#চলমান
পাঠ : 3
উপন্যাস : প্রণয়ের প্রণয়িণী তুমি
লেখিকা : ঐশী বিশ্বাস
ডিসেম্বর মাস , শহরজুড়ে কনকনে শীত । চারপাশ ঘন কুয়াশায় ঢাকা দূরের কোনো কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছে না । রাস্তার দুপাশের আলো কুয়াশার চাদরে মিশে অস্পষ্ট হয়ে আছে । রাতের বেলা শহরের ব্যস্ততা অনেকটাই কমে এসেছে । রাস্তাঘাট প্রায় জনশূন্য মাঝেমধ্যে দু-একটা গাড়ি ছাড়া রাস্তায় তেমন কোনো যানবাহনের দেখা মিলছে না।
এমনই এক নির্জন রাস্তা দিয়ে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে একটি গাড়ি ।
গাড়ির ভেতরে শারফুল শিকদার ও হেলিনা শিকদার ঘুমিয়ে আছেন । জাকিরও কিছুক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছিল তখন জায়েদ গাড়ি চালাচ্ছিল । তবে এখন সে আবার গাড়ি চালাচ্ছে আর পাশের সিটে বসে জায়েদ একমনে ফোনের স্ক্রিনে চোখ রেখে আছে । কানে হেডফোন লাগানো মৃদু শব্দে গান বাজছে । চারপাশের পরিবেশের সঙ্গে নিজেকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা করছে সে। যা ঘটেছে , সেসব কিছু অন্তত কিছু সময়ের জন্য ভুলে থাকতে চায় ।
কখনো ভাবতে পারেনি ইনায়া এভাবে ধোঁকা দেবে !
তাদের মধ্যে খুব যে ভালো সম্পর্ক ছিল , তা-ও নয়। প্রায়ই ঝগড়া লেগে থাকত সম্পর্কের সুতো কখনো ছিঁড়ে যাবে , এমন অবস্থা হতো । তবুও কোনো না কোনোভাবে এতদিন টিকে ছিল সম্পর্কটা ।
অথচ আজ সত্যিই সবকিছু শেষ হয়ে গেল ।
সবচেয়ে আশ্চর্যের বিষয , আজকের দিনটাতেই তাদের সম্পর্কের বন্ধন আরও শক্ত ও মজবুত হওয়ার কথা ছিল । অথচ বিয়ের দিনেই ইনায়া জায়েদ মাহির শিকদারের মতো একজন মানুষকে ছেড়ে অন্য কারও সঙ্গে পালিয়ে গেছে ! ব্যাপারটা ভীষণ হাস্যকর একই সঙ্গে জায়েদের জন্য অত্যন্ত অপমানজনক ।
বরাবরই জায়েদকে নিয়ে মেয়েদের মধ্যে একধরনের পাগলামি ছিল । আমেরিকান মেয়েরাও তাকে কম প্রপোজ করেনি অবশ্য জায়েদের মতো সুদর্শন পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার কারণও কম নেই । কিন্তু সে কখনো প্রেম - ভালোবাসার সম্পর্কে জড়ায় নি । বরাবরই এসব থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছে । অপেক্ষা করছিল সঠিক সময়ের সঠিক একজন মানুষের ।
দেশে ফেরার পর ইনায়া'ই প্রথম তাকে প্রপোজ করেছিল । ইনায়া ও আমেরিকা থেকে পড়াশোনা করেছিল যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে । তবে সমস্যা ছিল সে নিজের স্বার্থটা একটু বেশিই বুঝত সবকিছুতেই নিজের লাভ - লোকসানের হিসাব খুঁজে বেড়াত ।
জায়েদ ভেবেছিল , নিজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে এমন একজন জীবনসঙ্গী তার প্রয়োজন । সেই জায়গা থেকে ইনায়া কে নিজের জীবনের জন্য উপযুক্ত মনে করেছিল । তাই তার প্রস্তাবে রাজি হয়ে যায় ।
কিন্তু সম্পর্কের শুরু থেকেই যে তাদের মধ্যে খুব একটা ভালো বোঝাপড়া ছিল , এমনটা নয় । সব সম্পর্কের মতো প্রথমদিকে কিছুটা ভালো থাকলেও ধীরে ধীরে নানা ঝামেলা শুরু হয় । দুজনের কেউই কারও কাছে নত হতে চাইত না দুজনেই ছিল সমান ঘাড়ত্যাড়া । ফলে ছোটখাটো বিষয় নিয়েও ঝগড়া লেগে থাকত ।
একসময় জায়েদ বুঝতে পারে , ইনায়া মোটেও ভালো মেয়ে নয় । ছেলেদের সঙ্গে সম্পর্ক গড়ে নিজের প্রয়োজন মেটানোর পর নতুন কারও সন্ধানে বেরিয়ে পড়াই যেন তার অভ্যাস । এসব জানার পর জায়েদ নিজেই সম্পর্কটা শেষ করে দিতে চেয়েছিল ।
কিন্তু মায়ের কথায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলায় । নওশিনের মতো মেয়েকে বিয়ে করার চেয়ে ইনায়া কে বিয়ে করাই তার কাছে ভালো মনে হয়েছিল । তাই ইনায়া কে বিয়ের প্রস্তাব দেয় , ইনায়া ও তাতে রাজি হয়ে যায় ।
কিন্তু বিয়ের দিন এমন কাণ্ড ঘটানোর পেছনে নিশ্চয়ই নতুন কোনো ' মুরগি ' পেয়ে গিয়েছিল মেয়েটা !
ইনায়া তাকে ছেড়ে চলে গেছে এতে জায়েদের বিশেষ কোনো দুঃখ নেই । বরং মেয়েটার চলে যাওয়ায় তার কিছুই যায় আসে না । কিন্তু তার মতো একজন পুরুষকে রেখে অন্য ছেলের সঙ্গে পালিয়ে যাওয়ার বিষয়টা তার ইগো তে ভীষণভাবে আঘাত করেছে ।
তার ওপর আবার নওশিনের সঙ্গে বিয়ে হয়েছে তার ! গড ড্যাম !
এদিকে নওশিন শীতে কাঁপছে পরনে শুধু বিয়ের শাড়ি । শীতের উপযোগী কোনো কাপড়ই তার গায়ে নেই । কনকনে ঠান্ডায় তার শরীর রীতিমতো জমে আসছে । শাড়ির আঁচল টুকু দিয়ে নিজেকে যতটা সম্ভব ঢেকে রাখার চেষ্টা করছে । কিন্তু তাতেও শীতের হাত থেকে রেহাই মিলছে না ।
জায়েদ একসময় পেছন ফিরে তাকায় , শীতে কাঁপতে থাকা নওশিনকে দেখে বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলে_
ইডিয়েট......
তারপর নিজের পায়ের কাছের ব্যাগে হাত ঢুকিয়ে একটা শাল বের করে । শাল টা তার বেশ পছন্দের পাঞ্জাবির সঙ্গে গায়ে জড়ালে বেশ অন্যরকম একটা লুক আসে । তাই প্রায়ই পাঞ্জাবি পরার সময় শাল টা ব্যবহার করত ।
শাল টা হাতে নিয়ে আর কিছু না ভেবে পেছন ফিরে নওশিনের মুখের ওপর ছুড়ে মারে ।
আকস্মিক এমন ঘটনায় নওশিন কিছুটা অবাক হয়ে তাকায় । জায়েদ ততক্ষণে মুখ ফিরিয়ে সামনের দিকে তাকিয়ে আছে যেন কিছুই হয়নি ।
নওশিন মনে মনে জায়েদ কে ধন্যবাদ জানায় । তারপর শাল টা তুলে যত্ন করে নিজের গায়ে জড়িয়ে নেয় । শালের উষ্ণতায় কিছুটা স্বস্তি ফিরে আসে তার । ঠান্ডায় জমে আসা শরীরটাও ধীরে ধীরে আরাম পেতে শুরু করে ।
কিছুক্ষণ পর জায়েদ আবার পেছন ফিরে তাকায় । দেখে , নওশিন হেলিনা শিকদারকে এক হাতে আলগোছে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে ।
দৃশ্যটা দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে ।
ঠিক তখনই জাকিরের চোখে বিষয়টা ধরা পড়ে । জায়েদ কে পেছনে তাকিয়ে থাকতে দেখে ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে বলে_
নতুন বউকে শুধু দেখতে মন চায় বুঝি ভাই ?
জায়েদ তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নেয় তারপর রাগী কণ্ঠে বলে_
এডিয়েট ! কী সব আজেবাজে বকছো ?
জাকির কিছুটা আমতা-আমতা করে বলে_
না মানে ভাই , আমি তো বিয়ে করিনি । তাই জিজ্ঞেস করেছিলাম যে বিয়ে করলে বউকে শুধু দেখতে ইচ্ছে করে নাকি ।
জাকিরের কথায় বিরক্ত হয়ে জায়েদ গম্ভীর সুরে বলে_
Shut up, Zakir, or I will kill you.
জায়েদের রাগী কণ্ঠ শুনে জাকির আপাতত চুপ হয়ে যায় । বেশি কথা বললে এই লোক হয়তো সত্যিই তাকে মেরে ফেলবে , নয়তো মাঝরাস্তায় নামিয়ে রেখে চলে যাবে । লোকটা আসলেই পাগল কি না , কে জানে !
এত সুন্দর , এত কিউট একটা বউয়ের সঙ্গে মানুষ এমন ব্যবহার করে ? কেনই-বা এমন আদুরে একটা মেয়েকে বউ হিসেবে মেনে নিতে চাইছে না ?
জাকিরের তো ভাবীকে সেই লাগছে ! কেন জানি তার মনে হচ্ছে , এই মেয়েটাই একদিন এই পাগল লোকটাকে ঠিক করতে পারবে ।
কিছুক্ষণ চুপ থাকার পর জাকির আবার ধীর গলায় বলে_
ভাই, দেখুন কত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ । একটা গান গাই ?
জায়েদ বিরক্ত হয়ে বলে—
What radish ?
প্লিজ ভাই , একটা গান প্লিজ ! আমার মনের অনেক ইচ্ছা ছিল এই দিনে একটা গান গাওয়ার ।
জায়েদ দীর্ঘশ্বাস ফেলে বলে_
ওকে.....
অনুমতি পেয়ে জাকির গলা খাঁকারি দিয়ে গানের প্রস্তুতি নেয় । তারপর বেশ উৎসাহ নিয়ে শুরু করে_
ভাবী আমার পড়িয়াছে কালো রংয়ের শাড়ি , দুই হাতে তার রেশমি চুড়ি , ও ভাবী গো...
পুরো গান শেষ করার আগেই জায়েদ দাঁতে দাঁত চেপে বলে_
জাকির তুমি কিন্তু লিমিট ক্রস করছ ।
জাকির সঙ্গে সঙ্গে মুখটা ভোঁতা করে বলে_
সরি ভাই , ভাবী কালো রঙের শাড়ি পরেছে , তাই গান গাইলাম । ইচ্ছা ছিল আপনার বিয়ের সময় এই গান গেয়ে ভাবীকে শোনাবো । কিন্তু ভাবী তো ঘুমিয়ে পড়েছে তাই আপনাকে শুনালাম ।
জায়েদ বিরক্তিতে চোখ বন্ধ করে ফেলে তারপর গম্ভীর কণ্ঠে বলে_
ননসেন্স ! একটা কথা বুঝো না ? এই মেয়েকে আমি বউ হিসেবে মানি না । আর কিসের ভাবী তোমার ?
জাকির একদম স্বাভাবিক গলায় বলে_
ভাবী তো ভাবী হয় , ভাই । আপনি মানলে কী , না মানলে কী ?
তুমি ওকে ভাবী ডাকবে না ।
তাহলে বোন ডাকবো ? বোন ডাকলে তো আপনাকে দুলাভাইয়া ডাকতে হবে ।
জায়েদ এবার চোখ বড় বড় করে তাকায় ।
তুমি আর একটা কথা বললে আমি তোমাকে গাড়ি থেকে বের করে দিব ।
সরি ভাইয়া....
কিছুক্ষণ চুপ থেকে আবারও প্রশ্ন করে বসে_
আচ্ছা ভাই বিয়ে করলে কেমন ফিল হয় ?
জাকির.....
সরি ভাই..... কিন্তু মনে রাইখেন আমি কিন্তু আপনার বাসরঘর সাজাবো ।
জায়েদ এবার নিজের রাগ সামলানোর চেষ্টা করে। দাঁতে দাঁত চেপে বলে_
জাকির তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ ।
সরি ভাই... আচ্ছা , আপনারা হানিমুনে কোথায় যাচ্ছেন ?
জায়েদ এবার আর নিজেকে সামলাতে পারে না ।
তোমার খেয়াল আছে , তুমি আমাকে কতবার সরি বলছো আর আমি কতবার তোমাকে ওয়ার্নিং দিয়েছি ?
সরি ভাই... আচ্ছা ভাইয়া , আপনাকে যেভাবে ম্যাডাম জোর করে বিয়ে দিয়েছেন আমাকে ও দিতে পারেন না ।
এবার জায়েদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় ।
জাকির , গাড়ি থামাও !
জাকির সঙ্গে সঙ্গে বলে ওঠে_
সরি ভাই আর করব না প্রমিজ করছি।
গাড়ি থামাতে বলছি !
জাকির এবার চারপাশে তাকায় রাস্তার দুপাশে ঘন কুয়াশা , আশপাশে কোনো জনমানব নেই । এমন নির্জন জায়গায় গাড়ি থামানোর কথা শুনে তার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে ।
ভাই , দেখেন এই জায়গাটা কত নির্জন ! আপনি এত নির্দয় হতে পারেন না । আমাকে এখানে রেখে গেলে যেকোনো কিছু আমাকে খেয়ে ফেলবে । আপনি তো ভাই বিয়ে করেছেন , আমি তা-ও করিনি ।
জায়েদ এবার আরও বিরক্ত হয়ে বলে_
গাড়ি থামাও ! আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না ।
বোকা জাকির মনে করে , জায়েদের এক নম্বর টায় চাপ পড়েছে । অর্থাৎ তার নাকি প্রাকৃতিক প্রয়োজন দেখা দিয়েছে । তাই হেসে বলে_
ধুর ভাই ! আগে বলবেন না আপনার এক নম্বারে চাপ দিয়েছে ? এটা তো প্রাকৃতিক বিষয় । এতে লজ্জা করলে হয় ? আর একটু কন্ট্রোল করেন আমি গাড়ি থামাচ্ছি ।
বলতে বলতেই গাড়ি রাস্তার একপাশে থামিয়ে দেয় তারপর আবারও সরল মুখে বলে_
ভাই যান কাজ সেরে ফেলুন ।
জায়েদ দীর্ঘশ্বাস ফেলে তারপর আর এক মুহূর্ত দেরি না করে জাকিরের গালে সজোরে একটা চড় বসিয়ে দেয় ।
চড় খেয়ে জাকির হতভম্ব হয়ে যায় ।
জায়েদ রাগী কণ্ঠে বলে_
চড় ছাড়া তোর মুখ বন্ধ হয় না ? গোলামের পুত ! আমি রাগ কন্ট্রোল করার কথা বলেছি । মেয়ে মানুষের মতো এত কথা বলিস কেন ? তোকে আজ এখানে রেখে যাওয়ার ইচ্ছা ছিল , রাখলাম না । মেজাজ ভালো নেই বলে । না হলে আজ তোর খবর ছিল ! গাড়ি চালা......
জাকির নিজের গালে হাত বুলাতে বুলাতে ইনোসেন্ট ফেস করে বলে_
সরি ভাই.....
জায়েদ আর কোনো উত্তর দেয় না বিরক্ত মুখে সামনের দিকে তাকিয়ে থাকে ।
এখন গাড়ি চালা......
জাকির আর কথা বাড়ায় না চুপচাপ নিজের সিটে ঠিক হয়ে বসে গাড়ি স্টার্ট দেয় ।
আবারও কুয়াশায় ঢাকা নির্জন রাস্তা ধরে এগিয়ে চলে গাড়িটা । আর পাশের সিটে বসে জায়েদ মনে মনে শুধু একটাই কথা ভাবতে থাকে আজকের রাতটা যেন কোনোভাবেই শেষ হচ্ছে না !
