পর্ব সূচনা ২
গল্প এর নাম : মায়া
লেখক : রাহিতুল ইসলাম
কপি করা নিষেধ ❌❌
— — — — — — — — — — — — —
সকালে সুস্থ মানুষ অফিসে গেছেন। দুপুরের পর খবর আসে, অফিসে অসুস্থ হয়ে পড়েছেন হামিদ উদ্দীন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। রাহেলা বেগম পড়িমরি করে ছুটল হাসপাতালে। দেখল, আইসিইউতে পড়ে আছেন তার স্বামী। ডাক্তারেরা কেনো আশার কথা শোনাতে পারলেন না।
আরও এক দিন আইসিইউতে অচেতন থেকে মারা যান হামিদউদ্দীন। স্বামীর মৃত্যুতে মেয়েকে নিয়ে অকূলপাথারে পড়ল রাহেলা বেগম। অফিস থেকে সামান্য যে টাকা পাওয়া গেল, তার প্রায় সবটাই চলে গেল দেনা শোধ করতে।
হামিদ উদ্দীন নিজের সংসারের জন্য অবশ্যই এত দেনা করেন নি। সেটা হলে রাহেলা বেগম জানত।
হামিদ উদ্দীনের সব দেনা ছিল মূলত তার ভাইবোনদের কারণে। রাহেলা বেগমকে জানিয়ে না- জানিয়ে বাড়িতে টাকা - পয়সা দিতেন হামিদ উদ্দীন।
এ নিয়ে অবশ্য কখনো টু শব্দটি করেনি রাহেলা।
যে ভাইবোনদের জন্য এত কিছু করল লোকটা, মৃত্যুর পর সেই ভাইবোনেরই তাদের আসল রূপ দেখাতে আরম্ভ করল। যেন অর্পা আর রাহেলা বেগম তাদের শত্রু। আত্মীয় দূরের কথা, পরিচিত মানুষের সঙ্গে মানুষ যতটা স্বাভাবিক সৌজন্য করে, সেটুকুও দেখাল না তারা।
স্বামীর মৃত্যু রাহেলা বেগমকে নতুন করে মানুষ চিনতে সাহায্য করল।
মানুষ যে কত দ্রুত তার রূপ বদলে ফেলতে পারে,
সেটা ভেবে অবাক হলো রাহেলা বেগম। অথচ এরা বাসায় এলে কত প্রকার আয়োজন যে করত সে।
কে কোনো মাছটা খেতে ভালোবাসে, কে কোন সবজি খায় না এসবই ছিল তার নখদর্পণে। বাসা থেকে যাওয়ার সময় কেউ খালি হাতে যেতে পারত না।
একটা না একটা কিছু ধরিয়েই দিত রাহেলা। কখনো
জামাকাপড় বা দরকারি কিছু, কখনো বাড়ির অন্যদের জন্য উপহার! নিদেনপক্ষে হাতখরচের টাকা।
কত কী! অথচ এভাবে তারা এর এর প্রতিদান দিল।
রাহেলা বেগম যতটা না দুঃখ পেয়েছিল, তার চেয়ে
বেশি অবাক অবাক হয়েছিল এদের ব্যবহারে।
ভেতরে -ভেতরে প্রচণ্ড ক্ষোভ কাজ করলেও মৃত স্বামীর আত্মীয়দের সঙ্গে তর্ক করতে মন সায় দেয়নি তার। শুধু এরপর আর ওদের মুখও দেখতে যায়নি
রাহেলা বেগম।
অর্পাকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্ত টা খুব একটা ভালো ছিল না বাবার। এখন এমনটাই
ভাবে সে। নিজের ওপর রাগওহয় মাঝেমধ্যে। তখন যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারত,
তাহলে এখন পড়াশোনা টা বন্ধ করতে হতো না।
যদিও সে চেষ্টা করেছিল কোনো একটা শিক্ষাবৃত্তি
জোগাড়ের। কিন্তু এখন এই অভাবের সংসারে পড়ালেখাটাই চালিয়ে যাওয়া হলো না তারা।
হামিদ উদ্দীন মারা যাওয়ার পর ঢাকায় থাকার মতো পরিস্থিতি আর ছিল না রাহেলাদের। তাই মেয়েকে নিয়ে গাজীপুরে চলে এসেছে সে।
থার্ড সেমিস্টার উঠেছিল মেয়েটা। এরপর আর পড়তে পারেনি।
বেহরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফ্রি অনেক বেশি।
তা ছাড়া ঢাকায় অনেক খরচ। গাজীপুরে ঢাকার মতো কত খরচ নেই।
কিছু কিছু কাজও পাওয়া যায়, যা করে সংসার টা কোনোমতে চালিয়ে নিতে পারছে রাহেলা বেগম।
এই গল্প টা তে কোনো ভুল থাকলে বলিও সবাই ওকে
চলবে...........
