চৌধুরী বাড়ির বউ - পর্ব ৪
লেখিকা: মাহিয়া মাহি
আজকে চৌধুরী বাড়িতে রিসিপশন।
পুরা বাড়ি সাজানো হইছে। লাইট, ফুল, বেলুন।
মাহি লাল লেহেঙ্গা পরছে। হাসান সাদা পাঞ্জাবি পরছে।
হাসান মাহির কানে কানে বললো, "আজকে তোমারে দেখে আমারই আবার বিয়ে করতে ইচ্ছা করতেছে।"
মাহি লজ্জা পেয়ে বললো, "ধুর! সবাই দেখতেছে।"
হাসান মাহির হাত শক্ত করে ধরলো। "দেখুক। তুমি আমার বউ।"
ঠিক তখনই মাহির বন্ধুরা আসলো।
তানজু দৌড়ে এসে মাহিকে জড়ায়া ধরলো। "মাহি! তোরে কতো সুন্দর লাগতেছে রে!"
নুসরাত বললো, "সত্যি রে, দুলাভাই তো তোরে চোখে হারাইতেছে।"
সুভা বললো, "বিয়ের পর তো আমাদের ভুলেই গেছিস। একটা ফোনও দিলি না।"
মারিয়া বললো, "দোস্ত, তোর জামাই কিন্তু সেই হ্যান্ডসাম।"
মাহি হাসলো। "তোরা কী শুরু করলি।"
তখন মুসা আর মাহাদি আসলো।
মুসা বললো, "মাহি, তোর বরকে তো চিনলাম না। পরিচয় করায়া দে।"
মাহাদি বললো, "হাসান ভাই, আপনি তো আমাদের বন্ধুকে নিয়ে গেলেন। এখন আমাদের ভালো করে খাওয়াইতে হবে।"
হাসান হাসলো। "অবশ্যই। তোমরা সবাই আমার শালা-শালি। যা খাইতে চাও, খাও।"
তানজু বললো, "দুলাভাই, মাহি কিন্তু কলেজে অনেক ছেলের ক্রাশ ছিলো। আপনি ভাগ্যবান।"
হাসান মাহির দিকে তাকায়া বললো, "আমি জানি। আমি তো ওরে কলেজ থেকেই ভালোবাসি।"
সবাই হাসতেছে।
ঠিক তখনই হাসানের বন্ধুরা আসলো। রাকিব আর সাকিব।
রাকিব এসেই হাসানকে জড়ায়া ধরলো। "দোস্ত, ফাইনালি বিয়া করলি!"
সাকিব বললো, "ভাবি, আপনি জানেন, হাসান আপনার জন্য রাতে ঘুমাইতো না। শুধু আপনার ছবি দেখতো।"
হাসান বললো, "এই, চুপ কর। সব বলে দিস না।"
মাহি বললো, "বলুক না। আমি শুনতে চাই।"
রাকিব বললো, "ভাবি, একটা কথা বলি। হাসান কিন্তু আগে অনেক চুপচাপ ছিলো। নিশাত ভাবি মরার পর থেকে..."
কথাটা শেষ করার আগেই সাকিব রাকিবের হাত চেপে ধরলো। "এই, চুপ!"
মাহির বন্ধুরা সবাই চুপ হয়ে গেল।
মাহি বললো, "নিশাতের কথা বলতেছেন? আমি জানি। হাসান আমারে সব বলছে।"
রাকিব বললো, "ভাবি, আপনি কিছু জানেন না। নিশাত ভাবি যেদিন মারা যায়, সেদিন হাসান বাড়িতে ছিলো না, এটা সবাই জানে। কিন্তু..."
হাসান রাগি গলায় বললো, "রাকিব! আর একটা কথা বলবি না। আজ আমার রিসিপশন।"
রাকিব চুপ হয়ে গেল।
তানজু পরিবেশ ঠিক করার জন্য বললো, "আরে বাদ দে তো। চল ছবি তুলি।"
সবাই ছবি তুলতে গেল। মাহি আর হাসান স্টেজে বসছে।
মুসা বললো, "দুলাভাই, মাহিকে একটা কিস দেন।"
সবাই চিৎকার দিলো, "কিস! কিস!"
হাসান মাহির কপালে একটা চুমু দিলো। মাহি লজ্জায় লাল হয়ে গেল।
কিন্তু মাহির চোখ গেল দূরে। তিনতলার বারান্দায় একজন দাঁড়ায়া আছে। সাদা শাড়ি পরা।
মাহি ভয়ে হাসানের হাত চেপে ধরলো। "হাসান, দেখেন, ওই উপরে কে?"
হাসান উপরে তাকাইলো। কেউ নাই।
হাসান বললো, "কই? কেউ তো নাই।"
মাহি বললো, "না, আমি স্পষ্ট দেখছি।"
একটু পরে সবাই খাইতে বসলো।
খাওয়ার সময় তানজু বললো, "মাহি, তোর মনে আছে? কলেজে তোকে একটা ছেলে অনেক বিরক্ত করতো। রিফাত নামে।"
মাহি বললো, "হুম, মনে আছে।"
সুভা বললো, "ওই ছেলেটা নাকি এখনো তোরে ভুলে নাই।"
ঠিক তখনই দরজার সামনে একজন দাঁড়ায়া আছে। মুখে মাস্ক।
মাহি চিনতে পারলো না।
ছেলেটা মাস্ক খুললো।
মাহি অবাক। "রিফাত! তুমি?"
রিফাত বললো, "মাহি, তুমি ভালো আছো? তোমারে দেখতে আসলাম। তুমি তো আমার ছিলা।"
হাসান রাগে রিফাতের কলার ধরলো। "আমার বউকে আমার সামনে এই কথা বলার সাহস হয় কেমনে তোর?"
রিফাত বললো, "হাসান, তুমি মাহিকে বাঁচাইতে পারবা না। তুমি নিশাতকে বাঁচাইতে পারো নাই। মাহিকেও পারবা না।"
বলেই রিফাত হাসতে হাসতে চলে গেল।
পুরা রিসিপশন নষ্ট হয়ে গেল।
মাহি কাঁদতে শুরু করলো। "হাসান, ও কী বললো?"
হাসান মাহিকে বুকে টেনে নিলো। "কিছু না। ও পাগল। তুমি কান্না করো না। আমি আছি তো।"
মাহির বন্ধুরা মাহিকে ঘিরে ধরলো।
তানজু বললো, "দোস্ত, কান্না করিস না। আমরা আছি।"
নুসরাত বললো, "হাসান ভাই, মাহিকে দেখে রাখবেন।"
রাতে সবাই চলে যাওয়ার পর, মাহি আর হাসান ঘরে আসলো।
মাহি বললো, "হাসান, রিফাত কেন আসছিলো?"
হাসান বললো, "ও কিছু জানে না। ও শুধু তোমারে চাইতো।"
মাহি বললো, "কিন্তু ও বললো, আপনি নিশাতকে বাঁচাইতে পারেন নাই।"
হাসান চুপ হয়ে গেল। অনেকক্ষণ পর বললো, "মাহি, নিশাত মরার আগের দিন আমারে ফোন দিছিলো। বলছিলো, আমারে বাঁচাও হাসান, কেউ আমারে মারতে চায়। আমি ভাবছিলাম মজা করতেছে। আমি যাই নাই। পরের দিন ও মরে গেল।"
হাসানের চোখে পানি।
মাহি হাসানকে জড়ায়া ধরলো। "আপনার দোষ না।"
হাসান বললো, "আমি তোমারে হারাইতে চাই না মাহি।"
মাহি বললো, "আমি কোথাও যাবো না।"
ঠিক তখনই শাশুড়ি দরজায় আসলো। "বউমা, হাসান, কালকে সকালে তোমরা মাহির বাপের বাড়ি যাইবা। বউভাতের পর মেয়ের বাড়ি যাওয়া নিয়ম। সব গোছায়া রাখো।"
মাহি খুশি হয়ে গেল। "সত্যি মা? আমি বাসায় যাবো?"
শাশুড়ি বললো, "হুম। তোমার মা-বাবা তোমারে দেখতে চায়।"
হাসান মাহির হাত ধরলো। "চলো, কাল তোমার বাসায় যাই। তোমার বাসার সবাইকে দেখবো।"
মাহি বললো, "আপনি আমার সাথে থাকবেন তো?"
হাসান বললো, "সব সময়।"
কিন্তু মাহির মনে একটাই ভয়, বাপের বাড়ি গেলেও কি এই ভয়টা পিছু ছাড়বে? ওই সাদা শাড়ি পরা মেয়েটা কি ওখানেও যাবে?
চলবে...
