#পর্ব_১৯
#লেখিকা_সারিকা_রহমান
মেহেরোজ ভয়ে ভয়ে মিনমিন করে বলল— "তা-তাহলে আমরা কোথায় ঘমাবো?
রাফায়েল নিষ্ঠুর গলায় জবাব দিল
— "সেটা আমি কী করে বলব তোরা জাহান্নামে যা, তাতে আমার কী?!
মেহেরোজ আর একটাও কথা বাড়াল না। চোখের পানি লুকিয়ে সে ঘরের মেঝেতে একটা ওড়না পেতে বসল এবং ছোট্ট রুশানকে বুকে জড়িয়ে ফ্লোরেই শুয়ে পড়ল। এদিকে রাফায়েল নিজের রাগ আর ক্ষোভ মেটানোর জন্য ইচ্ছা করেই এসি পাওয়ার একদম বাড়িয়ে দিল তারপর গায়ে কম্বল জড়িয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঘরের তাপমাত্রা মুহূর্তের মধ্যে বরফের মতো ঠান্ডা হয়ে গেল।
প্রায় ত্রিশ মিনিট পর হঠাৎ ছোট রুশানের কান্নার শব্দে রাফায়েলের ঘুম ভেঙে গেল! সে প্রচণ্ড বিরক্ত হয়ে চোখ মেলে কম্বল সরিয়ে উঠে বসল। তারপর মেহেরোজের দিকে তাকিয়ে রাগে গরগর করতে করতে বলল— এই মেয়ে! তোর এই প্রোডাক্টটাকে সামলাবি, নাকি আমি আমার স্টাইলে ওকে শান্ত করাবো আই হেইট দিস নয়েজ! উইথইন ফাইভ সেকেন্ডস এটাকে চুপ করা, নইলে দুটোকেই একসাথে বাড়ি থেকে বের করে দেব!
কিন্তু রুশানের কান্নার আওয়াজ আসলেও মেহেরোজের দিক থেকে কোনো সাড়া এল না! কোনো নড়চড়ও নেই। রাফায়েল ভ্রু কুঁচকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর বিছানা থেকে নেমে পায়ে পায়ে এগিয়ে এসে মেহেরোজের পাশে দাঁড়াল। কঠোর গলায় ডাকل— এই যে! এই মেয়ে, শুনতে পাস না কথা?!
মেহেরোজের কোনো সাড়াশন্দ না পেয়ে রাফায়েল খানিকটা অবাক হলো। সে নিচু হয়ে মেহেরোজের শরীরে হাত দিয়ে স্পর্শ করতেই তার হাতটা কেঁপে উঠল! মেহেরোজের পুরো শরীর বরফের মতো অসম্ভব ঠান্ডা হয়ে গেছে!সে ভালো করে চেক করে বুঝতে পারল, অতিরিক্ত ঠান্ডা এবং গত তিন দিনের মানসিক ধকল সইতে না পেরে মেহেরোজ সেন্সলেস হয়ে গেছে!রাফায়েলের মুখ থেকে অজান্তেই বেরিয়ে এল— ওহ শিত!
সে এক মুহূর্তও আর দেরি করল না। দ্রুত এগিয়ে এসে অজ্ঞান হয়ে যাওয়া মেহেরোজকে নিজের কোলে তুলে নিল এবং বিছানায় শুয়ে দিল। তারপর কম্বল দিয়ে মেহেরোজের পুরো শরীর ভালোভাবে পেঁচিয়ে
টেক দিল এবং এসি অফ করে দিল। কিছুক্ষণ কেটে যাওয়ার পর ধীরে ধীরে মেহেরোজের শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হতে শুরু করল।
কিন্তু অন্যদিকে ছোট রুশানের কান্নার তো থামার নামই নেই!রাফায়েল মাথার চুল খামচে ধরে বিরক্তিতে রুশানের সামনে গিয়ে দাঁড়িয়ে ধমক দিয়ে কড়া গলায় বলল—শাট আপ! এক সেকেন্ডের মধ্যে যদি কান্না না থামাস, আই সোয়ার তোকে সোজা জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলে দেব!
রাফায়েলের সেই সিংহমার্কা কড়া ধমক শুনে কিন্তু ছোট রুশান কান্না থামানোর বদলে উল্টে সে হাত-পা ছুড়ে আরও দ্বিগুণ আওয়াজে চাঁচামেচি করে কেঁদে উঠল—ওয়াওয়অঅ. ওয়াওয়অঅ!"
বাচ্চার চিৎকার কান ভেদ করে সোজা মগজে গিয়ে ধাক্কা মারতেই রাফায়েল রাগে-বিরক্তিতে "ফোঁস" করে একটা দীর্ঘশ্বাস ফেলল। হাত দিয়ে নিজের কপালের রগ ডলতে ডলতে সে বিড়বিড় করে উঠল—"কোথা থেকে যে এই গ্যাঁড়াকলে পড়লাম! মেজাজটা পুরো চটে যাচ্ছে!
রাফায়েল জীবনে কোনোদিন বাচ্চা কোলে নেওয়া তো দূরের কথা, কোনো বাচ্চার ধারেরকাছেও ঘেঁষেনি কিন্তু অগত্য কোনো উপায় না পেয়ে, বাধ্য হয়ে বেচারা রুশানকে হাত-পা শক্ত বানিয়ে এমন অদ্ভুত ভঙ্গিতে শূন্যে ধরে রেখেছে! যেন হাত থেকে ফসকে পড়ে গেলেই ফুটবে কোনো মারাত্মক টাইম বোমা! বাচ্চা ধরে রাখার এই আজব কায়দা দেখে রুশানের কান্নাকাটি এক লহমায় গায়েব! সে শূন্যে ঝুলে ঝুলে তার টকটকে লাল টমেটোর মতো গুলমুলু গাল আর
ভীর্ টকটকে লাল টমেটোর মতো গুলমুলু গাল আর রাফায়েলের মতোই গাঢ় নীল চোখ দুটো বড় বড় করে একদৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে।
তারপর... গালে দু-দুটো ছোট টোল ফেলে রুশান খিলখিল করে হেসে উঠল! ফোকলা মুখের সেই নিঃস্বার্থ মিষ্টি হাসি দেখে যে কারোর মন গলে জল হয়ে যাওয়ার কথা, কিন্তু রাফায়েল ভ্রু দুটো আরও কুঁচকে চোখ ছোট ছোট করে বাচ্চাটার দিকে তাকাল। রুশান নিজের আধো-আধো বোলে রাফায়েলের টি-শার্টের কলারটা ছোট হাত দিয়ে খামচে ধরে আনন্দের চোটে বলে উঠল
"গুউউ... হীহীহী..
রাফায়েল গালে এক হাত দিয়ে এক দৃষ্টিতে বাচ্চাটার দিকে তাকিয়ে বিরক্তি মেশানো কণ্ঠে বলে উঠল কী বললি তুই! গু-হী' মানে কী, হ্যাঁ? এই পচ্চি টমেটো তুই আমাকে গালি দিলি নাকি? তোর সাহসের তো তারিফ করতে হয়! পাতানো বাপকে চিনে গেছস, তাই না?
রুশান রাফায়েলের সেই গাঢ় নীল চোখের দিকে তাকিয়ে আরও একবার খিলখিল করে হেসে উঠল আর হাসতে হাসতে তার মুখ থেকে ফোঁটা ফোঁটা লালা ছিটকে এসে পড়তে লাগল রাফায়েলের মুখে আর টি-শার্টের ওপর!রাফায়েল চোখ দুটো গোল গোল করে রুশানকে একটু দূরে সরিয়ে রেখে ধমকে বলল
"এ-এ-এহ্.তুই হাসছিস কেন রে তোকে হাসতে কে বলেছে তোর তো ভয় পাওয়ার কথা! আমার দিকে তাকালে মানুষের হার্ট অ্যাটাক হয়, আর তুই আমার মুখের ওপর লালা ছিটিয়ে টুথলেস স্মাইল দিচ্ছিস?কী ভেবেছিস শুনি? ওভাবে হাত নাড়িয়ে নাড়িয়ে ওই টুথলেস হাসি দিলেই আমি একদম গলে জল হয়ে যাব?ইমপসিবল! মনে রাখিস, এই রাফায়েল খান রিজভী কোনো দুই কেজি ওজনের টমেটোর হাসিতে গলে না, বুঝেছিস?
চলবে
