based on a real-life story
অচেনা অধিকার
লেখনীতে: Ohona hossan
Episode — 01 একটি অপ্রত্যাশিত সকাল
সকাল ৮টা।
জানালার পর্দার ফাঁক দিয়ে সূর্যের আলো ঘরের মেঝেতে এসে পড়েছে। বাইরে পাখির ডাক শোনা যাচ্ছে। অথচ ঘরের ভেতরে এক মেয়ের ঘুম ভাঙার কোনো লক্ষণ নেই।
বিছানার এক পাশে এলোমেলো হয়ে শুয়ে আছে নায়রা রহমান। লম্বা Dark Chocolate Brown চুলগুলো বালিশের ওপর ছড়িয়ে আছে। ঘুমের কারণে কয়েকটা চুল মুখের ওপর এসে পড়েছে।
হঠাৎ পাশের টেবিলে রাখা ফোনটা বেজে উঠল।
ট্রিং... ট্রিং...
নায়রা বিরক্ত হয়ে চোখ না খুলেই হাত বাড়িয়ে ফোনটা খুঁজতে লাগল।
— উফফ! কে আবার সকাল সকাল শুরু করলো!
কোনোমতে ফোনটা হাতে নিয়ে চোখ খুলল সে। স্ক্রিনে একের পর এক notification।
Sarah calling...
ঘুমঘুম কণ্ঠে call receive করতেই ওপাশ থেকে চিৎকার—
— NAIIRAAAAA! তুই এখনো ঘুমাচ্ছিস?!
নায়রা ফোনটা কান থেকে একটু দূরে সরিয়ে নিল।
— আস্তে! কানে ব্যথা হয়ে গেল তো!
— তুই result দেখেছিস?
নায়রা কয়েক সেকেন্ড চুপ করে রইল।
— কোন result?
— কোন result মানে?! SSC result! আজকে result দিবে, ভুলে গেছিস?!
নায়রা এবার একটু সোজা হয়ে বসল।
— ওহ শিট! আজকেই তো!
Sarah ওপাশ থেকে দীর্ঘশ্বাস ফেলল।
— তোর মতো careless মানুষ আমি জীবনে দেখি নাই। তাড়াতাড়ি online-এ আয়। সবাই result দেখছে।
— আচ্ছা বাবা, দেখছি।
Call কেটে দিয়ে নায়রা ফোনের দিকে তাকাল।
Facebook-এ ঢুকতেই চোখে পড়ল বন্ধুদের একের পর এক পোস্ট।
Alhamdulillah! Golden A+.
Finally, the result is here!
Alhamdulillah for everything.
নায়রা ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করল,
— বাহ! সবাই তো দেখি ভালোই result করতেছে। এখন আমার কী হবে আল্লাহই জানে!
তারপর নিজের roll number আর registration number বের করল।
কয়েকবার চেষ্টা করার পর result page খুলল।
নায়রার আঙুলগুলো হঠাৎ থেমে গেল।
সে একবার স্ক্রিনের দিকে তাকাল। তারপর আবার।
তারপর চোখ বড় বড় করে ফেলল।
GPA — 5.00
Golden A+
— এ... এ... এটা কী?!
সে ফোনটা মুখের কাছে এনে আবার ভালো করে দেখল।
— না না! ভুল দেখাচ্ছে নাকি?!
আরেকবার refresh দিল।
একই result।
নায়রা কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারল না। তারপর নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠল।
— আলহামদুলিল্লাহ!
চোখের কোণে আনন্দের পানি জমে উঠল।
যে মেয়েটা একসময় পড়াশোনায় ভালো করতে পারত না, একটা class-এ fail-ও করেছিল, Math-এর নাম শুনলেই মাথা ঘুরত—আজ সে মাদ্রাসা বোর্ডের SSC পরীক্ষায় Golden A+ পেয়েছে!
নিজের কাছেই যেন অবিশ্বাস্য লাগছে।
ঠিক তখনই আবার ফোন বেজে উঠল।
Sarah calling...
— হ্যালো!
— কী রে? দেখেছিস?
নায়রা হাসতে হাসতে বলল,
— হ্যাঁ।
— কী হইছে? কেমন হইছে? বল তাড়াতাড়ি!
নায়রা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল,
— Sarah... I got Golden A+!
ওপাশে হঠাৎ নীরবতা।
— WHAT?!
— হ্যাঁ রে!
— তুই মজা করছিস?!
— আরে না! সত্যি!
— O M G! Naira! তুই Golden A+ পাইছিস?!
এবার নায়রা নিজেও হেসে ফেলল।
— হ্যাঁ পাগলি!
Sarah এত জোরে চিৎকার করল যে নায়রা আবার ফোনটা কান থেকে সরিয়ে নিল।
— AYYYY! ARYAN! নায়রা Golden A+ পাইছে!
পেছন থেকে Aryan-এর কণ্ঠ শোনা গেল,
— কী?! নায়রা?!
Sarah আবার ফোনে ফিরে এল।
— দাঁড়া, তোকে এখনই সবাইকে জানাতে হবে!
নায়রা হেসে বলল,
— আগে আমাকে একটু শান্তিতে শ্বাস নিতে দে!
এদিকে ঘরের বাইরে থেকে শাহানা রহমানের কণ্ঠ ভেসে এল।
— নায়রা! মা, ঘুম থেকে উঠেছিস?
নায়রা ফোনটা হাতে নিয়েই দরজা খুলতে গেল।
— আম্মু!
শাহানা মেয়ের মুখের হাসি দেখে অবাক হলেন।
— কী হয়েছে? এমন হাসছিস কেন?
নায়রা ফোনটা মায়ের সামনে ধরে বলল,
— আম্মু, আমার result দেখো!
শাহানা স্ক্রিনের দিকে তাকালেন।
কয়েক সেকেন্ড পর তাঁর চোখ বড় হয়ে গেল।
— আলহামদুলিল্লাহ! মা, তুই Golden A+ পেয়েছিস?!
নায়রা এবার মাকে জড়িয়ে ধরল।
— হ্যাঁ আম্মু!
শাহানা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন।
— আল্লাহ তোকে আরও অনেক বড় করুক, মা।
নায়রা মায়ের কাঁধে মাথা রেখে মুচকি হাসল।
আজকের সকালটা তার জীবনের অন্য সব সকালের চেয়ে আলাদা।
কারণ আজ সে শুধু একটা result পায়নি—নিজের কাছেও নিজেকে নতুন করে প্রমাণ করেছে।
আর এই ছোট্ট সকালটাই যে একদিন তার জীবনের কত বড় পরিবর্তনের শুরু হয়ে দাঁড়াবে, তা তখনো নায়রা জানত না...
