#চোখের নেশা
#পর্ব:০৩
# কারিমুন্নাহার রিমি
(Fb page: Hidden Books lover)
বাড়িতে এখনো অতিথিদের ভিড়। চারপাশ জুড়ে উপচে পড়ছে হাসি আর আড্ডার মুখরতা। এত মানুষের মাঝেও অর্ণব যেন সম্পূর্ণ আলাদা—একাকী এক দ্বীপের মতো। তার কথা মেপে মেপা, চোখ দুটো স্থির, আর মুখে খোদাই করা এক কঠিন শীতল ছায়া।
দূর থেকে জারা একদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মনের ভেতর হাজারটা প্রশ্ন ঢেউ খেলছে—এই রুক্ষ, পাথুরে মানুষটাই কি সত্যিই তার মামাতো ভাই? নাকি এর আড়ালে লুকিয়ে আছে সম্পূর্ণ অচেনা কোনো মানুষ?
ভাবনার মাঝেই হঠাৎ জারা চমকে উঠলো। অর্ণব ভিড় ঠেলে সোজা এসে দাঁড়িয়েছে তার সামনে। চোখের চশমাটা পকেটে গোঁজা, দৃষ্টি তীব্র।
— "কলেজে পড়ো?"
কণ্ঠে কোনো কোমলতা নেই। প্রশ্ন কম, যেন একধরণের কর্তৃত্ববাদী আদেশ। জারার বুকের ভেতরটা কেঁপে উঠলো। সে কোনোমতে ঢোক গিলে বললো—
— "জি..."
— "ফল ভালো হয়েছে শুনলাম।"
অর্ণবের মুখে কোনো প্রশংসার আভাস নেই, নেই কোনো আলগা হাসির রেখা। জারা সামান্য অবাক হয়ে আবার আমতা আমতা করে বললো—
— "জি।"
অর্ণব শুধু একবার আলতো করে মাথা নাড়লো। তার এই ভাবলেশহীন জেরা জারার ভালো লাগলো না। ঠিক তখনই অর্ণব আবার ছুড়ে দিল পরবর্তী প্রশ্ন—— "ভালো রেজাল্ট ধরে রাখতে পারবে তো?"
কথাটা এমন ঠান্ডা আর অবজ্ঞার সুরে বললো, যেন সে কোনো আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে পরীক্ষা নিচ্ছে। জারার আত্মসম্মানে আঘাত লাগলো, ভেতরে ভেতরে অকারণ এক জেদি রাগ জমাট বাঁধতে শুরু করলো। সে চোখ তুলে সটান জবাব দিল—
— "চেষ্টা করবো।"
অর্ণবের শীতল চোখ দুটো এবার আরও সরু হয়ে এলো। বরফশীতল কণ্ঠে সে কেটে কেটে বললো—
— "চেষ্টা না। পারতে হবে। আমার অভিধানে 'চেষ্টা' বলে কোনো দুর্বল শব্দের জায়গা নেই।"
অর্ণবের এমন রূঢ় ব্যবহারে জারা রাগে গাল ফুলিয়ে মুখ ফিরিয়ে নিল। অর্ণব তার এই অবাধ্যতা লক্ষ্য করলো। তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা উপহাসের রেখা ফুটে উঠলো। সে গম্ভীর গলায় স্বগতরেক্তির মতো বললো—
— "হুঁহ, বুকের নিচে পড়ে থাকা বাচ্চার আবার রাগও ওঠে দেখছি!"
বলেই সে জারাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে লম্বা পায়ে ঘুরে চলে গেল। জারা হতভম্ব, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এটা কেমন আচরণ? একটা মানুষ কতটা কর্কশ হলে এভাবে সবার সামনে অপমান করতে পারে?
রাত বাড়ার সাথে সাথে বাড়ির কোলাহল কমে এলো। জারা একা এসে দাঁড়ালো ছাদে। আকাশে তখন চাঁদের মলিন, ম্লান আলো। চারপাশের ঠান্ডা বাতাসও জারার মনের অদ্ভুত ভারী ভাবটা কমাতে পারছে না।
হঠাৎ ঠিক পেছন থেকে ভেসে এলো সেই অতি পরিচিত, কর্কশ কণ্ঠস্বর—
— "এভাবে একা দাঁড়িয়ে থাকাটা অভ্যাস করো না।"
অর্ণব! জারা আর নিজের বিরক্তি চেপে রাখতে পারলো না। সে ঝিলিক দিয়ে ঘুরে দাঁড়িয়ে ক্ষুব্ধ গলায় বললো—
— "আপনি সব কিছুতেই এভাবে কথা বলেন কেন? সারাক্ষণ এত শাসন করার অধিকার কে দিয়েছে আপনাকে?"
অর্ণব পিছপা হলো না। সে ধীর, মন্থর পায়ে জারার একেবারে কাছাকাছি চলে এলো। তাদের মাঝের দূরত্ব ঘুমে যেতেই জারা একধরণের তীব্র পৌরুষেয় আতঙ্কের মুখোমুখি হলো। কিছু বুঝে ওঠার আগেই অর্ণব শক্ত হাতে জারার মুখটা চেপে ধরলো। তার আঙুলের ছোঁয়া যেমন শক্ত, তেমনই নির্মম।— "মুখে দেখছি অনেক কথা ফুটেছে তোমার! বড়দের ওপর পাল্টা কথা বলা কবে থেকে শিখলে?"
অর্ণবের কথাগুলো তীরের মতো কড়া আর ধারালো। কিন্তু ঠিক সেই মুহূর্তে, চাঁদের ম্লান আলোয় তার চোখের গভীরে অন্য কিছু একটা ঝলকে উঠলো—কোনো এক প্রাচীন ক্ষোভ, নাকি তীব্র কোনো অধিকারবোধ? জারা ব্যথায় আর অপমানে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। অর্ণব তার মুখটা ছেড়ে দিতেই জারা কাঁপানো গলায় প্রশ্ন করলো—
— "আপনি... আপনি সবসময় এমন রাগী কেন? আপনার ভেতর কি কোনো মানুষ নেই?"
অর্ণব এবার শব্দহীন, এক পৈশাচিক ঠান্ডা হাসি হাসলো।
— "কেন? জেনেই বা তোমার লাভ কী?"
চারপাশে তখন পিনপতন নীরবতা। বাতাসে হালকা শীতের কামড়। অর্ণবের কণ্ঠে এক অদ্ভুত রহস্যময় ভার। জারা কিছু একটা বলতে গিয়েও তার চোখের সেই সম্মোহনী তীব্রতা দেখে থমকে গেল।
অর্ণব আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। অন্ধকার সিঁড়ির দিকে যাওয়ার আগে শুধু শেষবারের মতো সতর্ক করে দিয়ে গেল—
— "একটা কথা মাথায় গেঁথে নিও জারা... আমার কথার ওপর পাল্টা কথা বলা আমার একদম পছন্দ না। এর পরিণাম ভালো হয় না।"
অন্ধকারে তার ভারী পদশব্দ মিলিয়ে গেল। জারা ছাদে পাথরের মূর্তির মতো স্থির দাঁড়িয়ে রইল। তার সমস্ত শরীর রাগে আর এক অজানা আশঙ্কায় কাঁপছে। সে মনে মনে বুঝলো—এই মানুষটা বাইরে থেকে যতটা কঠিন আর রুক্ষ, তার ভেতরের দরজাটা ততটাই শক্ত করে বন্ধ।
জারা অন্ধকারে ফিসফিস করে নিজেকেই নিজে বললো—
— "এই বদমেজাজি, জেদি লোকটা এত বছর পর দেশে কেন এসেছে? না আসলেই তো ভালো হতো! পুরো পরিবারটাকে ও নিজের হাতের পুতুল বানাতে চায়!"
ঠিক তখনই নিচ তলার অন্ধকার থেকে অর্ণবের সেই পরিচিত, গম্ভীর কর্কশ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে ওপরে ভেসে এলো—
— "এত বছর পর ফিরেছি শুধু হাওয়া খেতে বা ঘুরতে না... একটা বিশেষ উদ্দেশ্য আর কারণ আছে। এই অর্ণব খোরশেদ কোনো নিখুঁত কারণ ছাড়া এক পা-ও ফেলে না, জারা!"
অন্ধকারে জারার বুকটা ধক করে উঠলো। অর্ণব কি তাহলে তার ফিসফিসানিও শুনতে পেয়েছে? আর কী সেই বিশেষ কারণ, যার জন্য দশ বছর পর এই নিষ্ঠুর মানুষটার আগমন?
চলবে... ইনশাআল্লাহ...
