#পর্ব —৬
রাফায়েলের মা চোখ রাঙিয়ে কঠোর গলায় বলে উঠলেন— "আমি কিচ্ছু জানি না! যেখান থেকে পারিস কাজী নিয়ে আয়। দরকার হলে ঘুমের মধ্যে কাজী সাহেবের ঘরের দরজা ভেঙে তুলে নিয়ে আয়, তাও আমার এখনি কাজী চাই!"
মালিহা খানের হুংকার শুনে মাহির আর আলভি ভয়ে সিঁটিয়ে গেল। তারা দুজনে মুখ চাওয়াচাওয়ানি করে দরজার দিকে এক পা বাড়াতেই রাফায়েল রাগে ফেটে পড়ে গর্জে উঠল— "বাড়ির বাইরে এক পা যদি ফেলেছিস, তোমাদের পা কেটে ফেলব বলে দিলাম!"
রাফায়েলের বরফশীতল হুমকির মুখে পড়ে তারা কাঁপতে কাঁপতে রাফায়েলের মায়ের দিকে ফিরে তাকাল রাফায়েলের মা ধমকে উঠে বললেন—
— "কী রে মাহির! তোদের কী বললাম আমি? অমন পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? যাবি না কি রান্নাঘর থেকে ঝাড়ুটা এনে পিঠের ছাল তুলব তোদের ?"
রাফায়েলের বরফশীতল হুমকির মুখে পড়ে তারা কাঁপতে কাঁপতে রাফায়েলের মায়ের দিকে ফিরে তাকাল রাফায়েলের মা ধমকে উঠে বললেন—
— "কী রে মাহির! তোদের কী বললাম আমি? অমন পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? যাবি না কি রান্নাঘর থেকে ঝাড়ুটা এনে পিঠের ছাল তুলব তোদের?"
মাহির আর আলভি তখন মনে মনে বিড়বিড় করতে লাগল— "ইয়া আল্লাহ! এ কোন বিপদে পড়লাম রে বাবা!কোন দিকে যাবো আমরা?!"
তখন আলভি ড্যাবড্যাব চোখে একবার রাফায়েলের বরফশীতল মুখের দিকে তাকায়, আরেকবার তেজি মালিহা খানের দিকে তাকায়। তারপরে আবার রাফায়েলের মায়ের উদ্দেশ্যে বলে উঠল— "খা-খালামা! আ-আপনে চাইলে আ-আমারে আস্ত তেলের কড়াইয়ে ফ্রাই করে দিতে প-পারেন, কিন্তু মাঝরাতে কাজী খোজাই বাইর করা... ই-ইমপসিবল আ-আর খালামা, রাত দুপুরের এই সময়ে ই-ইয়ে...মানে.. কাজী মারিড মানুষ! এই রাইতে ঘুমের মধ্যে তার বউয়ের কোল থেইকা তুইলা আনলে... কাজী সায়েবের বউ আমাগো ডাইরেক্ট বটি দিয়া কাইটা ফালাইবো আমাগো দিয়া এতো বড় পাপ কাম করাইয়েন না খা-খালামা?"
রাফায়েলের মা আর রাগ ধরে রাখতে পারলেন না। তিনি নিজের চোখের চশমাটা একটু ঠিক করে মাহির আর আলভির দিকে কড়া চোখে তাকিয়ে হুংকার দিয়ে উঠে বললেন— "বেশি কথা না বলে বলছি যা! কাজী যদি ঘুমের মধ্যে না ওঠে, ঠান্ডা পানি ঢেলে দিবি গায়ে! তাও—দশ মিনিটের মধ্যে যেন কাজী এই বাড়ির গেটে পা দেয়! আর যদি দেরি করিস, তোদের দুজনের চামড়া তুলে নেব আমি!"
মালিহা খানের এই চূড়ান্ত আল্টিমেটাম শুনে মাহির আর আলভি বুঝল, আজ রাতে তাদের রক্ষা করার ক্ষমতা কারো নেই!ওদিকে রাফায়েল সোফায় বসে দাঁতে দাঁত চেপে অগ্নি চোখ করে তাকিয়ে আছে মেহেরোজের দিকে। তার চোখের চাহনি দেখে মনে হচ্ছে, সুযোগ পেলেই সে মেহেরোজকে আস্ত গিলে খাবে! আর মেহেরোজ মনে মনে হাত জোড় করে কেবল আল্লাহকে ডাকছে— "হে আল্লাহ! আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, আমি কোথায় এসে ফেঁসে গেলাম!"
রাফায়েল রাগের চোটে পাশে থাকা ফুলদানিটা মেঝেতে আছড়ে ভেঙে ফেলল। কাঁচের টুকরো গুলো ছিটকে চারধারে ছড়িয়ে পড়লো সে রক্তবর্ণ চোখে মায়ের দিকে তাকিয়ে গর্জে উঠল—
"মা! তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি বারবার বলছি এই মেয়ে ডাহা মিথ্যা কথা বলছে, তুমি আমার কথা বিশ্বাস করছ না কেন?!"
রাফায়েলের মা এবার চোখ রাঙিয়ে ধমকে উঠলো, —"রাফায়েল, একদম চিৎকার করবি না বলে দিলাম! তোকে কি আমি এই শিক্ষা দিয়ে বড় করেছি? একটা নিষ্পাপ মেয়ের জীবন আর একটা অবুঝ শিশুর ভবিষ্যৎ নিয়ে তুই কীভাবে এত নিঠুরভাবে ছিনিমিনি খেলতে পারিস একটু ও লজ্জা করছে না তোর?"
ঠিক তখনই কোণে দাঁড়িয়ে থাকা মাহির গাল চুলকাতে চুলকাতে আলভির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল— "কিরে আলভি বস তো ডাইরেক্ট ভিলেন থেইকা হঠাৎ বাংলা সিনেমার আবেগী নায়ক হইয়া যাইতাছে! ভাই রে ভাই, খালামার যা জিদ, বস তো আজ কাইত!"
আলভি তোতলাতে তোতলাতে রাফায়েলের দিকে ড্যাবড্যাব চোখে তাকিয়ে বলল— "ব-ব-বস তো আ-আজকে মা-মাঝরাতেই জামাই স-সাইজা যাইব মনে লয়,,!"
রাফায়েল বিরক্তিতে নিজের চুলগুলো খামচে ধরে বলল— "আরে বাবা! আমি কী করলে তুমি আমার কথা বুঝবে? মা, আমি এই মেয়েটাকে চিনিই না! বিশ্বাস করো!"
রাফায়েলের মা মুখ ঘুরিয়ে কঠিন গলায় বললেন — "আমি তোকে বিশ্বাস করি না!"
এরপর রাফায়েলের মা হাত দিয়ে ইশারা করে মেহেরোজের কোলে থাকা শিশুটির দিকে দেখিয়ে বললেন— "তোর বিশ্বাস না হয় তাই না যে এই বাচ্চাটা তোর তাহলে ওই বাচ্চাটার চোখের দিকে একবার তাকিয়ে দেখ! হুবহু তোর মতো নীল চোখ! তারপরেও তুই অস্বীকার করিস কীভাবে যে এর সাথে তোর কোনো সম্পর্ক নেই?"
মায়ের মুখে এমন অদ্ভুত লজিক শুনে রাফায়েল আকাশ থেকে পড়ার দশা হলো সে দুই হাত ওপরে তুলে চিৎকার করে বলে উঠল— "ও গড! এখন কি তবে সারা দুনিয়ায় যে কোনো বাচ্চার চোখ নীল হলেই সেটা আমার বাচ্চা হয়ে যাবে নাকি এ কেমন অবিচার!"
#মাই_ডিয়ার_ভিলেন
#লেখিকা_সারিকা_রহমান
চলবে
