#পর্ব_৭
#লেখিকা_সারিকা_রহমান
মায়ের এমন অনড় সিদ্ধান্ত শুনে রাফায়েল আর দাঁড়িয়ে থাকতে পারল না। ধপ করে সোফায় বসে দুহাত দিয়ে মাথা চেপে ধরে বলল— মা! খোদার কসম, বিশ্বাস করো! আমি খারাপ পাপিষ্ঠ পুরুষ হতে পারি কিন্তু আমার চরিত্র একদম ফুলের মতো পবিত্র! আমি স্টিল ভার্জিন, মা! আমার লাইফে তুমি আর মিষ্টি ছাড়া দ্বিতীয় কোনো মেয়ের ছায়াও মাড়ায়নি, ট্রাস্ট মি!
নিজের পবিত্রতা প্রমাণ করতে গিয়ে রাফায়েল তার শৈশবের প্রেম কাহিনীও ফাঁস করে দিয়ে বলে ফেলল— হ্যাঁ. ক্লাস ফাইভ এ পড়ার সময় অবশ্য একটা মেয়েকে একটু-আধটু ভালোবাসতাম! কিন্তু ওই শালী বেঈমান ছিল! আমাদের ১১ দিনের ঐতিহাসিক প্রেমের পিছন মেরে দিয়ে নতুন এক নাগরের সাথে লুকিয়ে লুকিয়ে লুতুপুতু করত! ওই শালীর মেয়ের সাথে তখনই আমি পার্মানেন্ট ব্রেকআপ করে দিয়েছিলাম। তারপর থেকে আজ পর্যন্ত আমার জীবনে আর কোনো মেয়ে আসেনি! প্লিজ, আমার কথা বিশ্বাস করো!"
মেহেরোজ এক হাত দিয়ে বাচ্চাটাকে বুকে আগলে ধরে চোখ বড় বড় করে রাফায়েলের মুখে ‘ক্লাস ফাইভের প্রেম আর ভার্জিনিটি ডিফেন্স’ এর লেকচার শুনছে। সে মনে মনে ভাবল— লোকটার মাথার নাটবল্টু কি আসলেই ঢিলা? এই বয়সে এসে ক্লাস ফাইভের প্রেম নিয়ে ডিফেন্স দিচ্ছে!
তখন ড্রয়িংরুমের কোণ থেকে মিষ্টি এক পা দু পা করে এগিয়ে এসে এমন এক ভঙ্গি করল, যেন সে একজন ক্রাইম রিপোর্টার! সে খিকখিক করে হেসে সবার সামনে এক্কেবারে বোমা ফাটিয়ে দিল—
— আরে ভাইয়া, এভাবে ঢপ দিয়ে পার পাওয়ার চেষ্টা কোরো না! তোমার পবিত্রতার সার্টিফিকেট তো আমার কাছেই জমা আছে! ভুলে গেছো গত মাসে ভ্যালেন্টাইনস ডে-তে যখন তোমার রুম পরিষ্কার করছিলাম, তখন একটা পিংক কালার লাভ লেটার পেয়েছিলাম যেটা তুমি তোমার স্টাডি টেবিলের ড্রয়ারের একদম নিচে, ডায়েরির পাতার আড়ালে লুকিয়ে রেখেছিলে?
মিষ্টির মুখে ‘লাভ লেটার’ এর কথা শুনে রাফায়েলের চোখ কপালে ওঠার দশা হলো! সে প্রায় লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে কাঁপা গলায় বলে উঠল— "হোয়াট তুই আমার রুমে কবে লাভ লেটার পেলি রে বাঁদর? ওটা... ওটা তো আমার আন্ডারওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জারাস গ্যাংস্টারের পাঠানো ডেথ থ্রেট লেটার ছিল! পিংক কালার দেইখা তোর মাথা আউলায়া গেছে নাকি? পিংক কালার কি গ্যাংস্টাররা ব্যবহার করতে পারে না নাকি?!
মিষ্টি দুই হাত কোমরে গুঁজে মুখ ভেঙচি কেটে জবাব দিল— ডেথ থ্রেটের নিচে আবার গলে যাওয়া মোমের মতো লাভলি লাভলি হার্ট আঁকা থাকে, তাই না ভাইয়া! খামটা খুলে তো আমি নিজে পড়েছিলাম! ভেতরে একদম লাল কালিতে বড় বড় করে লেখা ছিল— 'ওগো আন্ডারওয়ার্ল্ডের বরফশীতল রাজা, আমার এই কোমল মনটা কবে যে হরণ করে নিয়েছো, তার কি কোনো খবর আছে? কবে তুমি আমাকে তোমার আন্ডারওয়ার্ল্ডের রানি বানাবে?' বলো तो ভাইয়া, কোন ইতালিয়ান বা রাশিয়ান মাফিয়া তোমাকে এত রোমান্টিক ভাষায় খুন করার হুমকি দেয়? কোনো গ্যাংস্টার কি প্রেমিকার মতো এমন গলে যাওয়া ভাষায় লাভলি লাভলি কথা লিখে থ্রেট পাঠায় নাকি?
মিষ্টির কথাগুলো শুনে রাফায়েলের মাথার চুলগুলো দাঁড়িয়ে যাওয়ার দশা হলো! তার মনে হলো, ঘরের মেঝেটা যদি এই মুহূর্তে ফেটে দুভাগ হয়ে যেত, তবে সে তার ভেতর ঢুকে চিরকালের মতো লুকিয়ে পড়ত! সে রাগে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল— বেঈমান বেডি! তুই আমার নিজের বোন হয়েও আমার পিঠে ছুরি মারলি?
ড্রয়িংরুমের কোণে দাঁড়িয়ে থাকা মাহির আর আলভির অবস্থা তখন হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার উপক্রম। আলভি তোতলাতে তোতলাতে নিজের পেটে হাত দিয়ে হাসতে হাসতে দেওয়ালের সাথে লটকে পড়ে বলতে লাগল— "মা..মা মাহির ব-বসের এই সিক্রেট ফাস হওয়ায় আমার তো মনে লয় আজ রাতেই আমি হাসতে হাসতে দম ফাইটা মইরা যানু! ই-ই-এ মানে...বসের গ্যাংস্টার লাইফের পেছনের প্যান্ডেল তো তার নিজের বোনই এমনভাবে খুইলা দিল, এখন আর ইজ্জত ধুইয়া পানি খাওয়ারও জায়গা নাই!
মালিহা খান মিষ্টির দিকে আগুনচোখে তাকিয়ে এক ধমক দিয়ে উঠলেন— "মিষ্টি! একদম আর একটা টু শব্দ করবি না! মুখ একদম বন্ধ রাখবি! তোর এই গুণধর ভাইয়ের লজ্জা-শরমের তো এমনিতেই বারোটা বেজে গেছে, আবার তুই হাটে হাঁড়ি ভাঙতে আসিস না তো!"
মালিহা খানের ধমক খেয়ে মিষ্টি সাথে সাথে নিজের দুই হাত দিয়ে মুখ চেপে ধরে পিছাতে পিছাতে মনে মনে বলতে লাগল— "মাগো মা! মামুনি তো দেখছি আজ আস্ত একটা এটম বোমা হয়ে আছে! বাবা চুপ থাকাই ভালো!"
রাফায়েল আর কোনো দিকে না তাকিয়ে, রাগ আর বিরক্তি নিয়ে গটগট করে সিঁড়ি বেয়ে সোজা ওপরে নিজের রুমের দিকে চলে গেল। ওদিকে মেহেরোজের টানা তিন দিনের অনাহার, নির্ঘুম রাত আর মানসিক ধকলের শরীরটা আর বয়ে চলতে পারল না। গত বাহাত্তর ঘণ্টায় পেটে এক দানাপানি পড়েনি, দুশ্চিন্তায় চোখের পাতা এক মুহূর্তের জন্যও এক হয়নি। হঠাৎ করেই তার চোখের সামনের পৃথিবীটা ভিরমি খেয়ে ঘুরে উঠল। চারপাশটা যেন কেমন ঝাপসা হয়ে এল। মেহেরোজের পা দুটো আর তার ভার বইতে পারল না।
চলবে
