পর্ব সূচনা ১
গল্প এর নাম : মায়া
লেখক: রাহিতুল ইসলাম
কপি করা নিষেধ ❌❌
— — — — — — — — — — — — —
মা বাসায় ছিল না এই ফাঁকে আবার নিজের কাছে বসে পড়েছে অর্পা। এমন নিবিড় মনোযোগে এই কাজটা সে করছে যে এই সময়ে আশপাশের মাইক বাজলো সে শব্দ তার কানে আসবে না। ফলে যা হওয়ার তাই হলো।আচমকা মা এসে ধুপধাপ কয়েক টা কিল বসিয়ে দিল অর্পার পিঠে।
শয়তান মেয়ে তুই আজও আমার গাজর আর শসা গুলো নষ্ট করছিস। কত বড় সাহস তোর। বাপটা তো মরে গিয়ে বেঁচে গেছে। আমার হার জ্বালিয়ে খেলো শয়তান
মেয়েটা।'
অর্পা অসহায়ের মতো তাকিয়ে থাকলো মায়ের দিকে। ফাক পেলেই সবজি নিয়ে নানা ধরনের নকশা তৈরি করে সে। কোনোটা দিয়ে হাতি বানাই, কোনটা দিয়ে বিড়াল,কোনটা দিয়ে মোরগ,আবার কোনটা দিয়ে হয়তো শুধু একটা ডিজাইনই তৈরি করে। এটা করতে খুবই ভালো লাগে তার। আজও তাই করছিল। কিন্তু মা এসে সব গড়বড় করে দিল। হাত থেকে সব কেড়ে নিয়ে বলল এরপর যদি এসব দেখি, একদম বের করে দেবো বাসা থেকে। যা, পড়তে বস।
' মা মোটেও এমন ছিল না আগে।ইদানিং এমন হয়ে গেছে। খিটখিটে,রুক্ষ মেজাজের। বিশেষ করে অর্পাকে সবজি হাতে নিয়ে দেখলেই কেন যেন খুব ক্ষেপে যায়। তাই মা বাড়িতে না থাকলে সেই সুযোগে এসব করে অর্পা।
অর্পা রান্নার হাত খুব ভালো। কিন্তু রাহেলা বেগম চায়না যে তার মেয়ে তার মতোই রান্না করেই জীবন কাটিয়ে দিক। সে চায় তার মেয়ের উচ্চশিক্ষিত হয়ে সামাজিক প্রতিষ্ঠিত হবে। কিল খেয়েও প্রায় নির্বিকার স্বরে অর্পা বলল, দাও না মা, এগুলো তো নষ্ট হচ্ছে না।তুমি তরকারি রান্না করতে পারবা। আমি একটু ডিজাইন করি।
সারাদিন এত কষ্ট করে এসে তোর এসব ঢং দেখতে আমার মোটেও ভালো লাগে না। যা ভাগ এখান থেকে।
মায়ের উগ্র মূর্তির সামনে থেকে মানে মানে কেটে পড়ে অর্পা। মাত্র 2 বছরের মাথায় সবকিছু কেমন উল্টা পাল্টা হয়ে গেল অর্পাদের। কোথায় ছিল আর কোথায় এলো তারা! মাঝেমধ্যে এসে ভাবতে বসে তাদের সঙ্গে কেন এমন হলো! আল্লাহ কেন তাদের এমন পরীক্ষায় ফেলল।
অর্পাদের অবস্থা আগে যে খুব আহামরি ভালো ছিল,তা নয়। সম্পদের বাড়াবাড়ি না থাকলেও সংসারে সচ্ছ্লতা ছিল। অর্পার বাবা বেতন পেতেন, তাতে তিনজনের সংসার খুব ভালো করে চলে যেত। বাবার কাছে কিছু আবদার করলে পাওয়া যেত। সঙ্গে সঙ্গে না পারলেও মেয়ের বাইনার কথা মনে রাখতেন হামিদ। একটু দেরিতে হলেও পূরণ করতেন বায়না। অর্পাও অবশ্য অসম্ভব কোন আবদার করেনি কখনো। বাবার সাধ্য- সামর্থ্য্ খুব ভালো করে বুঝত সে। মায়ের সঙ্গেও বাবার ছিল খুব ভালো সম্পর্ক। সেখানে কখনো কোন তিক্ততা দেখেনি অর্পা। অন্য সব সংসারে যেমন থাকে তেমন ছোটখাটো দুই একটা ঝামেলা অবশ্য ছিল কিন্তু তা উল্লেখ করার মতো কিছুই নয় মোটেই।
হামিদ উদ্দিন এর ও ইচ্ছে ছিল একমাত্র মেয়েকে উচ্চশিক্ষিত করবেন। অন্য বেশিরভাগ বাবার মত মেয়ের বিয়েকে কেন্দ্র করে সবকিছু ভাবতে হবে, এমন মানসিকতা তার ছিল না। অর্পার শৈশবে তাকে নিয়মিত স্কুলে পৌঁছে দিয়ে তারপর অফিসে যেতেন হামিদউদ্দীন।
আসার সময় টা ওর মা নিয়ে আসতো। এসএসসির গণিত পরীক্ষার দিন পুরো সময়টা মেয়ের পরীক্ষার কেন্দ্রের বাইরে বসে ছিলেন হামিদ উদ্দিন। অফিসে খুব বড় একটা ঝামেলা ছিল না সে সময়। তবুও একরকম যুদ্ধ করে ছুটি নিয়েছিলেন তিনি।অফিসের সমস্যার আছে বেশি ছিল মেয়ের পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা। পরীক্ষা ভালো হয়েছে শুনে সে যে কি খুশি আনন্দ তার। নিজের পরীক্ষা ভালো হলেও এত আনন্দ হয়নি হামিদউদ্দীনের। তাদের সময়ে অবশ্য ছিল মেট্রিক পরীক্ষা। বিরাট এক ব্যাপার ছিল সেটা। পরীক্ষার আগের নার্ভাস হয়ে যেত সবাই। প্রথম বোর্ড পরীক্ষা ছিল ওটাই। এখনকার ছেলেমেয়েরা অবশ্য এতটা নার্ভাস থাকে না পরীক্ষা নিয়ে। তারা খুব ক্যাজুয়ালি নেয় পরীক্ষাগুলোকে।
যাবতীয় বিষয় খুঁটিনাটি খেয়াল রাখবেন অর্পার বাবা। কোন কৌটার কি জিনিস শেষ হয়ে আসছে,সেটা পর্যন্ত জানা থাকতো তার। এজন্য সংসারে তেমন কোন চাপ অনুভব করতো না রাহেলা বেগম। সংসার নিয়ে বেশ সুখী ছিল সে। চোখের পলকে দিনগুলো কেটে যাচ্ছিল যেন। আহা! বড় আনন্দের ছিলো দিনগুলো। মাঝেমধ্যে ঘুরতে যেত সবাই মিলে, বাইরে খেত। সেসব হঠাৎ আসা দিন গুলোতে খুব আনন্দ করত তারা। ছোট্ট সংসারটাই ছিল তাদের পৃথিবী। সেই পৃথিবীর একটা ছোট্ট মেয়ে অর্পা ক'দিনেই এই কেমন বড় হয়ে গেল। স্কুল,কলেজ শেষ করে এখন সে ইউনিভার্সিটিতে পড়ে। অর্পার নিজের ওই যেন বিশ্বাস হতে চায় না সেসব আর।
এইচএসসি পরীক্ষার সময় ডেঙ্গু হয়েছিল অর্পার।অসুস্থতা নিয়েই চারটা পরীক্ষা দিল। রেজাল্ট খুব ভালো হয়নি তাই। অর্পার খুব ইচ্ছে ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে। রেজাল্ট খারাপ হয় অল্পের জন্য পছন্দের সাবজেক্ট চান্স হলো না। সে কারণে হামিদ উদ্দীন তাকে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি করেন। ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নামের এই বিষয়টি বাংলাদেশের নতুন। বড় বড় ইন্টারন্যাশনাল হোটেল, ট্যুরিজম বিভাগ তো আছেই। এছাড়া এখানে পড়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগ আছে। হামিদ উদ্দিন সম্ভবত ভেবেছিলেন এতে মেয়ের ভবিষ্যৎ ভালো হবে। কিন্তু মানুষ ভাবে এক হয় আরেক। হঠাৎ করে মারা গেলেন বেচারা।
এই গল্প টা আমার নিজের লেখা নয় উপরে লেখক এর নাম উল্লেখ করে দিয়েছি
চলবে............
