#রোকসানা_আক্তার _রিয়া
#সিনিয়ার _ডেঞ্জারাস_বউ
#প্রথম পর্ব_
___
তোমরা কি পাগল হয়ে গেছো আব্বু আম্মু,আমাকে বিয়ে দিতে চাচ্ছো দিবে সমস্যা নাই,তাই বলে আমার চেয়ে বয়সে বড়, তার সাথে বিয়ে দিবে, এটা কেমন কথা। তানভীর কথাগুলো উচ্চ স্বরে বলল।
তানভীরের কথা শুনে তোফাজ্জল হাওলাদার
বলল-আরে বাবা, তুই ছোট হয়েছিস তাতে কি,
তুই এটা বোঝার চেষ্টা কর,
মেয়েটা সুন্দরী আছে, আর তাছাড়া এর সাথে বিয়ে দিলে, পুরো রাজত্ব তোর,
কথাগুলো বলেই হাসলো তোফাজ্জল,,
পাশ থেকে কথাগুলো শুনে তানভীরের মা তাসলিমা বলে উঠলোঃ আরে বাবু শোন আমার কথা,
মেয়েটাকে দেখেছি আমরা, মেয়ের বয়স যে ২৫ মেয়ের দেখলে বোঝা যায় না,এ বিয়ে হতেই হবে।
কথাগুলো শুনে রাগে তানবীর শরীর রিরি করে উঠলো।
নিজেকে সংযত করে-তানভীর বলল-তোমরা তার মানে আমাকে বলির পাঁঠা বানিয়ে বিক্রি করতে চাচ্ছো বাহ দারুন, তারিফ করতে হয় তোমাদের বুদ্ধির। তানভীরেরমুখে এমন কথা শুনে তোফাজ্জল রেগে বলল, দেখ তানবীর স্পষ্ট ভাবে শুনে রাখ,
আমাদের ভাগ্য পরিবর্তন করতে হলে অবশ্যই ওই মেয়েকেই তোর বিয়ে করতে হবে।
তানবীর কোনো জবাব না দিয়ে, রেগে রুমে চলে গেল, রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে,
বলে উঠলো আমি আবার কি করবো,আমি পারবো না, আমার চেয়ে বড় এমন মেয়েকে বিয়ে করতে
লোক সমাজ কি বলবে, রাখি বন্ধন হলে মুখ দেখাতে পারব না। নিজের মুখে হাত দিয়ে কথাগুলো বলে উঠলো তানভীর।
বিরক্তিকর ভাব নিয়ে তানভীর বলল- আমি সবে পড়ি ইন্টার ফার্স্ট ইয়ারে, বয়স হবে বা কত টুকু,
আমার নাকি বিয়ে করতে হবে বয়স বেশি মেয়েকে,
কি করে পরিবার বানাবো, আমার মত এত্ত কিউট
স্মার্ট ছেলের এমন বউ হবে, না না মানা যাচ্ছে না,
আমি করবো না, এই বিয়ে।
এদিকে ড্রয়িং রুমে বসে আছে তোফাজ্জল হাওলাদার এবং তার স্ত্রী তাসলিমা বেগম।
তাসলিমা বেগম বললো- এত চিন্তা করো না,
তোমার ছেলে ছোট তাই এসবে বাঁধা দিচ্ছে,
তবে আশা করি সময় মতো সবটা ঠিক হয়ে যাবে,,
__ছেলেটাকে তো কোন ভাবে বোঝাতে পারছি না তাসলিমা, সত্যি বলছি এখানে ছেলের বিয়ে দিতে পারলে আমাদের ভাগ্য পাল্টে যাবে,
তুমি তো নিজের চোখেই দেখছো বিড়ি আর পরিবারের স্ট্যাটা।
__আমি দেখছি বলেই বলছি, মেয়েটা মাশাল্লাহ সুন্দর, হুম তবে বয়স টা আমার ছেলের তুলনায় বেশি,আশা করি সমস্যা হবে না,
একবার বিয়ে দিয়ে দাও, সংসার করতে করতে একসময় মেনে নিবে তানভীর সবটা।
(তাসলিমা)।
__ শুনো তাসলিমা আমি বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললাম তাহলে ফোন দিয়ে জানিয়ে দিলাম,
এ নিয়ে যেন আর কোন কথা না হয়।
__ঠিক আছে সেটাই কর।
তোফাজ্জল সোফা থেকে উঠে পায়চারি করতে করতে ফোন বের করে কল দিল, নুরুল সরকারকে।
নুরুল আর তোফাজ্জল ছোটবেলার বন্ধু,
প্রেস বিভিন্ন হওয়াতে দুজনে আজ দুই জায়গায় অবস্থান করছে।
ফোন বাজছে, ওপাশ থেকে ফোন ধরেই হাসি মুখে বললে নুরুল-কিরে বেয়াই বন্ধু, কি খবর তোদের বল।
__এপাশ থেকে তোফাজ্জল বলল- আরে এই তো বন্ধু ভালো,শোন ছেলের সাথে কথা বলেছি, ছেলে রাজি,
তবে বিয়ে হবে দ্রুত, সাদামাটা ভাবে বিয়ে হবে,
কোন আয়োজন ছাড়া শুধু নিজেরা নিজেরা,
আজ বুধবার সামনের শুক্রবার ২৫ এপ্রিল বিয়ে।
কথাগুলো শুনে নুরুল চমকে উঠল,
তারপর কৌতুহল নিয়ে প্রশ্ন করল-হঠাৎ এত দ্রুত বিয়ের ডেট কেন।
__আরে বন্ধু, ছোট মানুষ বুঝতেই পারছিস মন পাল্টাতে সময় লাগবে না,তাই সে সুযোগটা দিতে চাচ্ছি না (তোফাজ্জল)
__ওরে শালা এত খচ্চর বুদ্ধি তোর মাথায়,
আচ্ছা তাহলে সেটাই হবে,সেদিনই বিয়ে হবে সব ব্যবস্থা করছি,তবে একটা কথা?
কৌধু হলে জিজ্ঞেস করল -কি কথা?
__আমার মেয়ে তো তোরছেলে থেকে বড়
তবুও তোর ছেলে এ বিয়েতে রাজি,
মানে বিষয়টা কেমন জানি লাগছে (নুরুল)
__আরে শালা কি ভাবছি উল্টাপাল্টা, ছেলেকে সবটা বলছি,এবং তোর আমার বন্ধুত্বের গভীরতা বলছি তাই তো রাজি করাতে পারছি সমস্যা নাই এ বিষয়ে।
নুরুল সবটা শুনে বাহ দারুন তো, তাহলে আমরা বেয়াই বন্ধু হতে চলেছি।
__ হ বন্ধু, শোন শোন তাহলে সমস্ত কাজ সেরে ফেল
শুক্রবার আল্লাহর নাম নিয়ে শুভ কাজটা সেরেই ফেলি। কথা শেষ করে কল কাটলো নুরুল সরকার।
কল কেটেই, মুখে হাসি টেনে, এই রহিমা কই তুমি এদিকে আসো,
কই গেলল আসো তাড়াতাড়ি,
নুরুলের ডাক শুনে নুরুলের স্ত্রী রহিমা এগিয়ে
এসে- কি ব্যাপার এত ডাকাডাকি কেন?
__আরে রহিমা, তুমি শুনলে খুশিতে নাচবে,
__রহিমা হেসে- কি এমন হয়েছে যে আমি খুশিতে নাচবো।
__আরে রিয়ার বিয়ে ঠিক করলাম, পাত্র ভালো,
ওই যে তোমাকে আমার বন্ধুর কথা বলেছিলাম মনে আছে কি তোফাজ্জল,
তোফাজ্জলের কথা শুনে, রহিমা হেসে বলল-আরে কি বলো তাকে কি ভোলা যায়,তার জন্য তো তোমার সাথে আমার বিয়ে হয়েছিল, কত স্মৃতি জড়িয়ে
বলতো।
__সেটাই তো, তোফাজ্জলের একমাত্র ছেলে তানভীর এর সাথে বিয়ে ঠিক করলাম, আগামী শুক্রবারে।
কথাটা শুনে রহিমা অবাক, কি বলছ কি, এত তাড়াতাড়ি কেন?
__আরে সে তোমাকে পরে বলব, রিয়া প্রিয়া
ওরা কই, ডাকো ওদের,
__রহিমা মাথা নিচু করে ফেলল,
নুরুল এটা লক্ষ্য করে বলল,কি হয়েছে,
মাথা নিচু করলে কেন, কিছু কি হয়েছে নাকি,
__না মানে রিয়া বিয়েতে রাজি হবে তো।
__নুরুল রেগে বলল, রাজি হবে না মানে ও রাজি হবে ওর বাপও রাজি হবে।
এমন কথা শুনে রহিমা হেসে দিল,
হ্যা হ্যা ঠিক বলছো বুড়ো বয়সে তোমাকেও আবার বিয়ে দিব,বাবা মেয়ে একই দিনে বিয়ে হবে।
নুরুলু ভ্রু কুঁচকে- এই তুমি বুড়ো বলছ কাকে হুম,
দেখেছ আমাকে কতটা ইয়াং দেখায়, আমাকে
এখনো কত মেয়ে আমার জন্য পাগল।
রহিমা হেসে -হুম জানি সেটা তো ২৬ বছর ধরে শুনে আসছি।
__এই রহিমা তুমি কি অপমান করছ নাকি আমাকে?
__আরে বাপরে বাপ,এত সাহস আছে নাকি আমার,
আমি নাকি অপমান করবো নুরুল সরকারকে,
ভয় পেলাম গো কেউ বাঁচাও, আজ এই লোকটা আমার কেটে ফেলবে।
নুরুল সবটা শুনে হাসতে হাসতে- রহিমা গো এখনো তুমি ড্রামা করতে পারো,
যদিও সেই ছোট্টবেলা থেকে তোমার এই ড্রামা দেখে দেখেই কবে যে তোমাকে ভালোবেসে ছিলাম রহিমা,
দিনগুলো ভাবলে হাসি পায়, কত স্মরণীয় স্মৃতি।
রহিমা হেসে বলল-আচ্ছা বাদ দাও এসব এখন,
যেহেতু সময় কম, আঘাতে হবে তো আমাদের সামনের দিকে।
__হুম রহিমা তুমি যাও ডেকে আনো তোমার দুই মেয়েকে।
নূরুল সরকার পেশায় গার্মেন্টস এর মালিক, এক সময় কিছুই ছিল না তার, তবে নিজের চেষ্টায়
আর আল্লাহ তয়াালার রহমতে ডাইং গার্মেন্টস আছে তার দুইটা।
টাকা পয়সার অভাব নেই, দুই মেয়ে বড় মেয়ের রিয়া
বয়স ২৫ বছর, পেশায় কলেজের টিচার।
অত্যন্ত সুন্দরী, নম্র ভদ্র, মায়াবী চেহারা।
ছোট মেয়ে প্রিয়া ক্লাস নাইনে পড়ে।
___
রহিমা সিড়ি বেয়ে ডাকতে গেল রিয়া আর প্রিয়াকে।
___চলবে ___
