উপন্যাস : আমার প্রিয়সি
লেখিকা : mou
পর্ব: ২
মেহের দৌড়ে এসে সোজা আরিয়ানকে জড়িয়ে ধরে।
মেহের:- একি আরিয়ান তোমার চোখে মুখের একি অবস্থা। সারারাত কি না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছো,
তুমি আমার ফোন কেনো রিসিভ করছিলে না তুমি
জানো আমি কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম।
তোমার কি একটা বারের জন্য আমার কথা মনে
পড়ে না। তুমি জানো না তেমার খোঁজ খবর না
পেলে একজন চিন্তায় চিন্তায় শেষ হয়ে যায়। পাগল
পাগল লাগে তার।
আরিয়ান কিছুক্ষণ তার প্রিয়তোমার মুখের দিকে তাকিয়ে থাকে তারপর তার প্রিয়তোমার হাতে একটা আলতো করে চুমু খেয়ে বলতে শুরু করে।
আরিয়ান:-sorry মেহের পাখি ফোনটা সাইলেন্ট ছিলো কাল রাতে চার্জ না দেওয়ায় এখন সুইচওপ
হয়ে গেছে। তুমি বললে আমি কান ধরছি তাও আমার উপর আর রাগ করে থেকো না পাখি।
মেহের:-কী হয়েছে আরিয়ান তোমার চোখ মুখের অবস্থা এমন দেখাচ্ছে কেনো কি হয়েছে তোমার।
আরিয়ান:- আসলে মেহের তেমন কিছু না, কাল একটা ইন্টারভিউ আছে তাই সেটা নিয়ে একটু চিন্তায় আছি আরকি।
মেহের:- হুম বুঝতে পেরেছি আর চিন্তা করতে হবে না চলো।
মেহের:- নিশ্চয়ই কাল রাত থেকে না খেয়ে আছো
তাই চোখ মুখের এই রকম অবস্থা চলো আমার সঙ্গে
দোকানে চলো আগে তুমি কিছু খেয়ে নিবে।
