চৌধুরী বাড়ির বউ - পর্ব ৫
লেখিকা: মাহিয়া মাহি
সকালবেলা মাহি আর হাসান মাহির বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হইলো।
মাহি আজকে হালকা গোলাপি শাড়ি পরছে। চুল খোলা।
হাসান তাকায়া আছে। "তোমারে আজকে আরো বেশি সুন্দর লাগতেছে।"
মাহি বললো, "প্রতিদিনই তো একই কথা বলেন।"
হাসান বললো, "কারণ তুমি প্রতিদিনই সুন্দর।"
মাহি লজ্জা পেয়ে বললো, "ধুর! চলেন, দেরি হয়ে যাইতেছে। আম্মু-আব্বু অপেক্ষা করতেছে।"
গাড়িতে উঠার সময় শাশুড়ি বললো, "বউমা, সন্ধ্যার আগেই চলে আইসো। রাতে ওই বাড়িতে থাইকো না।"
মাহি অবাক। "কেন মা?"
শাশুড়ি বললো, "নতুন বউ রাতে বাপের বাড়ি থাকে না। এটাই নিয়ম।"
হাসান বললো, "ঠিক আছে মা, আমরা সন্ধ্যার আগেই চলে আসবো।"
গাড়ি চলতে শুরু করলো। মাহি জানালা দিয়ে বাইরে তাকায়া আছে।
অনেকদিন পর নিজের বাড়ি যাইতেছে। মনটা খুশি খুশি লাগতেছে।
হাসান মাহির হাতটা ধরলো। "তুমি খুশি হইছো?"
মাহি বললো, "অনেক। আমার আম্মুকে অনেকদিন দেখি নাই।"
হাসান বললো, "তোমার আম্মু-আব্বু আমারে পছন্দ করবো তো?"
মাহি হাসলো। "করবো না মানে? আপনি তো তাদের জামাই। রাজপুত্র।"
হাসান বললো, "তোমার বাবা যদি জিজ্ঞেস করে, মেয়েকে সুখে রাখবা তো? আমি কী বলবো?"
মাহি বললো, "বলবেন, আপনার মেয়েকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি।"
হাসান মাহির হাতে একটা চুমু দিলো। "এইটাই বলবো।"
মাহির বাসার সামনে গাড়ি থামতেই মাহির আম্মু দৌড়ে আসলো।
"মাহি! আমার মেয়ে আসছে!"
মাহি মাকে জড়ায়া ধরলো। চোখে পানি চলে আসলো।
"আম্মু, তোমারে কতো মিস করছি।"
আম্মু বললো, "আমিও তো। জামাই কই?"
হাসান সালাম দিলো। "আসসালামু আলাইকুম আম্মু।"
আম্মু বললো, "ওয়ালাইকুম সালাম বাবা। আসো, ভেতরে আসো।"
আব্বুও আসলো। "হাসান, কেমন আছো বাবা? মেয়েটা কেমন আছে?"
হাসান বললো, "আলহামদুলিল্লাহ আব্বু, ভালো আছে। আপনার মেয়ে আমার কাছে খুব ভালো আছে।"
আব্বু বললো, "আমার মেয়েটাকে দেখে রাখো বাবা। ও একটু ভীতু। ছোটবেলা থেকে অন্ধকারে ভয় পায়।"
মাহি বললো, "আব্বু! তুমি আবার শুরু করলা।"
সবাই হাসলো।
মাহি হাসানকে নিয়ে তার রুমে গেল।
রুমটা আগের মতোই আছে। ছোট খাট, টেবিল, আলমারি। দেয়ালে মাহির ছোটবেলার ছবি।
হাসান বললো, "এইটা তোমার রুম?"
মাহি বললো, "হুম। এই রুমে আমি বড় হইছি।"
হাসান দেয়ালের ছবিগুলো দেখতেছে। একটা ছবিতে মাহি স্কুল ড্রেস পরে।
হাসান বললো, "তুমি ছোটবেলায়ও এতো সুন্দর ছিলা?"
মাহি বললো, "হইছে, আর পাম দিতে হবে না।"
হাসান মাহিকে পেছন থেকে জড়ায়া ধরলো। "আমি পাম দিতেছি না। সত্যি বলতেছি।"
মাহি বললো, "ছাড়েন, কেউ এসে পড়বে।"
হাসান বললো, "আসুক। আমার বউকে আমি জড়ায়া ধরছি, এতে সমস্যা কী?"
মাহি হাসলো। "আপনি না একদম দুষ্টু হয়ে গেছেন।"
হাসান মাহির ঘাড়ে একটা চুমু দিলো। মাহি কেঁপে উঠলো।
"হাসান, কী করতেছেন? আম্মু ডাকবে।"
হাসান বললো, "ডাকুক। আমি আমার বউকে আদর করতেছি।"
মাহি ঘুরে হাসানকে জড়ায়া ধরলো। "আপনি জানেন, এই রুমে আসলে আমার কতো শান্তি লাগে?"
হাসান বললো, "আমার কাছে আসলে তোমার শান্তি লাগে না?"
মাহি বললো, "লাগে তো। আপনার বুকেই তো আমার সব শান্তি।"
দুইজন অনেকক্ষণ জড়াজড়ি করে দাঁড়ায়া রইলো।
ঠিক তখনই আম্মু ডাক দিলো। "মাহি, হাসান, খাইতে আসো।"
দুইজন নিচে গেল।
খাওয়ার টেবিলে অনেক খাবার। মাহির পছন্দের সব খাবার। ইলিশ মাছ, ডাল, ভর্তা।
আম্মু বললো, "হাসান, তুমি খাও বাবা। মাহি তো শ্বশুরবাড়ি গিয়ে শুকায়া গেছে।"
মাহি বললো, "আম্মু, আমি শুকাই নাই।"
হাসান বললো, "আম্মু ঠিকই বলছে। তুমি ঠিকমতো খাও না। আজ আমি নিজে খাওয়ায়া দিবো।"
বলেই হাসান মাহিকে ভাত মেখে খাওয়ায়া দিলো।
মাহি লজ্জা পেয়ে বললো, "সবাই দেখতেছে।"
হাসান বললো, "দেখুক।"
আব্বু বললো, "মাশাল্লাহ, তোমরা দুইজনকে অনেক মানাইছে। আল্লাহ তোমাদের সুখে রাখুক।"
খাওয়া শেষে মাহি আর হাসান ছাদে গেল।
মাহির বাসার ছাদ থেকে পুরা এলাকা দেখা যায়।
মাহি বললো, "জানেন, এই ছাদে আমি আর তানজু, নুসরাত, সুভা, মারিয়া অনেক আড্ডা দিছি।"
হাসান বললো, "আর মুসা আর মাহাদি? ওরা আসতো না?"
মাহি বললো, "আসতো তো। ওরা নিচে দাঁড়ায়া থাকতো। আমরা উপর থেকে ওদেরকে পানি মারতাম।"
হাসান হাসলো। "তুমি অনেক দুষ্টু ছিলা।"
মাহি বললো, "এখনো আছি।"
বলেই মাহি হাসানকে ধাক্কা দিলো। হাসান মাহিকে ধরে ফেললো।
"আমারে ধাক্কা দিলা? এখন দেখো কী করি।"
বলেই হাসান মাহিকে কোলে তুলে নিলো। মাহি চিৎকার দিলো। "এই! ফেলে দিবেন তো!"
হাসান বললো, "ফেলবো না। তুমি আমার জান। তোমারে ফেলতে পারি?"
মাহি হাসানের গলা জড়ায়া ধরলো।
দুইজন হাসতেছে।
কিন্তু হঠাৎ মাহির ফোনে একটা মেসেজ আসলো।
অচেনা নাম্বার থেকে।
লেখা: "মাহি, তুমি বাপের বাড়ি গেছো ভালো করছো। আর চৌধুরী বাড়িতে ফিরা যাইও না। গেলেই মরবা।"
মাহির মুখ সাদা হয়ে গেল।
হাসান বললো, "কী হইছে? কে মেসেজ দিছে?"
মাহি ফোনটা হাসানকে দিলো।
হাসান মেসেজটা পড়ে রাগে ফোনটা শক্ত করে ধরলো। "এইটা রিফাতের কাজ। ও তোমারে ভয় দেখাইতেছে।"
মাহি বললো, "কিন্তু নাম্বার তো অচেনা।"
হাসান বললো, "ভয় পাইও না। আমি আছি।"
ঠিক তখনই মাহির আম্মু ছাদে আসলো। "মাহি, তোর রুমে একটা পুরানো ডায়েরি পাইছি। এইটা কার?"
মাহি ডায়েরিটা নিলো। ডায়েরির উপরে লেখা: "নিশাত"
মাহি অবাক। "নিশাতের ডায়েরি আমার রুমে কেন?"
আম্মু বললো, "আমি জানি না। তোর আলমারিতে ছিলো।"
হাসান বললো, "নিশাতের ডায়েরি তোমার রুমে আসলো কেমনে? তুমি কি নিশাতকে চিনতা?"
মাহি বললো, "না। আমি তো ওরে চিনি না।"
কিন্তু মাহির মনে পড়লো, ছোটবেলায় একজন আপু তার সাথে খেলতো। তার নাম কি নিশাত ছিলো?
মাহি ডায়েরিটা খুললো।
প্রথম পাতায় লেখা: "আমি মাহিকে অনেক ভালোবাসি। ও আমার বোনের মতো। ওকে আমি সব শিখাবো।"
মাহির হাত কাঁপতেছে।
তাহলে মাহি আর নিশাত আগে থেকে চিনতো?
আর মাহি দেখতে নিশাতের মতো না, নিশাতই মাহিকে নিজের মতো করে বড় করছে?
মাহি হাসানের দিকে তাকাইলো। "হাসান, এইটা কী?"
হাসান বললো, "আমি জানি না মাহি। কিন্তু এই ডায়েরিটা নিয়ে আমরা বাড়ি যাবো। এখানে অনেক উত্তর আছে।"
সন্ধ্যা হয়ে আসছে। যাওয়ার সময় হইছে।
মাহি মাকে জড়ায়া ধরলো। "আম্মু, আমি যাই।"
আম্মু বললো, "সাবধানে থাকিস মা। আর হাসান, আমার মেয়েটাকে দেখে রাখো।"
হাসান বললো, "জি আম্মু।"
গাড়িতে উঠার সময় মাহি আবার পেছনে তাকাইলো।
মনে হইলো, তার ছোটবেলার রুমের জানালায় কেউ দাঁড়ায়া আছে।
সাদা শাড়ি পরা।
মাহি ভয়ে চোখ বন্ধ করে ফেললো।
চলবে...
