নাম: তোর প্রেমে উন্মাদ
লেখিকা
পর্ব:০2
রুহানিয় আফনান রুহি এই বাড়ির ছোট ছেলের ছোট মেয়ে। বয়স উনিশ। বাবা আব্দুল আল রিফাত। মা নয়নতারা। রুহির বড় ভাই রিজভী আদনিন রাজ। রাজ রাফ এর সাত বছরের থেকে ছোট।
_বাবির সকলের সদস্যদের সঙ্গে সবার সম্পর্ক ঠিক। থাকলেও কিছু কারণে জন্য ঠিক নেই রাফের সাথে। এসএসসি পরীক্ষার পর থেকেই রাফ পরিবারের থেকে আলাদা থাকে।
_রাফের মা মল্লিকা মলি বলেন,
_রাফ তুমি যা করছো তা কিন্তু একদম ঠিক নয়। রুহির বিয়ে অন্য ছেলের সাথে ঠিক হয়ে গেছেই আগেই। ওদের এনগেজমেন্ট ও হয়ে গেছে। পাগলা মানি বন্ধ করো সব বুঝার চেষ্টা করো। মায়ের কথায় কান দেয়না রাফ। ফুঁপিয়ে ফুফিয়ে কাদতে রুহির দিকে তাকায়।
_কাদছিস কেন ?
_আম্মুর কাছে যাবো.....!
_ফোঁফাতে ফোঁফাতে বলে রুহি?
"তুই কি ছোট বাচ্চা যে আম্মুর কাছে যেতে হবে। বড় হয়েছিস বিয়ে হয়ে হাসবেন্ডের কাছে যাবি। রহির বড় ভাই রেগে ক্ষেপে চিৎকার করে বলে,
_আমার বোনকে ছাড়ো ভাইয়া। ওর সাথে কিছুতেই তোমার বিয়ে হবে না? ছোটবেলা থেকে সবকিছুই তো পেয়েছিস হারানোর যন্ত্রণা বুঝবি কিভাবে? সবকিছু হারিয়েছি কিন্তু ওকে কিছুতেই হারাতে দেবো না আমি।
_আমার বোনকে ছাড়ো বলছি?
"হাত-পা বাঁধা রয়েছে কিন্তু তেশ কমছে না? চুপ চাপ থাক নয়তো মুখে কষ্টিপ লাগিয়ে দিবো। ওই পিংকু ওর মুখে কষ্টিপ লাগা। সত্যি সত্যি রাজ এর মুখে কষ্টিপ লাগিয়ে দেয় পিংকু নামের ছেলেটা। হাজার চেষ্টা করেও মুক্ত করতে পারেনা রাজ।
"আব্দুল রউফ চুপ চাপ বসে বসে দেখছেন সব কিছু। তিনি আগেই সবকিছু আন্দাজ করেছিলেন। বড় ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করছেন কিন্তু শুনেনি তার কথা। আব্দুর রউফ জানেন রাফ এর মেজাজ আর জেদ সম্পর্কে। একবার যা বলে তাই করে। বাপের চেয়েও হাজার গুণ বেশি জেদি । নয়নতারা বসে বসে কাঁদছেন আর হাঁ হুঁতাস করছেন। তার মেয়েটার কি হবে এখন? রাফের সাথে বিয়ে হলে তার মেয়ে ভালো থাকবে। রাফ যা শুরু করছে বিয়ে হবে ওর সাথে?আব্দুল আল রিফাত কিছু কথা বলে আর কিছু বললেন না। বলেও এখন লাভ নেই যা ক্ষতি হবার হয়ে গেছে।
রাফ এর মেজাজ গরম হয় আরো বেশি। কাজির দিকে তাকিয়ে গর্জন ছেড়ে বলে:-
__কাজির বাচ্চা কাজী বিয়ে পড়াতে বলছি না। জানের মায়া নেই নাকি?
__আমার আব্বা কাজি ছিলেন না। আমার আব্বা তো মসজিদের……
__আপনার আব্বার হিস্টরি শুনতে চাইনি আমি।
__নাম কি আপনার?
_পুরো নাম বলতে হবে?
__জ্বি?
"বাপ মা নাম রাখছিল একটা বলতেই দশ মিনিট পেরিয়ে যায় ।রিহান আদ্যান রাফ।
__বাবা মায়ের নাম কি?
__বাবা-মায়ের নামও বলতে হয়?
__জ্বী।
__আব্দুর রহমান ও মল্লিকা মলি। বোন রুমাইসা আফনান রোহা।
__বোনের নাম লাগেনা।
__সবগুলো নাম বলে দিয়েছি। এখন যা করার করুন।
__দেনমোহর কত ধার্য করব?
__ এক টাকা।
__কাজী সাহেবের চোখ দুটো বড় বড় হয়ে গেল। এই যুগে কেউ এক টাকা দেনমোহর রাখে?
__ওভাবে তাকিয়ে আছেন কেন? যা দিতে ইচ্ছে করে আপনার মন মত দিয়ে দিন।
কাজী সকলের দিকে একবার নজর বুলায়। কি করবেন বুঝতে পারছেন না। রাফ এর দাদা আব্দুল রউফ কাজির উদ্দেশ্যে বললেন:-
__কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন।
আব্দুর রহমান বলেন,
__বাবা কি বলছেন আপনি এসব?
__তুমি চুপ থাকো যত নষ্টের মূল সব তুমি।
সকলের অমত থাকা সত্ত্বেও বিয়েটা হয়ে যায় ধর্মীয় আইন ভাবে। ভয়ে এখন কাঁদতেও ভুলে গেছে রুহি। রাফ রুহির হাত ধরে উঠে দাঁড়ায়। হাত ধরে টেনে নামাতে গেলে নামে না রুহি। রাফ বলে না কিছু। প্যান্টের পকেট থেকে রুমাল বের করে রুহির নাকে চেপে ধরে। কয়েক সেকেন্ডের মধ্যে রাফের গায়ে ঢলে পড়ে রুহি। রুহিকে বাচ্চাদের মতন কাদে তুলে নেয়। বন্দুক তখনও রুহির মাথায় ঠেকানো। রাফ রুহিকে নিয়ে এগিয়ে যেতে যেতে বলে:-
__ভুলেও কেউ আমাদের পিছু নিলে বা কিছু করার চেষ্টা করলে ফজরের আগে ছেলেমেয়েদের জানাজা পড়ার জন্য তৈরি থাকবেন।
পুরো বিয়ে বাড়ির মানুষকে ঘোরের মধ্যে রেখে রাফ আর ওর সঙ্গীরা শান্তি নীড় ছেড়ে বেরিয়ে যায়।
রহি কে কাদের উপর তুলে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। কারের কাছে এগিয়ে যেতেই পিঙ্কু এসে ডোর খুলে দেয় পেছনের। রুহি কে নিয়ে ভেতরে উঠে বসে রাফ। পিংকু কে ড্রাইভিং সিটে বসতে বলে।
বাকি সবাই দ্বিতীয় কারে উঠে বসে।
পিংকু কার স্টার্ট দিয়ে ছুটে চলে গন্তব্যের উদ্দেশ্যে।
ওদের কারের পিছনে আসে দ্বিতীয় কার। বলা তো যায় না কেউ যদি পিছু নেয়।
__ভেতরের লাইট অফ কর পিংকু। আর ভুলে ও পিছনের দিকে তাকাবি না, তাকালে তোর চোখ উপরে নেব।
__কোন দিকেই তাকাবো না স্যার।
__দেবো পাছায় এক লাথি। কোন দিকে না তাকালে কার ড্রাইভ করবি কিভাবে বলদ?
__শুধু সামনের দিকে দেখব। ডানে বামে কোথাও তাকাবো না।
__হুম মনে থাকে যেনো।
রাতের যানজট হিন রাস্তায় সাঁই সাঁই করে ছুটে চলে কার। রুহিকে এক হাতে বুকে আগলে রেখেছে রাফ। অন্ধকারে এখন আর কিছুই দেখা যাচ্ছে না। রাফ রুহির নরম গালে হাত ছোঁয়ায়। আরেকটু টেনে আনে বুকের মাঝে। এই মেয়ের প্রেমে এভাবে উন্মাত হবে কোনদিন ভাবেনি রাফ।
১৩ মাস আগে বাংলাদেশে এসেছিল রাফ দাদা ও মায়ের কথায়। না হলে জীবনেও আর ফিরে আসতো না। মায়ের কান্নাকাটি ও দাদার ইমোশনাল কথা শুনে আসতে বাধ্য হয়েছে। রাফ যেদিন শান্তিনিরে পা রাখে আবার, সেদিন রুহির ১৭ তম জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে রুহি সেজেছিল অপরূপ সাজে। ধবধবে সাদা রঙের গাউন পড়ে ছিল, সাথে মেকআপ আর স্টাইল করে বাধা চুল। ধবধবে ফর্সা চিনছ গরণের রহি কে দেখে প্রথমবারের মতো নজর আটকায় রাফের। হার্টবিট মিস হয়, মস্তিষ্কে এমন কিছু একটা হয় যা আগে কখনো হয়নি।
প্রথমে চিনতেই পারেনি ওটা রুহি। দেখেছিল সেই কতগুলো বছর আগে তখন রুহির বয়স পাঁচ বছর ছিল। এতগুলো বছর পর দেখে নাচে না টাই স্বাভাবিক। মল্লিকা মলি যখন রুহির নাম ধরে ডাকেন তখন বুঝতে পারে ওটা রুহি। রাফ এগিয়ে আসতে সকালের নজরে যায় ওর দিকে। বাড়িতে বেশি গেস্ট আসেনি। রুহির কয়েকজন ফ্রেন্ড এসেছে শুধু। কেক কাটা হয়ে গেছে বোধহয়। সকলের হাতে মুখে কমবেশি কেক লেগে আছে।
রাফকে দেখে সবাই খুশি হলেও খুশি হননি আব্দুর রহমান। তিনি ছোট থেকেই রাফকে দুচোখে সহ্য করতে পারেন না। ছোট থেকে রাফও ওর বাবাকে দেখতে পারেনা। দুজনের সম্পর্ক ভারত পাকিস্তানের মতো। পারলে একজন আরেকজনকে খুন করে দেন।
মল্লিকা মলি এতগুলো বছর পর ছেলেকে সামনে রেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। ছেলেটা যখন বাড়ি ছেড়েছিল তখন বয়স ১৬ ছিল, আর যখন দেশ ছাড়ে তখন 18। এখন ছেলের বয়স ২৯ বছর। লম্বা চওড়া পেশি বহুল দেহের অধিকারী। গায়ে অফ হোয়াইট শার্ট ও ব্ল্যাক প্যান। চাপ দাড়ি আর কিঞ্চিত লম্বা চুলগুলোর জন্য রাফকে দেখতে আরো বেশি সুদর্শন লাগছে।
ছেলেকে জড়িয়ে ধরে অনেকটা সময় কাঁদেন মল্লিকা মলি। রাফ কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বুদ্ধি হওয়ার পর আজ প্রথম রাফকে চোখের সামনে দেখছে। ছোট বেলায় দেখেছিল তাই আবছা আবছা মনে আছে। রাফ বোধহয় খুব গম্ভীর ও চুপচাপ, সেরকমই মনে হচ্ছে। রাফ এর বিষয়ে এই বাড়িতে বেশি একটা কথা হতো না। আব্দুর রহমান পছন্দ করতেন না। রাফের কথা উঠলেই তিনি চিৎকার চেঁচামেচি করতেন। এরকম করার কারণ আজও জানে না রুহি।বড় আব্বু কেন রাফকে পছন্দ করেন না সেটা আজও জানা হয়নি।
রাফের বোন রাহা বড় ভাইকে দেখি দৌরে গিয়ে জাপটে ধরে। সেই আট বছর বয়সে ভাইকে সামনে থেকে দেখেছিল শেষবার। ফোনেও খুব একটা কথা বলে না রাফ। মাসে দু একদিন কথা বলে মা ও বোনের সাথে। মায়ের সাথেও বেশি একটা কথা বলে না, বোনের সাথেই একটু কথা বলে।
__কেমন আছো ভাইয়া? তুমি সত্যি এসেছো আমার বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে স্বপ্ন দেখছি।
চলবে……!!!
ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন 🥰 🫶 🫶 🌺
