this story based on real-life story
অচেনা অধিকার
লেখনীতে: Ohona hossan
Episode — 02
একটু আনন্দ, একটু পাগলামি
সকাল ১০টা।
রহমান বাড়িতে আজ একটু অন্যরকম পরিবেশ। সকাল থেকেই বাড়ির সবাই নায়রার Golden A+ পাওয়ার খবর নিয়ে ব্যস্ত।
নায়রা নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করছিল। পরনে black bootcut jeans আর একটা সুন্দর fitted top। লম্বা Dark Chocolate Brown চুলগুলো খোলা অবস্থায় পিঠের ওপর ছড়িয়ে আছে।
ফোনটা হাতে নিতেই Mira-র message।
Mira:
— Madam, celebrity hoye geso naki? Phone dhoros na keno?
Naira:
— Apu, celebrity der ektu privacy lage. 🙂
Mira:
— Beshi bujhos na. Niche ay, ami ar Aryan tor bashar shamne.
নায়রা message পড়ে চোখ বড় করল।
— এরা আবার কখন আসল!
দ্রুত নিচে নেমে গেল সে।
ড্রয়িংরুমে ঢুকতেই দেখল Mira সোফায় বসে আছে। পাশে Aryan, হাতে একটা juice-এর glass।
নায়রাকে দেখেই Mira উঠে দাঁড়াল।
— এই যে আমাদের Golden A+ পাওয়া Madam!
নায়রা হেসে বলল,
— চুপ কর! বাসায় আছিস, স্কুলের assembly না।
Aryan হেসে বলল,
— Congratulations, Naira. Seriously, we are proud of you.
— Thank you, Aryan!
Mira সঙ্গে সঙ্গে নায়রাকে জড়িয়ে ধরল।
— জানিস, তোর result দেখে আমার এখনো বিশ্বাস হচ্ছে না!
— আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। তুই আবার কীভাবে বিশ্বাস করবি?
Aryan মুচকি হেসে বলল,
— আচ্ছা, একটা কথা বলি? তুই Math-এ এত কাঁচা হয়েও Golden A+ কীভাবে পেলি?
নায়রা সঙ্গে সঙ্গে তার দিকে তাকাল।
— এই! তুই কি আমার আনন্দের দিনেও Math নিয়ে বসবি?
Mira হেসে সোফায় বসে পড়ল।
— ওকে ছেড়ে দে। ওর কাজই হচ্ছে তোকে বিরক্ত করা।
নায়রা চোখ ছোট করে Aryan-এর দিকে তাকাল।
— দেখ, তোর জন্যই আমার result খারাপ হওয়ার কথা ছিল!
— আমার জন্য? বাহ! আমি আবার কখন থেকে তোর result-এর দায়িত্ব নিলাম?
তিনজনই হেসে উঠল।
ঠিক তখনই শাহানা রহমান নাশতার ট্রে নিয়ে এলেন।
— তোমরা বসো, নাশতা করো। নায়রা, তুইও বস।
Mira উঠে গিয়ে শাহানাকে সালাম দিল।
— Assalamu Alaikum, Aunty.
— ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা?
— Alhamdulillah, ভালো। Aunty, Naira তো আমাদের কিছুই জানায়নি। নিজে নিজে Golden A+ পেয়ে বসে আছে!
শাহানা হেসে বললেন,
— ও নিজেই তো বিশ্বাস করতে পারছিল না। আমরাও অনেক খুশি হয়েছি।
নায়রা মুখে খাবার নিয়ে মাকে বলল,
— আম্মু, তুমি আবার শুরু করো না!
— আচ্ছা, আর বলছি না।
কিছুক্ষণ পর নায়রার বড় বোন নিসা রহমানও নিচে এল। তার সঙ্গে ছিল স্বামী সিয়াম।
নিসা এসেই ছোট বোনকে জড়িয়ে ধরল।
— Congratulations, ছোট্ট বোন!
— Thank you, আপু!
সিয়াম হেসে বলল,
— এখন তো আমাদের নায়রা অনেক বড় হয়ে গেছে। সামনে University!
নায়রা মুখ বাঁকিয়ে বলল,
— আগে College শেষ করি, তারপর University. এত তাড়া কিসের?
Aryan সঙ্গে সঙ্গে বলল,
— হ্যাঁ, আগে Math-এর সঙ্গে যুদ্ধ শেষ কর।
— তুই একটু চুপ থাকবি?!
Mira হেসে গড়িয়ে পড়ল।
দুপুরের দিকে সবাই যখন নিজেদের কাজে ব্যস্ত, নায়রা বারান্দায় বসে ফোন দেখছিল।
Mira পাশে এসে বসল।
— আচ্ছা, একটা কথা বলি?
— বল।
— এখন সামনে কী plan? College admission তো নিতে হবে।
নায়রা ফোনটা নামিয়ে রাখল।
— হ্যাঁ। তবে এখনো ঠিক করিনি। কয়েকদিন একটু relax করতে চাই।
— Relax করবি, ভালো কথা। কিন্তু Math-এর কী হবে?
নায়রা দীর্ঘশ্বাস ফেলল।
— ওই একটা subject-এর জন্যই তো আমার tension. কিছুই বুঝি না, Mira.
Mira হেসে বলল,
— চিন্তা করিস না। College-এ গিয়ে কিছু একটা ব্যবস্থা হবে।
— আল্লাহ জানে!
— আর শোন, আমরা কিন্তু একসঙ্গেই admission নেওয়ার চেষ্টা করব।
নায়রা মুচকি হাসল।
— সেটাই তো চাই।
সন্ধ্যায় নিজের ঘরে ফিরে নায়রা ফোন হাতে নিল।
Facebook-এ এখনো তার result নিয়ে অনেক congratulations message আসছে। সে একে একে reply দিতে লাগল।
কিছুক্ষণ পর Aryan-এর message এল।
Aryan:
— Madam, celebration শেষ?
Naira:
— হ্যাঁ। কেন?
Aryan:
— কাল বের হবি? Mira বলছিল সবাই মিলে দেখা করবে।
Naira:
— Dekhi. Amake abar sokale dakish na.
Aryan:
— নিশ্চিন্ত থাক। তোর ঘুমের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই।
নায়রা হেসে ফোনটা বিছানায় রেখে দিল।
জানালার বাইরে তখন সন্ধ্যার আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে।
তার সামনে এখন নতুন একটা জীবন অপেক্ষা করছে—College, নতুন মানুষ, নতুন পরিবেশ।
নায়রা জানে না, এই নতুন জীবনের পথেই এমন একজন মানুষের সঙ্গে তার পরিচয় হবে, যার নাম একদিন তার কাছে ভীষণ অচেনা হয়েও অদ্ভুতভাবে আপন হয়ে উঠবে।
কিন্তু আপাতত এসব নিয়ে ভাবার সময় নেই।
কারণ Madam Naira Rahman-এর এখন একটাই কাজ—
নিজের Golden A+ উদ্যাপন করা!
