#পর্ব_২৪
#লেখিকা_সারিকা_রহমান
কথাগুলো রাফায়েলের কান পর্যন্ত পৌঁছাল ঠিকই, কিন্তু তার মুখের এক ইঞ্চিও এক্সপ্রেশনও বদলাল না। সে একদম শান্ত, বরফশীতল গলায় ধীর পায়ে এগিয়ে এসে বলল— "তুই ঠিকই বলছিস... এই দেশে ক্ষমতার গরমে তোদের মতো কু*ত্তার বাচ্চাদের কোনো বিচার হয় না। তাই আজ তোদের বিচার করার দায়িত্বটা স্বয়ং রাফায়েল নিজে নিয়েছে। যাক এসব বাদ দে আগে বল কাল যে মেয়েটাকে তুলে এনেছিস সে কোথায়,,।"
আরজু বাঁকা হেসে ওঠল। সে ঠোঁটের কোণে কুৎসিত একটা হাসি ঝুলিয়ে বিদ্রপের সুরে বলে ওঠল— "বাবা, তোর তো দেখছি খুব তেজ! আই লাইক ইট বাট আমার এলাকায় দাঁড়িয়ে আমার সাথে কেউ তেজ দেখিয়ে কথা বলে বেঁচে ফিরে ফারবে—এমন কেউ এখনো দুনিয়ায় জন্ম নেয় নাই।"
কথাটা বলেই সে পাশে বসানো একটা ছেলেকে ইশারাকরে রাগী কণ্ঠে গর্জে ওঠলো। কিরে খাঁন*** পোলারাজি... বাইরের এক আবাল এসে চোটপাট নিয়ে কথা বলছে আর তোরা বসে বসে কি আঙুল চুষছ! এখনই ওরে উপরে পাঠানোর ব্যবস্থা কর
আরজুর ইশারা পাওয়া মাত্রই ওদের দলের একটা ছেলে তেড়েফুঁড়ে রাফায়েলের দিকে এগিয়ে এল। মাহির আর আলভী তৎক্ষণাৎ হিংস্র ভঙ্গিতে সামনে এগিয়ে যেতেই রাফায়েল হাতের ইশারা তাদের থামিয়ে দিল।
রাফায়েল সম্পূর্ণ শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। সেই ছেলেটা এসে রাফায়েলের পাঞ্জাবির কলারটা চেপে ধরল। তারপর নিজের বিষাক্ত দাঁত বের করে, রাফায়েলের একদম মুখের ওপর উগরে দিল নোংরা ও জঘন্য হুংকার— "ঐ খানকির পোলা! ওই মাইয়ার লাইগা তোর এত দরদ উতলাইতাছে ক্যান রে। ঐ মা*গি কি তোর গার্লফ্রেন্ড লাগে নাকি, কথাটা বলেই সে একটি শয়তানি হাসিতে ফেটে পড়ল। মেয়েটারে তো কাল রাইতেই আমরা চিরে- ছিড়ে খেয়ে ডাস্টবিনে ফেলার বন্দোবস্ত করে ফেলেছি! তোদেরও আজ ওর পাশে শুয়ে দেওয়ার ব্যবস্থা করব!" কথাটা বলার সঙ্গে সঙ্গেই তাদের দলের সবাই হো হো করে হেসে উঠল।
একটি নিরীহ, অবুঝ মেয়ের পরিণতি নিয়ে এমন চরম পশুতুল্য, নির্লজ্জ ও ঘৃণ্য কথা শুনে রাফায়েলের চোখের মণি দুটো মুহূর্তের মধ্যে পৈশাচিক নরকের আগুনে রূপ নিল! তার সমস্ত রক্ত যেন এক সেকেন্ডে টগবগ করে ফুটে উঠল! সেই ছেলেটি আবার কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই রাফায়েল রিভলবারের নলটা সোজা ওর মুখের ভেতর গুঁজে দিল! পরক্ষণেই গুদামঘরের নীরবতা চিরে বিকট শব্দে গর্জে উঠল বন্দুক। গুলির আঘাতে দেওয়ালে ছিটকে পড়ল রক্ত, আর মুহূর্তের মধ্যেই ছেলেটি মেঝেতে লুটিয়ে পড়ল!
বুলেটের বিকট শব্দ আর রক্তে পুরো গুদামঘরটা থমকে গেল। আরজুর মুখের পৈশাচিক হাসিটা এক নিমেষে হাওয়া হয়ে গেল। রাফায়েল রক্তমাখা পিস্তলটা নিচু করে অত্যন্ত শান্ত গলায় মাহিরকে ডাকল— "মাহির, পানি দে। এই পশুর নোংরা রক্ত আমার হাতে লেগে গেছে।"
মাহির এক মুহূর্তও দেরি না করে তড়িঘড়ি পানির বোতল খুলে রাফায়েলের হাতে পানি ঢেলে দিল। হাত ধোয়া শেষ হতেই মাহির পকেট থেকে একটা রুমাল বের করে রাফায়েলের দিকে বাড়িয়ে দিল। রাফায়েল রুমাল দিয়ে হাত মুছে সেটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিল।
আরজু নিজের ভেতরে ভয়টা আড়াল করে গর্জে উঠে বলল—
— “কে... কে তুই, হ্যাঁ?! সাহস তো তোর ভালোই! আমার সামনেই আমার লোককে এভাবে মেরে দিলি?! তুই জানিস, আমি কে? জানিস, আমি কার ছেলে?!"
রাফায়েল কোনো কথা ছাড়াই পাশে থাকা চেয়ারটা এক টানে আরজুর সামনে নিয়ে আসলো। এরপর পায়ের ওপর পা তুলে বসে পকেট থেকে একটা সিগারেট বের করল। তারপর আলভীকে উদ্দেশ্য করে গম্ভীর সুরে বলল—
— "আলভী, আগুন জ্বালা!"
আগুন জ্বালিয়ে দিতেই রাফায়েল সিগারেটটা এক টান দিয়ে ধোঁয়াটা সোজা আরজুর মুখের ওপর ছেড়ে দিল। ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি দিয়ে শান্ত অথচ হাড়হিম করা কণ্ঠে বলে ওঠল— “কে তুই, আর কে তোর বাপু... বল!"
আরজু বুক ফুলিয়ে দাম্ভিকতার সুরে বলে ওঠল—
— "আমি এমএলএ-র ছেলে! আর আমার বাপ যদি তোর কথা জানতে পারে, তাহলে—"
আরজুকে আর একটা কথাও বলার সুযোগ দিল না রাফায়েল। আবারও সিগারেটের ধোঁয়া সোজা ওর মুখের ওপর ছেড়ে দিল। এরপর কঠোর কণ্ঠে বলে ওঠল—
— "তোর বাপকে কল দে!"
আরজু চমকে উঠে অবাক দৃষ্টিতে তাকাল—
— "কী?!"
রাফায়েল তার চোখ দুটো আরজুর দিকে স্থির রেখে বলল— "বললাম তোর বাপকে কল দে। তোর সাথে তো পরিচয় হলোই, এইবার তোর বাপের সাথে একটু পরিচিত হওয়া যাক... কী বলিস?"
ঠিক তখনই পাশ থেকে হঠাৎ আলভীর হাড়হিম করা একটা চিৎকার ভেসে এল—
— "ই-ই-আল্লাহ!"
সবাই একসাথে গুদামঘরের সেই অন্ধকার কোনটার দিকে তাকাল। হলদেটে ডিম লাইটের আলোয় যে বীভৎস দৃশ্যটা ফুটে উঠল, তা কোনো মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব! অবুঝ মেয়েটার নিথর, ক্ষতবিক্ষত দেহটা মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পিশাচগুলো যেভাবে ওর ওপর পাশবিক নির্যাতন চালিয়ে মেয়েটার ছোট জীবনটা কেড়ে নিয়েছে, তা
চলবে
