#গল্প : চোখের নেশা
#পর্ব:০১
#কারিমুন্নাহার রিমি
( পেইজ: Hidden Books lover. পেইজটি ফলো করে দিয়েন সবাই।)
আজ দিনটা অনেক সুন্দর। এই সুন্দর দিনে এক সুন্দরী মেয়ের জন্ম হলো। তার নাম রাখা হলো জারা। নামের অর্থ— ছোট নদী বা আলোর ঝলক। নামটি রেখেছিলেন তার দাদা, মহেন্দ্র।
জারার দাদা মহেন্দ্র খুব ভালো মনের মানুষ ছিলেন। জারা তার বাবা-মায়ের একমাত্র মেয়ে। সে দেখতে অসম্ভব সুন্দরী— চোখ দুটি নীল রঙের, চুলগুলো কালো কুচকুচে।
জারার মা মিসেস রেহানা আর বাবা রাসেল। রাসেল একজন আদর্শ শিক্ষক। তিনি পাঁচ গাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। জারা যে গ্রামে জন্ম নিয়েছে, সেই গ্রামের নাম পাঁচ গাঁও।
জারার দাদু অনেক আগেই মারা গেছেন। জারা জন্মের পর গ্রামের সবাই তাকে দেখতে আসে এবং তার প্রশংসা করে। অবশ্য ছোট মেয়েরা তো প্রশংসাই পায়।আজ জারা আর ছোট নেই। সে এখন স্কুলে পড়ে। খুব মেধাবী ছাত্রী। এস.এস.সি পরীক্ষায় সে A+ পেয়েছে।
জারার দাদা মহেন্দ্র আজ বাড়িতে তার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। অনুষ্ঠানে অনেক মানুষ এসেছে। জারার নানা বাড়ির লোকজনও এসেছে।
জারার নানা হরিশ আর নানু হোসনা— দুজনেরই বয়স হয়েছে। জারার মামা খোরশেদ সরকারি চাকরি করেন। খোরশেদের এক ছেলে আর এক মেয়ে। মেয়ের নাম মায়া, ছেলের নাম অর্ণব।
অর্ণব বদমেজাজি, রাগী ও জেদি স্বভাবের। সে গত ১৯ বছর ধরে আমেরিকায় আছে, এখনও দেশে আসেনি। দেখতে সুদর্শন, উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি। তাকে দেখলে কেউ বলবে না যে সে এত রাগী ও জেদি।
খোরশেদের মেয়ে মায়া নবম শ্রেণিতে পড়ে। আজ সেও অনুষ্ঠানে এসেছে। দেখতে খুব সুন্দর। তার চোখ কালো কুচকুচে, পরনে গোলাপি রঙের পোশাক। হালকা বাতাসে তার চুলগুলো উড়াউড়ি করছে।মায়ার মায়ের নাম নবীনা।
আজ সবাই অনুষ্ঠান উপভোগ করছে। জারা খুব সুন্দর করে সেজেগুজে এসেছে। তার নীল চোখ আর কালো চুলে তাকে অসাধারণ লাগছে।
অনুষ্ঠান শেষে সবাই জারাকে সালামি দিলো।তারপর একে একে সবাই নিজ নিজ বাসায় চলে গেল।
জারার মামাতো ভাই অর্ণব জারার রেজাল্টের কথা শুনেও একবার ফোন করলো না। তবে জারা তার বিষয়ে কিছু ভাবলো না।
অনেক দিন কেটে গেল। এখন জারা কলেজে পড়ে।
হঠাৎ করেই জারার দাদাভাই মারা গেলেন। জারা খুব কান্নাকাটি শুরু করলো। দাদাভাই ছিল তার খুব প্রিয়। বাড়িতে অনেক মানুষ এলো, সবাই সান্ত্বনা দিলো।
দুদিন পর জারা কলেজে যায়। তার দুই বান্ধবী— নিসা আর তৃণা।
জারার কলেজের সিনিয়র ভাই নিখিলকে সে মনে মনে খুব পছন্দ করে। নিখিল সব সময় বই নিয়ে ব্যস্ত থাকে। তাকে প্রায়ই লাইব্রেরিতে দেখা যায়। কলেজের অনেক মেয়েই তাকে পছন্দ করে, কিন্তু সে সেদিকে কোনো খেয়াল করে না।একদিন হঠাৎ খবর এলো— অর্ণব দেশে আসছে।
জারা কোনোদিন অর্ণবকে দেখেনি। খবরটা শুনে তার মনে নানা প্রশ্ন ঘুরতে লাগলো।
অর্ণব ভাই দেখতে কেমন?
সে কি সত্যিই রাগী?
অর্ণবের আসার তারিখ ২১/০২/২০২৬।
যে ছেলে টানা ১৯ বছর বিদেশে ছিল, হঠাৎ সে এখন দেশে ফিরছে!
জারার কাছে বিষয়টা খুব অদ্ভুত লাগলো।
চলবে... ইনশাআল্লাহ
(ভালো রেসপন্স পেলে নেক্সট পার্ট বড় করে দেওয়া হবে ইনশাআল্লাহ।)
