নাম:-তোর প্রেমে উন্মাদ
লেখিকা:-সানা শেখ
পর্ব:-01
বিয়ের কনের মাথায় বন্ধুক বিয়ের ভরা আসলে কনে রুহানিয়া আফনান রুহির পাশেই বসে রয়েছে"শান্তি নীড় বাড়ির অশান্ত বড় ছেলে রিহান আদ্যান রাফ। “ ”গমগমে পরিবেশ এখন শান্ত। উপস্থিত সবাই বড় বড় চোখ করে তাকিয়ে আছে স্টেজের দিকে। বউ সাজে সজ্জিত রুহি থরথর করে কাঁপছে।
"রাফের বাবা আব্দুর রহমান ছেলের দিকে তাকিয়ে বলেন:-
__রাফ ভন্ডামি বাদ দিয়ে রুহিকে ছেড়ে নিচে নেমে আসো।
" রাফ ব্যঙ্গ করে বলে,
__ সিরিয়াসলি মিস্টার রহমান আমি ভন্ডামি করছি? নাকি আপনারা সবাই ভন্ডামি করছেন আমার সাথে? আমার অগোচরে আমার ভালবাসাকে অন্যের হাতে তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু সফল হননি। ছোটবেলা থেকেই আপনি আমার সাথে বেইনসাফি করেছেন। এখনো সেটাই করছিলেন। আমি রুহিকে ভালোবাসি __আর ওর বিয়ে আমার সাথেই হবে। আর না হলে রুহি সোজা উপরে যাবে। আমার না হলে রুহি আর কারো হবে না।
"ছেলের দিকে তেড়ে যান আব্দুল রহমান।রাফ বাবাকে সাবধান করে বলে:-
__ ভুলেও এই কাজ করার দুঃসাহস দেখাবেন না। দেখালে আপনার বাপের এই শান্তি নীড়ের বড় সন্তান আর ছোট সন্তান সোজা উপরে। তারপর বিয়ের আনন্দ বাদ দিয়ে ফজরে ছেলে মেয়ের জানাজা পড়বেন।
_রাফ বেশি হয়ে যাচ্ছে কিন্তু। রুহিকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাও এই বাড়ি থেকে। জীবনে আর দ্বিতীয়বার এই বাড়ির আঙিনায় আসবেনা।
__ আপনি এই কথা বলার কে? এটা আপনার বাড়ি? যেদিন আপনার বাড়িতে পা রাখবো সেদিন এই ডায়লগ দিতে আসবেন।
বন্দুকের নলের মুখে বসে থরথর করে কাঁপছে রুহি। অফ্ হোয়াইট লেহেঙ্গা পরনে আর সাথে ব্রাইডাল মেকআপ। অষ্টাদশী মেয়েটাকে বিয়ের সাজে আসমান থেকে নেমে আসা হুর পরীর মত লাগছে। এখন ভয়ে আতঙ্কে কুঁকড়ে জড়োসড়ো হয়ে বসে আছে স্টেজের উপর। রাফ একহাতে রুহিকে জড়িয়ে ধরে রেখেছে অন্য হাতে বন্দুকের নল ঠেকিয়ে রেখেছে রুহির মাথায়।
যার সাথে রুহির বিয়ে হচ্ছিল সেই ছেলে ইরফাদ এখন রাফ এর লোকের হাতে বন্দী হয়ে বসে আছে মাটিতে। তার মাথায়ও বন্দুকের নল ঢেকিয়ে রাখা। কেউ কারো দিকে আগানোর সহজ পাচ্ছে না। কে জানে আগালে হয়তো বন্দুকের আরেকটা নল খরচ হয়ে যাবে।
ইরফাদের বাবা আর বরযাত্রী কোন উপায় না পেয়ে দেখে চলেছেন ঘটনা।
কিছুক্ষণ আগের ঘটনা,
কনে আর বর পাশাপাশি বসে আছে স্টেজে। কাজী সাহেব সকল পেপার আগেই রেডি করে রেখেছিলেন।
যখনই রেজিস্টার প্যাপারে সাইন করতে বলা হয় রুহিখকে কখনোই পরপর কয়েকজন যুবক স্টেজের সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্য থেকে একজন গমগমে গলায় বলে,“ওয়েট কাজী সাহেব ”। কথা বলা ছেলেটার দিকে নজর আটকায় শান্তি নিরের সকলের। শান্তি নিরের বড় সন্তান রিহান আদ্যান রাফ । রাফকে দেখে কয়েকজনের চোখে মুখে চিন্তা রেখা ফুটে উঠে সাথে অবাক হয়। এই ছেলে এখানে এলো কিভাবে? আর আজকেই কেন এল?এখন কি হবে? অনেক মেয়েই হা করে তাকিয়ে আছে রাফ এর দিকে। এমন সুদর্শন পুরুষ তারা কমই দেখেছে। লম্বায় ৬ ফিট, উজ্জ্বল শ্যামলা গায়ের রং, মাথা ভর্তি সিলকি চুলগুলো কিঞ্চিত লম্বা, ঘাড় ছুঁয়েছে পেছনে। এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে। ঘন কালো চাপ দাড়িও একটু বড়। জিম করা পেটা দেহ। মাসেলগুলো ফুলের ফেপে আছে। গায়ে ধুসর রঙের শার্ট, কালো প্যান্ট।
রাফের দিক থেকে চোখ ফেরানো দায়।
রাফ স্টেজের উপরে উঠে আসে বড় বড় কদমে।
এসেই রুহির পাশে বসে থাকা ইরফাদ কে ঘাড় ধরে স্টেজের উপর থেকে নিচে ফেলে দেয়। স্টেজের উপর দাঁড়িয়ে থাকা এবং নিচে দাঁড়িয়ে থাকা সকলেই শক্ট রাফের এমন কাজে। হতভম্ব হয়ে গেছে সবাই।
ছেলেকে ঘাড় ধরে নিচে ফেলে দিতে দেখে ইরফাদের বাবা ইমতিয়াজ মাহমুদ রেগে রাফকে কিছু বলতে উদ্বেগ হতেই রাফ তার ডান হাত উঠিয়ে তাকে থামিয়ে দেয়। নিচে পড়ে থাকা ইরফাদ সোজা হয়ে উঠে রাফকে গালিগালাজ করতে থাকে। ইরফাদ তো চেনেনা রাফ কে বা রাফের সাথে এ বাড়ির কি সম্পর্ক। তেরে রাফের দিকে এগিয়ে যেতেই রাফ প্যান্ট এর পকেট থেকে বন্দুক বের করে সরাসরি শুট করে দেয় ইরফদের পা বরাবর। ভয়ে চিৎকার করে রাফ আবারো নিচে পড়ে যায়। উপস্থিত সকলেও চিৎকার চেঁচামেচি করে দৌড়ে সরে যায়। স্টেজের উপর দাঁড়িয়ে থাকা সকলেই ভয়ে দেয় দৌড়। রুহি ধোর দিতে নিতেই রাফ হাত চেপে ধরে বসে পড়ে। এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে বন্দুক চেপে ধরে রুহির মাথায়। দাঁতে দাঁত চেপে বলে:-
__ এখান থেকে একটু নরবি তো গুলি করে তোর খুলি উড়িয়ে দেব।
ইরফাদ দেখে গুলিটা ওর পায়ে লাগেনি। মাটিতে গেথে গেছে। এটা দেখেই ওর জানে প্রাণ ফিরে আসে। ভেবেছিল তো মরেই গেছে। ওর দিকে তাকিয়ে রাফ তেজী গলায় বলে:-
__ আর একটাও টু শব্দ করবি তো মাটিতে না মেরে একদম তোর খুলিতে মেরে দেবো বুলেট। তোর কত বড় কলিজা তুই আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে এসেছিস? প্রথমবার মিস দিলেও দ্বিতীয়বার আর মিস দেবনা। চোখ বন্ধ থাকলেও আমার নিশানা সঠিক জায়গায় আঘাত হানে। রিঙ্কু এই রাম ছাগলকে ধরে রাখ।
রিংকু নামের ছেলেটা ইরফাদের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। ভয়ে আতঙ্কে চুপচাপ রইলো ইরফাদ। কথা বলে নিজের প্রাণ হারাতে চায় না। বেঁচে থাকলে বিয়ে আরও দশটা করা যাবে।
রাফ এর বাবা আব্দুর রহমান রেগে জিজ্ঞেস করেন:--
__সার্কাস হচ্ছে এখানে। মজা করছ? বের হয় এখান থেকে।
__আপনারা তো মীরজাফরের থেকেও বড় বিশ্বাসঘাতক আব্দুর রহমান। কথা দিয়ে কথার খেলাপ করেছেন আপনারা। বিশ্বাসঘাতকতা করেছেন আমার সাথে। গত বছর যখন আমি রুহিকে বিয়ে করতে চাইলাম তখন আপনারা কি বলেছিলেন, রুহি এখনো ছোট বাচ্চা একটা মেয়ে। আরো কয়েক বছর যাক। এখন বিয়ে দিলে পড়ালেখায় মনোযোগ দিতে পারবে না। আরো কত কিছু বলেছিলেন। এখন এক বছরেই বুড়ো হয়ে গেছে? আপনারা কথা দিয়েছিলেন রুহিকে আমার সাথে বিয়ে দিবেন। অথচ এখন আমাকে না জানিয়ে আমার কাছ থেকে সব গোপন করে ওকে বিয়ে দিয়ে দিচ্ছেন।
__ তোমার আর ওর বয়স দেখেছো। কত ফারাক তোমার আর ওর মধ্যে। ১৩ বছরের বড় তুমি রুহির থেকে ভুলে গেছো।
__একদম না ১৩ বছরের বড় তো কি হয়েছে?
__তুমি তখন বুড়ো হয়ে যাবে রুহি তখনো ইয়াং থাকবে।
__আমি বুড়ো হয়ে মরে যাওয়ার পর রুহিকে এনে আবার বিয়ে দিয়ে দেবেন কাহিনী খতম।
__ ” রুহিকে ছেড়ে চলে যাও। রুবির সাথে কোনদিন তোমার বিয়ে হবে না। আমি হতে দেব না।
__ আপনি হতে দেওয়ার কে আর না হতে দেওয়ার কে? রুহি আপনার মেয়ে? আর আপনার মেয়ে হলেও থুরিই না শুনতাম আপনার কথা। আপনারা সকলে আমার কাছ থেকে আমার শৈশব কেড়ে নিয়েছেন, কৈশোর কেড়ে নিয়েছেন। আমার ফ্যামিলিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। সব থাকা সত্ত্বেও আমাকে একা থাকতে হয়েছে। একা কাটাতে হয়েছে। সব থেকেও আমি কিছু পাইনি। অথচ রাজ সব পেয়েছে জন্মের পর থেকে। দুজনেই তো এইবারের সন্তান। দুজনের শরীরে একই রক্ত তাহলে এতো ভেদাভেদ কেন? এই বাড়ির সন্তান হয়ে রাজ সব পেয়েছে কিন্তু আমি কিছুই পাইনি। জন্ম দিয়ে যখন বাবা-মায়ের দায়িত্ব পালন করতে পারবেন না তখন জন্ম দিয়েছিলেন কেন? জন্মের পর কেন অনাথ আশ্রমে রেখে আসেন নি? অনাথ আশ্রমে রেখে আসতে না পারলেও গলা চেপে মেরেছে ফেলতে পারতেন। মারেননি কেন? Whay? আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিও আপনাদের শান্তি হয়নি। এখন আমার ভালোবাসা কেউ কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। রুহি আমার না হলে আর কারো হবে না। আর আপনারা উল্টাপাল্টা কিছু করলে রুহি সোজা উপরে।
__ভাইয়া আমার বোনকে ছাড়ো?
__ছাড়বো না তোর বোনকেই বিয়ে করব আমি। ভালোবাসবো আমি আর বিয়ে করবে অন্য কেউ। নো নেভার।
__ ছাড়ো বলছি।
__পিংকু ধরে রাখ ওকে। হাত পা বেঁধে যেন চিংড়ি মাছের মত লাফাতে না পারে।সব গুলোর তেজ আজকে ঠান্ডা করে দিয়েই যাব।
দুজন রাজ কে চেপে ধরে ওর হাত পা বেঁধে ফেলে। রাজ ছোটাছুটি করেও ছুটতে পারে না। বন্দুকের নলের মুখে কেউ আগানের ও সাহস পাচ্ছে না।
তারপর আরো অনেক কাহিনী আর বাড়ির সকলের সাথেই মুখে মুখে এক দফা যুদ্ধ, লেগে যায়। মুখে মুখে বললেও হাত কিছু করা বা এগিয়ে যাওয়ার সাহস কেউ পায় না। কারণ রাফ বন্দুকের নলী রুহির মাথায় ধরে বসে রয়েছে। রাইটার সানা শেখ। এসেই একবার শুট করে দিয়েছে। এবার ভুল কিছু করলেই না আবার সত্যি সত্যিই রুহির মাথায় শুট করে দেয়। যেই পরিমাণ রেগে আছে বিশ্বাস নাই এই ছেলে কে।
রাফ কাজী সাহেবের দিকে তাকিয়ে বলে,
_কাজী সাহেব আপনি ওখানে গিয়ে লুকিয়ে আছেন কেন?
"আপনি লুকিয়ে থাকলে বিয়েকে পড়াবে?
_তাড়াতাড়ি স্টেজে আসুন বিয়ে পড়াবেন। আসছেন না কেনো এখনই। ওকালে উপরে যেতে ইচ্ছে করছে নাকি।
৩০ সেকেন্ডের মধ্যে এখানে না আসলে আপনার উপরে বিসা কনফার্ম।
কাজী সাহেব ভয়ে দ্রুত স্টেজে উঠে আসে।
_বিয়ে পড়ানো শুরু করুন?
বর্তমান
রাফ কাজী সাহেব কে পুনরায় তারা দিয়ে বলে।"
_কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন। কতক্ষণ বসে থাকবো আর?
_এমন পরিস্থিতে পড়ে কাজী সাহেব নিজেও ভয়ে এখন কুঁকড়ে আছেন।
_রিহান আদ্যান রাফ এই বাড়ির বড় ছেলে। বয়স ৩২।
ওর বাবা আব্দুর রহমান। মা মল্লিকা মলি। ছোট বোন রমাইছা আফনান রাহা।... !
ভুল হলে ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন🥰🥰🥰🥰
