উপন্যাস:-আমার প্রিয়সি
লেখিকা :-mou
পর্ব:- ৩
আরিয়ান:- মেহের তুমি তো জানো মাসের শেষ এখন আমার কাছে!
মেহের:- আমি সবটাই জানি আরিয়ান যে মাসের শেষে তোমার কাছে টাকা থাকে না। তোমার টাকা নিয়ে ভাবতে হবে না আরিয়ান টাকা আমি দিবো তুমি চলো আগে গিয়ে কিছু খেয়ে নিবে।
এরপর মেহের খাবার কিনে জোর করেই আরিয়ানকে খাইয়ে দেয়।
এভাবেই কেটে যায় সেদিনটা পরের দিন সকালে আরিয়ানের ঘুম ভাঙ্গে তার প্রিয়তোমার ফোন কলে।
আরিয়ান ঘুম ঘুম কন্ঠে হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে তার প্রিয়তমার কান্না ভেজা কন্ঠ শুনে।
আরিয়ান:- কি হয়েছে মেহের তুমি কাঁদছো কেনো পাখি।
মেহের কাঁদতে কাঁদতে বলে।
মেহের:- আরিয়ান তুমি একবার আমার সাথে দেখা করতে পারবে।
আরিয়ান তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যায় মেহেরের সঙ্গে দেখা করতে। আরিয়ান গিয়ে দেখতে পায় মেহের আগে থেকেই সেখানে উপস্থিত আছে।
আরিয়ান সেখানে গিয়ে দেখতে পায় মেহের একটা বেঞ্চে বসে আছে।
আরিয়ান:- মেহের
আরিয়ান মেহেরের পাশে গিয়ে বসে আর মেহেরের হাতটা ধরে!
আরিয়ান:- মেহের কি হয়েছে পাখি
মেহের:- আরিয়ান বাবা আমার বিয়ে ঠিক করেছে!
আমি বাবাকে তোমার কথা বলেছি তবে তুমি কোনো জব করো না বলে বাবা তোমাকে মেনে নিবে না, বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েই ছাড়বে।
আরিয়ান:- কিন্তু মেহের আমি এখন কি করবো?
আরিয়ান তার প্রিয়োসিকে অনেক ভালোবাসে সে কোনো মতেই ছাড়তে পারবে না।
আরিয়ান:- আমি যে তোমায় অনেক ভালোবাসি মেহের এখন আমি কি করবো।
মেহের:- আরিয়ান চলো আমরা পালিয়ে বিয়ে করি।
তাছাড়া আর কোনো উপায় নেই হয়তো বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে
তোমাকে ছাড়া থাকতে পারবো না আরিয়ান।
