# চোখের নেশা
#পর্ব:০২
#কারিমুন্নাহার রিমি
২১/০২/২০২৬
সকালটা আজ কেমন যেন অন্যরকম।
হালকা কুয়াশায় ঢাকা চারপাশ, বাতাসে অদ্ভুত এক শীতলতা।
জারার বুকের ভেতর অকারণে ধুকপুক করছে।
আজ অর্ণব দেশে ফিরবে।
নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করলো সে—
“আমার এত ভাবার কী আছে?”
কিন্তু মন তো যুক্তি মানে না।
বাড়িতে সকাল থেকেই ব্যস্ততা।
খোরশেদ মামা বারবার ফোন দেখছেন।
হোসনা নানু দোয়া পড়ছেন।
মায়া খুশিতে এদিক-ওদিক ঘুরছে—
— “ভাইয়া আসলে আমি আগে জড়িয়ে ধরবো!”
সবাই উত্তেজিত।শুধু জারা চুপচাপ।সে ভাবছে—
যে মানুষটা দশ বছর ধরে বিদেশে ছিল, একবারও দেশে আসেনি…হঠাৎ এখন কেন ফিরছে?
আর তার রেজাল্টের খবর শুনেও যে ফোন করেনি—
সে কি সত্যিই এতটা উদাসীন?
বিকেল গড়িয়ে সন্ধ্যা।
খবর এলো— অর্ণব ঢাকায় পৌঁছেছে।
আর কিছুক্ষণের মধ্যেই পাঁচ গাঁও পৌঁছাবে।
সূর্য ডুবে গেল। চারপাশে নীরবতা নেমে এলো।
হঠাৎ দূরে গাড়ির শব্দ।মায়া দৌড়ে বাইরে গেল।
জারার বুক ধড়ফড় করতে লাগলো।গাড়িটি বাড়ির সামনে এসে থামলো।ধীরে দরজা খুললো।
লম্বা গড়ন।সাদা শার্ট, কালো কোট।চোখে কালো চশমা।
অর্ণব।
সে ধীর পায়ে এগিয়ে এলো। মুখে কোনো হাসি নেই। চোখে গভীর, অচেনা এক স্থিরতা।
সবাই তাকে ঘিরে ধরলো।
কিন্তু তার চোখে কোনো খুশি নেই। দেখেই বোঝা যাচ্ছে সবার ছোটাছুটিতে ওর রাগ উঠছে। রাগত আসারই কথা অর্ণব মানুষটা যে এমন। অর্ণব ছোট্ট বেলা থেকেই একগুঁয়ে, কঠোর, কর্কশ স্বভাবের মানুষ।
তার আচরণ রুক্ষ। তাদের ছোটাছুটি দেখে হঠাৎ অর্ণব সবাইকে ধমকানো শুরু করলো।
হঠাৎ সেই দৃষ্টি এসে থামলো জারার উপর।
এক মুহূর্ত।
সময় যেন স্থির হয়ে গেল।জারার বুক কেঁপে উঠলো।
অর্ণব ধীরে চশমা খুললো।
তার চোখ—
অস্বাভাবিক শান্ত, অথচ ভেতরে যেন জমে থাকা ঝড়।
সে তাকিয়েই বললো—
— “তুমি… জারা?”
জারার ঠোঁট শুকিয়ে গেল।
কষ্টে বললো—
— “জি…”
কয়েক সেকেন্ড নীরবতা।
অর্ণবের দৃষ্টিতে যেন অদ্ভুত এক পরিচিতির ছায়া।
কিন্তু সে কিছু বললো না।
শুধু ঠান্ডা গলায় বললো—
— “অনেক বড় হয়ে গেছো।”
বলেই লম্বা লম্বা হাঁটা দিয়ে উপরের রুমে চলে গেলো।
জারা অবাক হলো।
জারা মনে মনে ভাবে সে তো কোনোদিন তাকে দেখেইনি!
তাহলে এই কথা কেন?
রাত নামলো।
বাড়িতে সবার ভিড়, গল্প, হাসাহাসি।
কিন্তু জারার মনে অদ্ভুত এক প্রশ্ন—
এই মানুষটা শুধু দেশে ফিরেনি…
তার চোখে যেন লুকিয়ে আছে কোনো অঘোষিত উদ্দেশ্য।
আর সেই উদ্দেশ্যের সাথে হয়তো জারার সম্পর্ক আছে।
আজ তাদের প্রথম দেখা।
কিন্তু জারা মোটেও অর্ণবের আচরণ দেখে খুশি হয়নি। জারা মনে মনে ভাবতে থাকে এটা কেমন মানুষ? বাড়িতে এত বছর পর এলো কিন্তু কারোর সাথেই ঠিক করে কথাও বললো না!
চলবে... ইনশাআল্লাহ...
( প্রিয়পাঠক গল্পের মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। Next part পড়তে চাইলে কমেন্ট করুন এবং ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু।)
