় নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মাইরার ইচ্ছে করল এই লেকটার মাথার চুলগুলো কামিয়ে টাক বানিয়ে দিতে। বলবে কেন, তাকে পছন্দ করে না। এটা শুনলেই মাইরার এত্তো রাগ হয়! কিন্তুু তাকে বাইরে নিয়ে যাচ্ছে তাই এসব বাদ দিল।
ইরফান ইনায়ার ঘরের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে,
"বাইরে বের হবে না।"
মাইরা মাথা নেড়ে সম্মতি দেয়। ইরফানের ফোনে আবারও কল আসলে সে মাইরার হাত ছেড়ে বলে,
"গো।"
মাইরা ছাড়া পেয়ে দ্রুত ইনায়ার ঘরের ভেতর চলে যায়। ইরফান তার কাজে যায়।
মাইরার ইনায়ার ঘরে খুশিমনে ঢুকলেও ইনায়ার পাশে একজনকে দেখে হাসি মিলিয়ে যায়।
ইনায়া মাইরাকে দেখে বলে,
"মাইরা এতোক্ষণ কই ছিলে? দেখ কে এসেছে।"
মাইরা জোরপূর্বক হেসে মাথা নাড়ায়। চোখের কোণে পানি। ইনায়ার উদ্দেশ্যে বলল,
"আপু আমি আসছি, একটু দাঁড়াও।"
কথাটা বলেই দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। মাইরা ঘরের বাইরে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। পাশ থেকে পরিচিত কণ্ঠ পায়,
"কেমন আছিস মা?"
মাইরা নিজেকে সামলে নিল। ঘাড় বাঁকিয়ে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে ভদ্রমহিলার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে,
"আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সৎ মা। তুমি কেমন আছো?"
মাইরার মা মাইরার সম্মোধনে অবাক হয়। কখনো তো এভাবে ডাকেনি মাইরা তাকে। তার কোলে চার বছরের একটা বাচ্চা। বাচ্চা ছেলেটি মাইরার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে,
"আপুই কুলে নাউ, কুলে নাউ।"
মাইরা হেসে তার ছোট ভাইটাকে কোলে নেয়। শক্ত করে তার সাথে জড়িয়ে ধরে। গালে অসংখ্য চুমু খেয়ে বলে,
"আমার ভাইয়া কেমন আছে?"
বাচ্চা ছেলে লাবিব বোনের গলায় জড়িয়ে ধরে আদো আদো স্বরে বলে,
"বালু আতি আপুই। টুমি?"
মাইরা লাবিবের গালে দু'টো চুমু খেয়ে হেসে লাবিবের মতো করেই বলে,
"আমিও বালু আতি বাইয়া।"
লাবিব খিলখিল করে হেসে ওঠে। মাইরা তার মায়ের দিকে চেয়ে বলে,
"বললে না যে কেমন আছো।"
ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেলে বলে,
"তুই কি আমার উপর রাগ করেছিস মা? তুই তো জানিস লাবিবের বাবা কেমন। আমি চাইলেও তোর খোঁজ নিতে পারিনা। এখানেও..."
মাইরা তার মায়ের মুখের কথা কেড়ে নিয়ে বলে,
"এসব বাদ দাও। লাবিব আমার কাছেই থাকুক। যাওয়ার আগে ওকে আমার থেকে নিয়ে যেও।
একটু থেমে বলে, "লাবিবের আব্বা আসছে?"
মাইরার মা ছোট করে বলে,
"হুম। তুই সত্যিই ভালো আছিস তো মা?"
মাইরা উল্টো ঘুরে যেতে যেতে বলে,
"ভালো থাকার জন্যই তো পরের মেয়েকে তাড়িয়ে দিয়েছ। ভালো না থেকে উপায় কি!"
মাইরার মা ছলছল চোখে চেয়ে রইল। ইরফানের ফুপি এসে মাইরার মায়ের সাথে টুকটাক কথা বললে তিনি নিজেকে সামলে ইরফানের ফুপির সাথে কথা বলায় সামিল হয়।
মাইরা লাবিব কে নিয়ে ইরফানের ঘরে গেল। দরজা ভিড়িয়ে দিয়ে বেডের উপর বসে লাবিবকে কোলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। দু'হাতে লাবিবের গাল ধরে ছোট ছোট অসংখ্য চুমু দেয়। লাবিব পিটপিট করে তার বোনকে দেখে। একপর্যায়ে বলে,
"আপুই টুমি কাঁদো কিনু?"
মাইরা লাবিবের কপালের সাথে কপাল ঠেকিয়ে ফুঁপিয়ে কাঁদলো। তার এই ছোট ভাইটাকে কতদিন পর দেখল। মায়ের উপর রাগ করে ওই বাড়িতে আর যায়নি। সে লাবিবকে দেখতে যেতে চাইতো। কিন্তুু তার মা আর লাবিব এর বাবার কথা ভাবলে নিজেকে দমিয়ে রাখতো। একটু পর নিজেকে সামলে লাবিবকে জিজ্ঞেস করে,
"আপুইকে মিস করেছিলি ভাইয়া?"
লাবিব মাইরার বুকে মাথা ঠেকিয়ে মন খা'রা'প করে বলে,
"আপুই টুমি চল। টুমাকে আমি মিত কুরি। আমাকি আর কেউ চলকেট দেয় না।"
মাইরা লাবিবের গালে আবারও চুমু খেয়ে বলে,
"আপুই আজ অনেকগুলো চলকেট দিব তোকে।"
লাবিব খুশি হয়। মাইরা তার ছোট্ট ভাইটাকে কোলের মধ্যে গুটিশুটি মেরে বসিয়ে রাখে। যদিও এর সাথে তার রক্তের সম্পর্ক নেই। সম্পর্কে সৎ ভাই। তবে এই ভাইটাই কেবল তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। সেও বাসে।
ইরফান একটা কাজে তার ঘরে এসেছে। মাইরার কোলে একটা বাচ্চা ছেলেকে দেখে অবাক হয়ে তাকায়। এগিয়ে এসে কিছু না বলেই মাইরার কোল থেকে বাচ্চাটাকে দু'হাতে নিয়ে বেডের উপর বসিয়ে দেয়। মাইরা চেঁচিয়ে ওঠে,
"আরে কি করছেন?"
ইরফান রেগে বলে,
"স্টুপিট, তোমাকে ইনায়ার ঘরে রেখে এসেছি। আর তুমি ছেলেদের কোলে তুলে বসে আছো?"
মাইরা অদ্ভুদচোখে ইরফানের দিলে তাকায়। এই লোকের সবকিছুতেই প্রবলেম। সে তার ভাইকে কোলে নিবে, এই লোকের কি? অ'স'হ্য একটা। লাবিব পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর হামাগুড়ি দিয়ে মাইরার দিকে এগোলে ইরফান লাবিবের দিকে তাকিয়ে ধমকে বলে,
"স্টপ।"
লাবিব কেঁপে ওঠে। ইরফানের ওমন শক্ত মুখে ধমক খেয়ে লাবিব কেঁদে দেয়। মাইরা দ্রুত লাবিবকে কোলে নিয়ে ইরফানকে কিছু বলার আগেই ইরফান রেগে বলে,
"ওকে আবার কোলে নিয়েছ? নামাও বলছি।"
মাইরা তীব্র বিরক্তিতে চেঁচিয়ে বলে,
"আপনার প্রবলেম কি? অ'স'হ্য লোক একটা। আমি আপনার জন্য এখন আমার ভাইটাকে কোলে নিতে পারবো না?"
ইরফান আবারও কিছু বলতে গিয়েও থেমে যায়। লাবিব ছেলেটার দিকে তাকালে দেখল ছেলেটা ভীত চোখে তার দিকে চেয়ে আছে। ভাই কথাটা শুনে বোধয় শান্ত হলো। অতঃপর ইরফান শান্ত স্বরে বলে,
"ওহ! ওকে।"
কথাটা বলে তার ড্রয়ারে কিছু খোঁজে। মাইরা মুখ বাঁকায়। তার ভাইটাকেও কাঁদাতে ছাড়লো না। খ'বি'শ লোক। লাবিবের গাল মুছে দিয়ে গালে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলে,
"এটা তোর খ'বি'শ দুলাভাই, বুঝলি?"
লাবিব পিটপিট করে তার বোনের দিকে চেয়ে মাইরার মতো করেই ফিসফিসিয়ে বলে,
"খুছিব ডুলাবাই।"
মাইরা শব্দ করে হেসে দেয় লাবিবের কথা শুনে। লাবিবও মাইরার গলা জড়িয়ে হেসে ফেলে।
~~
দিনের আলো ফুরিয়ে প্রকৃতিতে রাতের অন্ধকার নেমে এসেছে। বিয়ে বাড়ির সকলের হৈ-হুল্লোড়ে নেওয়াজ বাড়ি ভরপুর। পুরো বাড়িতে বিভিন্ন কালারের আলো জ্বলছে-নিভছে।
ফাইজের বিয়ে পড়ানো মাত্র শেষ হলো। শুদ্ধ অসহায় চোখে চেয়ে ফাইজের কানে ফিসফিসিয়ে বলে,
"আমি আমার বোনকে দিয়ে দিলাম। এবার তোর বোনকে আমাকে দেবার পালা।"
ফাইজ বিরক্ত হয়ে বলে,
"সারাদিন বিয়ে ছাড়া কিছু ভাবতে পারিস না?"
শুদ্ধ আকাশ থেকে পড়ার ভান করে বলে,
"ও মা গো, কবুল বলে মুখের বুলি ফুটেছে। তাও যে সে বুলি নয়, এক্কেবারে ভূতের মুখে রাম রাম বুলি। বলছি তুমি আমার বোনকে বিয়ে করার জন্য কি কি করেছ সব ভুলে গিয়েছ? বেয়া'দব শা'লা।"
ফাইজ বিরক্ত হয়ে বলে,
"এখন আমি তোর আর ইরফানের বোন জামাই। সম্মান দিয়ে কথা বলবি।"
শুদ্ধ পাত্তা দিল না।
মাইরা লাবিবকে কোলে নিয়ে স্টেজ এর পাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে। খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে এসেছে সে। আড়াল থেকে দেখল সবাই সবার মতো কথা বলতে, আড্ডা দিতে ব্যস্ত। মাইরা লাবিবকে কোল থেকে নামিয়ে লাবিবের কানে কানে কিছু একটা শিখিয়ে দেয়। লাবিব বোনের কথা মেনে গুটিগুটি পায়ে স্টেজ-এ যায়। বাচ্চা ছেলে। সেভাবে কেউ খেয়াল করল না। লাবিব স্টেজের নিচ থেকে ঝটপট দু'হাতে দু'টো জুতো নিয়ে মাইরার কাছে দৌড়ে আসে।
মাইরা লাবিবকে জড়িয়ে ধরে গালে টপাটপ তিনটে চুমু খেয়ে বলে,
"আমার সোনা ভাইয়া।"
লাবিব হাতে জু'তো ফেলে মাইরার গালেও গুণে গুনে তিনটে চুমু খেয়ে বলে,
"আমার শুনা আপুই।"
মাইরা ফাইজের জুতো দু'টো স্টেজের পিছনের খুব ভালো করে লুকিয়ে রাখলো। কেউ পাবে না এইবার এই জুতো। এরপর লাবিবকে কোলে নিয়ে তার আগের ঘরে যায়। সেখান থেকে বেশ অনেকগুলো চিপস আর চকলেট নিয়ে নেয়, এরপর ইনায়ার ঘরে গিয়ে ইনায়ার পাশে লাবিব কে বসিয়ে লাবিব এর সামনে চিপস চকলেট দেয়। লাবিব খুশি হয়। তার আপুই আগে নিয়মিত চকলেট দিত। এখন দেয় না, আদরও করে না। করবে কি করে! থাকেই তো না। বাচ্চাটি চকলেট রেখে মাইরার দিকে তাকায়। মাইরা হেসে ইনায়াকে দেখিয়ে বলে,
"এইটা তোর আরেকটা আপুই। এখানে বসে এগুলো খাবি। আমি একটা কাজে যাই আচ্ছা ভাইয়া?"
লাবিব ঠোঁট উল্টে কেঁদে দেয়। মাইরা লাবিবের গালে হাত দিয়ে বলে,
"কি হয়েছে ভাইয়া? চকলেট কম হয়েছে? আরও দিব তো।"
লাবিব মাইরার গলা জড়িয়ে ধরে বলে,
"টুমি আমার সাতে চলো আপুই। আমাকে কেউ চলকেট দেয় না। তুমু দেয় না।"
মাইরা লাবিব এর পিঠে হাত বুলিয়ে দেয়। ঘরের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ইনায়া অবাক হয়ে বলে,
"তোমার ভাই তো তোমায় খুব মিস করে মাইরা।"
মাইরা ঝাপসা চোখেই হেসে ফেলে। লাবিবকে ছাড়িয়ে চুমু খেয়ে বলে,
"এখন থেকে চলকেট দিব, তুমুও দিব। কাঁদলে কিছুই দিব না।"
লাবিব তার ছোট ছোট হাতে চোখ মুছে নেয়। ইনোসেন্ট মুখ করে বলে,
"কাঁদবু না আর।"
বলে চকলেট খাওয়ায় মন দেয়। মাইরা লাবিব এর চকলেট থেকে একটা কা'ম'ড় দিলে লাবিব চেঁচিয়ে বলে,
"টুমি খাও কিনু আমার চলকেট?"
মাইরা চোখ ছোট ছোট করে বলে,
"তুমু দিব না কিন্তুু।"
লাবিব আর কিছু বলল না। তার আপুই এর চুমু লাগবে তার। চকলেট এর সাথে সেক্রিফাইস করাই যাবে।
মাইরা আর কিছু না বলে ইনায়ার সব কাজিনদের নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়।
~
"কেমন আছো বাবা?"
ইরফান মাইরার মাকে সেভাবে চেনে না। তবে বিয়ের দিন একবার এই মহিলাকে দেখেছিল। এটা যে মাইরার মা সেটা সে জানে না। মাইরার কেউ একজন হবে, এই ভেবেই উত্তর দেয়, "জ্বি ভালো।"
মাইরার মা মৃদু হেসে বলে,
"মাইরা তোমার চেয়ে অনেক ছোট। ও একটু চঞ্চল। বেশি কথা বলে। মানিয়ে নিও বাবা কেমন?
ইরফান জিভ দিয়ে ঠোঁট ভেজায়। কি বলা উচিৎ বুঝতে পারছে না।
মাইরার মা আবারও বলে,
তুমি মনে হয় কথা কম বলো। কিন্তুু মাইরা তো খুব গোপারু। একটু আধটু দুষ্টুমিও করে। তবে ওর মন কিন্তুু খুব ভালো। বুঝেছ?"
ইরফান চুপচাপ শুনলো ভদ্রমহিলার কথা।
মাইরার মা এবার ইরফানের গালে হাত দিয়ে বলে,
"আমার মেয়েটাকে দেখে রেখ বাবা।"
ইরফান এবার বুঝল এটা মাইরার মা। কিন্তুু যে কথাটা বলছে সে অ্যান্সার দিতে খুবই বিব্রতবোধ করছে। সাথে গালে হাত দেয়ায় একটু অস্বস্তি হলো। এসব ব্যবহারে সে অভ্যস্ত নয়।
চলবে ইনশাআল্লাহ~~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#পর্ব_৪০[বর্ধিতাংশ]
[Page - DrmShohagHoney]
ফাইজ স্টেজ থেকে নেমে জুতো পরবে, কিন্তুু সে তার জুতো খুঁজে পায় না। কি জ্বালা! তার বিয়েতে কত বাঁধা আসলো! সব মিটিয়ে কবুল তো বলল, কিন্তুু এখন যে তার লিটল কুইনকে একটুখানি দেখবে সে আশাতেও কে যেন একশ বালতি পানি ঢেলেছে। শুদ্ধ পাশ থেকে বলে,
"পায়ে মেহেদী দিয়েছিস না-কি?"
ফাইজ রেগে বলে,
"আমার জুতো কই? মেজাজ খা'রা'প।"
শুদ্ধ ফাইজের পাশ থেকে নেমে ফাইজের জুতো খুঁজল। আসলেই নেই। গেল কোথায়?
তখনই মাইরা, ফারাহ সহ ইনায়ার সব কাজিন স্টেজ এর সামনে এসে উপস্থিত হয়। মাইরা চিন্তিত কণ্ঠে বলে,
"ভাইয়া কিছু খুঁজছেন?"
শুদ্ধ মাথা নিচু করেই বলে,
"ফাইজের জুতো কই গেল? এখানেই ছিল।"
কথাটা বলে মাথা তুলে তাকায়। মাইরা ফারাহ সহ একদম মেয়ে দেখে শুদ্ধ ভ্রু কুঁচকে নেয়। কিছু যেন বুঝলো। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে বলে,
"ফাইজের জুতো না দিলে কিন্তুু তোমার বান্ধবীর শ্বশুর বাড়ি যাওয়া হবে না মাইরা।"
মাইরা হেসে বলে,
"আপনারা জুতো না পেলে ফাইজ ভাইয়ার আর বউয়ের মুখদর্শন হবে না, এভাবে ভাবুন।"
শুদ্ধর পাশে নাছিম এসে দাঁড়িয়ে বলে,
"আরে বার্বি ডল, তুমি কোথায় ছিলে? এতো খুঁজলাম তোমায়।"
মাইরা কিছুতা বিব্রতবোধ করে। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করে বলে,
"নাও মাইরা, শুরু কর। ভিডিও টা ইরফানকে সেন্ড করব বুঝলে? তোমার এতো ক্রেডিট! এসব দেখার হক ইরফানের অবশ্যই আছে, কি বলো?"
মাইরার মুখটা চুপসে যায়। শুদ্ধ কিছু বোঝার আগেই ফারাহ খপ করে কেড়ে নেয় শুদ্ধর ফোনটা। শুদ্ধ চেঁচিয়ে বলে,
"আরে আরে আমার ফোন!"
ফারাহ'র দিকে চেয়ে চোখ ছোট ছোট করে বলে,
"এসব কি করছ ফারাহ? তোমার ভাইয়ের বিয়ে। তুমি ছেলে পক্ষ হয়ে মেয়ে পক্ষের প্রক্সি দিচ্ছো?"
ফারাহ ভ্রু কুঁচকে বলে,
"আমার ভাই কিপ্টা নাম্বার ওয়ান। টাকা ফেললেই আবার ভাইয়ার পাশে গিয়ে দাঁড়াবো।"
কথাটা বলে ফারাহ ফাইজের দিকে তাকিয়ে বলে,
"ভাইয়া ৬০-৭০ হাজার ফেলো।"
ফাইজ চোখ বড় বড় করে বলে,
"কি?"
মাইরা বলে,
"কম হয়ে গেল দুলাভাই? আসলে আমদের শরীরে খুব দয়া। তাই বেশি আবদার করতে পারছি না। আপনি চাইলে আরেকটু বাড়িয়ে দিতেই পারেন।"
ফাইজ অসহায় মুখ করে চেয়ে রইল। তার জুতো নিতে ৬০-৭০ হাজার টাকা দিতে হবে? মুখ ছোট করে বলে,
"আমার জুতো ধুয়ে তোমরা পানি খাও। আমার ওই জুতো লাগবে না। দেখি সাইড প্লিজ!"
সবাই একসাথে চিল্লিয়ে ওঠে। সব ছেলেরা দু'হাতে কান চেপে ধরে। মাইরা বলে ওঠে,
"ইনায়া আপু বলেছে, জুতোহীন বরের পাশে সে বসবে না।"
মাইরার কথা শুনে সবাই ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। নাছিম শব্দ করে হেসে দেয়। শুদ্ধ কিছু একটা ভেবে বলে,
"ওকে, তোমাদের ইচ্ছে পূরণ হবে। এতো টাকা পকেটে নেই। তোমরা ওয়েট কর, আমি আসছি।"
মাইরা, ফারাহ অবাক হলো। এতো দ্রুত রাজি হয়ে গেল? রাজি হলে তো ভালো। প্রায় মিনিট দশেক পরে শুদ্ধ তার হাতে ওয়ালেট নিয়ে হাজির হলো। অতঃপর বলে,
"আমার একটা শর্ত আছে।"
মেয়েরা সব উৎসুক দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফারাহ'র দিকে চেয়ে এক চোখ টিপ দেয়। ফারাহ থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়। মাইরা চোখ ছোট ছোট করে বলে,
"ভাইয়া চোখ টিপাটিপি করে লাভ নেই। আমাদের মেয়েদের সবার ক্যারেক্টার একদম সাদা কাগজের মতো ফকফকে পরিষ্কার।"
মাইরার কথায় শুদ্ধ থতমত খেয়ে তাকায়৷ বিড়বিড় করে, "কি সিসিটিভি মাইরি!"
অতঃপর নিজেকে সামলে বলে,
"আগে জুতো দিতে হবে, তারপর টাকা।"
ইরফানের মামাতো বোন মিশকা বলে ওঠে,
"আপনি আগে টাকা বের করে গুণে দেখান ভাইয়া। তাহলে আপনার শর্ত আমরা মানবো।"
শুদ্ধ কিছু একটা ভেবে ওয়ালেট এর ভাঁজ খুলে বেশ কিছু টাকা বের করে সবার উদ্দেশ্যে দেখালো। এরপর বলল,
"সব গুণতে অনেক টাইম লাগবে। টাকা তো আছে, দেখলে সবাই? এবার জুতো আনো।"
ইরফানের কাজিন রিয়া ফাইজের জুতোজোড়া এনে দিলে শুদ্ধ ওয়ালেট বাড়িয়ে দেয়। মাইরা ভ্রু কুঁচকে ওয়ালেট চেক করে বোকা বোনে যায়। এর মধ্যে সব পাতা, আর মাত্র কয়েকটা হাজার টাকার নোট। মাইরা অসহায় মুখ করে বলে,
"ভাইয়া আপনি আমাদের এভাবে ঠকাতে পারলেন?"
শুদ্ধ হাসছে। ফারাহ মাইরাকে বলে,
"মাইরা চাপ নিও না। এই ফোন বিক্রি করলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে।"
শুদ্ধ চোখ বড় বড় করে বলে,
"আরে না না, আমার ইম্পর্ট্যান্ট অনেক কিছু আছে ফোনে।"
ফারাহ পাত্তা দিল না। নাছিম তার ওয়ালেট থেকে একটা চেক বের করে মাইরার দিকে এগিয়ে দিয়ে বলে,
"বার্বি ডল এখানে পুরো এক লাখ টাকার চেক আছে। নাও।"
নাছিম এর কথায় মাইরা ভীষণ বিব্রতবোধ করে। টাকাটা তো মেইন না। সে দুলাভাইয়ের থেকে জোর করে টাকা হাতিয়ে নিবে এইখানেই তো মজা।
শুদ্ধ খপ করে নাছিম এর থেকে চেক টা কেড়ে নিয়ে বলে,
"চোখ ঠিক কর শা'লা।"
নাছিম থতমত খেয়ে মাথা চুলকালো। মাইরা কিছু বলতে চায় তার আগেই দেখে ইরফান এদিকে আসছে। সাথে সাথে বসে পড়ে। ওরে আল্লাহ! এই লোক তাকে দেখলে তো কাঁচা-ই চিবিয়ে খাবে। শুদ্ধ সামনে তাকিয়ে বলে,
"একি! সিসিটিভি কোথায় গেল?"
মাইরা নিচু হয়েই একপ্রকার দৌড়ে এখান থেকে পালিয়ে স্টেজ এর পিছন থেকে উঁকি দিয়ে বলে,
"আপনারা চিটিংবাজ। আমি ইনায়া আপুকে দিব না। দুলাভাই আপনি একাই রওয়ানা হন। বাই বাই।"
~
মাইরা ইরফানকে দেখেই পালাচ্ছিল। তবে ইরফান আর তার মাকে সামনাসামনি দাঁড়িয়ে থাকতে দেখে সব ভুলে এগিয়ে যায় তার মা আর ইরফানদের দিকে।
ইরফান কিছু বলার আগেই সেখানে উপস্থিত হয়ে মাইরা তার মায়ের উদ্দেশ্যে বলে,
"এখানে কি করছ?"
মাইরার মা মাইরাকে দেখে ইরফানের গাল থেকে হাত সরিয়ে নেয়। মাইরার উদ্দেশ্যে কিছু বলার আগেই ইরফান মাইরার দিকে তাকিয়ে রেগে বলে,
"বাইরে বেরিয়েছ কেন স্টুপিট?"
মাইরা আমতা আমতা করে বলে,
"আমি ঘরবন্দী হয়ে থাকতে পারবো না। তাই বাইরে ঘুরতে বেরিয়েছি।"
ইরফান রেগে যায়। এই স্টুপিট যে কথা শোনার পাত্রী নয় এটা তো সে জানেই। রাগের মাথায় ভুলেই বসেছে মাইরার মা এখানে দাঁড়ানো। মাইরার গাল শক্ত করে চেপে দাঁতে দাঁত চেপে বলে,
"স্টুপিট গার্ল। থা'প্প'ড় দিয়ে সব দাঁত ফেলব তোমার।"
মাইরার মা অবাক হয়ে তাকিয়ে আছেন। তিনি একটু আগেই ছেলেটাকে কি সুন্দর করে বলল, আর এই ছেলেটা তার মেয়ের সাথে এমন করছে কেন? মাইরা আড়চোখে তার মায়ের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে,
"আমার গাল ছাড়ুন। মা আছে এখানে।"
ইরফান রেগে বলে,
"স্টুপিট তোমার হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখব।"
মাইরার মা বুঝতে পারছে না তিনি কি করবেন বা বলবেন। যেমন বিব্রতকর অবস্থায় পড়েছেন, তেমনি খা'রা'প লাগছে। তার মেয়ে কি এখানে ভালো নেই? কোথা থেকে ইরফানের বাবা এসে দাঁড়ায় ইরফানদের এখানে। ইরফানকে মাইরার গাল চেপে ধরতে দেখে তারেক নেওয়াজ অবাক হয়ে বলেন,
"ইরফান কি করছ?"
বাবার কথায় ইরফান মাইরার গাল ছেড়ে চোখ বুজে শ্বাস নেয়। এরপর কোনোদিকে না তাকিয়ে মাইরার হাত টেনে তার ঘরের দিকে নিয়ে যায়। মাইরা রীতিমতো পড়তে পড়তে নিজেকে সামলে নিচ্ছে। তবে ইরফানকে বাঁধা দিল না। আশেপাশে অনেক মানুষ। উল্টাপাল্টা ভাববে, সেই ভেবেই নিজেকে দমিয়ে নিল।
এদিকে পিছন থেকে মাইরার মা অবাক হয়ে মাইরা আর ইরফানের দিকে তাকিয়ে রইল।
তারেক নেওয়াজ ছেলের কাজে অস্বস্তিতে পড়েছেন।মাইরার মা হঠাৎ-ই বলে উঠলেন,
"ভাইজান আমার মেয়ে কি ভালো আছে এখানে? মিথ্যা বলবেন না। ভালো না থাকলে এখানে কেন রাখবো বলুন? আমার মেয়েকে ভালো রাখতেই তো এখানে পাঠিয়েছি।"
তারেক নেওয়াজ গলা ঝেড়ে বলেন,
"আসলে আমার ছেলের মাথাটা একটু গরম। তাছাড়া মাইরার খুব যত্ন করে। চিন্তা করবেন না। মাইরা ভালো আছে এখানে।"
মাইরার মা চিন্তিত হলো। সত্যিই কি ভালো আছে মাইরা? তার নিজেকে অপরাধী লাগে। তার প্রথম স্বামীর আমানত টুকুর খেয়াল সে রাখতে পারল না। তিনি এ ব্যাপারে তারেক নেওয়াজকে আর কিছু বললেন না।
~
"আমাকে ছাড়ুন।"
ইরফান মাইরাকে নিয়ে সোজা তার ঘরে যায়। রেগে বলে,
"বাইরে কেন গেলে? বলেছিলাম তো বাইরে বেরোবে না।"
মাইরা অসহায় মুখ করে বলে,
"প্লিজ শুধু আজকে যাই। খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে। আপনাকে ভাগ দিব।"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"হোয়াট? কিসের ভাগ?"
মাইরা থতমত খেয়ে যায়। ভুলভাল বলে ফেলেছে। ইরফানের ফোনে কল আসে। ছেলেটা বিরক্ত হয়। এই বিচ্ছুকে দেখে রাখতে পারছে না কাজের জন্য। আর এই স্টুপিটাও তার কথা শুনছে না। মাইরাকে ধমকে বলে,
"বাইরে গিয়েছিলে কেন? এখানে আটকে রেখে যাব?"
মাইরা মাথা নেড়ে বলে,
"না না। প্লিজ! আমি ইনায়া আপুর কাছে থাকবো। আমার ভাইয়ের কাছে যাবো।"
ইরফান শান্ত চোখে মাইরার দিকে তাকায়। দু'পা এগিয়ে গিয়ে মাইরাকে ঘেঁষে দাঁড়ায়। এরপর মাইরার মুখ দু'হাতে আঁজলায় নিয়ে মৃদুস্বরে বলে,
"লিপস্ থেকে এসব ওঠাও।"
মাইরা ঢোক গিলে বলে,
"তাহলে বাইরে যেতে দিবেন?"
ইরফান মাইরার কথার উত্তর করল না। ঝড়ের গতিতে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়। এই লোকের প্রবলেম কি, উফ! আজ সারাটাদিন জ্বালিয়ে খেল।
ইরফানের মামাতো বোন তামান্না ইরফানের ঘরের দিকে মাইরাকে ডাকতে ডাকতে আসে।
মাইরা ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়। ইরফান বিরক্ত হয়ে শব্দ করে একটা চুমু খেয়ে মাইরাকে ছেড়ে দেয়।
মাইরা গুটিশুটি মেরে ইরফানের বুকে সিটিয়ে দাঁড়ায়। যেন তামান্না তাকে দেখলে আজ সে শেষ।
তামান্না ঘরের দরজায় দাঁড়িয়ে ইরফানকে উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে,
"ইরফান ভাই মাইরাকে দেখেছ?"
ইরফান চোখ নামিয়ে মাইরাকে একবার পরোখ করে ডান হাতের বুড়ো আঙুল দ্বারা তার ঠোঁট মুছে গম্ভীর গলায় বলে,
"ডোন্ট নো।"
তামান্না যেতে গিয়েও মাইরাকে যেন নজরে পড়ল। নিচের দিকে চোখ পড়লে মাইরার লেহেঙ্গা দেখে বলে,
"মাইরা তো এখানেই। মিথ্যে বলছো কেন? এই মাইরা আসো। আমরা সবাই তোমার জন্য বসে আছি।"
মাইরার কেঁদে দেয়ার মতো অবস্থা। ইরফান বিরক্ত হয়ে বলে,
"ডোন্ট ডিস্টার্ব মি। যাস্ট লিভ।"
তামান্না বলে,
"ইরফান ভাই তোমাকে ডিস্টার্ব করব না। মাইরাকে দাও। শুদ্ধ ভাইয়া টাকা দিয়েছে।"
ইরফান চরম বিরক্ত হয়। মাইরা নিজেই ইরফানের আড়াল থেকে সরে দাঁড়িয়ে মিনমিন করে বলে,
"আপু তুমি যাও। আমি আসছি।"
তামান্না চোখ ছোট ছোট করে মাইরার দিকে তাকিয়ে বলে,
"মাইরা তুমি কি অসুস্থ?"
মাইরা কি বলবে বোঝে না। অসুস্থ-ই তো সে। এই অ'স'ভ্য লোকটা তাকে অসুস্থ বানিয়ে দিচ্ছে। রা'গ লাগলো তার। জীবনটা পুরো কি বানিয়ে দিয়েছে। উফ! তামান্নার উদ্দেশ্যে মিনমিন করে বলে,
"না আপু। আসছি আমি।"
তামান্না চলে যায়। ইরফান রেগে বলে,
"কোথায় যাবে তুমি?"
মাইরাও রেগে বলে,
"উগান্ডায়। অ'স'ভ্য লোক।"
ইরফান রে'গে তাকায়। দাঁতে দাঁত চেপে বলে,
"স্টুপিট আমাকে রা'গ দেখালে থা'প্প'ড় দিয়ে সব দাঁত ফেলব তোমার।"
মাইরা ধুপধাপ পা ফেলে বাইরে যেতে নিলে ইরফান মাইরার হাত টেনে তার সামনে এনে দাঁড় করিয়ে মাইরার ঠোঁটজোড়ায় দৃষ্টি রেখে বলে,
"এটা ওঠাতে দাও।"
মাইরা চোখ বড় বড় দ্রুত তার ঠোঁট চেপে ধরে। ইরফান রে'গে বলে,
"স্টুপিট, হোয়াট হ্যাপেন্ড?"
মাইরার কান্না পাচ্ছে। এই লোকটার চেয়ে রা'ক্ষ'স ও ভালো আছে। ইরফান মাইরার হাত টেনে সরিয়ে দিলে মাইরা মাথা নিচু করে চেঁচিয়ে বলে,
"অ'স'ভ্য লোক, আমাকে আপনার সরকারি লাগে? ছাড়ুন বলছি।"
ইরফান বিরক্তি কণ্ঠে বলে,
"নো। ইউ'র লিপস্ আর মাই পার্সোনাল চকলেট। সো ডোন্ট ডিস্টার্ব মি।"
মাইরা আগের চেয়েও জোরে চেঁচিয়ে ওঠে। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে মাইরার দিকে। মাইরা ঢোক গিলে বলে,
"এভাবে উঠবে না। আমি উঠিয়ে নিচ্ছি। সরুন।"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"আই ক্যান। একটু সময় লাগছে, দ্যটস ইট।"
মাইরা দ্রুত ওয়াশরুমের দিকে যায়, ইরফান ধরতে গিয়েও পারল না। মাইরা একপ্রকার দৌঠে ওয়াশরুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক তুলে ফেলল। এরপর আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে নিজের দু'হাতে হিজাবের উপর দিয়েই তার দুইকান জোরে চিমটি দিয়ে ধরে বিড়বিড় করে,
"এই দেহে প্রাণ থাকতে আর লিপস্টিক দিব না।"
অনেকক্ষণ পরেও যখন মাইরা ওয়াশরুম থেকে বের হয় না। ইরফান রে'গে বলে,
"স্টুপিট এক্ষুনি বের না হলে দরজা ভেঙে ভেতরে ঢুকব।"
তখনই মাইরা খট করে দরজা খুলে বের হয়। ইরফান মাইরার দিকে রেগে তাকায়। মাইরা মিনমিন করে বলে,
"বের হয়েছি। এবার আপনি যান।"
ইরফান মাইরার হাত ধরে টেনে তার সামনে দাঁড় করায়। মাইরার ভেজা ঠোঁটজোড়ায় তীক্ষ্ণ চোখে চেয়ে মৃদুস্বরে বলে, "নাও পার্ফেক্ট।"
কথাটা বলেই টুপ করে মাইরার ভেজা ঠোঁটে একটা শুকনো চুমু খেয়ে ফেলে।
মাইরা কটমট দৃষ্টিতে ইরফানের দিকে তাকায়। এই লোকটার প্রবলেম টা ঠিক কোন জায়গায়? তাকে একটু নিঃশ্বাস ও নিতে দেয় না। ইরফান মাইরার দৃষ্টি পাত্তা দিল না।
মাইরার থেকে দূরে সরে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে,
"এসব খুলে ফেলো। আর বাইরে যেতে পারবে না। ইট'স ফাইনাল।"
কথাটা বলে ড্রয়ার থেকে তার রুমের দরজার চাবি নিয়ে গটগট পায়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে শব্দ করে দরজা লাগাতে ভোলেনি। মাইরা পিছু পিছু যেতে যেতে বলে,
"আমি যেতে চাই, প্লিজ! আর বাইরে যাবো না।"
কে শোনে কার কথা। ইরফান এবার তার ঘরের দরজা বাইরে থেকে লক করে দিয়ে গিয়েছে। যেটার চাবি সে তার পকেটে রেখেছে। সে ছাড়া এই দরজা এবার কেউ খুলতে পারবে না।
মাইরা দরজা ধরে টানল। খুলতে পারল না। বুঝল ওপাশ থেকে লাগিয়ে দেয়া হয়েছে। তার ভীষণ খা'রা'প লাগলো। কতক্ষণ এখানে বন্দী হয়ে বসে থাকবে? এখন তো ইনায়া আপু চলে যাবে। আর ইনায়া আপুর কাছে তার ছোট ভাইটা আছে।
ঘাড় বাঁকিয়ে দেয়াল ঘড়িতে নজর দেয়। ঘড়ির কাটায় রাত ৮ টা বেজে ৫ মিনিট। মাইরা অসহায় হয়ে বেডের উপর গিয়ে বসল। অপেক্ষা করতে লাগলো কখন দরজা খুলবে। তার মনে হয়, ইনায়া আপু যাওয়ার আগে ইরফান এসে দরজা খুলে দিবে, এই ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলে।
সময় পেরিয়েছে প্রায় এক ঘণ্টা। এর মাঝে মাইরা ঘুমায়নি বা কিচ্ছু করেনি। এতো সময় শুধু বসে বসে সময় পার করল, ইরফান আসলো না? হঠাৎ-ই দরজার ওপাশে তার ভাইয়ের কণ্ঠ পায়। মাইরা বেড থেকে নেমে দৌড়ে দরজার কাছে দাঁড়ায়। দরজায় থা'প্প'ড় দিয়ে বলে,
"সোনা ভাইয়া? কাউকে ডেকে এই দরজা খুলে দিতে বল তো।"
লাবিব দরজার ওপাশে দাঁড়িয়ে পড়ে। তার বোনের গলা পেয়ে ডেকে ওঠে,
"আপুই টুমি কুতায়?"
মাইরা এপাশ থেকে বলে,
"ভাইয়া আমি ঘরের ভেতর। কাউকে ডেকে আন যা। তাহলে দরজা খুলে দিবে।"
লাবিব বুঝলো না মাইরার কথা। সে তার ছোট হাতে দরজায় থা'প্প'ড় দেয়, আর অনবরত তার বোনকে ডাকে।
"আপুই আমাকে কুলে নাউ। আপুই? আমার চলকেট শেশ।"
মাইরার খারাপ লাগছে। সে কি করবে বুঝতে পারে না। তার ভাই এখানে একা কেন? লাবিব দরজায় থা'প্প'ড় দিতে দিতে কেঁদে দেয়। কান্নামাখা গলায় বলে,
"আপুই আমাকে কুলে নাউ। আপুই আসু।"
মাইরার কান্না পাচ্ছে। তার ভাই তার কাছে আসার জন্য কাঁদছে। অথচ সে নিতে পারছে না। অসহায় কণ্ঠে বলে,
"ভাইয়া আপুই ঘরের ভেতর। কাউকে বল, তাহলে দরজা খুলে দিবে।"
লাবিব তার বোনের কথা শোনে না। কাঁদতে কাঁদতে আবারও ডাকে,
"আপুই আমাকে কুলে নাউ। তুমু দাও। চলকেট দাও। আমু খাবু। আপুই আসু।"
মাইরা অসহায় চোখে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। ইরফানের উপর ভীষণ রা'গ হচ্ছে। সে তো বলল আর বাইরে যাবে না।
লাবিব বোনের দেখা না পেয়ে ঠোঁট উল্টে কাঁদতে কাঁদতে সামনে দিকে যায়। ইরফানের মামি লাবিবকে একা একা কাঁদতে দেখে কোলে নেয়। মাইরার ভাই এটা, তিনি চেনেন। লাবিব ভদ্রমহিলার কোলে উঠে কাঁদতে কাঁদতে বলে,
"আপুই আশে না আমাল কাছি। আপুই যাবু। আপুই যাবু। আপুই কুলে উবব।"
ইরফানের মামি লাবিবের গাল মুছে দিয়ে এদিক-ওদিক তাকিয়ে বলে,
"তোমার আপুই যে কোথায় বাবা। দেখিনি তো। কান্না করে না। আপুই চলে আসবে।"
লাবিব ভদ্রমহিলার কাঁধে মাথা রেখে নিঃশব্দে চোখের পানি ফেলে। তার আপুই আবার কোথায় হারালো?
এদিকে মাইরা লাবিব এর আর সাড়া না পেয়ে ভয় পায়। বিয়ে বাড়িতে কোথা থেকে কত মানুষ এসেছে। বাচ্চা ছেলেটা যদি হারিয়ে যায়? ভাবতেই গলা শুকিয়ে আসলো। কান পেতে শোনার চেষ্টা করল, লাবিব এর গলা শোনা যায় কি-না। নাহ মনে হচ্ছে ত্রিসীমানায় নেই। মাইরার কান্না পায়। তার ভাই কোথায় গেল? মাইরা গলা চড়িয়ে ডাকে,
"লাবিব? ভাইয়া আছিস?"
কোনো সাড়া পায় না। তার এবার চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। তামান্না মাইরাকে না পেয়ে আবারও ইরফানের ঘরের সামনে এসে দেখল দরজা আটকানো। মাইরা লাবিবকে আবারও ডাকে। তামান্না বাইরে দাঁড়িয়ে বলে, "মাইরা তুমি ভেতরে কেন?"
মাইরা দ্রুত বলে,
"আপু দরজা টা খুলে দাও প্লিজ! তোমার ভাই আমাকে আটকে রেখে গিয়েছে।"
তামান্না লক ঘুরিয়ে চেষ্টা করল। খুলছে না। প্রায় অনেকক্ষণ চেষ্টা করেও যখন পারল না। তখন হতাশার সুরে বলে,
"মাইরা ইরফান ভাই হয়তো এটা লক করে দিয়েছে। চাবি ছাড়া খুলবে না।"
মাইরা নিস্তেজ গলায় বলে,
"ওহ আচ্ছা আপু।"
তার চোখ থেকে সত্যি সত্যিই দু'ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তার ছোট ভাইটাকে কতদিন পর দেখল, একটুর জন্য তাকে রেখে বাইরে গিয়েছিল। আবার এসে নিত। কিন্তুু তা আর হলো না। মাইরা তামান্নাকে জিজ্ঞেস করে,
"আপু লাবিবকে দেখেছ?"
"হ্যাঁ, তোমার কোলে উঠবে বলে কাঁদছিল। আমার আম্মুর কোলে দেখলাম।
তুমি একটু দাঁড়াও মাইরা। আমি ইরফান ভাইয়ের থেকে চাবি আনছি।"
মাইরা লাবিবের কথাটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর কিছু বলল না। চুপ করে গিয়ে বেডের উপর পা তুলে বসল। হাঁটুতে মাথা ঠেকিয়ে রাখলো। কেন যেন তার কান্না পাচ্ছে খুব। কিছুকক্ষণের মাঝেই চোখের কোণ ঘেঁষে কয়েকফোঁটা পানি গড়িয়ে পড়ে।
~
লাবিবকে তার মা কোলে নিয়েছে। এখন তারা গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হবে। লাবিব কাঁদছে গুণগুণ করে। ইরফানের ছোট ফুপি লাবিবের মাথায় হাত বুলিয়ে বলে,
"কান্না করে না বাবা।"
লাবিব তার মায়ের গলা জড়িয়ে গলায় মুখ গুঁজে রেখে ফুঁপিয়ে কাঁদে। বিড়বিড়িয়ে বলে,
"আমি আপুই যাবু। আপুই কুলে যাব। আপু কুতায়?"
মাইরার মা বারবার চোখ ঘুরিয়ে এদিক-ওদিক তাকায়। মেয়েটাকে আর একটাবারের জন্যও দেখল না। ভদ্রমহিলা চাতক পাখির ন্যায় মেয়েকে একটিবার দেখতে চান। তার মেয়ের তার উপর খুব অভিমান জমেছে। সে কি আসলেই ভালো মা হতে পারেনি? মাইরার বলা সৎ মা শব্দটা কানে বাজলে এখনো কেন যেন সূঁচের ন্যায় বুকে বিঁধলো। ছেলেটাকে জড়িয়ে নিল। তার ছেলেকে মাইরা খুব ভালোবাসে। যাওয়ার আগে তার ছেলেকে একটিবার দেখতে আসলো না? মেয়েটার তার প্রতি এতো অভিমান? গ্রামে গিয়েও একটাবার তাদের বাড়ি যায়নি। ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেললেন। তার স্বামী বাইরে অপেক্ষা করছেন। দেরি করলেন তো অনেক সময়। মেয়ের দেখা পেলেন না। ইরফানের মা সহ ফুপিদের জিজ্ঞেস করল, কেউ বলতে পারলো না। আর দেরি করলেন না। এমনিতেই অনেক রাত হয়েছে। গ্রামে পৌঁছাতে হবে। আরও দেরি করলে তার স্বামী তাকে আস্ত রাখবে না। দীর্ঘশ্বাস ফেলে সবার থেকে বিদায় নিয়ে বাইরের দিকে পা বাড়ালেন।
লাবিব হঠাৎ-ই শব্দ করে কেঁদে দেয়। বাচ্চা ছেলেটি বোধয় বুঝল সে আর তার আপুই কে দেখতে পাবে না। আর তার আপুই এর কোলে উঠতে পারবে না। কেঁদে কেঁদে বলে,
"মা আপুই যাবু। আপুই কুলে উবব। আমাকে আপুই নিয়ে চলু।"
মাইরার মায়ের চোখের কোণে পানি। এই বাচ্চাটিকে তার সামলাতে এখন খুব কষ্ট হয়। তার আপুই এর অভাব পূরণ করতে পারে না। আজ কতদিন পর তার বাচ্চা তার আপুইকে পেয়ে কত খুশি হয়েছিল। আবার তাকে না দেখতে পেয়ে কাঁদছে। লাবিব তার মায়ের মুখ ঠেলে কাঁদতে কাঁদতে বলে,
"আপুই কাচে নিয়ে চলু। আপুই যাবু। আপুই কুতায়? আপুই তুদু চলি যায় আমাল তেকে।"
বাইরে গেলে লাবিব এর বাবা লাবিব কে কোলে নেয়। মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। বিরক্তও হয় খানিক। ওই মেয়ের মাঝে কি পায় কে জানে! তার ছেলে হয়ে অন্যের মেয়ের প্রতি এতো দরদ আসে কোথা থেকে? লাবিব কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে একপর্যায়ে ঘুমুঘুমু ভাব ধরা দেয় তার চোখে। বাবার কাঁধে মাথা রেখে চোখ বুজে বিড়বিড় করে,
"আপুই পুচা। আমাকে কুলে নিই না। তুমু দেয় না। আমাল শামনে আছে না। পুতা আপুই।"
বিড়বিড় করতে করতে কান্নামাখা ক্লান্তি চোখজোড়ায় ঘুম এসে ভিড় করে। কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে যায় বাচ্চা ছেলেটি তার আপুই এর জন্য কাঁদতে কাঁদতে।
~~
ইরফান দরজা খুলে তার ঘরে প্রবেশ করে। দরজা খোলার শব্দ পেয়ে মাইরা মাথা তুলে তাকায়। ইরফান মাইরার দিকে এগিয়ে যায়, মাইরা দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফানের দিকে একবার তাকায়, অভিমান-অভিযোগে দ্রুত চোখ সরিয়ে নেয়। ইরফানকে পাশ কাটিয়ে বাইরে যায়। ইরফান ভ্রু কোঁচকালো। মাইরার পিছু পিছু যায় আর বলে,
"স্টুপিট, এভাবে দৌড়াচ্ছ কেন?"
মাইরা ইরফানের কথা শুনলো না। একপ্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। কয়েকবার পড়তে পড়তে বেঁচে গিয়েছে। ইরফান পিছন থেকে ধমকায়। তবে নিচে নামলো না। উপর থেকে দাঁড়িয়ে মাইরার কর্মকাণ্ড দেখতে লাগলো। মাইরা আশেপাশে কাউকে যেন খুঁজছে। দু'হাতে চোখ মুছে নেয়। তার শ্বাশুড়ি রুমা নেওয়াজ কে দেখে জিজ্ঞেস করে,
"মা আমার ছোট ভাই লাবিব কোথায়?"
রুমা নেওয়াজ বললেন,
"তুমি কোথায় ছিলে এতোক্ষণ? বাচ্চাটা তোমার জন্য কাঁদলো দেখলাম। গ্রামে চলে গিয়েছে তারা।"
মাইরা মন খা'রা'প নিয়ে ছোট করে বলে,
"ওহ, আচ্ছা।"
মাইরা মাথা নিচু করে নেয়। চোখের কোণে পানি। তার কলিজা ফেটে যাচ্ছে। তার ভাই যে তার কোলে উঠতে চাইলো, সে নিতে পারলো না। তার কাছে চকলেট চেয়েছিল সে দিতে পারলো না। তাকে দেখতে না পেয়ে কাঁদতে কাঁদতে গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে ভাবতেই কেন যেন শব্দ করে কাঁদতে ইচ্ছে করল। কতদিন পর তার ভাইটাকে পেয়েছিল, অথচ সে এসে কেঁদে চলে গেল। কান্নাগুলো গিলে নিল। মাথা নিচু করেই ডান হাতের কনিষ্ঠ আঙুল দ্বারা চোখ মুছে নিল। এরপর ধীরপায়ে ইনায়ার ঘরের দিকে যায়।
ইনায়া তার ঘরেই বসে ছিল মন খা'রা'প করে। তার চোখ ভেজা। এই বাড়ি ছাড়া থাকতে হবে ভাবলেই কেমন দমবন্ধ লাগছে মেয়েটার। ছোট থেকে দুই তিনদিনের জন্য খালা মামা বাড়ি ঘুরতে যাওয়া ছাড়া আর কোথাও যায়নি। আজ সেখানে একেবারে চলে যেতে হবে ভাবলেই দুঃখরা ঘিরে ধরছে।
মাইরাকে দেখে ইনায়া ভেজা চোখে মাইরার দিকে তাকায়। মাইরা চুপ করে ইনায়ার পাশে বসে ইনায়াকে জড়িয়ে ধরল। এই বাড়িতে তারেক নেওয়াজ এর পর এই আপুটাই তাকে খুব ভালোবাসে। তার বান্ধবীর মতো। সেও চলে যাচ্ছে ভাবতেই মাইরা নিঃশব্দে চোখের পানি ফেলে। তার ভাইয়ের কথাটাও মনে পড়ে। মাইরার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর মাইরাকে ইনায়া ছেড়ে ইনায়ার গালে হাত দিয়ে বলে,
"আপু তুমি কিন্তুু শ্বশুর বাড়ি গিয়ে আমাকে ভুলে যাবে না। আমাকে ভুলে গেলে তোমার জামাইকে সিন্দুকে আটকে রেখে তোমাকে এখানে এনে আবার আমাকে মনে করিয়ে দিব।"
ইনায়া কান্নামাখা চোখেই হেসে ফেলে। অতঃপর বলে,
"তুমি আমাকে ভুলে গেলে কি হবে?"
মাইরা দু'হাতে চোখ মুছে বলে,
"মাইরা কাউকে ভুলে যায় না বুঝলে। নো টেনশন।"
এরপর ইনায়ার সাথে টুকটাক কথা বলে মাইরা বেরিয়ে আসে। ইনায়া আর কিছুক্ষণ পর চলে যাবে। মাইরার খা'রা'প লাগছে। সে চুপচাপ ইরফানের ঘরে এসে দেখল ইরফান ঘরে নেই। মাইরা বেডের এক কোণায় গিয়ে বসে। দু'হাঁটুতে মুখ গুঁজে ফুঁপিয়ে ওঠে। তার ভাইয়ের কথা মনে পড়ছে। যতবার ভাবছে তার কোলে উঠার জন্য কেঁদেছে ততবারই তার বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে। তার মাকেও তো দেখতে পারলো না। আবার কখনো দেখা হবে কি-না! নিঃশব্দে চোখের পানি ফেলে।
ইরফান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে মাইরাকে বেডের উপর বসে থাকতে দেখে অবাক হয়। তীক্ষ্ণ চোখে চেয়ে রইল খানিক মাইরার পানে। মাইরা একটু পর পর যেন কেঁপে উঠছে। ইরফান এগিয়ে এসে মাইরার পাশে দাঁড়ায়। গম্ভীর গলায় জিজ্ঞেস করে,
"হোয়াট হ্যাপেন্ড?"
মাইরা মাথা তুলল না। একমাত্র এই লোকটার জন্যই তার ছোট ভাইটা কেঁদেকেটে চলে গিয়েছে। জীবনেও কথা বলবে না সে এই লোকটার সাথে। ইরফান মাইরার কোনো রেসপন্স না পেয়ে আবারও ডাকে। নো রেসপন্স। ইরফান রেগে যাচ্ছে। এইটুকু মেয়ে তাকে ইগনোর করছে? দাঁতে দাঁত চেপে বলে,
"হেই স্টুপিট! কি প্রবলেম? স্পিক আপ।"
মাইরা সেভাবেই বসে থাকলো। ইরফান ঝটকা মেরে মাইরাকে টেনে তুলে। মাইরার চোখ বন্ধ। কেঁদেকেটে মুখের অবস্থা যা তা করে ফেলেছে। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মাইরার মুখপানে। মাইরা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। কাঁদতে কাঁদতে চোখদুটো লাল করে ফেলেছে। ইরফান কথা বলার ভাষা হারায়। মেয়েটা এভাবে কাঁদছে কেন? দ্রুত মাইরার মুখ দু'হাতের মাঝে নিয়ে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে,
"কি হয়েছে? কাঁদছো কেন?"
মাইরা ইরফানের দিকে চুপ করে তাকিয়ে থাকলো। চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। ইরফান তার খসখসে হাতে মাইরার নরম গাল মুছে দেয়। আবারও নরম গলায় জিজ্ঞেস করে,
"ব্য'থা পেয়েছ কোথাও? কেউ কিছু বলেছে?"
মাইরা এবারও কিছু বললো না। ইরফান ব্যস্ত হাতে মাইরার হিজাব খুলে পাশে রাখে। এরপর মাইরার গালে হাত দিয়ে কণ্ঠে নমনীয়তা ঢেলে বলে,
"কাঁদছো কেন স্টুপিট গার্ল? টেল মি হোয়াট হ্যাপেন্ড, আই উইল ফিক্স এভরিথিং।"
মাইরার এতো রাগ লাগছে এই লোকটার উপর। তাকে আর তার ভাইকে কাঁদিয়ে এখন এসেছে সব ঠিক করতে। স'হ্যই হচ্ছে না এই লোকটাকে। মায়ের উপর অভিমানের মাত্রা গাঢ় হয়। তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ভালো কথা, এই দুনিয়াই কি একটা ভালো মানুষ ছিল না? যার মনে অন্তত একটু দয়ামায়া আছে। এই লোকটার গলাতেই তাকে ঝুলিয়ে দিতে হলো। তার আর বাঁচতেই ইচ্ছে করে না। কেউ তো তাকে ভালোইবাসে না। তার একটা ছোট ভাই আছে, তার সাথে সে একটু থাকতে চায়, অথচ সবাই তার সাথে শত্রুতা করতে উঠেপড়ে লাগে। মা তার জন্য অপেক্ষা না করেই তার ভাইকে নিয়ে চলে গেল। আর এই লোক তো তাকে তার ভাইয়ের কাছে যেতেই দিল না।
চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে।
গায়ে যা শক্তি ছিল সব শক্তি দিয়ে ইরফানের দু'হাত তার গাল থেকে ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয়। রাগে চিৎকার করে বলে,
"পা'ষা'ণ লোক। একটুও দয়ামায়া নেই আপনার? আমি একটু ভালো থাকলে আপনার গায়ে আগুন লেগে যায় তাই না? অ'মানুষ একটা, নির্দয় পুরুষ।"
কথাগুলো বলতে বলতে চোখ থেকে অগণিত অশ্রু কণা গাল বেয়ে গড়িয়ে পড়ে। আবারও হাঁটুতে মুখ গুঁজে ফুঁপিয়ে বিড়বিড় করে,
"স্বার্থপর সবগুলো। কেউ আমার কথা দু'টো মিনিটও যদি ভাবতো!"
চলবে ইনশাআল্লাহ~~
