#পর্ব_২৫
#লেখিকা_সারিকা_রহমান
ভাষায় প্রকাশ করার মতো নয়!পুরো পরিবেশটাই যেন নীরবে চিৎকার করে এক নির্মম, তেতো সত্যের জানান দিচ্ছে—যে এই দেশে বখাটে পিশাচ আর ক্ষমতার দাপটে অন্ধ জানোয়ারদের ভিড়ে, গরিব ঘরের মেয়ে হয়ে জন্মায়নি যেন সবচেয়ে বড় অপরাধ! একটা ফুটফুটে, নিষ্পাপ মেয়েকে নিজেদের বাসনার বলি বানাতে এদের আর কতটুকুই বা সময় লাগে? বিচারব্যবস্থা অন্ধ, প্রশাসন টাকার গোলাম, আর এই বিষাক্ত সমাজের বুকে ধুঁকে ধুঁকে মরে শুধু এই অবুঝ মেয়েগুলোর স্বপ্ন আর ইজ্জত!
মেঝেতে রক্তে ভেজা সেই নির্মম দৃশ্যটা দেখে পেছনে দাঁড়িয়ে থাকা মাহির আর তোতলা আলভীর গায়ের পশম দাঁড়িয়ে গেল। মাহির জীবনের প্রথমবার পুরো স্তব্ধ হয়ে এক পা পিছিয়ে গেল। আর আলভী ক্ষিপ্ত গলায় বলে ওঠল— "ই-ই-আল্লাহ! শা-শা-শালার পুতেরা মানুষ না... এগুলা সাক্ষাৎ জানোয়ার! দুনিয়ায় এদের বেঁচে থাকার কোনো অধিকারেরই নাই!"
রাফায়েল থমকে দাঁড়াল। সে এক পলক সেই নির্মম দৃশ্যটার দিকে তাকাল। এই প্রথম কোনো নির্মম দৃশ্য দেখে তার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। পরমুহূর্তেই নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল—তার সেই বরফশীতল মুখে তখন এমন এক অন্ধকারের জন্ম হলো, যা স্বয়ং নরকের পিশাচদেরও শিউরে দেবে!
গুদামঘরের বাতাসে তখন বারুদ, রক্ত আর মৃত্যুর গন্ধ। মেঝেতে ছড়িয়ে থাকা রক্তস্রোতের আর রাফায়েলের ভয়ংকর মুখের দিকে তাকিয়ে আরজুর গলার সমস্ত আওয়াজ চিরতরে হারিয়ে গেছে। তার চোখের সামনে তার সাঙ্গপাঙ্গটা সেকেন্ডের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েছে—যে বাপের টাকার অহঙ্কারে সে এতক্ষণ রাজত্ব চালাচ্ছিল, সেই অহংকার আজ যেন এই বরফশীতল গুদামঘরের মেঝেতে লুটোপুটি খাচ্ছে।
রাফায়েল নিজের রাগ কিছুটা নিয়ন্ত্রণে এনে চেয়ারে বসে সিগারেটে একটা লম্বা টান দিল। সিগারেটের ধোঁয়াটা আরজুর মুখের ওপর ছেড়ে দিয়ে ভারী গলায় বলল— "কী রে হাত কাঁপে কেন তোর? তোর বাপের ক্ষমতার কথা তো খুব গর্ব করে বলছিলে। এবার একটু কল কর, এমএলএ সাবের সাথে একটু কথা বলি।"
আরজু ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে পকেট থেকে কাঁপা হাতে ফোনটা বের করল। তার আঙুলগুলো এতটাই কাঁপছিল যে, ফোনটা প্রায় হাত ফসকে পড়েই যাচ্ছিল। কোনো রকমে ভয়ে জড়সড় হয়ে থাকা আঙুলগুলো দিয়ে এমএলএ সাহেবের নম্বরে কল করল সে। প্রথম রিং বাজতেই ওপাশ থেকে ভেসে এল এমএলএ সাহেবের সেই দাপুটে কণ্ঠস্বর—
— "কী রে, হারামজাদা! এতক্ষণ ফোন ধরিসনি কেন? নাকি আবার কোনো ভেজাল পাকিয়েছিস?"
ভয়ে আরজুর গলা দিয়ে কোনো কথাই বের হলো না। কথা বলতে গিয়েও সে কেবল কেঁদে উঠল। ঠিক সেই মুহূর্তেই রাফায়েল তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে নিজের কানে ধরল। ওপাশ থেকে ছেলের নীরবতায় বিরক্ত হয়ে এমএলএ সাহেব গর্জে উঠলেন
কেড়ে নিয়ে নিজের কানে ধরল। ওপাশ থেকে ছেলের নীরবতায় বিরক্ত হয়ে এমএলএ সাহেব গর্জে উঠলেন — "কী রে, আরজু! মুখে কথা নেই কেন তোর? কথা বলছিস না কেন?!
রাফায়েল সামান্য হাসল। তার সেই গাঢ় নীল চোখ দুটো তখন গুদামঘরের কোণে পড়ে থাকা নির্যাতিতা মেয়েটার নিথর দেহের দিকে স্থির হয়ে আছে। সে অত্যন্ত শান্ত, শীতল কণ্ঠে বলে উঠল—"শুভ সকাল মাননীয় সংসদ সদস্য। আরজু এই মুহূর্তে কথা বলার মত অবস্থায় নেই, ও একটু ব্যস্ত আছে. নরকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তো, তাই একটু আবেগপ্রবণ হয়ে পড়েছে।
রাফায়েলের এমন নির্লিপ্ত কথায় ওপাশ থেকে এমএলএ সাহেব গর্জে উঠলেন
কে তুই, হ্যাঁ? জানিস, তুই কার সঙ্গে কথা কইতাছিস? আমার সঙ্গে এভাবে কথা বলার সাহস হয় কী করে তোর?
রাফায়েল সিগারেটে আরেকটা লম্বা টান দিল। তারপর অত্যন্ত শান্ত কণ্ঠে, অথচ প্রতিটি শব্দে হিমশীতল হুমকির আভাস ছড়িয়ে ফিসফিস করে বলে উঠল
আরে, এমএলএ সাব! এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনার ওই গলা ফাটিয়ে চিৎকার করার দিন তো ফুরিয়ে এসেছে!
একটু থেমে রাফায়েল আবারও বলে উঠল
আপনার ওই আদরের হারামজাদা আর ওর পোলাপাইনগুলো মিলে একটু আগেই একটা সহায়তার মেয়ের সঙ্গে যে পৈশাচিক খেলায় মেতেছিল, তার পরিণতিতে মেয়েটা আর বেঁচে নেই। তাই ভাবলাম, আপনার রক্তমাংসের এই জঘন্য দানবগুলোর কীর্তিকলাপটা আপনাকে একটু ভদ্রভাবেই স্মরণ করিয়ে দিই!
কণ্ঠে বিন্দুমাত্র উত্তেজনা না এনে রাফায়েল পুনরায় বলে উঠ আর হ্যাঁ, এমএলএ সাব! আপনার কলিজার টুকরা ছেলেটা একটু আগেই ভীষণ কোহল নিয়ে আমাকে একটা প্রশ্ন করেছিল— 'কে রে তুই?' আমি অবশ্যই তাকে নিজের পরিচয়টা দিয়ে দিয়েছি। কিন্তু আপনার সঙ্গে তো এখনো আমার পরিচয়পর্বটাই বাকি রয়ে গেল, তাই না?
ওপাশ থেকে এমএলএ সাহেব ক্ষোভে ফেটে পড়ে গর্জে উঠলেন তুই কোন সাহসে আমার সঙ্গে ফাজলামি করিস? পাঁচ মিনিটের মধ্যে তোর লাশ এই শহরের ময়লার ড্রেনে ভাসিয়ে দেব! চিনিস তুই, কার সঙ্গে কথা বলছিস? ভাবছিস, এই দেশে কোনো আইন-কানুন নেই? প্রশাসনের ক্ষমতা কতখানি, তা তোকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব! এক ঘণ্টার মধ্যে আইনের জালে তোকে আর তোর পুরো গ্যাংকে এমনভাবে পুঁতে ফেলব, আর মাথা তুলে দাঁড়ানোর সাহসও পাবি না!
চলবে
