পার্ট ২.
সন্ধ্যা নরম আলোটা ধীরে ধীরে জানালার ফাঁক
গলে ঘরের ভিতরে ঢুকছিল, আকাশে লালচে আভা মিশে এক অদ্ভুত শান্ত পরিবেশ তৈরি করছে, বাইরে পাখিদের কিচিমিচির আর দূরের আজানের শব্দ মিলেমিশে চারপাশে আরো গভীর করে তুলছে, সেই নিরব,মায়াবী মুহূর্তে রিয়া আর প্রিয়া নিজেদের ছোট্ট ঘরে ছিল।বিছানার উপর ছড়িয়ে থাকা বই খাতার মাঝে বসে রিয়া মনোযোগ দিয়ে তার ছোট্ট বোন প্রিয়াকে পড়াচ্ছিল, আর প্রিয়া কখনো মন দিয়ে শুনছে
কখনো আবারএকটু দুষ্টুমি করে হাসছে। ঠিক তখনই হালকা শব্দ করে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলেন রহিমা বেগম,
তার উপস্থিতিতে ঘরের শান্ত পরিবেশটা যেন একটু নড়ে উঠলো, তিনি ভিতরে ঢুকেই মেয়েদের দিকে তাকিয়ে বললেন
“নিচে চল, তোদের বাবা ডাকছে তোদের। ”
রিয়া বই থেকে মুখ তুলে একটু অবাক হয়ে বলল — “কেন মা কি জন্য ডাকছে? ”
রহিমা বেগম হালকা হেসে দিয়ে উত্তর দিলেন —
“সেটা নিচে গেলেই দেখতে পারবে মা রে।”
রিয়া প্রিয়া মায়ের কথায় রুম থেকে বেরিয়ে নিচে
চলে গেল,
রিয়া সামনে গিয়ে, আব্বু ডাকছিলে নাকি?
__হুম মা ডাকছিলাম, আমার পাশে বস তুই।
রিয়া তার বাবা নুরুল এর পাশে বসলো,
__বলো বাবা কেন ডাকি ছেলে কি বলবে,
__না আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোন,
এবং এটইা শেষ কথা এর আগে পিছে কোন রকম কথা থাকবে না।
বাবার মুখে এমন কথা শুনে অবাক হলো রিয়া।
কিছুটা কুতুহল নিয়ে বলল রিয়া বল আব্বু সমস্যা নেই।
নুরুল একটু থেমে তারপর বলল — আমি তোর বিয়ে ঠিক করেছি।
কথাটা শুনেই চোখ বড় বড় করে তাকালো রিয়া।
নুরুল সেটা লক্ষ্য করে বলল — রাগ দেখিয়ে লাভ নাই,
তোর সব কথা শুনেছি এতদিন, বয়স তো কম হচ্ছে না
তাই এই সিদ্ধান্ত ফাইনাল,
রিয়া অবাক বাকরুদ্ধ হয়ে গেছে,
প্রিয়া থেকে বলল — আপুর বিয়ে সেটা বুঝলাম তবে ছেলেটা কে, কি করে?
নুরুল গড়ে উঠল: আমার বন্ধুর ছেলে,
এখনো লেখাপড়া করছে।
রিয়া চুপচাপ, কোন কথা বলছে না, যেন আর কিছু বলার নাই তার,।
রিয়াকে চুপ থাকতে দেখে বলল — কিরে মা
এভাবে চুপ করে গেলি কেন, কিছু তো বল।
__কি বলবো আমি আর, তুমি তো প্রথমেই বলে দিছে এটা তোমার চূড়ান্ত সিদ্ধান্ত, তাহলে আমি এখানে আর কি বলবো,
তোমরা যা ভালো বুঝ তাই করো,আমার আর কিছু বলার নাই, এটা বলেই রিয়া উঠে গেল সেখান থেকে,
দ্রুত সিড়ি বেয়ে নিজের রুমে চলে গেল।
রিয়া কে এভাবে চলে যেতে দেখে, নুরুল রহিম আর উদ্দেশ্যে বলল, কি ব্যাপার রিয়া কি বিয়েতে নারাজ নাকি এভাবে চলে গেল যে।
__আরে তুমি তো জানোই রিয়ার বিয়ে নিয়ে কতটা আপত্তি,
ও বিয়ে করতে চায় না, কিন্তু ওর চাওয়ার গুরুত্ব দিতে গিয়ে,
মেয়েটার বয়স বাড়িয়ে ফেলেছি।
তাই ওর কথার শোনা যাবে না, সিদ্ধান্ত ফাইনাল বিয়ে হচ্ছে শুক্রবার।
কেনাকাটা সবটা করতে হবে।
__প্রিয়া মুখে হাসি টেন -তাহলে তো অনেক মজা হবে বিয়েতে, আমার বড় আপুর বিয়ে অনেক মজা করবো আমি।
রিয়া বরাবর শান্ত এবং খুবই নম্র ভদ্র বাবার মুখের কথা বলে না, তাই হয়তো পরিস্থিতির চাপে পড়ে বিয়েতে রাজি হলে,
কারণ রিয়া জানে তার বাবা যেটা করবেন সেটা ভালোই করবেন তার জন্য।
প্রিয়া খুশিতে নাচতে নাচতে সিঁড়ি দিয়ে উঠে রুমে চলে গেল।
রুমে গিয়ে দেখল রিয়া বিছানায় উপর হয়ে শুয়ে আছে
বালিশ চেপে।
প্রিয়া অবাক হয়ে রিয়ার পাশেএসে বসলো,এই আপু তোর কি মন খারাপ।
রিয়া রেগে — প্রিয়া সর এখান থেকে আমার কিছু ভালো লাগছে না।
প্রিয়া তবুও প্রশ্ন করল — আপু ওই আপু তোর কন্ঠ
এমন শোনা যাচ্ছে কেন, তুই কি কাদচ্ছিস।
রিয়া বিরক্ত হয়ে — বলল তুই চুপ থাকতো।
প্রিয়া তবুও হবে হায়ার মতো — আপু তুই কি বিয়েতে রাজি না,
তার জন্য এভাবে কষ্ট পাচ্ছিস, তবে দেখ আপু আর কত এভাবে বিয়ে ছাড়া থাকবি, কথাটা বলে মুখ টিপে হাসলো প্রিয়া।
রিয়া জেগে বলল — তোকে জ্ঞান দিতে বলছে কে রাগ উঠাস না আমার,
এমন সময় রিয়ার ফোন বেজে উঠলো
রিয়া বলল — এই প্রিয়া ফোনটা দে তো আমাকে।
প্রিয়া উঠে ফোন এগিয়ে দিল রিয়ার কাছে।
এসকের নাম্বার দেখে রিয়া যেন আরো দুর্বল হলো।
রিয়ার খুব ভালো বন্ধু নুপুর কলটা ধরার সহজ পাচ্ছে না,
রাগ অভিমান একসাথে উপলব্ধি হচ্ছে রিয়ার।
প্রিয় ফোন ধরছে নাদেখে প্রিয়া রিয়ার হাত থেকে ফোনটা নিয়ে কল ধরে বলল — আসসালামু আলাইকুম “নুপুর আপু
আমি প্রিয়া বলছিলাম, তোমার বান্ধবী কান্না করছে তাই কল ধর পারেনা।
তার কথা শুনে নুপুর অবাক, ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল কি হয়েছে কান্না করছে মানে, কান্না কেন করবে, কে কি বলেছে আমার সোনা টাকে।
নুপুরের এমন কৌতুহল এমন কথাবার্তা শুনে প্রিয়া হেসে দিল
এবং বলল — আপু তোমার বান্ধবীর বিয়ে ঠিক হয়েছে,
এজন্য কান্না করছে, কথাটা শুনে নুপুর হেসে বলল — এখানে কান্না করার কি আছে
___তুমি তো জানো তোমার বান্ধবী কেমন,
বিয়ে নিয়ে এলার্জি তার তাই তো এমন অবস্থা নুপুর কৌতুহল নিয়ে বলল — বিয়ে কবে ছেলেকে কি করে?
__কাল সকালে আমাদের বাসায় এসে সব জানতে পারবে,
বিয়ে কাল দিন পর শুক্রবারে,
__এত দ্রুত বিয়ে হবে কেন কোন সমস্যা নাকি (নুপুর বলল)
__না আপু কোন সমস্যা নাই তবুও বাবাদের সিদ্ধান্ত এটা।
__আচ্ছা ছোট পাকনা তুমি এখন কল রাখো বিকালবেলা তোমাদের বাড়ি যাবো তখন সব শুনবো আর আপাতত তোমার বড় আপুকে কান্না করতে বারণ করো।
__করছি বারণ তোর বই শুনছে না তো আপু?
___আচ্ছা আমি আসার পর সব ঠিক করে দিব এসে কল কেটে দিল নুপুর,।
ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ☺️☺️
_______চলবে ______
