#চলমান
পাঠ : 4
উপন্যাস : প্রণয়ের প্রণয়িণী তুমি
লেখিকা : ঐশী বিশ্বাস
ভোরের আলো তখনো ভালোভাবে ফুটে ওঠেনি চারপাশ ঘন কুয়াশায় ঢাকা । দূরের গাছপালা থেকে শুরু করে রাস্তার পাশের বাড়িঘর সবকিছুই কুয়াশার চাদরে আবছা হয়ে আছে । দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে চলন্ত গাড়িটি এসে থামল শিকদার বাড়ির বিশাল ফটকের সামনে ।
বিশাল এক অট্টালিকা দূর থেকে দেখলে মনে হয় কোনো রাজপ্রাসাদ । উঁচু সীমানাপ্রাচীরের মাঝখানে বিশাল লোহার ফটক । বাড়িটির মূল ভবনটি তিনতলা , বাইরের দেয়ালে হালকা ক্রিম ও সাদা রঙের মিশ্রণ । সামনের অংশজুড়ে কারুকার্য করা বড় বড় স্তম্ভ , প্রশস্ত বারান্দা আর নকশা করা জানালা । বাড়ির দুই পাশে সুন্দর করে সাজানো বাগান , বাগানের বিভিন্ন জায়গায় বাহারি ফুলের গাছ , ছাঁটা সবুজ ঘাস আর মাঝখানে ছোট্ট একটি ফোয়ারা । বাড়ির সামনের প্রশস্ত উঠোন টিও বেশ পরিপাটি । চারপাশের সৌন্দর্য আর বিশালত্ব দেখে সহজেই বোঝা যায় , বাড়িটি কোনো সাধারণ পরিবারের নয় । আভিজাত্য আর বনে - দিয়ানার ছাপ যেন প্রতিটি কোণে ছড়িয়ে আছে ।
গাড়ির ভেতরে এতক্ষণ হেলিনা শিকদারের এক হাত আগলে ধরে বাচ্চাদের মতো ঘুমিয়ে ছিল নওশিন । অন্যদিকে জায়েদ গাড়ি থেকে নেমে কাউকে কিছু না বলে বাড়ির দিকে এগিয়ে গেল ।
হেলিনা শিকদার পরম যত্নে নওশিনকে ডেকে তুললেন_
আম্মু ওঠো আমরা চলে এসেছি ।
নওশিন চোখ দুটো হাত দিয়ে কচলে ধীরে ধীরে তাকাল হেলিনা শিকদারের দিকে । তিনি আবারও মমতা ভরা কণ্ঠে বললেন_
আম্মু আমরা চলে এসেছি
নওশিন চোখ বুলিয়ে সামনের বিশাল বাড়িটি দেখে অবাক হয়ে গেল । এত বড় বাড়ি সে আগে কখনো দেখেছে কি না , মনে করতে পারল না । কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে গায়ে থাকা শাল টা শরীরের সঙ্গে ভালোভাবে জড়িয়ে গাড়ি থেকে নামল ।
গাড়ি থেকে নামতেই সামনে জাকির কে দেখে একটু থতমত খেয়ে গেল জাকির হাসিমুখে বলে_
ভাবী ঘুম ভেঙেছে ?
নওশিন ছোট করে উত্তর দিল_
হুঁ......
আমি জায়েদ ভাইয়ের ভাইও বলতে পারো , আবার অ্যাসিস্ট্যান্ট ও বলতে পারো ।
ও...
ভাবী তুমি কি কম কথা বলো ?
না , মানে হয়...
আচ্ছা বুঝেছি লজ্জা পাচ্ছো বুঝতে পারছি ।
নওশিন আর কিছু বলল না চুপচাপ দাঁড়িয়ে রইল । জাকির মুখে হাসি ফুটিয়ে আবারও বলে_
ভাবী , জায়েদ ভাই একটু পাগল কিন্তু মানুষ ভালো বকা দিলেও মায়া আছে ।
উনি কি সত্যি পাগল ?
হুম ! কথায় কথায় চড় বসিয়ে দেন আমি যে ভাইয়ের হাতে কত চড় খেয়েছি তার হিসাব নেই ।
জাকিরের এমন কথা শুনে নওশিন পিক করে হেসে উঠল । জাকির মন খারাপের ভান করে বলে_
ভাবী তুমিও...
জায়েদ তখনো বাড়ির ভেতরে যায়নি বাইরে দাঁড়িয়েই জাকির কে নওশিনের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখছিল । তার ওপর নওশিন ও হাসছে ! বিষয়টা যেন তার একদম পছন্দ হলো না গম্ভীর কণ্ঠে ডাকল_
জাকির এদিকে আসো...
জাকির শুকনো ঢোক গিলে এগিয়ে গেল মুখে হাসি ফুটিয়ে বলে_
কী হয়েছে ভাই ? ডাকছেন কেন ?
ওই মেয়েটার সঙ্গে তোমার এত কথা কিসের ?
কিছু না ভাই এমনিই কথা বলছিলাম । ভাই , ভাবী কিন্তু অনেক মিষ্টি অনেক সুন্দর করে কথা বলেন।।
তুমি ওই মেয়েটাকে ভাবী ডাকবে না ।
তাহলে কী ডাকব ?
আম্মা ডাকবে ।
জায়েদের কথা শুনে জাকির চোখ বড় বড় করে বলে_
আম্মা ! আপনি আমার ভাই হলে আপনার বউ আমার আম্মা হয় কীভাবে ?
আমি বউ মানি ওই মেয়েকে ।
মানেন আর না মানেন বউ তো বউ-ই...
জাকির !
সরি ভাই...
বলেই জাকির তাড়াতাড়ি জায়েদের কাছ থেকে সরে গেল ।
হেলিনা শিকদার গাড়ি থেকে নেমে নওশিনের কাছে এসে বললেন_
এই শাল কে দিয়েছে মা তোমাকে ?
নওশিন আঙুলের ইশারায় দূরে দাঁড়িয়ে থাকা জায়েদ কে দেখিয়ে বলে_
উনি আম্মু আমার অনেক শীত করছিল তাই দিয়েছিলেন ।
নওশিনের কথা শুনে হেলিনা শিকদার মুচকি হাসলেন তাঁর ছেলে ওপর থেকে যতই কঠিন হোক না কেন , মনটা যে ভীষণ নরম , সেটা তিনি ভালো করেই জানেন ।
চারপাশের ঘাসের ওপর ছোট ছোট শিশিরবিন্দু জমে আছে । শীতের ঠান্ডায় শরীর রীতিমতো কেঁপে উঠছে । হেলিনা শিকদার নওশিন কে নিয়ে বাড়ির দিকে এগিয়ে গেলেন ।
দরজায় নক করলেন এত সকালে বাড়ির কেউ জেগে নেই । তাই বেশ কয়েকবার নক করতে হলো। কিছুক্ষণ পর কাজের মহিলা মর্জিনা ঘুমে টলতে টলতে দরজা খুললেন ।
দরজা খুলে ঘুমঘুম চোখে সামনে তাকাতেই বউয়ের সাজে নওশিন কে দেখতে পেলেন । আর তার পেছনে জামাইয়ের সাজে জায়েদ কে দেখে তো তাঁর চোখ কপালে উঠে গেল । মুহূর্তেই ঘুম উধাও আকাশ-বাতাস কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠলেন_
ও আল্লাহ গো ! জায়েদ স্যার পালিয়ে বিয়ে করে বউ নিয়ে এসেছে ! কে কোথায় আছেন ? তাড়াতাড়ি আসেন সবাই !
মর্জিনার এমন কথা শুনে জায়েদ রাগে ফেটে পড়ল। এমনিতেই মা জোর করে বিয়ে দিয়ে দিয়েছেন তার ওপর আরেকজন এসে বলছে তারা পালিয়ে বিয়ে করেছে ! এই মহিলা কম বোঝেন কিন্তু চিল্লায় বেশি ।
নওশিন মর্জিনার চিল্লাচিল্লি শুনে পিটপিট করে তাকাল হেলিনা শিকদারের দিকে । হেলিনা শিকদার তখন একটু আড়ালে ছিলেন । তাই মর্জিনা তাঁকে দেখতে পাননি । মর্জিনার এমন চিৎকারে তিনিও বেশ বিরক্ত হলেন ।
এদিকে জাকির আর শারফুল শিকদার গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে এসে জায়েদদের পেছনে দাঁড়ালেন । মর্জিনার চিৎকার শুনে জাকির জায়েদের উদ্দেশ্যে বলে_
কী ভাই বাসায় ডাকাত পড়েছে নাকি মর্জিনা আন্টিকে ভূতে ধরেছে ? এমন করছেন কেন ?
জায়েদ বিরক্ত হয়ে বলে_
তুমি গিয়ে দেখো , ইডিয়েট !
জাকির মর্জিনার দিকে তাকিয়ে আবারও ফিসফিস করে বলে_
এই বেডি যে জল্লাদ ! আল্লাহ কিছু কইলে ছেত করে উঠে । এমন ভাব যেন এই বেডিই এই বাড়ির কর্ত্রী ম্যাডামকে দেখলে আবার নিরীহ হয়ে যায় ।
তো আমি কী করব ?
কিছুই না , আর জানেন ভাই এই বেডি একটা সিসি ক্যামেরা । কার বাড়িতে কী রান্না হয় সব জানে । দেখবেন গিয়ে জামাই-বউ রাতে রুমে কী করে সেটাও জানে ।
জাকিরের কথা শুনে জায়েদ রাগী চোখে তাকাল_
আর তুমি একটা বাচাল ! শুধু বকবক করো ।
জায়েদের মুখে বাচাল শব্দটা শুনে নওশিন পিক করে হেসে উঠল । তার হাসির শব্দ শুনে জাকির আর জায়েদ দুজনেই তাকাল তার দিকে ।
জাকির মুখ ভোঁতা করে বলে_
ভাবী তুমি হাসছো কেন ?
নওশিন মুচকি হেসে বলে_
আপনাকে উনি বাচাল বলেছেন বলে তাই ।
ভাবী তুমিও !
আমাকেও আমার ফ্রেন্ড রা বাচাল বলে কারণ আমি একটু বেশি কথা বলি ।
কই ভাবী তুমি তো বেশি কথা বলো না অনেক চুপচাপ ।
ভাইয়া , আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছে আজকে । কীভাবে আপনার সঙ্গে কথা বলব ? তাছাড়া আমি আম্মুর সঙ্গে অনেক কথা বলি আব্বুর সঙ্গেও অনেক কথা বলি ।
জায়েদ বিড়বিড় করে বলে_
ইডিয়েট !
নওশিনের এবার রাগ হলো লোকটা নিজেকে কী ভাবে ? সে চুপচাপ থাকে বলে কি তাকে দুর্বল মনে করে ? একবার তার মুখ চুটলে বুঝবে নওশিন কী জিনিস তাছাড়া তার সঙ্গে আম্মু আছে কোনো ভয় নেই ।
সেও বিড়বিড় করে বলে_
Same to you...
জায়েদ কথাটা শুনতে পেয়ে কিছু বলতে যাবে , তার আগেই বাড়ির সবাই হুড়োহুড়ি করে ডাইনিং রুমে জড়ো হতে শুরু করল ।
হেলিনা শিকদার আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারলেন না । নওশিনের এক হাত ধরে বাড়ির ভেতরে প্রবেশ করলেন । পেছন পেছন জায়েদ জাকির আর শারফুল শিকদার ও ভেতরে ঢুকলেন।
এই শিকদার বাড়ির কর্তা নুরুল শিকদার তাঁর স্ত্রী জাহানারা বেগম । তাঁদের দুই ছেলে ও এক মেয়ে ।
বড় ছেলের নাম শামসুল শিকদার তাঁর স্ত্রী ফিরোজা । তাঁদের এক ছেলে ও এক মেয়ে । বড় ছেলের নাম আবরার নাবিদ শিকদার এবং মেয়ের নাম তাসনিম রাইসা শিকদার ।
ছোট ছেলে শারফুল শিকদার তাঁর স্ত্রী হেলিনা শিকদার । তাঁদের এক মেয়ে ও দুই ছেলে তিন ভাইবোনের মধ্যে সবার ছোট মেয়ে আয়রা মেহরিমা শিকদার । মেজো ছেলে ফারহান ইজান শিকদার আর বড় ছেলে জায়েদ মাহির শিকদার ।
আর নুরুল শিকদারের মেয়ে নাসিমা খাতুন তাঁর ছেলে মেহরাব শায়ের ।
জায়েদ কারও সঙ্গে কোনো কথা না বলে সোজা নিজের রুমের দিকে যাওয়া শুরু করল । সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় শায়ের এর সঙ্গে দেখা হলো।
শায়ের তখনো ঘুমঘুম চোখে ছিল জায়েদ কে দেখে চোখ কচলে তাকাল । তারপর বিড়বিড় করে বলে_
কী রে ! শালা জায়েদের মতো বজ্জাত কে আমি এই সাতসকালে কেন কল্পনা করছি ? তার মানে আজকের দিনটা আমার পুরোই খারাপ । আমি মনে হয় আমার জায়েদ ভাই নামক শত্রু টা কে বেশিই ভালোবাসি তাই তো কল্পনা করছি ।
পেছন থেকে জাকির বলে উঠল_
শায়ের ভাই যম তোমার সামনে জায়েদ ভাই সত্যিই তোমার সামনে দাঁড়িয়ে আছে ।
জায়েদ রাগী চোখে তাকাল জাকিরের দিকে । জাকির সঙ্গে সঙ্গে চুপসে গেল মিনমিন করে বলে_
সরি ভাই... ভুল করে বেরিয়ে এসেছে ।
শায়ের এবার ভালোভাবে তাকিয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করল ।
জায়েদ বিরক্ত হয়ে বলে_
তুমি আমার পেছন পেছন কী করছো ?
আপনি তো আমার স্যার আর আমি আপনার অ্যাসিস্ট্যান্ট তাই পেছন পেছন ঘুরছি ।
তা তুমি আমাকে বস হিসেবে কতটুকু সম্মান করো ?
একেবারে মনপ্রাণ খুলে করি ভাই ।
বা*ল করো...
সরি ভাই...
শায়ের এবার জাকির আর জায়েদের কথাবার্তা শুনে বুঝতে পারল , এটা কোনো কল্পনা নয় সত্যিই জায়েদ তার সামনে দাঁড়িয়ে আছে ।
শায়ের এবার দুষ্টু হেসে বলে_
কী রে মামি বুঝি তোকে ঘর থেকে বের করে দিয়েছে ? দেবেই না বা কেন ! তোর মতো ঘাড়ত্যাড়াকে কে সহ্য করবে ?
জায়েদ দাঁত কিড়মিড় করে তাকিয়ে রইল তারপর শায়ের এর শার্টের কলার টেনে ধরে বলে_
আর একটা কথা বললে মেরে ফেলব ।
শায়ের মুখ ভোঁতা করে বলে_
এসেই এমন শুরু করে দিয়েছিস ! কয়েক দিন পরে তো আমাকে খুনই করে ফেলবি ।
জাকির এর মাঝেই দাঁত কেলিয়ে বলে উঠল_
শায়ের ভাই , ভাই তো বিয়ে করেছে ।
কথাটা শুনতেই জায়েদের মেজাজ আরও খারাপ হয়ে গেল । শায়ের কে ছেড়ে বাম হাতে জাকিরের ডান গালে চড় বসিয়ে দিল ।
জাকির গালে হাত বুলিয়ে বলে_
ভাই আমি কী করেছি ?
Shut up !
শায়ের জাকিরের কথা শুনে জায়েদের দিকে অবাক হয়ে তাকিয়ে বলে_
মামা তুই বিয়ে করে ফেললি আমাকে বললি না ? এত স্বার্থপর তুই ! ছিঃ মামা, ছিঃ !
জাকির হেসে বলে_
শায়ের ভাই তুমি না বলেছিলে ভাইয়ের আগে বিয়ে করবে ? কই ভাই তো বিয়ে করে ফেলেছে !
হ্যাঁ রে ! এই কষ্টে আমার পরান দুঃখে ফেটে যাচ্ছে। পরাণ যায় জ্বলিয়া রে পরাণ যায় জ্বলিয়া ।
চলেন ভাই ভাবীর সঙ্গে দেখা করি ভাবী কিন্তু অনেক মিষ্টি ।
হুম....
বলেই শায়ের জায়েদ কে টেনে নিয়ে যেতে শুরু করল ।
জায়েদ বিরক্ত হলো শায়ের আর জাকির এই দুটোই তাকে অনেক জ্বালায় ।
অন্যদিকে হেলিনা শিকদার নওশিন কে নিয়ে নুরুল শিকদারের সামনে গিয়ে দাঁড়ালেন মুখে হাসি ফুটিয়ে বললেন_
আব্বু নওশিন আমাদের জায়েদের বিয়ে করা বউ ।
নওশিন ভদ্রতার খাতিরে সালাম দিল নুরুল শিকদার নওশিনকে একবার পরখ করে দেখে নিজেও সালামের উত্তর দিলেন । এরপর হেলিনা শিকদারের দিকে তাকিয়ে বেশ গম্ভীর সুরে বললেন_
এটা আমরা আশা করিনি ছোট বৌমা । তুমি আমাদের বাড়ির ছেলের বিয়ের মতো এত বড় একটা কাজ কাউকে না জানিয়ে নিজে নিজে করিয়ে ফেললে ।
হেলিনা শিকদার মাথা নিচু করে বললেন_
আমি দুঃখিত আব্বু পরিস্থিতি এমন ছিল যে কাউকে জানাতে পারিনি ।
ফিরোজার মুখে তখন স্পষ্ট বিরক্তি আর রাগ মুখ মোচড় দিয়ে বললেন_
আপনার ছোট বৌমা কে আপনি লাই দিতে দিতে মাথায় তুলে ফেলেছেন । এত বড় একটা কাজ করার আগে কাউকে জানানোর প্রয়োজন মনে করেনি ।
হেলিনা শিকদার বিরক্ত হয়ে ফিরোজার দিকে তাকালেন ।
কুটনি ভাবী আপনার কুটনামি একটু কমান । বয়স তো কম হয়নি তাহলে এত কুটনামি আসে কোথা থেকে ?
ফিরোজা রেগে বললেন_
হেলিনা আমাকে একদম কুটনি বলবে না সাবধান করে দিচ্ছি !
কুটনিকে কুটনি বলব না তো কী বলব ? কুটনামি করেন কেন ? না করলে তো বলতাম না ।
এবার ফিরোজা নুরুল শিকদার আর জাহানারা বেগমের উদ্দেশ্যে দাঁতে দাঁত চেপে বললেন_
দেখছেন আব্বা , আম্মা ? হেলিনা আমাকে কীভাবে কথা শোনাচ্ছে ! এসেই আমার সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছে ।
হেলিনা শিকদার বিরক্ত হয়ে বললেন_
তোমার মতো কুটনির সঙ্গে আমার ঝগড়া করার কোনো ইচ্ছা নেই ।
এবার ফিরোজা আরও রেগে গেলেন_
দেখলেন , দেখলেন আম্মা-আব্বা ! কেমনে কথা কইতাছে ? সকাল সকাল এভাবে এসে ঝগড়া শুরু কইরা দিচ্ছে !
আমার মুখ আছে তাই কথা বলছি আমি সর্বদা সত্যি কথা বলি । এখন অন্যের গায়ে লাগলে আমি কী করব ?
তাদের কথার মাঝখানে জাহানারা বেগম বলে উঠলেন_
এই তোমরা দুজন চুপ করো , তোমাদের এই জনমে আর মিল হবে না এটা আমি বুঝে গেছি । তোমাদের মিল করানোর চেষ্টা করতে করতে আমি বুড়া হয়ে গেছি ।
ফিরোজা সঙ্গে সঙ্গে বললেন_
আপনার বয়স হইছে তাই বুড়া হইছেন তাতে আমাগো দোষ দেন কেন ?
জাহানারা বেগম বিরক্ত হয়ে বললেন_
হইছে ! তোমার শ্বশুরকে এখন ছোট বৌমার সঙ্গে কথা বলতে দাও আর কথা কইয়ো না ।
জায়েদ এসব দেখে বিরক্ত হয়ে রুমে চলে যেতে চাইছিল , কিন্তু শায়ের এমনভাবে তাকে ধরে রেখেছে যে ছাড়ানোর উপায় নেই ।
নুরুল শিকদার এবার বললেন_
তোমরা কী মনে করেছ , আমি বাপ বুড়া হয়ে গিয়েছি বলে সবকিছু না জানিয়ে করবে ?
শারফুল শিকদার পেছন থেকে বললেন_
আব্বু আসলে...
তুমি তো আমার সঙ্গে কোনো কথাই বলবে না শারফুল !
শারফুল শিকদার চুপ হয়ে গেলেন বুঝতে পারলেন , বাবার খুব অভিমান হয়েছে হওয়ার কথাই ।
হেলিনা শিকদার এবার নুরুল শিকদারের পায়ের কাছে বসে পড়লেন । তারপর নরম কণ্ঠে বললেন_
আব্বু এইবারের মতো ক্ষমা করে দেন...
নুরুল শিকদার কিছু বললেন না হেলিনা শিকদার আবারও বললেন_
আব্বু আমি জায়েদ আর নওশিনের বিয়ে উপলক্ষে বড় করে অনুষ্ঠানের আয়োজন করব । সবাইকে জানাব জায়েদের স্ত্রী নওশিন ।
হেলিনা শিকদারের এই কথায় নুরুল শিকদার কিছুটা সন্তুষ্ট হলেন । অন্যদিকে জায়েদ যেন রাগে ফেটে পড়ছে এমনিতেই জোর করে বিয়ে দিয়েছেন , তার ওপর আবার নতুন করে অনুষ্ঠান ! গড ড্যাম ! রাগী কণ্ঠে ডাকল_
আম্মু !
হেলিনা শিকদার রাগী চোখে তাকালেন ছেলের দিকে । জায়েদ শায়ের এর হাত ঝাঁকি দিয়ে ছাড়িয়ে রুমের দিকে চলে যেতে শুরু করল ।
শায়ের অবাক হয়ে জাকিরকে জিজ্ঞেস করল_
এই কী হয়েছে ?
জাকির ফিসফিস করে বলে_
ভাই বউ মানেন না ম্যাডাম জোর করে বিয়ে দিয়েছেন । তাই আবার নতুন করে অনুষ্ঠান মেনে নিতে পারছেন না ।
তাই তো বলি ! ইনায়া কে রেখে এই মেয়েকে বিয়ে করার কারণ কী ?
আরে ইনায়া কেই তো বিয়ে করার কথা ছিল । কিন্তু ইনায়া পালিয়ে গেছে তাই ভাবীর সঙ্গে বিয়ে হয়েছে ।
বলিস কী রে ! এত কিছু হয়ে গেছে ?
হুম... তোমাকে পরে সব খুলে বলব ।
নিচ থেকে চিল্লাচিল্লির শব্দ শুনে আয়রা , রাইসা আর নাবিদের বউ ফারিয়া রুম থেকে বেরিয়ে এল। তিনজনই আয়রার রুমে রাত জেগে মুভি দেখছিল শেষ রাতে মুভি দেখে ঘুমিয়েছিল । নিচ থেকে এত মানুষের কথাবার্তা শুনে বাধ্য হয়ে ঘুম থেকে উঠেছে ।
হঠাৎ জায়েদ কে দেখে আয়রা, রাইসা আর ফারিয়া ভূত দেখার মতো অবাক হয়ে গেল ।
আয়রা জায়েদের দিকে এগিয়ে গিয়ে বলে_
ভাইয়া তুমি এই সময় এখানে কী করছো ?
আয়রার কথার কোনো উত্তর না দিয়ে জায়েদ রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল । এই কাণ্ড দেখে আয়রা খুব ভালো করেই বুঝতে পারল , কিছু একটা হয়েছে । জায়েদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে , সে অনেক রেগে আছে ।
আয়রা আর দেরি না করে কী হয়েছে দেখার জন্য নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াল । পেছন পেছন রাইসা আর ফারিয়া ও গেল ।
নিচে এসে সবাইকে জড়ো হয়ে থাকতে দেখে আয়রা অবাক হলো । আরও অবাক হলো নিজের মা হেলিনা শিকদার আর বাবা শারফুল শিকদারকে দেখে । আবার আম্মুর পাশে বউয়ের সাজে দাঁড়িয়ে থাকা অপরিচিত রমণী কে দেখে তো তার বিস্ময়ের সীমা রইল না ।
আয়রা শায়ের এর পাশে গিয়ে দাঁড়াল তারপর তার উদ্দেশ্যে বলে_
শায়ের ভাইয়া এখানে কী হচ্ছে ? আর আম্মুর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা কে ?
শায়ের আয়রার দিকে তাকিয়ে বলে_
তোর গুণধর ভাইয়ের বউ ।
আয়রার চোখ দুটো যেন বেরিয়ে আসার উপক্রম হলো অবাক হয়ে বলে_
জায়েদ ভাইয়ার ?
আহ্, গে হে !
আয়রা মাত্র কয়েক দিনের জন্য দাদু বাড়িতে ঘুরতে এসেছে । এর মাঝেই তার ভাইয়ের বিয়ে হয়ে গেল ! ভাইয়ের বিয়েতে মজা করার জন্য কত প্ল্যান ছিল তার কিন্তু এটা কী হয়ে গেল !
যাই হোক , বিয়ে হয়েই গেছে এখন কাউকে এটা নিয়ে প্রশ্ন করে লাভ নেই । উল্টো ধমক খেতে হবে তবে বৌদিকে তো দেখতে হবে !
কথাটা ভেবেই আয়রা নওশিনের দিকে এগিয়ে গেল । নওশিনকে দেখে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল । তারপর মিষ্টি কণ্ঠে বলে উঠল_
মাশাআল্লাহ !
হেলিনা শিকদার আয়রা কে দেখে বললেন_
যাও আয়রা নওশিনকে রুমে নিয়ে যাও ।
আয়রা কোনো কথা না বলে নওশিন কে নিয়ে রুমের দিকে এগিয়ে গেল ।
এদিকে নওশিন কে দেখে ফারিয়া অবাক হয়ে তাকিয়ে রইল । শায়ের ফারিয়ার এমন অবস্থা দেখে জিজ্ঞেস করল_
কী হয়েছে ভাবী ?
ফারিয়া কিছু না বলেই রুমের দিকে দৌড় দিল শায়ের অবাক হয়ে তাকিয়ে রইল । আজকের দিনটাই যেন অবাক হওয়ার !
অন্যদিকে রাইসা যেন বিশ্বাসই করতে পারছিল না , জায়েদের বিয়ে হয়ে গেছে । কথাটা শোনার পর তার বুকের ভেতর কেমন একটা ব্যথা অনুভূত হলো । কান্না আটকানোর ফলে গলায় যে তীব্র যন্ত্রণা তৈরি হয় , সেটাই যেন অনুভব করল সে ।
একপলক জাহানারা শিকদারের দিকে তাকিয়ে আর দাঁড়াল না । দ্রুত পায়ে নিজের রুমের দিকে চলে গেল।
