#পর্ব_২৩
#লেখিকা_সারিকা_রহমান
এদিকে সকালে ঘুম থেকে উঠতেই মেহেরোজের মাথাটা চিনচিন করে ব্যথা করতে শুরু করল। ধীরে ধীরে সে চোখ খুলতেই দেখলো সে বিছানায় শুয়ে আছে। বিষয়টা বুঝতে না পেরে ভ্রু কুঁচকে মনে মনে বিড়বিড় করল—আমি তো কাল ফ্লোরে ঘুমিয়েছিলাম, তাহলে বিছানায় এলাম কীভাবে?
ঠিক তখনই মালিহা খান ও মিষ্টি রুমে প্রবেশ করল। মালিহা খানের হাতে খাবারের প্লেট। মালিহা খান মেহেরোজকে জেগে থাকতে দেখে একগাল হেসে আদুরে গলায় ডেকে ওঠলেন
কী রে মা, ঘুম কেমন হলো তোর?
মেহেরোজ মিষ্টি হেসে উত্তর দিল
হ্যাঁ মা, খুব ভালো হয়েছে.
কথাটা শেষ হতে না হতেই মিষ্টি হাসিমুখে বিছানার কাছে এগিয়ে গেল। খাটের কোণে ছোট্ট রুশান তখন আধো-ঘুমো চোখে হাত-পা নেড়ে আপন মনে খেলছিল। মিষ্টি এক ঝটকায় তাকে কোলে তুলে নিয়ে গাল টিপে দিয়ে মিষ্টি গলায় বলে ওঠল
গুড মর্নিং রুশু বেবি,
মিষ্টিকে দেখেই রুশান তার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে দিল। মালিহা খান হেসে মেহেরোজের দিকে এগিয়ে এলেন। খাবারের প্লেট থেকে একটু খাবার তুলে তার মুখের সামনে ধরে বললেন,
দেখি মা, হা কর তো। কত বেলা হয়ে গেছে, এবার একটু খেয়ে নে তো।
মালিহা খানের এমন আদরভরা আচরণে মেহেরোজের চোখ দুটো মুহূর্তেই ছলছল করে উঠল। টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে মালিহা খান অবাক হয়ে বললেন,
— আরে পাগলি, কাঁদছিস কেন?
মেহেরোজ কাঁপা গলায়, চোখের পানি সামলাতে সামলাতে মৃদু হেসে বলল—আসলে আমাকে আগে কখনো কেউ এভাবে যত্ন করে খাইয়ে দেয়নি। ছোটবেলায় মাকে হারিয়েছি। মায়ের ভালোবাসা কেমন হয়, সেটা কখনো বুঝতেই পারিনি।
কথাটা শুনে মালিহা খানের বুকটা কেমন করে উঠল। তিনি মেহেরোজের চোখের পানি মুছিয়ে দিয়ে তার হাত দুটো নিজের হাতের মধ্যে জড়িয়ে ধরে কাঁপাকাঁপা গলায় বলে ওঠলেন—আগে বুঝিসনি তো কী হয়েছে মা এখন থেকে বুঝবি। আমি তো আছি তোর মা হয়ে। তবে মা হিসেবে তোর কাছে আমার একটাই অনুরোধ, তুই কখনো আমার ছেলেটাকে ছেড়ে যাস না, কেমন? হ্যাঁ, আমি জানি রাফায়েল অনেক রাগী, বদমেজাজি। ওর সঙ্গে মানিয়ে চলাও হয়তো খুব একটা সহজ হবে না। কিন্তু বিশ্বাস কর মা, আমার ছেলেটার মনটা ভীষণ ভালো। ওর ভেতরে অনেক কোমল একটা মন আছে, শুধু কাউকে সেটা বুঝতে দেয় না। আমার ছেলেটার আমি ছাড়া আর কেউ নেই রে মা। আমি যদি কোনোদিন না থাকি, তাহলে তুই ওকে দেখে রাখিস। ওর রাগ, অভিমান সবকিছু একটু বুঝে নিস। কখনো ওকে একা করে দিস না। কথা দে মা, আমার ছেলেটাকে কখনো ছেড়ে যাবি না।
মেহেরোজ কিছুক্ষণ নির্বাক হয়ে মালিহা খানের মুখের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা তাকে কতটা আপন করে নিয়েছেন! অথচ তিনি জানেনই না, তাঁর ছেলের সঙ্গে মেহেরোজের সম্পর্কের পেছনে কত বড় একটা মিথ্যা লুকিয়ে আছে। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল তার। তারপর ঢোক গিলে কাঁপা গলায় ছোট করে বলল,
জি মা, আমি চেষ্টা করব সবসময় ওনার পাশে থাকার,,
মালিহা খান আবারও আদর করে বললেন,এখন কান্নাকাটি বাদ দিয়ে খেয়ে নে তো দেখি!
বলেই তিনি খাবার তুলে মেহেরোজকে খাইয়ে দিতে লাগলেন। মেহেরোজ বলে ওঠলো মা আমি একটু ফ্রেশ হয়ে আসি। পাশেই রুশানকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা মিষ্টি এটা দেখে ঠোঁট ফুলিয়ে দুষ্টু করে বলে ওঠল—নতুন মেয়েকে পেয়ে পুরোনো মেয়েকে ভুলে গেলে মামণি! এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না!
মালিহা খান হেসে উঠে মিষ্টির কানটা মুলে দিয়ে বললেন ওরে দুষ্টু! তুই তো দেখছি ভীষণ হিংসুটে।
মালিহা খান আর মিষ্টির খুনসুটি দেখে মেহেরোজের চোখের কোণের পানিটুকু নিমেষে মুছে গিয়ে মুখে এক স্নিগ্ধ হাসির রেখা টেনে দিল।
ঘড়ির কাটায় ঠিক ৪০ মিনিট পার হতেই রাফায়েলের কালো গাড়ি এসে থামলো কেরানীগঞ্জের জঙ্গলের সেই পরিত্যক্ত, পুরোনো গুদামঘরটার সামনে। গাড়ি থামামাত্রই মাহির এক লাফে নিচে নেমে দ্রুত গাড়ির পেছনের দরজাটা খুলে ধরল। পেছনের সিট থেকে ধীর পায়ে নেমে এল রাফায়েল। ভারী লোহার মরিচা পড়া দরজাটা সশব্দে ঠেলে ওরা ভেতরে প্রবেশ করল।
ভেতরে ফিকফিক করে জ্বলছে একটা হলুদ হ্যালোজেন বাল্ব। মেঝেময় ছড়িয়ে আছে বিয়ারের খালি বোতল, সিগারেটের ছাই আর মদের তীব্র গন্ধ। বখাটে পোলাপাইনগুলো তখনো নেশায় বুঁদ হয়ে বিকট শব্দে হাসছে আর মাতলামি করছে,
দরজার খটখট শব্দে এমএলএ-র সেই ক্ষমতাধর বখাটে পোলা আরজু মাতাল চোখে দরজার দিকে তাকাল। হুট করে ঘরের দরজার কালো কাবলী পাঞ্জাবি, কাঁধে কাশ্মীরি শাল আর হাতে বন্দুক নিয়ে একজনকে হেঁটে আসতে দেখেও আরজু একটুও ভড়কাল না। বাপের টাকা আর ক্ষমতার গরমে চোখ দুটো রক্তবর্ণ করে, মুখে বিকট একটা ভেংচি কেটে সে টেবিলের ওপর পা তুলে দিল।
তারপর ঢুলঢুল চোখে সে হাতে থাকা গ্লাসটা টেবিলে আছড়ে ফেলে এক পৈশাচিক ভাব নিয়ে চেঁচিয়ে ওঠল ঐ খানকির পোলার দল! তোরা কারা রে আর কার অনুমতি নিয়া আমাদের ডেরায় ঢুকছিস? জানিস না, এই এলাকা কার দখলে?! তোদের মতো দু-পয়সার ভিখারিদের মাটিতে মিশিয়ে দিতে আমার এক সেকেন্ডও লাগে না! তাই বেশি লাফাজ না, নিজের জানের মায়া থাকলে এখনি এখান থেকে চলে যা।
চলবে
