#পর্ব_৮
#লেখিকা_সারিকা_রহমান
অচেতন হয়ে মেঝেতে পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে মিষ্টি দৌড়ে এসে তাকে শক্ত করে ধরে ফেলল! তারপর মেহেরোজের নিস্তেজ হাত থেকে ফুটফুটে বাচ্চাটাকে নিজের কোলে তুলে নিল। ঠিক তখনই মালিহা খান দ্রুত পায়ে এগিয়ে এলেন। তিনি মেহেরোজকে ধরে ড্রয়িংরুমের সোফায় বসিয়ে দিলেন। বাচ্চাটা ততক্ষণে কোল বদল হওয়া আর পেটের তীব্র ক্ষুধায় ব্যাকুল হয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল— "ওয়াঁ... ওয়াঁ..."
সোফায় বসে মেহেরোজের তখন আধা-বোজা চোখ থরথর করে কাঁপছে। শরীর অসাড়, কিন্তু তার মাতৃত্বের চেতনা তখনও জেগে আছে। সে কাঁপাকাঁপা দুটো হাত বাড়িয়ে মালিহা খানের হাতটা শক্ত করে চেপে ধরল। নিজের পেটের খিদে বা শরীরের অবশ ভাব নিয়ে তার কোনো আক্ষেপ নেই; তার চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে অবিরাম ধারায়। সে অত্যন্ত ব্যাকুল ও ভাঙা গলায় অনুনয় করে উঠল— "মা...আমার এই অবুঝ বাচ্চাটার খুব ক্ষুধা লেগেছে মা! সকাল থেকে এক ফোঁটা দুধও ওর পেটে পড়েনি... একটুখানি দুধের অভাবে ও কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছে! প্লিজ মা, আল্লাহর ওয়াস্তে একটু ওর খাবারের ব্যবস্থা করে দিন... আমি আপনার পায়ে পড়ছি!"
মেহেরোজের এই বুকফাটা আকুতি আর নিঃস্বতা দেখে মালিহা খান আর মিষ্টি একদম স্তব্ধ হয়ে গেল! একজন মানুষ কতটা একা আর অসহায় হলে, নিজের ধুঁকতে থাকা জীবনের তোয়াক্কা না করে শুধু একটা নিষ্পাপ বাচ্চার পেটের এক ফোঁটা দুধের জন্য এভাবে হাত জোড় করে রোনাজারি করতে পারে! মালিহা খানের চোখের কোণ বেয়ে অবাধ্য জল গড়িয়ে পড়ল। বুকটা এক গভীর মায়ায় মোচড় দিয়ে উঠল। মিষ্টি নিজের ঠোঁট চেপে ধরে কান্না আটকানোর চেষ্টা করতে লাগল।
মালিহা খান আর এক মুহূর্তও দেরি না করে গলার স্বর কিছুটা শক্ত করে চোখের পানি মুছে কাজের মেয়েকে ডেকে উঠলেন— "রহিমা! জলদি আয়! বাচ্চার জন্য তাড়াতাড়ি ফুটন্ত পানিতে দুধ গুলিয়ে নিয়ে আয়, আর মেহেরোজের জন্য এখনই এক প্লেট খাবার নিয়ে আয়! একদম এক সেকেন্ডও যেন দেরি না হয়!"
রহিমা তৎক্ষণাৎ রান্নাঘরের দিকে ছুটল। মালিহা খান মেহেরোজের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে চোখে জল নিয়ে বললেন— "কেঁদো না মা, কেঁদো না... তোমার বাচ্চাটার দুধ এখনই আসছে। তুমি চিন্তা করো না,,,"
রাত তখন প্রায় তিনটা। এতক্ষণের পারিবারিক ঝড়-ঝাপটা আর ঝাল-ঝাল কথায় রাফায়েলের মেজাজ তখন রাগে একেবারে বিগড়ে গিয়েছিল। ওপরে নিজের রুমে গিয়ে সে একটা লম্বা শাওয়ার নিল। ঠান্ডা পানির ধারায় মাথার সমস্ত রাগ আর ক্লান্তি ধুয়ে ফেলার চেষ্টা করল। শাওয়ার শেষে টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে পরনে পাতলা ট্রাউজার আর টি-শার্ট চাপাল। তারপর কানে হেডফোনটা লাগিয়ে সোজা বেলকনিতে গিয়ে দোলনায় বসে পড়লো। বেলকনির ঠান্ডা বাতাসে দোল খেতে খেতে তার প্লে-লিস্টে বেজে উঠল বিখ্যাত আমেরিকান পপ গান,,,
কানে হেডফোন থাকায় আর চারপাশ খেয়াল না থাকায়, সুরের তালে তাল মিলিয়ে চোখ বন্ধ করে উঁচু গলায় গাইতে শুরু করল—
"Mama I'm in love with a criminal...
And this type of love isn't rational, it's physical...
Mama please don't cry, I will be alright...
All reason aside I just can't deny, I love the guy!"
ঠিক সেই মুহূর্তে নিচতলার বাগান দিয়ে কাজি খোঁজার উদ্দেশ্যে যাচ্ছিল মাহির আর তোতলা আলভি। ঠিক তখনি ওপর থেকে ভেসে আসা এই ইংরেজি পপ গানের সুর শুনতে পেল। মাহির ঝটকা খেয়ে দাঁড়িয়ে পড়ে কানের কাছে হাত নিয়ে ওপরের দিকে তাকিয়ে চোখ গোল গোল করে ফিসফিস করে বলল— "কিরে আলভি! বসের কি ওপরতলার সার্কিট শর্ট হইয়া গেল নাকি রে? রাত তিনটার সময় বেলকনিতে খাঁচাখোলা ময়না পাখির মতো ইংরেজি পপ গান গাইতাছে! আর গানের লিরিক্স শুনছস? 'মামা, আই অ্যাম ইন লাভ উইথ এ ক্রিমিনাল!' বসের মা মানে আমাগো খালাম্মারে ডাকতাছে, নাকি নতুন ভাবীরে গানে গানে প্রপোজ করতাছে?"
আলভি তোতলাতে তোতলাতে ভয়ে কাঁপতে কাঁপতে আকাশের দিকে তাকিয়ে বলল— "মা-মাহির! আ-আমার তো মনে লয় ব-বস পুরোপুরি মেন্টাল সাইকো হইয়া গ্যাছে! ই-ই-এ মানে... শহরের মোস্ট ওয়ান্টেড বি-বিগেস্ট ক্রিমিনাল নিজে এখন গা-গান গাইতাছে সে নাকি অন্য কোনো ক্রিমিনালের প্রেমে প-পড়ছে! আ-আরে ভাই, বস নিজেই তো এক নম্বর দাগী ক্রিমিনাল! তো হেয় আবার কোন ক্রিমিনালের প্রেমে প-পড়ল?!"
মাহির ভয়ে ভয়ে আলভির কাঁধে একটা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল— "অবস্থা আরও ডেঞ্জারাস হইয়া যাইতাছে! বস ওপরে বইসা পপ গান গাইতেছে, আর নিচে খালাম্মার যে মুড—আজ যদি আমরা রাইতের মধ্যে একটা কাজীর জোগাড় করতে না পারি, তাইলে সকালবেলা খালাম্মা আমাগো দুইটারে ডাইরেক্ট চাঁদে পাঠাইয়া দিব! শিওর থাক!"
হইয়া যাইতাছে! বস ওপরে বইসা পপ গান গাইতেছে, আর নিচে খালাম্মার যে মুড—আজ যদি আমরা রাইতের মধ্যে একটা কাজীর জোগাড় করতে না পারি, তাইলে সকালবেলা খালাম্মা আমাগো দুইটারে ডাইরেক্ট চাঁদে পাঠাইয়া দিব! শিওর থাক!"
চলবে,,,
