#পর্ব ৫
সে ঘুরে দাঁড়ানোর আগেই মেহেরোজ এমন এক বোমা ফাটিয়ে বসল, যা কেউ কল্পনাও করেনি! মেহেরোজ ভয়ে আর কি বললে এই বাসায় থাকতে পারবে এটা ভাবতে ভাবতে মুখ ফসকে কাঁপাগলায় বলে উঠল— "উনি... উনি আমার স্বামী,!"
কথাটা শোনার সাথে সাথে রাফায়েলের মা থমকে গেলেন, তার চোখ দুটো ছানাবড়া হয়ে গেল স্তব্ধ গলায় তিনি বলে উঠলেন— "বলছ কী তুমি! আর এই বাচ্চাটা কার?"
মেহেরোজ মন কিছুটা শক্ত করে ভাঙা গলায় উত্তর দিল— "এ সন্তানও আপনার ছেলেরই..."
সিঁড়ির ওপর দাঁড়িয়ে থাকা রাফায়েলের অবস্থা তখন আকাশ থেকে পড়ার দশা! সে নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। মাথার ভেতর যেন বোমা ফাটল। রাফায়েল নিজের মনেই থম মেরে ভাবল— "হোয়াট দ্য হেল! আমি আবার কবে বিয়ে করলাম আর আমার আবার বাচ্চাও আছে, যা আমি নিজেই জানি না?!"
নিচে দাঁড়িয়ে মাহির হা করে বলল — "মাই গড! বস তো দেখি বিয়া কইরাও সিক্রেট রাখছে! হেভি প্লেয়ার রে বাবা!"
আলভি তোতলাতে তোতলাতে বলল— "আ-আমারে তো বস ক-কয় নাই কিচ্ছু!"
রাফায়েলের মা আঁতকে উঠে ছেলেকে চিৎকার করে ডাকলেন— "রাফায়েল! ও কী বলছে এসব?"
রাফায়েল আর নিজেকে ধরে রাখতে পারল না। তেলেবেগুনে...
রাফায়েল আর নিজেকে ধরে রাখতে পারল না। তেলেবেগুনে জ্বলে উঠে সিঁড়ি বেয়ে দ্রুত নিচে নেমে এল। মেহেরোজের সামনে এসে রাফায়েল রাগে দাঁতে দাঁত চেপে ফায়ার করতে করতে বলল — "কাম অন মা! এই মেয়ে ডাহা মিথ্যা কথা বলছে! আর তুমি ওর কথা বিশ্বাসও করে ফেললে? দিস ইজ নট ফেয়ার!"
রাগের চোটে রাফায়েল আর নিজেকে সামলাতে পারল না। সে এক ঝটকায় এগিয়ে এসে মেহেরোজের মাথায় রিভলবার ধরে রাগী গলায় বলল— "শালী, বের হ আমার বাসা থেকে। আমি তোকে বড়জোর একটা অসহায় মেয়ে ভেবে দয়া করে আমার বাড়িতে এনেছিলাম, আর তুই আমার পিছেই বাঁশ দিতে শুরু করলি? এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দামই নেই!"
রাফায়েল যখন রাগের চোটে মেহেরোজকে ধাক্কা দিয়ে দরজার দিকে বের করে দিতে যাবে, ঠিক তখনি গমগমে গলায় ধমকে উঠলেন রাফায়েলের মা — "রাফায়েল! থাম বলছি! ওকে ছেড়ে দে!"
মেহেরোজ আর এক মুহূর্তও দেরি করল না। রাফায়েলের রাগ দেখে সে ভয়ে দৌড়ে গিয়ে সোজা রাফায়েলের মায়ের পিছে লুকিয়ে পড়ল। কাঁপাগলায় আর্তনাদ করে সে বলে উঠল—
— "মা, প্লিজ আমাকে বাঁচান! এই রাতে আমি ছোট একটা দুধের বাচ্চা নিয়ে কোথায় যাবো বলুন?"
ঠিক সেই মুহূর্তে ওপরের সিঁড়ি বেয়ে ঘুমজড়ানো
ঠিক সেই মুহূর্তে ওপরের সিঁড়ি বেয়ে ঘুমজড়ানো চোখে নিচে নেমে এল একটি মিষ্টি মেয়ে। সে এসে রাফায়েলের মায়ের কাঁধে হাত রেখে কৌতূহলী গলায় জিজ্ঞেস করল— "মা, কী হয়েছে? এত চিৎকার-চেঁচামেচি কিসের?"এ হলো মিষ্টি, রাফায়েলের চাচাতো বোন। ছোটবেলায় বাবা-মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে রাফায়েল আর তার মা-ই বুকে আগলে বড় করে তুলেছেন মিষ্টিকে। পরিবারের সবার আদরের ছোট মেয়ে সে।
রাফায়েলের মা গম্ভীর মুখে মিষ্টির দিকে তাকিয়ে বললেন— "দেখ মিষ্টি, তোর এই গুণধর ভাই কী কাণ্ড করে বসেছে! আমাদের চোখের আড়ালে লুকিয়ে বিয়ে করে এখন কোলজুড়ে বাচ্চা পর্যন্ত নিয়ে হাজির হয়েছে!"
কথাটা শুনে মিষ্টি যেন আকাশ থেকে পড়ল! সে চোখ বড় বড় করে অবাক হয়ে বলে উঠল—
— "মা!তোমার হয়তো কোনো ভুল হচ্ছে, ভাইয়া এমন কাজ...!"
মা মাথা নেড়ে দৃঢ় গলায় বললেন—
— "না রে মিষ্টি, একদম ভুল নয়! এই ছেলে দিনকে দিন যা শুরু করেছে, একটা সত্যি কথাও মুখ দিয়ে বের হয় না কি না আমার সন্দেহ আছে। ওকে আমি একটুও বিশ্বাস করি না!"
এরপর রাফায়েলের মা রাগী দৃষ্টিতে মেহেরোজের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করলেন— "এই মেয়ে,
এরপর রাফায়েলের মা রাগী দৃষ্টিতে মেহেরোজের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করে— "এই মেয়ে, তোমরা কবে বিয়ে করেছ বলো তো?"
মেহেরোজ ভয়ে একদম চুপ করে দাঁড়িয়ে রইল। সে তো জানেই না কবে বিয়ে হয়েছে, কারণ এ সবই তো তার সাজানো নাটক!মেহেরোজের নীরবতা দেখে রাফায়েল দাঁতে দাঁত চেপে বলে উঠল—
— "কী রে, বল কবে বিয়ে করেছিস আমাকে আমিও একটু শুনি!"
কিন্তু রাফায়েলের মা ছেলের কথায় কান না দিয়ে মেহেরোজের দিকে তাকিয়ে কঠোর গলায় বললেন— "চুপ করে থাকার দরকার নেই তোমরা কবে বিয়ে করেছ বা না করেছ, তাতে আমার কিচ্ছু যায় আসে না! আজ, এই মুহূর্তেই আমার সামনে তোমাদের আসল বিয়ে হবে!"
মায়ের মুখে এমন কথা শুনে রাফায়েল চিৎকার করে উঠল— "হোয়াট?!"
ওদিকে মেহেরোজের অবস্থাও তখন কাহিল! সে মনে মনে থম মেরে ভাবল— "এ বাবা! এ আবার কী বিপদে পড়লাম! এই ভিলেন লোকটার সাথে কি সত্যি সত্যিই আমার বিয়ে হয়ে যাবে নাকি?!"
রাফায়েলের মা একটুও সময় নষ্ট না করে হুকুমের...
রাফায়েলের মা একটুও সময় নষ্ট না করে হুকুমের সুরে মাহির আর আলভির দিকে তাকিয়ে বললেন—"তোরা দুজন এখনি গিয়ে একটা কাজী ডেকে নিয়ে আয়।"
মাহিরের চোখ কপালে তুলে ঘাবড়ে গিয়ে বলল—
— "আরে খালামা! এখন রাত বাজে একটা! এই মাঝরাতে কাজী কই পামু কন তো?"
রাফায়েলের মা চোখ রাঙিয়ে কঠোর গলায় বলে উঠলেন— "আমি কিচ্ছু জানি না!
#মাই-ডিয়ার ভিলেন
চলবে
