#পর্ব ৪
রাফায়েল মেয়েটার কোলে থাকা শিশুটির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল—
এই বাচ্চাটা কি তোমার?"
মেহেরোজ বাচ্চাটাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে কাঁপা গলায় জবাব দিল— "হ্যাঁ..."
রাফায়েল আর কোনো প্রশ্ন না করে হুকুমের সুরে বলল— "গাড়িতে ওঠো।"
মেহেরোজ শিশুটাকে শক্ত করে জড়িয়ে ধরে আমতা আমতা করে ভয়ে ভয়ে বলল—
— "না... মানে... আমি আসলে..."
মেহেরোজের দ্বিধা দেখে রাফায়েল এবার খানিকটা শান্ত গলায় বলল— "ভয় পেয়ো না, আমাকে বিশ্বাস করতে পারো।"
মেহেরোজ একদৃষ্টিতে রাফায়েলের দিকে তাকিয়ে রইল। তার মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না, সে চুপ করে দাঁড়িয়ে থাকল। ঠিক সেই মুহূর্তেই রাফায়েলের পেছনের গাড়িটা থেকে হুড়মুড় করে নেমে এল রাফায়েলের দুই বডিগার্ড মাহির আর আলভি। রাফায়েলের ডানহাতের মতোই সবসময় তার সঙ্গে থাকে তারা। চঞ্চল স্বভাবের মাহির হচ্ছে এমন এক মানব, যে এক মুহূর্ত মুখ বন্ধ রাখতে পারে না। যত বড় বিপদ বা গম্ভীর পরিবেশই হোক না কেন, তার মুখের বকবকানি থামানো অসম্ভব। আর তার সাথে থাকা আলভি হলো পাক্কা তোতলায়! অতিরিক্ত নার্ভাস হলেই সে মুখের কথা আটকে ফেলে, তবে জল্পনা-কল্পনা করার দিক থেকে সে একশ মাইল এগিয়ে থাকে,,।
দৌড়ে এসে মাহির দুই হাত দিয়ে নিজের চুলগুলো ঠিক করতে করতে স্বভাবসুলভ ভঙ্গিতে বকবক শুরু করে দিল— "বস! গাড়ি থামাইলেন ক্যান? রাস্তায় জ্যাম লাইগা যাইতাছে তো! আর এই মাইয়াটা কেডা? রাস্তায় দাঁড়াইয়া কি রোমান্স চলতাছে? নাকি একটু আগেই তো মরতে গেছিল!"
মাহিরের কথা শেষ হতে না হতেই আলভি তোতলাতে তোতলাতে রাফায়েলের পাঞ্জাবির কোণ ধরে ঘাবড়ে গিয়ে বলল— "ব-ব-বস! আ-আমারে তো ড-ডরাইয়া দিছিলেন! ই-ই-এ মানে... আ-আগে তো কোনোদিন দে-দেখি নাই যে আপনি নিজে গাড়ি থেইকা নাইমা কোনো মাইয়া-টাইয়ারে ইম্প্রেস ক-করার ট্রাই করতাছেন! ডা-ডাউট লাগে কিন্তু!"
আলভির তোতলা কথাবার্তা আর মাহিরের অতিরিক্ত বুদ্ধিমত্তা দেখে রাফায়েলের কান দিয়ে যেন ধোঁয়া বের হওয়ার উপক্রম হলো! সে দাঁতে দাঁত চেপে এক ধমক দিল— "তোরা কি মুখ বন্ধ রাখবি, নাকি এই মুহূর্তেই তোদের মুখ চিরতরে বন্ধ করার ব্যবস্থা করব?"
বডিগার্ড দুটোর এই কাণ্ডকারখানা দেখে মেহেরোজের ভয়ের মাঝেও তার মনে সামান্য এক চিলতে হাসির আভা বয়ে গেল। রাফায়েল তাদের দিকে একবার ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে মেহেরোজকে ইশারা করল গাড়ির দিকে এগিয়ে যাওয়ার জন্য,,মেহেরোজের ইচ্ছে না থাকে সত্ত্বেও বাধ্য হয়ে কোলে বাচ্চাটার দিকে তাকিয়ে পেছনের সিটে বসল। গাড়ি চলতে শুরু করল সামনের সিটে বসে মাহির আর আলভির ফিসফিসানি চলছে—
মাহির পেছনের দিকে তাকিয়ে চোখ টিপে ফিসফিস করে বলল —"কিরে আলভি বস তো জীবনে প্রথমবার কোনো মাইয়াকে গাড়িতে তুলল! মনে হয় বড় কোনো বিষয়। ডাল মে কুচ কালা হ্যায!"
আলভি তোতলাতে তোতলাতে মাথা নেড়ে সায় দিয়ে বলল— "খ-থাম বকা! ব-বসের পার্সোনাল লাইফে ই-ইন্টারফেয়ার করলে তোরে কাইটা পুকুরে ফালাইয়া দিব!"
কিছুক্ষণ পর গাড়ি এসে থামল নীল কুঞ্জ ভিলার সামনে গাড়ি থেকে নেমে মেহেরোজ যখন বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে ভেতরে প্রবেশ করল, তার বুকটা তখন অজানা আতঙ্কে কাঁপছে ড্রয়িংরুমে পা রাখতেই দেখা গেল রাফায়েলের মা মালিহা খান এগিয়ে আসছেন ছেলের দিকে। নিজের আদরের ছেলের কপাল থেকে ঘাম মুছে দিয়ে বললেন—"আমার রাজপুত্রটার এখন আসার সময় হলো,,
ঠিক তখনই পেছনের দিক থেকে ভেসে এল এক শিশুর নরম কান্নার আওয়াজ— "অ্যাঁ... অ্যাঁ..."
শব্দটা কানে যেতেই রাফায়েলের মা চমকে পেছনে তাকালেন। দেখলেন, মলিন কাপড়ে দাঁড়ানো এক তরুণী মেয়ের কোলে ছোট্ট একটা অবুজ শিশু কেঁদে চলেছে! অবাক চোখে তিনি রাফায়েলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন—
"রাফায়েল, এটা কে?"
রাফায়েল পকেটে হাত গুঁজে উদাসীন ভঙ্গিতে জবাব দিল— "দেখতেই তো পাচ্ছো মা একটা মেয়ে আর একটা বাচ্চা।"
এরপর সে মায়ের দিকে তাকিয়ে বলল— "ওদের ভালোমন্দ খাবার দিয়ে একটা গেস্ট রুম দেখিয়ে দাও। কিছু দিনের জন্য ওরা এখানেই থাকবে আমার খুব ঘুম পাচ্ছে, গুড নাইট মা।" কথাটি বলেই রাফায়েল সিঁড়ির দিকে পা বাড়াল।
পাশে দাঁড়িয়ে থাকা মাহির তখন আলভির কানের কাছে ফিসফিস করে বলল— "কী বলিস আলভি বস তো দেখি ডাইরেক্ট বড় একটা কাণ্ড ঘটাইয়া দিল,,।"
আলভি চোখ গোল গোল করে বলল— "আ-আরে ধুর ব-বকা! ব-বসের লগে লজিক খা-খাটাস না!"
ওদিকে সিঁড়ির দিকে তাকাতে তাকাতে মেহেরোজ মনে মনে ভাবল— "এই সুযোগ হাতছাড়া করা যাবে না। অন্তত এই নিষ্পাপ বাচ্চাটার ভবিষ্যৎ সুরক্ষিত করতে হলে আমাকে এই বাড়িতে পার্মানেন্ট হতেই হবে। এতিম বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমাকে একটা চাল চালতেই হবে!"
ঠিক সেই মুহূর্তে রাফায়েলের মা মেহেরোজের কাছে এগিয়ে এসে জানতে চাইতে পারেন— "মা, তুমি কে? আর আমার ছেলের সাথে তোমার আসলে সম্পর্কটা কী?"
মায়ের এই প্রশ্নে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকা রাফায়েল সিঁড়িতে ওঠার গতি কমে গেল। সে ঘুরে দাঁড়ানোর আগেই মেহেরোজ এমন এক বোমা ফাটিয়ে বসল, যা কেউ কল্পনাও করেনি!
চলবে,,,,
